সর্বশেষ সংবাদ-
আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে : এমপির ঘটনাস্থল পরিদর্শনদেবহাটায় মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভাসাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলনচৈতালী মুখার্জির কণ্ঠে কালজয়ী গানের মূর্ছনা, মুগ্ধ বিশ্বসাহিত্য কেন্দ্রউপজেলা সরকারি কর্মকর্তাদের সঙ্গে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের সমন্বয় সভাশ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যুসাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্রতালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি : ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবিশ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিনটেকসই বেড়িবাঁধ ও চলাচলের উপযোগী রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর

আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ২ জন নিহত

দেশের খবর: পাবনায় জেলার সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নে আওয়ামী লীগের দু’ গ্রুপের সংঘর্ষে ২ জন নিহত, আহত হয়েছেন ১০ জন। সোমবার রাতের দিকে ভাড়ারা কদমতলা স্লুইচ গেট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন আওরঙ্গবাদ এলাকার মৃত আহেদ আল শেখের ছেলে আব্দুল মালেক শেখ (৫০) ও একই এলাকার বহের খানের ছেলে লস্কর খান (৬৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় দুপক্ষই আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। এ সময় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এলাকায় গ্রামবাসীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে ১০ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন এবং আহতদের সবাই পুলিশী ঝামেলা এড়াতে অজ্ঞাত স্থানে চিকিৎসা নিচ্ছেন বলে স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে।

এ দিকে ভাড়ারা ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবু সাইদ খান জানান, আক্কাস গ্রুপের লোকজন আওয়ামী লীগ সমর্থক হলেও সুলতান ও তার লোকজন কখনোই আওয়ামী লীগ করেনি। তারা জাসদ করে। সুতরাং সংঘর্ষে আওয়ামী লীগের দু’গ্রুপ বলা যাবে না।

এ দিকে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহিন জানান, আক্কাস ভাড়ারা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এবং সুলতান কিছুদিন আগে আওয়ামী লীগে তার কর্মী সমর্থকদের নিয়ে যোগদান করেছেন।

পাবনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।

পাবনা সদর থানার এএসআই আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যা ৬টা ও সন্ধ্যা ৭টায় পৃথক দুটি সংঘর্ষের ঘটনা ঘটে। তিনি আরও জানান, ভাড়ারা কদমতলা স্লুইচ গেট এলাকায় এ ঘটনা ঘটে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনির বিভিন্ন এলাকায় ডাঃ আ ফ ম রুহুল হক এমপি’র মতবিনিময়

আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। সোমবার দিনভর এ কর্মসূচি পালন করা হয়। সাতক্ষীরা-৩ আসানে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রাপ্ত অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি সকালে শোভনালী ইউনিয়নের বদরতলা মৎস্য সেটে সকল ব্যবসায়ী ও ক্রেতা-বিক্রেতাদের সাথে মতবিনিময় করেন। পরে বুধহাটা ইউনিয়নের মহেশ^রকাটি মৎস্য সেটের আড়ৎ ও দোকানে ব্যাবসায়ীদের সাথে মতবিনিময় শেষে সেট চত্বরে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। এরপর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিমের বাসভবনে গিয়ে তার সাথে মতবিনিময় ও বিভিন্ন বিষয় নিয়ে পরমর্শ করেন। এরপর ক্রমান্বয়ে উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, পুলিশ পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার নাথের কার্যালয়ে গিয়ে কথা বলেন। সবশেষে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এড. শহিদুল ইসলাম পিন্টুর আশাশুনি বাজারস্থ আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও সদর ইউনিয়ন পরিষদে গিয়ে মতবিনিময় করেন। এসময় সাবেক এমপি আলহাজ¦ ডাঃ মোখলেছুর রহমান, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোম, চেয়ারম্যান ইঞ্জিঃ আবম মোছাদ্দেক, চেয়ারম্যান প্রভাষক ম মোনায়েম হোসেন, চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, এমপি প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল, আওয়ামীলীগ নেতা মুজিবর রহমান, ঢালী সামছুল আলম, প্রভাষক মাহবুবুল হক ডাবলু, মনিরুজ্জামান বিপুল, এস এম সাহেব আলি, জলিল উদ্দিন ঢালী. আব্দুল্লাহেল বাকী বাচ্চু, নুরুজ্জামান জুলু, বদিউজ্জামান মন্টু, রাজ্যেশ^র দাশ, সঞ্জয় কুমার দাশ, আলমগীর হোসেন খোকা, রেজওয়ান আলি, নুরুল ইসলাম, মিজান, আলিম, মিঠুন, সামছুর রহমান এবং বিভিন্ন ইউনিয়নের ইউপি সদন্যবৃন্দসহ সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে মাল্টি ভিটামিন ট্যাবলেট বিতরণ

আশাশুনি ব্যুরো: আশাশুনিতে দরিদ্র পরিবারের শিশু, গর্র্ভবতী এবং দুগ্ধদানকারী মায়েদের পুষ্টির চাহিদা পুরনে বিনামূল্যে মাল্টি ভিটামিন ট্যাবলেট বিতরন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ে স্থানীয় এনজিও মৌমাছি’র আয়োজনে প্রভার্টি ইরাডিকেশন’র সহযোগিতায় মৌমাছি পরিচালক সুশান্ত কুমার মল্লিক ও স্বেচ্ছাসেবক দেবাশীষ মিস্ত্রীর তত্বাবধানে ৯ জন গর্ভবতী ও ২৪ জন দুগ্ধদানকারী মায়েদের মাঝে প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে মাল্টি ভিটামিন ট্যাবলেট তুলে দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হক। উল্লেখ্য, মাল্টি ভিটামিন ট্যাবলেট সেবনে দরিদ্র পরিবারের শিশু, গর্র্ভবতী এবং দুগ্ধদানকারী মায়েদের শরীরের স্বাভাবিক গঠন ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে পুষ্টির চাহিদা পুরনে সহায়তায় গুরুত্বপূর্ন ভুমিকা রাখে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে প্রতিবন্ধী দিবস পালিত

 

আশাশুনি ব্যুরো: আশাশুনিতে জাতীয় প্রতিবন্ধী দিবস হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে প্রতিবন্ধীদের অংশ গ্রহনে র‌্যালী উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদের হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মীর আরিফ রেজা। সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হকের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) জাকির হোসেন, স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ অরুণ কুমার ব্যাণার্র্জী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, গোদাড়া প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি মফিজুল ইসলাম প্রমূখ। সভা শেষে ৫জন প্রতিবন্ধীকে চিকিৎসা সেবার জন্য ৫০ হাজার টাকা করে এবং এক জনকে হুইল চেয়ার প্রদান করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নীলডুমুর বাজারে সিডিও ইয়ুথ টিমের আয়োজনে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান
আব্দুল আলিম,শ্যামনগর:  শ্যামনগর উপজেলার ঐহিত্যবাহী অন্যতম পর্যটন কেন্দ্র নীলডুমুর বাজার প্রতি বছর শীতমৌসুমে বিশ্ব ঐহিত্য সুন্দরবন ভ্রমনের জন্য হাজার হাজার পর্যটক এখানে আসে। নীলডুমুর বাজারটিকে সুন্দর পরিচ্ছন্ন রাখতে আজ সোমবার (৩রা ডিসেম্বর) সকাল ১০.০০ টার সময় বুড়িগোয়ালিনী সিডিও ইয়ুথ টিম ও এসিপি মিডিয়া টিভির সদস্য বৃন্দ  নীলডুমুর বাজারকে পরিচ্ছন্ন মুক্ত রাখতে। পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা  ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিডিও ইয়ুথ টিমের বুড়িগোয়ালিনী  ইউনিয়নের সভাপতি দিপক মিস্ত্রী। প্রধান আলোচক হিসাবে উপস্তিত ছিলেন সিডিও ইয়ুথ টিমের শ্যামনগর উপজেলার আহবায়ক মারুফ বিল্লাহ (রুবেল)। উক্ত অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন বি জি বি সিও মহোদ্বয়ের প্রতিনিধি ইসমাইল হোসেন ও বুড়িগোয়ালিনী নৌ থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি পুলিশসদস্য বেলাল হোসেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিডিও ইয়ুথ টিমের শ্যামনগর উপজেলার সদস্য সচিব আব্দুল আলিম, ডিয়ার্স বাংলাদেশের পরিচালক এম এম আব্দুল্লাহ আল মামুন, । পরিবেশ বাদী সংগঠন সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সাধারন সম্পাদক এস এম সাহেব আলী। এসিপি মিডিয়া টিভির চেয়ারম্যান ও সিডিও ইয়ুথ টিমৈর বুড়িগোয়ালিনীর সাধারন সম্পাদক আবু ইসাহাক। মেহেদি হাসান ভাইস চেয়ারম্যান এসিপি মিডিয়া টিভি। আশরাফুল আলম (শিমুল)। হাবিবুর রহমান,হেলাল হোসেন,মিকাইল, আফরোজা পারভীন,আবু সুফিয়ান,মহাসিন আলম,মাহফিজুর রহমান,আবু হামজা আমীর, শাহিন আলম, মোস্তাফিজুর রহমান,আসিকুর রহমান
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বুধবার বিটিভিতে প্রচার হবে মুক্তিযোদ্ধা ভিত্তিক নাটক আত্মত্যাগ

 

৫ডিসেম্বর বুধবার সকাল সাড়ে আটটায় বিটিভিতে প্রচার হবে মুক্তিযোদ্ধা ভিত্তিক নাটক আত্মত্যাগ। মোঃ মাহফুজুর রহমানের প্রয়োজনায়, আশীষ মুখোপাধ্যায়ের রচনায় ও নির্দেশনায় এবং সাতক্ষীরার টিভিনাট্যকর মুছা করিমের সার্বিক ব্যবস্থাপনায় নাটকটি নির্মিত হয়েছে। বুধবার নাটকটি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে প্রচারিত হবে। নাটকটিতে সাতক্ষীরার বিভিন্ন লোকেশনে চিত্রায়িত। এ নাটকে সাতক্ষীরার এক ঝাঁক শিল্পীর অভিনয় দেখা যাবে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আসিফ, একেব্বর হোসেন, মুছা করিম, রিপা করিম, কর্ণ বিশ^াস, সোবহান আমিন, অতুল ঘোষ, ইব্রাহিম, মনির, উজ্জ্বল, বিপুল, রাসেল, বিপ্লব, নয়ন, নিজাম, রাহুল, সুকুমার, মনি, সুমন প্রমুখ। নাটকে ১৯৭১ সালের কিছু চিত্র তুলে ধরা হয়েছে। নাটকটি উপভোগ করার জন্য সাতক্ষীরারবাসীকে অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি থানা পুলিশের অভিযানে আটক-৬

 

আশাশুনি ব্যুরো: আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ আসামীকে আটক করা হয়েছে। পৃথক অভিযানে আব্দুল্লাহ গাজী ও ইদ্রিস আলীর থেকে ২শত গ্রাম উদ্ধার করা হয়েছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে রবিবার রাতভর আশাশুনি থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, নিয়মিত মামলার আসামী গ্রেফতার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে এসআই সঞ্জীব সমদ্দার, এসআই হাসানুজ্জামান সঙ্গীয় ফোর্সের সহায়তায় বিকাল ৪টার দিকে ১শত গ্রাম গাঁজা সহ আসামী নাসিমাবাদ গ্রামের আঃ গফফার গাজীর ছেলে আব্দুল্লাহ গাজী (২৬)কে তার নিজ বাড়ী হতে হাতেনাতে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আশাশুনি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি নিয়মিত মামলা রজুু করা হয়েছে। অপরদিকে এসআই শেখ নাজিবুর রহমান সঙ্গীয় ফোর্সের সহায়তায় জিআর-১৯২/১২ (ওয়ারেন্ট) এর আসামী কুড়িকাহুনিয়া গ্রামের মাওলা বক্স গাজীর ছেলে আবু সাঈদ গাজীকে রাত সাড়ে ১০টার দিকে তার নিজ বাড়ী হতে গ্রেফতার করা হয়। এএসআই কবির হোসেন সঙ্গীয় ফোর্সে সহায়তায় সিআর-৪৭/১৬ মূলে আসামী উত্তর একসরা গ্রামের মৃত নৈমুদ্দিন মালীর ছেলে আবুল মালীকে রাত সাদে ১২টার দিকে নিজ বাড়ী হতে গ্রেফতার করা হয়। এএসআই স্বরজিৎ বিশ্বাস, এএসআই জাকির হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় সিআর-২৬/১৭ মূলে আসামী কাপসন্ডা গ্রামের হোসেন গাজীর ছেলে দেলবার গাজীকে রাত সাড়ে ১১টার দিকে তার নিজ বাড়ী হতে গ্রেফতার করা হয়। এএসআই আলমগীর হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় জিআর-৭১৭/১৮ মূলে আসামী নাসিমাবাদ গ্রামের আইয়ুব আলীর ছেলে রেসাত আলীকে রাত ১২টার দিকে গ্রেফতার করা হয়। প্রথক অভিযানে সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে এসআই মনজুরুল হাসান সঙ্গীয় ফোর্সের সহায়তায় ১শত গ্রাম গাঁজা সহ আসামী গোয়ালডাঙ্গ গ্রামের আঃ রশিদ সরদারে ছেলে মোঃ ইদ্রিস আলী সরদার(২৮)কে হাতেনাতে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আশাশুনি থানায় একটি মামলা রজু করা হয়। সোমবার দুপুরে আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এ ডি এস প্রেসক্লাবের সভাপতি শেখ     হেদায়েতুল ইসলামের চাচীর মৃত্যু

                              

আবু ছালেক : এ ডি এস  প্রেসক্লাবের  সভাপতি শেখ হেদায়েতুল ইসলামের চাচী মেহেরুন নেছা(৭৫) বার্ধক্য জনিত কারনে মৃত্যু বরণ করেন(ইন্না লিল্লাহে …………..রাজেউন)। সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের জোড়দিয়া গ্রামের আ: রশিদের স্ত্রী,  এবং এ ডি এস প্রেস ক্লাবের সভাপতি শেখ হেদায়েতুল ইসলামের চাচি মেহেরুননেছা সোমবার দুপুরে নিজস্ব বাসভবনে  মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তিনি ৬ পুত্র, ৪কন্যা সহ অসংখ্য আত্মীয়স্বজন  রেখে গেছেন, সোমবার বাদ মাগরিব  যানাজা নামাজ শেষে মরহুমাকে পারিবারিক কবর স্হানে দাফন করা হয়েছে। যানাজা নামাজে অংশ গ্রহন করেন খুলনা বিভাগীয় সমাজ সেবা অধিদপ্তরের  অবসরপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক শেখ মুহাসিন আলী, ব্যাংদহা বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ মোনায়েম হোসেন,সহ এলাকার মুসল্লী গন উপস্হিত ছিলেন, যানাজায় ঈমামতি করেন শেখ ইমদাদুল হক ইমদা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest