সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যুসাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্রতালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি : ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবিশ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিনটেকসই বেড়িবাঁধ ও চলাচলের উপযোগী রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর২৪ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি সাতক্ষীরার নিখোঁজ মাদ্রাসা ছাত্র ইব্রাহিমআশাশুনিতে আকস্মিক ঘূর্ণিঝড়ে ভেঙেছে ৫টি ঘর, চরম দুর্ভোগে ক্ষতিগ্রস্তরামুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম

কোটা আন্দোলনকারীদের নির্বাচনী ইশতেহার প্রকাশ

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে ৪৫টি দাবিসংবলিত একটি ইশতেহার তৈরি করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনের সামনে ‘তারুণ্যের ইশতেহার ভাবনা-২০১৮’ অনুষ্ঠানে এ ইশতেহার ঘোষণা করা হয়।

ইশতেহারে থাকা উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে-

তৃতীয় ও চতুর্থ শ্রেণির চাকরিতে কোটার যৌক্তিক সংস্কার আনতে হবে।

চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করতে হবে। সবার জন্য অভিন্ন বয়সসীমা করতে হবে।

চাকরির আবেদনের ফি সম্পূর্ণ ফ্রি করতে হবে।

শিক্ষায় জিডিপির ৫ শতাংশ বা জাতীয় বার্ষিক বাজেটের ২০ শতাংশ বরাদ্দ দিতে হবে।

বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিত ভর্তি পরীক্ষা নিতে হবে। এ ছাড়া প্রশ্নফাঁসবিরোধী সেল গঠন করতে হবে।

বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্স বন্ধ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের বাজেটের ১০ শতাংশ গবেষণায় দিতে হবে, যার ৬ শতাংশ শিক্ষকদের জন্য এবং ৪ শতাংশ হবে ছাত্রদের জন্য।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ তরুণদের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে পেশ করবে ‘তারুণ্যের ইশতেহার ভাবনা’।

ইশতেহারটি ইতিমধ্যেই আওয়ামী লীগ ও বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বেশি রাত জাগলে হতে পারে অকালমৃত্যু!

স্বাস্থ্য কণিকা: অনেকেরই অনেক রাত পর্যন্ত জেগে থাকার অভ্যাস। বেশি রাত করে ঘুমানোয় সকালে দেরি করে ঘুম থেকে ওঠেন এসব মানুষ। এর ফলে সকালে নাশতা করতেও দেরি হয় এদের। মোট কথা সমস্ত জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়ে এর। আর এর ফলে শরীরে বাসা বাঁধতে পারে নানা মরণঘাতী রোগ, হতে পারে আপনার মৃত্যুও!

স্বাস্থ্য বিষয়ক বিখ্যাত জার্নাল ‘অ্যাডভান্সেস ইন নিউট্রিশন’-এ শুক্রবার (৩০ নভেম্বর) প্রকাশিত এক গবেষণাপত্রে বলা হয়েছে, রোজ বেশি রাত করে ঘুমাতে যাওয়া ও সকালে দেরি ওঠার অভ্যাস থেকে হার্টের অসুখ ও টাইপ-২ ডায়াবেটিসের সম্ভাবনা বেড়ে যায়। বিজ্ঞানীরা বলছেন, ঘুমের ক্ষেত্রে যাদের এমন অভ্যাস রয়েছে সচরাচর তাদের রাতের মেনুতেও থাকে মশলাদার এবং গ্লুকোজযুক্ত খাবার। এমন কী, এদের ক্ষেত্রে মদ্যপানের প্রবণতাও বেশি হয়।

এই গবেষণা বলছে, এমন অভ্যাসের বীজ বপন হয় প্রতিটি ব্যক্তির শৈশবেই। অনিয়মিত জীবনযাপন প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়। আর এ থেকেই হার্টের রোগ বা ডায়াবেটিসের সম্ভাবনা দেখা দিচ্ছে বলে মনে করছেন এসব বিজ্ঞানীরা।

মানুষের শরীরে রাতের দিকে গ্লুকোজের পরিমাণ সবচেয়ে কম থাকা উচিত। কিন্তু অনেক রাতে, অর্থাৎ ঘুমাতে যাওয়ার ঠিক আগেই ডিনার করার ফলে রাতে শরীরে গ্লুকোজের পরিমাণ বাড়ে। এটিও ক্ষতির অন্যতম কারণ।

কাজেই সুস্থ জীবন পেতে চাইলে এই ধরনের জীবনযাপন থেকে দূরে থাকাই শ্রেয় বলে মনে করছেন বিজ্ঞানীরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৩

দেশের খবর: গাজীপুরে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত এবং অন্তত ৭ জন আহত হয়েছেন। সোমবার সকালে ঢাকা-কাপাসিয়া সড়কের গাজীপুর সিটি করপোরেশনের হালডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মুন্সিগঞ্জের গজারিয়া থানার লক্ষীপুর গ্রামের সর্জেন্ট (অব.) মিজানুর রহমান (৫৫), সিরাজগঞ্জের তাড়াশ থানার গুলটাবাজার এলাকার মো. নাজিম উদ্দিন (৬০) এবং একই এলাকার আব্দুস সামাদ (৬৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে সাড়ে ৭টার দিকে হালডোবা এলাকায় গাজীপুরগামী একটি বাস এবং বিপরীতমুখি একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৩ জন ঘটনাস্থলেই মারা যান এবং অন্তত ৭ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল হলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার এসআই মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কার হাতে ব্যালন ডি’অর

অনলাইন ডেস্ক: লুকা মডরিচ, ক্রিস্টিয়ানো রোনালদো নাকি আন্তোনিও গ্রিজম্যান? কার হাতে উঠবে এবারের ব্যালন ডি’অর। জানতে অপেক্ষা করতে হবে সোমবার রাত আড়াইটা অবধি। অফিসিয়ালি সেরা তিনের তালিকা সাধারণত প্রকাশিত হয় না। তবে ইতালি আর ফরাসির বেশ কিছু সংবাদ মাধ্যমের খবরে উঠে এসেছে এই তিন তারকার নাম। যেখানে এগিয়ে রাখা হয়েছে মডরিচকে। এরপর রোনালদো আর গ্রিজম্যানের নাম। আশ্চর্যজনক হলেও নেই পাঁচবারের বিজয়ী লিওনেল মেসি। তবু একেবারে আর্জেন্টাইন স্টারকে বাদ দেওয়ার উপায় নেই।

শর্ট লিস্টের মধ্যে থাকা খেলোয়াড়দের মধ্যে এগিয়ে মডরিচ। রিয়াল মাদ্রিদের হয়ে চমৎকার বছর কাটানো এই ক্রোয়াট জিতেছেন চ্যাম্পিয়নস লিগের মুকুট। এরপর বিশ্বকাপে নিজ দেশকে নেতৃত্ব দিয়ে নিয়ে যান ফাইনালে। এটাই তাকে এগিয়ে দিয়েছে। বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন মডরিচ। তার আগে উয়েফার বর্ষসেরা খেতাবও উঠেছে এই মিডফিল্ডারের হাতে। কয়েকদিন আগে রোনালদো ও মোহামেদ সালাহকে হারিয়ে ফিফার বর্ষসেরা পদকও লুফে নেন মডরিচ।

২০১৭-১৮ মৌসুম রোনালদোর জন্যও মন্দ ছিল না। লস ব্লাঙ্কোসদের হয়ে ৪০ ম্যাচে ৪১ গোল ঝুলিতে পুরেছেন সিআর সেভেন। পাশাপাশি পর্তুগালের জার্সিতে ১৩ ম্যাচ খেলে করেছেন ১৯ গোল। রিয়ালে থাকাকালে ছুঁয়েছেন চ্যাম্পিয়নস লিগের শিরোপা। তার বিশ্বকাপ যাত্রাটা ছিল নজরকাড়া হ্যাটট্রিক দিয়ে। কিন্তু সেই যাত্রা অনেক আগেই থেমে গিয়েছিল। গ্রিজম্যানকে নিয়ে খুব একটা আলোচনা ছিল না। তবে বিশ্বকাপ জেতার পর ফরাসি এই ফরোয়ার্ডও ব্যালন ডি’অরের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রিয়ালের ‘রোনালদো’ হতে পারছেন না বেল

অনলাইন ডেস্ক: ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যাওয়ার পর সে অভাব পূরণে কোনো তারকাকে নতুন করে দলে ভেড়াননি দলটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। উল্টো নিজের ক্লাবে থাকা সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে রোনালদোর অভাব মেটাবেন, আপাতত এমনটাই ভেবেছিলেন। সবার চোখ ছিল মূলত গ্যারেথ বেলের দিকে। কয়েক বছর আগে বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় হয়ে রিয়ালে নাম লেখানো এই ওয়েলশ উইঙ্গার রোনালদোর অভাব ঘোচাবেন, এমনটা আশা করা হলেও সে আশা বেল পূরণ করতে পারছেন কই? গত পরশু ভ্যালেন্সিয়ার বিপক্ষে লিগ ম্যাচে গোল না করার মাধ্যমে এ নিয়ে টানা দশ লিগ ম্যাচ গোলহীন থাকলেন এই উইঙ্গার।

পিএসজির দুই তারকা কিলিয়ান এমবাপ্পে ও নেইমার, টটেনহামের স্ট্রাইকার হ্যারি কেন, চেলসির উইঙ্গার এডেন হ্যাজার্ড, লিভারপুলের উইঙ্গার মোহাম্মদ সালাহ, ইন্টার মিলানের স্ট্রাইকার মাউরো ইকার্দি—রোনালদোর ফাঁকা স্থান এঁদের কাউকে দিয়ে পূরণ করা হবে। রোনালদো যাওয়ার পর এ রকম অনেক কথাই শোনা গিয়েছিল। এডেন হ্যাজার্ড তো প্রায়ই রিয়াল মাদ্রিদে আসার জন্য নিজের ইচ্ছা কথা জানিয়েছেন প্রকাশ্যেই। কিন্তু তাঁদের কাউকে না এনে এই বেলের ওপরেই আস্থা রেখেছিলেন পেরেজ। গত চ্যাম্পিয়নস লিগের ফাইনালে লিভারপুলের বিপক্ষে দুর্দান্ত দুই গোল করে বেলও জানিয়ে দিয়েছিলেন, রিয়ালের ভার বহন করার জন্য প্রস্তুত তিনি।

কিন্তু মৌসুম শুরু হওয়ার পর থেকেই ভোজবাজির মতো উল্টে গেল পাশার দান। লিগে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে মাদ্রিদ। এ জয়ে আগের সপ্তাহে এইবারের বিপক্ষে উড়ে যাওয়ার দুঃখ কিছুটা ভুলেছে দলটি। কিন্তু দলের মূল ভরসা হয়েও গোল করা হয়নি বেলের। আর এই ম্যাচে গোল না করে অপ্রত্যাশিত একটা রেকর্ড করলেন তিনি। পরশুর ম্যাচটা হিসাব করলে টানা দশ লিগ ম্যাচে এই নিয়ে গোলহীন থাকলেন বেল। ২০১৩ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে এমন দীর্ঘ গোলখরায় কখনো পড়েননি তিনি!

ওদিকে সিরি ‘আ’তে রোনালদো যথারীতি সেই পুরোনো রূপে। জুভেন্টাসের হয়ে লিগের প্রথম ১৪ ম্যাচে এর মধ্যেই দশ গোল করা হয়ে গিয়েছে তাঁর। জুভেন্টাসের জার্সিতে গত ৬০ বছরে এই প্রথম কেউ এত গোল করেছেন প্রথম ১৪ ম্যাচে। এদিকে বেলের পড়তি ফর্ম, আর রোনালদোর রেকর্ড গড়া ফর্ম দেখে পেরেজের মনে হতেও পারে, ‘কাউকে না এনে ভুল করলাম না তো?’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কোহলিকে সামলাতে প্রস্তুত অজি পেসাররা: পেইন

খেলার খবর: ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। বাইশ গজের উত্তাপ ছড়িয়ে পড়ে মাঠের বাইরেও। তারই জের ধরে টেস্ট সিরিজে মাঠে নামার আগেই শুরু হয়ে গেছে বাগযুদ্ধ।

রবিবার অস্ট্রেলিয়ার টেস্ট ও একদিনের দলের অধিনায়ক টিম পেইন জানিয়ে দিলেন, ভারত অধিনায়ক বিরাট কোহলিকে সমস্যায় ফেলার কৌশল জানা রয়েছে তাঁর দলের পেসারদের।
ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে পেইন বলেন, ‘‘আমাদের পেসারদের যে সম্মিলিত শক্তি, তা ভারত অধিনায়ক বিরাট কোহলিকে সমস্যায় ফেলার জন্য যথেষ্ট।’’ একই সঙ্গে তিনি বলেন, ‘‘মাঠে কোন মতেই আবেগপ্রবণ হওয়া চলবে না অস্ট্রেলীয়দের। শান্ত মাথায় বিপক্ষকে কোণঠাসা করতে হবে।’’

মাঠে আচরণ নিয়ে অজি অধিনায়ক পেইন বলেন, ‘‘যদি আমাদের মনে হয়, কোহলির সঙ্গে বাক্য বিনিময়ের দরকার রয়েছে, তাহলে অবশ্যই তা করব। কিন্তু যখন দেখব, ভাল বোলিং হচ্ছে, কোহলি সমস্যায় পড়ছে, তখন তো বাক্য বিনিময়ের দরকার নেই।’’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘ফ্যান্টাস্টিক বিস্টস’কে হারিয়ে শীর্ষে ‘২.০’

বিনোদনের খবর: রজনীকান্ত ও অক্ষয় কুমার অভিনীত ‘২.০’ ছবিটি বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ে চলেছে। শুধু ভারতেই নয়, বিশ্বব্যাপী সাড়া জাগিয়েছে ছবিটি। বিশ্বব্যাপী গত ২৯ নভেম্বর ছবিটি মুক্তি পায়।
আয়ের দিক দিয়ে এরইমধ্যে আগের অনেক রেকর্ড ভেঙে দিয়েছে শঙ্কর পরিচালিত ছবিটি। মুক্তির চার দিনে যুক্তরাষ্ট্রে এ ছবির আয় অন্য সব দক্ষিণী ছবির আয়কে পেছনে ফেলেছে।
বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা জানিয়েছেন, উত্তর আমেরিকা বাদ দিলে এ ছবির শুরুর চার দিনের আয় (৫২.৫ মিলিয়ন ডলার) হলিউডের আলোচিত ছবি ‘ফ্যান্টাস্টিক বিস্টস’এর আয়কে (৪০.২ মিলিয়ন ডলার) পেছনে ফেলেছে।
সূত্র: টাইমস নাউ

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মৃত পিতার উদ্দেশ্যে ছেলের চিঠি, ওপরে লেখা স্বর্গের ঠিকানা

অনলাইন ডেস্ক: বয়স মাত্র ৭ বছর। বাবাকে হারিয়েছে সে এরই মধ্যে। সেই ছোট ছেলেটি আঁকাবাঁকা হাতের লেখায় তার মৃত পিতার উদ্দেশ্যে লিখল চিঠি। পাঠিয়েও দিল ডাকঘরে। চিঠির উপরে লেখা স্বর্গের ঠিকানা।

ইংল্যান্ডের নাগরিক টেরি কোপল্যান্ড। স্বামী জেমস হাইন্ডম্যান মারা গেছেন। সাত বছরের ছেলে জেসকে নিয়েই জীবন কাটছে। ফেসবুক পোস্টে টেরিই জানিয়েছেন জেসের লেখা এই মর্মস্পর্শী চিঠির কথা।
খামের উপরে লেখা হয়েছে, ‘‘মিস্টার পোস্টম্যান, আমার বাবার জন্মদিনের জন্য তুমি কি এটা স্বর্গে নিয়ে যেতে পারো?’’ লেখার পর জেস চিঠিটি তার মা টেরির হাতে তুলে দেয়। তিনি ব্রিটিশ কুরিয়ার সংস্থা ‘রয়্যাল মেল’র কাছে পাঠিয়েও দেন।

কিন্তু ঘটনার শেষ এখানেই নয়। টেরিও ছেলের কথা রাখতেই চিঠিটি কুরিয়ার সংস্থায় পাঠিয়েছিলেন, তার বেশি কিছু আশা করেননি। ‘রয়্যাল মেল’ অবশ্য এই চিঠি পেয়ে খুবই মানবিক অবস্থান নেয়। পাল্টা চিঠি লিখে তারা খুদে জেসকে জানায় যে চিঠিটি তার বাবার কাছে ডেলিভারি করা সম্ভব হয়েছে।

চিঠিতে আরও লেখা হয়, ‘‘স্বর্গে পৌঁছানোর রাস্তায় মহাজাগতিক বস্তুদের পাশ কাটিয়ে যাওয়াটাই একটা কঠিন চ্যালেঞ্জ ছিল। যা হোক, এ ব্যাপারে নিশ্চিত থেকো চিঠিটি যথাযথ ভাবে পৌঁছেছে।’’

এরপরে বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্টে টেরি জানান, ‘‘চিঠিটা ওর বাবার কাছে পৌঁছেছে জেনে, ছেলে যে কী খুশি তা বলে বোঝানোর নয়!’’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest