সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যুসাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্রতালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি : ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবিশ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিনটেকসই বেড়িবাঁধ ও চলাচলের উপযোগী রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর২৪ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি সাতক্ষীরার নিখোঁজ মাদ্রাসা ছাত্র ইব্রাহিমআশাশুনিতে আকস্মিক ঘূর্ণিঝড়ে ভেঙেছে ৫টি ঘর, চরম দুর্ভোগে ক্ষতিগ্রস্তরামুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম

৯ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত প্রার্থীর নাম জানাতে হবে: ইসি

দেশের খবর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দল ও জোটের একাধিক প্রার্থীর ক্ষেত্রে একজনকে চূড়ান্ত মনোনয়নের তথ্য ৯ ডিসেম্বরের মধ্যে জানাতে বলেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন (ইসি) ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দলকে এ সংক্রান্ত চিঠি দিয়ে দল ও জোটের একাধিক প্রার্থীর ক্ষেত্রে একজনকে চূড়ান্ত মনোনয়ন দিতে বলেছে। অন্যথায় কোনো এক দল অন্য দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে না।

ইসি সচিবালয়ের উপ-সচিব আব্দুল হালিম খান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘গণপ্রতিনিধিত্ব আদেশের সংশ্লিষ্ট অনুচ্ছেদ ও ধারা অনুযায়ী, জোটের প্রার্থী বা দলের একাধিক প্রার্থী হলে তা একক করে ৯ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দিয়ে জানাতে হবে।’

নির্বাচন পরিচালনা শাখার যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান বলেন, যাদের দল ইসিতে নিবন্ধিত নয়, কিন্তু অন্য দলের প্রতীকে নির্বাচন করতে চান, তাদের সংশ্লিষ্ট নিবন্ধিত দলের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করতে হবে।

ইতোমধ্যে ৩৯টি দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে তিন হাজার ৬৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার বাছাই করে ৭৮৬টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা।

তিনি বলেন, ৯ ডিসেম্বর প্রত্যাহারের শেষ সময় রয়েছে। ওইদিন যেসব দল বা জোট একাধিক প্রার্থী দিয়েছে, তাদের শুধুমাত্র একজন প্রার্থীর নাম জানাতে হবে। অন্যগুলো বাতিল হয়ে যাবে। আর কোন প্রার্থীর নাম না জানালে, জোটের বৈধ প্রার্থীরা সকলেই যার যার প্রতীকে ভোট করবেন। এক্ষেত্রে কোন দলের একাধিক প্রার্থী থেকে গেলে সংশ্লিষ্ট আসনে ওই দলে সবার মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘এরশাদ ২-১ দিনের মধ্যে বিদেশ যেতে পারেন’

রাজনীতির খবর: উন্নত চিকিৎসার জন্য আগামী ২-১ দিনের মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দেশের বাইরে যেতে পারেন বলে জানিয়েছেন দলটির নতুন মহাসচিব মশিউর রহমান রাঙ্গা।

সোমবার বিকেলে রাজধানীর বনানীতে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

মশিউর রহমান রাঙ্গা বলেন, আমাদের রক্তের হিমোগ্লোবিন যেখানে ১২, স্যারের ১০। তিনি দুর্বল হয়ে পড়েছেন। আজ সকালেও আমি তাকে দেখে এসেছি। চিকিৎসকরা তাকে দেখছেন। ২-১ দিনের মধ্যে তিনি দেশের বাইরে যেতে পারেন।

মহাসচিবের দায়িত্ব নিয়ে প্রথম সংবাদ সম্মেলনে রাঙ্গা মনোনয়ন বাণিজ্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নে বলেন, জাতীয় পার্টির মনোনয়ন কেনার জন্য টাকা দিয়েছে এমন ভুক্তভোগী পাওয়া গেলে, কিংবা এ ধরনের কারও অভিযোগ থাকলে জাতীয় পার্টির কাছে জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তুমি আমায় ডেকেছিলে কফির নিমন্ত্রণে!

বিনোদন সংবাদ: ‘কেদারনাথ’ দিয়ে বলিউডে অভিষিক্ত হতে এখনো কিছু সময় বাকি সারা আলি খানের। কিন্তু এর বহু আগেই সবার মন জয় করে নিয়েছেন এ তারকাকন্যা। এই তো সেদিন নির্মাতা করণ জোহরের জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’-এ বাবা সাইফ আলি খানের সঙ্গে হাজির হয়েছিলেন। শান্ত, ধীর আর মিষ্টি হাসির সারা এখন মিডিয়ার মনোযোগের কেন্দ্রবিন্দুতে।

এবার আরেক কাণ্ড করে বসলেন সারা আলি খান। ২৩ বছর বয়সী এ সুন্দরী চিত্রসাংবাদিকদের একটি বিশেষ উপহার দিয়েছেন। আর এর মাধ্যমে আরেকবার সবার মন জয় করে নিলেন সারা।

তারকাদের ছবি তোলার জন্য সবসময় ভিড় জমান চিত্রসাংবাদিকেরা। এ জন্য অনেকে বিরক্তও। বেশিরভাগ তরুণী সেলিব্রেটি যেখানে চিত্রসাংবাদিকদের একটু এড়িয়ে চলার চেষ্টা করেন, সেখানে সারা ব্যতিক্রম। আলোকচিত্রীদের সামনে হাসিমুখেই পোজ দেন তিনি।

সম্প্রতি কয়েকজন চিত্রসাংবাদিককে একটি হাতে লেখা চিঠি দিয়ে কফির নিমন্ত্রণ দেন সারা আলি খান। প্রথম সিনেমা মুক্তির আগে সাংবাদিকদের উষ্ণ অভ্যর্থনা জানান তিনি। চিঠিতে তাঁদের ধন্যবাদও জানান।

একজন সাংবাদিক, যিনি ওই কফির নিমন্ত্রণে গিয়েছিলেন, তিনি ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি ও সারার হাতে লেখা নিমন্ত্রণপত্রটির ছবি শেয়ার দিয়েছেন। সারার সঙ্গে কফি ডেটের ভিডিও পোস্ট করেছেন।সাংবাদিকদের সঙ্গে সেলফিও তুলেছেন সারা।

চিঠিতে সারা সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এখনো আমার সিনেমা মুক্তি পায়নি। তবু আমার সুন্দর ছবি ও সুন্দর ক্যাপশন দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ।’

সাংবাদিকেরাও সারার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তাঁরা বলছেন, আর কোনো তারকা এমন করে চিঠি লিখে তাঁদের কফির নিমন্ত্রণ দেননি।

আগামী ৭ ডিসেম্বর মুক্তি পাবে সারা আলি খান অভিনীত প্রথম ছবি ‘কেদারনাথ’। এতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুত। চলতি মাসে আরো একটি সিনেমা ‘সিম্বা’ মুক্তি পাচ্ছে সারার। এতে রণবীর সিংয়ের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। আজ সোমবার প্রকাশিত হয়েছে এ ছবির ট্রেইলার। ২৮ ডিসেম্বর ছবিটি মুক্তি পাবে ছবিটি। সূত্র : ডিএনএ

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হাওলাদারের বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ তদন্ত হবে: রাঙ্গা

রাজনীতির খবর: জাতীয় পার্টির নতুন মহাসচিব মশিউর রহমান রাঙ্গা বলেছেন, সদ্য সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ তদন্ত করা হবে।

তিনি বলেন, শুধু সাবেক মহাসচিবই নয়, মনোনয়ন বাণিজ্যের সঙ্গে কারও জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে জাতীয় পার্টির গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সোমবার বিকেলে রাজধানীর বনানীতে দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রাঙ্গা।

তিনি বলেন, জাতীয় পার্টির মনোনয়ন কেনার জন্য টাকা দিয়েছে এমন ভুক্তভোগী পাওয়া গেলে, কিংবা এ ধরনের কারও অভিযোগ থাকলে জাতীয় পার্টির কাছে জানান।

মনোনয়ন বাণিজ্যের ঘটনা তদন্তে প্রেসিডিয়াম সদস্যদের নিয়ে একটি কমিটি তৈরি করা হবে বলে জানান তিনি। তিনি বলেন, কমিটির সুপারিশ অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এর আগে সোমবার সকালে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ স্বাক্ষরিত একটি চিঠিতে এ বি এম রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে মশিউর রহমান রাঙ্গাকে মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মোদীকে পেঁয়াজ বিক্রির টাকা পাঠিয়ে কৃষকের প্রতিবাদ

বিদেশের খবর: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পেঁয়াজ বিক্রির টাকা পাঠিয়ে প্রতিবাদ করেছেন মহারাষ্ট্রের এক কৃষক। তার অভিযোগ কৃষকেরা পেঁয়াজের ন্যায্য দাম পাচ্ছে না।

মোদীকে টাকা পাঠানো কৃষকের নাম সঞ্জয়। তিনি বলেন, ‘এ বার ফলন ভালই হয়েছিল কিন্তু বাজারে দাম নেই। স্থানীয় পাইকারি বাজারে কেজি প্রতি এক টাকা দর দেয় ব্যাপারীরা। শেষ পর্যন্ত এক টাকা চল্লিশ পয়সা দরে রফা হয়। ৭৫০ কেজি পেঁয়াজ বিক্রি করে হাতে পাই মাত্র ১০৬৪ টাকা।’

তিনি সংবাদ সংস্থা পিটিআই-কে আরো বলেন, ‘টানা চার মাস মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রমের দাম এই! এই সামান্য টাকা দিয়ে কি করবো? তাই প্রধানমন্ত্রীর বিপর্যয় মোকাবিলা তহবিলে পাঠিয়ে দিই। মানি অর্ডার করতে খরচ হয়েছে আরও ৫৪ টাকা।’

জানা যায়, গত ২৯ নভেম্বর নিফাদ পোস্ট অফিস থেকে ওই মানি অর্ডার করা হয়। ঠিকানা ছিল, ‘নরেন্দ্র মোদী, প্রাইম মিনিস্টার অব ইন্ডিয়া।’

এ ব্যাপারে সঞ্জয় বলেন, আমি কোন রাজনীতি করি না। আমি কোন দলেরও না। কিন্তু কৃষকদের দুর্দশা নিয়ে সরকারের উদাসীনতা ও বিরূপ মনোভাবে আমি হতাশ, ক্ষুব্ধ ও ব্যথিত। তাই এ কাজ করেছি।

ভারতে প্রায় ৫০ শতাংশ পেঁয়াজের উৎপাদন হয় মহারাষ্ট্রের নাসিকে। কিন্তু প্রতিবছর সেখানকার কৃষকেরা পেঁয়াজের ন্যায্য দাম পান না। এনিয়ে স্থানীয় অনেক কৃষক ইতিমধ্যে আত্মহত্যাও করেছেন। তথ্য সূত্র: আনন্দবাজার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গোলাম রেজাকে প্রত্যাখ্যান করে শ্যামনগরে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন

শ্যামনগর সংবাদদাতা: সাতক্ষীরা-৪ আসনে বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী সাবেক সাংসদ এইচ এম গোলাম রেজাকে প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন মুক্তিযোদ্ধারা। তাঁকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট প্রার্থী হিসেবে মনোনয়ন দিলে তাও রুখে দেওয়া হবে বলে জানিয়েছেন তাঁরা।

আজ সোমবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে মুক্তিযোদ্ধারা সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন। এ সময় গোলাম রেজার সময়কালের বিভিন্ন বিষয় তুলে ধরে বলা হয়, তিনি সরকারের সব ধরনের উন্নয়ন কাজে বাধা দিয়েছেন।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার দেবী রঞ্জন মণ্ডল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন। এতে তিনি বলেন, এইচ এম গোলাম রেজা ২০০৮ সালে মহাজোটের প্রার্থী হিসেবে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পাঁচ বছর সংসদ সদস্য থাকাকালে আইলা উপদ্রুত শ্যামনগরে প্রধানমন্ত্রী ঘোষিত গৃহনির্মাণ ঋণ প্রদানে টানা দুই বছর ধরে বাধা দিয়েছেন। শ্যামনগরকে পৌরসভায় উন্নীতকরণে সরকারের উচ্চপর্যায়ে আপত্তি দেওয়া এবং শ্যামনগর মহসিন ডিগ্রি কলেজকে জাতীয়করণেও বাধার সৃষ্টি করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরো বলা হয়, সংসদ সদস্য থাকাকালে এইচ এম গোলাম রেজা আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে শত্রুতার সৃষ্টি করেন। আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে কমপক্ষে ১৫টি মামলা করে তাদের হয়রানি করেন। গোলাম রেজা ক্ষমতার অপব্যবহার করে সরকারকে হেয় প্রতিপন্ন করার নানা ধরনের ব্যবস্থাও নেন। তাই একাদশ সংসদ নির্বাচনে তাঁকে মহাজোটগত মনোনয়ন দেওয়া হলে মুক্তিযোদ্ধারা প্রতিহত করবেন বলে জানান।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ডার এম এ মাজেদ, আবুল হোসেন, অধ্যক্ষ জি এম ওসমান গনি, আবদুল বারিক, নজরুল ইসলাম, আকবর হোসেন, মুজিবর রহমান, শামসুর রহমান প্রমুখ।

জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য এইচ এম গোলাম রেজাকে ২০১২ সালের ২ অক্টোবর দল থেকে বহিষ্কার করা হয়। ২০১৪ সালে তিনি নির্বাচন করেননি। সাতক্ষীরা-৪ আসনে জয়ী হন আওয়ামী লীগের এস এম জগলুল হায়দার। এবারও তিনি নৌকার মনোনয়ন পেয়েছেন। এইচ এম গোলাম রেজা গত ১ নভেম্বর বিকল্পধারা বাংলাদেশে যোগ দেন। বিকল্পধারার নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট আওয়ামী লীগের মহাজোটে যোগ দেওয়ার চেষ্টা করছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টার্গেট করে খালেদাসহ ৫০ জনের মনোনয়ন বাতিল: রিজভী

রাজনীতির খবর: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, টার্গেট করে খালেদা জিয়াসহ দলের ৫০ জন হেভিওয়েট জনপ্রিয় নেতা ও সাবেক সাংসদের মনোনয়নপত্র বিনা অজুহাতেই বাতিল করা হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের একজনের মনোনয়নপত্রও বাতিল হয়নি।

সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

রিজভী অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের দণ্ডপ্রাপ্ত যারা, সবাই টিকে গেলেন। স্বাক্ষর করেননি, তথ্য দেননি, বেসামরিক বিমান পর্য্টন মন্ত্রী একেএম শাহজাহান কামাল কাগজপত্র ও অন্যান্য তথ্য দাখিল না করলেও তারটা টিকে গেলে। এখানেই বুঝতে পারেন যে কার পরামর্শে নির্বাচন কমিশন চলছে।

অসুস্থ জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলানের নামে মনোনয়ন জমার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, উনি মনোনয়নপত্রে স্বাক্ষর না করার পরও মনোনয়নপত্র বৈধ করা হয়েছে।

রিজভী বলেন, গত ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে গণতন্ত্রকে হত্যার পর এবারের নির্বাচনের মাধ্যমে সেই লাশটির ময়নাতদন্তের রিপোর্টও গায়েব করে দিতে উদ্যোগী হয়েছে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পর থেকে অবৈধ শাসকগোষ্ঠীর অসমাপ্ত কাজ সমাপ্ত করছে নির্বাচন কমিশন

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সেই হিসেবে দেশে কোনো বৈধ প্রার্থীই থাকার কথা নয়: ইমরান

কুড়িগ্রাম-৪ আসনের স্বতন্ত্র প্রার্থীর হিসেবে মনোনয়ন জমা দেওয়া গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেছেন, ‘নগণ্য ইস্যুকে কেন্দ্র করে আমার প্রার্থিতা বাতিল করা হয়েছে। আমারসহ অন্যদের মনোনয়ন বাতিলে যেসব কারণ দেখানো হয়েছে, সেই হিসেবে দেশে কোনো বৈধ প্রার্থীই থাকার কথা নয়।’

সোমবার নিজের মনোনয়ন ফিরে পেতে আপিলের জন্য আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এসে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।

এর আগে, রবিবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন ভোটারদের এক শতাংশ সমর্থনে ‘ত্রুটি থাকায়’ ইমরান এইচ সরকারের মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তা।

ইসিতে এসে ইমরান এইচ সরকার আরও বলেন, ‘প্রার্থিতা বহালে আপিল করতে নির্বাচন কমিশনে এসেছি। আশা করি, কমিশন এটা বিবেচনা করবে।’

গণজাগরণ মঞ্চের এই মুখপাত্র বলেন, ‘আমার সমর্থকদের নামের সিরিয়াল একটু এদিক-সেদিক হয়েছে। এতেই অবৈধ বলে ঘোষণা দেয়া হলো। আমার বাড়তি ৫শ’ সমর্থন ছিল। তারা সেটি নেননি। এক শতাংশের তালিকা ঠিক ছিল। হয়তো সিরিয়াল এদিক-সেদিক ছিল। এরপর আমি বলেছি, এটা ঠিক করে দেই। কিন্তু, রিটার্নিং কর্মকর্তা আমার আবেদন রাখেননি।’

একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে সংক্ষুব্ধরা সোমবার থেকে বুধবারের মধ্যে ইসিতে অভিযোগ করতে পারবেন। পরে তাদের আবেদনের উপর ৬ থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত শুনানি করে সিদ্ধান্ত দেবে ইসি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest