সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যুসাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্রতালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি : ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবিশ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিনটেকসই বেড়িবাঁধ ও চলাচলের উপযোগী রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর২৪ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি সাতক্ষীরার নিখোঁজ মাদ্রাসা ছাত্র ইব্রাহিমআশাশুনিতে আকস্মিক ঘূর্ণিঝড়ে ভেঙেছে ৫টি ঘর, চরম দুর্ভোগে ক্ষতিগ্রস্তরামুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম

‘নির্বাচনে জিতলে সবাই মিলে ভাগ করে খাব’

রাজনীতির খবর: আগামী নির্বাচনে জিতলে সবাই মিলে টাকা ভাগ করে খাবেন বলে দলের এক সভায় ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম-১৫ আসনের আওয়ামী লীগের প্রার্থী সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। গত শনিবার উপজেলার নিজ বাড়িতে আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ ঘোষণা দেন বলে অভিযোগ উঠেছে।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে সাংসদ বলেন, ‘আমাকে মোছলেম উদ্দিন সাহেব বলেছেন টাকা দাও। আমি টাকা দিয়েছি। অনেকবার টাকা দিয়েছি। কুতুব উদ্দিন সাহেবকে টাকা দাও, আমি টাকা দিয়েছি। খোরশেদ সাহেবকে টাকা দাও, টাকা দিয়েছি। ভবিষ্যতে, আমি আবার এমপি হলে আমরা সবাই ভাগ করে, বাঁটোয়ারা করে খাব ইনশাল্লাহ।’

মোছলেম উদ্দিন হলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি। কুতুব উদ্দিন চৌধুরী হলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আর খোরশেদ আলম লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি। সভায় দুজন উপস্থিত ছিলেন। মোছলেম উদ্দিন ছিলেন প্রধান অতিথি। সঞ্চালনা করেন কুতুব উদ্দিন। সাংসদের এই বক্তব্যের ভিডিওক্লিপটি ফেসবুকে ভাইরাল হয়েছে। এ নিয়ে দলের ভেতরে–বাইরে ব্যাপক প্রতিক্রিয়া হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে সাংসদ নদভী বলেন, ‘জামাতিরা এটা অপপ্রচার করছে। আমি বক্তব্য দিয়ে আবার সংশোধন করে বক্তব্য দিয়েছি। আমি বলেছি বরাদ্দ দেওয়ার কথা। বিভিন্ন প্রকল্প ভবিষ্যতে এলে তা সবাই মিলে ভাগ করে অর্থাৎ সমন্বয় করে ভাগ করব, এটা বোঝাতে চেয়েছি। বক্তব্যের পুরো অংশ প্রকাশ করা হয়নি।’

সাংসদের বক্তব্যের বিষয়ে মোছলেম উদ্দিন বলেন, ‘উনি (নদভী) বক্তব্যে বলেছেন, মোছলেম ভাইকে সাংগঠনিক কাজের জন্য টাকা দিয়েছি। সংগঠনকে সহযোগিতা করার জন্য টাকা দিয়েছেন, সে কথা তিনি বলেছেন।’ সবাই ভাগ–বাঁটোয়ারা করে খাওয়ার প্রসঙ্গে মোছলেম উদ্দিন বলেন, ‘আমরা এ ধরনের আপত্তিকর বক্তব্য সেখানে শুনিনি।’

তবে সভার সঞ্চালক কুতুব উদ্দিন চৌধুরী বলেন, ‘সাংসদ ভিডিওতে যেভাবে বলেছেন ওভাবেই বক্তব্যটি রেখেছেন। তখন আমরা সবাই বিব্রত হয়ে পড়ি। পাশ থেকে স্থানীয় এক চেয়ারম্যান উঠে সাংসদকে কানে কানে কী যেন বলেন। তারপর সাংসদ বলেন, আমার ভুল হয়েছে। আমি ক্ষমা চাচ্ছি। আমি আসলে বিভিন্ন সময় বরাদ্দ দেওয়ার কথা বলেছি।’ কুতুব উদ্দিন আরও বলেন, ‘সাংসদের সঙ্গে পাঁচ বছরে দু–একবার দেখা হয়েছে। কোনো সময় বরাদ্দ নিইনি। এটা আমার জন্য বিব্রতকর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মেসি-রোনালদোকে হারিয়ে ব্যালন ডি’অর প‌েলেন মদ্রিচ

খেলার খবর: লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোকে হারিয়ে ২০১৮ সালের ব্যালন ডি’অর পুরস্কার জিতলেন রিয়াল মাদ্রিদের ক্রোয়াট মিডফিল্ডার লুকা মদ্রিচ। স্থানীয় সময়  গতকাল সোমবার সন্ধ্যায় প্যারিসে এক অনুষ্ঠানে বর্ষসেরা ফুটবলারের এই পুরস্কারের বিজয়ী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়।

এর আগে গত ১০ বছরে পাঁচবার করে ব্যালন ডি’অর জিতেন মেসি ও রোনালদো। তবে এ বছর বর্ষসেরার সবকটি পুরস্কারই ঘরে তুললেন মদ্রিচ।

গত মৌসুমে রিয়ালের টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মদ্রিচের। ক্লাবটির হয়ে গত মৌসুমে উয়েফা সুপার কাপ, স্প্যানিশ সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ শিরোপাও জেতান তিনি।

এছাড়াও রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে ফাইনালে তুলতে বড় অবদান রাখেন মদ্রিচ। এর পাশাপাশি টুর্নামেন্টজুড়ে দারুণ খেলেন তিনি, সেই সঙ্গে নিজে দুটি গোল করেন এবং সতীর্থদের দিয়ে ১টি গোল করান। রাশিয়া বিশ্বকাপ আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’ও জিতে নেন মদ্রিচ ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবকলীগ নেতা নিহত

রাজনীতির খবর: চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁও এলাকায় ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে কোলাগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জামাল উদ্দীন আকবর নিহত হয়েছেন। ওই এলাকায় বিদ্যুৎকেন্দ্র নির্মাণ নিয়ে আওয়ামী লীগের দু’পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্রে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

সোমবার (৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে কোলাগাঁও টেক এলাকায় দু’পক্ষের কথাকাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাতে আহত হন জামাল উদ্দীন আকবর। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন। নিহত জামাল উদ্দীন আকবর স্থানীয় কোলাগাঁও ইউনিয়নের মৃত ইয়াসিন আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, পটিয়ায় বিদ্যুৎকেন্দ্র নির্মাণ নিয়ে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। সোমবার রাত ৮টার দিকে কোলাগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জামাল উদ্দীন আকবর একটি মেজবানের দাওয়াত শেষে বাড়ি ফিরছিলেন। পথে কোলাগাঁও টেক এলাকায় প্রতিপক্ষের লোকদের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীনুরের ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন বলেন, ‘রাত সাড়ে ১০টার দিকে জামাল উদ্দীন আকবর নামে এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পিঠ, অণ্ডকোষ ও হাতে ছুরিকাঘাত করা হয়েছে। নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৩০০ গুণ আয় বেড়েছে; নিজাম হাজারীর সম্পদের ছড়াছড়ি

রাজনীতির খবর: বিগত পাঁচ বছরে প্রায় ৩০০ গুণ আয় বেড়েছে ফেনী-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর। সেইসঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে স্ত্রীর আয়। পাঁচ বছরেই সম্পদের ছড়াছড়ি এই প্রার্থীর। দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামা থেকে এ তথ্য জানা গেছে।

হলফনামা থেকে জানা যায়, কৃষিখাতে আয় ২০ হাজার টাকা থেকে বেড়ে দুই লাখ ৫০ হাজার টাকায় দাঁড়িয়েছে, ব্যবসায় দুই লাখ ২১ হাজার ৪৬৮ টাকা থেকে বেড়ে নিজ নামে আয় ছয় কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৭০০ টাকা, বাড়িভাড়া থেকে আয় ৯ লাখ টাকা, ব্যাংকসুদ থেকে এক লাখ ৪৪ হাজার ২০৮ টাকা, এফডিআর থেকে নিজ নামে সুদ হিসেবে ৯ লাখ ৭৮ হাজার ১২৫ টাকা পর্যন্ত হয়েছে।

হলফনামার তথ্য অনুযায়ী, দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে স্ত্রী বা প্রার্থীর ওপর নির্ভরশীলদের কোনো আয় ছিল না। এবারের হলফনামায়, বাড়ি বা দোকান ভাড়া থেকে স্ত্রীর নামে পাঁচ লাখ ৪৯ হাজার টাকা, ব্যাংকসুদ থেকে স্ত্রীর নামে দুই লাখ ৩৩ হাজার ৯৪৯ টাকা আয় হচ্ছে।

হলফনামা থেকে জানা যায়, অস্থাবর সম্পদ হিসেবে ছিল নিজ নামে নগদ টাকা পাঁচ লাখ, স্ত্রীর নামে ৫০ হাজার, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থ নিজ নামে তিন কোটি ২৮ লাখ ৪৭ হাজার, স্ত্রীর নামে দুই লাখ, স্থায়ী আমানতে নিজ নামে বিনিয়োগ না থাকলেও স্ত্রীর নামে ৫০ লাখ টাকা ছিল। নিজের নামে না থাকলেও স্ত্রীর নামে ২৭ লাখ টাকার গাড়ি ছিল। স্থাবর সম্পদ হিসেবে কৃষিজমি এক দশমিক ৫০ একর, দশমিক ৩০ একর অকৃষি জমি, স্ত্রীর নামে পাঁচটি অ্যাপার্টমেন্ট ও রামগড়ে বনায়নের জন্য ১৫ একর টিলা ছিল।

হলফনামার তথ্য অনুযায়ী, অস্থাবর সম্পদ হিসেবে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ব্যাংকে জমাকৃত অর্থের পরিমাণ দুই কোটি ১৪ লাখ ২১ হাজার ৪৫৩ টাকা নিজ নামে, স্ত্রীর নামে ৯৮ লাখ ২৭ হাজার ২৬ টাকা, অতালিকাভুক্ত শেয়ার নিজ নামে ৭১ লাখ, স্ত্রীর নামে ৬৮ লাখ টাকা, স্থায়ী আমানতে বিনিয়োগ নিজ নামে পাঁচ কোটি ৯৮ লাখ ৮৮ হাজার ৬৫৮ টাকা, স্ত্রীর নামে এক কোটি ৫০ লাখ টাকা। স্ত্রীর গাড়ির মূল্য অপরিবর্তিত থাকলেও নিজ নামে যুক্ত হওয়ার গাড়ির মূল্য ৬৫ লাখ টাকা।

তথ্য অনুযায়ী, স্থাবর সম্পদ হিসেবে কৃষিজমি নিজ নামে সাত কোটি কোটি লাখ ৮২ হাজার টাকা মূল্যের ১৯৬ দশমিক ৭৯ শতাংশ, অকৃষি জমি নিজ নামে পাঁচ কোটি ৩০ লাখ আট হাজার ৩৪০ টাকা মূল্যের ১২৬ দশমিক ৬৩ শতাংশ, স্ত্রীর নামে এক কোটি ২৬ লাখ ৪২ হাজার ৫০০ টাকা মূল্যের ২৭৪ দশমিক এক শতাংশ অকৃষি জমি, নিজ নামে ৫০ লাখ টাকা মূল্যের নির্মাণাধীন তিনতলা বাড়ি, স্ত্রীর নামে দুই কোটি টাকা মূল্যের আটতলা নির্মাণাধীন বাড়ি, স্বামী-স্ত্রীর যৌথ অংশীদারিত্বে এক কোটি ৪৮ লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি অ্যাপার্টমেন্ট, স্ত্রীর নামে এক কোটি ১০ লাখ ৬৭ হাজার ২২৫ টাকা মূল্যের তিনটি অ্যাপার্টমেন্ট, নিজ নামে ২০ লাখ টাকা মূল্যের একটি মৎস্য খামার।

দায় হিসাবে রয়েছে প্রবাসী ভাইয়ের কাছ থেকে ফরেন রেমিটেন্স হিসেবে পাওয়া ৫৭ লাখ ৫ হাজার ৫৭ টাকা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘হঠাৎ’ বালামের সঙ্গে সুজানা

বিনোদন সংবাদ: বহু বছর ধরেই গানের জগতে আছেন বালাম। ওয়ারফেজ ছাড়ার পর একক অ্যালবাম ‘বালাম’ নিয়ে শ্রোতাদের সামনে হাজির হন তিনি। বছর দশেক আগের সেই সেলফ টাইটেলড অ্যালবাম শ্রোতাদের কাছে বালামকে এনে দেয় আকাশচুম্বী জনপ্রিয়তা। এরপর আরও কয়েকটি অ্যালবাম প্রকাশিত হলেও সেগুলো অতটা সাড়া জাগাতে পারেনি। বেশ কয়েক মাস আগে গান বাংলা চ্যানেলের আয়োজনে একটি গান প্রকাশিত হয়। এরপর আর নতুন কোনো গানে পাওয়া যায়নি তাঁকে। অনেক দিন পর শোনা গেল, নতুন গান নিয়ে আসছেন বালাম। গানটির শিরোনাম ‘হঠাৎ’। বালামের সঙ্গে ‘হঠাৎ’-এ মডেল হয়েছেন সুজানা জাফর।

‘হঠাৎ’ শিরোনামের এই গানের মাধ্যমে বেশ কিছুদিন বিরতির পর গানে পাওয়া যাবে জনপ্রিয় সংগীতশিল্পী বালামকে। দুদিন ধরে কক্সবাজারের বিভিন্ন লোকেশনে গানটির ভিডিওর শুটিং হচ্ছে। গল্পনির্ভর এই গানের ভিডিও যৌথভাবে পরিচালনা করছেন পরাগ ও ভাস্কর।

সুজানা এর আগে হৃদয় খানের একাধিক গানের ভিডিওতে মডেল হন। এরপর তাঁকে ন্যান্‌সি, তাহসান ও ইমরানের গানের ভিডিওতেও দেখা যায়। সব কটি গানের ভিডিওতে সুজানার উপস্থিতি ছিল নজরকাড়া। টেলিভিশন নাটকের এই অভিনয়শিল্পী বিজ্ঞাপনচিত্র আর বিভিন্ন পণ্য প্রতিষ্ঠানের স্থিরচিত্রেও মডেল হয়েছেন। বালামের ‘হঠাৎ’ গান দিয়ে দুই বছর পর আবার গানের ভিডিওতে কাজ করছেন সুজানা। এটি তাঁর নবম মিউজিক ভিডিও।

জানা গেছে, ‘হঠাৎ’ শিরোনামের এই গানে সুজানাকে চঞ্চল প্রকৃতির স্বভাবের মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। আর এ জন্য সুজানা তাঁর চুলের স্টাইলও বদলে ফেলেছেন। অনেকের মতে, এই গানের ভিডিওতে অন্য রকম এক সুজানাকে দেখা যাবে।

বালামের ‘হঠাৎ’ গানটির কথা লিখেছেন এ দেশের আরেক জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান। নতুন বছরের শুরুতে বালামের গানের এই ভিডিও ইউটিউবে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আ. লীগে বিদ্রোহী দমনে আজ থেকে তৃণমূলে প্রধানমন্ত্রীর ‘বিশেষ টিম’

রাজনীতির খবর: দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা নির্বাচন করছেন, তাদের বিষয়ে কঠোর নীতি গ্রহণ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিদ্রোহী প্রার্থী দমনে আজ থেকে শুরু হচ্ছে দলটির নতুন মিশন।

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গঠিত ‘বিশেষ টিম’ এই দায়িত্ব পালন করবে। সোমবার থেকে টিমের আনুষ্ঠানিক কাজ শুরু হয়েছে। ৯ ডিসেম্বরের মধ্যে সব বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারের কাজ করবে এই টিম। এরই মধ্যে ফোনে বেশ কয়েকজন বিদ্রোহী প্রার্থীকে ‘থ্রেড’ করা হয়েছে। কেন্দ্রে ডাকা হয়েছে কয়েকজনকে। টিমের দায়িত্বপ্রাপ্ত একাধিক নেতা সোমবার এসব তথ্য নিশ্চিত করেছেন।

মনোনয়নবঞ্চিত আওয়ামী লীগের কেন্দ্রীয় চার নেতাকে বিশেষ এই টিমের দায়িত্ব দেয়া হয়েছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক টিমের নেতৃত্বে রয়েছেন। টিমের অন্য সদস্যরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং বিএম মোজাম্মেল হক। শনিবার রাতে আওয়ামী লীগ সভাপতি তাদের এই দায়িত্ব দেন।

জানতে চাইলে টিমের অন্যতম সদস্য বিএম মোজাম্মেল হক বলেন, আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ শুরু করেছি। এরই মধ্যে যেসব বিদ্রোহী প্রার্থী এখনও নির্বাচনী মাঠে রয়েছেন, তাদের অনেককেই ফোন করে মনোনয়নপত্র প্রত্যাহার এবং না করলে সাংগঠনিক ব্যবস্থার কথা জানিয়ে দিয়েছি। অনেকেই প্রতিশ্র“তি দিয়েছেন মনোনয়নপত্র প্রত্যাহারের। আমরা আশা করছি, ৯ ডিসেম্বরের মধ্যে সব বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন।

আওয়ামী লীগের নীতিনির্ধারক সূত্রে জানা যায়, ৩০০ আসনে দলীয় ও মহাজোটের প্রার্থীর দুর্বলতার কারণ চিহ্নিত করে তা সমাধান করতে কাজ করবে বিশেষ টিম। প্রার্থী বাছাইয়ের পরও কোন কোন আসনে বিদ্রোহী প্রার্থী আছেন, তা বের করে বুঝিয়ে-শুনিয়ে প্রার্থিতা প্রত্যাহারের কাজটিও করতে হবে টিমকে।

এছাড়া আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী সফরের সময়সূচি তৈরির কাজ করছেন টিমের সদস্যরা। সোমবার সন্ধ্যায় ধানমণ্ডির আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিদ্রোহী প্রার্থী দমনে কেন্দ্রের কঠোর নির্দেশনা, বিদ্রোহী প্রার্থী হওয়ার কারণ ও প্রত্যাহারের সমাধান নিয়ে আলোচনা হয়।

বৈঠক সূত্রে আরও জানা যায়, এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রতিযোগিতাপূর্ণ মনে করে একক প্রার্থী নির্ধারণে প্রধানমন্ত্রী জোর নির্দেশ দিয়েছেন। দশম জাতীয় সংসদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের কারণে অনেক আসনে দলীয় প্রার্থী পরাজিত হন, সেটি আলোচনায় ওঠে আসে।

বৈঠক সূত্রে আরও জানা যায়, সারা দেশে কোন কোন আসনে কতজন বিদ্রোহী প্রার্থী আছেন, তার একটি তালিকা করছে দলটি। সেই তালিকা ধরে আজ থেকে কাজ শুরু করবেন টিমের সদস্যরা। এরই মধ্যে কয়েকজনকে ফোন করে কেন্দ্রের কঠোর নির্দেশ ‘আজীবন বহিষ্কার’ জানিয়ে দেয়া হয়েছে। কয়েকজনকে ঢাকায় ডাকা হয়েছে। এছাড়া বেশ কয়েকটি জেলা ও উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদককে বিদ্রোহী প্রার্থীদের কাছে কেন্দ্রের বার্তা নিয়ে পাঠানো হয়েছে। আজও পাঠানোর কথা রয়েছে।

আওয়ামী লীগের নীতিনির্ধারক পর্যায়ের এক নেতা নাম প্রকাশ না করে বলেন, প্রভাবশালী অনেক নেতা যারা দলের বাইরে গিয়ে নির্বাচনের মাঠে সক্রিয় আছেন, তাদের বিষয়ে ভাবা হচ্ছে। নির্বাচনের পর পদ-পদবি কিংবা সরকারে বিশেষ সুবিধার প্রতিশ্র“তিও থাকছে তাদের জন্য।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এক ওভারে ছয় ছক্কার সঙ্গে ডাবল সেঞ্চুরির রেকর্ড

এক ওভারে ছয় ছক্কা হাকাঁনোর ইনিংসটি শেষ পর্যন্ত ডাবল-সেঞ্চুরিতে রূপ দিয়েছেন অস্ট্রেলিয়ার ১৮ বছর বয়সী ক্রিকেট খেলোয়াড় ওলি ডেভিস। অস্ট্রেলিয়ার অনুর্ধ্ব-১৯ ন্যাশনাল চ্যাম্পিয়নশীপের এই বিরল কীর্তি গড়েন তিনি।

অ্যাডিলেডে নিউ সাউথ ওয়েলসের অধিনায়ক ডেভিস ১১৫ বলে ২০৭ রান করেন। তার ইনিংসে ১৭টি ছক্কা ছিল। অনুর্ধ্ব-১৯ ন্যাশনাল চ্যাম্পিয়নশীপে প্রথম কোনো ব্যাটসম্যান ডাবল-সেঞ্চুরির রেকর্ড গড়লেন।
৭৪ বল মোকাবেলা করে ইনিংসের প্রথম সেঞ্চুরি স্পর্শ করেন ডেভিস। তবে ডাবল-সেঞ্চুরিতে পৌঁছাতে মাত্র ৩৯ বল খেলেছেন তিনি। ইনিংসের ৪০তম ওভারে ছয় বলে ছয় ছক্কা মারেন ডেভিস। মজার ব্যাপার হলো, ওভারের সবগুলো ছক্কা স্লগ-সুইপ করে মেরেছেন ডেভিস। অনুর্ধ্ব-১৯ ন্যাশনাল চ্যাম্পিয়নশীপে এক ওভারে সবচেয়ে বেশি রান তোলার রেকর্ডও এটি।

আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে ছয় ছক্কা মারার রেকর্ড রয়েছে ওয়েস্ট ইন্ডিজের গ্যারিফিল্ড সোবার্স, দক্ষিণ আফ্রিকার হার্সেল গিবস ও ভারতের যুবরাজ সিংয়ের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে মিরাজ-মাহমুদউল্লাহ

খেলার খবর: এক টেস্ট আগেও র‍্যাঙ্কিংয়ে ছিলেন ত্রিশতম স্থানে। মিরপুর টেস্টের পর এক লাফে ১৪ ধাপ এগিয়ে বোলিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে এসেছেন বাংলাদেশ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। একইভাবে প্রথমবারের মতো টেস্ট ব্যাটসম্যানদের পঞ্চাশে ঢুকে নিজের সেরা অবস্থানে এসেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে ১১২ রানে ১২ উইকেট নিয়েছেন মেহেদী। প্রথম ইনিংসে ৭ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়েছেন টাইগার অফস্পিনার। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো নিয়েছেন ম্যাচে ১০ উইকেট।

এই ১২ উইকেটই মেহেদীকে উঠিয়ে এনেছে টেস্ট বোলারদের সেরা বিশে। সাদা পোশাকের বোলারদের র‍্যাঙ্কিংয়ের ১৬ নম্বরে অবস্থান তার।

একই টেস্টে দারুণ বোলিং করেও একধাপ করে পিছিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম। সাকিব আছেন ২১ নম্বরে ও তাইজুলের অবস্থান তার ঠিক পরেই, ২২ নম্বরে।
পঞ্চাশে প্রথমবার ঢুকে মাহমুদউল্লাহ রিয়াদ আছেন ৪৮ নম্বরে। বাংলাদেশের মধ্যে সেরা অবস্থানে আছেন সাকিব আল হাসান। ব্যাটিংয়ে সাত ধাপ এগিয়ে টাইগার অধিনায়কের অবস্থান বোলিংয়ের মতই, ঠিক ২১ নম্বরে।
দুই ধাপ পিছিয়ে আরেক ব্যাটসম্যান মুমিনুল হক আছেন ২৬ নম্বরে। আগের টেস্টে র‍্যাঙ্কিংয়ের ২২-এ থাকা উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিমের অবস্থান ছয় ধাপ পিছিয়ে ২৮ নম্বরে।

শীর্ষেই ছিলেন। এবার টেস্ট অলরাউন্ডারদের সেরা অবস্থানকে আরও পোক্ত করেছেন সাকিব। ৪১৫ রেটিং তার। ১৫ পয়েন্টে পিছিয়ে দ্বিতীয় অবস্থানে ভারতের রবীন্দ্র জাদেজা।

টেস্ট র‍্যাঙ্কিংয়ে উন্নতি না হলেও ৮-এ থাকা ওয়েস্ট ইন্ডিজকে রেটিং পয়েন্টে প্রায় ধরেই ফেলেছে বাংলাদেশ। ৯-এ থাকা টাইগারদের বর্তমান পয়েন্ট ৬৯। আর চট্টগ্রাম ও মিরপুর টেস্টে হোয়াইটওয়াশ হওয়া ক্যারিবীয়দের রেটিং ৭০। দুই দলের মাঝে পয়েন্টের ব্যবধান মাত্র ১!

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest