সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যুসাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্রতালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি : ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবিশ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিনটেকসই বেড়িবাঁধ ও চলাচলের উপযোগী রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর২৪ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি সাতক্ষীরার নিখোঁজ মাদ্রাসা ছাত্র ইব্রাহিমআশাশুনিতে আকস্মিক ঘূর্ণিঝড়ে ভেঙেছে ৫টি ঘর, চরম দুর্ভোগে ক্ষতিগ্রস্তরামুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম

রাজনৈতিক বন্দিদের মুক্তি চেয়ে ইসিতে ঐক্যফ্রন্টের চিঠি

দেশের খবর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক মামলায় গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির নির্দেশ দিতে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। সোমবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার বরাবর ওই চিঠি দেওয়া হয়।

ঐক্যফ্রন্টের প্রধান সমন্বয়ক মোস্তফা মোহসীন মন্টু স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ার পর দেশের সবকিছু নির্বাচন কমিশনের আওতায় এসে যায়। সেই হিসেবে বৈধ প্রার্থীদের তালিকা ঘোষণার পর রাজনৈতিক কারণে কাউকে গ্রেফতার করা যায় না। বিশেষ করে কোনও প্রার্থীকে হয়রানির প্রশ্নই আসে না।’

চিঠিতে আরও বলা হয়, ‘রাজনৈতিক মামলায় গ্রেফতার হওয়া যেকোনও নেতাকর্মীর মুক্তি দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিতে পারে নির্বাচন কমিশন। ঐক্যফ্রন্টের চিঠিতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে সংবিধানের বিধান মেনে রাজনৈতিক মামলায় গ্রেফতার হওয়া সব নেতাকর্মীদের মুক্তি দেওয়ার দাবি করা হয়।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মামা সিইসি’র সঙ্গে দেখা করলেন ভাগ্নে আ. লীগ প্রার্থী শাহজাদা

দেশের খবর: পটুয়াখালী-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম শাহজাদা সোমবার (৩ ডিসেম্বর) তার মামা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে নির্বাচন কমিশন ভবনে দেখা করেছেন। তবে ব্যক্তিগত কারণে তিনি দেখা করতে এসেছিলেন বলে সাংবাদিকদের কাছে দাবি করেন এসএম শাহজাদা।

তিনি বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনারের মা অসুস্থ। তার ওষুধ কেনার জন্য প্রেসক্রিপশন নিয়ে এসেছি। সেটি দিয়েই চলে এসেছি। আর কোনও কাজ ছিল না।’
আপনি কি সিইসি মহোদয়ের কাছে কোনও সহযোগিতা চেয়েছেন জানতে চাইলে এস এম শাহজাদা বলেন, ‘প্রশ্নই ওঠে না। এটা যেভাবে আছে সেই নিয়মেই চলবে। এতে আমার সহযোগিতা চাওয়ার কী আছে।’

আপনার প্রার্থী হওয়ার ব্যাপারে সিইসির সম্মতি ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচনের বিষয়ে তার সঙ্গে কোনও কথা হয়নি। নির্বাচন আমার ব্যক্তিগত ব্যাপার। তিনি কি করছেন, আমি কোথায় কী করছি— এটাতো খোঁজ রাখার ব্যাপার না। আমি তো তার পরিবারের অংশ না। আমি আত্মীয়, কিন্তু তার পরিবারের অংশ না।’
নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে সিইসির থেকে কোনও বিরোধিতা আসেনি বলেও জানান তিনি।

জয়ের ব্যাপারে শতভাগ আশা প্রকাশ করে অন্য এক প্রশ্নের জবাবে এস এম শাহজাদা বলেন, ‘আমি যা আশা করেছিলাম তার থেকে পরিস্থিতি অনেক সুন্দর। শতভাগ আশবাদী জয়ের ব্যাপারে। পরিবর্তন মানুষের মনের ভেতরে আছে, তারা পরিবর্তন চায় সেটা আমি সিইসির ভাগ্নে বলে না। মানুষের চাওয়া ছিল। নির্বাচন যেন সুষ্ঠু হয়। সম্পূর্ণ গণতান্ত্রিকভাবে দেশটা পরিচালিত হয়।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্কুলে বাবা অপমানিত হওয়ায় ভিকারুননিসা ছাত্রীর আত্মহত্যা

দেশের খবর: পরীক্ষার হলে মোবাইল ফোন সঙ্গে নিয়ে গিয়েছিল ভিকারুননিসা নূন স্কুলের নবম শ্রেণির ছাত্রী অরিত্রি অধিকারী (১৫)। ফোনে নকল থাকার অভিযোগ তুলে তার বাবা-মাকে ডেকে পাঠায় স্কুল কর্তৃপক্ষ। সোমবার সকালে তারা স্কুলে যান এবং মেয়ের হয়ে দফায় দফায় ক্ষমা চান। এরপরও প্রিন্সিপাল তাদের অপমান করেন এবং স্কুল থেকে ছাড়পত্র দেওয়ার ঘোষণা দেন।

এতটা অপমান সহ্য করতে পারেনি ছোট্ট অরিত্রি। বাসায় ফিরে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।মর্মান্তিক এ ঘটনা ঘটেছে সোমবার দুপুরে রাজধানীর শান্তিনগর এলাকায়।

অরিত্রির বাবা সিঅ্যান্ডএফ ব্যবসায়ী দিলীপ অধিকারীর ভাষ্য, রোববার পরীক্ষার হলে অরিত্রি মোবাইল ফোন নিয়ে যাওয়ায় তাকে ও তার স্ত্রীকে ডেকে পাঠানো হয়। তারা সোমবার গিয়ে মেয়ের হয়ে ভাইস প্রিন্সিপালের কাছে ক্ষমা চান। কিন্তু তিনি ‘কিছু করার নেই’ জানিয়ে ভারপ্রাপ্ত প্রিন্সিপালের কাছে যেতে বলেন। এরপর তারা প্রিন্সিপালের কাছে গিয়েও ক্ষমা চান। একপর্যায়ে অরিত্রি তার পা ধরে ক্ষমা চায়। তাতেও কাজ হয়নি। প্রিন্সিপাল তাদের অপমানজনক কথাবার্তা বলে তার কক্ষ থেকে বের করে দেন।

দিলীপ অধিকারী বলেন, ওই ঘটনার পর অরিত্রি প্রিন্সিপালের রুম থেকে দৌড়ে বের হয়ে যায়। তারাও তার পিছু নেন। স্কুল থেকে বের হয়ে মেয়ে একাই একটি রিকশায় তাদের শান্তিনগরের বাসায় চলে আসে। পরে তারা ফিরে দেখেন, নিজের ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছে অরিত্রির নিথর দেহ। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পরীক্ষা-নিরীক্ষার পর বিকেল সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনরা জানান, দুই বোনের মধ্যে বড় ছিল অরিত্রি। তার ছোট বোন হৃদি অধিকারী একই স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তাদের গ্রামের বাড়ি বরগুনা সদরে।

এদিকে অরিত্রির মৃত্যুর খবর শুনে সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢামেক হাসপাতালে যান ভিকারুননিসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল নাজনীন ফেরদৌস। সেখানে তিনি অরিত্রির স্বজনদের তোপের মুখে পড়েন। তারা প্রিন্সিপালের গাড়ি ঘিরে রাখেন। নাজনীন ফেরদৌস দ্রুত হাসপাতাল ছেড়ে যান।

পরে তিনি ফোনে বলেন, তাদের শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা কেন্দ্র বা ক্লাসে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ। এরপরও অরিত্রি অধিকারী পুরো বইয়ের পৃষ্ঠা মোবাইল ফোনে কপি করে সেটি টেবিলের ওপর রেখে পরীক্ষায় নকল করছিল। তাকে হাতেনাতে ধরা হয়। প্রতিষ্ঠানের নিয়ম ও বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ওই ছাত্রীকে বহিষ্কার করা হয়। নিয়ম অনুযায়ী তার বাবা-মাকেও খবর দেওয়া হয়। তাদের পুরো ঘটনা জানানো হয়। এরপরও অরিত্রির বাবা-মা মেয়েকে পরীক্ষা দিতে দেওয়ার অনুরোধ করেন। যেটা সম্ভব হয়নি। এরপর তারা কক্ষ থেকে বের হয়ে যান। এরপর ওই ছাত্রীর বাসায় কী হয়েছে তিনি তা বলতে পারবেন না।

ভারপ্রাপ্ত প্রিন্সিপাল নাজনীন ফেরদৌস আরও বলেন, একজন ছাত্রীর মৃত্যুর খবর পেয়ে তিনি স্বাভাবিকভাবেই হাসপাতালে ছুটে গিয়েছিলেন। অরিত্রির স্বজনরা তখন তার সঙ্গে খারাপ আচরণ করেন।

পল্টন থানার এসআই আতাউর রহমান জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ময়নাতদন্তের জন্য তার লাশ ঢামেক মর্গে পাঠানো হয়েছে।ময়নাতদন্ত শেষে বিকেলেই অরিত্রির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢামেক হাসপাতালের ফরেনসিক বিভাগের সহযোগী সোহেল মাহমুদ জানান, প্রাথমিকভাবে মনে হয়েছে মেয়েটি গলায় ফাঁস দিয়েছে। গলায় দাগ ছিল। তার ‘নেক টিস্যু’ সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে। পুরো প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ২ জন নিহত

দেশের খবর: পাবনায় জেলার সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নে আওয়ামী লীগের দু’ গ্রুপের সংঘর্ষে ২ জন নিহত, আহত হয়েছেন ১০ জন। সোমবার রাতের দিকে ভাড়ারা কদমতলা স্লুইচ গেট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন আওরঙ্গবাদ এলাকার মৃত আহেদ আল শেখের ছেলে আব্দুল মালেক শেখ (৫০) ও একই এলাকার বহের খানের ছেলে লস্কর খান (৬৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় দুপক্ষই আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। এ সময় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এলাকায় গ্রামবাসীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে ১০ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন এবং আহতদের সবাই পুলিশী ঝামেলা এড়াতে অজ্ঞাত স্থানে চিকিৎসা নিচ্ছেন বলে স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে।

এ দিকে ভাড়ারা ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবু সাইদ খান জানান, আক্কাস গ্রুপের লোকজন আওয়ামী লীগ সমর্থক হলেও সুলতান ও তার লোকজন কখনোই আওয়ামী লীগ করেনি। তারা জাসদ করে। সুতরাং সংঘর্ষে আওয়ামী লীগের দু’গ্রুপ বলা যাবে না।

এ দিকে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহিন জানান, আক্কাস ভাড়ারা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এবং সুলতান কিছুদিন আগে আওয়ামী লীগে তার কর্মী সমর্থকদের নিয়ে যোগদান করেছেন।

পাবনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।

পাবনা সদর থানার এএসআই আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যা ৬টা ও সন্ধ্যা ৭টায় পৃথক দুটি সংঘর্ষের ঘটনা ঘটে। তিনি আরও জানান, ভাড়ারা কদমতলা স্লুইচ গেট এলাকায় এ ঘটনা ঘটে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনির বিভিন্ন এলাকায় ডাঃ আ ফ ম রুহুল হক এমপি’র মতবিনিময়

আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। সোমবার দিনভর এ কর্মসূচি পালন করা হয়। সাতক্ষীরা-৩ আসানে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রাপ্ত অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি সকালে শোভনালী ইউনিয়নের বদরতলা মৎস্য সেটে সকল ব্যবসায়ী ও ক্রেতা-বিক্রেতাদের সাথে মতবিনিময় করেন। পরে বুধহাটা ইউনিয়নের মহেশ^রকাটি মৎস্য সেটের আড়ৎ ও দোকানে ব্যাবসায়ীদের সাথে মতবিনিময় শেষে সেট চত্বরে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। এরপর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিমের বাসভবনে গিয়ে তার সাথে মতবিনিময় ও বিভিন্ন বিষয় নিয়ে পরমর্শ করেন। এরপর ক্রমান্বয়ে উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, পুলিশ পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার নাথের কার্যালয়ে গিয়ে কথা বলেন। সবশেষে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এড. শহিদুল ইসলাম পিন্টুর আশাশুনি বাজারস্থ আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও সদর ইউনিয়ন পরিষদে গিয়ে মতবিনিময় করেন। এসময় সাবেক এমপি আলহাজ¦ ডাঃ মোখলেছুর রহমান, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোম, চেয়ারম্যান ইঞ্জিঃ আবম মোছাদ্দেক, চেয়ারম্যান প্রভাষক ম মোনায়েম হোসেন, চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, এমপি প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল, আওয়ামীলীগ নেতা মুজিবর রহমান, ঢালী সামছুল আলম, প্রভাষক মাহবুবুল হক ডাবলু, মনিরুজ্জামান বিপুল, এস এম সাহেব আলি, জলিল উদ্দিন ঢালী. আব্দুল্লাহেল বাকী বাচ্চু, নুরুজ্জামান জুলু, বদিউজ্জামান মন্টু, রাজ্যেশ^র দাশ, সঞ্জয় কুমার দাশ, আলমগীর হোসেন খোকা, রেজওয়ান আলি, নুরুল ইসলাম, মিজান, আলিম, মিঠুন, সামছুর রহমান এবং বিভিন্ন ইউনিয়নের ইউপি সদন্যবৃন্দসহ সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে মাল্টি ভিটামিন ট্যাবলেট বিতরণ

আশাশুনি ব্যুরো: আশাশুনিতে দরিদ্র পরিবারের শিশু, গর্র্ভবতী এবং দুগ্ধদানকারী মায়েদের পুষ্টির চাহিদা পুরনে বিনামূল্যে মাল্টি ভিটামিন ট্যাবলেট বিতরন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ে স্থানীয় এনজিও মৌমাছি’র আয়োজনে প্রভার্টি ইরাডিকেশন’র সহযোগিতায় মৌমাছি পরিচালক সুশান্ত কুমার মল্লিক ও স্বেচ্ছাসেবক দেবাশীষ মিস্ত্রীর তত্বাবধানে ৯ জন গর্ভবতী ও ২৪ জন দুগ্ধদানকারী মায়েদের মাঝে প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে মাল্টি ভিটামিন ট্যাবলেট তুলে দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হক। উল্লেখ্য, মাল্টি ভিটামিন ট্যাবলেট সেবনে দরিদ্র পরিবারের শিশু, গর্র্ভবতী এবং দুগ্ধদানকারী মায়েদের শরীরের স্বাভাবিক গঠন ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে পুষ্টির চাহিদা পুরনে সহায়তায় গুরুত্বপূর্ন ভুমিকা রাখে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে প্রতিবন্ধী দিবস পালিত

 

আশাশুনি ব্যুরো: আশাশুনিতে জাতীয় প্রতিবন্ধী দিবস হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে প্রতিবন্ধীদের অংশ গ্রহনে র‌্যালী উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদের হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মীর আরিফ রেজা। সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হকের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) জাকির হোসেন, স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ অরুণ কুমার ব্যাণার্র্জী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, গোদাড়া প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি মফিজুল ইসলাম প্রমূখ। সভা শেষে ৫জন প্রতিবন্ধীকে চিকিৎসা সেবার জন্য ৫০ হাজার টাকা করে এবং এক জনকে হুইল চেয়ার প্রদান করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নীলডুমুর বাজারে সিডিও ইয়ুথ টিমের আয়োজনে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান
আব্দুল আলিম,শ্যামনগর:  শ্যামনগর উপজেলার ঐহিত্যবাহী অন্যতম পর্যটন কেন্দ্র নীলডুমুর বাজার প্রতি বছর শীতমৌসুমে বিশ্ব ঐহিত্য সুন্দরবন ভ্রমনের জন্য হাজার হাজার পর্যটক এখানে আসে। নীলডুমুর বাজারটিকে সুন্দর পরিচ্ছন্ন রাখতে আজ সোমবার (৩রা ডিসেম্বর) সকাল ১০.০০ টার সময় বুড়িগোয়ালিনী সিডিও ইয়ুথ টিম ও এসিপি মিডিয়া টিভির সদস্য বৃন্দ  নীলডুমুর বাজারকে পরিচ্ছন্ন মুক্ত রাখতে। পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা  ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিডিও ইয়ুথ টিমের বুড়িগোয়ালিনী  ইউনিয়নের সভাপতি দিপক মিস্ত্রী। প্রধান আলোচক হিসাবে উপস্তিত ছিলেন সিডিও ইয়ুথ টিমের শ্যামনগর উপজেলার আহবায়ক মারুফ বিল্লাহ (রুবেল)। উক্ত অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন বি জি বি সিও মহোদ্বয়ের প্রতিনিধি ইসমাইল হোসেন ও বুড়িগোয়ালিনী নৌ থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি পুলিশসদস্য বেলাল হোসেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিডিও ইয়ুথ টিমের শ্যামনগর উপজেলার সদস্য সচিব আব্দুল আলিম, ডিয়ার্স বাংলাদেশের পরিচালক এম এম আব্দুল্লাহ আল মামুন, । পরিবেশ বাদী সংগঠন সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সাধারন সম্পাদক এস এম সাহেব আলী। এসিপি মিডিয়া টিভির চেয়ারম্যান ও সিডিও ইয়ুথ টিমৈর বুড়িগোয়ালিনীর সাধারন সম্পাদক আবু ইসাহাক। মেহেদি হাসান ভাইস চেয়ারম্যান এসিপি মিডিয়া টিভি। আশরাফুল আলম (শিমুল)। হাবিবুর রহমান,হেলাল হোসেন,মিকাইল, আফরোজা পারভীন,আবু সুফিয়ান,মহাসিন আলম,মাহফিজুর রহমান,আবু হামজা আমীর, শাহিন আলম, মোস্তাফিজুর রহমান,আসিকুর রহমান
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest