সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্রতালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি : ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবিশ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিনটেকসই বেড়িবাঁধ ও চলাচলের উপযোগী রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর২৪ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি সাতক্ষীরার নিখোঁজ মাদ্রাসা ছাত্র ইব্রাহিমআশাশুনিতে আকস্মিক ঘূর্ণিঝড়ে ভেঙেছে ৫টি ঘর, চরম দুর্ভোগে ক্ষতিগ্রস্তরামুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ

উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশ উচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছে : প্রধানমন্ত্রী

দেশের খবর: উন্নয়নের ধারাবাহিকতায় আজ বাংলাদেশ উচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া ব্যবসায়ীদের জন্য অনেক সুযোগ করে দেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

আজ রবিবার জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

ভালোমতো কিছু করতে হলে লম্বা সময়ের প্রয়োজন হয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘উন্নয়নের ধারবাহিকতায় আজ বাংলাদেশ উচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছে। আগে বছরব্যাপী রফতানি নীতিমালা ছিল। পরে সেটা দীর্ঘমেয়াদি করেছি। একটা কাজ ভালোমতো করতে হলে তো লম্বা সময়ের প্রয়োজন হয়।’

তিনি বলেন, ব্যবসায়ীদের জন্য আমরা অনেক সুযোগ করে দিয়েছি। তাদের জন্য আমার দরজা সব সময়ই খোলা থাকে। কোনো প্রটোকল নেই, কিছু নেই। কোনো সমস্যা হলে তারা আমার সঙ্গে আলোচনা করতে পারেন।

অনুষ্ঠানে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডসহ ৫৬টি প্রতিষ্ঠানকে জাতীয় রপ্তানি ট্রফি ২০১৫-১৬ প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়নের ওপর সরকার বিশেষ গুরুত্ব দেয় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতায় এসে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মধ্যে প্রধান লক্ষ্য ছিল দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন। রফতানি কীভাবে বাড়াতে পারি সেদিকে বিশেষ দৃষ্টি দিয়েছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এলাচির ঔষধি গুণ

স্বাস্থ্য কণিকা: প্রায় সব বাড়িতেই সারাবছর এলাচি থাকে। ঝাল বা মিষ্টি সব রকম রান্নায় এলাচি ব্যবহার করা হয়। বেশিরভাগ সময় আমরা মনে করি এলাচির একমাত্র কাজ হচ্ছে খাবারে সুগন্ধ ছড়ানো। না, শুধু সুগন্ধ ছড়ানোই এলাচির কাজ না। এতে আছে ভিটামিন- এ, বি, ও সি। এছাড়া রয়েছে প্রচুর প্রোটিন, স্বল্প মাত্রায় ফ্যাট ও ভোলাটাইল। আরো রয়েছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম ও ফসফরাস। এতো পুষ্টিগুণে ভরা একটি খাবারের কাজ শুধু সুগন্ধ ছড়ানো কীভাবে হয়? সুগন্ধ ছড়ানো ছাড়া এলাচি আমাদের আর কি কি উপকার করে আসুন জেনে নেই।

উপকারিতা
১. যাদের হজমের সমস্যা তারা এলাচি খেতে পারেন।

২. বমি বমি ভাব, গ্যাস, অম্বল, ক্ষুধা না লাগা, কোষ্ঠকাঠিন্য দূর করে এলাচি।

৩. এলাচি আমাদের শরীর থেকে মুত্রথলীর মাধ্যমে ক্ষতিকর টক্সিন বের করে দেয়।

৪. যাদের মুখের দুর্গন্ধ হয় তারা এলাচি মুখে নিয়ে চাবালে মাউথ ফ্রেসনারের কাজ করে। তাই সাথে সব সময় কিছু এলাচি রাখুন যখনই প্রয়োজন হবে একটি এলাচি মুখে দিন।

৫. ঠাণ্ডাজনিত সর্দিকাশি বা জ্বরে গরম দুধের সাথে একটু এলাচগুরো মিশিয়ে খান আরাম পাওয়া যাবে।

৬. যারা ডিপ্রেশনে ভুগছেন তারা এলাচি দিয়ে চা খেয়ে দেখুন মন কতটা প্রশান্ত হয়।

৭. এলাচি নিয়মিত সেবনের ফলে এর বিভিন্ন উপাদান মানবদেহে ক্যান্সারের ঝুঁকি কমায়।

৮. এলাচি ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

৯. নিয়মিত এলাচি খওয়ার ফলে এর এন্টিঅক্সিডেন্ট ত্বকে রিংকেল পরতে দেয় না এবং ত্বককে বুড়িয়ে যাওয়া থেকে রক্ষা করে।

১০. বাচ্চাদের ক্ষুধা বাড়ানোর জন্য নিয়মিত দুধের সাথে এলাচিগুড়া মিশিয়ে দিন।

১১. এলাচি চুলপরা কমিয়ে দেয় এবং নতুন চুল গজাতে সাহায্য করে।

সতর্কতা
গর্ভবতী অবস্থায় এলাচি খাওয়ার ব্যাপারে সতর্ক থাকুন। যেভাবেই এলাচি ব্যবহার করেন না কেন আপনার চিকিৎশকের পরামর্শ নিয়ে নিন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পত্রিকার ঠোঙায় মরণ!

স্বাস্থ্য কণিকা: পুরনো পত্রিকায় মোড়ানো খাবার স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এর কালিতে বিষাক্ত পদার্থ থাকে যা শরীরের জন্য ক্ষতিকর। ভারতের ‘খাদ্য, নিরাপত্তা ও মান কর্তৃপক্ষ (এফএসএসএআই)’ শুক্রবার তাদের এক বিবৃতিতে বলে যে, ‘পত্রিকার কাগজ দিয়ে খাবার মোড়ানো অস্বাস্থ্যকর চর্চা। কাগজে মোড়ানো খাবার স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এমনকি খাবারটা স্বাস্থ্যকরভাবে রান্নাবান্না হলেও।’
ছাপার কালিতে বিভিন্ন ক্ষতিকর রং, রঞ্জক পদার্থ, অ্যাডিটিভস ও প্রিজারভেটিভস থাকে। এগুলোর পাশাপাশি ব্যবহৃত বা অল্প ব্যবহৃত কাগজগুলোতে বিভিন্ন রোগজীবাণুও থাকে। এগুলো মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এমনকি পুরনো কাগজ থেকে রিসাইকেল করে বানানো কার্ডবোর্ড বা ঠোঙাও নিরাপদ নয়। সেগুলোতে ‘ফেলাত’ নামে ক্ষতিকর রাসায়নিক উপাদান থাকে যা হজমের সমস্যা বা বিষক্রিয়া ঘটাতে পারে। বৃদ্ধ, কিশোর-কিশোরী, শিশু এবং বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্তরা যদি ওই সব কাগজের ঠোঙায় মোড়ানো বিভিন্ন জিনিস খেয়ে থাকেন তাহলে তারা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়বেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

পুরনো কাগজ বা ঠোঙার খাবারে ক্যান্সার পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা করছেন তারা। সূত্র: দ্য হিন্দুস্থান টাইমস্।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিকের ‘ক্লোজ’ গানে প্রিয়াঙ্কার নাচ ভাইরাল!

বিনোদনের খবর: শুধু ভারতেই নয়, বিয়ের জন্য বিশ্বজুড়ে খবরের শিরোনাম হচ্ছেন বলিউড-হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাস। শনিবার রাতেই খ্রিস্টান রীতিতে বিয়ে সেরেছেন বিশ্বতারকা প্রিয়াঙ্কা ও নিক।

শনিবার রাতে রাজস্থানের যোধপুরের উমেদ ভবন প্রাসাদে খ্রিস্টান মতে চার হাত এক করেন প্রিয়াঙ্কা-নিক। এ সময় উপস্থিত ছিলেন নিকের বাবা পল কেভিন জোনাস। জনপ্রিয় ফ্যাশনবিষয়ক ম্যাগাজিন ভোগের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তাঁদের বিয়ের খবর জানানো হয়। একটি বিশেষ ভিডিও শেয়ার করে ভোগ।

ভোগের ওই ভিডিওতে দেখা যায়, নিকের গাওয়া জনপ্রিয় গান ‘ক্লোজ’-এর তালে নাচছেন নববধূ প্রিয়াঙ্কা। ভোগ বলেছে, এই মৌসুমের সবচেয়ে ‘হট’ পোশাকটি পরেই নেচেছেন প্রিয়াঙ্কা। ইউটিউবে সেই ভিডিও প্রকাশের সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়। এ পর্যন্ত ৯ লাখের বেশি মানুষ ভিডিওটি দেখেছে।

দুই বছর আগে নিকের গাওয়া ‘ক্লোজ’ গানটি মুক্তি পেয়েছিল। প্রিয়াঙ্কার জন্য ফের এ গানটি গাইলেন। এবারের অ্যাকুস্টিক ভার্সনে নেচেছেন প্রিয়াঙ্কা। নাচের কোরিওগ্রাফার সেলিয়া রোলসন-হল।

খ্রিস্টান রীতির বিয়েতে প্রিয়াঙ্কা পরেছিলেন রালফ লরেনের পোশাক। নিকও পরেছিলেন একই ডিজাইনারের চোপার্ড ব্র্যান্ডের পোশাক। মুম্বাইয়ে প্রিয়াঙ্কার বাসভবনে বাগদানের চার মাস পর এ যুগল বিয়ে সারলেন। আর এ খবর প্রকাশ্যে আনেন ডিজাইনার রালফ লরেন নিজেই। টুইটারে অভিনন্দন জানিয়েছেন তিনি।

চোপড়া ও জোনাস পরিবারের সদস্যরা, কনেপক্ষ ও বরপক্ষের লোকজন—প্রিয়াঙ্কার ভাই সিদ্ধার্থ চোপড়া ও নিকের তিন ভাই জো, কেভিন ও ফ্রাংকি লরেনের পোশাক পরেন। ২০১৭ সালের মিট গালায় প্রথমবার রালফ লরেনের পোশাক পরে জনসমক্ষে আসেন প্রিয়াঙ্কা-নিক।

ভোগের যুক্তরাষ্ট্র সংস্করণ তাদের জানুয়ারি সংখ্যার প্রচ্ছদ করেছে প্রিয়াঙ্কা ও নিককে নিয়ে। ইতিমধ্যে বেশ কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছে তারা।

আজ ভারতীয় প্রথা ও হিন্দু রীতি মেনে বিয়ে হওয়ার কথা রয়েছে ৩৬ বছর বয়সী প্রিয়াঙ্কা চোপড়া ও ২৬ বছর বয়সী নিক জোনাসের। সূত্র : ইন্ডিয়া টিভি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইতিহাস সৃষ্টি করে বাংলাদেশের সিরিজ জয়

খেলার খবর: মাত্র ১১১ রানে প্রথম ইনিংস গুটিয়ে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ঢাকায় সিরিজের দ্বিতীয় টেস্টে ফলোঅনে পড়া সফরকারী দলটি দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় মাত্র ২৯ রানে চার উইকেট হারিয়ে বসে। এক শিমরন হেটমায়ার ছাড়া আর কেউই দৃঢ়তা দেখাতে পারেনি। তাই অনুমিতভাবেই অতিথি দলটি হেরেছে, ইনিংস ও ১৮৪ রানে।

এই জয়ে নিজেদের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় জয়ের নজির গড়লো বাংলাদেশ। প্রথমবার ইনিংস ব্যবধানে জয় পেয়েছে লাল-সবুজের দল।

তাই ওয়েস্ট ইন্ডিজকে আরেকটি হোয়াইটওয়াশের লজ্জা দিল বাংলাদেশ। এর আগে ২০০৯ সালে ক্যারিবীয় দলটিকে তাদেরই মাটিতে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল মাশরাফি-সাকিবরা। অবশ্য গত জুলাইতে তাদেরই মাটিতে ২-০ ব্যবধানে হেরিছিল সাকিবরা। এবার তারই প্রতিশোধ নিয়েছে।

আজ রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের তৃতীয় দিনে বাংলাদেশি স্পিনারদের সামনে কোনোরকম দাঁড়াতেই পারেনি ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানরা। বাংলাদেশ প্রথম ইনিংসে গড়ে ৫০৮ রানের বিশাল সংগ্রহ। জবাবে সফরকারী দলটির প্রথম ইনিংস মাত্র ১১১ রানে গুটিয়ে যায়। আর দ্বিতীয় ইনিংসে করে ২১৩ রান। তাই আরেকটি বড় ব্যবধানে হারের লজ্জা পায় তারা।

তরুণ স্পিনার মেহেদী হাসান মিরাজের ঘূর্ণি-জাদুতেই দুই ইনিংসে ব্যাটিং বিপর্যয় হয়েছে ওয়েস্ট ইন্ডিজের। প্রথম ইনিংসে ১৬ ওভারে ৫৮ রান দিয়ে সাত উইকেট তুলে নেন। আর দ্বিতীয় ইনিংসে পান পাঁচ উইকেট।

এর আগে ২০১৬ ইংল্যান্ডের বিপক্ষে এক টেস্টে ১২ উইকেট পেয়েছিলেন মিরাজ। এ নিয়ে দ্বিতীয়বার ১২ উইকেট পেলেন তিনি।

এছাড়া সাকিব প্রথম ইনিংসে তিনটি এবং দ্বিতীয় ইনিংসে একটি উইকেট পান। আর তাইজুল প্রথম ইনিংসে কোনো উইকেট না পেলেও দ্বিতীয় ইনিংসে তিন উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

দ্বিতীয় ইনিংসে শিমরন হেটমায়ার ৯৩ রানের চমৎকার একটি ইনিংস খেলে দলের হার এড়াতে পারেননি, শুধু ব্যবধান কমিয়েছেন মাত্র।

ম্যাচের ইনিংসে বাংলাদেশের বড় সংগ্রহ গড়তে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন মাহমুদউল্লাহ। ২৪২ বল খেলে ১৩৬ রানের চমৎকার একটি ইনিংস খেলেন তিনি।

তরুণ ওপেনার সাদমান ইসলাম খেলেন ৭৬ রানের চমৎকার একটি ইনিংস, যাতে তিনি বল খরচ করেছেন ১৯৯টি। আর মুমিনুল ও মিঠুন ২৯ রান করে নেন। ওপেনার সৌম্য সরকার করেন ১৯ রান।

পরে পঞ্চম উইকেট জুটিতে সাকিব-মুশফিক কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। কিন্তু মুশফিক দ্রুত ফিরে গেলে (১৪) কিছুটা চাপে পড়ে যায় দল। তবে সেই চাপ সামলে দলকে এগিয়ে নেন সাকিব ও মাহমুদউল্লাহ জুটি। দুজনে ১১১ রানের জুটি গড়েন। তবে সাকিব ১৩৯ বলে ৮০ রান করে আউট হন। এক টেস্ট পর দলে ফিরে আট নম্বরে ব্যাট করতে নেমে লিটন দাস ৫৪ রানের চমৎকার একটি ইনিংস খেলেন।

এই ম্যাচে ফলোঅনে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের টেস্ট ইতিহাসে এই প্রথম কোনো দলকে ফলোঅনে পাঠাতে পেরেছে বাংলাদেশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কুড়িগ্রামে ইমরান এইচ সরকারের মনোনয়নপত্র বাতিল

রাজনীতির খবর: গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন বলছে, ইমরানের মনোনয়নপত্রেন সংখ্যা নির্দিষ্ট সংখ্যক জনসমর্থনের তথ্য জমা না দেওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে ইমবান তিন দিনের মধ্যে এর বিরুদ্ধে আপিল করতে পারবেন।

একই সঙ্গে ওই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. জাকির হোসেনের মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, নির্বাচনে প্রার্থী হতে হলে সংশ্লিষ্ট নির্বাচনী আসনের মোট ভোটারের ন্যূনতম ১ শতাংশ ভোটারের সমর্থন থাকতে হয়। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী ইমরান এইচ সরকারের এ বিষয়ে ঘাটতি রয়েছে। তাই জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্রটি বাতিল বলে ঘোষণা করেছেন।

এ ছাড়া তথ্যে ভুল থাকায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. জাকির হোসেনের মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে। তিনি রৌমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক আওয়ামী লীগের সাংসদ ছিলেন।

ইমরান এইচ সরকার বলেন, আমারসহ কয়েকজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তালিকায় দেওয়া আমাদের সমর্থক ভোটারদের সংখ্যায় কোনো ঘাটতি নেই, হয়তো ক্রমিক সংখ্যায় ভুল থাকতে পারে যা সংশোধন করা যায়। আমি এর বিরুদ্ধে আপিল করব।

রিটার্নিং কর্মকর্তা সুলতানা পারভীন বলেন, কুড়িগ্রাম ৪ আসনে এ স্বতন্ত্র প্রার্থী ইমরানের জন সমর্থনের তথ্য সঠিক না থাকায় এবং অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে তথ্যে ভুল থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে তারা আপিল করতে পারবেন ৩ দিনের মধ্যে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ৪টি আসনে ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

নিজস্ব প্রতিবেদক :
জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা ৪টি আসনের ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসার এস এম মোস্তফা কামাল। রোববার বেলা সাড়ে ১১টার দিকে মনোনয়ন যাচাই বাছাইয়ের সময় এই বাতিল আদেশ দেন। তার মধ্যে সাতক্ষীরা-১ আসনে ৫জন, ২ আসনে ১জন এবং ৪ আসনে ১ জনের মনোনয়ন বাতিলা করা হয়।
সাতক্ষীরা- ১ আসনে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হচ্ছেন (স্বতন্ত্র) আওয়ামী লীগ নেতা বি এম নজরুল ইসলাম, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নূরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সরদার মুজিবুর রহমান, জেলা কৃষকলীগ নেতা বিশ্বজিত সাধু ও ন্যাপ নেতা হায়দার আলী শান্ত। এর আগে গত ২৮ নভেম্বর আসনটি থেকে ১৪ জন প্রার্থী মনোয়ন জমাদেন।
ফলে আসনটিতে যে ৯ জন প্রার্থী হিসেবে টিকে রইল তারা হলেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মনোনীত বর্তমান এমপি প্রার্থী এড. মুস্তÍফা লুৎফুল্লাহ, বিএনপিসহ ২৩ দল মনোনীত একক প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব,সাবেক এমপি আওয়ামী লীগ নেতা প্রকৌশলী শেখ মুজিবুর রহমান, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সৈয়দ দিদার বখত, জাসদ মনোনীত প্রার্থী ওবায়দুস সুলতান বাবলু, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মনোনীত প্রাথী এফ এম আসাদুল হক, বাম গণতান্ত্রিক জোটের কমরেড আজিজুর রহমান, বিএনপি নেতা শাহানারা পারভিন, বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টির আবদুর রশিদ।
সাতক্ষীরা-২ (সদর) আসনে জেএসডি নেতা আফসার আলীর মনোনয়ন বাতিল করা হয়। এ আসন থেকে মনোয়নপত্র জমা দেন ১১ জন প্রার্থী। এক জনের মনোয়ন বাতিল হওয়াতে বৈধ প্রার্থী রইল ১০ জন। এদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত বর্তমান এমপি মীর মোস্তাক আহমেদ রবি, জাতীয় পার্টি মনোনীত প্রাথী শেখ আজহার হোসেন,২৩ দল মনোনিত জামায়াতের প্রার্থী মুহাদ্দীস আব্দুল খালেক, জাতীয় পার্টি নেতা শেখ মাতলুব হোসেন লিয়ন, বিএনপি মনোনীত প্রার্থী এইচ এম রহমাতুল্লাহ, নাগরিকঐক্য নেতা এড. রবিউল ইসলাম খান, বাম গণতান্ত্রিক জোট (বাসদ) নেতা নিত্যানন্দ সরকার,বিএনপির তারিকুল হাসান,ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মনোনীত প্রার্থী মুফতি রবিউল ইসলাম, বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টির জুলফিকার রহমান ও বিএনপি নেতা আব্দুল আলিম।
সাতক্ষীরা-৩ (আশাশুনি, দেবহাটা, কালিগঞ্জের একাংশ) আসনে দাখিলকৃত সকলের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং অফিসার এস এম মোস্তফা কামাল। এ আসন থেকে মনোয়নপত্র জমা দেন ৪ জন প্রার্থী। এদের মধ্যে বর্তমান এমপি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামীলীগের উপদেষ্টা ডা: আ ফ ম রুহুল হক, ২৩ দল মনোনিত জামায়াতের জেলা মুফতি রবিউল বাশার, বিএনপির মনোনীত প্রাথীী ডা: শহিদুল আলম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ইসহাক আলী।
এছাড়া সাতক্ষীরা-৪ (শ্যামনগর,কালিগঞ্জেরএকাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী খলিলুর রহমানের মনোনয়ন বাতিল করা হয়। এর আগে গত ২৮ নভেম্বর আসনটিতে ৯ জন প্রার্থী মনোয়ন দাখিল করেন। যাচাই বাছায়ের পর বৈধ প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্র্থী বর্তমান এমপি এস এম জগলুল হায়দার, বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন,২৩ দলীয় জোট মনোনিত জামায়াতের সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, যুক্তফ্রন্ট নেতা (বিকল্পধারা) এইচ এম গোলাম রেজা, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আব্দুস সাত্তার মোড়ল, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আব্দুল করিম, বিএনপির এড. আব্দুস সালাম খান, স্বতন্ত্র প্রার্থী রবিউল ইসলাম জোয়াদ্দার।
জানাগেছে, বাতিল প্রার্থীদের মধ্যে বিশ^জিত সাধুর সাতক্ষীরা জনতা ব্যাংকে ঋণ খেলাপি, সরদার মুজিব মনোনয়ন ফরমে ৯% ভোটারের স্বাক্ষর দেননি, নুরুল ইসলামের সম্পত্তির হিসাবে গড়মিল ও কাগজপত্রে সমস্যা, বিএম নজরুল ইসলাম সঠিক নিয়মে ফরম পূরণ করতে না পারা, হায়দার আলী শান্ত মনোনয়ন ফরমের একটি পাতা পূরণ না করা এবং খলিলুর রহমান ও আফসার আলীর ফরম পূরনে ত্রুটি থাকায় তাদের মনোনয়ন পত্র বাতিল করা হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার এস এম মোস্তাফা কামাল এতথ্য নিশ্চিত করেন। চুড়ান্ত বাছায়ে ত্রুটি থাকায় ৭ জন প্রার্থীও মনোয়ন বাতিল করেন জেলা রিটার্নিং অফিসার । ফলে সাতক্ষীরার চারটি আসনে মোট ৩৮ টি মনোনয়নপত্রে মধ্যে ৩১টি বৈধ মনোয়ন জমা হয়েছে জেলা জলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে। মনোনয়ন পত্রে প্রয়োজনীয় কাগজপত্র ও ত্রুটিপূর্ণ তথ্য থাকায় ৭ জনের মনোয়ন পত্র বাতিল করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার কামালনগরে ড্রেণ ও সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক ঃ সাতক্ষীরা পৌরসভার দক্ষিণ কামালনগরে ড্রেণ ও সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার (০২ ডিসেম্বর) পৌরসভার ০৮ নং ওয়ার্ডের দক্ষিণ কামালনগরে প্রধান অতিথি হিসেবে ড্রেণ ও সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি।
দক্ষিণ কামালনগরে মোত্তালেবের বাড়ি হতে আব্দুস সামাদের বাড়ি পর্যন্ত হয়ে ভায়া ইটাগাছা আবুলের বাড়ি পর্যন্ত ১ হাজার ২০ ফুট ড্রেণ ও সিসি ঢালাই রাস্তা ১২ লক্ষ টাকা ব্যয়ে সাতক্ষীরা পৌরসভার অর্থায়ণে নির্মাণ করা হচ্ছে। কড়াই থেকে সিসি ঢালাইয়ের নির্মাণ সামগ্রী ঢেলে উদ্বোধন করেন পৌর মেয়র ও কাউন্সিলরবৃন্দ। ড্রেণ ও সিসি ঢালাই রাস্তাটি নির্মাণ হলে ঐ এলাকার হাজার হাজার মানুষ চলাচলের সুবিধা ও জলাবদ্ধতার হাত থেকে রেহাই পাবে। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার ০৮ নং ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল আলম বাবু, পৌরসভার ০৭ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, মহিলা কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারি প্রকৌশলী কামরুল আখতার, এসও সাগর দেবনাথ, পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. রমজান আলী, পৌরসভার শ্রকি ইউনিয়নের সভাপতি আব্দুল আজিজ, আব্দুল হান্নান, মো. আবুল কালাম, আব্দুস সামাদ, আব্দুর রশিদ, ফজলুর রহমান, মোন্তাজ সরদার, রফিকুল গাজী, সাদ্দাম হোসেন, মফিজুল ইসলাম, কামরুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest