সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্রতালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি : ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবিশ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিনটেকসই বেড়িবাঁধ ও চলাচলের উপযোগী রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর২৪ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি সাতক্ষীরার নিখোঁজ মাদ্রাসা ছাত্র ইব্রাহিমআশাশুনিতে আকস্মিক ঘূর্ণিঝড়ে ভেঙেছে ৫টি ঘর, চরম দুর্ভোগে ক্ষতিগ্রস্তরামুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ

ইরানি নারী সাংবাদিকের ১২ বছরের কারাদণ্ড

বিদেশের খবর: ইরানি সাংবাদিক ও মানবাধিকার কর্মী হেনগামাহ শহীদিকে ১২ বছরেরও বেশি সময় কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। শহীদিকে অনির্দিষ্ট অভিযোগে এ সাজা দেয়া হয়েছে।শনিবার দেশটির সরকারি সংবাদমাধ্যম আইআরএনএ-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হেনগামাহ শহীদির আইনজীবী মোস্তফা তুর্ক হামেদানি বলেছেন, মামলার গোপনীয়তা রক্ষায় আদালতের দেয়া নির্দেশের কারণে এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করতে পারছি না আমি।

তিনি বলেন, শহীদিকে ১২ বছর ৯ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। একইসাথে কোনো রাজনৈতিক দলে যোগদান, অনলাইন বা গণমাধ্যমে অংশগ্রহণ এবং দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আদালত।

প্রসঙ্গত, শহীদি ২০০৯ সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে সংস্কারপন্থী প্রার্থী মেহদি কারোবির নারী বিষয়ক উপদেষ্টা ছিলেন। সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের কারাবন্দী করে রাখায় ইরানের বিচার বিভাগের কট্টর সমালোচক তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দণ্ডিতরা ভোটে দাঁড়াতে পারবেন না -আপিল বিভাগ

দেশের খবর: দুই বছরের অধিক দণ্ডিত ব্যক্তির সাজা স্থগিত করে তাঁকে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিয়ে হাইকোর্টের দেওয়া একটি আদেশ পূর্ণাঙ্গ শুনানি শেষে স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আজ রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের কারা দুটি আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন।

দুদকের আইনজীবী খুরশিদ আলম খান জানান, আপিল বিভাগের এই আদেশের কারণে কোনো সাজাপ্রাপ্ত প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারবে না।

এর আগে শনিবার সুপ্রিম কোর্টের চেম্বার জজ এক আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করে এ বিষয়ে মীমাংসার জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদনটি পাঠিয়ে দেন বলে বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত বৃহস্পতিবার যশোর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার দুর্নীতির মামলা স্থগিত করে তাঁকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিতে আদেশ দেন হাইকোর্ট।

হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে সংশ্লিষ্ট বেঞ্চে আবেদন করে দুদক।

অবৈধ সম্পদ অর্জনের মামলায় গত ১২ জুলাই, জেলা বিশেষ জজ আদারত ঝিকারগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাবিরা সুলতানাকে ছয় বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গোলাম মাওলা রনির মনোনয়ন বাতিল

দেশের খবর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিলকৃত হলফনামায় স্বাক্ষর না থাকায় পটুয়াখালী-৩ আসনে গোলাম মাওলা রনির মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। এর আগে সোমবার বিএনপিতে যোগ দিয়ে পটুয়াখালী-৩ আসন থেকে বিএনপির মনোনয়ন নেন তিনি। সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে তিনি দলটিতে যোগ দেন।
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে নৌকার টিকিট না পেয়ে তিনি বিএনপিতে যোগ দেন।

গোলাম মাওলা রনি ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে পটুয়াখালী-৩ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু ২০১৪ সালে তাকে আর মনোনয়ন দেয়া হয়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভুয়া ভোটারের স্বাক্ষর দেয়ায় হিরো আলমের মনোনয়নপত্র বাতিল

বিনোদন সংবাদ: নির্বাচন করতে পারছেন না আলোচিত মডেল অভিনেতা হিরো আলম।তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

আজ রোববার মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের প্রথম দিনে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফ হোসেন হিরো আলমের মনোনয়ন বাতিলের ঘোষণা দেন।

জাতীয় পার্টি থেকে নির্বাচন করতে চেয়েছিলেন হিরো আলম। মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মনোনয়নপত্র জমা দেন।

তার প্রকৃত নাম আশরাফুল ইসলাম। মিউজিক ভিডিওর সুবাদে তিনি হিরো আলম খ্যাতি পান।

নির্বাচন কর্মকর্তা আশরাফ হোসেন হিরো আলমের মনোনয়ন অবৈধ ঘোষণার বিষয়ে বলেন, ‘কেউ স্বতন্ত্র পার্থী হয়ে মনোনয়ন নিলে তাকে তার নির্বাচনী এলাকার মোট ভোটারের ১ শতাংশের স্বাক্ষর লাগে। তবে হিরো আলম ভোটারদের স্বাক্ষর-সম্বলিত যে তালিকা জমা দিয়েছেন তা যাচাই করা দেখা গেছে, তিনি ভুয়া ভোটারদের তালিকা জমা দিয়েছেন।’

গত বুধবার কর্মী-সমর্থকদের নিয়ে নন্দীগ্রাম উপজেলা পরিষদের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও শারমিন আখতারের কাছে নিজের মনোনয়নপত্র জমা দেন হিরো আলম।

হিরো আলমের নির্বাচনী অভিজ্ঞতা এটিই প্রথম নয়। এর আগে স্থানীয় নির্বাচনে অংশ নেন এ মডেল।

জাতীয় নির্বাচনে কেন অংশ নিচ্ছেন এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, জনগণের ভালোবাসায় আজ আমি হিরো আলম। সেই ভালোবাসার মূল্য দিতেই আমি নির্বাচন করছি।

নিজের আর্থিক অসচ্ছলতার কথা স্বীকার করেন হিরো আলম। তিনি বলেন, আমি আর্থিকভাবে মোটেও আর ১০ জনের মতো সক্ষম নই। কিন্তু মানুষের ভালোবাসা অর্জনে আমি সবার থেকে এগিয়ে। নির্বাচনে এটিই আমার বড় শক্তি।

ইউটিউবে বিচিত্র অভিনয়, গান আর নাচ দেখিয়ে দেশব্যাপী আলোচনায় আসেন হিরো আলম। তার প্রকৃত নাম আশরাফুল আলম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাশরাফির মনোনয়ন বৈধ

অনলাইন ডেস্ক: ক্রিকেটের মাঠ থেকে রাজনীতিতে আসা মাশরাফি বিন মুর্তজার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ফলে নড়াইল-২ আসন থেকে মাশরাফির নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত হল। রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে নড়াইলের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আনজুমান আরা মাশরাফির মনোনয়ন বৈধ ঘোষণা করেন। নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় ক্রিকেট ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি। দল তাকে মনোনয়ন দেয়। এ আসনে ১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আজ সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়। এ সময় নড়াইল-২ আসনে মাশরাফির মনোনয়নপত্রে উল্লিখিত তথ্যে কোনো গরমিল পাওয়া যায়নি। তার নৌকা প্রতীকের এ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
বাকি প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্টুডিও থেকে মাঠে, ঝলমলে শ্রাবণ্য

বিনোদনের খবর: তৌহিদা শ্রাবণ্য পেশায় চিকিৎসক। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসক হিসেবে নিযুক্ত রয়েছেন। কিন্তু সে পরিচয় শোবিজ অঙ্গনে ক্ষীণ হয়ে গেছে। কারণ এ সময়ে যে ক’জন উপস্থাপকের সমুজ্জ্বল উপস্থিতি পর্দায় তাদের মধ্যে অন্যতম তিনি। বিশেষ করে ক্রীড়াঙ্গনে তৌহিদা শ্রাবণ্য এখন পরিচিত মুখ।

খেলা নিয়ে বেসরকারি চ্যানেলগুলোর আয়োজনে শ্রাবণ্য’র উপস্থিতি যেন অপ্রিহার্য। ক্রিকেট হোক কিংবা ফুটবল হোক। বিশেষজ্ঞদের নিয়ে বিশ্লেষণে বসে যাচ্ছেন তিনি। স্টুডিও থেকে সম্প্রতি তাকে মাঠেও এখন দেখা যাচ্ছে নিয়মিত। জিম্বাবুয়ে-বাংলাদেশ সিরিজের পর, বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও মাঠ থেকে জানাচ্ছেন খেলার খবরা খবর, প্রতিক্রিয়া।

তৎপর এই তরুণী সাম্প্রতিক সময়ের বিষয়ে বললেন, ‘স্টুডিওর চেয়ে মাঠে উপস্থাপনার অভিজ্ঞতা অন্যরকম। আমরা সরাসরি খেলা দেখছি, নিজের চোখে দেখা আর টেলিভিশন সেটে দেখা- এই দুইয়ের মনের ভেতরে ভিন্ন প্রতিক্রিয়া তৈরি করবে এটাই স্বাভাবিক। স্টার স্পোর্টস, ইএসপিএন- ওরা মাঠ থেকেই উপস্থাপনা করে। আমাদের দেশেও এই প্রবণতা সাম্প্রতিক সময়ে তৈরি হয়েছে।

তৌহিদা শ্রাবণ্য বলেন, স্টুডিও থেকে আমাদের মাঠে যাওয়ার সুযোগ হচ্ছে- এটা ইতিবাচক। স্টেডিয়াম থেকে আমরা ভক্তদের নিখাঁদ উচ্ছ্বাস, আবেগ বুঝতে পারছি এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। স্টুডিও থেকে থেকে মাঠে এসে কাজ করা- এতে অনেক ভিন্নতা রয়েছে।

নার্ভাসনেস কাজ করে না? ছুঁড়ে দেওয়া প্রশ্নটাকে হাফ ভলি করে তুলে মারলেন তৌহিদা শ্রাবণ্য। ‘মোটেও না।’ ছোট একটা বাক্য, তাতে জোর বেশ। মনেই হলো আত্মবিশ্বাসের লেভেলটা অনেক উঁচু। অর্থাৎ সেটা ওভার বাউন্ডারি না হয়ে যায় না। মাঠের মধ্যে মাইক্রোফোন হাতের দৌঁড়াদৌঁড়িটা বেশ উপভোগ করছেন বলেই মনেই হলো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজ থেকে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু

দেশের খবর: একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ রবিবার থেকে ৩০৫৬ জন প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই করা শুরু হবে। এই প্রক্রিয়া শেষে বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করবে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। বাছাইয়ে উত্তীর্ণ হওয়ার পরও কেউ প্রার্থিতা প্রত্যাহার করতে চাইলে আগামী ৯ ডিসেম্বরের মধ্যে তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন বলে জানা গেছে।

আরো জানা গেছে, ঋণখেলাপি সনাক্ত করতে ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকে প্রার্থীদের তালিকা পাঠিয়েছে নির্বাচন কমিশন।

গত ২৮ নভেম্বর ছিল মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল। ওইদিন নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে প্রেস বিফ্রিংয়ে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানান, ৩০৫৬ মনোনয়নপত্রের মধ্যে রংপুর বিভাগে ৩৬১টি, রাজশাহীতে ৩৫৩, খুলনায় ৩৫১, বরিশাল ১৮২, ময়মনসিংহে ২৩৬, ঢাকায় ৭০৮, সিলেটে ১৭৭ ও চট্টগ্রামে ৬৮৮টি মনোনয়নপত্র জমা পড়েছে।

নির্বাচন কমিশন সূত্রে আরো জানা যায়, সর্বোচ্চ মনোনয়নপত্র জমা পড়েছে ঢাকা-৮ আসনে। এ আসনে ২২ জন। আর সর্বনিম্ন মনোনয়নপত্র জমা পড়েছে মাগুরা-২ আসনে। এ আসনে চারজন।
পুনঃতফসিল অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ। নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ হবে ১০ ডিসেম্বর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফেনী-১ আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল

দেশের খবর: ফেনী-১ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ওয়াহিদুজ্জামান তার মনোনয়ন বাতিল করেন।
জানা গেছে, বিভিন্ন মামলায় সাজা পাওয়ায় খালেদা জিয়ার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে। সাবেক এই প্রধানমন্ত্রীর জন্য বগুড়া-৬, বগুড়া-৭, ফেনী-১ আসনের জন্য মনোনয়নপত্র দাখিল করা হয়েছিল। গত ২৮ নভেম্বর ফেনী-১ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেয়া হয়।
খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রেহানা আক্তার রানু, আবদুল লতিফ জনি, মো. আবু তালেব।

এসময় খালেদা জিয়ার পরিবারের সদস্য মো. শাহজাহান মজুমদার এবং ফেনী পৌর বিএনপির সভাপতি আলাল উদ্দিন আলাল, ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে ২৬ নভেম্বর ফেনী-১ আসনে খালেদা জিয়াকে মনোনয়ন দেয়া হয়। পরে খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেয়া নিয়ে অনিশ্চয়তার কারণে পরদিন এ আসনে দলের ভাইস চেয়ারম্যান ও ব্যবসায়ী নেতা আবদুল আউয়াল মিন্টুকে চিঠি দেয়া হয়েছে।

খালেদা জিয়ার আসনে বিকল্প হিসেবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বগুড়া-৭, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টন বগুড়া-৬ এবং ঢাকা মহানগর (দক্ষিণ) যুবদলের সভাপতি রফিকুল আলম মজনু ফেনী-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এছাড়াও এরিপোর্ট লেখা পর্যন্ত ৬ জনের মনোনয়ন বাতিলের খবর পাওয়া গেছে। তারা হলেন- ঢাকা-৫ আসনে বিএনপির প্রার্থী সেলিম ভুইয়া, ঢাকা-৬ আসনে সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসন, লক্ষ্মীপুর-১ আসনের আওয়ামী লীগের বর্তমান এমপি এম এ আওয়াল, খুলনা-২ আসনে জাতীয় পার্টির এসএম এরশাদুজ্জামান ডলার ও টাঙ্গাইল-১ আসনে বিএনপির প্রার্থী স্বপন ফকির।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল গত ২৮ নভেম্বর। আজ ২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই। প্রার্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্বর; আর প্রতীক বরাদ্দ হবে ১০ ডিসেম্বর। ভোট ৩০ ডিসেম্বর।

সারা দেশে ৩ হাজার ৫৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে রংপুর বিভাগে ৩৬১ জন, রাজশাহী বিভাগে ৩৫৩ জন, খুলনা বিভাগে ৩৫১ জন, বরিশালে ১৮২ জন, ময়মনসিংহ বিভাগে ২৩৬ জন, ঢাকা বিভাগে ৭০৮ জন ও চট্টগ্রাম বিভাগে ৬৮৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest