সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্রতালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি : ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবিশ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিনটেকসই বেড়িবাঁধ ও চলাচলের উপযোগী রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর২৪ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি সাতক্ষীরার নিখোঁজ মাদ্রাসা ছাত্র ইব্রাহিমআশাশুনিতে আকস্মিক ঘূর্ণিঝড়ে ভেঙেছে ৫টি ঘর, চরম দুর্ভোগে ক্ষতিগ্রস্তরামুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ

ক্যান্সারের ঝুঁকি কমায় জলপাই

স্বাস্থ্য কণিকা: জলপাই একটি টকজাতীয় ফল। খোসাসহ খেতে হয়। খোসায় রয়েছে প্রচুর পরিমাণে আঁশ। এই আঁশ নিয়মিত খাবার হজমে সাহায্য করে। আর পাকস্থলী ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, কোলনের ক্যান্সারের ঝুঁকি কমায়।

শুধু ফল হিসেবে নয়, এর তেল খুব স্বাস্থ্যকর। রান্না ও আচারের কাঁচা জলপাইয়ে পুষ্টি এতে বেশি। বারডেম হাসপাতালের প্রধান পুষ্টিবিদ বলেন, ১০০ গ্রাম জলপাইয়ে থাকে ৭০ ক্যালোরি। এতে শর্করা ১৬.২ গ্রাম, খনিজ ৩.১ মিলিগ্রাম ও ভিটামিন সি থাকে ৩৯ মিলিগ্রাম। যে কোনো বয়সের জন্য বিশেষ করে হৃদরোগী ও অস্ত্রোপচারের পর জলপাই খেলে উপকার পাওয়া যায়।
জলপাইয়ের ভিটামিন ‘সি’ ও ভিটামিন ‘এ’ ত্বক, চুল, দাঁতের উজ্জ্বলতা ও পুষ্টি জোগায়। সংক্রামক ও ছোঁয়াচে রোগগুলোকে রাখে অনেক দূরে। এ ছাড়া জীবাণুর আক্রমণ, চোখ ওঠা, চোখের পাতায় লালচে ফোঁড়া এ সমস্যাগুলোর বিরুদ্ধে কাজ করে।
রক্ত চলাচল ঠিক রেখে হৃৎপিণ্ডকে সঠিকভাবে কাজ করতে অবদান রাখে জলপাই। পরিমাণে কমে যায় লাইপোপ্রোটিন। এ ফলে অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট আছে, যা দেহের ক্ষতিকর জীবাণুকে ধ্বংস করে। নিয়মিত জলপাই খেলে পিত্তথলির পিত্তরসের কাজ করতে সুবিধা হয়। পরিণামে পিত্তথলিতে পাথরের প্রবণতা কমে যায়।

জলপাইয়ের তেল রান্না করে খাওয়া এবং ত্বক দুটোর জন্যই খুবই উপযোগী। এই তেলে চর্বি বা কলেস্টেরল থাকে না। তাই ওজন কমাতে কার্যকর। যে কোনো কাটা-ছেঁড়া ভালো করতে অবদান রাখে। জ্বর, হাঁচি-কাশি, সর্দি ভালো করার জন্য উপকারী জলপাই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খ্রিস্টান রীতিতে বিয়ে করলেন নিক-প্রিয়াঙ্কা

বিনোদনের খবর: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাসের বিয়ে সম্পন্ন হয়েছে। শনিবার সন্ধ্যার পর খ্রিস্টান রীতিতে বিয়ে করেছেন তারা। এর আগে গত আগস্ট মাসে তাদের বাগদান সম্পন্ন হয়।
যোধপুরের উমেদ ভবনে দুই তারকার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে আজ ২ ডিসেম্বর হিন্দু রীতিতে ফের বিয়ে করবেন নিক-প্রিয়াঙ্কা।
বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে পুরো ভবনে নিয়োগ করা হয় নিরাপত্তারক্ষীবাহিনী। এ দায়িত্বে থাকাকালীন নিরাপত্তারক্ষীরা স্মার্টফোন ব্যবহার করতে পারবেন না। উমেদ ভবনের ক্যাটারিং কর্মীদের জন্যও একই ব্যবস্থা করা হয়েছে।

পাশাপাশি প্রিয়াঙ্কা-নিকের বিয়েতে যে অতিথিরা উপস্থিত থাকবেন, অনুষ্ঠানে থাকাকালীন তারাও স্মার্টফোন ব্যবহার করতে পারবেন না। অনুষ্ঠানের কোনও ছবি তোলা যাবে না বলে জানানো হয়েছে।

দুটি মার্কিন এবং একটি ভারতীয় ম্যাগাজিন ইতোমধ্যেই প্রিয়াঙ্কা-নিকের সঙ্গে বিয়ের ছবির জন্য চুক্তি করেছে। ফলে বিনা অনুমতিতে বিয়ের কোনও ছবি বাইরে প্রকাশ করার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ট্রাক উল্টে ৩ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

দেশের খবর: পাবনা-ঈশ্বরদী মহাসড়কের নূরপুর বাইপাস এলাকায় কাঠবোঝাই ট্রাকচাপায় তিন শ্রমিক নিহত হয়েছেন। রোববার (০২ ডিসেম্বর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
পাবনা সদর থানার ওসি ওবাইদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাঠের গুঁড়িভর্তি ট্রাকটি সদরের কাঁচপাড়া থেকে বাস টার্মিনাল এলাকায় যাচ্ছিল। নুরপুর বাইপাস এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকচাপায় ঘটনাস্থলেই তিন শ্রমিক নিহত ও একজন আহত হন।

আহত শ্রমিককে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১৫ দিনেই সর্বোচ্চ বিক্রির রেকর্ড মিশেল ওবামার আত্মজীবনী’র

বিদেশের খবর: যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্টলেডি মিশেল ওবামার আত্মজীবনী ‘বিকামিং’ প্রকাশের প্রথম ১৫ দিনেই বছরের সর্বোচ্চ বিক্রির রেকর্ড গড়েছে। যুক্তরাষ্ট্র ও কানাডায় এরই মধ্যে বইটির ২০ লাখেরও বেশি কপি বিক্রি হয়েছে বলে জানা গেছে, বইটির প্রকাশক প্রতিষ্ঠান পেঙ্গুইন র‌্যান্ডম হাউস এই তথ্য নিশ্চিত করেছে।

পেঙ্গুইন র‌্যান্ডম হাউস সূথ মতে, মিশেল ওবামার আত্মজীবনী ‘বিকামিং’ যুক্তরাষ্ট্র ও কানাডা ছাড়াও অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, কোরিয়া ও দক্ষিণ আফ্রিকাতেও বিক্রির শীর্ষে রয়েছে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামার আত্মজীবনীতে প্রথম আফ্রিকান-আমেরিকান ফার্স্টলেডি হিসেবে হোয়াইট হাউসে কাটানো তার সময়ের কথা উঠে এসেছে। বইটিতে বারাক ওবামার সঙ্গে তার বিয়ে নিয়ে সৃষ্ট জটিলতা, গর্ভপাতের জটিলতা সামলানোর অভিজ্ঞতা এবং পরে দুই সন্তান মালিয়া ও শাসাকে জন্ম দেয়াসহ নানা বিষয় উঠে এসেছে। এছাড়া বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন তিনি তার বইয়ে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এবার সু চিকে দেওয়া সম্মাননা পদক কেড়ে নিচ্ছে প্যারিস

বিদেশের খবর: রোহিঙ্গা ইস্যুতে কার্যকর ভূমিকা পালনে ব্যর্থ হওয়ায় মিয়ানমারের কার্যত সরকার প্রধান ও গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চিকে দেওয়া সম্মানসূচক প্যারিস শহরের স্বাধীনতা পদক প্রত্যাহার করা হচ্ছে। সম্মাননা বাতিলের এই সিদ্ধান্ত নিয়েছেন প্যারিসের মেয়র অ্যানা হিদালগো। তার এক মুখপাত্র এ বিষয়টি নিশ্চিত করেছেন। চলতি মাসের মাঝামাঝি সময়ে সিটি কাউন্সিল এ বিষয়টি চূড়ান্ত করবে বলে জানিয়েছেন তিনি। বার্তা সংস্থা এএফপির খবরে এই তথ্য জানানো হয়েছে।

প্যারিস শহরের মেয়রের দফতর থেকে জানানো হয়েছে, গত বছর মেয়র অ্যানা হিদালগো মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে লেখা এক চিঠিতে রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিয়ে তার উদ্বেগ এবং তাদের অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছিলেন। কিন্তু মিয়ানমারের পক্ষ থেকে সেই চিঠির কোনো উত্তর দেওয়া হয়নি। এর আগে একই ইস্যুতে অং সান সু চিকে দেওয়া একই রকম পদক কেড়ে নিয়েছে গ্লাসগো, এডিনবার্গ ও অক্সফোর্ড কর্তৃপক্ষ। সেই একই ধারায় ফ্রান্সের রাজধানী প্যারিসের দেওয়া ফ্রিডম অব প্যারিস পদক কেড়ে নেওয়া হচ্ছে। ইতোমধ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর বর্বরতার দায়ে সু চিকে দেওয়া কানাডার সম্মানজনক নাগরিকত্ব এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ‘অ্যাম্বাসেডর অব কনসাইন্স অ্যাওয়ার্ড’ প্রত্যাহার করা হয়।

এদিকে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সু চির দিক থেকে ক্রমেই মুখ ঘুরিয়ে নিচ্ছে মিয়ানমারের তরুণ সমাজও। তরুণদের মাঝে সু চির আবেদন কমছে। প্রতিবেদনে সু চিকে ‘হারানো আদর্শ’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এতে বলা হয়েছে, মিয়ানমারের তরুণ অধিকারকর্মী ও টেলিভিশন উপস্থাপিকা থিনজার শুন লি ই (২৭) এক সময় বলতেন, অং সান সু চির সবচেয়ে বড় ভক্তদের অন্যতম তিনি। কিন্তু এখন তিনিই সু চির সবচেয়ে কড়া সমালোচকদের অন্যতম হয়ে উঠেছেন। উচ্চ পদ মর্যাদার উদার অধিকারকর্মীদের একটি ছোট্ট গ্রুপ গড়ে উঠেছে মিয়ানমারে। এ গ্রুপটির বেশির ভাগ কর্মী এক সময় সু চির কট্টর সমর্থক ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিএনপিতে আতঙ্ক অনিশ্চয়তা

দেশের খবর: দেশজুড়ে এখন ভোটের হাওয়া। সরগরম হয়ে উঠেছে জনপদগুলো। দশ বছর পর বিএনপি এবার নেমেছে নির্বাচনে। ফলে মাঠের পরিবেশের দৃশ্যপটটা ভিন্নমাত্রায় উত্কীর্ণ। তবে তাদের নেতা-কর্মীরা ভুগছেন গ্রেফতার আর মামলা আতংকে। পুরানো ও নতুন মামলায় সারাদেশে গ্রেফতার চলছে। গতকালও গ্রেফতার হয়েছেন অর্ধ শতাধিক নেতা-কর্মী।

তফসিল ঘোষণার পর থেকে ধানের শীষের ৭ জন সম্ভাব্য প্রার্থীসহ গ্রেফতার হয়েছেন প্রায় ১১ শত। নতুন মামলা হয়েছে ৫২৫টি। গুমের পর খুন হয়েছেন কেশবপুরের একজন জনপ্রিয় মনোনয়ন প্রত্যাশী। মামলায় গ্রেফতারের ভয়ে অনেক প্রার্থী এলাকায় যেতে পারছেন না। তারা প্রতিনিধির মাধ্যমে মনোনয়নপত্র জমা দিয়েছেন স্ব স্ব জেলার রিটার্নিং অফিসারের দফতরে। যারা এলাকায় গিয়েছেন তাদের অধিকাংশই পুলিশি হয়রানির শিকার হয়েছেন।

দলের মনোনয়ন পেলেও নির্বাচনে অংশগ্রহণ নিয়ে এখনও অনিশ্চয়তায় বিএনপির বহু নেতা। তাদের কেউ কেউ গ্রেফতার হয়ে রিমান্ডে রয়েছেন। কেউ পুরনো নাশকতা বা দুর্নীতির মামলার দণ্ড নিয়ে কারাগারে। অনেকে উচ্চ আদালতে যাচ্ছেন সাজা স্থগিতের আশায়। কিন্তু সেখানে আশার আলো দেখতে পাচ্ছেন না কেউই। দণ্ড ও সাজা স্থগিতের জন্য উচ্চ আদালতে গিয়ে ব্যর্থ হয়েছেন সবাই। নিম্ন আদালতে দুই বছরের অধিক দন্ডপ্রাপ্ত কেউই আর উচ্চ আদালতে গিয়ে তা স্থগিত করার সুযোগ পাচ্ছেন না। ফলে দলের যেসব নেতা নিম্ন আদালত থেকে সাজাপ্রাপ্ত হয়েছেন তাদের নির্বাচন করার সকল সম্ভাবনা নিভে গেছে।

আজ চূড়ান্ত বাছাই তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তাতে দন্ডিত প্রার্থীরা অযোগ্য হয়ে যাবেন। ফলে বিএনপি হারাবে ধানের শীষের অনেক যোগ্য ও পুরনো প্রার্থীদের। ইতিমধ্যে দন্ড স্থগিত চেয়ে উচ্চ আদালতে আবেদন করে নির্বাচনে অযোগ্য হয়েছেন আমান উল্লাহ আমান, ডা. জাহিদ হোসেনসহ ৬ প্রার্থী। উদ্ভূত এই পরিস্থিতিতে বিএনপিতে একদিকে গ্রেফতার আতংক আর অন্যদিকে অনেক যোগ্য প্রার্থীকে পাওয়ার অনিশ্চয়তা দেখা দিয়েছে। গতকাল দলের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে গিয়ে তফসিলের পর গ্রেফতার ও মামলার তালিকা দিয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সারাদেশে গায়েবি মামলা ও গ্রেপ্তার বন্ধ করা না হলে জাতীয় ঐক্যফ্রন্ট বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, দেশে সুষ্ঠু পরিবেশের নূন্যতম পরিবেশ নেই। প্রতিদিন গ্রেফতার আর মামলা চলছে সমানতালে। লেভেল প্লেয়িং ফিল্ড বলে কিছুই নেই। সাত সম্ভাব্য প্রার্থীকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের জামিন হচ্ছে না। বিচারিক আদালত সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছে। সরকারের সাজানো পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন আওয়ামী লীগের দলীয় ভূমিকায় অবতীর্ণ হয়েছে। সারাদেশে যেভাবে পুলিশি অভিযানের নামে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার হয়রানি করা হচ্ছে এ অবস্থা বন্ধ না হলে নির্বাচনের নূন্যতম সুষ্ঠু পরিবেশ থাকবে না। ডিসি, এসপি, ইউএনও ওসিদের বদলি করা হলে কিছুটা হলেও পরিবেশ সৃষ্টি হবে। এটা করা না হলে শেষ পর্যন্ত নির্বাচন প্রহসনে পরিণত হবে।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, এখনো আদালত, থানা আর কারাগারেই চক্কর কাটছেন। সারা জেলায় বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশ ও আওয়ামী যুবলীগ-ছাত্রলীগের গুন্ডারা যৌথভাবে হামলা চালাচ্ছে, পুলিশ নেতাকর্মীদেরকে লাগাতার গ্রেফতার ও জুলুম-নির্যাতন চালাচ্ছে। প্রার্থীরা এলাকায় যেতে পারছেন না। তিনি বলেন, প্রার্থীরা যদি মামলা ও গ্রেফতার আতঙ্কে থাকে তাহলে নির্বাচন করবে কিভাবে। এ অবস্থায় কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না।

রিজভী বলেন, গত বুধবার মনোনয়নপত্র জমা দেয়ার পর থেকে ঢাকা-৭ আসনের মোশাররফ হোসেন খোকন নিখোঁজ হন। পুলিশ বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়েছে। ধানের শীষ প্রতীকের নরসিংদী-১ আসনের প্রার্থী খায়রুল কবির খোকন ও মাগুরা-১ আসনের বিকল্প প্রার্থী মনোয়ার হোসেনকে পৃথক মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

ঐক্যফ্রন্টে চূড়ান্ত আসন বন্টন আজ
জাতীয় ঐক্যফ্রন্টের অন্তর্ভুক্ত দলগুলো কে কয়টি আসন পাবে তা আনুষ্ঠানিকভাবে জানা যাবে আজ-কালের মধ্যে। আজ আসন বন্টন চুড়ান্ত করা হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতথ্য জানিয়ে বলেন, জাতীয় সংসদ নির্বাচনে কোন দল কতটি আসন পাবে তা চূড়ান্ত করেছি। তা আনুষ্ঠানিকভাবে সবাইকে জানানো হবে। আসনের চূড়ান্ত ঘোষণার পরেই ঐক্যফ্রন্টের ইশতেহার প্রকাশ করা হবে।

এদিকে জোটভুক্ত দলগুলোকে বিএনপির পক্ষ থেকে যতসংখ্যক আসন ছেড়ে দেওয়ার মৌখিক আশ্বাস থেকে দেওয়া হয়েছে তাতে সন্তুষ্ট হতে পারেনি কোনো দলই। তারা আরো বেশি আসন চাইছে। এ অবস্থায় আসন বণ্টন নিয়ে দলগুলোর সঙ্গে বৈঠক অব্যাহত আছে। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চেয়ে আসন বণ্টন নিয়ে সংকট বেশি নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্টে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিমানের নতুন ড্রিমলাইনার ‘হংসবলাকা’ ঢাকায়

দেশের খবর: একটানা প্রায় ১৫ ঘণ্টা উড়ে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় এসে পৌঁছেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সর্বাধুনিক প্রযুক্তি সংবলিত উড়োজাহাজ ৭৮৭-৮ ড্রিমলাইনার ‘হংসবলাকা’। শনিবার রাত ১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে এটি।

বিমানটি ঢাকায় এসে পৌঁছানোয় জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্সটির যাত্রী ও কর্মীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। ড্রিমলাইনারটি ঢাকায় আনতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন ৩২ কর্মকর্তা। হংসবলাকার ‘বিজি-২১১২’ ফ্লাইটটি পরিচালনা করেন চার পাইলট স্মল স্কি, মো. আমিনুল, শোয়েব চৌধুরী ও ফার্স্ট অফিসার আনিতা রহমান। ফ্লাইট পার্সার শবনম কাদিরসহ কেবিন ক্রু হিসেবে দায়িত্বে ছিলেন পাঁচজন।

শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় উড্ডয়ন করে এই আকাশযান। তার আগে এভারেটে লাল ফিতা কেটে নতুন ড্রিমলাইনারের যাত্রার উদ্বোধন হয়।
ড্রিমলাইনারটি ঢাকায় আসার কথা ছিল শনিবার বিকালেই। তবে উড্ডয়নের সময় এতে রিডিংয়ের ত্রুটি ধরা পড়ে। এরপর তাৎক্ষণিকভাবে বিষয়টি বোয়িং কর্তৃপক্ষকে জানানো হয়। এরপর বোয়িং এর প্রকৌশলীরা প্রায় ৫ ঘণ্টা পরীক্ষা নিরীক্ষার পর ইঞ্জিনের রিডিং ত্রুটি মেরামত করে ড্রিমলাইনারকে যাত্রার জন্য প্রস্তুত করেন।

এর আগে গত ১৯ আগস্ট প্রথম ড্রিমলাইনার ‘আকাশবীণা’ ঢাকায় আসে। আগামী ১০ ডিসেম্বর থেকে এই ড্রিমলাইনারটি আকাশে উড়বে। ওই দিন থেকে ২৭১ আসনের ড্রিমলাইনারে ঢাকা-লন্ডন রুটে সপ্তাহে ৬টি, ঢাকা-দাম্মাম রুটে সপ্তাহে ৪টি এবং ঢাকা-ব্যাংকক রুটে সপ্তাহে ৩টি ফ্লাইট পরিচালনা করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফিওরেন্তিনার বিপক্ষে বড় ব্যবধানে জিতলো জুভেন্টাস

খেলার খবর: শনিবার স্থানীয় সময় বিকালে সেরি আয় ফিওরেন্তিনার বিপক্ষে ৩-০ গোলের বড় জয় পেয়েছে জুভেন্টাস।

প্রতিপক্ষের মাঠে ৩১তম মিনিটে গোছানো এক আক্রমণে জুভেন্টাসকে এগিয়ে দেন রদ্রিগো বেন্তানকুর। পাওলো দিবালার সঙ্গে একবার বল দেওয়া-নেওয়া করে ডি-বক্সে ঢুকেই বাঁ পায়ের নিচু শটে গোলটি করেন উরুগুয়ের মিডফিল্ডার।

দ্বিতীয়ার্ধের ৬৯তম মিনিটে হুয়ান কুয়াদরাদোর ক্রসে স্লাইডিং শট নেন জর্জো কিয়েল্লিনি। বল গোলরক্ষকের হাতে লেগে উপরে উঠে যায়। হেড করতে রোনালদো ছুটে গেলেও মাথা ছোঁয়াতে পারেননি তিনি, এক ড্রপে বল ঠিকানা খুঁজে নেয়।

খেলার ৭৭তম মিনিটে স্পট কিকে ব্যবধান আরও বাড়ান রোনালদো। ডি-বক্সে ফিওরেন্তিনার এক খেলোয়াড়ের হাতে বল লাগলে পেনাল্টিটি পায় জুভেন্টাস।

ম্যাচে স্বাগতিকরা কোনো গোল করতে না পারায় বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest