সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্রতালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি : ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবিশ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিনটেকসই বেড়িবাঁধ ও চলাচলের উপযোগী রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর২৪ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি সাতক্ষীরার নিখোঁজ মাদ্রাসা ছাত্র ইব্রাহিমআশাশুনিতে আকস্মিক ঘূর্ণিঝড়ে ভেঙেছে ৫টি ঘর, চরম দুর্ভোগে ক্ষতিগ্রস্তরামুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ

বিটিএফ মেডিকেল ইনস্টিটিউটে শিক্ষার্থীদের নবীনবরণ

প্রেস বিজ্ঞপ্তি:
স্বাস্থ্য, শিক্ষা মন্ত্রণালয় ও কারিগরি শিক্ষাবোর্ড অনুমোদিত বিটিএফ মেডিকেল ইনস্টিটিউটে ১,২,৩ বছরের কোর্সে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের নবাগত ছাত্র-ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা কদমতলাস্থ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের এ নবীনবরণ অনুষ্ঠিত হয়। নবাগত শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুল বাছিত, ওমর ফারুক, মাসুকা পারভীন, সোনালী খাতুন, শাহীন আলম রাজা, তাজমিন নাহার, সজল আহম্মেদ, শামীম হোসেন, মাহমুদুল আলম, শহীদুল আলম সহ শিক্ষার্থীবৃন্দ। এসময় ছাত্র-ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন বাংলাদেশ টেকনোলোজী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিটিএফ মেডিকেল ইনস্টিটিউটের পরিচালক এম এ হান্নান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাংবাদিকের কার্যালয় ভাংচুর-লুটপাটের ঘটনায় দেবহাটায় মানববন্ধন

আরাফাত হোসেন লিটন: সাতক্ষীরায় চ্যানেল ২৪,দেশ টিভি ও বিডি নিউজ ২৪.কম’র সাতক্ষীরা প্রতিনিধি শরীফুল্লাহ কায়সার সুমনের ব্যাক্তিগত কার্যালয় এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘প্রানকেন্দ্র’ ভাংচুর ও লুটপাটের ঘটনার নিন্দা,প্রতিবাদসহ ঘটনার সাথে জড়িত সোনাচোরাকাবারী-সন্ত্রাসী কামরুজ্জামান বুলুদের শাস্তির দাবীতে দেবহাটায় মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২ টায় দেবহাটা প্রেসক্লাবের আয়োজনে উক্ত মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচীতে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব,সাধারন সম্পাদক মাহমুদুল হাসান শাওন সহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ,রিপোটার্স ক্লাবের সাংবাদিক সহ স্থানীয় ব্যাক্তিবর্গরা অংশ গ্রহন করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাশরাফি-তামিম খেলবেন প্রস্তুতি ম্যাচে

খেলার খবর: জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে মনোনয়নপত্র কিনেছেন মাশরাফি বিন মুর্তজা। নির্বাচনে অংশ নেয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে অধিনায়ক মাশরাফির খেলা নিয়ে সংশয় রয়েছে। তবে ওয়ানডে সিরিজ শুরুর আগে এক মাত্র প্রস্তুতি ম্যাচে খেলছেন মাশরাফি।

শুধু মাশরাফিই নয়, হাতের ইনজুরিতে আক্রান্ত দেশ সেরা ওপেনার তামিম ইকবালও খেলবেন প্রস্তুতি ম্যাচে। তাদের খেলা নিশ্চিত করে প্রস্তুতি ম্যাচের দল ঘোষণা করে শনিবার সন্ধ্যায় মেইল বার্তা পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সবশেষ দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপে হাতে চোট পাওয়ার পর জাতীয় দলের বাইরে ছিলেন তামিম। ইনজুরির কারণে ঘরের মাঠে সবশেষ জিম্বাবুয়ে সিরিজ এবং ক্যারিবীয়দের বিপক্ষে চলমান দুই টেস্টের সিরিজে খেলতে পারেননি তামিম।

ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে আগামী বৃহস্পতিবার একমাত্র প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে বিসিবি একাদশ ও উইন্ডিজ। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তিন নম্বর মাঠে প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে।

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, তাওহীদ হৃদয়, আরিফুল হক, আকবর আলী, রুবেল হোসেন, মিঠুন রয়, শাহিন আলম, মেহেদি হাসান রানা ও নাজমুল ইসলাম অপু।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি থানা পুলিশের অভিযানে আটক-৪

আশাশুনি ব্যুরো: আশাশুনি থানা পুলিশের অভিযানে ৪ আসামীকে আটক করা হয়েছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে শুক্রবার রাতভর আশাশুনি থানা এলাকায় নিয়মিত মামলার আসামী গ্রেফতার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে পুলিশ পরিদর্শক (তদন্ত) এস.এম আজিজুর রহমান সঙ্গীয় ফোর্সের সহায়তায় রাত ১২টার দিকে আশাশুনি থানার মামলা নং-০৬(১১)১৮ এর আসামী ভোলানাথপুর গ্রামের শাসছুর রহমান গাজীর ছেলে মোঃ সাজিদ উল ইসলাম ওরফে অহিদকে ভোলানাথপুর গ্রাম হতে গ্রেফতার করা হয়। পৃথক অভিযানে এএসআই হারুনুর রশিদ, এএসআই জাকির হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় রাত ১১টার দিকে জিআর-১০৪/০৯ ও জিআর-১৯৭/১০ (ওয়ারেন্ট) মূলে আসামী রাজাপুর গ্রামের রেজাউর মোড়লের ছেলে মোঃ শাহিনুর মোড়লকে এবং ননজিআর-০৭/১৬ (ওয়ারেন্ট) মূলে আসামী আনুলিয়া গ্রামের রনজিৎ দাসের ছেলে মিলন কুমার দাসকে তার নিজ বাড়ী হতে গ্রেফতার করা হয়। অপরদিকে শনিবার সকাল অনুমান ৯টাার দিকে এসআই নুর ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় আশাশুনি থানার মামলা নং-০৪(১০)১৮ এর আসামী শ্রীপুর গ্রামের আঃ বারী লস্করের ছেলে মোঃ আল আমিনকে প্রতাপনগর এলাকা হতে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশের ব্যাংকিং খাতের অবস্থা নাজুক : মুডি

দেশের খবর: বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের ভবিষ্যৎ অবস্থা নেতিবাচক বলে উল্লেখ করেছে বৈশ্বিক রেটিং এজেন্সি মুডি। খেলাপি ঋণের ঊর্ধ্বগতির কারণেই এমটি মনে করছে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) প্রতিষ্ঠানটি তাদের ‘ব্যাংকিং সিস্টেম আউটলুক-বাংলাদেশি ব্যাংকস’ শীর্ষক রিপোর্টে বলেছে, ‘দেশটির অর্থনীতি অনেক ভালো হলেও ব্যাংকিং খাতের অবস্থা নাজুক।’ সূত্র : বাংলা ট্রিবিউন
আগামি ১২ থেকে ১৮ মাসের অবস্থা পর্যালোচনা করে মুডি বলেছে, খেলাপিঋণের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে সামনের দিনগুলিতে ঝুঁকির পরিমাণ বাড়বে।
বাংলাদেশের ‘প্রতিযোগিতামূলক গার্মেন্ট শিল্পের কারণে অর্থনৈতিক অবস্থা প্রসারিত হচ্ছে। ঋণ ও রেমিটেন্সের স্থিতিশীল প্রবৃদ্ধির কারণে আভ্যন্তরীণ ভোগ বৃদ্ধি পাবে। তবে ব্যাংকিং খাতে সম্পদের গুণগতমান নিম্নগামী।’ বলে মনে করছে মুডিতে কর্মরত একজন বিশেষজ্ঞ তেংফু।
ব্যাংকিং খাতে, বিশেষ করে সরকারি ব্যাংকে সুশাসনের দুর্বলতার কারণে খেলাপিঋণের পরিমাণ জুন মাসে ১০.৪ শতাংশে দাঁড়িয়েছে বলে তিনি জানান।

মুডি মনে করে সামনের দিনগুলিতে খেলাপিঋণের কারণে সুদের হার বাড়তে পারে এবং ব্যাংকিং খাতে মুনাফার হার কমতে পারে। সংস্থাটি বলেছে, বাংলাদেশের ব্যাংকিং খাতে কাজ করার পরিবেশ স্বাভাবিক হলেও প্রদেয় ঋণের গুণগত মান, মূলধন এবং মুনাফা নিম্নগামী। তবে ব্যাংকিং খাতে প্রচুর অর্থ রয়েছে এবং সরকারের সহযোগিতা অব্যাহত রয়েছে বলে জানায় মুডি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এরশাদ ভোটে থাকছেন: জাপা মহাসচিব

দেশের খবর: একাদশ জাতীয় নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ অংশ নেবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব রুহুল আমিন হাওলাদার।
হাওলাদার বলেন, ‘এরশাদ ভোটে থাকছেন। গতকাল শুক্রবার হাসপাতাল থেকে তিনি বাসায় ফিরেছেন। তিনি এখন সুস্থ।’

শনিবার (১ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এরশাদের ভোটে থাকা না থাকা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নে হাওলাদার বলেন, ‘তিনি (এরশাদ) তো প্রার্থী হয়েছেন, তিনি এই মুহূর্তে বাসায় আছেন। আমরা সকলে মিলে তাঁর নির্বাচন করছি। তাঁর মনোনয়নপত্র জমা হয়েছে, আমরা কাজ করছি। সমস্ত এলাকায় অফিস নেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘এখানে কোনও সন্দেহের অবকাশ নেই। নির্বাচনের প্রস্তুতি চলছে। মাননীয় চেয়ারম্যান নির্বাচন পরিচালনা করছেন এবং তিনি সময় সুযোগ মতো মানুষের কাছে যাবেন।’

গত ২৭ নভেম্বর জাতীয় পার্টির পক্ষ থেকে এরশাদের অসুস্থতার খবর দেয়া হয়। বলা হয়, এরশাদ সিএমইতে ভর্তি আছেন, তার হিমোগ্লোবিন কমে গেছে। চিকিৎসা নিতে ২ ডিসেম্বর তাঁর সিঙ্গারপুর যাওয়ার কথাও বলা হয় দলের পক্ষ থেকে। পরে বলা হয়, সিঙ্গাপুর নেয়া হচ্ছে না এরশাদকে।

জাতীয় পার্টির মনোনয়ন বাণিজ্যের খবরকে ‘অসত্য, মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর’ দাবি করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হওলাদার বলেন, ‘বঞ্চিতদের দেখার আছে। তারা বঞ্চিত হলে তারা আহত হবেন, ব্যথিত হবেন। যত কথাই পত্রিকায় আসুক, এর সত্যতা কেউ খুঁজে পাবে না। এগুলো অসত্য, মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর। ধুম্রজাল সৃষ্টি করার জন্য এসব কথা ছড়ানো হচ্ছে। আমাদের ওপর মানুষের আস্থাকে ধূলায় মিশিয়ে দেয়ার জন্য এটি ছড়ানো হচ্ছে।’

কিছু লোক মনোনয়ন না পেয়ে এসব বলছে, মন্তব্য করেন তিনি।

ঢাকা-৬ আসনে ইভিএমের ব্যবহার নিয়ে কথা বলতে দুপুরে নির্বাচন কমিশনে আসেন রুহুল আমিন হাওলাদার ও এই আসনের সাংসদ কাজী ফিরোজ রশীদ।

ইসি সচিবের সঙ্গে সাক্ষাতের বিষয়ে ফিরোজ রশীদ সাংবাদিকদের বলেন, ‘ইভিএম পদ্ধতিটা কেমন হবে, ভোট দিতে কতক্ষণ লাগবে, কীভাবে মানুষ ভোট দেবে- এ বিষয়গুলো নিয়ে কথা বলতে এসেছিলাম। নির্বাচন কমিশন আমাদের আশ্বস্ত করলেন, স্বল্প সময়ে ভোট দেয়া যাবে ইভিএমে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

 

আশাশুনি ব্যুরো: আশাশুনিতে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় আশাশুনি উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মুজিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. শহিদুল ইসলাম পিন্টু। এসময় আওয়ামীলীগ নেতা আব্দুল্লাহ হেল বাকি, মাহাবুবর হক ডাবলু, সহকারী অধ্যাপক হিরোলাল বিশ্বাস, আব্দুল হান্নান সরদার (মন্টু), সীমা সিদ্দীকি, আছাদুল ফকির, মোহাম্মদ আলী, ফারুক হোসেন, মিলন মন্ডল, আবু সাঈদ ঢালীসহ উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বর্ধিত সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা ও বিজয় দিবস উদযাপ কমিটি গঠনের লক্ষে আলোচনা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে ফ্রি ডায়াবেটিস চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত

 

আশাশুনি ব্যুরো: আশাশুনিতে ফ্রি ডায়াবেটিস চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮টায় আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এ ক্যাম্প পরিচালনা করা হয়। সাতক্ষীরা ডায়াবেটিস হাসপাতালের আয়োজনে এবং সদর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় চিকিৎসা সেবা কেন্দ্রের উদ্বোধন করেন ডায়াবেটিস হাসপাতালের সাধারন সম্পাদক ডা: আজিজুল ইসলাম। সেবা কেন্দ্রে ডায়াবেটিস রোগিদের সেবা প্রদান করেন ডা: মাহামুদুল হাসান। ক্যাম্পে উপস্থিত ছিলেন এ্যাড. আব্দুল বারি, এ্যাড. ওসমান আলী, মো: মোক্তারুজ্জামান, গোলাম আযম প্রমুখ। সকাল থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত ক্যাম্পে সেবা নিতে আসা ১৪৫ জন ডায়াবেটিস আক্রান্ত রোগির চিকিৎসা সেবা প্রদান করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest