সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্রতালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি : ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবিশ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিনটেকসই বেড়িবাঁধ ও চলাচলের উপযোগী রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর২৪ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি সাতক্ষীরার নিখোঁজ মাদ্রাসা ছাত্র ইব্রাহিমআশাশুনিতে আকস্মিক ঘূর্ণিঝড়ে ভেঙেছে ৫টি ঘর, চরম দুর্ভোগে ক্ষতিগ্রস্তরামুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ

১২৮ বছরের রেকর্ড ভাঙল বাংলাদেশ

খেলার খবর: ৫০৮ রানের পাহাড়ের গড়েছে বাংলাদেশ। আর এই পাহাড় টপকাতে নেমে রীতিমত নাকানি চুবানি খেয়ে ফলোঅনে পড়ার পথে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।

দ্বিতীয় দিনের শেষ বেলায় ব্যাটিংয়ে নেমেই বিপর্যয়ে পড়ে উইন্ডিজ। ৫ উইকেট হারিয়ে ক্যারিবীয়দের সংগ্রহ ৭৫ রান। দিন শেষে স্বস্তি নিয়ে ঘরে ফিরেছে টাইগার বাহিনী। আর পাঁচটি উইকেটই ভাগ করে নিয়েছে সাকিব ও মিরাজ। কিন্তু মজার ব্যাপার হল পাঁচটিই বোল্ড আউট।

ইনিংসে প্রথম ওভারেই উইকেট হারিয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। সাকিব আল হাসানের করা প্রথম ওভারের শেষ বলে অতিথি দলটির দলপতি ব্রেথওয়েট কোন রান না করেই আউট হয়ে ফিরে যান। ওয়েস্টইন্ডিজের দলীয় রানও শুন্য।

এরপর দলীয় ৬ রানের মাথায় আরেক ওপেনার পাওয়েলো মিরাজের বল বুঝতে না পেরে বোল্ড হয়ে যান। মিরাজের পর আবার আঘাত হানেন সাকিব। এবার তার বলে অ্যামব্রিস বোল্ড হয়ে ফিরে যান সাঁজঘরে। সাকিবের পর দলীয় ২০ রানে রোস্টন চেজকে বোল্ড করে ফেরত পাঠান মিরাজ।

আবারও আঘাত হানেন মিরাজ। এবার সাই হোপকে বোল্ড করেন তিনি। সব মিলিয়ে পাঁচটি উইকেটই বোল্ড আউট হয় ক্যারিবিয়দের।

ক্রিকেট ইতিহাসে সর্বশেষ ১২৮ বছর আগে প্রথম পাঁচ ব্যাটসম্যানই বোল্ড হয়েছিল। সর্বশেষ ১৮৯০ সালে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে অজিদের প্রথম পাঁচজনকে বোল্ড করে ফেরত পাঠিয়েছিল ইংল্যান্ড।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তাবলিগ জামাতের দু’পক্ষ নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের খবর: বিবদমান তাবলিগ জামাতের দুপক্ষ নিয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। শনিবার বিকালে সচিবালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে উপস্থিত রয়েছেন দিল্লি মারকাজের মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভীপন্থী বাংলাদেশে তাবলিগের শুরা সদস্য সৈয়দ ওয়াসিফুল ইসলাম এবং কওমিপন্থী মাওলানা যোবায়েরের পক্ষ থেকে তাবলিগের উপদেষ্টা মাওলানা আশরাফ আলী ও আবদুল কুদ্দুসসহ অন্যান্য নেতারা।

এ ছাড়া বৈঠকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত রয়েছেন।

দুপক্ষের বিবাদের কারণে পূর্বঘোষিত জানুয়ারিতে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমা পেছানোর সিদ্ধান্ত হয়। এর মধ্যেই শনিবার সকালে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ৫ দিনের জোড় ইজতেমা অনুষ্ঠানকে কেন্দ্র করে মাওলানা সা’দ আহমাদ কান্ধলভী ও মাওলানা যোবায়ের আহমেদপন্থীরা রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে।

মুসল্লিরা জানান, গত ৩০ নভেম্বর শুক্রবার থেকে ৪ ডিসেম্বর মঙ্গলবার পর্যন্ত মাওলানা সা’দপন্থী মুসল্লিরা ৫ দিনব্যাপী জোড় ইজতেমার ঘোষণা দিলে মাওলানা যোবায়েরপন্থীরা এর বিরোধিতা করেন এবং জোড় ইজতেমা প্রতিহতের ঘোষণা দেন। এর আগেই মাওলানা যোবায়ের আহমেদপন্থীরা ময়দানের অবস্থান নেন।

শনিবার সকালে মাওলানা সা’দপন্থীরা ইজতেমা ময়দানে গেলে ময়দানের প্রতিটি গেটে তালাবদ্ধ দেখতে পেয়ে তারা ক্ষিপ্ত হয়ে উঠেন। একপর্যায়ে সা’দপন্থীরা ময়দানের গেট ভেঙে ঢোকার চেষ্টা করলে উভয়পক্ষের মুসল্লিদের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে তারা গেট ভেঙে ময়দানে প্রবেশ করে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষে মাওলানা সা’দপন্থী মুন্সিগঞ্জের মিরকীপাড়া গ্রামের ইসমাইল মণ্ডল (৭০) নামে এক মুসল্লির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। দফায় দফায় এ সংঘর্ষে ৫ শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশের তাপসের গানে এবার সানি লিওনি!

বিনোদনের খবর: গত জুলাইয়ে সবাইকে চমকে দিয়ে বলিউডের নার্গিস ফাখরিকে নিয়ে একটি মিউজিক্যাল প্রজেক্ট করেছেন বাংলাদেশের সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপস। সেই কাজটি এখনও সম্পাদনার টেবিলে, চলছে প্রকাশের জোর প্রস্তুতি। তবে তার আগে, আজ (১ ডিসেম্বর) আবারও চমকে দিলেন তিনি।

মুম্বাই থেকে নিজের ফেসবুক দেয়ালে প্রকাশ করেছেন সানি লিওনির সঙ্গে একটি সেলফি! যেখানে তাপস, সানি লিওন ছাড়াও দেখা মিলেছে বলিউডের শীর্ষ ফটোগ্রাফার ডাবু রত্নানিকে। ছবিটি দেখে ধারণা করা হচ্ছিল, নার্গিস ফাখরির পর তাপসের নতুন কোনও গানের মডেল হলেন সানি লিওনি। যার শুটিংয়ের ফাঁকেই তাপস তুলেছেন এই ‘পারিবারিক’ সেলফি!
‘পারিবারিক’ বলার কারণ, আলোচিত এই সেলফিতে রয়েছেন তিন দম্পতির হাস্যোজ্জ্বল উপস্থিতি- তাপস-মুন্নী, সানি লিওনি-ডেনিয়েল এবং ডাবু-মনীষা।
রহস্য উন্মোচন করতে আজ শনিবার দুপুরে যোগাযোগ করা হয় কৌশিক হোসেন তাপসের সঙ্গে। তিনি এখন অবস্থান করছেন মুম্বাইয়ে। কথার শুরুতেই বললেন, ‘সানি লিওনি প্রসঙ্গে আমার বলার কোনও সুযোগ নেই। আমি দুঃখিত। কারণ, গত দুদিনে (২৯ ও ৩০ নভেম্বর) বলিউডের প্রায় সব মিডিয়া চেষ্টা করেও এ বিষয়ে কিছু বের করতে পারেনি কর্তৃপক্ষের কাছ থেকে। আমাকেও কড়া নিষেধ করা আছে। এটা যদি আমার প্রজেক্ট হতো তাহলে বলতে পারতাম। ডিসেম্বরের শেষ দিকে ওরা আনুষ্ঠানিকভাবে সবাইকে একসঙ্গে জানাবে বলে দিয়েছে।’

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, বলিউডের একটি প্রজেক্টে সম্প্রতি গাইবার জন্য ডাক পেয়েছেন কৌশিক হোসেন তাপস। মূলত সেই গানটির ভিডিও শুটিংয়ে গত ২৯ ও ৩০ নভেম্বর অংশ নিয়েছেন সানি লিওনি। তবে এটি সিনেমা, না স্বল্পদৈর্ঘ্য নাকি মিউজিক ভিডিও—সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

দেশীয় চলচ্চিত্রের গানে সুরের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া কৌশিক হোসেন তাপস একাধারে কণ্ঠশিল্পী-সংগীত পরিচালকও বটে। দেশের একমাত্র মিউজিক্যাল চ্যানেল গানবাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালকও তিনি। এই চ্যানেলে প্রচারিত তাপসের পরিচালনায় ‘উইন্ড অব চেঞ্জ’ অনুষ্ঠানটির মাধ্যমে বাংলাদেশের সংগীতে অবদানের জন্য যিনি ভারতের মর্যাদাপূর্ণ দুটি সম্মাননা ‘দাদাসাহেব ফালকে এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৮’ এবং ‘মাদার তেরেসা আন্তর্জাতিক পুরস্কার-২০১৮’ ঘরে তুলেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মান্নার রূপে শাকিব খান

বিনোদনের খবর: এক সময় চলচ্চিত্রের মাধ্যেমে সমাজের বাস্তবতা তুলে ধরতেন পরিচালক কাজী হায়াৎ। ৫০টি চলচ্চিত্র নির্মাণ করার পর ঘোষণা দিয়েছিলেন আর নির্মাণ করবেন না ছবি। কিছুটা বিরতির পর ৫১নম্বর চলচ্চিত্র শুরু করছেন তিনি। ‘বীর’ শিরোনামের এই ছবির মধ্য দিয়ে প্রথম বারের মতো কাজী হায়াতের সঙ্গে কাজ করতে যাচ্ছেন শাকিব খান। নায়ক মান্না কাজী হায়াতের চলচ্চিত্রে যে ধরনের চরিত্রে অভিনয় করতেন, সে ধরনের চরিত্রেই শাকিব খানকে হাজির করবেন তিনি।

এ বিষয়ে কাজী হায়াৎ বলেন, “এক সময় আমি ছবির মাধ্যমে মানুষের জীবনের কথা বলেছি। এখন আর সেসব ছবি নির্মাণ করা যায় না। সেন্সর বোর্ড আটকে দেয়। তারপরও আমি ‘বীর’ শিরোনামে একটি নতুন চলচ্চিত্র শুরু করছি। এখানে প্রতীকী অর্থে রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপট তুলে ধরব। আমার ছবিতে নায়ক মান্নাকে দর্শক যে রূপে দেখেছে, সেই রূপে পর্দায় হাজির করব শাকিব খানকে।”
আপনার নির্মিত দাঙ্গা, ত্রাস, চাঁদাবাজ, সিপাহী ছবি দর্শক পছন্দ করেছেন। তবে পরের বেশ কিছু ছবি দর্শকপ্রিয়তা পায়নি। ‘বীর’ ছবিটি আসলে কতটা দর্শকপ্রিয়তা পাবে বলে মনে হয়? এমন প্রশ্নের জবাবে কাজী হায়াৎ বলেন, ‘আমি সব সময় চেষ্টা করি নিজের মতো ছবি নির্মাণ করতে। আমার একটা সময় ছিল যখন প্রযোজকরা লাইন দিয়ে অপেক্ষা করতেন আমাকে দিয়ে ছবি নির্মাণ করার জন্য। তবে গল্প নিয়ে কাজ করার সময় দিতেন না। একটা ছবির প্রাণ হচ্ছে গল্প, সেটি যদি ঠিক না থাকে তাহলে ভালো চলচ্চিত্র হবে না। এই ছবির গল্প নিয়ে কাজ করার মতো অনেক সময় আমি পেয়েছি। ছবির প্রযোজক আমাকে সেই সময় দিয়েছেন। এ কারণে এই ছবিটি নিয়ে আমি আশাবাদী। ছবিটি অবশ্যই দর্শক পছন্দ করবেন।’

কবে থেকে শুটিং শুরু হবে, জানতে চাইলে কাজী হায়াৎ বলেন, ‘আমরা আগামী ৫ জানুয়ারি থেকে ছবির শুটিং শুরু করব। ১০ তারিখ থেকে শুটিংয়ে অংশ নেবেন শাকিব খান। টানা শুটিং করে আগামী ২০ ফেব্রুয়ারি আমরা ছবির শুটিং শেষ করার পরিকল্পনা করেছি। আশা করি, ছবির গান ছাড়া বাকি কাজ এই সময়ের মধ্যে শেষ করতে পারব।’

‘বীর’ শিরোনামে এই ছবিটি বন্ধু ও প্রযোজক মোহাম্মদ ইকবালের সঙ্গে যৌথভাবে চলচ্চিত্র প্রযোজনা করতে যাচ্ছেন নায়ক শাকিব খান। ছবিতে নায়িকা হিসেবে কাজ করছেন মৌমিতা মৌ। এ ছাড়া আরেকজন নায়িকা রয়েছেন বলে জানিয়েছেন প্রযোজক ইকবাল।
মোহাম্মদ ইকবাল এর আগে শাকিব ও বুবলী অভিনীত ‘শ্যুটার’ চলচ্চিত্রটি প্রযোজনা করেছিলেন। ২০১৬ সালে ঈদুল ফিতরে দেশের ১৫২টি সিনেমা হলে মুক্তি পায় ছবিটি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তাবলিগের দুপক্ষের সংঘর্ষে নিহত ১

দেশের খবর: গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে তাবলিগের মাওলানা জুবায়ের ও ভারতের মাওলানা সা’দ অনুসারিদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও দুই পক্ষের শতাধিক অনুসারি আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, টঙ্গি, গাজীপুরসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

নিহত ইসমাইল হোসেন (৭০) নামে ওই মুসল্লী সা’দ অনুসারী বলে জানা গেছে। তিনি মুন্সিগঞ্জের নীলপাড়া এলাকার খলিল মন্ডলের ছেলে। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও মুসল্লীরা জানায়, ইজতেমা ময়দানে আগে থেকেই অবস্থান নেয় মাওলানা জুবায়েরপন্থী গ্রুপ। অন্যদিকে ভিতরে প্রবেশের চেষ্টা করে ভারতের মাওলানা সা’দ এর অনুসারিরা। ভোর থেকেই সা’দ গ্রুপের তাবলীগ অনুসারিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করে। হাজার হাজার সা’দ অনুসারিরা ইজতেমা ময়দানের প্রত্যেকটি প্রবেশ প্রবেশ পথে অবস্থান নেয়। পরে সা’দ অনুসারিদের ময়দানে প্রবেশে বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

এঘটনায় ঢাকা-ময়মনসিংহ সড়কে মুসল্লীরা অবস্থান নিলে মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়। ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের আনে।
এ্যাপারে গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর জানান, স্থগিতকৃত ইজতেমা পরবর্তী তারিখ দুই পক্ষের সমজোতার ভিত্তিতে করা হবে। নির্বাচনের মুহূর্তে কোনো ভাবে আইনশৃঙ্খলা বিঘ্নিত হোক এধরনের কোন কর্মকাণ্ড চলতে দেয়া হবে না। ইজতেমা ময়দানের পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন থাকবে বলেও জানান তিনি।

এর আগে রাজধানীর উত্তরা বিমানবন্দর এলাকায় সড়কের দু’পাশে মারমুখি অবস্থান নেয় তাবলিগ জামাতের দুটি অংশ। শনিবার ভোর থেকে তাবলিগ জামাতের মাওলানা জুবায়েরের এবং ভারতের মাওলানা সা’দের অনুসারিরা এই অবস্থান নেন। সেখানে সকালে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। এতে ওই সড়কে যান চলাচল স্থবির হয়ে গেছে, দেখা দিয়েছে তীব্র যানজট।

বিমানবন্দর থানার ওসি নূরে আজম মিয়া সকাল ১১ টার দিকে জানান, তাবলিগ জামাতের দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলছে। এরই জেরে ভোরে একপক্ষ গাজীপুরের দিকে যেতে চাইলে অপরপক্ষ বাধা দেয়। এ সময় তাদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে।

তিনি বলেন, ‘বর্তমানে এক পক্ষ বিমানবন্দর সড়ক দখল করে অবস্থান নিয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।’

ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক উত্তরা বিভাগের উপ-কমিশনার প্রবীর কুমার দাস জানান, শনিবার ভোর থেকেই আশকোনা এলাকায় মারমুখি অবস্থান নিয়েছেন তাবলিগ জামাতের দু’পক্ষ। উত্তরার আব্দুল্লাহপুরেও অবস্থান নিয়েছেন তারা। সংঘর্ষের পর ধাওয়া-পাল্টা ধাওয়ায় সড়ক স্থবির হয়ে পড়েছে। তারা সড়কে অবস্থান নেয়ায় যান চলাচল বন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, পরিস্থিতি স্বাভাবিক রেখে কীভাবে সড়কে যান চলাচল চালু রাখা যায় সে চেষ্টা চলছে। আমাদের অফিসাররা কাজ করছেন। ডাইভারসন করে রাস্তার একপাশে অন্ততঃ যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ম্যাচের লাগাম টাইগারদের হাতে

খেলার খবর: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ৫০৮ রানের বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ শিবিরে শুরুতে কাঁপন ধরিয়ে দিয়েছে টাইগার স্পিনাররা। সাকিব-মেহেদির আঘাতে কাঁপছে সফরকারীরা। দ্বিতীয় দিন শেষে ৫ উইকেট হারিয়ে ৭৫ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। টাইগারদের থেকে পিছিয়ে আছেন ৪৩৩ রানে।

টাইগারদের বড় রানের নিচে পিষ্ট তারা। শূন্য রানেই উইন্ডিজরা হারিয়েছে অধিনায়ক ক্রেগ ব্রাথওয়াটকে। এরপর দলের ৬ রানে ফেরের কিয়েরন পাউয়েল। শুরুতে আঘাত হানেন সাকিব আল হাসান। এরপর দ্বিতীয় আঘাত মেহেদি মিরাজ। তাদের ১৭ রানের মাথায় আমব্রিসকে বোল্ড করেন সাকিব। এরপরই ২০ রানের মাথায় মেহেদি মিরাজ পাল্লা দিয়ে বোল্ড করেন রোস্টন চেজকে। পরে আবার মিরাজ হোপকেও বোল্ড করেন। পাঁচ উইকেটই বোল্ড করে তুলে নিয়েছে বাংলাদেশ। ক্রিজে আছেন সিমরণ হেটমায়ার ও ডউরিচ।

এর আগে বাংলাদেশ মাহমুদুল্লাহর ক্যারিয়ার সেরা ১৩৬ রানের সুবাদে বড় সংগ্রহ পায়। এছাড়া দলের আরও তিন ব্যাটনম্যান করেন অর্ধ শতক। সাকিব খেলেন ৮০ হারের ইনিংস। সাদমান করেন ৭৬ রান এবং লিটন খেলেন ৫৪ রানের ইনিংস। দলের হয়ে মিঠুন-মুমিনুলের ২৯ রান, তাইজুলের ২৬ কিংবা সৌম্যর ১৯ রানও বড় সংগ্রহ পেতে বেশ কাজে এসেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শুধুমাত্র নগ্ন হলেই মিলবে ঋণ!

অনলাইন ডেস্ক: চটজলদি ঋণ চাই? দু’টি শর্ত পূরণ করলেই চলবে। এক. আপনাকে হতে হবে যুবতী। দুই. আপনার একটি নগ্ন সেলফি পাঠাতে হবে ঋণদাতা সংস্থার কাছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘ভাইস.কম’- এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, চীনের বেশ কিছু মাইক্রোলোন সংস্থা চালু করেছে ‘নেকেড লোন সার্ভিস’। আর এই শর্তগুলোতে রাজি হচ্ছেন দলে দলে তরুণী। জানা গেছে, চীনে তরুণ প্রজন্মের কাছে নগদ টাকার প্রচুর চাহিদা। আর সে কারণেই এমন বিচিত্র শর্তে রাজি হচ্ছেন ঝাঁকে ঝাঁকে তরুণী।

‘নেকেড লোন সার্ভিস’-এর মূল জায়গাটি হল- ঋণগ্রহিতা যদি ঋণ পরিশোধে ঝঞ্ঝাট পাকান, তা হলে তার নগ্ন সেলফি প্রকাশ করে দেবে সংস্থা।

২০১৬ নাগাদ ১৬১ জন তরুণীর এমন নগ্ন ছবি অনলাইনে প্রকাশ করে দেয় মাইক্রোলোন সংস্থাগুলো। এসব তরুণীদের বয়স ১৯ থেকে ২৩ বছরের মধ্যে। এদের নেওয়া ঋণের পরিমাণ ছিল ১,০০০ থেকে ২,০০০ মার্কিন ডলারের মধ্যে।

‘চায়না ইউথ ডেলি’-র খবর অনুযায়ী, ২০১৭-এ ‘নেকেড লোন সার্ভিস’-এর ব্যবসা ছিল রমরমা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মেয়েকে ধর্ষণ বাবার, অতঃপর…

বিদেশের খবর: ঘটনা ভারতের গুরুগ্রামের। সেখানকার কাশগঞ্জের বাসিন্দা এক নারী, ২৮ অক্টোবর সন্ধ্যা বেলা নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে যান। সঙ্গে ছিল তার এক বছরের কন্যাসন্তান।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা যায়, ওই দিন সন্ধ্যায় ওই নারীর স্বামীর সঙ্গে ঝগড়া হওয়ার পরেই তিনি বাড়ি ছেড়ে চলে যান। লোকটি তখন মদ্যপ অবস্থায় ছিল বলেই পরে পুলিশকে জানান তিনি। সঙ্গে ছোট মেয়েকে নিয়ে গেলেও বড় মেয়ে বাড়িতেই ছিল। পর দিন সকাল ১০টা নাগাদ কাশগঞ্জের বাড়িতে ফিরে আসেন ওই মহিলা। এসে দেখেন তার বড় মেয়ে রক্তাক্ত সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছে খাটের উপর।

মেয়েটিকে হাসপাতালে নিয়ে গেলে জানা যায়, তাকে ধর্ষণ করা হয়েছে। মহিলা নিজের স্বামীর বিরুদ্ধেই পুলিশে অভিযোগ দায়ের করেন। কিন্তু লোকটি বাড়ি ছেড়ে ততক্ষণে পালিয়ে যায়। এক মাসেরও বেশি সময় পর ৩০ নভেম্বর সকালে পুলিশ ওই নারীর স্বামীকে গ্রেফতার করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest