সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যুসাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্রতালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি : ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবিশ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিনটেকসই বেড়িবাঁধ ও চলাচলের উপযোগী রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর২৪ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি সাতক্ষীরার নিখোঁজ মাদ্রাসা ছাত্র ইব্রাহিমআশাশুনিতে আকস্মিক ঘূর্ণিঝড়ে ভেঙেছে ৫টি ঘর, চরম দুর্ভোগে ক্ষতিগ্রস্তরামুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম

মেয়েকে ধর্ষণ বাবার, অতঃপর…

বিদেশের খবর: ঘটনা ভারতের গুরুগ্রামের। সেখানকার কাশগঞ্জের বাসিন্দা এক নারী, ২৮ অক্টোবর সন্ধ্যা বেলা নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে যান। সঙ্গে ছিল তার এক বছরের কন্যাসন্তান।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা যায়, ওই দিন সন্ধ্যায় ওই নারীর স্বামীর সঙ্গে ঝগড়া হওয়ার পরেই তিনি বাড়ি ছেড়ে চলে যান। লোকটি তখন মদ্যপ অবস্থায় ছিল বলেই পরে পুলিশকে জানান তিনি। সঙ্গে ছোট মেয়েকে নিয়ে গেলেও বড় মেয়ে বাড়িতেই ছিল। পর দিন সকাল ১০টা নাগাদ কাশগঞ্জের বাড়িতে ফিরে আসেন ওই মহিলা। এসে দেখেন তার বড় মেয়ে রক্তাক্ত সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছে খাটের উপর।

মেয়েটিকে হাসপাতালে নিয়ে গেলে জানা যায়, তাকে ধর্ষণ করা হয়েছে। মহিলা নিজের স্বামীর বিরুদ্ধেই পুলিশে অভিযোগ দায়ের করেন। কিন্তু লোকটি বাড়ি ছেড়ে ততক্ষণে পালিয়ে যায়। এক মাসেরও বেশি সময় পর ৩০ নভেম্বর সকালে পুলিশ ওই নারীর স্বামীকে গ্রেফতার করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চীনকে প্রতিহত করতে তিন দেশের আহ্বান

বিদেশের খবর: চীনকে প্রতিহত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র, জাপান ও ভারতের পক্ষে এশিয়ার নৌ-চলাচল উন্মুক্ত রাখার আহ্বান জানানো হয়েছে। খবর এএফপি’র।
শুক্রবার বুয়েন্স আয়ার্সে জি-২০ সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই আহ্বান জানান। জি-২০ অর্থনৈতিক শক্তির দেশগুলোর সম্মেলনে তিনটি দেশের শীর্ষ নেতৃবৃন্দ বৈঠকে প্রায় ১৫ মিনিট ব্যাপী আলোচনা করেন।

জাপান ও ভারতের সঙ্গে চীনের দীর্ঘস্থায়ী আঞ্চলিক শক্রতা রয়েছে। অপরদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধ রয়েছে।
জাপানের প্রধানমন্ত্রী আবে বলেন, ‘তিন দেশ কৌশলগত ও মৌলিক বিষয়ে একসঙ্গে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেছে। এশিয়া অঞ্চলের শান্তি ও স্থিতিশিলতা রক্ষার্থে তিন দেশ আরো ভূমিকা রাখবে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যৌতুক না দেওয়ায় স্ত্রীর শরীরে এইডস-এর জীবাণু ঢুকিয়ে দেওয়ার অভিযোগ

অনলাইন ডেস্ক: স্ত্রীর কাছ থেকে প্রায় যৌতুকের টাকা চাইতেন স্বামী। এজন্য স্ত্রীর ওপর চালাতেন শারীরিক ও মানসিক নির্যাতন। কিন্তু তাতেও মিলেনি যৌতুকের টাকা। তাই স্ত্রীর শরীরে ঢুকিয়ে দিয়েছেন এইডস’এর জীবাণু। থানায় এমন অভিযোগ দায়ের করেছেন এক নারী।

এমন ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে শহরে।
ঘটনার বিস্তারিত সম্পর্কে পুলিশ জানায়, ২০১৫ সালে পুনের এক হোমিওপ্যাথ চিকিৎসকের সঙ্গে বিয়ে হয় ওই তরুণীর। বিয়ের পর প্রায় যৌতুকের জন্য চাপ দিত তার স্বামী। এজন্য প্রায় তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালাতো। কিন্তু যৌতুক দিতে অস্বীকৃতি জানায় তার স্ত্রী।

ওই নারী জানান, ২০১৭ সালে অসুস্থ হয়ে পরলে তার স্বামী স্যালাইনের মাধ্যমে তার শরীরে এইডস-এর জীবাণু ঢুকিয়ে দেয়।
এরপর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ওই নারী আবার অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের কাছে বিভিন্ন পরীক্ষা করেন। এতে ওই নারীর শরীরে এইডস’র জীবাণু পাওয়া যায় বলে তিনি থানায় অভিযোগ করে।
ওই নারীর অভিযোগ তার স্বামী এই কাজ করেছে। পুলিশ জানায়, তারা এ ব্যাপারে তদন্ত শুরু করেছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানানো হয়।
তথ্য সূত্র:আনন্দবাজার/এনডিটিভি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাহমুদউল্লাহর সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৫০৮

খেলার খবর: মাহমুদউল্লাহ রিয়াদের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৫০৮ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। আগের দিনের ৫ উইকেটে ২৫৯ রান নিয়ে খেলতে নামে বাংলাদেশ। সেখান থেকেই ইনিংসকে বড় একটা জায়গায় নিয়ে যান মাহমুদউল্লাহ-সাকিব-লিটনরা।

শনিবার সকালে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে ফের প্রথম ইনিংসে ফের ব্যাটিংয়ে নামেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। দলীয় ৩০১ রানে সাকিব ফিরে যান ৮০ রান করে। পর শক্ত হাতে হাল ধরেন মাহমুদউল্লাহ ও লিটন দাস। ৯২ রানের জুটি গড়ে ব্যক্তিগত ৫৪ রানে লিটন বিদায় নেন।

তবে সেঞ্চুরি করেছেন মাহমুদউল্লাহ। অষ্টম উইকেটে মেহেদি হাসান মিরাজ (১৮) আউট হওয়ার পর তার সঙ্গী এখন তাইজুল। দলীয় ৪৭২ রানে আউট হন তাইজুল (২৬)। পরে নাইম হাসানকে নিয়ে মাহমুদউল্লাহ ইনিংসকে নিয়ে যান ৫০৮ রানে।

শেষ ব্যাটসম্যান হিসেবে মাহমুদউল্লাহ আউট হন ১৩৬ রান করে। ২৪২ বল থেকে ১০টি চারের মারে দুর্দান্ত এই ইনিংস খেলেন তিনি। ক্যারিবীয় বোলারদের মধ্যে দুটি করে উইকেট নিয়েছেন কেমার রোচ, দেবেন্দ্র বিষু, ক্রেইগ ব্র্যাথওয়েট ও জোমেল ওয়ারিকান।

এর আগে প্রথম দিনে টস জিতে বাংলাদেশ শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। সাদমান ইসলামের ৭৬ ও সাকিব আল হাসানের হাফসেঞ্চুরিতে দিনশেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ২৫৯ রান। এছাড়া মুমিনুল হক ও মোহাম্মদ মিঠুন করেন ২৯ রান করেন।

দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছে। চট্টগ্রামে অনুষ্ঠিত ওই টেস্টে বাংলাদেশ জয় পায় ৬৪ রানে। তাই সিরিজে বাংলাদেশ এগিয়ে আছে ১-০ ব্যবধানে। এখন ঢাকা টেস্টে জয় বা ড্র’ই সিরিজ জয়ে জয়ে বাংলাদেশের জন্য যথেষ্ট হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হোটেল কক্ষ থেকে আলোকচিত্রী আনোয়ার হোসেনের লাশ উদ্ধার

দেশের খবর: ঢাকার একটি হোটেল থেকে খ্যাতিমান আলোকচিত্রী জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী চিত্রগ্রাহক আনোয়ার হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে। রাজধানীর পান্থপথে হোটেল ওলিও’র একটি কক্ষে শনিবার সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। সম্প্রতি ফ্রান্স থেকে দেশে আসেন আনোয়ার হোসেন। শেরেবাংলা থানার এএসআই তপন কুমার সরকার জানান, গত ২৮ নভেম্বর তিনি হোটেল হোটেল ওলিও’র ৮০৯ নম্বর কক্ষে উঠেন।

শনিবার সকালে হোটেল কক্ষে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। সুরতহাল শেষে তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। পুলিশের এই কর্মকর্তা জানান, ধারণা করা হচ্ছে খ্যাতিমান এই আলোকচিত্রী স্ট্রোক করে মারা গেছেন। আনোয়ার হোসেন বাংলাদেশের আন্তর্জাতিকমানের একজন আলোকচিত্রী। তিনি ১৯৪৮ সালের ৬ অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন।

১৯৬৭ খ্রিস্টাব্দে মাত্র দুই ডলার ( ৩০ টাকা) দিয়ে কেনা প্রথম ক্যামেরা দিয়ে তার আলোকচিত্রী জীবনের শুরু। পরবর্তীতে ২০ বছর আলোকচিত্রের মাধ্যমে বাংলাদেশকে আবিষ্কারের চেষ্টা করেছেন।
সূর্যদীঘল বাড়ি (১৯৭৯), এমিলের গোয়েন্দা বাহিনী (১৯৮০), পুরস্কার (১৯৮৩), অন্য জীবন (১৯৯৫) ও লালসালু (২০০১) সিনেমায় শ্রেষ্ট চিত্রগ্রাহক হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিয়ের আগে ক্রিকেট ম্যাচ খেলবেন প্রিয়াংকা-নিক!

বিনোদনের খবর: কথা ছিল, দুই রীতিতে বিয়ে করবেন নিক ও প্রিয়াংকা। এ নিয়ে অনেক জল্পনাও হয়েছে ভারতীয় মিডিয়ায়। ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর ছিল, ২ ডিসেম্বর হিন্দু রীতিতে বিয়ে হবে প্রিয়াংকা চোপড়া এবং নিক জোনাসের। এরপর ৩ ডিসেম্বর খ্রিস্টান মতে বিয়ে করবেন তারা। সে লক্ষ্যেই নাকি সাজানো হয়েছে যোধপুরের উমেদ প্রাসাদ। কিন্তু না, শেষ মুহূর্তে এসব খবরকে পাশ কাটিয়ে নতুন যে খবর জানা গেল তাহলো, আজ (শনিবার) বসতে যাচ্ছে প্রিয়াংকা-নিকের বিয়ের আসর। সেটিও আবার খ্রিস্টান রীতিতে। খবর জি নিউজের।
তবে এরসঙ্গে শোনা গেল আরেকটি চমকপ্রদ খবর। তাহলো বিয়ের আগে হবু বর-কনে নাকি ক্রিকেট খেলবেন! জানা গেছে, খ্রিস্টান রীতিতে বিয়ের আগে নিয়ম অনুযায়ী এই ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছে। সেই ক্রিকেট ম্যাচে নিক, প্রিয়াংকার সঙ্গে মাঠে নামবে জোনাস এবং চোপড়া পরিবারের সদস্যরা। ম্যাচে দল দুটোর নাম হবে ‘পি’ এবং ‘এন’।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো আরও জানিয়েছে, ম্যাচ শেষেই এদিনে হবে প্রিয়াংকার গায়ে হলুদ অনুষ্ঠান। গায়ে হলুদ অনুষ্ঠানে ২৫০ জন অতিথি উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এদিকে খ্রিস্টান মতে বিয়ের পর আগামী ৩ ডিসেম্বর প্রিয়াংকা-নিকের হিন্দু রীতিতে বিয়ে করবেন। সেই লক্ষ্যে মার্বেল দিয়ে মণ্ডপ তৈরি করা হচ্ছে বলে জানা গেছে। তবে খবর যাই হোক, প্রিয়াংকা-নিকের বিয়ের ছবি যে আপাতত দেখতে পারছেন না ভক্তরা। বিয়ের কোনো ছবি যেন প্রকাশ্যে না আসে সে বিষয়ে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা।

ভারতীয় গণমাধ্যমগুলোর খবর, ইতিমধ্যে দুটি আমেরিকান ম্যাগাজিন এবং একটি ভারতীয় সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন প্রিয়াংকা ও নিক। তারাই তুলবে বিয়ের সব ছবি তুলবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্ব ইজতেমা ময়দান রণক্ষেত্র, শতাধিক মুসল্লি আহত

দেশের খবর: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে মাওলানা সাদ আহমাদ কান্ধলভী ও মাওলানা জোবায়ের আহমেদ সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে।

পাঁচ দিনের জোর ইজতেমা অনুষ্ঠানকে কেন্দ্র করে শনিবার সকালে এ সংঘর্ষ হয়।

এসময় দুপক্ষের সংঘর্ষে ইজতেমা ময়দান রণক্ষেত্রে পরিণত হয়। আহত হন অন্তত শতাধিক মুসল্লি।

আহতরা সবাই টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে জড়ো হয়েছেন।

আহত অধিকাংশ মুসল্লির মাথা, নাক ও পিঠ দিয়ে রক্ত ঝরতে দেখা গেছে।

এ ঘটনায় ইজতেমা ময়দান ও তার আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয় প্রশাসন পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

জানা গেছে, গত ৩০ নভেম্বর শুক্রবার থেকে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমার ঘোষণা দিলে মাওলানা জোবায়েরপন্থীরা এর বিরোধিতা করেন এবং জোড় ইজতেমা প্রতিহতের ঘোষণা দেন।

এর আগেই মাওলানা জোবায়ের আহমেদের সমর্থকরা ইজতেমা ময়দানে অবস্থান নেন।

সকালে মাওলানা সাদপন্থীরা ইজতেমা ময়দানে গেলে ময়দানের প্রতিটি গেটে তালাবদ্ধ দেখতে পেয়ে তারা ক্ষিপ্ত হয়ে উঠেন।

একপর্যায়ে সাদপন্থীরা ময়দানে ঢোকার চেষ্টা করলে উভয়পক্ষের মুসল্লিদের মধ্যে সংঘর্ষ বাধে।

এতে দুইপক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোটার আঘাতে মো. সাইফুল ইসলাম (৪০), মাওলানা তাওহিদুল ইসলাম (৫৫), হাফেজ আবু বক্কর (৩৫), মো. গোলাম কিবরিয়াসহ (৪২) অন্তত শতাধিক মুসল্লি আহত হন।

আহতরা টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে জড়ো হয়েছেন। তাদের বেশির ভাগই মাথা, নাক ও পিঠ দিয়ে রক্ত ঝড়ছে।

টঙ্গী সরকারি হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. পারভেজ হোসেন যুগান্তরকে বলেন, এক সঙ্গে রক্তাক্ত জখমের এত রোগী টঙ্গী হাসপাতালে আর আসেনি। আমরা সবাই মিলে তাদের প্রাথমিক চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছি।

এর আগে সকালে রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টর এলাকায় তাবলিগ জামাতের সাদ ও জোবায়েরপন্থীদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন।

এছাড়া বিমানবন্দর গোলচত্বরে তাবলিগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাহমুদউল্লাহ রিয়াদের অসাধারণ সেঞ্চুরি

খেলার খবর: সেঞ্চুরি পেতে পারতেন সাদমান ইসলাম ও সাকিব আল হাসান। তবে সম্ভাবনা জাগিয়েও পারেননি তারা। কিন্তু ঠিকই সেঞ্চুরি করে ছাড়লেন মাহমুদউল্লাহ রিয়াদ। রোস্টন চেজকে বাউন্ডারি হাঁকিয়ে তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করেন তিনি। এ পথে ৬টি চার মেরেছেন মিস্টার কুল। এটি তার ক্যারিয়ারের তৃতীয় শতক।

শেষ খবর পর্যন্ত ৮ উইকেটে ৪৫৭ রান করেছে বাংলাদেশ। মাহমুদউল্লাহ ১০৩ এবং তাইজুল ইসলাম ২১ রান নিয়ে ব্যাট করছেন। ইতিমধ্যে প্রাথমিক লক্ষ্য ৪০০ রান ছাড়িয়ে গেছে টাইগাররা। এখন রানটাকে যত বাড়িয়ে নেয়া যায়-তাই টার্গেট তাদের।

প্রথম দিনের ৫ উইকেটে ২৫৯ রান নিয়ে খেলতে নামে বাংলাদেশ। সাকিব ৫৫ ও মাহমুদউল্লাহ ৩১ রান নিয়ে খেলা শুরু করেন। প্রথম ইনিংসে ৪০০ করতে পারলেই ওয়েস্ট ইন্ডিজকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়া যাবে। সেই প্রত্যয় নিয়ে ব্যাটিং শুরু করেন তারা। ধীরে ধীরে সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছিল টাইগাররা। দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন দুই ব্যাটিং স্তম্ভ।

স্ট্রোকের ফুলঝুরি ছুটিয়ে সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছিলেন সাকিব। দারুণ খেলছিলেন তিনি। রীতিমতো প্রতিপক্ষ বোলারদের শাসাচ্ছিলেন। তবে হঠাৎই খেই হারান। কেমার রোচের বলে গালিতে শাই হোপকে ক্যাচ দিয়ে ফেরেন স্বাগতিক অধিনায়ক । ফেরার আগে ৬ চারে ৮০ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি। তাতে মাহমুদউল্লাহর সঙ্গে ভাঙে তার ১১১ রানের জুটি।

সকালে দ্রুত ফিরেছিলেন সাকিব। তবে তার বিদায়ের প্রভাব বিন্দুমাত্র টের পেতে দেননি লিটন দাস। স্বাচ্ছন্দে খেলেন তিনি। সোজা ব্যাট চালান।তবে প্রথমবারের মতো পরাস্ত হতেই সাজঘরে ফেরেন দারুণ খেলতে থাকা এ উইকেটকিপার-ব্যাটসম্যান। ক্রেইগ ব্র্যাথওয়েটের বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে ফেরেন তিনি।

ফেরার আগে রানের ফোয়ারা ছুটিয়ে টেস্ট ক্যারিয়ারে চতুর্থ ফিফটি তুলে নেন লিটন। শেষ পর্যন্ত ওয়ানডে স্টাইলে দৃষ্টিনন্দন সব শট খেলে ৫৪ রানে ফেরেন তিনি। এর ৩৮ রানই আসে চার (৮টি) ও ছক্কা (১টি) থেকে।

লিটনের পর ক্রিজে আসেন মেহেদী হাসান মিরাজ। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতেও আলো ছড়াচ্ছেন তিনি। স্বাভাবিকভাবেই তার ওপর এদিনও প্রত্যাশা ছিল দলের। তবে আস্থার প্রতিদান দিতে পারেননি মিডলঅর্ডার ব্যাটসম্যান। জোমেল ওয়ারিক্যানের বলে কট বিহাইন্ড হয়ে ব্যক্তিগত ১৮ রানে ফেরেন তিনি। প্রথমে অবশ্য আউট দেননি আম্পায়ার। পরে ক্যারিবিয়ানরা রিভিউ নিলে তাদের সিদ্ধান্ত যৌক্তিক প্রমাণ হলে আঙুল উঁচু করতে বাধ্য হন আলিম দার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest