সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্রতালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি : ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবিশ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিনটেকসই বেড়িবাঁধ ও চলাচলের উপযোগী রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর২৪ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি সাতক্ষীরার নিখোঁজ মাদ্রাসা ছাত্র ইব্রাহিমআশাশুনিতে আকস্মিক ঘূর্ণিঝড়ে ভেঙেছে ৫টি ঘর, চরম দুর্ভোগে ক্ষতিগ্রস্তরামুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ

লন্ডনে প্রথম নারী হাইকমিশনার মুনার যোগদান

অনলাইন ডেস্ক: যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে যোগদান করেছেন সাঈদা মুনা তাসনিম। তিনি যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনে প্রথম নারী হাইকমিশনার। তিনি বিদায়ী হাইকমিশনার মো. নাজমুল কাওনাইনের স্থলাভিষিক্ত হলেন।

শুক্রবার ঢাকায় প্রাপ্ত বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাঈদা মুনা তাসনিম শুক্রবার যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে যোগদান করেছেন।
নবনিযুক্ত হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম তার নতুন দায়িত্ব নিয়ে সোমবার লন্ডনে পৌঁছেন। তিনি লন্ডনের হিথ্রো বিমান বন্দরে এসে পৌঁছলে যুক্তরাজ্য সরকারের পররাষ্ট্র ও কমনওয়েলথ অফিসের একজন জ্যেষ্ঠ প্রতিনিধি এবং যুক্তরাজ্যে ভারপ্রাপ্ত হাইকমিশনার মুহাম্মদ জুলকার নাইন, বার্মিংহাম ও ম্যানচেস্টারে নিযুক্ত সহকারী হাইকমিশনারগণ এবং লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা তাকে স্বাগত জানান।

পেশাদার কূটনীতিক সাঈদা মুনা তাসনিম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস)-এর ১১তম ব্যাচের একজন কর্মকর্তা এবং তিনি ১৯৯৩ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন।

তিনি নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে এবং লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগ ও বহিঃপ্রচার অনুবিভাগের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

লন্ডনে হাইকমিশনার হিসেবে যোগ দেয়ার আগে সাঈদা মুনা তাসনিম থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

অন্যদিকে মো. নাজমুল কাওনাইন থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে সাঈদা মুনা তাসনিমের স্থলাভিষিক্ত হলেন।

সাঈদা মুনা তাসনিম ১৯৮৮ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ব্যাচেলর অব সাইন্স (প্রকৌশল) ডিগ্রি লাভ করেন। তিনি লন্ডনের স্কুল অব অরিয়েন্টাল এন্ড আফ্রিকান স্টাডিজ থেকে পাবলিক পলিসি ও ম্যানেজমেন্ট বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি লাভ করেন। সূত্র: বাসস

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১৭ বছরের কিশোরকে বিয়ে করায় তরুণী গ্রেফতার

বিদেশের খবর: মুম্বাইয়ে ১৭ বছর বয়সী এক কিশোরকে বিয়ে করায় ২০ বছর বয়সী এক তরুণীকে আটক করেছে ভারতীয় পুলিশ।

গত ১৫ দিন ধরে ওই নারী ও তার পাঁচ মাসবয়সী শিশুকন্যা কারাগারে রয়েছেন।

ওই কিশোরের মা থানায় অভিযোগ দায়েরের পর তাকে আটক করা হয়েছে। ভারতীয় শিশু যৌন হয়রানির কঠোর আইনের আওতায় তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

দুজনের সম্মতিতেই এ বিয়ে হয়েছে বলে দাবি করেন ওই তরুণী। তার স্বামী অপ্রাপ্তবয়স্ক বলে যে দাবি করা হচ্ছে তার প্রতিবাদ জানিয়েছেন তিনি।

ভারতীয় আইনে সব লিঙ্গের যৌন সম্মতির বয়স ১৮। আর বৈধভাবে বিয়ে করতে ছেলেদের ২১ ও মেয়েদের ১৮ বছর হতে হবে। শিশু বিবাহ নিষিদ্ধ আইনের আওতায়ও এই তরুণীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

দিল্লিতে বিবিসির সাংবাদিক গীতা পাণ্ডে বলেন, এখানে অপ্রাপ্তবয়স্ক পুরুষকে বিয়ে করায় কোনো নারীকে আটকের ঘটনা বিরল। ভারতে ১৮ বছরের কম বয়সী মেয়েদের বিয়ে করার অভিযোগে যুবকদের গ্রেফতার হওয়ার উদহারণের অভাব নেই।

গত বছরের ডিসেম্বরে ওই কিশোরের মা পুলিশের কাছে করা অভিযোগে বলেন, পরিবারকে নিয়ে ওই নারী তার ছেলেকে অপহরণ করে বিয়ে করতে বাধ্য করেছে। মুম্বাইয়ের এক পুলিশ কর্মকর্তা বলেন, পূর্ণ তদন্তের পরই তাকে গ্রেফতার করা হয়েছে। তাছাড়া অভিযুক্ত একজন নারী হওয়ায় তাকে আটকের ক্ষেত্রে আইনি পরামর্শও নেওয়া হয়েছে।

অভিযোগে কিশোরের মা বলেন, দুই বছর ধরে ওই তরুণীর সঙ্গে তার ছেলের সম্পর্ক ছিল। তার ছেলে দেখা না করলে আত্মহত্যারও হুমকি দিয়েছিল ওই তরুণী।
ইতোমধ্যে জামিন আবেদন করেছেন আটক তরুণী। সেখানে তার স্বামীকে প্রাপ্তবয়স্ক বলেই উল্লেখ করেছেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুসলিম অনুষ্ঠানে শূকরের মাংস: তোলপাড়

বিদেশের খবর: জার্মানির একটি মুসলিম সম্মেলনের খাদ্য তালিকায় শুকরের মাংসের সসেজ থাকায় দুঃখ প্রকাশ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ সপ্তাহের শুরুর দিকে বার্লিনে ওই সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বিভিন্ন ধর্মের মানুষজনের কথা চিন্তা করে ওই খাবারগুলো বাছাই করা হয়েছিল।

তবে ‘কেউ যদি ধর্মীয় বিশ্বাসে আঘাত পেয়ে থাকেন’ তাহলে দুঃখ প্রকাশ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্রমন্ত্রী হোর্স্ট শিহোফেরের উদ্যোগেই ওই অনুষ্ঠানটি আয়োজিত হয়, যিনি গত মার্চে মন্তব্য করেছিলেন যে, ‘জার্মানিতে ইসলাম খাপ খায় না।’

জার্মানির সাংবাদিক টেনচে ওযডামার তার টুইটারে লিখেছেন, “যারা শুকর খায় না, সেই মুসলমানদের জন্য খানিকটা শ্রদ্ধাবোধ থাকা উচিত।”

ওই ইসলামিক সম্মেলনে অংশ নেওয়া বেশিরভাগ ব্যক্তি মুসলমান ছিলেন বলে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। ইসলাম ধর্ম অনুসারে, শূকর খাওয়া মুসলমানদের জন্য নিষিদ্ধ।

যে সসেজটি ওই অনুষ্ঠানে খেতে দেয়া হয়েছিল, তার স্থানীয় নাম ”ব্লাড সসেজ”-যেটি শূকরের রক্ত এবং মাংস দিয়ে তৈরি করা হয়।

এ ঘটনার পর জার্মানির সাংবাদিক টেনচে ওযডামার তার টুইটারে লিখেছেন, ”শিহোফেরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর মাধ্যমে কি বার্তা দিতে চায়? যারা শুকর খায় না, সেই মুসলমানদের জন্য খানিকটা শ্রদ্ধাবোধ থাকা উচিত।”

জানা যাচ্ছে, সম্মেলনের শুরুতে মি.শিহোফের মন্তব্য করেছেন যে, তিনি জার্মানিতে ‘জার্মান ইসলাম’ দেখতে চান।

সাংবাদিক ওযডামার লিখেছেন, শিহোফেরের এরকম আত্মম্ভরী আচরণের মাধ্যমে ‘জার্মানির মুসলমানদের বেশিরভাগের কোনো সমর্থন পাওয়া যাবে না।’

এসব সমালোচনার মুখে জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই অনুষ্ঠানের খাদ্য তালিকায় ১৩ রকমের খাবার ছিল। যার মধ্যে হালাল, নিরামিষ, মাংস এবং মাছ ছিল। সব খাবার বুফেট পদ্ধতিতে খাওয়ার ব্যবস্থা ছিল এবং কোনটা কী খাবার, তা পরিষ্কারভাবে লেখা ছিল।
জার্মানির কিছু সংবাদপত্র লিখেছে, ২০০৬ সালে জার্মানির প্রথম ইসলামিক কনফারেন্সে হ্যাম আকারে শূকরের মাংস দেয়া হয়েছিল।

গত মার্চ মাসের মন্তব্যে শিহোফের বলেছিলেন, ‘জার্মানিতে ইসলাম খায়না, কারণ খ্রিষ্টান ধর্মের আদলেই জার্মানি গড়ে উঠেছে।’ ধারণা করা হয়, চরম ডানপন্থী ভোটারদের আকৃষ্ট করতেই তিনি ওই মন্তব্য করেছিলেন।

”যে মুসলমানরা আমাদের মধ্যে বসবাস করছেন, তারা অবশ্যই জার্মানি…কিন্তু তার মানে এই নয় যে, অন্যদের জন্য ভুলভাবে ভাবতে গিয়ে আমরা নিজেদের রীতি বা ঐতিহ্যকে জলাঞ্জলি দেবো।” তিনি বলেছিলেন।

তবে গত মাসে ব্যাভারিয়ার নির্বাচনে শিহোফেরের ক্রিশ্চিয়ান সোস্যাল ইউনিয়ন (সিএসইউ) দল বড় ধরণের পরাজয়ের মুখে পড়েছে।

বিবিসির জার্মানি সংবাদদাতা বলছেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, অভিবাসীদের নিয়ে তার কঠোর বাক্য এবং নীতি যেন তাদের জন্য বুমেরাং হয়ে দাঁড়িয়েছে। সূত্র: বিবিসি বাংলা

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘রামমন্দির নয়, দু বেলা পেট পুরে খেতে চাই’

বিদেশের খবর: ভারতে ক্ষমতাসীন বিজেপি উত্তর প্রদেশ রাজ্যের অযোধ্যায় রামমন্দির বানাবেই। এ বিষয়ে তারা মরিয়া। কিন্তু সেখানকার চাষীরা মন্দির নয়, দু বেলা পেট পুরে খেতে চান। এটাই তাদের প্রাণের দাবি। ‘দিল্লি চলো’ ডাকে সাড়া দিয়ে শুক্রবার দিল্লির সংসদ মার্গ চত্বরে সমবেত হয়েছিলেন হাজারো দরিদ্র কৃষক। রামলীলা ময়দান-আনন্দ বিহার-নিজামুদ্দিন-সহ কয়েক জায়গায় রাত কাটিয়ে সকাল ১০টায় শুরু হয় ‘কিষান মুক্তি মার্চ’। তাদের চাই ঋণ মওকুফ আর জমিতে উৎপাদিত ফসলের ন্যায্য দাম।

উত্তর প্রদেশের বুন্দেলখণ্ডের চাষী শ্রীরাম পাঞ্চাল। অযোধ্যায় রামমন্দির নিয়ে তার বিন্দুমাত্র আগ্রহ নাই। তিনি বলেন, হোক না মন্দির। কিন্তু মন্দিরে পুজো করতে যাওয়ার জন্য তো পেটে রুটি চাই, পকেটে পয়সা চাই! সেটা কোথায়? গমের খেতে তো জলই নেই!’

আরেক কৃষক মনমোহন কুশওয়াহা বললেন, প্রতি বছর চাষ হয় নাকি? যে বছর জল মেলে, সে বছর হয়। না হলে অন্যের জমিতে গতর খাটাতে হয়। তবে ডাল-রুটি জোটে।
রামমন্দির প্রশ্নে মাথায় হাত ঠেকিয়ে কুশওয়াহা বললেন, টাকা থাকলে আমার ঘরেও মন্দির বানাতাম।

শুক্রবার দিল্লির সমাবেশে গোটা দেশ থেকে এসেছিল পঁয়ত্রিশ হাজার কৃষক। তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল দিল্লিবাসী। আলিগড়ের ডাক্তাররা চিকিৎসা করেছেন। কোথাও আইনজীবীরা ব্যবস্থা করেছেন খাবার ও পানির।বিহার-উত্তরপ্রদেশ থেকে প্রগতি ময়দানে কাজ করতে আসা শ্রমিকরাও সাধ্যমতো সাহায্য করেছেন।

কৃষকদের প্রধান দাবি ছিল, চাষের খরচের দেড় গুণ ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) আর ঋণ মওকুফ।

সমাবেশে আসা উত্তর প্রদেশের পিলভিটের আখচাষি বিক্কর সিংহের ঋণের পরিমাণ ৭ লক্ষ টাকা। এত টাকা ঋণের কারণ বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, চিনিকলগুলি আখ কিনে তিন বছর পরে দাম দেয়। সেজন্যই ধার করতে হয়।

এদিকে রামমন্দিরের দাবিতে শনিবার থেকে দিল্লিতে রথযাত্রা শুরু করছে উগ্রপন্থি হিন্দু দল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। এ নিয়ে বিন্দুমাত্র উৎসাহ নেই ওই অঞ্চলের চাষীদের। তাদের ভাষ্য, মন্দির দেখিয়ে আর বোকা বানানো যাবে না আমাদের।

দীর্ঘ পথ হেঁটে এই সমাবেশে এসেছেন তেলঙ্গানা রাজ্যের কবিতা। তিন বছর আগে দেনায় ডুবে আত্মহত্যা করেছেন তার স্বামী কাসাইয়। তাই এখন রামমন্দির নয়, পেটে ভাতই একমাত্র চিন্তা কবিতার।
সূত্র: আনন্দবাজার

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লিটনের ফিফটি, সেঞ্চুরির অপেক্ষায় মাহমুদউল্লাহ

খেলার খবর: সকালে দ্রুত ফিরেছিলেন সাকিব আল হাসান। তবে তার বিদায়ের প্রভাব বিন্দুমাত্র টের পেতে দিচ্ছেন না লিটন দাস। স্বাচ্ছন্দে খেলছেন তিনি। সোজা ব্যাট চালাচ্ছেন। এখন পর্যন্ত পরাস্ত হওয়ার আলামত পাওয়া যায়নি। রানের ফোয়ারা ছুটিয়ে ইতিমধ্যে ফিফটি তুলে নিয়েছেন উইকেটকিপার-ব্যাটসম্যান। এটি তার টেস্ট ক্যারিয়ারে চতুর্থ ফিফটি।

প্রথম সেশন শেষে ৬ উইকেটে ৩৮৭ রান করেছে বাংলাদেশ। লিটন ৫৩ রান নিয়ে অপরাজিত আছেন। এর ৩৮ রানই এসেছে চার (৮টি) ও ছক্কা (১টি) থেকে। অপরপ্রান্তে টেস্ট ক্যারিয়ারে ১৬তম হাফসেঞ্চুরি তুলে নিয়ে সেঞ্চুরির অপেক্ষায় আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি ৭৫ রান নিয়ে ক্রিজে আছেন। এ পথে মাত্র ৫টি চার হাঁকিয়েছেন মিস্টার কুল। এখন চলছে মধ্যাহ্ন বিরতি।

প্রথম দিনের ৫ উইকেটে ২৫৯ রান নিয়ে খেলতে নামে বাংলাদেশ। সাকিব ৫৫ ও মাহমুদউল্লাহ ৩১ রান নিয়ে খেলা শুরু করেন। প্রথম ইনিংসে ৪০০ করতে পারলেই ওয়েস্ট ইন্ডিজকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়া যাবে। সেই প্রত্যয় নিয়ে ব্যাটিং শুরু করেন তারা। ধীরে ধীরে সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছিল টাইগাররা। দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন দুই ব্যাটিং স্তম্ভ।

স্ট্রোকের ফুলঝুরি ছুটিয়ে সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছিলেন সাকিব। দারুণ খেলছিলেন তিনি। রীতিমতো প্রতিপক্ষ বোলারদের শাসাচ্ছিলেন। তবে হঠাৎই খেই হারান। কেমার রোচের বলে গালিতে শাই হোপকে ক্যাচ দিয়ে ফেরেন স্বাগতিক অধিনায়ক । ফেরার আগে ৬ চারে ৮০ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি। তাতে মাহমুদউল্লাহর সঙ্গে ভাঙে তার ১১১ রানের জুটি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাজা স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত

দেশের খবর: বিচারিক আদালতের দেওয়া সাজা কিংবা দণ্ড স্থগিত হলে দণ্ডিত ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন হাইকোর্টের দেওয়া এ আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। ফলে সাজা কিংবা দণ্ড স্থগিত হলেও যেকোনও ব্যক্তি নির্বাচনে অংশ নেওয়ার পথ বন্ধ হয়ে গেলো বলে জানিয়েছেন আইনজীবীরা।

গত ২৯ নভেম্বর যশোরের ঝিকরগাছা উপজেলার চেয়ারম্যান সাবিরা সুলতানাকে বিচারিক আদালতের দেওয়া সাজা ও দণ্ড স্থগিত করে আদেশ দেন বিচারপতি মোহাম্মদ রইচ উদ্দিনের একক হাইকোর্ট বেঞ্চ। এই আদেশের স্থগিত চেয়ে তিনি আবেদন করেন। আবেদনটি চেম্বার আদালতে দাখিল ও শুনানির দিন ছিল শনিবার (১ ডিসেম্বর)। আজ সকাল ১০টায় আবেদনের ওপর শুনানি নিয়ে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত এ আদেশ দেন।

এছাড়া আবেদনটির বিষয়ে আগামীকাল রবিবার (২ ডিসেম্বর) আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে চূড়ান্ত শুনানির দিন নির্ধারণ করেছেন।

আদালতে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে করা আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশির উদ্দীন প্রমুখ। আর সাবিরা সুলতানার পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, আমিনুল ইসলাম প্রমুখ। এছাড়াও দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট এ বি এম বায়েজিদ ও খুরশীদ আলম খান।

গত ২৯ নভেম্বর সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানান, সংবিধান অনুসারে ২ বছরের অধিক সাজাপ্রাপ্ত ব্যক্তির নির্বাচনে অংশগ্রহণে অযোগ্য। তাই হাইকোর্টের এই একক বেঞ্চের আদেশের বিরুদ্ধে তারা আপিল করবেন।

গত ২৮ নভেম্বর বিচারিক আদালতে কোন ব্যক্তি ২ বছরের বেশি সাজাপ্রাপ্ত হলে তিনি নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবে না বলে হাইকোর্টের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। ফলে বিচারিক আদালতের সাজার রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে (হাইকোর্ট) দণ্ড স্থগিত করা হলে কিংবা আপিল চলাকালে কোনও ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন না। তবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দণ্ড স্থগিত কিংবা বাতিল হলে ওই ব্যাক্তির নির্বাচনে অংশ নিতে কোনও বাধা থাকবে না বলা হাইকোর্টের আদেশ বহাল থাকছে বলে জানিয়েছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

কিন্তু হাইকোর্টের আরেকটি একক বেঞ্চ নির্বাচনে অংশ নিতে সাবিরা সুলতানার সাজা ও দণ্ড স্থগিত করায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়। যা স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন জানায় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা টেনিস ক্লাবের আয়োজনে প্রীতি নৈশ ভোজ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরা টেনিস ক্লাবের আয়োজনে প্রীতি নৈশ ভোজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে সাতক্ষীরা টেনিস ক্লাব চত্বরে অনুষ্ঠিত এ নৈশ ভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক ও টেনিস ক্লাবের সভাপতি এস এম মোস্তফা কামাল। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায়, ক্লাবের সহ-সভাপতি ও সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, ক্লাবের সহ-সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) বদিউজ্জামান, সাতক্ষীরা এন এস আই’র উপ-পরিচালক মোজাম্মেল হক, যুগ্ম জেলা জজ ফারুক ইকবাল, স্থানীয় সরকারের উপ-পরিচালক শাহ আব্দুস সাদী, অতিরিক্ত পুলিশ সুপার ইলতুতমিশ, র‌্যাব-৬ খুলনা, র‌্যাব ক্যাম্প সাতক্ষীরার উপ-পরিচালক মেজর মোঃ মাহবুবুর রহমান খান, সহকারি পরিচালক এ এস পি আমিনুল কবীর তরফদার, ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মোকাদ্দেস খান চৌধুরী মিন্টু, সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার সম্পাদক ও ক্লাবের সহ-সভাপতি আব্দুল ওয়ারেশ খান চৌধুরী পাল্টু, এন ডি সি দেওয়ান আকরামুল হক, সহকারী কমিশনার সজল মোল্যা, আসফিয়া সিরাত, আমিনুল ইসলাম, মোঃ আরিফ আদনান, নাজমুন নাহার। এছাড়া আরো উপস্থিত ছিলেন, আবুল কালাম বাবলা, সুজা খান চৌধুরী, তৈয়েব হাসান বাবু, আফজালুল করিম বিপু, আমিরুল আজিম মেরু, আজিজ হাসান বাবলু, বিশ^জিত ঘোষ প্রমুখ। অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা প্রশাসক ও ক্লাবের সভাপতি ক্লাবের সদস্যদের সাথে কুশল বিনিময় করে এবং সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ^াস প্রদান করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ মারা গেছেন

বিদেশের খবর: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ. ডব্লিউ. বুশ ৯৪ বছর বয়সে শুক্রবার মারা গেছেন। তার পরিবারের বরাতে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট থাকাকালে ১৯৮৯ সালে রাশিয়ার সঙ্গে ঠাণ্ডা যুদ্ধের অবসানে তিনি ভূমিকা রেখেছিলেন। এর মধ্য দিয়ে বিশ্বের একক পরাশক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের আত্মপ্রকাশ ঘটে। এর দুই বছর ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বাহিনীকে পরাজিত করতে এক নজিরবিহীন জোট গড়তে সক্ষম হয়েছিলেন তিনি।

প্রেসিডেন্ট বুশ তার যে কোনো পূর্বসূরির চেয়ে বেশি সময় বেঁচে ছিলেন। তার স্ত্রী বারবারা বুশের মৃত্যুর সাত মাস পর শুক্রবার রাত ১০টা ১০ মিনিটে তিনি মারা যান।

তারা ছেলে যুক্তরাষ্ট্রের আরেক সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ টুইটারে বলেন, জেব, নেইল, মারভিন ও আমি খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ৯৪টি উল্লেখযোগ্য বছর পার করে তিনি মারা গেছেন। আমাদের প্রিয় বাবা আর নেই।
তিনি বলেন, জর্জ এই. ডব্লিউ. বুশ উন্নত চরিত্রের একজন মানুষ ছিলেন। ছেলে ও মেয়েদের জন্য তিনি ছিলেন একজন ভালো বাবা।

জর্জ হারবাট ওয়াকার বুশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন নৌবাহিনীর বিমান চালক ছিলেন। প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের আমলে তিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন।

পরবর্তীতে ১৯৮৯ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তবে দ্বিতীয়বার প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে মার্কিন দুর্বল অর্থনীতির কারণে বিল ক্লিনটনের কাছে তিনি হেরে যান।
বৈশ্বিক সম্পর্কের ক্ষেত্রে এক কঠিন এবং অনিশ্চিত সময়ে ৪১তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। তার আমলে বার্লিন দেয়াল ভেঙে ফেলা হয় ও পূর্ব ইউরোপে সোভিয়েত সমর্থিত সমাজতন্ত্রের পতন ঘটে।

তিনি পাঁচ সান্তান, ১৭ নাতি-নাতনি ও তাদের সন্তানদের রেখে গেছেন। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে একটি সফল পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করেন তিনি। তার এক সন্তান জর্জ বুশ দুইবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন।
আরেক ছেলে জেব বুশ ২০১৬ সালের রিপাবলিকাদের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest