সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্রতালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি : ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবিশ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিনটেকসই বেড়িবাঁধ ও চলাচলের উপযোগী রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর২৪ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি সাতক্ষীরার নিখোঁজ মাদ্রাসা ছাত্র ইব্রাহিমআশাশুনিতে আকস্মিক ঘূর্ণিঝড়ে ভেঙেছে ৫টি ঘর, চরম দুর্ভোগে ক্ষতিগ্রস্তরামুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ

কেউ যেন দ্বিতীয়বার ভোট দিতে না পারে: ইসি

দেশের খবর: নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেউ যেন দ্বিতীয়বার ভোট দিতে না পারেন, সে বিষয়ে সজাগ থাকতে হবে।
শনিবার প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
রফিকুল ইসলাম, কেন্দ্রে যাওয়ার জন্য পরিবেশ তৈরির দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনী ও ম্যাজিস্ট্রেটদের। ‘‘ভোটাররা কেন্দ্রে যেতে পারবেন কিনা, এ শঙ্কা মুক্ত করার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নেবে কমিশন।’’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাবার অকুণ্ঠ সমর্থনে ক্রিকেট মাঠে সাদমান

অনলাইন ডেস্ক: নিজের অভিষেক টেস্টেই ঝলক দেখিয়েছেন সাদমান ইসলাম। উইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে ক্যামেরা আর মাইক্রোফোনের সব আলো কেড়ে নেয়া এই প্রতিভাবান জানালেন তার ক্রিকেটে আসার গল্প।
শুক্রবার (৩০ নভেম্বর) মিরপুরে সাদমানের অসাধারণ শুরুর পর স্বস্তিতেই দিন শেষ করে বাংলাদেশ। দিনে শেষে রেওয়াজ অনুযায়ী দিনের সেরা খেলোয়াড়ই আসলেন সংবাদ সম্মেলনে।
নিজের প্রথম দিনেই সংবাদ সম্মেলনে এসে বিব্রতই বোধ করছিলেন স্বল্পভাষী এই প্রতিভাবান। তাই সরল স্বীকারোক্তি- ‘একটু নার্ভাস। কিন্তু কথা তো বলতেই হবে!’

সাদমান জানালেন, তার এতদূর আসার পেছনে মূল অবদান তার বাবা শহীদুল ইসলামেরই; যিনি সবসময় সাদমানকে যুগিয়েছেন অকুণ্ঠ সমর্থন।
সাদমান বলেন, ‘আব্বু সবসময় আমাকে ক্রিকেটের জন্য সাপোর্ট দিয়েছে। অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৭- যেকোনো ক্যাম্পেই আবু আমাকে সাথে নিয়ে যেত। তখন ছোট ছিলাম, ইচ্ছা ছিল খেলোয়াড় হবো। তখন থেকে আব্বু আমাকে যেভাবে খেলার জন্য বলেছে- একাডেমি, স্কুল ক্রিকেট… অনেক সাপোর্ট করেছে আমাকে খেলার জন্য। কিভাবে খেলতে হয়, কীভাবে লাইফ সেট করতে হয় ক্রিকেটারদের এগুলো আমাকে এখনও বলে।’

টেস্ট স্কোয়াডের প্রথম ঘোষণা করা দলে অবশ্য জায়গা পাননি সাদমান। প্রস্তুতি ম্যাচে ক্যারিবীয়দের বিপক্ষে অর্ধ-শতক ছাড়ানো ইনিংস খেলে নজর কেড়েছেন নির্বাচকদের, এরপর প্রথম টেস্টের আগমুহূর্তে দলে ডাক পেয়ে খেলা হয়নি প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্টে অবশ্য কাজে লেগেছে প্রস্তুতি ম্যাচে অভিজ্ঞতা। সাদমান বলেন, ‘বোলারদের সম্পর্কে জানা ছিল, এটা আমার অনেক কাজে দিয়েছে। শেষ ম্যাচে যেমন চিন্তা করে এসেছি, যেমন ব্যাটিং করে এসেছি সেটা আজকে আমার অনেক উপকারে এসেছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এক জেলায় তিন রাষ্ট্রপতি পুত্রের লড়াই!

দেশের খবর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য কিশোরগঞ্জে তিন রাষ্ট্রপতি পুত্র মনোনয়নপত্র দাখিল করেছেন।

বুধবার (২৮ নভেম্বর) মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের পুত্র আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি, প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের পুত্র বিসিবি ও এসিসি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন এমপি এবং রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পুত্র রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি’র মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।

তাঁদের মধ্যে সৈয়দ আশরাফুল ইসলাম কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর), নাজমুল হাসান পাপন কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) এবং রেজওয়ান আহাম্মদ তৌফিক কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।

তবে তিন রাষ্ট্রপতিপুত্রের মধ্যে সৈয়দ আশরাফুল ইসলাম ছাড়া বাকি দু’জন সশরীরে মনোনয়নপত্র দাখিল করেছেন। সৈয়দ আশরাফুল ইসলাম থাইল্যান্ডে চিকিৎসাধীন থাকায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে দুপুরে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর কাছে তাঁর পক্ষে পরিবারের সদস্য এবং দলীয় নেতাকর্মীরা মনোনয়নপত্র জমা দেন।

পরিবারের সদস্যদের মধ্যে সৈয়দ আশরাফুল ইসলামের ছোট দুই ভাই ড. সৈয়দ শরীফুল ইসলাম ও ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম, দুই বোন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি ও সৈয়দা রাফিয়া নূর রূপা, চাচাতো ভাই অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, মামাতো ভাই মঈনুজ্জামান অপু প্রমুখ মনোনয়নপত্র জমা দেয়ার কাজে অংশ নেন।

এর আগে গত সোমবার (২৬ নভেম্বর) সকালে মনোনয়নপত্রে সই আনতে থাইল্যান্ডে যান সৈয়দ আশরাফুল ইসলামের ছোট ভাই ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম ও ছোট বোন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। সেখানে মনোনয়নপত্রে সৈয়দ আশরাফুল ইসলামের সই নিয়ে মঙ্গলবার (২৭ নভেম্বর) তাঁরা দেশে ফিরেন এবং বুধবার (২৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রাষ্ট্রপতিপুত্র রেজওয়ান আহাম্মদ তৌফিক, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, জেলা বারের সভাপতি অ্যাডভোকেট প্রিন্সিপাল এম এ রশিদ প্রমুখসহ জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃদ উপস্থিত ছিলেন।

এর আগে বেলা সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে আওয়ামী লীগের দ্বিতীয় প্রার্থী কেন্দ্রিয় উপকমিটির সম্পাদক ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর কাছে মনোনয়নপত্র জমা দেন।

দুপুর ১টার দিকে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে রেজওয়ান আহাম্মদ তৌফিক নেতাকর্মীদের সাথে নিয়ে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন।

এছাড়া নাজমুল হাসান পাপন দুপুর ১২টায় ভৈরবের উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র গ্রহণ করেন সহকারী রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন।

মনোনয়নপত্র দাখিলের সময় নাজমুল পাপনের সহধর্মিনী ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস্ এর পরিচালক রোকসানা হাসান, ভৈরব উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মির্জা মো. সোলায়মান, পৌর আওয়ামী লীগ সভাপতি এস.এম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের একান্ত সচিব অধ্যাপক লুৎফুর রহমান ফুলু ও সাখাওয়াত উল্লাহসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গ্রেপ্তার-মামলা নিয়ে আজ সংবাদ সম্মেলনে আসছেন কামাল

দেশের খবর: বিরোধী দলের নেতাকর্মীদের অব্যাহতভাবে গ্রেপ্তার-মামলা দায়েরের পরিপ্রেক্ষিতে আজ শনিবার বিকালে সংবাদ সম্মেলনে আসছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।
শুক্রবার রাতে বৈঠকের পর ঐক্যফ্রন্টের মুখপাত্র বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা জানান।
মির্জা ফখরুল বলেন, ‘আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, শনিবারই ড. কামাল হোসেন জাতীয় ঐক্যফ্রন্টের একটি সংবাদ সম্মেলন করবেন। আমরা আশা করছি, বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।’

তফসিল ঘোষণার পর থেকে গ্রেপ্তারের ঘটনা তুলে ধরে বিএনপির মহাসচিব বলেন, ‘এই নির্বাচনে গণতান্ত্রিক নেতাকর্মীরা যাতে মাঠে থাকতে না পারেন, এই নির্বাচনে তাঁরা যেন অংশগ্রহণ করতে না পারেন, সেই পুরনো কায়দায় মিথ্যা মামলায় যাদের আসামি করা হচ্ছে, তাদেরকে পুলিশ গ্রেপ্তার করছে, গায়েবি মামলায় গ্রেপ্তার করা হচ্ছে। যারা প্রার্থী তাদেরকেও গ্রেপ্তার করা হচ্ছে। নির্বাচনের যে লেভেল প্লেয়িং ফিল্ড তার ন্যূনতম অবস্থা এখন নেই।’

‘আমরা এই অবস্থার পরিবর্তন চাই। অবিলম্বে গ্রেপ্তার বন্ধ করতে হবে, ঘরে ঘরে তল্লাশি বন্ধ করতে হবে। নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে অবিলম্বে তাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। অন্যথায় যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে তার জন্য সরকার ও নির্বাচন কমিশন দায়দায়িত্ব বহন করবে।’

ঐক্যফ্রন্টের মুখপাত্র বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্ট যেকোনো অবস্থাতে নির্বাচনে থাকবে এবং যেকোনো অবস্থায় জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য ঐক্যবদ্ধভাবেই তারা আন্দোলন করবে।’
এ সময় ঐক্যফ্রন্টের শরিকদের সঙ্গে আসন বন্টনের কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আসন বন্টনের হিসাব পাবেন ২ ডিসেম্বরের পরে। অর্থাৎ বাছাই হয়ে গেলে আমরা আপনাদের চূড়ান্ত হিসাব জানতে পারব।’

নির্বাচনী ইশতেহার নিয়ে প্রশ্ন করা হলে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের ঐক্যফ্রন্টের ইশতেহার প্রণয়নের কাজ চলছে। খুব শিগগিরই আপনারা ইশতেহারও দেখতে পারবেন।’

বৈঠকে ক্ষমতাসীন দলের মন্ত্রী ও নেতারা ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন সম্পর্কে ‘কটুক্তি’ করছেন উল্লেখ করে এর নিন্দা জানানো হয়েছে। একই সঙ্গে কারাবন্দি ব্যারিস্টার মইনুল হোসেনকে ‘বেআইনিভাবে’ আটক করে রাখা ও জামিন না দেওয়ার ঘটনারও নিন্দা জানানো হয়।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গতকাল ঐক্যফ্রন্টের এই বৈঠক হয়। একাদশ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের পর জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির প্রথম বৈঠক এটি।

বিএনপি, গণফোরাম, জেএসডি, নাগরিক ঐক্য, জাতীয় ঐক্য প্রক্রিয়া, কৃষক শ্রমিক জনতা লীগ নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে গতকালকের বৈঠকে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মওদুদ আহমদ, গণফোরামের মোস্তফা মহসিন মন্টু, সুব্রত চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী, হাবিবুর রহমান তালুকদার, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, শহীদুল্লাহ কায়সার, মোমিনুল ইসলাম, জাহেদ উর রহমান, জেএসডির আবদুল মালেক রতন, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মো. মনসুর, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টাটকা মাছ চেনার সহজ উপায়

অনলাইন ডেস্ক: সকালে উঠেই বাজারে গেলেন। ডালা ভর্তি মাছ সাজানো দেখেই বুঝলেন এতো সকালে নিশ্চই টাটকা মাছ এসেছে বাজারে। কিন্তু না! সকালে বাসি মাছও বাজারে বিক্রি হয়। অনেকে মাছ কেনার সময় দোকানিকে বিশ্বাস করে ধরা খান। কিন্তু কেনার সময় কিভাবে বুঝবেন কোন মাছ টাটকা? চলুন জেনে নেওয়া যাক টাটকা মাছ কেনার ৭টি টিপস-

১) প্রথমেই মাছটি হাতে নিয়ে দেখুন হাতটি পিছলে যাচ্ছে কি না। পিছলে গেলে জানবেন টাটকা।

২) নাকের কাছে নিয়ে গন্ধ নিন। খুব আঁশটে গন্ধ মানে কিন্তু ভাল মাছ নয়। একদম টাটকা মাছের গায়ে পানির গন্ধ লেগে থাকে।

৩) মাছের চোখের দিকে লক্ষ্য করুন। চোখটি যদি ভিতরদিকে বসে যায় তবে পুরনো মাছ। তাছাড়া টাটকা মাছের চোখ কখনও ঘোলাটে হয় না আর একটু বেরিয়ে থাকে।

৪) ছোট মাছ হলে পেটটি ফাঁক করে দেখুন ভিতরের পটকাটি লাল ও ভিজে ভিজে কি না। শুকনো হলে জানবেন পুরনো মাছ।

৫) মাছের পেটি কেনার সময়ে অবশ্যই খেয়াল করবেন অল্প চাপে কাঁটা থেকে মাছটি আলাদা হয়ে যাচ্ছে কি না। যদি হয় তবে জানবেন টাটকা মাছ নয়।

৬) মাছের গায়ে বাদামি বা হলদেটে দাগ অথবা স্পর্শ করলে স্পঞ্জের মতো ভাব মানে কিন্তু খারাপ মাছ।

৭) চিংড়ি মাছ কেনার সময় খেয়াল করবেন হাতে নিতে গেলে সহজেই মাথা ভেঙে যাচ্ছে কি না। ওটি পচন ধরার লক্ষণ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২৪ বলে ৮৪!

২৪ বলে ৮৪!

কর্তৃক daily satkhira

খেলার খবর: আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদের রেকর্ড এক সপ্তাহ না যেতেই ভেঙে দিলেন ইংল্যান্ডের জনি বেয়ারস্টো। টি ১০ ক্রিকেটে সর্বোচ্চ ইনিংসের মালিক এখন তিনি।
শুক্রবার টি ১০ লিগে বেঙ্গল টাইগার্সের বিপক্ষে কেরালা নাইটসের সহজ জয়ের নায়ক বেয়ারস্টো। শারজায় তার ২৪ বলে ৮৪ রানের বিধ্বংসী ইনিংসে ভর করেই ১২৪ রানের লক্ষ্য সাত উইকেট আর আট বল হাতে রেখে পেরিয়ে গেছে কেরালা। খবর ক্রিকইনফোর।

২৪ বলে হার না-মানা ৮৪! বিধ্বংসী এই ইনিংসে ছয়টি চারের সঙ্গে আটটি ছক্কা হাঁকিয়েছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটসম্যান। তাতেই টি ১০ ক্রিকেটে সবচেয়ে বড় ইনিংস হয়ে গেল তার। গত সপ্তাহে সিন্ধিসের বিপক্ষে রাজপুতের হয়ে ১৬ বলে ৭৪ রানের এক ইনিংস খেলেছিলেন শাহজাদ। যেটি ছিল টি ১০ ক্রিকেটের ইতিহাসে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তাবলিগের দু’পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া, তীব্র যানজট

দেশের খবর: রাজধানীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা বিমানবন্দর এলাকায় তাবলিগ জামাতের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। একপক্ষ অপরপক্ষকে ঠেকাতে বিমানবন্দর সড়কের উভয়পাশে অবস্থান নেয়ায় ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। ঢাকা-ময়মনসিংহ সড়কের উত্তরা, হাউজ বিল্ডিং, বিমানবন্দর, খিলক্ষেত ছাড়িয়ে গেছে যানজট।

ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক উত্তরা বিভাগের উপ-কমিশনার প্রবীর কুমার দাশ জানান, শনিবার ভোর থেকেই আশকোনা এলাকায় মারমুখী অবস্থান নিয়েছেন তাবলিগ জামাতের দুই গ্রুপ। উত্তরার আব্দুল্লাহপুরে অবস্থান নিয়েছে আরেক পক্ষ। সংঘর্ষের পর ধাওয়া-পাল্টা ধাওয়ায় সড়ক স্থবির হয়ে পড়েছে। তারা সড়কে অবস্থান নেয়ায় যান চলাচল বন্ধ রয়েছে।

তিনি বলেন, শুনেছি টঙ্গিতে তাদের জোর অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু এখানে এক গ্রুপ আরেক গ্রুপকে ভোর বেলায় ঠেকাতে গিয়েই ঘটনার সূত্রপাত হয়।
তিনি আরও বলেন, পরিস্থিতি স্বাভাবিক রেখে কীভাবে সড়কে যান চলাচল চালু রাখা যায় সে চেষ্টা চলছে। আমাদের অফিসাররা কাজ করছেন। ডাইভারসন করে রাস্তার একপাশে অন্ততঃ যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

ডিএমপির উত্তরা জোনের ট্রাফিকের সহকারী কমিশনার (এসি) জুলফিকার জুয়েল বলেন, রাজধানীর অদূরে টঙ্গিতে জোর অনুষ্ঠিত হওয়াকে কেন্দ্র করে ফের বিবাদে জড়িয়েছে তাবলিগ জামাতের দুই গ্রুপ। এক গ্রুপ অপর গ্রুপকে ঠেকাতে শনিবার ভোর থেকে উত্তরার বিমানবন্দর সড়কের উভয় পাশে অবস্থান নিয়েছে। আমাদের ফোর্সরা কাজ করছেন। তাবলিগ জামাতের উভয় পক্ষের মুরুব্বিদের সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতি স্বাভাবিকের চেষ্টা করা হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পশ্চিমবঙ্গে ভারত-মার্কিন বিমান মহড়া নিয়ে উদ্বেগে চীন

বিদেশের খবর: ভারতের পশ্চিমবঙ্গে হতে যাচ্ছে মার্কিন বিমান বাহিনীর সঙ্গে ভারতীয় বিমান বাহিনীর যৌথ মহড়া। চীন সীমান্তের মাত্র ১৫ কিলোমিটার দূরে হতে যাচ্ছে এ মহড়া। এতে উদ্বেগে পড়েছে চীন।
মহড়ার জন্য জাপানের বিমানঘাঁটি থেকে ইতিমধ্যেই ১৫টি মার্কিন যুদ্ধবিমান পশ্চিমবঙ্গে পৌঁছেছে। এছাড়া মার্কিন বিমানবাহিনীর ইলিনয় এয়ার ন্যাশনাল গার্ডের ১৮২ডি এয়ারলিফ্ট উইং যোগ দেবে এই মহড়ায়।
জানা গেছে, আগামী ৩ ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গে সামরিক মহড়াটি চালানো হবে। এ জন্য ভারতের পানাগড় ও কলাইকুন্ডা বিমানঘাঁটি ব্যবহার করা হবে। মহড়া চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।

মহড়ার কারণে সীমান্ত সংলগ্ন পানাগড় ও কলাইকুন্ডা বিমানঘাঁটির দিকে তীক্ষ্ণ নজর রাখছে চীন। ‘কোপ ইন্ডিয়া ২০১৯’ নামের এই মহড়ার মাধ্যমে ভারত ও যুক্তরাষ্ট্র চীনের ওপর পরোক্ষ চাপ সৃষ্টি করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest