সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্রতালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি : ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবিশ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিনটেকসই বেড়িবাঁধ ও চলাচলের উপযোগী রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর২৪ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি সাতক্ষীরার নিখোঁজ মাদ্রাসা ছাত্র ইব্রাহিমআশাশুনিতে আকস্মিক ঘূর্ণিঝড়ে ভেঙেছে ৫টি ঘর, চরম দুর্ভোগে ক্ষতিগ্রস্তরামুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ

নিক-প্রিয়াঙ্কার বিয়েতে বিশেষ অতিথি নরেন্দ্র মোদি

অনলাইন ডেস্ক: নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ের দিন থেকে শুরু করে সব তথ্যই ফাঁস হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এমনকি তাদের অতিথি তালিকার বেশ কিছু নামও প্রকাশ্যে এসেছে। তার মধ্যে অন্যতম নাম ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির৷ এই নাম প্রকাশ্যে আসতেই তিনি এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কিনা সেই নিয়ে জল্পনাও শুরু হয়েছিল। সূত্রের খবর, সব কিছু ঠিক থাকলে প্রধানমন্ত্রী ৪ ডিসেম্বর নিকয়াঙ্কার রিসেপশনে আসবেন৷

এই অনুষ্ঠানে একাধির রাজনৈতিক ব্যক্তিত্বর উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে অন্যতম নাম হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, কয়েক দিন আগে প্রিয়াঙ্কা চোপড়া প্রধানমন্ত্রীর অফিসে তার সঙ্গে দেখা করতে যান। তবে ব্যস্ততার কারণে তার সঙ্গে মোদির দেখা করা সম্ভব হয়নি। তবে দেখা না হলেও প্রধানমন্ত্রী তাদের নিমন্ত্রন পেয়েছেন। এবং তিনি ঘনিষ্ঠ মহলে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার ইচ্ছেও প্রকাশ করেছেন বলে জানা গেছে।

নিক-প্রিয়াঙ্কার বিয়েতে বলিউড, টলিউডসহ বিশ্ব বিখ্যাত গায়ক গায়িকারাও উপস্থিত থাকবেন।
আগামী ২ ডিসেম্বর যোধপুরের উমেদ ভবনে বিয়ে করতে চলেছে এই জুটি। ২ ডিসেম্বর হিন্দু মতে বিয়ে হবে তাদের৷ ৩ ডিসেম্বর ক্রিশ্চিয়ান মতে আবার বিয়ে করবে এই জুটি। জানা গেছে, দুটি ধর্মকেই সম্মান জানাতে দুই মতে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন নিক-প্রিয়াঙ্কা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চীনে পানির নিচে ছুটবে বুলেট ট্রেন

বিদেশের খবর: নিজ দেশে প্রথম আন্ডারওয়াটার বুলেট ট্রেন তৈরির প্রোজেক্টে অনুমতি দিল চীনা সরকার। বৃহস্পতিবার সংবাদ সূত্রে জানা যায়, সাংহাইয়ের দক্ষিণে পোর্ট সিটি নিংবোর সঙ্গে ঝাউসানকে যুক্ত করবে এই আন্ডারওয়াটার বুলেট ট্রেন। প্রস্তাবিত এই আন্ডারওয়াটার টানেল ৭৭ কিলোমিটার ইয়ং-ঝাউ রেলওয়ে প্ল্যানের একটি অংশ যা পর্যটনকেও উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।

২০০৫ সালে এই পরিকল্পনার কথা প্রথম জানানো হয়েছিল। চলতি বছরের নভেম্বরে বেইজিং তাতে অনুমতি দিল। ৭৭ কিলোমিটারের এই রাস্তায় প্রায় ৭০.৯২ কিমি ট্র্যাক নতুন তৈরি করা হয়েছে, যার মধ্যে ১৬.২ কিমি আন্ডারসি সেকশন রয়েছে।

মাত্র ৮০ মিনিটেই পর্যটকদের হ্যাংঝাউ থেকে ঝাউসান নিয়ে যাবে এই বুলেট ট্রেনটি। বর্তমানে এই রাস্তা বাসে যেতে সময় লাগে প্রায় ৪.৫ ঘন্টা এবং প্রাইভেট গাড়িতে ২.৫ঘন্টা। সমগ্র রাস্তায় সাতটি স্টেশন তৈরির পরিকল্পনা রয়েছে। ২০১৯ সালে এই প্রোজেক্ট শুরু হওয়ার কথা আর যা শেষ হতে ২০২৫ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিজের আসনে ইভিএম চাইলেন আন্দালিব রহমান

দেশের খবর: বিএনপি যেখানে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ব্যবহারে আগাগোড়াই বিরোধিতা করে আসছে, সেখানে নিজের আসনে ইভিএম চাইলেন ২০ দলীয় জোটের নেতা আন্দালিব রহমান পার্থ।
একাদশ সংসদ নির্বাচনে ভোলা-১ আসনে ইভিএম চেয়ে বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান পার্থ শুক্রবার (৩০ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি দিয়েছেন। কমিশন চাইলে ওই আসনে ইভিএম ব্যবহারের যাবতীয ব্যয়ভার বহন করতেও রাজি আছেন বলে চিঠিতে উল্লেখ করেন তিনি।

আন্দালিব রহমান সংসদ নির্বাচনে অংশ নিতে ভোলা-১ ও ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নির্বাচন কমিশনে দেওয়া চিঠিতে পার্থ উল্লেখ করেন, ২০ দলীয় জোট এবং জাতীয় ঐক্যফ্রন্ট ইভিএম ব্যবহারের বিরুদ্ধে থাকা সত্ত্বেও ভোলার জনগণের দাবিকে সামনে রেখে, ভোলা সদর আসনে ইভিএম পদ্ধতিতে নির্বাচনের জন্য জোর দাবি জানাই। ইভিএম না দিলে সেটা ভোলার জনগণের জন্য বৈষম্যমূলক আচরণ হবে উল্লেখ করে এ বিষয়ে ২ ডিসেম্বরের মধ্যে সিদ্ধান্ত জানাতে ইসিকে দেওয়া চিঠিতে উল্লেখ করেন তিনি।

চিঠিতে আরও বলা হয়, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ইভিএম-এর পক্ষে থাকায় স্থানীয় আওয়ামী লীগ প্রার্থী নীতিগতভাবে এর বিরুদ্ধে থাকতে পারেন না। ইভিএম না পেলে চিঠিতে আদালতে যাওয়ারও ইঙ্গিত দিয়েছেন পার্থ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রুশ-ইউক্রেন সীমান্তে বাড়ছে উত্তেজনা

বিদেশের খবর: রুশ-ইউক্রেন সীমান্তে উত্তেজনা ক্রমশ বাড়ছে। ১৬-৬০ বছর বয়সি রুশ নাগরিকদের ইউক্রেনে ঢুকতে দেওয়া হবে না বলে ঘোষণা দেওয়া হয়েছে ইউক্রেনে। দেশটির সীমাম্ত বাহিনীর প্রধান পেত্রো সাইগিকাল এ ঘোষণা দিয়েছেন।

এছাড়া প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো বলেছেন, রাশিয়া যাতে ইউক্রেনের মাটিতে নিজস্ব বাহিনী গড়ে তুলতে না পারে, তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৪ সালে কৃষ্ণ সাগরের দ্বীপ সংলগ্ন ক্রাইমিয়া দখলের জন্য এমন নীতি নিয়েছিল রাশিয়া— সেই স্মৃতি থেকে সতর্ক থাকতে চাচ্ছে ইউক্রেন। এর আগে দেশের বেশ কয়েকটি অংশে সামরিক আইন জারি করেছে তারা। সম্প্রতি রুশ নিয়ন্ত্রণে থাকা ক্রাইমিয়ার উপকূলে ইউক্রেনের তিনটি জাহাজ আটক করার অভিযোগ ওঠে রাশিয়ার বিরুদ্ধে। পাশাপাশি ২৪ জন ইউক্রেনীয় নৌসেনাকেও আটক করা হয় বলে দাবি করা হয়। সেই থেকেই দু’দেশের বিবাদ বেড়েছে।

ওই ২৪ জনকেই বিনা বিচারে দু’মাস আটকে রাখার কথা জানায় ক্রাইমিয়ার একটি আদালত। তবে বৃহস্পতিবার নৌবাহিনীর মধ্যে কয়েকজনকে আবার মস্কোয় পাঠানো হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার ইউক্রেনের সিদ্ধান্তের জেরে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেছেন, রুশ নাগরিকদের প্রবেশ রুখতে চাওয়া ইউক্রেনের নিজস্ব ‘ত্রুটি’কেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। তবে এই মুহূর্তে প্রত্যাঘাতের সম্ভাবনার কথা তিনি কিছু বলেননি।

কিন্তু রুশ নাগরিকদের প্রবেশ রুখতে ইউক্রেনের সিদ্ধান্তে দু’দেশের সীমান্তবর্তী বাসিন্দারা বিপাকে পড়বেন বলে দাবি বিশেষজ্ঞদের। কারণ রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যথেষ্ট সংযোগ রয়েছে। অনেক বাসিন্দারই বন্ধু বা আত্মীয় সীমান্তপারের অন্য দেশে থাকেন।

পরিস্থিতি যে দিকে এগোচ্ছে, তা দেখে দু’দিন আগেই প্রেসিডেন্ট পোরোশেঙ্কো মন্তব্য করেছিলেন, তাঁরা যুদ্ধের জন্য তৈরি। দু’দেশের এই দ্বন্দ্ব চিন্তায় ফেলেছে বিশ্বকে। আর্জেন্টিনায় জি ২০ শীর্ষ সম্মেলনেও যার প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। কারণ গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট বলেছেন, জি ২০-তে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তিনি কোনও বৈঠক করবেন না। ইউক্রেনের জাহাজ ও নৌসেনাদের মুক্তি দিতে রাশিয়া রাজি না হওয়ায় বৈঠক বাতিলের সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানান ট্রাম্প।

জি২০ শীর্ষ সম্মেলনে ট্রাম্প-পুতিন বৈঠক বাতিল হওয়া নিয়ে অনুশোচনা প্রকাশ করেছে ক্রেমলিন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ দিন বলেন, ‘‘মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্তে আমরা দুঃখিত।’’
সূত্র: দ্য গার্ডিয়ান ও ইউরো নিউজ

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পর্ন দেখতে কারাবন্দীদের মামলা দায়ের

বিদেশের খবর: ‘পর্ন দেখা মৌলিক অধিকার’ হিসেবে উল্লেখ করেছেন মার্কিন জেলে থাকা কয়েদিরা। তাদের অভিযোগ জেলের ভিতরে তাদের পর্ন দেখতে দেওয়া হয় না। কারণ কারা কর্তৃপক্ষের তাতে নানা বিপত্তি আছে। এজন্য মার্কিন আদালতে মামলা দায়ের করেছেন তারা।

মার্কিন আদালত জানায়, নতুন আইনে কারারক্ষীদের জেলে পর্ন দেখা নিষিদ্ধ করা হয়েছে। তাই তাদের পর্ন দেখতে এখন দেওয়া হয় না।
মার্কিন আদালতের পক্ষ থেকে আরো বলা হয়, নতুন আইন পাশ হওয়ার আগে আমেরিকার ৯টি জেলে পর্ন দেখানোর ব্যবস্থা ছিল। নতুন আইনে কারাবন্দীদের পর্ন দেখা নিষিদ্ধ তাই তাদের দেখানো হচ্ছে না।
কারাবন্দীদের পক্ষ থেকে বলা হয়, কারারক্ষীদের কারণে তারা পর্ন দেখতে পায় না তাই বাধ্য হয়ে আদালতে মামলা দায়ের করেছে। পর্ন দেখা তাদের ‘মৌলিক’ অধিকার হিসেবে উল্লেখ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মিস ওয়ার্ল্ডের সেরা ৩০-এ বাংলাদেশের ঐশী

বিনোদনের খবর: ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার ৬৮তম আসরের ‘ফাইনাল থার্টি’তে জায়গা করে নিলেন বাংলাদেশের জান্নাতুল ফেরদৌস ঐশী। ‘হেড টু হেড চ্যালেঞ্জ’ বিভাগের গ্রুপ সিক্সে জয়ী হয়ে তিনি পৌঁছে গেছেন সেরা ৩০-এ। শুক্রবার (৩০ নভেম্বর) রাতে মিস ওয়ার্ল্ড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে।

আয়োজকরা জানান, বিশ্বের ১১৮ প্রতিযোগীর মধ্যে নির্বাচিত হয়েছে সেরা ৩০। এর মধ্যে ‘হেড টু হেড চ্যালেঞ্জ’ বিভাগের ২০টি গ্রুপের প্রতিটির বিজয়ীরা সরাসরি পৌঁছে গেছেন ফাইনালে। ঐশী তাদেরই একজন। তাকে এখন অনেকে অভিনন্দন জানাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ১৮ বছরের এই সুন্দরীকে গ্র্যান্ড ফিনালের মঞ্চে দেখতে মুখিয়ে আছেন শুভাকাঙ্ক্ষীরা।

বিশ্বসুন্দরী প্রতিযোগিতার গত আসর থেকে যুক্ত হওয়া ‘হেড টু হেড চ্যালেঞ্জ’ বিভাগে এবার কে কোন গ্রুপে থাকবেন তা নির্ধারিত হয়েছে ড্রয়ের মাধ্যমে। সব মিলিয়ে সাজানো হয় ২০টি গ্রুপ। অন্য গ্রুপের বিজয়ী দেশগুলো হলো— মরিশাস, ফ্রান্স, ভেনেজুয়েলা, ফিলিপাইন, নাইজেরিয়া, চিলি, লেবানন, মালয়েশিয়া, গোয়াডলুপ, মিয়ানমার, ভারত, নেপাল, সিঙ্গাপুর, থাইল্যান্ড, বুলগেরিয়া, মেক্সিকো, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, আর্জেন্টিনা ও উগান্ডা।
হেড টু হেড চ্যালেঞ্জের গ্রুপ সিক্সে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’ ঐশীর প্রতিদ্বন্দ্বী ছিলেন ডেনমার্কের টারা জেনসেন, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসের ইয়াদালি টমাস সান্তোস, ব্রাজিলের জেসিকা কারভালহো, আয়ারল্যান্ডের ইফা ও’সুলিভান ও চীনের পিরুয়ি মাও। সবাইকে টপকে সেরা হলেন পিরোজপুরের এই তরুণী।

বিশ্বসুন্দরী প্রতিযোগিতার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রতিযোগীরা তাদের পরিচিতি ভিডিওতে যেসব বিষয়ে কথা বলেছেন, হেড টু হেড চ্যালেঞ্জে সেগুলো প্রসঙ্গেই তাদের কাছে জানতে চাওয়া হয়। পরিচিতি ভিডিওতে ঐশী শুরুতে বাংলাদেশকে মানবতা, ঐতিহ্য, ভালোবাসা ও প্রাকৃতিক সৌন্দর্যের দেশ হিসেবে তুলে ধরেন। এরপর তিনি জানান, নিজের অবসর কাটে বই পড়ে। ঘুরে বেড়ানো বেশ উপভোগ করেন। নাচতে ও গাইতে ভালো লাগে তার। তিনি বলেন, ‘আমার অনুপ্রেরণার সব উৎস পরিবার। মা আমার সেরা বন্ধু। কোনটা ভুল আর কোনটা সঠিক সেই পার্থক্য তিনিই আমাকে শিখিয়েছেন। আমার বিশ্বাস, সৃষ্টিকর্তা আমাকে যেটুকু সামর্থ্য দিয়েছেন সেগুলো সঠিকভাবে কাজে লাগাতে পারলে জীবনে সফল হবো। বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় বিউটিফুল বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি সত্যিই সম্মানিত।’

ঐশীর কাছে সঞ্চালক প্রথমে মাকে নিয়ে কিছু শুনতে চেয়েছেন। তার উত্তর ছিল, ‘মা আমার সেরা বন্ধু। তার সঙ্গে সবকিছু শেয়ার করতে পারি। আমার চোখে তিনি দারুণ শিক্ষক। কারণ মা আমাকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় শিখিয়েছেন। তার মনটা অনেক বড়। তিনি আমাকে উদার হতে শিখিয়েছেন। মাকে জীবনে অনেক সংগ্রাম করতে হয়েছে। তাই আমাকেও কঠিন সময়ে ধৈর্য ধরে রাখতে বলেছেন। তাকে আমি অনেক ভালোবাসি। তার প্রতি আমার ভালোবাসা ভাষায় বোঝাতে পারবো না। আমার মা পৃথিবীর সেরা মা। আমার চোখে মিস ওয়ার্ল্ড হলেন মা।’

হেড টু হেড চ্যালেঞ্জে এরপর ঐশীকে প্রশ্ন করা হয়, জীবনের সবচেয়ে বড় লক্ষ্য কী? উত্তরে তিনি বলেছেন, ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খেতাব জিতেছি। বাংলাদেশের মেয়ে হিসেবে আমি অনেক গর্বিত। লাল-সবুজের প্রতিনিধিত্ব করতে পেরে আমি খুব খুশি। এবার আমার দেশের সুবিধাবঞ্চিতদের জন্য কিছু করতে চাই। ছোটবেলা থেকেই সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়েছি। তবে এটা অনেক বড় পরিসরে করতে চাই। এবার মনে হচ্ছে সেই সুযোগটা পাবো।’

‘হেড টু হেড চ্যালেঞ্জ’ বিভাগের প্রথম রাউন্ডে প্রিয় প্রতিযোগীকে ভোট প্রদানের পদ্ধতি ছিল চাররকম। এগুলো হলো— প্রত্যেক দেশের মিস ওয়ার্ল্ড অফিসিয়াল ফেসবুক পেজে লাইক সংখ্যা, মিস ওয়ার্ল্ড ওয়েবসাইটে কন্টেস্ট্যান্টস অপশনে গিয়ে ভোট প্রদান, অফিসিয়াল মবস্টার অ্যাকাউন্টে প্রতিযোগীদের ছবিতে লাইক দেওয়া ও কমেন্ট করা এবং মডেল পাওয়ার লাইভে নির্দিষ্ট লিংকে ক্লিক করে পছন্দের প্রতিযোগীকে লাইক দেওয়া। ভোট প্রদানের শেষ সময় ছিল ২৮ নভেম্বর। এই চারটি প্ল্যাটফর্মে সেরা প্রতিযোগীরা স্থান করে নেন ‘হেড টু হেড চ্যালেঞ্জ’ বিভাগের দ্বিতীয় রাউন্ডে। এর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ৩০ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত। আজ শুক্রবার সন্ধ্যায় ‘মিস ওয়ার্ল্ড’-এর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত হয় বিজয়ীদের তালিকা।

আয়োজকরা জানান, সানিয়া বের ম্যানগ্রোভ ট্রি রিসোর্ট ওয়ার্ল্ডে এর শুটিং হয়েছে। ২২০ কোটিরও বেশিবার দেখা হয়েছে ‘হেড টু হেড চ্যালেঞ্জ’ রাউন্ডের ভিডিওগুলো। তার প্রতিযোগীদের জন্য ভোট পড়েছে ২ কোটি।
এদিকে মিস ওয়ার্ল্ড ট্যালেন্ট ফাইনালে অস্ট্রিয়া, মিসর, রুয়ান্ডা, চিলি ও জাম্বিয়ার প্রতিযোগীদের পাশাপাশি নৃত্য পরিবেশন করে বিচারকদের মন মাতিয়েছেন ঐশী। ঐশীসহ সব প্রতিযোগী কয়েক ভাগে বিভক্ত হয়ে চীনের হাইকু শহর ঘুরে বেড়িয়েছেন। তারা গিয়েছিলেন মেই শি রিভার ফেঙ শিয়াঙ ওয়েটল্যান্ডস পার্ক ও সান জিয়াও চি পার্কে।

আগামী ৮ ডিসেম্বর চীনের সানাইয়া সিটি এরেনায় অনুষ্ঠিত হবে ‘মিস ওয়ার্ল্ড ২০১৮’র জমকালো গ্র্যান্ড ফিনালে। সেখানেই ঘোষণা করা হবে বিশ্বের সেরা সুন্দরীর নাম। গতবারও এই প্রতিযোগিতা বসেছিল একই ভেন্যুতে। ২০১৮ সালের বিশ্বসুন্দরীকে মুকুট পরিয়ে দেবেন গতবারের মিস ওয়ার্ল্ড ভারতের মানুষি চিল্লার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৩শ’ পার করেই অধিনায়কের বিদায়

খেলার খবর: ক্যারিবীয়দের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট জয়ের পর ঢাকা টেস্টে দ্বিতীয় দিন ব্যাটিং করছে টাইগাররা। অধিনায়ক-সহ অধিনায়কের দিনের শুরুটা বেশ জমজমাট হয়েছে। ইতোমধ্যেই দলীয় তিনশ রানের স্কোর গড়েছে বাংলাদেশ। তবে এই তিনশ গণ্ডি পেরোতেই অধিনায়কে বিদায় ঘটেছে।

শনিবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগের দিনে ৫ উইকেট হারিয়ে ২৫৯ রানের স্কোর নিয়ে শুরু করে বাংলাদেশ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৩০১ রান। ক্রিজে আছেন সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ ৪৭ রান। অধিনায়ক সাকিব আল হাসান বিদায় নিয়েছেন ৮০ রান করে।

উইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম দিন শুরুর দিকে বিপদে পড়ে গেলেও পড়ে স্বস্তিতেই দিন শেষে মাঠ ছাড়ে বাংলাদেশ। সাকিব, মাহমুদউল্লাহ, সাদমানের ব্যাটিংয়ে ভর করে ৫ উইকেটে ২৫৯ রান সংগ্রহ করে প্রথম দিনে শেষ করে টাইগাররা।

ঢাকা টেস্টে শুরুর দিনে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন দুই জন। এর মধ্যে অভিষেকেই হাফ সেঞ্চুরি করেছেন সাদমান ইসলাম। বাকি হাফ সেঞ্চুরিয়ান সাকিব আল হাসান।

অভিষেকে বাজিমাত করা সাদমান করেছেন ৭৬ রান। ১৪৭ বল খেলে হাফ সেঞ্চুরি করা সাদমানকে ফিরিয়ে দেন বেদেন্দ্র বিশু। না হলে হয়তো সেঞ্চুরির দেখাই পেয়েই যেতেন তিনি। বিশ্বেসেরা অলরাউরাউন্ডার সাকিব আল হাসান এ দিন তাঁর ক্যারিয়ারে ২৪তম হাফ সেঞ্চুরি করেছেন।

সাদমান-সৌম্য’র উদ্ধোধনী জুটি যখন ভালোই চলছিল তখন বিচ্ছেদ ঘটে সৌম্য’র । ১৬ তম ওভারে রস্টোন চেজের বলে আউট হন তিনি। উদ্বোধনী জুটি যখন থামে তখন বাংলাদেশের রান ৪২। সৌম্য ব্যক্তিগত ১৯ রানে আউট হন।

বাংলাদেশ টেস্ট ক্রিকেটে ভরসার নাম মুমিনুল হক ৪৬ বলে করেন ২৯ রান। রোচের বলে চেজের হাতে তালুবন্দি হন তিনি।

মুমিনুলের যাওয়ার পর মাঠে নামেন মোহাম্মদ মিঠুন। তিনি সাদমানকে ভালো সঙ্গই দেন। দুজনে মিলে গড়ে তুলেন ৬৪ রানের জুটি। কিন্তু বাংলা সিনেমা ‘ভয়ংকর বিশু’র মতো ভয়ংকর রুপেই আবির্ভূত হন ক্যারিবীয় বোলার বিশু। একে একে দুজনকেই ফিরিয়ে দেন তিনি। মিঠুন আউট হন ব্যক্তিগত ২৯ রানের মাথায়। তখন বাংলাদেশর স্কোর ৪ উইকেটে ১৬১ রান।

মিঠুন চলে যাওয়ার পর সাদমানকে সঙ্গ দিতে আসেন সাকিব। বিশুর বলে সাদমা চলে গেলে সাকিবকে সঙ্গ দিতে মাঠে নামেন মুশফিক। কিন্তু তেমন ভালো করতে পারেন নি ‘মিস্টার ডিপেন্ডেবল’। শেরমন লুইসের বলে মাত্র ১৪ রানেই বোল্ড হন মুশফিকুর রহীম। মুশফিক আউট হওয়ার সময় দলীয় সংগ্রহ ৫ উইকেট ১৯০।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘অর্ধনগ্ন’ হয়ে উষ্ণতা ছড়ালেন সানি

বিনোদনের খবর: সাবেক পর্নস্টার সানি লিওন এখন বলিউড অভিনেত্রী। তারপরও সানি লিওন মানে এখনও আলাদা কিছু, মনে আসে ভিন্ন চরিত্র। টগবগে দৃশ্য, উত্তেজনায় ভরপুর। তবে, নীল ছবি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অনেক দিন আগেই। এখন বলিউডে শক্তভাবে নিজের অবস্থান তৈরি করেছেন। ভক্তদেরও আগ্রহের শেষ নেই সানি লিওনকে নিয়ে। এবার সোশ্যাল মিডিয়ায় অর্ধনগ্ন ছবি পোস্ট করে আলোচনায় এলেন তিনি।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন সানি লিওন। যেখানে তার ঊর্ধাঙ্গ অনাবৃত দেখা যাচ্ছে। যে ছবি শেয়ার করে সানি প্রশ্ন তোলেন, ‘এই ছবির জন্যই কি আপনারা অপেক্ষা করছিলেন?’
এরপরই সোশ্যাল মিডিয়ায় সানি লিওনকে নিয়ে শুরু হয়ে গেছে আলোচনা-সমালোচনা। কেউ কেউ বলছেন, নিজের অতীতকে ভুলতে পারেননি সাবেক এই পর্নস্টার। তাই মাঝে মধ্যে বোল্ড অবতরে হাজির হয়ে ভক্তদের সেই কথা মনে করিয়ে দেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest