সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্রতালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি : ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবিশ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিনটেকসই বেড়িবাঁধ ও চলাচলের উপযোগী রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর২৪ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি সাতক্ষীরার নিখোঁজ মাদ্রাসা ছাত্র ইব্রাহিমআশাশুনিতে আকস্মিক ঘূর্ণিঝড়ে ভেঙেছে ৫টি ঘর, চরম দুর্ভোগে ক্ষতিগ্রস্তরামুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ

বাসায় ঢুকে মন্ত্রী নারায়ন চন্দের জামাতাকে দুর্বৃত্তের গুলি

রাজনীতির খবর: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের জামাতা ও বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা প্রভাস কুমার দত্তকে (৫০) বাসায় ঢুকে করে গুলি করেছে দুর্বৃত্তরা। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মুখোশধারী কয়েকজন দুর্বৃত্তরা খুলনা মহানগরীর বকশীপাড়া বাইলেনের প্রভাসের বাসায় ঢুকে গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

প্রভাস কুমার দত্তের পিতার নাম চিত্ত রঞ্জন দত্ত। তিনি বাংলাদেশ ব্যাংকের খুলনা শাখার ডিজিএম হিসেবে কর্মরত রয়েছেন।

পুলিশ জানায়, রাত সাড়ে ১০টার দিকে প্রভাসের বাসায় ডুকে সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, প্রভাস চন্দ্রের পেটের ডান দিকে গুলি লেগেছে। তার এখন অস্ত্রোপচার চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রার্থীদের রিটার্নিং অফিসে যেতে বিএনপির অনুরোধ

রাজনীতির খবর: মনোনয়নপত্র বাছাইয়ের দিন দলের ও দুই জোটের প্রার্থী, প্রস্তাবক এবং সমর্থকদের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছে বিএনপি।

শুক্রবার রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

এতে বলা হয়, ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হবে আগামী ২ ডিসেম্বর। সারাদেশে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই বাছাই প্রক্রিয়া চলবে। ওইদিন বিএনপি, জাতীয় ঐক্যফ্রন্ট এবং ২০ দলীয় জোটের প্রার্থীসহ প্রস্তাবক ও সমর্থকদের যথাসময়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এরশাদের মাসিক আয় ৯ লক্ষাধিক টাকা

রাজনীতির খবর: সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মাসিক আয় ৯ লাখ ৩ হাজার ৫১৭ টাকা। নিজের নামের চেয়ে স্ত্রীর নামেই সম্পদ বেশি। আর ব্যাংকে ঋণ ২ কোটি ৩২ লাখ ৪ হাজার ৬৩৫ টাকা। নিজের চেয়ে স্ত্রীর নামেই বেশি সম্পদ গড়েছেন তিনি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় হুসেইন মুহম্মদ এরশাদ এমন তথ্যই জানিয়েছেন। তিনি রংপুর-৩ ও ঢাকা-১৭ আসন থেকে এবারের নির্বাচনে অংশ নিতে মনোনয়পত্র জমা দিয়েছেন।

হলফনামায় তিনি শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছেন বিএ পাস। পিতা-মকবুল হোসেন, মাতা- মজিদা খাতুন। স্থায়ী ঠিকানা নিউ সেনপাড়া, রংপুর সদর।

তিনি বর্তমানে ৬টি ফৌজদারি মামলার আসামি। যার দু’টি বিচারাধীন, চারটি স্থগিত। আগে ২৭টি ফৌজদারি মামলা ছিল। যার মধ্যে ১৩টিতে খালাস, ৫টি অব্যাহতি, একটিতে তিন মাসে সাজাভোগ ও জরিমানা দিয়ে নিষ্পত্তি পেয়েছেন। চারটিতে সবশেষ রিপোর্ট দেওয়া হয়েছে। মামলাগুলোর বেশিরভাগই দুর্নীতির অভিযোগে দায়ের করা হয়েছিল।

পেশার বিবরণীতে তিনি নিজেকে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে উল্লেখ করেছেন।

স্ত্রীর নামেই বেশি সম্পদ গড়েছেন এরশাদ

হুসেইন মুহম্মদ এরশাদ ব্যবসা থেকে ২ লাখ ৬৫ হাজার টাকা, বিশেষ দূতের সম্মানী ১৯ লাখ ৪ হাজার ৬৯৬ টাকা, সংসদ সদস্যের সম্মানী ১২ লাখ ৬০ হাজার, ব্যাংকের পরিচালনা পরিষদের সম্মানী ৭৪ লাখ ৭১ হাজার ১০ টাকা বছরে আয় করেন। তার মাসি আয় ৯ লাখ ৩ হাজার ৫১৭ টাকা ১৭ পয়সা।

অস্থাবর সম্পত্তি হিসেবে নিজ হাতে নগদ ২৮ লাখ ৫৩ হাজার ৯৯৮ টাকা ও স্ত্রীর হাতে নগদ আছে ২৬ কোটি ২০ লাখ ২৯ হাজার ২৩৩ কোটি টাকা রয়েছে বলেও উল্লেখ করেছেন। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে ৩৭ লাখ ৬৯ হাজার ৪৬ টাকা। স্ত্রীর নামে জমা আছে- সোনালী ব্যাংকে ৪৭ লাখ ৯৮ হাজার ২২টাকা এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ২৬ লাখ ৯১ হাজার ৬৯১ টাকা। বিভিন্ন কোম্পানির শেয়ার আছে নিজের নামে ৪৪ কোটি ১০ টাকা এবং স্ত্রীর নামে ৫০ হাজার টাকার।

এছাড়া নিজের নামে রয়েছে ৯ কোটি ২০ লাখ টাকার এফডিআর, ডিপিএস ৯ লাখ টাকার। স্ত্রীর নামে ৩ কোটি ২ লাখ ৯২ হাজার ৫০০ টাকার এফডিআর, সেভিং সার্টিফিকেট ৬০ লাখ টাকা এবং বিনিয়োগ আছে ২৫ লাখ ৮০ হাজার টাকার। স্ত্রীর ১০০ ভরি স্বর্ণ রয়েছে।

নিজের নামে ৬০ হাজার টাকার ইলেকট্রনিক ও আসবাবপত্র রয়েছে। আর স্ত্রীর নামে রয়েছে ১৫ লাখ টাকার।

নিজ নামে ব্যবসায় মূলধন ১২ লাখ ৫১ হাজার ১৫৪ টাকা ও জমি বিক্রয় ২ কোটি ৫০ লাখ ৪০ হাজার টাকার দেখিয়েছেন এরশাদ।

স্থাবর সম্পদের মধ্যে দেখানো হয়েছে

নিজের নামের কৃষি জমি না থাকলেও স্ত্রীর নামে রংপুরে ৩৩ লাখ টাকার ৫০ শতাংশ এবং ঢাকার পূর্বাচলে ১৮ লাখ টাকার সাড়ে ৭ কাঠা জমি আছে।

বনানীতে নিজের নামে শপিং কমপ্লেক্স রয়েছে, যার মূল্য ৭৭ লাখ টাকা। রাজধানীর বারিধারায় ৬২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের একটি ফ্ল্যাট, বনানীতে ৪৯ লাখ টাকার একটি ফ্ল্যাট এবং গুলশানে ৬২ লাখ টাকার একটি ফ্ল্যাট রয়েছে। আর স্ত্রীর নামে গুলশানে ১ কোটি ৩০ লাখ টাকা মূল্যের ফ্ল্যাট ও গুলশান মডেল টাউনে ৫ কোটি ৫০ লাখ জমি দেখানো হয়েছে হলফনামায়।

এছাড়া ইউনিয়ন ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ঋণ আছে ২ কোটি ৩২ লাখ ৪ হাজার ৬৩৫ টাকা।

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়পত্র বাছাই হবে ২ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ ১০ ডিসেম্বর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এমপিকে দেয়া ঘুষের টাকা ফেরত নিতে রাস্তায় শত শত চাকরিপ্রার্থী

দেশের খবর: রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের ক্ষমতাসীন আওয়ামী লীগের এমপি কাজী আবদুল ওয়াদুদ দারাকে দেয়া ঘুষের টাকা ফেরত নেয়ার জন্য প্রায় আড়াই ঘণ্টা রাস্তায় অবস্থান করলেন চাকরিপ্রার্থীরা।

তাদের অভিযোগ, চাকরির জন্য তারা এমপিকে দুই থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত দিয়েছেন। কিন্তু এমপি তাদের চাকরি দেননি, টাকাও ফেরত দেননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল ১০টার দিকে পুঠিয়া উপজেলার প্রায় দুই শতাধিক যুবক রাজশাহী-ঢাকা মহাসড়কের ঝলমলিয়া এলাকায় অবস্থান নিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ দারা এমপির জন্য অপেক্ষা করতে থাকেন। এ সময় তারা এমপির বিরুদ্ধে নানা স্লোগানও দেন।

পরে দুপুর সাড়ে ১২টার দিকে পুঠিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক শাহরিয়ার রহিম কনক ও উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক আবুল ফজল প্রামাণিকসহ স্থানীয় নেতারা গিয়ে তাদের অনুরোধ করে রাস্তা থেকে সরিয়ে দেন।

রাজশাহী জেলা পরিষদের সদস্য আবুল ফজল প্রামাণিক এ সময় চাকরিপ্রার্থীদের উদ্দেশে বলেন, ২০০৯ সালে তিনি নিজেই সহকারী শিক্ষক পদে তার ভাইয়ের চাকরির জন্য এমপিকে দুই লাখ টাকা দিয়েছেন। এমপি তার ভাইকে চাকরি দেননি, টাকাও ফেরত দেননি। তিনি নিজেই ভুক্তভোগী। নির্বাচনের পর তারা আবদুল ওয়াদুদ দারাকে যেখানে পাবেন, সেখানেই সবার টাকা আদায় করবেন।

নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে এমপি নির্বাচিত হন ব্যবসায়ী আবদুল ওয়াদুদ দারা। দশম সংসদ নির্বাচনেও তিনি দলের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হন।

এই ১০ বছরে এমপি দারা দুই উপজেলার বহু যুবকের কাছ থেকে চাকরি দেয়ার নামে টাকা নিয়েছেন বলে অভিযোগ আছে। একাদশ সংসদ নির্বাচনে এমপি দারা দলের মনোনয়ন পাননি।

এমপির অপেক্ষায় চাকরিপ্রার্থীদের রাস্তায় অবস্থান নেয়ার বিষয়ে জানতে চাইলে জেলা পরিষদের সদস্য আবুল ফজল প্রামাণিক বলেন, বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মালেক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে শুক্রবার এমপি আবদুল ওয়াদুদ দারার এলাকায় আসার খবর প্রচার করেন। তাই চাকরিপ্রার্থীরা তাদের টাকা আদায়ে এমপিকে আটকানোর জন্য সড়কে অবস্থান নিয়েছিলেন।

আবুল ফজল বলেন, চাকরিপ্রার্থীরা রাস্তায় অবস্থান নিলে আমাকে থানা থেকে ফোন করা হয়। বলা হয়, ‘সামনে নির্বাচন, এতে আপনাদের দলের ক্ষতি হবে। বিক্ষুব্ধদের রাস্তা থেকে সরিয়ে দেন।’

তিনি বলেন, তাই আমরা গিয়ে চাকরিপ্রার্থীদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেই। তাদের আশ্বাস দিয়েছি, ৩০ ডিসেম্বরের পর আবদুল ওয়াদুদ দারাকে যেখানে পাওয়া যাবে সেখানেই তার কাছ থেকে টাকা আদায় করা হবে।

এ বিষয়ে পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) মহিনুল ইসলাম বলেন, টাকা দিয়ে চাকরি পাননি এমন কিছু লোক রাস্তা অবরোধ করেছিলেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়। বিকালে নিজ এলাকায় এমপি দারা ফিরেছেন বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।

এ বিষয়ে কয়েক দফা এমপি আব্দুল ওয়াদুদ দারার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে বন্ধ পাওয়া যায়। এসএমএস দিয়েও সাড়া না পাওয়ায় এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এমপি বদির গাড়িতে গুলি

দেশের খবর: টেকনাফের হোয়াইক্যং কান্জরপাড়া এলাকায় এমপি আবদুর রহমান বদির গাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। এসময় এমপি বদি গাড়িতে ছিলেন। খবর পেয়ে টেকনাফ ও হোয়াইক্যং ফাঁড়ী পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। ঘটনাস্থল থেকে হোয়াইক্যং পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা সুব্রত রায় জানান, এমপি বদির গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। গুলিতে গাড়ির পেছনের কাঁচ ভেঙ্গে যায়।

তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। এমপি বদি কয়েকজন নেতাসহ ঢাকা মেট্রো-ঘ ১৩-৬৮৮০ নাম্বারের নিজস্ব জীপ গাড়িতে করে উখিয়া থেকে টেকনাফে আসার পথে এ ঘটনা ঘটে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যে কোনো অবস্থায়ই ভোটে থাকবে ঐক্যফ্রন্ট

রাজনীতির খবর: জাতীয় ঐক্যফ্রন্ট যে কোনো অবস্থাতেই নির্বাচনে থাকবে বলে জানিয়েছেন ফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফখরুল বলেন, ড. কামাল হোসেন সম্পর্কে সরকারের মন্ত্রী ও নেতারা বিভিন্ন মিডিয়ায় কটূক্তি করেছেন যা মোটেও রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। তারা চরিত্র হরণ করা হচ্ছে। ড. কামাল হোসেন বর্তমানে এদেশের একজন জনপ্রিয় নেতা। তিনি দেশের এই ক্রান্তিকালে গণতন্ত্র পুনরুদ্ধার ও সত্যিকার অর্থে একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। আজ দেশনেত্রী খালেদা জিয়া কারাগারে। হাজার হাজার নেতাকর্মী কারাগারে। ঐক্যফ্রন্টের পক্ষে যারা কথা বলছেন তাদের ওপর নির্যাতন নিপীড়ন চলছে। গুম করে দেওয়া হচ্ছে। তার প্রতিবাদ করছেন ড. কামাল হোসেন। তার চরিত্র হরণ ও তাকে হেও প্রতিপন্ন করার প্রতিবাদ করছি আমরা।

তিনি বলেন, ব্যারিস্টার মইনুল হোসেন একজন প্রথিতযশা আইনজীবী। তিনি এই সরকারের কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তাকে সম্পূর্ণ বেআইনিভাবে একটি মামলায় আটক করে রাখা হয়েছে। জামিন দেওয়া হচ্ছে না। জামিন তার প্রাপ্য। আমরা এই ঘটনার নিন্দা জানাচ্ছি।

আমরা নির্বাচনের তফসিল ঘোষণার পরে এবং মনোনয়নপত্র দাখিলের পরের অবস্থা পর্যালোচনা করেছি। আমরা দেখেছি, এই স্বৈরাচারী সরকার অত্যন্ত উদ্দেশ্যপ্রণোদিতভাবে জনগণের অধিকার হরণ করছে। এক দলীয় শাসন ব্যবস্থা প্রবর্তনের যে অপচেষ্টা চলছে, সেটা বাস্তবায়ন করার জন্য নির্বাচন কমিশনের ওপরে চড়াও হয়েছে, অভিযোগ ফখরুলের।

এই নির্বাচন কমিশন অত্যন্ত দুঃখজনকভাবে সরকারের নীল নকশা বাস্তবায়নে এগিয়ে চলেছে মন্তব্য করে ফখরুল বলেন, একইভাবে গণতান্ত্রিক কর্মীরা যেন মাঠে না থাকতে পারে, নির্বাচনে অংশ নিতে না পারে তার জন্য পুরনো কায়দায় মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। এমনকি মনোনয়নপত্র দাখিলের পরও গ্রেপ্তার চলছে। তিনজন প্রার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। সুতরাং নির্বাচনের যে লেভেল প্লেয়িং ফিল্ড তার ন্যুনতম অবকাশ নেই। আমরা এই অবস্থার পরিবর্তন চাই। অবিলম্বে গ্রেপ্তার বন্ধ করতে হবে। যেটা প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, তফসিল ঘোষণার পরে আর কোনো গ্রেপ্তার করা হবে না। অথচ দুঃখজনকভাবে গ্রেপ্তার চলছে। অবিলম্বে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

তিনি বলেন, ঘরে ঘরে যে তল্লাশি চলছে তা বন্ধ করতে হবে। নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। অন্যথায় এই নির্বাচনে যে পরিবেশ তৈরি হচ্ছে তার সব দায় দায়িত্ব সরকার ও নির্বাচন কমিশনকে বহন করতে হবে। শনিবার বিকেল ৩টায় প্রেসক্লাবে এ বিষয়ে বিস্তারিত কথা বলবেন ড. কামাল হোসেন।

আসন বন্টন নিয়ে এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, আসন বন্টনের হিসাব ২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের পরে পাবেন। ঐক্যফ্রন্টের ইশতিহারের কাজ চলছে। শিগগিরই এ বিষয়ে জানানো হবে।

ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন-ব্যারিস্টার মওদুদ আহমদ, কাদের সিদ্দিকী, ডা. জাফরুল্লাহ চৌধুরী, মাহমুদুর রহমান মান্না, মোস্তফা মহসিন মন্টু, সুব্রত চৌধুরী, আবদুল মালেক রতন, শহীদুল্লাহ কায়সার, শহীদুল ইসলাম স্বপন, হাবিবুর রহমান তালুকদার, ডা. জাহেদ উর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পারুলিয়ায় আঞ্চলিক ফুটবল লীগ-১৮ ফাইনাল খেলায় মোল্যাপাড়া জয়ী

 

আরাফাত হোসেন লিটন: “মাদককে না বলুন,খেলাধুলাকে হ্যা বলুন” স্লোগানকে সামনে রেখে দেবহাটার পারুলিয়াতে আঞ্চলিক ফুটবল লীগ ২০১৮’র ফাইনাল ম্যাচে খেজুর বাড়িয়াকে ২-০ গোলে হারিয়ে বিজয়ী মোল্যাপাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিয়েছে। শুক্রবার বিকাল ৩ টায় দক্ষিন পারুলিয়া স্পোর্টিং ক্লাব মাঠে অনুষ্ঠিত উক্ত ফাইনাল ম্যাচে প্রতিপক্ষ খেজুর বাড়িয়া ফুটবল দলকে পরপর দুটি গোল দিয়ে মোল্যাপাড়া ফুটবল দল বিজয়ী হয়। আমেরিকা প্রবাসী হাসান ও সাতক্ষীরা জেলা কাঁকড়া ব্যবসায়ী সমিতির অর্থায়নে অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি,বিশেষ অতিথি ছিলেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, সাতক্ষীরা জেলা কাঁকড়া ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বস। এসময় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেণ বীর মুক্তিযোদ্ধা হাবিবুল বাশার (বাবু মেম্বর),আবুল হোসেন,ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক রবিউল ইসলাম,স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সম্পাদক অসীম ঘোষ,পারুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক রাসেল আহম্মেদ। টূর্নামেন্টের সেরা গোলরক্ষক জান্নাতুল,সেরা উদীয়মান খেলোয়ার নয়ন সরকার ও সুজন,সেরা খেলোয়ার আজমল হোসেন (রিংকু),ম্যান অব দ্যা ম্যাচ সুমন এবং সেরা গোলদাতা নির্বাচিত হন জাহিদ হাসান। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন বরুন সরকার,রামকৃষ্ণ,রামু সরকার ও শফি ইসলাম। সমগ্র খেলাটি সঞ্চালনা করেন,শেখ মাসুদ রানা,সিরাজুল ইসলাম ও সুভাস ঘোষ। খেলায় সেরা ফুটবল প্রেমী দর্শক নির্বাচিত হন পারুলিয়ার শেখ ওমর ফারুক। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরষ্কার হিসেবে নগদ অর্থ তুলে দেন অতিথিবৃন্দ ও আয়োজক কমিটির নেতারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা ভূমি জরিপ (আমিন) সমিতির মাসিক সভা

প্রেস বিজ্ঞপ্তি:
সাতক্ষীরা জেলা ভূমি জরিপ (আমিন) সমিতির মাসিক সভা ও মধ্যহ্ন ভোজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় সাতক্ষীরা পৌরসভার হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের আহবায়ক মোঃ জালাল উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক শেখ অহিদুজ্জামান খোকন, মোঃ আব্দুস সোবহান, সদস্য সচিব মোঃ জিল্লুর রহমান, যুগ্ম সদস্য সচিব মোঃ নূর আলী, মোঃ নুরুজ্জামান, মোঃ মামুন অর রশিদ ও মোঃ ইব্রাহিম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন মোঃ রজব আলী মোল্ল্যা, মোঃ হারুন অর রশিদ, মোঃ আনারুল হক, কহিতুর ইসলাম, মোঃ আব্দুল মতিন, স. ম সুলতান আহম্মেদ, রকিবুল ইসলাম, সাইদুর রহমান, এটিএম আজিজ হোসেন, সুলাইমান আলী, মোঃ আবু সালেক, এসএম হামিদুর রহমান, মোঃ আব্দুল হাকিম, আক্তারুল ইসলাম, খাজা নাজিম উদ্দীন ও জগোদ্বীস প্রমুখ। সভায় সার্বিক বিষয় ও আগামী মাসিক সভায় কলারোয়া উপজেলার ভূমি জরিপ (আমিন) নতুন কমিটির গঠনের সিন্ধান্ত গৃহিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest