সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্রতালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি : ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবিশ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিনটেকসই বেড়িবাঁধ ও চলাচলের উপযোগী রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর২৪ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি সাতক্ষীরার নিখোঁজ মাদ্রাসা ছাত্র ইব্রাহিমআশাশুনিতে আকস্মিক ঘূর্ণিঝড়ে ভেঙেছে ৫টি ঘর, চরম দুর্ভোগে ক্ষতিগ্রস্তরামুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ

জয় মহাপ্রভু সেবক সংঘ যুব কমিটির আশাশুনি উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

 

জয় মহাপ্রভু সেবক সংঘ যুব কমিটির আশাশুনি উপজেলা শাখার বিগত কমিটির মেয়াদ শেষ হওয়ার জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ডা:আসীম বিশ্বাস এবং সাধারণ সম্পাদক মিলন কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক পত্রে অনিমেষ বিশ্বাস কে আহ্বায়ক ও অনুপম স্বর্ণকার কে সদস্য সচিব করে ১১সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ সভাপতি সুমন অধিকারী,কোষাধ্যক্ষ অলোক কুমার দাশ সহ উপজেলা আহ্বায়ক কমিটি এর সকল সদস্য বৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুখরোচক ফুলকপির পকোড়া

অনলাইন ডেস্ক: শীতের সবজি হিসাবে ফুলকপি খুবই সুস্বাদু।শীতের দিনে ফুলকপির মাছের ঝোল খেতে ভারি মজা।তবে শীতের এই ফুলকপির ভিন্ন স্বাদ পেতে আমরা ভাজি,স্যুপ ও সালাদ তৈরি করে থাকি।
তবে এবার আপনাদের জন্য ভিন্ন একটি রেসিপি। শীতের বিকালে চায়ের আড্ডায় খেতে পারেন ফুলকপির পকোড়া।

আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন ফুলকপির পকোড়া।

উপকরণ
১টি ফুলকপি, চালের গুঁড়ো বা বেসন বা কর্নফ্লাওয়ার ৫-৬ টেবিল-চামচ, লঙ্কাগুঁড়ো ১ চা-চামচ, হলুদগুঁড়ো ১ চা-চামচ, ধনিয়াগুঁড়ো ১ চা-চামচ, ব্রেড ক্রামব বা বিস্কুটের গুঁড়ো পরিমাণ মতো।লবণ স্বাদমতো। তেল প্রয়োজনমতো।

প্রণালী
ফুলকপি হাত দিয়ে টুকরা করে নিন। তারপর পানি আর লবণ দিয়ে সেদ্ধ করুন। খুব বেশি সিদ্ধ করবেন না, আধা সিদ্ধ থাকবে। এখন একটা চালনিতে ফুলকপির টুকরাগুলো ঢেলে পানি ঝরতে দিন। একটা পাত্রে সব মসলা আর চালের গুঁড়ো দিয়ে জল মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন।

ফুলকপিগুলো চালের মিশ্রণ দিয়ে ভালো করে মেখে বিস্কুটের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিন। ননস্টিক প্যানে তেল দিয়ে ভালো করে গরম করে ডুবো তেলে ফুলকপি ভাজুন। বাদামি রং হলে তুলে নিন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অভিনেত্রী রিয়ার আত্মহত্যা

বিনোদনের খবর: বাসায় রান্নাবান্না শেষ। দুপুরের খাবারের প্রস্তুতি চলছে। সবাই অপেক্ষা করছে অভিনেত্রী রিয়ার জন্য। কিন্তু রিয়া নিজের ঘর থেকে আসছেন না। ফলে তাকে ডাকতে যান বন্ধু দিনেশ। কিন্তু তার রুমে গিয়েই দেখতে পান বিভৎস দৃশ্য।
তামিল চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রিয়া মিক্কা। চলচিত্র জগতে তিনি কয়েক বছর ধরে স্ট্রাগল করছিলেন। বৃহস্পতিবার ২৬ বছর বয়সী এ অভিনেত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

চেন্নাইয়ের বালাসরবক্কমে রিয়ার নিজের ফ্ল্যাটে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় তদন্ত করছে চেন্নাই পুলিশ। রিয়ার আত্মহত্যার কারণ খুঁজতে তার ফোনসহ ব্যক্তিগত কিছু মালামাল জব্দ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘গণভবনে সাবেক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আচরণবিধির লঙ্ঘন নয়’

দেশের খবর: গণভবনে সশস্ত্র বাহিনীর সাবেক ১৫০ কর্মকর্তার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আচরণবিধির লঙ্ঘন নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম। তবে গণভবন ও বঙ্গভবনে নির্বাচনী প্রচারণা চালালে কমিশন ব্যবস্থা নেবে বলে জানান তিনি।
শুক্রবার (৩০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এর আগে শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নয়াপল্টনে অভিযোগ করেন, সাবেক স্বশস্ত্র কর্মকর্তার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আচরণবিধির লঙ্ঘন।
এ প্রসঙ্গে কমিশনার মো. রফিকুল ইসলাম নিজের উদাহরণ টেনে বলেন, ‘‘আপনারা বলেন, আমাদের এখানে যদি কেউ এসে বলে আপনারা যা করছেন, ভালো করছেন। আমার বন্ধু যারা রিটায়ার্ড কর্মকর্তা, যারা কোনো কিছুর সাথে জড়িত না-তারা যদি এসে বলে, দোস্ত যা করছিস, ভালো করছিস। ভবিষ্যতে যেন এরকমই থাকে। এটা আমাকে এক ধরনের মানসিক সমর্থন যোগানো।’ ‘এটা বাংলাদেশের নাগরিক হিসেবে আচরণবিধির লঙ্ঘন মনে করছেন, যদি মনে করেন, তাহলে কোন ধারার লঙ্ঘন?’’ প্রশ্ন করেন রফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তো সরকারে আছেন। সংবিধানে তিনি (প্রধানমন্ত্রী) লাভজনক পদে অধিষ্ঠিত হলেও আসলে অধিষ্ঠিত নন। তিনি তো তার বাসভবন থেকে বের হয়ে যেতে পারবেন না। কারও সঙ্গে যদি উনি দেখা করতে চান, তাহলে কোথায় দেখা করবেন? রাস্তার মধ্যে এসে?’

দলীয় কার্যালয়ে দেখা করতে পারেন এমন প্রশ্নের জবাবে রফিকুল ইসলাম বলেন, ‘ বাসভবন ওটা। গুলাইয়েন না কিন্তু। কেউ আমার সঙ্গে দেখা করতে চায়, আমি কি রাস্তায় দাঁড়িয়ে দেখা করব। তারা আসছেন আমার বাসায়, তাহলে বাসাতেই দেখা করতে হবে।’

তাহলে গণভবন, বঙ্গভবন ব্যবহার করে প্রচার চালানো যাবে কি না, এর উত্তরে তিনি বলেন, ‘প্রচার চালালে আচরণবিধি লঙ্ঘন হবে, তখন আমরা ব্যবস্থা নেব। তারা (অভিযোগকারী) বলুক, প্রচার চালাচ্ছে।’
রফিকুল ইসলাম বলেন, ‘তারা আসছেন, দেখা করেছেন, সমর্থন দিয়েছেন প্রধানমন্ত্রীকে। তার নেতৃত্বের প্রতি সমর্থন দিয়েছেন। আমি যতটুকু আচরণ বিধিমালা বুঝি, তাতে মনে হচ্ছে না এটা আচরণ বিধির লঙ্ঘন।’

একাধিক মনোনয়ন প্রত্যাশীর মনোনয়নপত্র জমা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে রফিকুল ইসলাম জানান, সুনির্দিষ্টভাবে কোনো কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠলে ব্যবস্থা নেওয়া হবে। রিটার্নিং কর্মকর্তাদের গাফিলতির অভিযোগে যারা মনোনয়নপত্র জমা দিতে পারেননি তারা ইসি ও আদালতে প্রতিকার চাইতে পারেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইমরানকে ‘ধর্মনিরপেক্ষতার’ শর্ত ভারত সেনাপ্রধানের

বিদেশের খবর: ভারতের সঙ্গে যুদ্ধ নয়, বরং সুসম্পর্ক রাখতে চায় পাকিস্তান। কয়েক দিন আগে এমন মন্তব্য করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু সুসম্পর্ক রাখতে দেশটিকে শর্ত দিয়েছেন ভারতের সেনাপ্রধান।
সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত পুণের ন্যাশনাল ডিফেন্স একাডেমির একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে হলে পাকিস্তানকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হতে হবে।

ভারতের সঙ্গে আলোচনায় বসার যে প্রস্তাব দিয়েছেন, পাক প্রধানমন্ত্রী ইমরান খান সে বিষয়ে মন্তব্য করতে গিয়ে সেনাপ্রধান বলেন, অতীতে ভারত বহুবার শান্তির প্রস্তাব দিয়েছে, শান্তি স্থাপন করতে প্রথম পদক্ষেপও নিয়েছে ভারত। কিন্তু ইসালামাবাদ সন্ত্রাস দমনে উদ্যোগ নেয়নি।

তিনি বলেন, পাকিস্তান নিজেকে ইসলামিক রাষ্ট্রের চেহারা দিয়েছে। ভারতের সঙ্গে সুসম্পর্ক চাইলে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হয়ে উঠতে হবে। ওরা যদি আমাদের মতো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হতে পারে তাহলে শান্তি প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ আছে।
এর আগে সংবাদ সংস্থা এএনআইকে দেয়া সাক্ষাৎকারে বিপিন রাওয়াত আরও বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যে কথা পাকিস্তান বলছে তাতে স্ববিরোধিতা আছে। আর সেই উদ্যোগের কোনও বাস্তব প্রতিফলন নেই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঊরু বের করে সেলফি তোলায় গ্রেফতার

বিদেশের খবর: হিন্দুদের ধর্মীয় সাজ নিয়ে ঊরু বের করে ছবি তুলে ফেসবুকে প্রকাশের অভিযোগে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ভারতের কোচিন শহরে তার অফিস থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ৩২ বছর বয়সী রেহানা ফাতিমা একজন অধিকারকর্মী ও মডেল। পেশায় তিনি টেলিকম টেকনিশিয়ান।

ফাতিমার বন্ধুর বরাত দিয়ে বিবিসি জানায়, ফাতিমাকে কারাগারে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ম্যাজিস্ট্রেট ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ করা হয়েছে।
এদিকে ফাতিমার কোম্পানি সরকার পরিচালিত বিএসএনএল তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তাকে বরখাস্ত করেছে।

বিবিসির খবরে বলা হয়, অক্টোবর মাসে ফাতিমা কেরালা রাজ্যের সবরিমালা মন্দিরে প্রবেশের চেষ্টা করে বিক্ষোভের মুখে ফিরে আসেন। মন্দিরে যাওয়ার আগে পূজার সাজ সেজে ঊরু বের করে সেলফি তোলেন তিনি। সেই ছবি ফেসবুকে প্রকাশ করলে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার মুখে পড়েন। তার বিরুদ্ধে পুলিশের করা মামলায় ছবিটিকে যৌনতার সঙ্গে উপস্থাপন এবং আয়াপ্পা–ভক্তদের ধর্মানুভূতিতে আঘাত করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

ফেসবুকে প্রকাশিত সেলফিতে দেখা গেছে, ফাতিমা দেবতা আয়াপ্পার ভক্তদের মতো কালো পোশাক পরেছেন। রীতি অনুসারে কপালে চন্দনের আঁচড় দিয়েছেন। হাঁটু ভাঁজ করে আয়াপ্পার ভঙ্গিতে বসেছেন।
ফাতিমার বন্ধু আরাথি জানান, কোনও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া বা যৌন আপত্তিকর কোনো কিছু উদ্দেশ্য ছিল না ফাতিমার।

প্রশ্ন রেখে ফাতিমার বাবা বলেন, আয়াপ্পার পুরুষ ভক্তরা যখন খালি গায়ে ঊরু প্রদর্শন করে মন্দিরে যান, তখন কেন কেউ ক্ষুব্ধ হন না?

মাসিকের সময় বিবেচনা করে ১০ থেকে ৫০ বছর বয়সী নারীদের আয়াপ্পা দেবতার মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয় না। শত শত বছর ধরে চলে আসছে এই রীতি। এরপর গত সেপ্টেম্বরে দেবতা আয়াপ্পার মন্দিরে নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আদেশ দেন দেশটির সুপ্রিম কোর্ট।

আদালত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর ফাতিমাসহ এক নারী সাংবাদিক পুলিশের প্রহরায় মন্দিরে প্রবেশের চেষ্টা করেন। কিন্তু মন্দিরের পুরোহিত ও ভক্তদের ব্যাপক বিক্ষোভের মুখে পড়ে তারা ফিরে আসতে বাধ্য হন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যুক্তরাজ্যে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামীর বাংলাদেশে নির্বাচনী প্রচারণা

দেশের খবর: যুক্তরাজ্যে ১৩ মিলিয়ন পাউন্ড প্রতারণার দায়ে চলা শুনানির সময়েই পলাতক আসামী এখন বাংলাদেশে সংসদ সদস্য হওয়ার লড়াইতে সামিল।
যুক্তরাজ্যের গণমাধ্যমে জানানো হয়েছে, ভিক্টোরিয়া ডকসের আবুল কালাম মুহাম্মদ রেজাউল করিম একটি প্রতারক দলের হয়ে ভুয়া ভিসা ও ট্যাক্স কেলেঙ্কারিতে জড়িয়ে জামিন ছাড়াই পালিয়ে গেছেন।
সাধারণভাবে একেএম রেজাউল করিম নামে পরিচিত আবুল করিমকে অনুপস্থিত থাকায় সাড়ে দশ বছরের সাজা দেওয়া হয়। যুক্তরাজ্যের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে ৩৫ সপ্তাহের শুনানি শেষে দোষী সাব্যস্ত হওয়ায় এই রায় দেন আদালত। বর্তমানে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপ্রত্যাশী তিনি। আগামী মাসের নির্বাচনের জন্য তার একটি প্রচারণার ফেসবুক পেজও আছে। তাকে নিয়ে পত্রিকায় লেখালেখি ও লিফলেটও ছাপানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, তার প্রতারক দল ৭৯টি ভুয়া কোম্পানি তৈরি করেছে এবং মিথ্যা পে-স্লিপও বানিয়েছে যেগুলো বাংলাদেশি নাগরিকদের ৯০০ ভুয়া ভিসা তৈরির কাজে ব্যবহার করা হয়েছে।

তারা শত শত মিথ্যা কর প্রদানের স্লিপ জমা দিয়েছে। রেজাউল করিমের বোনের ভাই এনামুল করিম (৩৪) এবং কাজি বরকত উল্লাহ (৩৯), জলপা ত্রিবেদি (৪১) এবং সাবেক ব্যারিস্টার মোহাম্মদ তমিজ উদ্দিনও (৪৭) এই ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন।

তবে বাকিরা তাদের পাসপোর্ট জমা দিয়ে দিলেও, রেজাউল করিম, এনামুল করিম এবং বরকত উল্লাহ কাগজপত্র দিয়ে জুলাইতে যুক্তরাজ্য থেকে পালিয়ে যান।

এইচএমআরসির (এইচএম রেভিনিউ অ্যান্ড কাস্টম) সিনিয়র তদন্তকর্মকর্তা আলিসন চিপারটন বলেন, রেজাউল করিম এই দলের প্রধান ছিলো। এখন দুর্নীতি বিরোধিতার কথা বলে বাংলাদেশের রাজনীতিতে একটি পথ তৈরি করছে সে। কেলেঙ্কারির সময়ে এই দলটি খণ্ডকালীন ভিসার প্রদানের কথা বলে ভোক্তাদের কাছ থেকে অন্তত ৭০০ পাউন্ড করে আদায় করত।

২০১১ সালে সন্দেহজনকভাবে সাধারণ এবং উদ্যোক্তা ভিসা দেখার পরই বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয় । রায়ে পাঁচজনই দোষী সাব্যস্ত হয়। জনগণের রাজস্ব ফাঁকি দেয়ার জন্য জলপা ত্রিবেদি দোষী হন।
এনামুল করিমকে নয় বছর চারমাসের কারাদণ্ড দেয় যুক্তরাজ্যের আদালত, বরকত উল্লাহর হয় ১০ মাসের কারাদণ্ড, জলপা ত্রিবেদি তিন বছরের এবং তমিজ উদ্দিন আড়াই বছরের কারাদণ্ডের সাজা পান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগর উপজেলা ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
আব্দুল আলিম:
শুক্রবার বিকাল ৩ টায় শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদ হলরুমে শ্যামনগর উপজেলা ছাত্রলীগের আয়োজনে সাতক্ষীরা -৪ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এস,এম জগলুল হায়দার এম,পি কে নৌকা প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে শ্যামনগর উপজেলা ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি গাজী একরামুল হক লায়েছের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য বাবলুর রহমান বাবলু,
শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল সাবেক যুবনেতা আব্দুস সাত্তার, ঢাকা উত্তর ছাত্রলীগের সহ সভাপতি তারেক বীন হায়দার রাজন, শ্যামনগর উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক সাঈদউজ্জামান সাঈদ, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আল আমিন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শাহিন হোসেন, শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ নূরুজ্জামান টুটুল, শ্যামনগর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শেখ মিজানুর রহমান, যুম্ন সাধারন সম্পাদক আব্দুল মজিদ, রোকেয়া মুনসুর মহিলা কলেজের প্রভাষক অলিউর রহমান, শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রী কলেজের সাবেক সভাপতি আব্দুস সবুর,
শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আল মামুন লিটন,
শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মিন্টু,শ্যামনগর উপজেলা ছাত্রলীগের যুম্ন সাধারন সম্পাদক শাহরিয়ার সোহাগ, শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ সুজন, শ্যামনগর সরকারি মহাসিন কলেজ ছাত্রলীগের সভাপতি দ্বীপ কুমার, সাধারন সম্পাদক সিরাজ। উক্ত বর্ধিত সভায় উপজেলা ছাত্রলীগের সকল কলেজ, ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাধারন সম্পাদক উপস্থিত ছিলেন সমগ্র অনুষ্ঠাটি পরিচালনা করেন শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আব্দুল হাকিম সবুজ।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest