সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্রতালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি : ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবিশ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিনটেকসই বেড়িবাঁধ ও চলাচলের উপযোগী রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর২৪ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি সাতক্ষীরার নিখোঁজ মাদ্রাসা ছাত্র ইব্রাহিমআশাশুনিতে আকস্মিক ঘূর্ণিঝড়ে ভেঙেছে ৫টি ঘর, চরম দুর্ভোগে ক্ষতিগ্রস্তরামুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ

আশাশুনি থানা পুলিশের অভিযানে আটক-২

 

আশাশুনি ব্যুরো : আশাশুনি থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ ২ আসামীকে আটক করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে বৃহস্পতিবার রাতে আশাশুনি থানা এলাকায় নিয়মিত মামলার আসামী গ্রেফতার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে এসআই ইসমাইল হোসেন, পিএসআই আঃ রাজ্জাক সঙ্গীয় ফোর্সের সহায়তায় রাত সাড়ে ১০ ঘটিকার দিকে এসসি-১৯৭/১৬ সাজাপ্রাপ্ত ওয়ারেন্টের আসামী শিতলপুর গ্রামের মৃত আ: সাত্তারের ছেলে জাকির হোসেনকে তার নিজ বাড়ী হতে গ্রেফতার করা হয়। অপরদিকে এসআই নূর ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় আশাশুনি থানার মামলা নং-০৫(১০)১৮ এর আসামী কুল্যা গ্রামের আ: রাজ্জাকের ছেলে মোঃ মাহাবুবর রহমান ডেভিডকে রাত ১২ টার দিকে কুল্যা হতে গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে আসামীদ্বকে আদালতে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতে রাজ্যে রাজ্যে মূর্তি তোলার পাল্লা

বিদেশের খবর: জাতির জনক মহাত্মা গান্ধী, প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, প্রথম নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মূর্তিই স্বাধীন ভারতের সবচেয়ে বড় অলঙ্কার। সেই থেকেই শুরু। তারপর গত ৭১ বছরে (১৯৪৭ থেকে) সারা ভারতে কম মূর্তি ওঠেনি।
সম্প্রতি বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশটির ‘লৌহমানব’ খ্যাত সরদার বল্লভভাই প্যাটেলের ১৮২ মিটার আকাশচুম্বী মূর্তির নাম ‘স্ট্যাচু অব ইউনিটি’।
এরপর থেকে কে কত উঁচুতে মাথা তুলতে পারে, সেই লড়াই এখন চরমে। ভারতের রাজনীতিতে জেঁকে বসেছে মূর্তির ভূত। পাল্লা দিয়ে উঠছে উঁচু উঁচু মূর্তি। মহারাষ্ট্র চাইছে মারাঠা সম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছত্রপতি শিবাজির মূর্তি সবার উপরে মাথা তুলে দাঁড়াক।

অযোধ্যায় রামমন্দির নির্মাণ নিয়ে তো কম হইচই হল না। উত্তর প্রদেশও তাই ঘোষণা দিয়ে রেখেছে, ২২১ মিটারের বিশ্বের উচ্চতম মূর্তি হবে রামের মূর্তি। রাজস্থানে ১৬৮ মিটারের সুউচ্চ শিবমূর্তির নির্মাণ কাজ চলমান। কর্নাটক রাজ্যও ১২৫ ফুটের কাবেরী মূর্তি তৈরির তোড়জোড় শুরু করেছে।

বিহারে সোমবার উন্মোচিত হয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম বুদ্ধমূর্তি। গুজরাটের নর্মদা জেলার কেভাদিয়া এলাকায় প্যাটেলের ১৮২ মিটারের উঁচু মূর্তি দাঁড়িয়ে। ৩১ অক্টোবর প্যাটেলের জন্মদিনে মোদি প্রায় ৩ হাজার কোটি রুপি ব্যয়ে নির্মিত মূর্তিটি উন্মোচন করেন।

এটিই বর্তমানে বিশ্বের উচ্চতম মূর্তি। প্যাটেলের মূর্তি নিয়ে ভারতের রাজনীতিতে চরম বিতর্ক হয়েছে। মাওলানা আবুল কালাম আজাদ তার ‘ইন্ডিয়া উইনস ফ্রিডম’ গ্রন্থে ভারত বিভাগের জন্য প্যাটেলকে দায়ী করেছেন। তিনি ছিলেন গান্ধীজির কাছের মানুষ।

সত্যাগ্রহ আন্দোলনে নেতৃত্ব দেয়ায় সত্যাগ্রহী নারীরা প্যাটেলকে ‘সরদার’ উপাধি দেন। তার এসব খ্যাতি ছাড়াও বিরোধী দলের দিকে ‘রাজনৈতিক তীর’ ছুড়তে প্যাটেলের মূর্তি তৈরি করেছে বিজেপি।

ক্ষমতায় বসার পর থেকেই ভারতের রাজনীতিতে কংগ্রেস ও নেহেরু পরিবারের দীর্ঘদিনের আধিপত্য খর্ব করতে আদাজল খেয়ে নামেন মোদি।
নেহেরুর উদার ও সেক্যুলার মতের বিরোধিতাকারী প্যাটেলকে উপেক্ষিত ‘হিরো’ হিসেবে মনে করে বিজেপি। তার মূর্তি নির্মাণের অর্থ হল, প্যাটেলকে তার মাপের চেয়ে বড় করে দেখিয়ে নেহরুকে ছোট দেখানোর চেষ্টা। এছাড়া এ মূর্তি নির্মাণের কারণে জমিহারা ৭৫ হাজার মানুষ বিক্ষোভ করেছিলেন।

প্রতিবাদস্বরূপ, মূর্তি উন্মোচনের দিন আশপাশের ৭২টি গ্রামে চুলা জ্বলেনি। চীনের বুদ্ধমূর্তিকে টেক্কা দিতে মহারাষ্ট্রে মুম্বাই উপকূলে শিবাজির মূর্তি নির্মাণের অনুমোদন দেয়া হয়েছে।
২১২ মিটার উচ্চতার এ মূর্তি তৈরিতে ব্যয় হবে প্রায় তিন হাজার ৬০০ কোটি রুপি। ইতিমধ্যে ভারতের লার্সেন অ্যান্ড টুব্রো কোম্পানির সঙ্গে তিন হাজার কোটি রুপির চুক্তি সম্পন্ন করেছে মহারাষ্ট্র সরকার।

চীনের স্প্রিং টেম্পলে বুদ্ধমূর্তির উচ্চতা ২০৮ মিটার। ২০২১ সালের মধ্যে শিবাজির মূর্তির নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার কথা প্রকল্প নথিতে উল্লেখ রয়েছে। তখন এটিই হবে বিশ্বের উচ্চতম মূর্তি। গুজরাটের প্যাটেলের মূর্তি বা শিবাজির মূর্তিকে ছাড়িয়ে যাবে রাম মূর্তি।

গত শনিবার মন্ত্রিসভায় এ প্রকল্প পাস করেছে উত্তর প্রদেশের যোগী সরকার। অযোধ্যায় সরযূ নদীর তীরে নির্মিত হবে ২২১ মিটার উঁচু ব্রোঞ্চের এ মূর্তি। তবে ব্যয় বা কত সাল নাগাদ এর কাজ শেষ হবে তা নিশ্চিত করেনি যোগী সরকার। রাম মন্দির নির্মাণ নিয়ে শিবসেনা ও হিন্দু পরিষদ মোদি সরকারকে চাপ দিচ্ছে। এটা স্পষ্ট যে, চাপের মুখে তড়িঘড়ি এমন সিদ্ধান্ত নিয়েছেন মোদিঘনিষ্ঠ যোগী। বিশ্বের উচ্চতম মূর্তি হবে এটি।

রাজস্থানে ১৬৮ মিটারের সুউচ্চ শিবমূর্তির নির্মাণ কাজ চলমান। ২০১৯ সালের মার্চের মধ্যে রাজস্থানের নাথদ্বারার গণেশ টেকরিতে নির্মিতব্য মূর্তিটির কাজ শেষ হবে। ২০১২ সালে শিলান্যাস হওয়া এ মূর্তির কাজ ইতিমধ্যে ৮৫ শতাংশ শেষ হয়েছে। নির্মাণ সম্পন্ন হলে এটি হবে বিশ্বের সর্বোচ্চ শিবমূর্তি। পাশাপাশি এটিই বিশ্বের চতুর্থ উচ্চতম মূর্তি।

মূর্তি গড়ার দৌড়ে শামিল হয়েছে কর্নাটকও। বেঙ্গালুরু থেকে ৯০ কিমি. দূরে মান্ডিয়া জেলার কৃষ্ণ রাজা সাগর জলাধারে তৈরি হবে কাবেরী মাতার ১২৫ ফুট উচ্চতার মূর্তি। ৪০০ একর জমির ওপর এ মূর্তি তৈরিতে আনুমানিক ব্যয় হবে এক হাজার ২০০ কোটি রুপি।

২০২১ সালের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা করছেন কর্নাটকের জলসম্পদমন্ত্রী ডি কে শিবকুমার। সোমবার ভারতের দ্বিতীয় বৃহত্তম বুদ্ধমূর্তি উন্মোচন করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ৭০ ফুট উঁচু বুদ্ধদেবের মূর্তিটি নালন্দা জেলার রাজগিরের গোরা কাটোরা লেকের মাঝখানে তৈরি হয়েছে। ৪৫ হাজার কিউবিক ফুটের গোলাপি পাথরের মূর্তিটি তৈরির খরচ প্রায় ২০ কোটি রুপি।

তবে বাজেট থেকে এসব অর্থের খুব কমই এসেছে। বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে ব্রিটেনের কাছ থেকে বিরাট অঙ্কের অর্থ সাহায্য নিয়েছেন মোদি। সে অর্থই মূর্তি নির্মাণে ঢালছেন বলে অভিযোগ তুলেছেন ব্রিটিশ এমপি পিটার বোন। প্যাটেলের মূর্তি নির্মাণের পর ব্রিটিশ গণমাধ্যমে এ খবর ফলাও করে ছাপা হয়েছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঢাকা টেস্টের প্রথম দিন বাংলাদেশের

খেলার খবর: শেষ বিকালে দ্রুত মুশফিককে হারিয়ে কিছুটা চাপে পড়েছিল বাংলাদেশ। তবে সেই চাপ টের পেতে দিলেন না সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। দুর্দান্ত খেললেন তারা। দুজনের মধ্যে গড়ে উঠেছে দারুণ মেলবন্ধন।

ইতিমধ্যে ক্যারিয়ারে ২৪তম ফিফটি তুলে নিয়েছেন সাকিব। ৯৮ বলে ১ চারে এ রান করেন তিনি। তাকে অসাধারণ সঙ্গ দিলেন মাহমুদউল্লাহ। প্রথম দিন শেষে ৫ উইকেটে ২৫৯ রান করেছে বাংলাদেশ। সাকিব ৫৫ রান নিয়ে ক্রিজে আছেন। ৩১ রান নিয়ে সঙ্গী ডেপুটি মাহমুদউল্লাহ। এরই মধ্যে ৬৯ রানের জুটি গড়ে ফেলেছেন তারা।

মিরপুরের উইকেট হচ্ছে স্পিন সহায়ক। প্রথম দিনই বেশ সহায়তা পেয়েছেন স্পিনাররা। সময় যত গড়াবে বল তত টার্ন ও স্কিড করবে। সেই সঙ্গে লাফিয়ে উঠবে ও নিচু হয়ে যাবে। এ অবস্থায় প্রথম ইনিংসে ৪০০ করতে পারলেই ওয়েস্ট ইন্ডিজকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়া যাবে। প্রথম দিন শেষে সেই পথেই আছে বাংলাদেশ। ফলে দিনটি স্বাগতিকদের বলা যায়।

দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০তে এগিয়ে বাংলাদেশ। চট্টগ্রামে দাপুটে জয়ের পর ঢাকা টেস্টেও দুর্দান্তভাবে জিতে সিরিজ জয় লক্ষ্য স্বাগতিকদের। এ টার্গেটে খেলতে নেমে টস ভাগ্যকে পাশে পান টাইগার দলপতি সাকিব আল হাসান। প্রথম টেস্টের মতো টস জিতে এ টেস্টেও আগে ব্যাটিং নেন তিনি।

অভিষিক্ত সাদমান ইসলামকে নিয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন সৌম্য সরকার। কিন্তু ফের ব্যর্থ হন তিনি। প্রথম টেস্টে দুই ইনিংস মিলে করেন মাত্র ১১ রান। ঢাকা টেস্টে সতর্ক শুরু করেন সৌম্য। তবু ব্যর্থতার ঘেরাটোপ থেকে বের হতে পারেননি বাঁহাতি ওপেনার। রোস্টন চেজের বলে শাই হোপকে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ১৯ রানে ফেরেন তিনি।

ওয়ানডাউনে নেমে আগ্রাসী ব্যাটিং শুরু করেন মুমিনুল হক। তোলেন দ্রুত রান। বোলারদের ওপর হন ভীষণ চড়া। টেস্ট ক্রিকেটের সঙ্গে যে মেজাজ মোটেও যায় না। এর খেসারত গুনেই প্যাভিলিয়নে ফেরেন। একরকম উইকেট বিলিয়ে দিয়ে আসেন তিনি। কেমার রোচের করা শর্ট বলটি অনায়াসে ছেড়ে দিতে পারতেন লিটল মাস্টার। কিন্তু পুল করে উড়িয়ে মারতে গিয়ে রোস্টন চেজকে ক্যাচ দিয়ে আসেন। শটটি ছিল ভীষণ দৃষ্টিকটু। যেন তাকে ক্যাচ প্র্যাকটিস করান পয়েট অব ডায়নামো। ফেরার আগে ৪৬ বলে ২ চারে ২৯ রান করেন টেস্ট স্পেশালিস্ট।

পরে সাদমানকে দারুণ সঙ্গ দেন মোহাম্মদ মিঠুন। জমে উঠে তাদের জুটি। তাতে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ। তবে সেই রেসটা ধরে রাখতে পারেননি মিঠুন। তিনিও উইকেট ছুড়ে আসেন। দেবেন্দ্র বিশুর বল ক্রস ব্যাটে খেলে বোল্ড হয়ে ফেরেন এ মিডলঅর্ডার। এতে ভাঙে ৬৪ রানের জুটি। ফেরার আগে ২৯ রান করেন তিনি।

একে একে টপঅর্ডারের সবাই ফিরলেও একপ্রান্ত আগলে ছিলেন সাদমান। ধীরে ধীরে তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করার দিকে ধাবিত হচ্ছিলেন তিনি। কিন্তু মিঠুনকে হারিয়ে বেশিক্ষণ ক্রিজে স্থায়ী হতে পারেননি বাঁহাতি ওপেনার। তিনিও সাজঘরের পথ ধরেন। দারুণ খেলতে থাকা এ ব্যাটসম্যান দেবেন্দ্র বিশুর বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন। ফেরার আগে অবশ্য বাংলাদেশের ইতিহাসের পাতায় তার নাম লিপিবদ্ধ হয়। দেশের হয়ে অভিষেকে সপ্তম সর্বোচ্চ রান করার কীর্তি গড়েন তিনি। প্রথম ইনিংস বিবেচনা নিলে তৃতীয় সর্বোচ্চ। ১৯৯ বলে ৬ চারে ৭৬ রান করেন বাঁহাতি ওপেনার।

এরপর ব্যাটিংয়ে নেমে সাবলীল ছিলেন না মুশফিকুর রহিম। বেশিক্ষণ টিকতেও পারেননি। শারমন লুইসের বলে সরাসরি বোল্ড হয়ে ফেরেন তিনি। ফেরার আগে অবশ্য প্রত্যাশিত মাইলফলক স্পর্শ করেন মিস্টার ডিপেন্ডেবল। বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৪ হাজার রান করার কীর্তি গড়েন উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

এদিন ১৪ রান করে ফেরেন মুশফিক। এতে ক্রিকেটের অভিজাত সংষ্করণে তার রান হয় ৩৫.১৪ গড়ে ৪ হাজার ৬ রান। ১২৩ ইনিংসে প্রায় ৪৭ স্ট্রাইক রেটে এ রান সংগ্রহের পথে ৬ সেঞ্চুরি ও ১৯ ফিফটি হাঁকান তিনি। সর্বোচ্চ রানের ইনিংস টাইগারদের হয়ে রেকর্ড ২১৯*।

এর আগে এ নজির স্থাপন করেন তামিম ইকবাল। ৫৬ ম্যাচে ১০৮ ইনিংসে ৩৭.৮৪ গড়ে ৪ হাজার ৪৯ রান করেন তিনি। ৫৫.৩২ স্ট্রাইক রেটে এ রান করার পথে ৮ সেঞ্চুরি ও ২৫ হাফসেঞ্চুরি হাঁকান ড্যাশিং ওপেনার। সর্বোচ্চ রানের ইনিংস ২০৬।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মদরিচের বিকল্প মিলবে ২৫০ মিলিয়ন ইউরোতে!

খেলার খবর: ইউরোপ এবং ফিফার সেরা ফুটবলারের পুরস্কারটা আগেই জিতেছেন লুকা মদরিচ। সবকিছু ঠিকঠাক থাকলে ব্যালন ডি’অরও উঠছে তার হাতে। কিন্তু তাতে আশ্বস্ত নয় রিয়াল মাদ্রিদ। ফুল ফুটছে মডরিচে। কিন্তু তার ক্যারিয়ারের বসন্ত যে শেষ। মৌসুমের শুরুতে মডরিচ নিজেও ক্লাব ছাড়ি ছাড়ি করছিলেন। বয়স বেড়ে দাঁড়িয়েছে ৩৩। আর ক’দিনই বা সার্ভিস পাবে রিয়াল। তাই মডরিচের বিকল্প খুঁজতে শুরু করেছে রিয়াল।

লস ব্লাঙ্কোসদের চোখ গেছে টটেনহ্যামের এরিকসনের দিকে। রোনালদো তো রিয়াল ছেড়েছেন। বেল-বেনজেমা, মার্সেলোদের বয়স হয়েছে। এরই মধ্যে রিয়াল অদ্রিয়জলা, দানি ক্যাবালোসদের সুযোগ দিতে শুরু করেছে। কিন্তু তাদের দরকার বড় কিছু তারকা। নেইমারের দিকে দু’বার ছো মেরেও এখনো কাজ হয়নি। বেনজেমারও বদলি খুঁজছে তারা। তবে আপাতত মডরিচের বিকল্পর জন্য যে অর্থ দাবি করেছে টটেনহ্যাম তা চোখ ছানা বড়া হবার মতো।

অ্যাটাকিং মিডফিল্ডে খেলা এরিকসনের বয়স ২৬ বছর। ইন্টারের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে তার গোলে জয় পেয়েছে স্পাররা। ডেনমার্কের এই ফুটবলারকে কিনলে লম্বা সময় সার্ভিস পাবে রিয়াল। মডরিচ-বেনজেমা-রামোসরা যেমন দিচ্ছেন। আর তাই তার দিকে চোখ লস ব্লাঙ্কোসদের। কিন্তু দামে বাধছে ফ্যাকড়া। টটেনহ্যাম তার জন্য চেয়েছে ২৫০ মিলিয়ন ইউরো। টটেনহ্যামের সঙ্গে এরিকসনের চুক্তি আছে ২০২০ সাল পর্যন্ত। বছর খানেক অপেক্ষা করলে তাই তাকে পাওয়ার পথ সহজ হবে রিয়ালের। আর কিনতে চাইলে দিতে হবে রেকর্ড দাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাখির কুমারিত্ব সার্টিফিকেট ভাইরাল

বিনোদনের খবর: ক’দিন পরেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। তার আগেই ভাইরাল হল তার কুমারিত্ব পরীক্ষার সার্টিফিকেট। আর সেই সার্টিফিকেট পোস্ট করেছেন রাখির হবু স্বামী দীপক কালাল।
ভাইরাল পোস্টে দেখা গেছে, ভার্জিনিটি টেস্টে রাখিকে এখনও কুমারি বলা হয়েছে। সেই সঙ্গে ‘সামনে ও পিছন থেকে’ এই কথাটিও উল্লেখ করা হয়েছে। গত ২৮ নভেম্বর এই পোস্টটি করা হয়েছে।

একই সঙ্গে নিজেরও ভার্জনিটি টেস্টের ছবিও পোস্ট করেছেন দীপক কালাল। সেই সার্টিফিকেটে দীপককেও ভার্জিন বলা হয়েছে। স্বাভাবিকভাবেই এই পোস্টটি ভাইরাল হতে বেশি সময় নেয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই পোস্টটি নিয়ে হাসি-ঠাট্টায় মেতেছেন।

প্রসঙ্গত, রাখির মতোই যথেস্ট বিতর্কিত তার হবু স্বামী দীপক। নানা বিতর্কের কারণে তিনিও মাঝে মধ্যেই সংবাদ শিরোনামে আসেন। এহেন দীপকের সঙ্গে রাখির বিয়ের খবর শুনে তুমুল আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রমা চৌধুরী পাচ্ছেন মরণোত্তর রোকেয়া পদক

দেশের খবর: ‘একাত্তরের জননী’ খ্যাত বীরাঙ্গনা সদ্য প্রয়াত রমা চৌধুরী পাচ্ছেন বেগম রোকেয়া পদক। নারী জাগরণে অসমান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ আগামী ৯ ডিসেম্বর তাকে দেয়া হবে মরণোত্তর বেগম রোকেয়া পদক।

রমা চৌধুরীর বইয়ের প্রকাশক আলাউদ্দিন তাহের বলেন, ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে রমা চৌধুরীর ছেলে জহরলাল চৌধুরীর কাছে একটি চিটি পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার চিটিটি হাতে এসেছে। আগামী ৯ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পদক তুলে দেবেন।’

মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে দুই ছেলেকে হারানোর পাশাপাশি নিজের সম্ব্রমও হারান রমা চৌধুরী। তার রয়েছে ১৮টি বই। যার মধ্যে উল্লেখযোগ্য- ‘একাত্তরের জননী’, ‘এক হাজার এক দিন যাপনের পদ্য’ এবং ‘ভাব বৈচিত্র্যে রবীন্দ্রনাথ’। ১৯৪১ সালের ১৪ অক্টোবর চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় জন্মগ্রহণ করেন রমা চৌধুরী। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন। গত ৩ সেপ্টেম্বর না ফেরার দেশে চলে যান এ বীরাঙ্গনা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দণ্ডিতদের ভোটের পথ আটকাতে রাষ্ট্রপক্ষের আবেদন

দেশের খবর: বিচারিক (নিম্ন) আদালতের দেয়া সাজা কিংবা দণ্ড স্থগিত হলে দণ্ডিত ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন বলে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। শুক্রবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়েছে।
শনিবার সকাল ১০ টার দিকে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। শনিবার সরকারি ছুটির দিন হলেও বিশেষভাবে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী।
তিনি বলেন, হাইকোর্টের আদেশ আমরা স্থগিত চেয়ে আবেদন তৈরি করেছি। আবেদনটি শনিবার সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে দাখিল ও শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। ওই দিন সকাল ১০টায় আমাদের আবেদনের ওপর শুনানি হবে।
সরকারি ছুটির দিন অর্থাৎ শনিবার সুপ্রিম কোর্টের চেম্বার আদালতের কার্যক্রম পরিচালনা নিয়ে কোনো আইনগত বাধা রয়েছে কি না জানতে চাইলে রাষ্ট্রপক্ষের এই কৌঁসুলি জানান, চেম্বার আদালত যেকোনো দিন যেকোনো প্রয়োজনে বসতে পারে। এখানে কোনো আইনি বিধি-নিষেধ নেই। তা ছাড়া আমরা ইতোমধ্যে মামলার উভয়পক্ষকেই শুনানিতে থাকার জন্য অবহিত করেছি।

এর আগে গত ২৯ নভেম্বর ঝিকরগাছা উপজেলার চেয়ারম্যান সাবিরা সুলতানাকে বিচারিক আদালতের দেয়া সাজা ও দণ্ড স্থগিত করেন বিচারপতি মোহাম্মদ রইচ উদ্দিনের একক হাইকোর্ট বেঞ্চ।
পরে সাবিরা সুলতানার আইনজীবী আমিনুল ইসলাম জানান, বিচারিক আদালতের দেয়া সাজা ও দণ্ড স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে এই আদেশের পর থেকে যারা নির্বাচনে অংশ নিতে চান তারা হাইকোর্টে সাজা বা দণ্ড স্থগিত চেয়ে আবেদন করে নির্বাচনে অংশ নিতে পারবেন।

তবে গত ২৯ নভেম্বর সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তার প্রতিক্রিয়ায় বলেন, সংবিধান অনুসারে ২ বছরের বেশি সাজাপ্রাপ্ত ব্যক্তি নির্বাচনে অংশ নিতে অযোগ্য হবেন। তাই হাইকোর্টের এই একক বেঞ্চের আদেশের বিরুদ্ধে আমরা আপিলে যাবো।

তবে, এর আগে গত ২৮ নভেম্বর বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এক পর্যবেক্ষণে বলেন, দণ্ড বা সাজার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল বিচারাধীন থাকা অবস্থায় কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না, যতক্ষণ না আপিলে ওই দণ্ড চূড়ান্তভাবে বাতিল বা স্থগিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচনী ইশতেহার দেবে আওয়ামী লীগ: ওবায়দুল কাদের

দেশের খবর: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে আওয়ামী লীগ। তিনি বলেন, ‘মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখের পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন।’ সেতুমন্ত্রী আরো বলেন, শুধু নির্বাচনকে সামনে রেখে নয়, আগামী প্রজন্মকে সামনে রেখে দেশের উন্নয়ন করেছে আওয়ামী লীগ। নির্বাচনী ইশতেহারেও তা প্রতিফলিত হবে।

শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ওবায়দুল কাদের। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম কামাল হোসেন ও আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এত কিছুর পরও আমরা যাদের দলীয় মনোনয়ন দিয়েছি তাদের বেশির ভাগই রাজনীতিবিদ। রাজনীতিবিদরাই বেশি মনোনয়ন পেয়েছেন। ছাত্রলীগের সাবেক নেতাদের মনোনয়ন দিয়েছি। মনোনয়ন পাওয়াদের মধ্যে ৪০ জন রয়েছেন যারা সরাসরি মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত ছিলেন।
তিনি বলেন, মনোনয়নপ্রাপ্তদের মধ্যে ৪৫ জন নতুন মুখ রয়েছেন। এ সংখ্যা আরও বেড়ে ৫০ জনে উন্নীত হতে পারে। বাসস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest