সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্রতালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি : ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবিশ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিনটেকসই বেড়িবাঁধ ও চলাচলের উপযোগী রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর২৪ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি সাতক্ষীরার নিখোঁজ মাদ্রাসা ছাত্র ইব্রাহিমআশাশুনিতে আকস্মিক ঘূর্ণিঝড়ে ভেঙেছে ৫টি ঘর, চরম দুর্ভোগে ক্ষতিগ্রস্তরামুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ

বহিষ্কারের হুশিয়ার সত্ত্বেও ভোটের মাঠে আ’লীগের ২ বিদ্রোহী প্রার্থী

দেশের খবর: চূড়ান্ত বহিষ্কারের হুশিয়ার সত্ত্বেও বিদ্রোহী প্রার্থী হিসেবে শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকতে চান রাজশাহী জেলা আওয়ামী লীগের প্রবীণ দুই নেতা। তাদের একজন হলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের বর্তমান সদস্য ও সাবেক সভাপতি তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক। অন্যজন হলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মেরাজ উদ্দিন মোল্লাহ।

জানা গেছে, তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক এবার রাজশাহী-৫ ( পুঠিয়া-দুর্গাপুর) আসনে দলীয় মনোনয়ন চেয়েছিলেন। ফারুকের বাড়ি এই আসনের দুর্গাপুরে। তিনি রাজশাহী-৫ আসনে ( সাবেক আসন নং-৪) ১৯৯১ সালে আওয়ামী লীগের দলীয় টিকিটে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়েছিলেন।
দলীয় নেতাকর্মীদের মতে, একাধারে কয়েকবার ইউপি ও দুর্গাপুর উপজেলা চেয়ারম্যানও হয়েছিলেন ফারুক। ১৯৮৬ সালে রাজশাহী-৫ আসনে দলীয় মনোনয়নে এমপি নির্বাচিত হয়েছিলেন তিনি।
রাজশাহী-৫ আসনে এবার যে ১০ জন নেতা আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন, তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক তাদের মধ্যে সবচেয়ে প্রবীণ। রাজশাহী-৫ আসনে তার নিজস্ব ভোটার রয়েছে। দলীয় মনোনয়ন না পেয়ে ফারুক গত ২৮ নভেম্বর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। বিদ্রোহী হলেই দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কারের ঘোষণা সত্ত্বেও ফারুক বিদ্রোহী হিসেবে ভোটের মাঠে থাকার বিষয়ে এখনও অনড়।

জানা গেছে, ২০০৯ সালের ডিসেম্বর ও ২০১৪ সালের জানুয়ারির নির্বাচনেও তাজুল ইসলাম ফারুককে মনোনয়ন না দিয়ে আব্দুল ওয়াদুদ দারাকে মনোনয়ন দিয়েছিল দল। দারা এবার মনোনয়ন পাননি।
দলীয় সিদ্ধান্ত উপক্ষো করে প্রার্থী হিসেবে থেকে যাওয়া প্রসঙ্গে তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক বলেন, তিনিই সবচেয়ে প্রবীণ নেতা। দীর্ঘ চারযুগ ধরে নানারকম চড়াই উৎরাই ও সঙ্কটময় পরিস্থিতিতে দলকে আঁকড়ে ধরে রেখেছিলেন। কিন্তু তার আসনে একজন সম্পূর্ণ অরাজনৈতিক ব্যক্তিকে এবার মনোনয়ন দেয়া হয়েছে। তাকে বঞ্চিত করা হয়েছে। এ কারণে তিনি আসনটি ধরে রাখার স্বার্থেই স্বতন্ত্র হিসেবে ভোট করার সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, এবার রাজশাহী-৫ আসনে এবার জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মনসুর রহমানকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। অন্যদিকে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী) হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এই আসনের সাবেক এমপি মেরাজ উদ্দিন মোল্লাহ।

২০০৮ সালের ২৯ ডিসেম্বরের ভোটে তিনি বিএনপির প্রভাবশালী নেতা কবীর হোসেনকে বিপুল ভোটে পরাজিত করে এমপি নির্বাচিত হয়েছিলেন।

তবে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে দল তাকে মনোনয়ন দেয়ার বদলে রাবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তরুণ নেতা আয়েন উদ্দিনকে মনোনয়ন দেয়া হলে তিনি এমপি নির্বাচিত হন।

এদিকে এবারও মেরাজ উদ্দিন মোল্লাহ রাজশাহী-৩ আসনে মনোনয়ন চেয়েছিলেন কিন্তু দল থেকে আবারও আয়েন উদ্দিনকেই মনোনয়ন দেয়া হয়েছে। এতে ক্ষুব্ধ মেরাজ উদ্দিন মোল্লাহ স্বতন্ত্র প্রার্থী হিসেবে গত ২৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিল করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, তাজুল ইসলাম ফারুকের মতো মেরাজ মোল্লাহও একাধারে ইউপি ও পবা উপজেলা চেয়ারম্যান এবং সর্বশেষ ২০০৮ সালে এমপি হন। মেরাজ উদ্দিন মোল্লাহও দল থেকে বহিষ্কারের হুশিয়ারি সত্ত্বেও বিদ্রোহী হিসেবে শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকতে চান বলে স্পষ্টভাবে জানিয়েছেন।

এ প্রসঙ্গে মেরাজ উদ্দিন মোল্লাহ বলেন, পবা উপজেলায় তার নিজস্ব ভোটব্যাংক রয়েছে। তাছাড়া তিনি চান রাজশাহী-৩ আসনে স্থানীয়ভাবে কেউ এমপি নির্বাচিত হোন। এলাকার জনগণের মতামত নিয়েই তিনি শেষ পর্যন্ত ভোটের মাঠে লড়ে যেতে চান।

দলীয় প্রার্থীর সমর্থনে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। বহিস্কার হলেও তিনি প্রার্থী থাকবেন বলে জানিয়েছেন মেরাজ।

এ ব্যাপারে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, দলীয় সিদ্ধান্ত মেনে দুই আওয়ামী লীগ নেতাকে মনোনয়নপত্র প্রত্যাহারের ব্যাপারে অনুরোধ করা হয়েছে। এরপরও যদি তারা প্রার্থীতা নিয়ে ভোটের মাঠে বিদ্রোহী থাকেন তাহলে কেন্দ্রকে অবহিত করা হবে। কেন্দ্র তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভোট কক্ষের ভেতর ভিডিও বা ছবি তোলা অপরাধ : ইসি

দেশের খবর: ভোটের দিন ভোট কক্ষের ভেতর ভিডিও বা স্থির চিত্র ধারণ করা অপরাধ হিসেবে গণ্য করতে হবে বলে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ শুক্রবার সকালে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে দুই দিনব্যাপী প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এ নির্দেশনা দেন ইসির অতিরিক্ত সচিব মো. কামরুল হাসান।
কামরুল হাসান বলেন, ভোট কক্ষে একজন ভোটার প্রবেশ করার পর প্রথমে তার পরিচয় নিশ্চিত হতে হবে। ভোটারের নাম সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটার তালিকায় থাকলে ব্যালট পেপারের মুড়িতে তার আঙুলের ছাপ রেখে ভোটারকে ব্যালট পেপার সরবারহ করতে হবে। এরপর ভোটার গোপন কক্ষে গিয়ে তার পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। গোপন কক্ষে ভোটগ্রহণ কর্মকর্তারাসহ অন্য কারোই প্রবেশ অধিকার থাকবে না। কেবল দৃষ্টি প্রতিবন্ধী ভোটারকে সহায়তার জন্য ভোটার তার পছন্দের একজনকে সঙ্গে রাখতে পারবেন।

তিনি বলেন, ভোটকেন্দ্রে নির্বাচন পর্যবেক্ষকরা এক স্থানে দীর্ঘক্ষণ থাকতে পারবেন না। পর্যবেক্ষকরা ভোট কেন্দ্রের গোপন কক্ষে প্রবেশ করতে পারবেন না। প্রিজাইডিং অফিসাররা পর্যবেক্ষকদের সাক্ষাৎকার দিতে পারবেন না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সংসদে ৬০টি সংরক্ষিত আসন চায় হিন্দু মহাজোট

দেশের খবর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যালঘু নির্যাতনকারী স্বাধীনতা বিরোধী ও সাম্প্রদায়িক শক্তিকে মনোনয়ন দেওয়া ও নির্বাচনের আগে সারাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। বিভিন্ন দাবির সাথে সংসদে ৬০টি সংরক্ষিত আসনও চেয়েছে তারা।

শুক্রবার (৩০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এ দাবি জানান সংগঠনটির নেতৃবৃন্দ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহারে সংখ্যালঘু সম্প্রদায়ের দাবি অন্তর্ভুক্তির দাবিও জানানো হয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে।

বক্তারা ব‌লেন, ‘‘আমরা সরকার ও রাজনৈতিক দল ও জোটের কাছে সংবাদ সম্মেলনের মাধ্যমে অনুরোধ করেছিলাম যেন, এবারের নির্বাচনে কোনো সংখ্যালঘু নির্যাতনকারী ও স্বাধীনতা বিরোধী ও সাম্প্রদায়িক শক্তির কাউকে নমিনেশন দেয়া না হয়। কিন্তু দেখা গেলো বিভিন্ন দলের বা জোট মনোনয়ন দিয়েছেন তাদের। কোনো দলই আমাদের কথা রাখেনি। তাই হিন্দু মহাজোটের মূল স্লোগান হবে ‘সংখ্যালঘু নির্যাতনকারীকে ভোট দেবো না, ভোট দিবেন না।’’

জোটটির নির্বাহী মহাসচিব ও মুখপাত্র পলাশ কান্তি দে বলেন, ‘আমরা দাবি করেছিলাম যে, এবার যেন সাংখ্যানুপাতিক হারে মনোনয়ন দেয়া হয়। কিন্তু সেটাও কোনো দল করেনি। বরং বিগত নির্বাচনের চেয়েও এবার কৌশলে কমিয়ে আনা হয়েছে। এভাবে চলতে থাকলে শুধু দেশ হিন্দু শুন্য হবে না বরং জাতীয় সংসদও হিন্দুশুন্য হবে।’

সহ-সভাপতি সমীর সরকার বলেন, ‘হিন্দু ভোটারদের বলবো, যে সমস্ত প্রার্থী বিগত দিনে সংখ্যালঘু নির্যাতনের সাথে জড়িত বা উস্কানি দিয়েছেন এবং স্বাধীনতা বিরোধী ও সাম্প্রদায়িক তাদের যেন ভোট না দেয়া হয়।’

মানবাধিকার বিষয়ক সম্পাদক হারাধন বিশ্বাস বলেন, ‘প্রতি নির্বাচনই হিন্দু সম্প্রদায়ের জন্য এক মূর্তিমান আতঙ্ক। যা প্রতিবারই ফিরে আসে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের মধ্যে এখনই মহাআতঙ্ক ছড়িয়ে পড়েছে। যে আক্রমন হচ্ছে।’

সমাজকল্যাণ সম্পাদক মনোজ কুমার বলেন, ‘আমরা আশঙ্কা করছি, অতীতের মতো এবারও হিন্দু সম্প্রদায়ের ঘর-বাড়ি, প্রতিমা ভাংচুর, নারীর উপর অত্যাচার ও নির্যাতন হতে পারে। কারণ নির্বাচন নিয়ে আমাদের আগের ঘটনা সুখকর নয়। নির্বাচন এদেশে হিন্দু সম্প্রদায়ের কাছে নির্যাতন। নির্বাচন এলে নির্যাতনের মহোৎসবে পরিণত হয়। এবার যেন এসব কোনো কিছুই না হয়, সেজন্য সরকার, সকল রাজনৈতিক দল ও নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়।’

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের দাবি সমূহ হচ্ছে:

১. নির্বাচন উপলক্ষ্যে হিন্দু নির্যাতন নিরোধকল্পে একটি কমিশন গঠন করতে হবে

২. হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে জাতীয় সংসদে ৬০টি সংরক্ষিত আসন প্রতিষ্ঠা করতে হবে

৩. নির্বাচনী ইশতেহারে একটি সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং সংখ্যালঘু সুরক্ষা আইন উল্লেখ করতে হবে।

৪. বিভিন্ন স্থানে নির্বাচনের আগে ও পরে যে নির্যাতন হয় সে সমস্ত এলাকায় ভোট স্থগিত করতে হবে। তদন্ত কমিটি করে যে দলেরই হোক না কেন, প্রকৃত অপরাধীদের যেন গ্রেফতার করে শাস্তির মুখোমুখি করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
উদ্বেগ–উত্তেজনায় জাতীয় পার্টি

দেশের খবর: মহাজোট থেকে জাতীয় পার্টি (জাপা) কত আসন পাচ্ছে, তা এখনো নিশ্চিত হয়নি। এ বিষয়ে দলের শীর্ষস্থানীয় নেতারা নিশ্চুপ। আবার দলীয় প্রধান এইচ এম এরশাদ অসুস্থ হয়ে হাসপাতালে। দলীয় মনোনয়ন না পেয়ে অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে মনোনয়ন নিয়ে বাণিজ্যের অভিযোগ করছেন। সব মিলিয়ে উদ্বেগ-উৎকণ্ঠার পাশাপাশি উত্তেজনা বিরাজ করছে জাপায়।

দলীয় সূত্র জানায়, দলীয় মনোনয়ন না পাওয়ায় বর্তমান সাংসদ সালমা ইসলামসহ (ঢাকা-১) অন্তত ১০ জন নেতা ও মনোনয়নপ্রত্যাশী জাপার শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন। কেউ কেউ পদত্যাগও করেছেন।
জাপার মনোনয়নের চিঠি না পাওয়ায় দল থেকে পদত্যাগ করেছেন প্রেসিডিয়াম সদস্য ও গাইবান্ধা জেলা কমিটির সভাপতি আবদুর রশীদ সরকার। তিনি বিএনপিতে যোগ দিয়েছেন। আবদুর রশীদ ১৯৯১ ও ১৯৯৬ সালে গাইবান্ধা-২ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন।

আবদুর রশীদ সাংবাদিকদের বলেন, ‘আমার হাত ধরে পার্টিতে যারা এসেছে, তাদেরও মনোনয়ন দেওয়া হয়েছে। আমি পার্টির জন্য অনেক করেছি, টাকা খরচ করেছি। আর কত? আমি আর পারছিলাম না।’
ঢাকা-১৩ আসন থেকে জাপার মনোনয়ন চেয়েছিলেন দলের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টু। মনোনয়ন না পেয়ে তিনি ক্ষুব্ধ। গতকাল তাঁর সমর্থকেরা বনানীর কার্যালয়ের সামনে স্লোগান দেন। সেখানে শফিকুল ইসলাম ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে দল থেকে পদত্যাগ করার ঘোষণা দেন। এই আসনে আওয়ামী লীগ সাদেক খানকে প্রার্থী করেছে।

দল থেকে পদত্যাগ করছেন কি না, জানতে চাইলে শফিকুল ইসলাম রাতে বলেন, ‘কাগজে-কলমে কিছু হয়নি। মহানগর উত্তরের ২৬ থানার নেতা-কর্মীরা কার্যালয়ে একটি সভায় গিয়েছিলেন। তাঁরা আমার মনোনয়ন না পাওয়ায় আবেগে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।’

ফেনী-৩ আসনে দলের মনোনয়ন না পেয়ে পদত্যাগ করেন জাপা চেয়ারম্যানের উপদেষ্টা রিন্টু আনোয়ার। এ আসনে জাপার প্রার্থী সদ্য দলে যোগ দেওয়া অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী। লালমনিরহাট-২ আসনে মনোনয়ন না পেয়ে বিএনপিতে যোগ দেন দলের সম্পাদকমণ্ডলীর সদস্য রোকন উদ্দিন।

গাজীপুর-৫ আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন গাজীপুর মহানগর জাপার সহসভাপতি ওবায়দুল কবির। তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে নিজের আসনে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করার ঘোষণা দেন। এই আসনে জাপার মনোনয়ন পেয়েছেন প্রেসিডিয়াম সদস্য আজম খানের স্ত্রী দলের কালীগঞ্জ উপজেলা সভাপতি রাহেলা পারভীন।

নীলফামারী-৪ আসনে দলের বর্তমান সাংসদ শওকত চৌধুরীর পাশাপাশি এরশাদের বোনের ছেলে আদিলুর রহমানকেও দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। এতে তিনি জাপার বনানী কার্যালয়ে এসে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরশাদের ভাগনেও মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখানে আওয়ামী লীগ কোনো প্রার্থী দেয়নি।

দিনাজপুর-৫ আসনে দলীয় প্রার্থিতার আবেদন সংগ্রহ করা মো. সোলায়মান সামি, চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সহসভাপতি মোহাম্মদ আলী, সিরাজগঞ্জ-৩ আসনের শেখ শরিফুল ইসলাম এবং ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের মনোনয়নপ্রত্যাশী কাজী মামুনুর রশীদ ও জয়পুরহাট-২ আসনে আবুল কাশেম মনোনয়ন নিয়ে আর্থিক লেনদেনের অভিযোগ তোলেন।

এ বিষয়ে জাপার মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, ‘এসব সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এটা কোনো একটি স্থান থেকে এসেছে, আমাকে ও দলকে হেয়প্রতিপন্ন করতে। পয়সা খেয়ে, কোনো জায়গা থেকে উদ্বুদ্ধ হয়ে এটা করা হতে পারে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুদের টাকা পরিশোধে ভিটাবাড়ি বিক্রি করতে বাধ্য করার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় সুদের টাকা পরিশোধ করতে মহাজন এক ব্যক্তির ভিটাবাড়ি বিক্রি করতে বাধ্য করেছে বলে অভিযোগ উঠেছে। মায়ের অসুস্থ্যতার সুযোগ নিয়ে মাত্র ৬০ হাজার টাকা দিয়ে জোরপূর্বক তার কাছ থেকে এক লক্ষ ৬৪ হাজার টাকা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া গ্রামের লুৎফররহমান গাজীর ছেলে মো. মিলন হোসেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার মাতা আনোয়ারা খাতুন অসুস্থ্য হয়ে পড়লে তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন হয়। মায়ের চিকিৎসা ব্যয় নির্বাহ করা সম্ভব হচ্ছিল না। অথচ আমার সম্পদ বলতে ২ কাটা জমিতে ভিটাবাড়ি ছাড়া আর কিছুই নেই। একমাত্র সন্তান হওয়ায় মায়ের অসুস্থ্যতায় আমি দিশাহারা হয়ে পড়ি। আমার কাছ থেকে বিস্তাররিত শুনে দুর্বলতার সুযোগ নিয়ে দমদম এলাকার তৌহিদ সামান্য সুদে ধার হিসাবে আমাকে ৬০ হাজার টাকা প্রদান করে। কিন্তু টাকা গ্রহণের পর থেকে তৌহিদ সুদের টাকা পরিশোধের জন্য আমার উপর চাপ দিতে থাকে। একদিকে মায়ের অসুস্থ্যতা, অন্যদিকে এতগুলো টাকা আমার পক্ষে পরিশোধ করা সম্ভব হচ্ছিল না। অথচ তৌহিদ কৌশলে টাকা দিয়ে তা সুদে আসলে আদায়ের জন্য মরিয়া হয়ে উঠে। মিলন হোসেন অভিযোগ করে বলেন, টাকা শোধ দিতে না পারায় তা আদায়ের জন্য কলারোয়া উপজেলা যুবলীগের সভাপতি তুলসিডাঙ্গা গ্রামের কাজী আসাদুজ্জামান শাহাজাদা, কাজী বাবু, মুরারিকাটি এলাকার কেলু রানা, রাজু, হাসপাতাল রোডের শাকিল খান জজ ও লোহাকুড়া এলাকার রুবেলসহ কয়েকজন ব্যক্তিকে ভাড়া করে টাকার জন্য আমার উপর চাপ দিতে থাকে। তারা আমার ভিটাবাড়ি বিক্রি করে দ্রুত টাকা শোধ দিতে বলে। টাকা না দিলে তারা আমাকে খুন-জখমের হুমকি দেয়। তাদের হুমকি ধামকিতে ভীত হয়ে একপর্যায় বাধ্য হয়ে আমি আমার একমাত্র সম্বল ভিটাবাড়ি বিক্রির সিদ্ধান্ত নেই।
তিনি আরো বলেন, ভিটাবাড়ি বিক্রি করে বাড়ি ফেরার পথে তৌহিদ, শাহাজাদাসহ সন্ত্রাসী বাহিনীর সদস্যরা আমাদের পথরোধ করে ক্রেতার কাছ থেকে জোরপূর্বক ১ লক্ষ ২০ হাজার টাকার একটি চেক গ্রহণ করে। পরবর্তীতে তারা ব্যাংক থেকে টাকা তুলে নেয়। এছাড়া ছেলেদের খরচ বাবদ আরো ৫ হাজার টাকা আদায় করে। মাত্র ৬০ হাজার টাকা দিয়ে তারা আমার কাছ থেকে ১ লক্ষ ৬৪ হাজার টাকা আদায় করেছে। ফাঁদে ফেলে ভিাটাবাড়ি বিক্রি করিয়ে জোরপূর্বক সবটাকা ছিনিয়ে নিয়েছে। অর্থলোভি তৌহিদ ও তার সন্ত্রাসী বাহিনীর খপ্পরে পড়ে আমি ও আমার পরিবার এখন পথে বসেছে। তিনি বাকি টাকা ফেরতের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টেস্ট ‘ইতিহাসে’ বাংলাদেশের রেকর্ড!

খেলার খবর: মাঠে গড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এই টেস্টের একাদশে বাংলাদেশ এনেছে দুটি পরিবর্তন। ওপেনার হিসেবে অভিষেক হয়েছে সাদমান ইসলামের।

এছাড়া উইকেটরক্ষক হিসেবে দলে ফিরেছেন লিটন দাস। তবে সবচেয়ে অবাক করার বিষয় হলো এই টেস্টে বাংলাদেশ দলে নেই কোনো পেসার।

টেস্ট আঙিনায় দেড় যুগের পথচলায় বাংলাদেশের এটি ১১২তম টেস্ট। কিন্তু বিশেষজ্ঞ পেসার ছাড়া একাদশ এই প্রথমবার।

এর আগে এক পেসার নিয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের। প্রথম টেস্টেও একমাত্র পেসার হিসেবে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। তবে দ্বিতীয় টেস্টে ব্যাটিং শক্তি বাড়াতে পেসার ছাড়াই মাঠে নেমেছে স্বাগতিকরা।

গত জুলাইয়ে উইন্ডিজ সফরের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতোই। প্রথম টেস্টে প্রথম ইনিংসে ৪৩ রানে অলআউট বাংলাদেশ। পরের টেস্ট মিলিয়ে বাকি তিন ইনিংসে একবারও দলীয় সংগ্রহ দুইশ’র কোটা ছুঁতে পারেনি বাংলাদেশ। ওই দুই টেস্টে বাংলাদেশের মোট ৪০ উইকেটের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের চার পেসার মিলে ভাগ করেছিলেন ৩৮ উইকেট।

ঘরের পেসবান্ধব উইকেট দেখে চার পেসার খেলিয়ে ফায়দা লুটেছিল ওয়েস্ট ইন্ডিজ। এর জবাবেই কি না, এবার ঘরের মাঠে স্পিনবান্ধব উইকেটে চার স্পিনার নিয়ে খেলছে বাংলাদেশ। প্রথম টেস্টে উইন্ডিজকে হারিয়েছে স্পিন জাদুতেই। তাইজুল ইসলাম ও নাঈম হাসানের পাশাপাশি বল হাতে জ্বলে উঠেছিলেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ।

চট্টগ্রামের মতো মিরপুরেও স্পিন-চতুষ্টয়েই মূল ভরসা বাংলাদেশের। এই টেস্টে মিডিয়াম পেসার সৌম্য সরকারকে দিয়েই সারা হবে নতুন বলে আক্রমণের কাজ।

চট্টগ্রামে প্রথম টেস্টে আগে ব্যাট করে ৬৪ রানে জয় তুলে সিরিজে লিড নেয় সাকিব আল হাসানের দল। সিরিজ জয়ের মিশনে মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ।
এদিন বাংলাদেশের ৯৪তম ক্রিকেটার হিসেবে অভিষেক ঘটেছে বাঁহাতি ওপেনার সাদমানের।

চলতি বছর এই নিয়ে আট টেস্ট খেলছে বাংলাদেশ। অভিষেকও হয়েছে আট ক্রিকেটারের। শুরুটা সানজামুল ইসলামকে দিয়ে। এরপর একে একে টেস্ট ক্যাপ পেয়েছেন আবু জায়েদ রাহী, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিথুন, খালেদ আহমেদ, নাঈম ইসলাম, এবার সাদমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘ক্ষমতায় আসলে প্রতি বছর এক লাখ গরু দান’

বিদেশের খবর: তেলেঙ্গানার শাসন ক্ষমতায় আসলে প্রতি বছর রাজ্যের এক লাখ মানুষকে বিনামূল্যে গরু দান করবে বিজেপি সরকার। আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার (২৯ নভেম্বর) ইশতেহার প্রকাশ করে এই ঘোষণা দেয় হিন্দুত্ববাদী দলটি। আগামী ৭ ডিসেম্বর তেলেঙ্গানার ১১৯ আসনে বিধানসভার নির্বাচন। তার আগে রাজ্যটির বিজেপি সভাপতি কে লক্ষণ এই নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন।
এতে তিনি বলেন, ‘আমরা যেটা পারবো এবং দেশের অন্য বিজেপি শাসিত রাজ্যগুলোতেও আমরা যেটা করেছি-কেবলমাত্র তারই প্রতিশ্রুতিই দেবো’।

এ সময় তিনি ঘোষণা দেন, ‘প্রতি বছর উৎসবের মৌসুমসহ অন্য অনুষ্ঠানে বিনামূল্যে এই গরু প্রদান করা হবে।’

গরু দান ছাড়াও ইশতেহারে আরও একগুচ্ছ ঘোষণা দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে স্নাতক স্তরের শিক্ষার্থীদের ল্যাপটপ, মদ বিক্রির ওপর নিয়ন্ত্রণ আনা, ২ লাখ রুপি পর্যন্ত কৃষি ঋণ মওকুফ, কৃষকদের চাষের সুবিধার্থে পাম্পসেট বা পানির ব্যবস্থা করা, উন্নতমানের সষ্য বীজ প্রদান ইত্যাদি।

রুপিসহ অন্য সুবিধার বিনিময়ে জোর করে ধর্মান্তকরণ রোধেরও প্রতিশ্রুতি দিয়েছি দলটি। ক্ষমতায় আসলে রাজ্য থেকে রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরও বিতাড়ন করার প্রতিশ্রুতি দেওয়া হয়।
স্নাতক স্তরের শিক্ষার্থীদের ল্যাপটপ বিতরণ ছাড়াও সপ্তম থেকে ১০ শ্রেণি পর্যন্ত নারী শিক্ষার্থীদের বিনামূল্যে সাইকেল, স্নাতক স্তর থেকে উচ্চপ্রশিক্ষণরত নারী শিক্ষার্থীদের শতকরা পঞ্চাশ ভাগ ছাড়ে স্কুটি প্রদান করা হবে বলেও নির্বাচনী ইশতেহারে জানানো হয়েছে।

আরও বলা হয়েছে, ক্ষমতায় আসলে ২০২২ সালের মধ্যে সমস্ত গরীব মানুষদের গৃহ বিতরণ করা হবে এবং সেই বাড়ি নির্মাণ সম্পন্ন না হওয়া পর্যন্ত গরীবদের বাড়ি ভাড়া বাবদ মাসিক ৫ হাজার রুপি করে আর্থিক সহায়তাও করা হবে। বেকার যুবকদের ৩,১১৬ রুপি করে বেকার ভাতা প্রদানেরও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইশতেহারে। আগামী ১১ ডিসেম্বর ভোট গণনা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মালয়েশিয়ার ৪৯ বছর বয়সী রাজাকে বিয়ে করলেন ২৫ বছরের ‘মিস মস্কো’

অনলাইন ডেস্ক: মালয়েশিয়ার রাজা সুলতান মোহাম্মদকে বিয়ে করলেন ২০১৫ সালের ‘মিস মস্কো’ খেতাব জয়ী রুশ সুন্দরী ওকসানা ভোয়েভোদিনা। ইসলাম ধর্ম গ্রহণ করে রুশ এই সুন্দরী গত ২২ নভেম্বর মালয়েশিয়ার রাজাকে বিয়ে করেছেন বলে রাজার সরকারি বাসভবন ‘ইস্তানা নেগারা’ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।

ইয়াহু নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২২ নভেম্বর মস্কোর বারভিখা কনসার্ট হলে এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ৪৯ বছর বয়সী রাজাকে বিয়ে করেন ২৫ বছরের এই রুশ সুন্দরী। দুই দেশের প্রথা অনুযায়ী হয়েছে তাদের বিয়ের আনুষ্ঠাকিতা।
ওকসানার টুইট করা এক ছবিতে দেখা যায়, জমকালো অনুষ্ঠানে বিয়ের পোশাকে রাজা সুলতান মোহাম্মদের পাশে দাঁড়িয়ে আছেন তিনি। মোহাম্মদ সুলতান নীল রঙের ঐতিহ্যবাহী মালয়েশিয়ার বাজু ও ওকসানা পড়েছিলেন কারুকার্য খচিত সাদা গাউন।

বিয়ের অনুষ্ঠানে আগত অতিথিদের জন্য ছিল রাজকীয় আয়োজন। বৃদ্ধ বয়সে রাজার এমন হঠাৎ বিয়েতে অনেকে বিস্ময় প্রকাশ করেছেন। তবে রাজা ও নতুন রানিকে শুভেচ্ছাও জানিয়েছেন অনেকে। তবে ওকসানার সঙ্গে রাজার প্রথম কোথায় সাক্ষাৎ ঘটেছিল তা জানা যায়নি।
১৯৫৭ সালে ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয় মালয়েশিয়া। স্বাধীনতা লাভের পর থেকে মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশের শাসকদের মধ্য থেকে মনোনীত একজন দেশের রাজার দায়িত্ব পালন করে আসছেন। ২০১৬ সালে মালয়েশিয়ার রাজা নির্বাচিত হন মোহাম্মদ। দেশটির নয়টি রাজ্যের সুলতানরা পাঁচ বছরের জন্য তাকে নির্বাচিত করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest