সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্রতালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি : ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবিশ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিনটেকসই বেড়িবাঁধ ও চলাচলের উপযোগী রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর২৪ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি সাতক্ষীরার নিখোঁজ মাদ্রাসা ছাত্র ইব্রাহিমআশাশুনিতে আকস্মিক ঘূর্ণিঝড়ে ভেঙেছে ৫টি ঘর, চরম দুর্ভোগে ক্ষতিগ্রস্তরামুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ

এক নম্বর নায়িকা হতে চান না জয়া

বিনোদনের খবর: বাংলা চলচ্চিত্রে নিজেকে এক নম্বর নায়িকা ভাবতে নারাজ জয়া আহসান। সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, এক নম্বরের পরে আর সামনে এগিয়ে যাওয়ার কোনও নম্বর হয় না। তাই আমি এক নম্বরে কোনও দিন থাকতে চাই না।
এ বিষয়ে তিনি আরও বলেন, নম্বরের রেটিং তাদের জন্য যারা ফর্মুলার ছবি করেন। আমি তো তা করি না। আমি যে সব শিল্পমানের ছবি করি তার প্রেক্ষিতে দর্শক যদি বলেন, আমি অভিনয় জানি, পারি। আমি তাতেই খুশি।
জয়ার বিশ্বাস এই সময়ে শুধু ভাল অভিনয় করলেই এক নম্বরের র‌্যাঙ্কিং বা সফল অভিনেত্রী হওয়া যায় না। তিনি বলেন, ও সব অর্জন করতে স্ট্র্যাটেজি লাগে। আমি স্ট্র্যাটেজি মেকার হতে চাই না। শিক্ষার্থী হয়ে আজীবন অভিনয় শিখে যেতে চাই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতের মঞ্চে বাংলাদেশের চার নাটক

বিনোদনের খবর: অংকুর নাট্য সংস্থার আয়োজনে ভারতের হাওড়ার বালিতে গত ২৯ নভেম্বর থেকে শুরু হয়েছে ৪ দিনব্যাপী ‘আন্তর্জাতিক নাট্যোৎসব-২০১৮’। এতে বাংলাদেশের ড. মুকিদ চৌধুরীর রচনায় ৪টি নাটক মঞ্চস্থ হচ্ছে। নাটকগুলো হলো- ‘কত রঙ’ (নির্দেশনা: চিন্ময় দেবনাথ, ‘নাট্যকথক’, ময়মনসিংহ, বাংলাদেশ), ‘অপ্রাকৃতিক প্রকৃতি’ (নির্দেশনা: ফখরুল হামিদ, ‘দেশ নাট্যগোষ্ঠী’, শায়েস্তাগঞ্জ, বাংলাদেশ), ‘জলের ভেতর জলের বিসর্জন’ (পরিচালক: শফিকুল ইসলাম রুবেল, ‘ওয়েভস এমসি’, যুক্তরাজ্য) ও ‘বন্ধ্যা’ (পরিচালক: মৃন্ময় রায় চৌধুরী, ‘অংকুর নাট্যসংস্থা’, বালি, ভারত)।
আগামী ১ ডিসেম্বর ‘কত রঙ’ ও ২ ডিসেম্বর ‘অপ্রাকৃতিক প্রকৃতি’, ‘জলের ভেতর জলের বিসর্জন’ ও ‘বন্ধ্যা’ নাটক ৪টি মঞ্চস্থ হবে বলে জানিয়েছেন ড. মুকিদ চৌধুরী।
নাটকগুলোতে অভিনয় করেছেন- মনিভূষণ ভট্টাচার্য, সারওয়ার কামাল রবিন, মিতিশ সরকার, তামিমা তিথি, প্রিয়ন্ত পাল, ওয়াহিদা সুলতানা আশা, মাহমুদুল হাসান, সাদ্দাম মুক্তাদির, হারুন সাঁই, জনি রানি দাস, শামীম আহমেদ, আল আমিন, শারমিন আক্তার, শাহীন আহমেদ, যোসেফ হাবিব, সিরাজুল ইসলাম, মুখলিছুর রহমান, মাখন মিয়া, আব্দুল ওয়াহিদ, ফারুক দেওয়ান, মিঠুন, রৌদ্র, নয়ন, সন্দীপ, শফিকুল ইসলাম রুবেল, হুসনে মোবারক, এবি এম নোমান, রেজাউল করিম সবুজ, আব্দুল্লাহ আল মাহমুদ, ফাহমিদা আলম পাখি, রাজিব সাহা এবং ‘অংকুর নাট্যসংস্থার’ নাট্যকর্মীবৃন্দ।
বাংলাদেশ থেকে কবি, প্রাবন্ধিক ও নাট্যকার লিটন আব্বাস এই নাট্যোৎসবে অংশগ্রহণ করছেন। তিনি বলেন, ‘ড. মুকিদ চৌধুরীর কৌশল হচ্ছে মুভমেন্ট থিয়েটারের মাধ্যমে নাটককে তৃণমূল পর্যায়ে খুব সাধারণ মানুষের কাছাকাছি পৌঁছে দেওয়া ও হৃদয় হরণ করা। এখানেই নাট্যভাস্কর ড. মুকিদ চৌধুরীর নাটকে আর্কিটাইপ লক্ষণীয়।’
উৎসব পরিচালক ও নাট্যজন মৃন্ময় রায় চৌধুরী বলেন, ‘এই উৎসবের গুরুত্ব এজন্যই বেশি অনুভূত হচ্ছে যে, বিভিন্ন দেশের অংশগ্রহণে আমাদের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ প্রসারিত হয়েছে এবং প্রতিনিয়ত এর উন্নতি সাধনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবছর আমরা বাংলা মুভমেন্ট থিয়েটারের জনক ড. মুকিদ চৌধুরীকে ‘নাট্যগুরু’ উপাধিতে ভূষিত করে তাঁর প্রতি আমাদের ঋণ কিছুটা হলেও লাঘব করার চেষ্টা করেছি, এই আমাদের ধারণা।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চূড়ান্ত দরকষাকষিতে ঐক্যফ্রন্টকে ২০ আসনে ছাড় দেবে বিএনপি

দেশের খবর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন বণ্টন নিয়ে জটিলতা কাটেনি দুই বৃহৎ জোটে। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও রাজপথের বিরোধী দল বিএনপির নেতৃত্বাধীন জোট এখনও নির্ধারণ করতে পারেনি কোন দল কতটি আসনে নির্বাচন করবে।
আসন ভাগাভাগি নিয়ে সবচেয়ে জটিল পরিস্থিতির মুখোমুখি বিএনপি। দলটির নির্বাচনী সঙ্গী এবার দুটি বৃহৎ রাজনৈতিক মোর্চা।

দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী ২০-দলীয় জোটে (সম্প্রসারিত ২৩ দল) আছে ২৩ দল। আর জাতীয় ঐক্যফ্রন্টে আছে বিএনপি ছাড়া চারটি দল। সব মিলিয়ে দুটি জোটে ২৭ দল এবার নির্বাচনে বিএনপির সঙ্গী। এ ছাড়া জাতীয় ঐক্য প্রক্রিয়ার ব্যানারে বেশ কিছু নেতা এবার ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে চায়। সারা দেশে ২৯৫ আসনে বিএনপির ৬৯৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে ২৫৭টিতেই ২-৫ জন করে প্রার্থী আছেন। একক প্রার্থী রয়েছে ৩৮ আসনে।

বিএনপি ছাড়া জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দলগুলো ২৪০ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে। এর মধ্যে সবার্ধিক ১০০ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে গণফোরাম। জেএসডি জমা দিয়েছে ৬০ আসনে। নাগরিক ঐক্য ও কৃষক শ্রমিক জনতা লীগ জমা দিয়েছে ৪০টি করে আসনে। ২৪০ আসনে মনোনয়নপত্র জমা দিলেও বিএনপির কাছ থেকে সম্মানজনক আসন পেতে দরকষাকষি করছে ঐক্যফ্রন্টের শরিক চারটি দল।

জানা গেছে, বিএনপির পক্ষ থেকে জাতীয় ঐক্যফ্রন্টকে সর্বোচ্চ ২০ আসনে ছাড় দেয়া হতে পারে। এ নিয়ে ফ্রন্টের শরিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেও কোনো সমঝোতা হয়নি।
শেষ পর্যন্ত যার যার মতো করে মনোনয়নপত্র জমা দেয়া হয়। ফ্রন্টের শরিক নাগরিক ঐক্য নয়টি আসনে ধানের শীষ নিয়ে মনোনয়ন জমা দিয়েছে। তবে চূড়ান্তভাবে এ দলটিকে সর্বোচ্চ দুটি আসনে ছাড় দেয়া হতে পারে।

ওই দুটি আসন হচ্ছে-মাহমুদুর রহমান মান্নাকে বগুড়া-২ আসন আর এসএম আকরামকে নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন দেয়া হতে পারে। কৃষক শ্রমিক জনতা লীগ সারা দেশে দলীয়ভাবে ৪০ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে। তবে শেষ পর্যন্ত কাদের সিদ্দিকীকে সর্বোচ্চ দুটি আসনে ছাড় দেয়া হতে পারে।

এর মধ্যে কাদের সিদ্দিকী রাজী থাকলে ঢাকার একটি আসন দেয়া হতে পারে। নতুবা টাঙ্গাইল-৪ আসনে মনোনয়ন দেয়া হতে পারে। তার দলের যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকীকে গাজীপুর-৩ আসনটি দেয়া হতে পারে।

কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী বলেন, দলীয়ভাবে আমরা ৪০ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছি। তবে ঐক্যফ্রন্টের প্রধান শরিক বিএনপির সঙ্গে যেসব আসনে সমঝোতা হবে, সেগুলো রেখে বাকি প্রত্যাহার করা হবে।

ফ্রন্টের আরেক শরিক জেএসডি দলীয়ভাবে ৬০ মনোনয়পত্র জমা দিয়েছে। তবে তাদের সর্বোচ্চ দুটি বা তিনটি আসনে ধানের শীষ দেয়া হতে পারে।

জেএসডির সভাপতি আ স ম আবদুর রবকে লক্ষ্মীপুর-৪ আসনে আর তানিয়া রবকে ঢাকার একটি আসন দেয়া হতে পারে। দলের সাধারণ সম্পাদক আবদুল মালেক রতনকে কুমিল্লার একটি আসন দিতে পারে বিএনপি।

এ প্রসঙ্গে দলটির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন বলেন, ফ্রন্টের সঙ্গে সমঝোতার ভিত্তিতে বাকি আসনের মনোনয়ন প্রত্যাহার করা হবে।
গণফোরামের পক্ষ থেকে সারা দেশে শতাধিক আসনে মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। কিন্তু বিএনপির পক্ষ থেকে গণফোরাম ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার প্রার্থীদের সর্বোচ্চ ১৫ আসনে ছাড় দেয়ার চিন্তাভাবনা রয়েছে।

গণফোরাম সভাপতি ড. কামাল নির্বাচন করছেন না। তার দল থেকে যারা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে পারেন, তারা হলেন- মোস্তফা মহসিন মন্টু, সুব্রত চৌধুরী, রেজা কিবরিয়া, আবু সাইয়িদ প্রমুখ।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল দুদিন আগে এক সংবাদ সম্মেলনে ইঙ্গিত দিয়েছেন, ২০-দলীয় জোট ও ঐক্যফ্রন্টকে সর্বোচ্চ ৬০ আসন দেয়া হবে। বিএনপি নেতারা বলছেন, সে ক্ষেত্রে ২০ দলকে ৪০ আসন আর ঐক্যফ্রন্টের জন্য বরাদ্দ থাকছে ২০ আসন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফের ব্যর্থ সৌম্য

ফের ব্যর্থ সৌম্য

কর্তৃক daily satkhira

খেলার খবর: টেস্টে সময়টা ভালো যাচ্ছে না সৌম্য সরকারের। চট্টগ্রাম টেস্টে দুই ইনিংস মিলে করেছিলেন ১১ রান। তাই ঢাকা টেস্টে সতর্ক শুরু করেছিলেন তিনি। ভালোই খেলছিলেন। কিন্তু হঠাৎই খেই হারালেন। রোস্টন চেজের বলে শাই হোপকে ক্যাচ দিয়ে ফিরলেন বাঁহাতি ওপেনার। এতে প্রথম উইকেটের পতন ঘটল বাংলাদেশের।

শেষ খবর পর্যন্ত ১ উইকেটে ৪৪ রান করেছে স্বাগতিকরা। সাদমান ইসলাম ২৩ রান নিয়ে ক্রিজে আছেন। ২ রান নিয়ে তার নতুন সঙ্গী ‘টেস্ট স্পেশালিস্ট’ মুমিনুল হক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দোকানে পুড়ে মরলো দুই কর্মচারী

দেশের খবর: শরীয়তপুর পৌর বাজারে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দোকানে আটকা পড়ে পলাশ বৈরাগী (২৫) ও বিশ্বজিৎ সরকার (২০) নামে দুই কর্মচারী আগুনে পুড়ে মারা গেছেন।
শুক্রবার (৩০ নভেম্বর) ভোর ৪টার দিকে শরীয়তপুর পৌরসভার পালং উত্তর বাজারে এ ঘটনা ঘটে। এছাড়াও অগ্নিকাণ্ডে বাজারের ১৮টি দোকান ভস্মীভূত হয়েছে।

নিহত পলাশ বৈরাগী মাদারীপুরের রাজৈর থানার কমলাপুর গ্রামের সুখচাঁদ বৈরাগির ছেলে। আর বিশ্বজিৎ সরকার, রবি সরকারের ছেলে।

পালং বাজারের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন জানান, পালং উত্তর বাজারের গোপাল ঘোষের মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তে আগুন আশেপাশে দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে ১৮টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
এসময় দোকানে আটকা পড়ে মারা যান দোকানের কর্মচারী পলাশ বৈরাগী ও বিশ্বজিৎ সরকার। বাইরে থেকে দোকান তালা দেওয়া ছিল। যার কারণে বের হতে পারেননি তারা।

এদিকে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

পালং মডেল থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, আগুন লাগার খবর পেয়ে শরীয়তপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভানোর পর সকালে দোকানের ভেতর ঘুমিয়ে থাকা দুই কর্মচারী পলাশ ও বিশ্বজিতের অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করা হয়। লাশ দুটি শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিয়ে করে কান্নায় ভাসলেন বর, হাসি থামছেনা নববধূর!

অনলাইন ডেস্ক: পুরুষতান্ত্রিক সমাজে দেখা গেল বিপরীত ছবি। বিয়ে করে নতুন বউকে বাড়ি নিয়ে যাবেন বর। কন্যা বিদায় পর্বের আগে অভিভাবকরা নবদম্পতিকে আশির্বাদ করছেন। তার মধ্যেই শোনা যাচ্ছে কান্নার সুর।
ঘরের মেয়ে পরের ঘরে যাচ্ছে, স্বাভাবিক ভাবেই অশ্রুস্নাত গোটা পরিবার। নববধূর চোখের কোনেও চিকচিক করছে অশ্রু। এরই মধ্যে হাউহাউ করে কান্না জুড়ে দিয়েছেন বর। রুমাল দিয়ে মুখ ঢেকে সে কি কান্না তার। ওদিকে তার সেই কান্নার ভিডিও হচ্ছে, খেয়ালই নেই তার।
একটা সময় কান্না থামাতে বরকে সান্ত্বনাও দিতে দেখা যায় নববধূকে। যদিও তাতে কাজ হয়নি। সদ্য বিবাহিত স্ত্রীর হাত সরিয়ে দেন স্বামী। কিছুতেই কান্না থামেনি বরের। স্বামীর এমন কান্না দেখে হেসেই ফেলেন স্ত্রী। গোটা ঘটনাটাই ক্যামেরাবন্দি করে রেখেছিলেন প্রতিবেশীরা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা ভাইরাল হয়ে যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফ্রান্সকে পেছনে ফেলে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে বেলজিয়াম

খেলার খবর: গত মাসের মত চলতি মাসেও ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রাখলো বেলজিয়াম। তাদের সংগ্রহ ১ হাজার ৭৩৩ পয়েন্ট। ১ হাজার ৭৩২ পয়েন্ট নিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স আছে দুই নম্বরে।
অপরিবর্তিত রয়েছে পাঁচবারের বারের চ্যাম্পিয়ন ব্রাজিলের অবস্থান। তিন নম্বরে রয়েছে তিতের ব্রাজিল। বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া আছে চার নম্বরে। এক ধাপ উন্নতি হয়ে ইংল্যান্ড আছে পঞ্চম স্থানে।
ষষ্ঠ ও সপ্তম স্থানে আছে যথাক্রমে উরুগুয়ে ও পর্তুগাল। শীর্ষ দশে আরো টিকে রয়েছে সুইজারল্যান্ড, স্পেন ও ডেনমার্ক।
এদিকে, র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ নিচে নেমে গেছে বাংলাদেশ। তাদের অবস্থান ১৯৫।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ছবির সেটে আগুন; প্রাণে রক্ষা পেলেন শাহরুখ

বিনোদনের খবর: বলিউড বাদশা শাহরুখ খানের আলোচিত ছবি ‘জিরো’র শ্যুটিং চলাকালে সেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতে মুম্বাইয়ের ফিল্ম সিটিতে লাগা এই অগ্নিকাণ্ড নিয়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শাহরুখ নিজেও সেসময় সেটে ছিলেন। তবে তিনিসহ কলাকুশলীদের সবাই সুস্থ আছেন বলে জানা গেছে।

জানা যায়, ‘জিরো’ ছবির একটি গানের দৃশ্যের শুটিং ছিল গোরেগাঁওয়ের মুম্বাই ফিল্ম সিটিতে। হঠাৎ আগুন লেগে যায় সেটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের সময় শাহরুখ নিজের ভ্যানিটি ভ্যানে ছিলেন। সেটের আশপাশেই ছিলেন আলিয়া ভাটও। তবে তাদেরসহ কলাকুশলীদের সবাইকে সেখান থেকে নিরাপদেই সরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে দেশটির পুলিশ।
ফায়ার সার্ভিস কর্মীরা শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন। এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আগামী ২১ ডিসেম্বর মুক্তি পাবে শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ ও অনুশকা শর্মা অভিনীত আনন্দ এল রাইয়ের ‘জিরো’। এরই মধ্যে চলতি মাসেই সিনেমাটির ট্রেলার প্রকাশ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest