সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্রতালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি : ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবিশ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিনটেকসই বেড়িবাঁধ ও চলাচলের উপযোগী রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর২৪ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি সাতক্ষীরার নিখোঁজ মাদ্রাসা ছাত্র ইব্রাহিমআশাশুনিতে আকস্মিক ঘূর্ণিঝড়ে ভেঙেছে ৫টি ঘর, চরম দুর্ভোগে ক্ষতিগ্রস্তরামুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ

টসে জিতে ব্যাটিংয়ে স্বাগতিক বাংলাদেশ

খেলার খবর: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাড়ে ৯টায় শুরু হবে খেলা। প্রত্যাশিত ভাবেই অভিষেক হয়েছে সাদমান ইসলামের।

অনুশীলনে চোট পাওয়া মুশফিকের ‘ব্যাক আপ’ হিসেবে পরে দলে আসা লিটন দাস ঢুকে গেছেন একাদশেও। ওপেনিংয়ে ব্যাটিং ব্যর্থতায় বাদ পড়া এই তরুণ ব্যাট করবেন মিডল অর্ডারে।

চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচ জিতে ইতিমধ্যেই ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। এবার উইন্ডিজকে হোয়াইটওয়াশ করার মিশন। সর্বশেষ গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে ২ ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। এবার সাকিব বাহিনীর প্রতিশোধ নেওয়ার পালা।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান, সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, নাঈম হাসান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১০ হাজার হলে মুক্তি পেল ২.০

বিনোদনের খবর: সারা বিশ্বের প্রায় ১০ হাজার সিনেমা হলে গতকাল মুক্তি পেয়েছে ২.০ নামের একটি ভারতীয় চলচ্চিত্র। তামিল, তেলেগু, হিন্দি এবং আরো বহু ভাষায় এই সিনেমাটি তৈরি করা হয়েছে। এতে অভিনয় করেছেন রজনীকান্ত ও অক্ষয় কুমার।

গত কয়েকদিনে নানা কারণে এ সিনেমাটি নিয়ে যত আলোচনা হয়েছে তাতে অনেকেরই এখন ধারণা এটিই হতে যাচ্ছে ভারতে সর্বকালের ইতিহাসের ব্যবসাসফল ছবি। রজনীকান্তের জনপ্রিয়তা শুধু তামিলনাডু ও দক্ষিণ ভারতেই সীমাবদ্ধ নেই। বরং তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে উত্তর ভারত থেকে শুরু করে জাপান ও যুক্তরাষ্ট্রের মতো আরো কিছু দেশেও।

গত ৩০ বছর ধরে তামিল চলচ্চিত্র জগতের পর্দা কাঁপাচ্ছেন রজনীকান্ত, যিনি তার ভক্তদের কাছে রজনী হিসেবেই অনেক বেশি পরিচিত।
রজনীকান্তের জনপ্রিয়তা নিয়ে কথা বলতে গিয়ে ভারতের প্রখ্যাত চলচ্চিত্র সমালোচক স্যারা সুব্রাম্যানিয়াম বলছেন, ‘১৯৮০ ও ১৯৯০ এর দশকে ভারতীয় তরুণদের কাছে সিনেমা ও ক্রিকেটের মতো খুব কম বিষয়ই ছিল যাতে তারা আকৃষ্ট হতে পারতো। ভারতীয় সিনেমায় সুপার হিরোর যে শূন্যতা ছিল রজনী সেটা পূরণ করতে পেরেছিলেন।’

সমালোচকরা বলেন, অভিনয়ের সময় রজনী তার শরীরকে এমনভাবে ব্যবহার করতে পারেন যেটা তাকে আলাদা একটা বৈশিষ্ট্য দিয়েছে। তার এই বডি ল্যাঙ্গুয়েজকে বলা হচ্ছে, ‘রজনী স্টাইল’, যা শিশুরাও নকল করতে উৎসাহ বোধ করে।

এর আগে, প্রভাস অভিনীত ‘বাহুবলী’ ছবিটি একযোগে ৯ হাজার সিনেমা হলে মুক্তি পেয়েছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্বব্যাপী ফ্রি ওয়াইফাই দেবে চীন

বিদেশের খবর: স্যাটেলাইটের মাধ্যমে বিশ্বব্যাপী ফ্রি ওয়াইফাই সেবা দেওয়ার পরিকল্পনা নিয়েছে চীনের একটি প্রতিষ্ঠান। টেকনোলজি জায়ান্ট গুগল ও স্পেসএক্সকে টেক্কা দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে চীনা কোম্পানি লিঙ্কশিওর নেটওয়ার্ক।

এরই মধ্যে মঙ্গলবার মেগা এই প্রকল্প উন্মোচন করা হয়েছে। প্রকল্পের আওতায় বিশ্বব্যাপী নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা দিতে ২৭২টি স্যাটেলাইট নিক্ষেপের প্রকল্প হাতে নিয়েছে লিঙ্কশিওর নেটওয়ার্ক।
এসব স্যাটেলাইটের সাহায্যে ২০২৬ সালের মধ্যেই সারাবিশ্বে ফ্রি ওয়াইফাই ইন্টারনেট দেবে চীনা প্রতিষ্ঠানটি।
চীনের রাষ্ট্র-নিয়ন্ত্রিত চায়না ডেইলি বৃহস্পতিবার এ খবর দিয়েছে।

বিনামূল্যে ইন্টারনেট মোবাইল সেবা দেয়ার লক্ষ্য নিয়ে ২০১৩ সালে লিঙ্কশিওর নেটওয়ার্ক প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী বছর স্যাটেলাইটটি মহাকাশে পাঠাবে তারা। চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশ গানসুর জিগুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে এটি পাঠানো হবে।
এছাড়াও একই সেন্টার থেকে ২০২০ সালের মধ্যে আরও দশটি স্যাটেলাইট পাঠানোর চিন্তা রয়েছে প্রতিষ্ঠানটির। ২০২৬ সালের মধ্যে স্যাটেলাইটের পরিমাণ দাঁড়াতে পারে ২৭২ এ।

চায়না ডেইলি জানায়, এ ইন্টারনেট ব্যবহার করতে হলে মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে লগইন করতে হবে। বিশ্বের যে কোনো স্থান থেকে এ সুবিধা নেওয়া যাবে।
এমনকি যেসব এলাকায় টেলিকম কোম্পানিগুলো তাদের নেটওয়ার্ক পৌঁছাতে পারেনি সেখানেও এই নেটওয়ার্ক পাওয়া যাবে। লিঙ্কশিওর নেটওয়ার্কের প্রধান নির্বাহী ওয়াং জিংগিয়েন বলেন, এই পরিকল্পনায় আমাদের প্রতিষ্ঠান ৪৩ কোটি ১৪ লাখ মার্কিন ডলার (৩০০ কোটি ইউয়ান) বিনিয়োগ করছে।
নারী এ কর্মকর্তা বলেন, ‘ভবিষ্যৎ প্রযুক্তি যুগের কথা চিন্তা করে আমরা এ প্রকল্প হাতে নিয়েছি। এ প্রকল্প বাস্তবায়নে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়ে গেছে।’

জাতিসংঘের ২০১৭ সালের এক হিসাব অনুযায়ী, বিশ্বব্যাপী অন্তত ৩৯০ কোটি মানুষ ইন্টারনেট সেবার বাইরে রয়েছে। বর্তমানে বিশ্বের বহু প্রতিষ্ঠান যেমন গুগল, স্পেসএক্স, ওয়ানওয়েব এবং টেলিস্যাট ফ্রি ইন্টারনেট দিতে স্যাটেলাইট প্রকল্প বাস্তবায়ন করছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যুক্তরাষ্ট্রে ৯০ জনকে হত্যার কথা স্বীকার এক ব্যক্তির

বিদেশের খবর: যুক্তরাষ্ট্রে ৯০ জনকে হত্যার কথা স্বীকার করেছে এক সিরিয়াল কিলার। তার নাম স্যামুয়েল লিটল। তিনজনকে হত্যার দায়ে তার আমৃত্যু কারাদন্ড হয়েছিল তার। কিন্তু মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে, তিনটি নয়, ৯০ জনকে হত্যা করেছে স্যামুয়েল লিটল। আরো হত্যার পরিকল্পনা ছিল তার।

১৯৭০ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত লিটল এসব হত্যাকান্ড চালায়। লস অ্যাঞ্জেলস, মিয়ামি, হিউস্টন থেকে ক্লিভল্যান্ডে এসব হত্যাকান্ড ঘটিয়েছিল লিটল। ইতোমধ্যে ৩৪ টি হত্যাকান্ডে সে জড়িত বলে প্রমান পাওয়া গেছে। বাকিগুলো প্রমাণের চেষ্টা চলছে। -সিএনএন

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৮০ বছরের মধ্যে ডুবে যাবে পৃথিবীর অধিকাংশ মহাদেশ!

অনলাইন ডেস্ক: জলবায়ু পরিবর্তন নিয়ে দ্রুত কার্যকরী পদক্ষেপ না দিলে আগামীতে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হবে বিশ্বকে। জাতিসংঘের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, অনিয়ন্ত্রিত উষ্ণায়নের জন্য গত ১০০ বছরে ভূ-পৃষ্ঠের তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। বর্তমানে যে হারে গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ হচ্ছে এই ধারা অব্যাহত থাকলে ২০৩০ সালের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির হার ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হবে। আর আগামী ১০০ বছরে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাবে আরো তিন ডিগ্রি সেলসিয়াস। বিশ্ব উষ্ণায়নের ফলে মেরুর বরফ গলে এমন পরিস্থিতির সৃষ্টি হবে যাতে মহাসাগরগুলোর পানির স্তর ৪০ গুণ পর্যন্ত উপরে উঠে আসবে। পানির উচ্চতা এখনকার চেয়ে অন্তত ২০ ফুট বাড়বে। এটি হলে আগামী ৮০ বছরের মধ্যে কার্যত পানির নিচে চলে যাবে অধিকাংশ মহাদেশ!

গত ২৭ নভেম্বর জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (ইউনাইটেড নেশন্স এনভায়রনমেন্ট প্রজেক্ট ইউএনইপি’র প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। ‘এমিশন্?স গ্যাপ রিপোর্ট ২০১৮’ শীর্ষক জাতিসংঘের ১১২ পাতার ওই রিপোর্টে বলা হয়েছে, গত ১০০ বছরে (১৮৯৭ থেকে ১৯৯৭) সমুদ্রের পানির স্তর উঠে এসেছে ৭.১ ইঞ্চি বা ১৮ সেন্টিমিটার। বিভিন্ন উপগ্রহের পাঠানো তথ্য অনুযায়ী, সমুদ্রের পানির স্তর সব চেয়ে বেশি বেড়েছে গত ২৪ বছরে। ১৯৯৩ থেকে ২০১৭ সালের মধ্যে সমুদ্রের পানির স্তর উঠে এসেছে ৩ ইঞ্চি বা সাড়ে ৭ সেন্টিমিটার, তার মানে, আগের ৭৫ বছরের প্রায় অর্ধেক।

রিপোর্টে বলা হয়েছে, গ্রিনহাউজ গ্যাসের নির্গমন কমিয়ে পৃথিবীর তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে না দিতে ১৩ বছর আগে প্যারিস জলবায়ু চুক্তিতে যে লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছিল, আমেরিকা ২০৩০ সালের মধ্যে তা পূরণ করতে পারবে না। তবে এ ব্যাপারে ভারতের পদক্ষেপ সন্তোষজনক, চীনও খুব একটা পিছিয়ে নেই।

জাতিসংঘের ঐ প্রতিবেদনে বলা হয়েছে, ২১০০ সালের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা আরো ২ ডিগ্রি সেলসিয়াস বাড়লে সমুদ্রের পানির উচ্চতা এক লাখে ১৬ ফুট বা ৫ মিটার পর্যন্ত বাড়বে। আর পৃথিবীর তাপমাত্রা যদি ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়ে তাহলে ২১০০ সালের মধ্যে সমুদ্রের পানির স্তর ২০ ফুট বা ৬.০৯৬ মিটার পর্যন্ত বাড়বে। যার অর্থ, গত ১০০ বছরে উষ্ণায়নের জন্য যতটা উঠে এসেছে সমুদ্রের পানির স্তর, আর ৮০ বছরের মধ্যে সেই সাগর, মহাসাগর তার ৪০ গুণ ফুলে-ফেঁপে উঠবে।

জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের এই অনিয়ন্ত্রিত উষ্ণায়নের জন্য দায়ী মূলত চীন, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি ও ভারতের বড় ও মাঝারি শিল্পক্ষেত্র ও জীবাশ্ম জ্বালানি নির্ভর যানবাহন। এই সব শিল্পকারখানা বাতাসে উদ্বেগজনক হারে বাড়িয়ে দেয় কার্বন মনোক্সাইড, কার্বন ডাই-অক্সাইড, নাইট্রাস অক্সাইডের মতো গ্রিনহাউস গ্যাসের পরিমাণ।
সূত্র- আনন্দবাজার পত্রিকা

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১১ ডিসেম্বর নির্বাচনী প্রচারণায় নামছেন শেখ হাসিনা

দেশের খবর: ১১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নামছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে প্রচারণা শুরু করবেন তিনি।
এরপর সিলেটে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহ পরাণ (র.) মাজার জিয়ারত এবং সেখানে জনসভা করবেন আওয়ামী লীগ সভাপতি। এরপর উত্তরাঞ্চলের কয়েকটি জেলা এবং কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রামসহ বেশ কয়েকটি জেলায় নির্বাচনী জনসভা করার পরিকল্পনা রয়েছে শেখ হাসিনার।

বৃহস্পতিবার সন্ধ্যায় দলের কয়েক কেন্দ্রীয় নেতাকে গণভবনে ডেকে নেন শেখ হাসিনা। এ সময় সফরসূচি চূড়ান্ত করতে তিনি দলের কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা দিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, সন্ধ্যায় দলের মনোনয়নবঞ্চিত কয়েক কেন্দ্রীয় নেতাকে ডেকে নেন দলের সভাপতি শেখ হাসিনা। ডাক পাওয়াদের মধ্যে ছিলেন- যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিএম মোজাম্মেল হক, কেন্দ্রীয় সদস্য এসএম কামাল হোসেন ও আনোয়ার হোসেন। এ সময় গণভবনে আগে থেকেই উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগ সভাপতির বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, চিফ হুইপ আ স ম ফিরোজ, আ খ ম জাহাঙ্গীর প্রমুখ।

বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানিয়েছেন, দলের মনোনয়নবঞ্চিত নেতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তোমরা এখন থেকে নিয়মিত ধানমণ্ডির কেন্দ্রীয় কার্যালয়ে বসবে। সারা দেশে দলীয় প্রার্থীদের সঙ্গে যোগাযোগ রাখবে। কোথায় কোন সমস্যা হলে সেগুলো সমাধান করবে। একই সঙ্গে প্রথমে টুঙ্গিপাড়া, পরবর্তীতে সিলেট, কুমিল্লাসহ বেশ কয়েকটি জেলায় নির্বাচনী সফরের তারিখ চূড়ান্ত করতে নির্দেশ দেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সিরিজ নির্ধারণী ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ-উইন্ডিজ

খেলার খবর: সফরকারী উইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজে শেষ টেস্টে আজ মাঠে নামছে বাংলাদেশ। শুক্রবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হবে।
চট্টগ্রামের মতো মিরপুরেও ক্যারিবীয়দের জন্য স্পিন ফাঁদ পাতা হয়েছে। চার স্পিনারের ঘূর্ণি পাকে ফেলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয়বার ২-০তে সিরিজ জয় করতে চায় বাংলাদেশ।

আর ভেন্যুর কিউরেটর শ্রীলংকার গামিনি সিলভা সব সময় উইকেট অননুমেয় করে রাখেন! সাকিবের নেতৃত্বেই ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ ২-০ তে সিরিজ জিতেছিল। আবারও সেই সুযোগ সাকিবদের সামনে।

বাংলাদেশ অধিনায়ক বলেন, সিরিজটা বাংলাদেশের জন্য স্পেশাল হবে। যদি আমরা ২-০ তে জিততে পারি। এজন্য যা কিছু করা দরকার, যেভাবে প্রস্তুতি নেয়া দরকার, আমরা সেভাবেই তৈরি আছি। সেটা না হলে অবশ্যই দ্বিতীয় ম্যাচ ড্র করে সিরিজ ১-০তে জয়ের চেষ্টা করব।

অন্যদিকে, ম্যাচটিকে মান বাঁচানোর লড়াই হিসেবে দেখছে উইন্ডিজরা। ক্যারিবীয় অধিনায়ক ক্রেগ ব্রাফেট বলেন, মাঠে আমরা সবসময়ই নিজেদের সামর্থ্যের শতভাগ দেওয়ার চেষ্টা করি। ঢাকা টেস্টেও তার ধারাবাহিকতা রাখবো। তবে সিরিজ নির্ধারণী এই ম্যাচটি আমরা যে কোনো মূল্যে জিততে চাই। আমরা সেভাবেই নিজেদের প্রস্তুত করেছি। আশা করছি ফলাফলটা নিজেদের পক্ষেই নিয়ে আসতে পারবো।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্রাফেট বলেন, অবশ্যই এখানে একটা সামঞ্জস্য (স্পিন ও পেস বোলিং) থাকবে। প্রথম টেস্টে স্পিন সবচেয়ে বেশি ক্ষতি করেছে আমাদের। এতে প্রমাণ হয় না যে পেসাররা উইকেট নিতে পারবে না। ভালো কিছু করার ক্ষেত্রে আমি পেস এবং স্পিন দুটোর ওপরই আস্থা রাখছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজ মুক্তি পাচ্ছে ‘দহন’

বিনোদনের খবর: অবশেষে মুক্তি পেতে যাচ্ছে ‘দহন’। দুই ঘণ্টার বেশি ব্যাপ্তির এই ছবিটি শুক্রবার (৩০ নভেম্বর) দেশের প্রায় ৮০টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাচ্ছে। ছবিটির প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া এবং পরিচালনা করেছেন রায়হান রাফি। ছবিটিতে নায়ক হিসেবে সিয়াম আর তার বিপরীতে অভিনয় করেছেন পূজা চেরি।

রাষ্ট্রক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতিবিদেরা কত কিছুই না করে থাকেন। তাদের ইশারায় রাজপথে আতঙ্ক ছড়াতে কাজ করে ভাড়াটে সন্ত্রাসীরা। দেওয়া হয় গাড়িতে, বাসে, ট্রাকে, ট্রেনে আগুন। এই কাজে ঢাল হিসেবে ব্যবহার করা হয় পথশিশু, টোকাই থেকে শুরু করে নেশাগ্রস্ত তরুণদের। তারই শিকার হয় কারও ভাই, বোন, মা কিংবা বাবা। এমনই গল্প নিয়ে তৈরি হয়েছে চলচ্চিত্র দহন।

ছবিতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মম, সুষমা সরকার, রাজ রিপা, মুনিরা মিঠু, শিমুল খান প্রমুখ।
ছবিটির গান লিখেছেন শাহ আলম সরকার, গাজী মাজহারুল আনোয়ার, বুশরা শাহরিয়ার, প্রিয় চট্টপাধ্যায়। সুর ও সংগীত করেছেন ইমন সাহা, আহমেদ হুমায়ুন ও আকাশ সেন। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কনা, ইমরান, আহমেদ হুমায়ুন, বুশরা শাহরিয়া ও আকাশ সেন।

উল্লেখ্য, ‘দহন’ ছবিটি গেল ৫ অক্টোবর মুক্তির কথা বলা হয়। শেষ পর্যন্ত ওই তারিখেও ছবিটি মুক্তি পায়নি। সর্বশেষ ১৬ নভেম্বর মুক্তির তারিখ থাকলেও এদিনও মুক্তি পায়নি ছবিটি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest