সর্বশেষ সংবাদ-
তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি : ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবিশ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিনটেকসই বেড়িবাঁধ ও চলাচলের উপযোগী রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর২৪ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি সাতক্ষীরার নিখোঁজ মাদ্রাসা ছাত্র ইব্রাহিমআশাশুনিতে আকস্মিক ঘূর্ণিঝড়ে ভেঙেছে ৫টি ঘর, চরম দুর্ভোগে ক্ষতিগ্রস্তরামুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ৫০তম জাতীয় দাবা ‘বি’ বাছাই না করিয়ে খেলোয়াড় পাঠানোর পায়তারা: সাতক্ষীরায় সংবাদ সম্মেলন

দেবহাটায় ফেসবুকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুটুক্তিপূর্ন পোস্ট: যুবক আটক

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার পারুলিয়ায় ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ন লেখা ছবি পোস্ট করায় সোহেল আহমেদ আকাশ নামের এক যুবক জনতার হাতে আটক হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে পারুলিয়া আবু রায়হান চত্বর থেকে তাকে স্থানীয় জনতা আটক করে পুলিশের কাছে সোপার্দ করেছে। আটক কৃত যুবক পারুলিয়া ইউনিয়নের খেজুর বাড়িয়া গ্রামের সেলিম আহমেদের পুত্র।

প্রাপ্ত তথে জানা যায়, (Md Sohel Ahmed Akash) তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে “ শেখ হাসিনার ৯ বছরের অর্জন, ২০১৮ সালের প্রথম তিম মাসেই ১৮৭ জন নারী শিশু ধর্ষন” “পিলখানা সেনাবাহিনী হত্যাকান্ড এক নম্বর আসামী শেখ হাসিনা” সহ বিভিন্ন পোস্ট শেয়ার করেছেন। এবিষয়ে দেবহাটা থানার অফিসার সৈয়দ মান্নান আলী জানান, ফেসবুকে বর্তমান সরকার প্রধানকে নিয়ে ব্যাঙ্গ ছবি ও স্ট্যাটার্স দেওয়ায় হোসেল আহমেদ নামের এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। তাকে উদ্ধার করে পুলিশের জিম্মায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী জালাল সানাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে জেলা ও দায়রা জজ সৈয়দ সাদেকুল ইসলাম তালুকদার এ রায় দেন।
মৃতদন্ডপ্রাপ্ত আসামি জালাল সানা জেলার কালিগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের আব্দুল সানার ছেলে।
সাতক্ষীরা জজ কোর্টের পিপি এ্যাড. তপন কুমার দাস জানান, চলতি বছর ১৩/৩/২০১৮ সালে কালিগঞ্জের রঘুনাথপুরে পারিবারিক কলহে স্ত্রী নাসিমা খাতুনকে দাঁ দিয়ে কুপিয়ে হত্যা করে স্বামী জালাল সানা। এঘটনায় নিহতের পিতা আনোয়ার হোসেন বাদী হয়ে পরের দিন কালিগঞ্জ থানায় মামলা করেন। ১৭ মে কালিগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তা জালাল সানার বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। মামলায় ১৩ জনের সাক্ষী শেষে বিচারক স্বামী জালাল সানাকে মৃত্যুদন্ডের আদেশ দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে দুই ঘের কর্মচারির মারামারিতে নিহত ১

নিজস্ব প্রতিনিধি: দুই ঘের কর্মচারির মারামারিতে হরিপদ সরদার (৩৫) নামে এক ঘের কর্মচারি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯) নভেম্বর বেলা সাড়ে ১০ টার দিকে শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের গোলাখালি মৎস্য ঘেরে এ ঘটনাটি ঘটে।
নিহত হরিপদ কালিঞ্চি গ্রামের তারাপদ সরদারের ছেলে।
স্থানীয়রা জানান, সাতক্ষীরায় বাড়ি শফিকুল ইসলাম ওরফে (নখোকনের) গোলাখালিতে একটি মৎস্য ঘের আছে। উক্ত ঘেরে উজ্জল হরিপদ মৎস্য ঘেরের কর্মচারি হিসেবে কাজ করতো। সকালে উজ্জল ও হরিপদের সাথে কথাকাটা কাটির এক পর্যায়ে দুইজন মারামারিতে লিপ্ত হয়। এ সময় উজ্জলের আঘাতে হরিপদ ঘটনাস্থলে নিহত হন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, দুই মৎস্য ঘের কর্মচারির মারামারিতে হরিপদ নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ম খা আলমগীরকে মনোনয়ন না দিলে একযোগে পদত্যাগ

দেশের খবর: চাঁদপুর-১ আসনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য মহীউদ্দীন খান আলমগীরকে দল থেকে চূড়ান্তভাবে মনোনয়ন দেয়া না হলে একযোগে পদত্যাগের হুমকি দিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর প্রেস ক্লাবে মহীউদ্দীন খান আলমগীরের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে এ ঘোষণা দেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটোয়ারী। এ সময় দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে আইয়ুব আলী পাটোয়ারী বলেন, জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ আসনে আওয়ামী লীগের পক্ষ থেকে গোলাম হোসেন নামের আরও একজনকে মনোনয়ন দেয়া হয়েছে।
মহীউদ্দীন খান আলমগীরের পরিবর্তে চূড়ান্তভাবে গোলাম হোসেনকে মনোনয়ন দেয়া হলে অনিবার্য কারণে দলের বিপর্যয়ের দায়-দায়িত্ব কচুয়া উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নেবে না। যদি মহীউদ্দীন খান আলমগীরকে দল থেকে চূড়ান্তভাবে মনোনয়ন দেয়া না হয় তাহলে একযোগে পদত্যাগ করবে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান শিশির, কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন, কচুয়া পৌরসভার মেয়র নাজমুল আলম স্বপন ও কচুয়া পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়াসহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এএসপি পদমর্যাদার ১২১ কর্মকর্তার বদলি

দেশের খবর: বাংলাদেশ পুলিশের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১২১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার পুলিশ সদর দফতর থেকে বদলিসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বদলিকৃত কর্মকর্তাদের বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মতিক্রমে শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারগণকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামের পাশে উল্লিখিত পদে/স্থানে নিয়োগ/বদলী করা হলো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাপার বনানী কার্যালয়ে তালা, পদত্যাগ

দেশের খবর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলের প্রার্থী মনোনয়নকে ঘরে-বাইরে বেশ চাপে রয়েছে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের জাতীয় পার্টি (জাপা)। এমন পরিস্থিতিতেই হঠাৎ জাতীয় পার্টির বনানী চেয়ারম্যানের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দুপুরে কার্যালয়ে তালা ঝুলতে দেখে যায়। ভেতরে পুলিশ ছাড়া কাউকেই প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

এদিকে চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এসে পদত্যাগের ঘোষণা দেন ঢাকা-১৩ আসনের মনোনয়ন প্রত্যাশী ও প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর।
বুধবার জাপা চেয়ারম্যানের কাছে চিঠি দিয়ে পদত্যাগ করেছেন গাইবান্ধা-২ আসনের প্রার্থী ও পার্টির প্রেসিডিয়াম সদস্য আবদুর রশিদ সরকার। এছাড়া আরো একাধিক নেতা পার্টি অফিসে পদত্যাগপত্র জমা দেয়ার গুঞ্জন শোনা যাচ্ছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শত কোটি টাকার মনোনয়ন বাণিজ্য ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে। নির্বাচনে টিকেট দেয়ার নামে মনোনয়ন প্রত্যাশীদের কাছ থেকে বিশাল অঙ্কের টাকা নেয়া হলেও প্রতিশ্রুতি রক্ষা না করার অভিযোগ মনোনয়নবঞ্চিতদের। এ নিয়ে ক্ষোভের আগুনে পুড়ছেন তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঘুমানোর আগে এড়াবেন যেসব খাবার

স্বাস্থ্য সংবাদ: অনেকেই আছেন গভীর রাত পর্যন্ত জেগে থাকেন।আর জেগে থাকলে স্বাভাবিকভাবেই বারবার ক্ষিধে পায়। তখন কোনও না কোনও খাবার খান। বিশেষজ্ঞরদের মতে, গভীর রাতে হালকা খাবার খাওয়াও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

একইভাবে ঘুমাতে যাবার আগে যেকোন ধরনের ভারী খাবার হজম করতে সমস্যা হয়। সেই সঙ্গে ঘুমেরও ব্যাঘাত ঘটে। এ কারণে ঘুমানোর আগে ভারী খাবার খাওয়া ঠিক নয়।

বিশেষজ্ঞরা বলছেন, গভীর রাতে ততক্ষন পর্যন্ত কোন কিছু খাওয়া ঠিক নয় যতক্ষন পর্যন্ত না আপনি পুরোপুরি ক্ষুধার্ত হন। যদি গভীর রাতে খাবার খেতেই হয তাহলে অবশ্যই কিছু খাবার এড়িয়ে চলবেন। তা না হলে শরীর আরও খারাপ হতে পারে। যেমন-

১. ঘুমানোর আগে কোনভাবেই আইসক্রিম খাওয়া ঠিক নয়। এটা খুবই ভারী ও ফ্যাটি খাবার। যা ঘুমেরও ব্যাঘাত ঘটাবে। এ কারণে আইসক্রীম না খেয়ে বরং টক দই খেতে পারেন। এটা পাকস্থলীকে সুস্থ রাখতে সাহায্য করবে।

২. গভীর রাতে পিৎজা খাওয়াও ঠিক নয়। টমেটো সসে থাকা অ্যাসিড পাকস্থলীকে অসুস্থ করে তুলবে। সেক্ষেত্রে রাতে পেট ব্যথাও হতে পারে।

৩. ডার্ক চকলেটে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ম্যাগনেশিয়াম থাকে। এটা দিনে খেলে ভাল। কিন্তু রাতে খাওয়া ঠিক নয়। এতে থাকা থিওব্রমিন ঘুমে সমস্যা তৈরি করতে পারে।

৪. রাতে খুব বেশি ঝাল খাবার খেলে অ্যাসিডিটি বাড়তে পারে। এ ধরনের খাবার শরীরের তাপমাত্রাতেও পরিবর্তন আনতে পারে। যার কারণে রাতের ঘুম নষ্ট হয়। এ কারণে ঘুমানোর আগে খুব ঝাল খাবার খাওয়া ঠিক নয়।

৫. কমলার জুস সম্পূর্ণভাবে অ্যাসিডিটিতে পূর্ণ একটি পানীয়। এ কারণে ঘুমের আগে কখনোই এই জুস খাওয়া ঠিক নয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুখ দেখে রোগের লক্ষণ

অনলাইন ডেস্ক: ‘মুখ’ শারীরিক অবস্থার ইঙ্গিত দিতে পারে। নিজের সুস্থতা যাচাই করে সচেতন হওয়ার জন্য কয়েকটি লক্ষণ জেনে রাখুন। স্বাস্থ্যবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে এখানে কয়েকটি লক্ষণ সম্পর্কে জানানো হল যা শারীরিক সমস্যা নির্দেশ করে।

শুষ্ক ত্বক ও ঠোঁট: আবহাওয়া যেমনই হোক ঠোঁট যদি সবসময় শুষ্ক থাকে তাহলে বুঝতে হবে আপনি সুস্বাস্থ্যের অধিকারী নন। সাধারণত পানিশূন্যতার কারণে ত্বক শুষ্ক হয়। এছাড়া হাইপোথাইরোডিজম এমনকি ডায়াবেটিসের জন্যেও হতে পারে।

মুখে অবাঞ্ছিত লোম: গাল, ঠোঁটের উপর ও থুতনির নিচের অংশে লোম দেখা দিলে তা হরমোনের ভারসাম্যহীনতার সংকেত হতে পারে। পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম এক ধরনের হরমোনের রোগ যা নারীদের মাঝে দেখা দেয়।

চোখের নিচের অংশ: চোখের নিচের অংশের ফোলাভাব ও দাগ কেবল সৌন্দর্য নষ্ট করে না বরং সমগ্র স্বাস্থ্য-ঝুঁকিও নির্দেশ করে। চোখ যদি ক্লান্ত ও ফোলা দেখায় তাহলে তা দীর্ঘস্থায়ী অ্যালার্জি থাকার সম্ভাবনাকে নির্দেশ করে।

মলিন ত্বক: গায়ের রংয়ের কোনো পরিবর্তন যদি চোখে পড়ে অথবা তা যদি ফ্যাকাশে লাগে অথবা ত্বকে হলুদাভ ভাব দেখা দেয় তাহলে অ্যানেমিয়া বা রক্তাল্পতার লক্ষণ হতে পারে।

র‍্যাশ: মুখে র‍্যাশ বা ফুসকুড়ি দেখা দেয় সাধারণ হজম সমস্যা থেকে। যেমন- অন্ত্রের প্রদাহ (আইবিডি) যা বৃহদান্ত্রে প্রভাব ফেলে। যার প্রভাব ত্বকে দেখা যায়।

নতুন আঁচিল: আঁচিল সাধারণত দুশ্চিন্তার কারণ নয়। তারপরেও নতুন আঁচিল দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। আগের আঁচিলের রংয়ের পরিবর্তন, আকারের পরিবর্তন, রক্ত পড়া বা চুলকানির সমস্যা দেখা দিলেও চিকিৎসকের কাছে যাওয়া উচিত।

চুল পড়া: চুল পড়া মানেই কষ্টদায়ক ব্যাপার। পাশাপাশি যদি ভ্রু ও চোখের পাপড়িও পড়তে থাকে তাহলে তা ঝুঁকির কারণ। অতিরিক্ত মানসিক চাপের পাশাপাশি তা অটোইমিউন রোগের লক্ষণ। এই রোগের কারণে শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা ভুল করে সুস্থ কোষে আক্রমণ করে বসে। আর ‘অ্যালোপেসিয়া অ্যারিয়াটা’ এমন এক ধরনের রোগ, যা রোগ প্রতিরোধ প্রক্রিয়ার মাধ্যমে চুলের ফলিকল নষ্ট করে দেয়।

মুখ অন্য রকম দেখায়: মুখের অসমতা স্ট্রোকের লক্ষণ হতে পারে। আয়নার সামনে দাঁড়িয়ে যদি নিজের মুখকে অন্যরকম অথবা একপাশ অনুভূতিহীন লাগলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest