সর্বশেষ সংবাদ-
তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি : ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবিশ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিনটেকসই বেড়িবাঁধ ও চলাচলের উপযোগী রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর২৪ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি সাতক্ষীরার নিখোঁজ মাদ্রাসা ছাত্র ইব্রাহিমআশাশুনিতে আকস্মিক ঘূর্ণিঝড়ে ভেঙেছে ৫টি ঘর, চরম দুর্ভোগে ক্ষতিগ্রস্তরামুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ৫০তম জাতীয় দাবা ‘বি’ বাছাই না করিয়ে খেলোয়াড় পাঠানোর পায়তারা: সাতক্ষীরায় সংবাদ সম্মেলন

খোকার ছেলে-মেয়েকে আত্মসমর্পণের নির্দেশ

দেশের খবর: অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র বিএনপি ভাইস-চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন ও মেয়ে সারিকা সাদেকের জামিন নামঞ্জুর করেছেন আদালত। তাদের আগামী চার সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি। দুদকের পক্ষে আইনজীবী মো. খুরশিদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ছিলেন।

আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। আত্মসমর্পণের পর তারা যদি জামিন আবেদন করেন, তাহলে সে আবেদন আইন অনুসারে নিষ্পত্তি করতেও বলেছেন আদালত। এর আগে বুধবার পৃথক জামিন আবেদনের ওপর শুনানি শেষ হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ১ সেপ্টেম্বর আলাদা নোটিশে তাদের নিজের নামে ও তাদের উপর নির্ভরশীল ব্যক্তিবর্গের স্বনামে, বেনামে বা তাদের পক্ষে অন্যনামে অর্জিত যাবতীয় স্থাবর, অস্থাবর সম্পদ, সম্পত্তির দায়-দেনা, আয়ের উৎস ও উহা অর্জনের বিস্তারিত বিবরণ ৭ কার্যদিবসের মধ্যে দুদকে জমা দিতে বলেন। তারা সম্পদ বিবরণী জমা না দিলে ২০১০ সালের ২৯ ও ৩০ আগস্ট তাদের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় মামলা করেন দুদকের ওই সময়ের সহকারী পরিচালক মো. শামছুল আলম।

উল্লেখ্য, বর্তমানের দেশের বাইরে অবস্থান করা সাদেক হোসেন খোকাসহ চার জনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বনানী সুপার মার্কেটের কার পার্কিং ইজারায় অনিয়মের অভিযোগে দায়ের করা মামলায় বুধবার (২৮ নভেম্বর) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ মিজানুর রহমান খান এই আদেশ দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘কৌশিক গাঙ্গুলিকে আমি অসম্ভব শ্রদ্ধা করি’

বিনোদনের খবর: লাস্ট তিন মাসে ইন্ডাস্ট্রির একটা অংশ এটা বারবার করে বলছে, এই মুহূর্তে আপনি গণেশ মণ্ডলের ‘খুব প্রিয়’? জয়া আহসানের কাছে প্রশ্নটা করেছিল ভারতের একটি গণমাধ্যম।
গণেশমণ্ডলকে অসম্ভব শ্রদ্ধা করেন উল্লেখ করে জয়া বলেন, ‘গণেশ মণ্ডল মানে কৌশিকদা তো? (হাসি) আমি আর কী বলব? শুনুন, কৌশিকদা আমার কাছে নমস্য একজন মানুষ। শুধু তাই নয়, উনি একজন অসামান্য পরিচালক। আর্টিস্ট এবং মানুষ কৌশিক গাঙ্গুলিকে আমি অসম্ভব শ্রদ্ধা করি।’

সম্প্রতি অরিন্দম শীলের একটি সাক্ষাৎকারে জয়া প্রসঙ্গে কথা ওঠে। অরিন্দম শীলের ওই বক্তব্যে জয়া আহত হয়েছেন। প্রসঙ্গটা ফের ফিরে আসায় জয়া নিজের অবস্থান পরিস্কার করলেন। বললেন, এই ইন্ডাস্ট্রিতে উনি আমার প্রথম ডিরেক্টর। ছবির নাম ছিল ‘আবর্ত’। যে রুচিশীল মানুষটার হাত ধরে আমি এই ইন্ডাস্ট্রিতে এসেছিলাম, সেই মানুষটার রুচির সঙ্গে এই কথাগুলো যিনি বলেছেন তাঁকে আমি মেলাতে পারছি না। আমার ‘বিজয়া’ ছবিটা জানুয়ারি মাসে মুক্তি পাবে। আমি চাইব উনি ছবিটা দেখুন। আশা করি তার পর উনি নিজের বিবৃতিটা পালটাবেন।

জয়া বলেন, উনি ‘এক যে ছিল রাজা’ ছবিটাও এর মধ্যে দেখে নিতে পারেন। যদি এই দুটো ছবি দেখে উনি ওঁর স্টেটমেন্টটা চেঞ্জ করেন, তা হলে আমি সম্মানিত বোধ করব। আর একটা জিনিস বলব। দেখলাম উনি আরও দু’জন অভিনেত্রীর ব্যাপারেও একই সন্দেহ প্রকাশ করেছেন। কিন্তু তাঁদের নাম উনি নেননি। এটা আমার আশ্চর্য লাগল।

কলকাতার অভিনেত্রী বন্ধুদের বিষয়ে জয়া বলেন, ‘আমি সবার সঙ্গে ভীষণ আন্তরিক ভাবে মিশেছি। তারাও আমার সঙ্গে সে ভাবেই মিশেছে। মিমি, নুসরাত, প্রিয়াঙ্কা সবার ব্যবহার অসম্ভব ভাল। তবে যার সঙ্গে আমি সত্যিই খুব সাবলীল সেটা সোহিনী। ও আমার দারুণ বন্ধু।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যেই হন না কেন পক্ষপাতিত্ব করা যাবে না : সিইসি

দেশের খবর: নির্বাচনের মাঠে প্রার্থীকে সমানভাবে দেখার নির্দেশ দিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা বলেছেন, একজন প্রার্থী যখন থেকে নির্বাচনের মাঠে যাবেন, তখন থেকে তার পরিচয় প্রার্থী। তখন আর দল বা ব্যক্তির কোনো পরিচয় নেই। তিনি শুধু একটি মার্কা বা প্রতীকের প্রতিনিধি। ফলে তিনি যেই হন না কেন, যে দলেরই হন না কেন-তাকে অন্য সবার সঙ্গে সমানভাবে দেখতে হবে। কোনো পক্ষপাতিত্ব করা যাবে না।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে এক প্রশিক্ষণ কর্মসূচিতে নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের তিনি এ নির্দেশ দেন। একাদশ নির্বাচন উপলক্ষে সরকারি কর্মকর্তাদের জন্য এ প্রশিক্ষণের আয়োজন করে নির্বাচন কমিশন (ইসি)।
নুরুল হুদা বলেন, একজন প্রার্থীকে প্রার্থী হিসেবেই বিবেচনা করতে হবে; তিনি যে দলেরই হোক না কেন।

সিইসি বলেন, নির্বাচন কমিশনের প্রত্যাশা ছিল-দেশে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে। আমাদের সেই আশা পূরণ হয়েছে। তিনি আরো বলেন, একাদশ সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে এতে কোনো সন্দেহ নেই। সেই পরিবেশ সৃষ্টি হয়েছে। বজায়ও থাকবে।

এ ছাড়াও ভোটের সুষ্ঠু পরিবেশ ও নিরপেক্ষতা বজায় রাখতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেন সিইসি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘এইডস’ চিকিৎসায় বড় ধরনের সাফল্য

বিদেশের খবর: বিজ্ঞানবিজ্ঞানে বড় ধরনের সাফল্য পেয়েছেন চীনা বিজ্ঞানীরা। তাদের দাবি, এইডস আক্রান্ত কোনো নারীর গর্ভাবস্থাতেই তার সন্তানের ডিএনএ পরিবর্তন করলে সেই শিশুদের কোনো দিনও এইডস স্পর্শ করতে পারবে না। এমন পদ্ধতি অবলম্বন করে লুলু ও নানা নামের দুই জমজ কন্যা শিশুর জন্ম হয়েছে। এই গবেষকেরা ‘জিন-এডিটিং’ পদ্ধতিতে বাইরে থেকে প্রোটিনের ইঞ্জেকশন দিয়ে নিশ্চিত করেছেন এদের কখনও এইচআইভি ভাইরাস আক্রান্ত করতে পারবে না বা এইডস সংক্রমণও হবে না।

আপাতত শিশু দুটি তাদের বাবা-মায়ের কাছে থাকছে। কিন্তু তাদের পর্যবেক্ষণে রাখছেন চীনের শেনজেনের সাদার্ন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির চিকিৎসকরা।

হি জিয়ানকুই এই গবেষণায় নেতৃত্ব দিয়েছেন। তবে যে ‘জিন এডিটিং’ পদ্ধতি তিনি ব্যবহার করেছেন তা নিয়ে অনেক বিতর্ক রয়েছে।

সংবাদসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের একটি প্রতিবেদন অনুযায়ী, চিকিৎসকেরা আইভিএফ-এর মাধ্যমে সাত জন নারীর উপর ভ্রূণ প্রতিস্থাপন করেন। তার মধ্যে একজনের ক্ষেত্রেই এই পরীক্ষা সফল হয়।

ভ্রূণাবস্থাতেই কোষের মধ্যে অস্ত্রোপচার করা হয়। এর মূল উদ্দেশ্যই ছিল যাতে শিশুদুটি এইডস ভাইরাসে আক্রান্ত না হয়। ‘জিন সিকুয়েন্সিং’ পদ্ধতিতে গবেষকেরা নিশ্চিত করেন যে ডিএনএ-তে পরিবর্তন সার্থক হয়েছে। সূত্র: এবেলা

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১০

বিদেশের খবর: আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ১৯ জন।
স্থানীয় সময় বুধবার রাতে এ হামলা চালানো হয়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর দিয়েছে আল-জাজিরা।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র নাজিব দানিশ বলেছেন, ব্রিটিশদের নিরাপত্তা প্রদানকারী প্রতিষ্ঠান জি-ফোর-এস এর ঘাঁটির কাছাকাছি এ বিস্ফোরণ ঘটে। কাবুল থেকে আফগানিস্তানের পূর্বাঞ্চলে যাওয়ার প্রধান সড়কের পাশেই মূলত হামলাটি চালানো হয়।
কর্মকর্তারা জানিয়েছেন, এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটানোর পরপরই সেখানে থাকা নিরাপত্তারক্ষীদের সঙ্গে বন্দুকযুদ্ধে লিপ্ত হয় হামলাকারী আরেকটি দল।
পুলিশ প্রধানের মুখপাত্র বসির মুজাহিদ বলেন, এলাকাটির নিয়ন্ত্রণ নিয়েছে নিরাপত্তারক্ষীরা এবং বন্দুকযুদ্ধ থেমে গেছে। এখনও পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনও গোষ্ঠী। তবে ধারণা করা হচ্ছে, তালেবান কিংবা আইএস এই হামলা চালিয়ে থাকতে পারে।

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি জাতিসংঘের এক কনফারেন্সে তালেবানদের সাথে শান্তিচুক্তির ঘোষণা দেন। এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই এই হামলা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

দেশের খবর: শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে ওই মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন শ্রমিকরা।

এ ব্যাপারে মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হরিদাশ জানান, গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় ফকিরা গার্মেন্টসের কয়েকজন শ্রমিককে ছাঁটাই করে কারখানা কর্তৃপক্ষ। এর জের ধরে সকালে ওই কারখানার শ্রমিকরা কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

তিনি আরো জানান, এ সময় শ্রমিকরা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে ওই মহাসড়কে দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ ও শিল্প পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ট্রলিচাপায় প্রাণ গেল মা-মেয়ের

অনলাইন ডেস্ক: পাবনায় বালুভর্তি ট্রলিচাপায় রিনা খাতুন (৩৫) নামে এক নারী ও তার মেয়ে বর্ষা (৭) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন রিনার স্বামী আকবর আলী।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরবাঙাবাড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পাবনা সদর থানা পুলিশের ওসি (তদন্ত) জালাল উদ্দিন জানান, ভ্যানচালক আকবর আলী তার স্ত্রী ও মেয়েকে নিয়ে বাজারে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রলি ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা-মেয়ে নিহত হন। আকবরকে গুরুতর আহত অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে ট্রলি ফেলে পালিয়েছেন ঘাতক চালক। মেরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাজনীতি থেকে সাকা পরিবারের বিদায়!

দেশের খবর: মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাকা চৌধুরীর ফাঁসি হওয়ার পর থেকে তার পরিবার রাজনীতিতে অনেকটা কোণঠাসা। চট্টগ্রামে এবারই প্রথম সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর পরিবারের প্রার্থী নেই বিএনপিতে। দীর্ঘদিন ধরে উত্তর চট্টগ্রামে ভোটের রাজনীতিতে আধিপত্য বিস্তারকারী সাকা চৌধুরীর পরিবারের কেউ প্রার্থী হচ্ছেন না।

মূলত এর মাধ্যমে চট্টগ্রামের রাজনীতি থেকেও সাকা পরিবারের বিদায় হয়েছে বলে মন্তব্য করছেন অনেকেই।
এবার ফটিকছড়ি থেকে সাকা চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী, রাঙ্গুনিয়া থেকে ছেলে হুম্মাম কাদের চৌধুরী মনোনয়ন পেতে পারেন বলে গুঞ্জন ছিল। তবে শেষ পর্যন্ত এদের কেউই বিএনপির মনোনয়ন পাননি।
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির সাধারণ নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল সাকা চৌধুরীর পরিবার নিয়ে। কিন্তু শেষ পর্যন্ত ওই পরিবারের কেউ নির্বাচন করছেন না।

তবে কেউ কেউ এটিকে অঘটন উল্লেখ করে বলেছেন, নানা প্রতিকূল পরিস্থিতির কারণে এবার সাকা পরিবারের সদস্যরাও নির্বাচনে অংশ নিতে আগ্রহী ছিল না। তাই তারা বিএনপির মনোনয়ন চাননি।
দলীয় সূত্রমতে, সাকা চৌধুরী বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে বেশ কয়েকবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন। আর যতবারই সংসদ নির্বাচন করেছেন, ততবার কোনো না কোনো আসনে বিজয়ী হয়েছেন।
রাউজান, রাঙ্গুনিয়া ও ফটিকছড়ির তিনটি আসন থেকে ছয়বার জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। প্রথম তিন সংসদ নির্বাচনে রাউজান থেকে এমপি হলেও পরের তিন নির্বাচনে রাঙ্গুনিয়া ও ফটিকছড়ির দুটি আসনে নির্বাচন করেছিলেন। যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড হওয়ার সময় তিনি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য। এসব কারণে চট্টগ্রামের রাজনীতিতে দোর্দণ্ড প্রতাপ খাটাতো সাকা পরিবার।
দলীয় সূত্র জানায়, সাকা চৌধুরীর স্ত্রী ও ছেলে নিজ থেকেই প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেননি। এ অবস্থায় নির্বাচনী লড়াইয়ে এবারই প্রথম সাকা পরিবারের কোনো সদস্য থাকছেন না নির্বাচনী লড়াইয়ে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest