সর্বশেষ সংবাদ-
টেকসই বেড়িবাঁধ ও চলাচলের উপযোগী রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর২৪ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি সাতক্ষীরার নিখোঁজ মাদ্রাসা ছাত্র ইব্রাহিমআশাশুনিতে আকস্মিক ঘূর্ণিঝড়ে ভেঙেছে ৫টি ঘর, চরম দুর্ভোগে ক্ষতিগ্রস্তরামুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ৫০তম জাতীয় দাবা ‘বি’ বাছাই না করিয়ে খেলোয়াড় পাঠানোর পায়তারা: সাতক্ষীরায় সংবাদ সম্মেলনসাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ সেরা বার্সা

খেলার খবর: প্রতিপক্ষের মাঠে বুধবার রাতে পিএসভি আইন্দহোভেনকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ‘বি’ গ্রুপ সেরা হয়ে নকআউট পর্বে উঠেছে বার্সেলোনা।
খেলার ৬১তম মিনিটে বার্সেলোনাকে এগিয়ে নেন মেসি। উসমান দেম্বেলের সঙ্গে একবার বল দেওয়া-নেওয়া করে বাঁ পায়ের দারুণ শটে কাছের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন আর্জেন্টিনার এই ফরোয়ার্ড।
৭০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় বার্সা। মেসির ফ্রি কিকে স্পেনের ডিফেন্ডার পিকে পা ছোঁয়ালে বল গোলরক্ষককে বোকা বানিয়ে জালে জড়ায়। খেলার ৮২তম মিনিটে ম্যাচে ফেরার আভাস দেয় আইন্দহোভেন। বাঁ দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রসে নেদারল্যান্ডসের ফরোয়ার্ড ডি ইয়ং হেডে গোল পায় ক্লাবটি।
ম্যাচে আর কোনো গোল না হওয়ায় চতুর্থ জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্বাস্থ্য সুরক্ষায় বেকিং সোডা

অনলাইন ডেস্ক: বেকিং সোডার সাথে আমরা কমবেশি সবাই পরিচিত। বেকিং সোডা সাধারণত নানা ধরণের উপাদেয় খাবার প্রস্তুতে ব্যবহৃত হয়। খাবার প্রস্তুতে ব্যবহার হলেও স্বাস্থ্য সুরক্ষায় বেকিং সোডার রয়েছে নানা গুণ।
১. সকালে বেকিং সোডা পানিতে মিশিয়ে পান করলে সকালটা অনেক স্বস্তিদায়ক হবে। রাতে ঘুমাতে যাওয়ার আগেও একবার বেকিং সোডা মেশানো পানি পান করতে পারেন।

২. বেকিং সোডা ও ম্যাগনেসিয়াম ক্লোরাইড একসঙ্গে মিশিয়ে পান করলে বমি বমি ভাব দূর হয়। হৃদরোগ, স্নায়ুবিক সমস্যা, ক্যান্সার ও ফ্লু-এর চিকিৎসাতেও এই দ্রবণ খুবই কাজে দেয়। এটি দেহের কোষ, কলা এবং অঙ্গ থেকে বিষাক্ত পদার্থ ও এসিড বের করে দিয়ে এদের সংযোগকে শক্তিশালী করে।

৩. দেহের পেশীতে টান পরা, ক্লান্তি ও ত্বকের মরা কোষ থেকে রক্ষা পেতে বেকিং সোডা খুবই কাজে দেয়।

৪. গোসলের সময় পানিতে ১ কাপ বেকিং সোডা মিশিয়ে গোসল করলে ত্বক নরম, মসৃণ ও উজ্জ্বল হবে।

৫. ভাইরাসের কারণে ত্বকের প্রদাহ থেকে রক্ষা পেতে সামান্য বেকিং সোডা নিয়ে সরাসরি আক্রান্ত স্থানে লাগিয়ে মৃদু মালিশ করতে হবে। যতোদিন ভাল না হয়, ঠিক এভাবে ততোদিন লাগাতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লিভারপুলকে হারিয়ে স্বস্তিতে পিএসজি

খেলার খবর: হারলেই ছিটকে পড়ার শঙ্কা। এমন ম্যাচে লিভারপুলকে হারিয়ে স্বস্তিতে পিএসজি। প্যারিসে বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের‘সি’ গ্রুপের ম্যাচটিতে ২-১ গোলে জিতেছে পিএসজি। হুয়ান বের্নাতের গোলে পিএসজি এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। বিরতির ঠিক আগে ব্যবধান কমান লিভারপুল মিডফিন্ডার জেমস মিলনার।

১৩তম মিনিটে ডি-বক্সে জটলার মধ্যে আলগা বল পেয়ে একটু ভিতরে ঢুকে ডান পায়ের শটে কাছের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন হুয়ান বের্নাত।

৩৭তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় পিএসজি। বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে গোলমুখে বল বাড়ান এমবাপ্পে। ওখানে এদিনসন কাভানির টোকা কোনোমতে পা দিয়ে ঠেকান বুফ্ফন; কিন্তু বল চলে যায় নেইমারের পায়ে। অনায়াসে আসরে নিচের চতুর্থ গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে জেমস মিলনারের সফল স্পট কিকে ম্যাচে ফেরে লিভারপুল। ডি-বক্সে সাদিও মানেকে আর্জেন্টাইন মিডফিল্ডার দি মারিয়া ফাউল করলে পেনাল্টিটি পায় অতিথিরা।
ম্যাচে আর কোনো গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে ফরাসি চ্যাম্পিয়নরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ওজন কমাতে আলুর ম্যাজিক

অনলাইন ডেস্ক: দ্রুত ওজন বাড়ছে, মাস দুইকের মধ্যে ওজন বেড়েছে ৩ থেকে ৪ কেজি। চিন্তায় আছেন, কি করবেন ভেবে পাচ্ছেন না? হয়ত অতিরিক্ত ওজন কমাতে সকাল-সন্ধ্যা হাঁটাচলা, খাবারে কন্ট্রল শুরু করেছেন। এতেও কাঙ্ক্ষিত ওজন কমছে না। আপনি জেনে অবাক হবেন যে, আপনার কাঙ্ক্ষিত ওজন কমাতে পারে আলু।

অনেক বলে থাকেন আলু ওজন বাড়ায়। মোটেও না। আলু খেলে ওজন বাড়ে না বরং ওজন কমে। আলুর মধ্যেই আছে আপনার অতিরিক্ত ওজন থেকে মুক্তি পাওয়ার সহজ সমাধান। পরপর পাঁচ দিন নিয়ম মেনে আলু খেলে ম্যাজিকের মতো কমবে ওজন।

আসনু জেনে নেই আলু কীভাবে ওজন কমায়।

আলু সেদ্ধ
সেদ্ধ আলু ওজন কমাতে অনেক বেশি কার্যকর। টানা তিন থেকে পাঁচ দিন পেট ভরে আলু সেদ্ধ খেতে হবে। সেদ্ধ আলু ম্যাজিকের মতো ওজন কমাবে।

অন্য কোনো খাবার নয়
ওজন কমানোর জন্য যে সময়ে আপনি আলু খাবেন ওই সময়ে অন্য খাবার গ্রহণ থেকে বিরত থাকুন। তবে আলুর সঙ্গে সামান্য পরিমাণে লবণ নেয়া যেতে পারে।

দুধ
টানা তিন থেকে পাঁচ দিন পেট ভরে আলু সেদ্ধ খেতে হবে। সেদ্ধ আলু ম্যাজিকের মতো ওজন কমাবে। এ সময় চা, কফি, পানি পান করা যাবে। তবে দুধ খাওয়া যাবে না।

ভারি ব্যায়াম
যে কয়েক দিন আপনি সেদ্ধ আলু খাবেন ওই কয়েক দিন ভারি ব্যায়াম করা যাবে না। তবে হালকা হাঁটাচলা করা যাবে। এছাড়া প্রতিদিনের ওষুধ খেতেই পারেন।

হজম
সেদ্ধ আলু অল্প খেলে পেট ভরে যায়। ফলে বেশি খাওয়ার প্রয়োজন হয় না। এছাড়া আলু সহজে হজম হয়। ফলে ওজন কমাতে সাহায্য করে।

কোমরের মেদ
কোমরের মেদ কমানোর জন্য আলুর ডায়েট খুব উপকারি। আলু শুধু ওজন কমায় না, সে সঙ্গে শরীরকে সতেজ রাখতেও সাহায্য করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নতুন চেয়ারম্যান পেল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড

অনলাইন ডেস্ক: ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যানের দায়িত্ব পেলেন আর্ল এডিংস। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড (সিএ) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে এই পদ থেকে পদত্যাগ করেন ডেভিড পিভার।

গুঞ্জন ছিলো সিএ’র চেয়ারম্যান পদে আসীন হতে পারেন অজি কিংবদন্তি মার্ক টেলর। তবে তিনিও তার পদ থেকে সরে দাঁড়ালে নতুন কাউকে খুঁজছিলো ক্রিকেট অস্ট্রেলিয়া। অবশেষে সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার আর্ল এডিংসকে বেছে নিয়েছে তারা।
ক্রিকেট থেকে অবসরের পর নর্থ মেলবোর্ন ক্রিকেট ক্লাবের সভাপতি ছিলেন তিনি। আর ২০০৮ সালে সিএ’র পরিচালনা কমিটির সক্রিয় সদস্য ছিলেন এডিংস।

এদিকে দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে নতুন চেয়ারম্যান। আর সবাইকে নিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেটকে আরো এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিএনপির অভিযোগের প্রেক্ষিতে নারায়ণগঞ্জের এসপিকে প্রত্যাহার

দেশের খবর: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমানকে প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৭ নভেম্বর) তাকে প্রত্যাহার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ইসির সহকারী সচিব নুরুন নাহার। তিনি এ প্রত্যাহার আদেশে স্বাক্ষর করে স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছেন।

গত ২৫ নভেম্বর এসপি আনিসুর রহমানের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করে ২০ দলীয় জোট।

অভিযোগের পর জোটের পক্ষ থেকে এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বলেন, নারায়ণগঞ্জের এসপির স্ত্রী বেগম ফাতেমাতুজ্জহুরা আওয়ামী লীগের বর্তমান এমপি। সম্প্রতি সন্তানসহ প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তুলেছেন তারা। এ অবস্থায় ইচ্ছা থাকা সত্ত্বেও তার পক্ষে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা সম্ভব নয়।

চলতি বছরের আগস্টে নারায়ণগঞ্জে এসপি হিসেবে যোগ দেন আনিসুর রহমান। ফাতেমা তুজ্জহুরা সংরক্ষিত মহিলা-২১ আসনের বর্তমান এমপি।

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর যৌন হয়রানির অভিযোগে নাটোর জেলা প্রশাসক গোলামুর রহমানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিএনপির দু’পক্ষে সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫

রাজনীতির খবর: মনোনয়নপত্র দাখিল নিয়ে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে উপজেলা সদর বাজার এলাকায় এ সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ১৫ বিএনপি নেতাকর্মীকে আটক করেছে। মুন্সীগঞ্জ-২ আসনের সম্ভাব্য প্রার্থী মিজানুর রহমান সিনহা উপজেলা পরিষদে মনোনয়নপত্র জমা দিতে গেলে অপর মনোনয়নপ্রত্যাশী আব্দুস সালাম আজাদের সমর্থকদের সঙ্গে এ সংঘর্ষ বাধে। এদিকে, বরিশাল-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে গেলে সাবেক ছাত্রদল নেতারা মারামারিতে জড়িয়ে পড়েন। এ ছাড়া পটুয়াখালী-১ আসনের বর্তমান এমপি জাতীয় পার্টির (জাপা) মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারকে অবাঞ্ছিত ঘোষণা করে তার বিরুদ্ধে শহরে ঝাড়ূমিছিল ও কুশপুতুল দাহ করেছে এলাকাবাসী।

পুলিশ ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহা ও সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদকে মনোনয়নের চিঠি দেওয়া হয়। মনোনয়নবঞ্চিত জেলা বিএনপির সহসভাপতি আলী আজগর রিপন মল্লিক আব্দুস সালাম আজাদকে সমর্থন দেন। বুধবার সকাল ১১টার দিকে আব্দুস সালাম আজাদের পক্ষে টঙ্গিবাড়ী সদর বাজারে অবস্থান করছিল তার সমর্থকরা। দুপুর ১২টার দিকে দলের অপর সম্ভাব্য প্রার্থী মিজানুর রহমান সিনহা মনোনয়নপত্র দাখিল করতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গেলে তার গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে আজাদের সমর্থকরা। এতে দুই পক্ষে সংঘর্ষ বেধে যায়। দুই পুলিশ সদস্যসহ উভয় পক্ষে অন্তত ২৫ জন আহত হয়। ঘটনাস্থলে কয়েকটি ককটেলও বিস্ম্ফোরিত হয়। এ সময় ল্যান্ড ক্রুজার মডেলের একটি গাড়ি ভাংচুর করা হয়। পরে পুলিশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তার মোল্লা, বেতকা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রিগ্যান সিকদারসহ দলের ১৫ নেতাকর্মীকে আটক করে।

টঙ্গিবাড়ী থানার ওসি শাহ আওলাদ হোসেন জানান, হামলার ঘটনায় বিএনপি নেতা আব্দুস সালাম আজাদের পক্ষে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। আটক শাহাদাত, আমির হোসেন, বিপ্লব, জনি, এরশাদ, মিজানুর, শহীদসহ ১৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে, বুধবার দুপুর দেড়টার দিকে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে সাবেক ছাত্রদল নেতাদের মধ্যে দুই দফায় মারামারি হয়। জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাইদ খোকন জানান, বরিশাল-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ারের মনোনয়পত্র জমা দিতে অন্যদের সঙ্গে তিনিও জেলা প্রশাসকের কার্যালয়ে যান। কার্যালয়ের দোতলায় প্রথমে জেলা যুবদল সম্পাদক মাসুদ হাসান মামুনের নেতৃত্বে তার ওপর হামলা হয়। মনোনয়নপত্র জমা শেষে মজিবর রহমান সরোয়ার গাড়িতে ওঠার সময় মামুনের নেতৃত্বে দ্বিতীয় দফা হামলা চালানো হয়। এ ঘটনায় তিনি জেলা যুবদলের সম্পাদক মাসুদ হাসান মামুনসহ অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে থানায় অভিযোগ দিয়েছেন। কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সারাদেশে তিন শ আসনে ৩০৫৬ মনোনয়নপত্র জমা

রাজনীতির খবর: একাদশ নির্বাচনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ৩০০ আসনে মোট ৩ হাজার ৫৬ জন মনোনয়পত্র দাখিল করেছেন। তবে, এর মধ্যে দলীয় বা স্বতন্ত্র প্রার্থী কত জন, তাদের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। বুধবার (২৮ নভেম্বর) রাতে নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এই তথ্য জানান।

ইসি সচিব জানান, সবচেয়ে বেশি মনোনয়নপত্র জমা পড়েছে ঢাকা-১৭ আসনে। এই আসনে মোট মনোনয়নপত্র জমা দিয়েছেন ২৭ জন। আর সবচেয়ে কম মনোনয়নপত্র জমা পড়েছে মাগুরা-২ আসনে। ওই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন চারজন।

বিভাগ ভিত্তিক মনোনয়নপত্র জমার হিসাব দিয়ে ইসি সচিব জানান, রংপুর বিভাগে ৩৬১, রাজশাহী ৩৫৩, খুলনা ৩৫১, বরিশাল ১৮২, ময়মনসিংহ ২৩৬, ঢাকা ৭০৮, সিলেট ১৭৭ ও চট্টগ্রাম বিভাগে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬৭৮ জন।

অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়া প্রসঙ্গে ইসি সচিব বলেন, ‘এবারই প্রথম অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার বিধান যুক্ত হয়। তবে, এতে সেভাবে সাড়া মেলেনি। অনলাইনে মোট মনোনয়নপত্র দাখিল হয়েছে ৩৯টি। এরমধ্যে ২৩টি গ্রহীত হয়েছে। আরও আটটি দাখিল করা হয়েছে। এছাড়া এছাড়া আরও ৮জন তাদের জীবনবৃত্তান্ত দাখিল করেছেন। তবে এই ১৬ জনের মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি।’

মোট মনোনয়নপ্রার্থীর সংখ্যা ছাড়াও মনোনয়নপত্র দাখিলকারী দলের সংখ্যাও জানা যায়নি বলে উল্লেখ করেন ইসি সচিব। তিনি বলেন, ‘বিষয়টি আগামী কাল জানা যাবে।’

নির্বাচনি পরিবেশ প্রসঙ্গে ইসি সচিব বলেন, ‘ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। কোথাও কোনও আচরণবিধি লঙ্ঘনের তথ্য পাওয়া যায়নি।’

উল্লেখ্য, গত ৮ নভেম্বর নির্বাচন কমিশন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। এর চারদিনের মাথায় ইসি নির্বাচন একসপ্তাহ পিছিয়ে পুনঃতফসিল দেয়। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৮ নভেম্বর। প্রার্থিতা বাছাই ২ ডিসেম্বর। মনোয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৯ ডিসেম্বর। আর ভোট গ্রহণ করা হবে ৩০ ডিসেম্বর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest