সর্বশেষ সংবাদ-
মুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ৫০তম জাতীয় দাবা ‘বি’ বাছাই না করিয়ে খেলোয়াড় পাঠানোর পায়তারা: সাতক্ষীরায় সংবাদ সম্মেলনসাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পাইকগাছায় গভীর রাতে ছিনতাই ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে চুরি

পাইকগাছা ব্যুরো: পাইকগাছায় গভীর রাতে মটরসাইকেল গতিরোধ করে ব্যবসায়ীকে মারপিট করে ছিনতাই ও অপর এক ব্যবসায়ী প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। প্রাপ্ত সূত্রে জানাগেছে, ঘটনার দিন মঙ্গলবার গভীর রাতে উপজেলার হিতামপুর গ্রামের সুভাষ চন্দ্র সাধুর ছেলে ব্যবসায়ী রাম কৃষ্ণ সাধু বোয়ালিয়া মোড়ে ব্যবসায়ী প্রতিষ্ঠান সুভাষ ষ্টোর মুদি দোকান বন্ধ করে মটর সাইকেল যোগে বাড়ী যাচ্ছিল। পথিমধ্যে সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেনের বাড়ীর সামনে পৌছালে পথে ওৎ পেতে থাকা ৩/৪ জন মুখোশধারী দূর্বৃত্ব রাস্তার উপর কলা গাছ ফেলে গতিরোধ করে ব্যবসায়ী রাম কৃষ্ণকে মারপিট করে তার মটর সাইকেলে রাখা ২০ হাজার টাকা মূল্যের ২ ব্যাগ সিগারেট ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। এদিকে একই সময় বোয়ালিয়া মোড়ে মতিয়ার রহমানের মেহেদী এন্টারপ্রাইজ ব্যবসায়ী প্রতিষ্ঠানের পিছনের পাঁকা দেওয়াল কেটে সংঘবদ্ধ চোরেরা দোকানের ভিতর ঢুকে নগদ ৫০ হাজার টাকা ও আনুমানিক ২০ হাজার টাকা মূল্যের বিভিন্ন মালামাল চুরি করে পালিয়ে যায়। পরে ভোর ৬ টার দিকে দোকান খোলার পর বিষয়টি জানতে পারেন মতিয়ার। এ ব্যাপারে বিষয়টি খতিয়ে দেখছেন বলে থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে পুলিশী অভিযানে জুয়াড়ীসহ আটক-৫

আশাশুনি ব্যুরো: আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে জুয়াড়ীসহ পাঁচ আসামীকে আটক করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে মঙ্গলবার আশাশুনি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসআই আকরাম হোসেন জমাদ্দার, এসআই শ্যামল মন্ডল, এসআই শেখ নাজিবুর রহমান উপজেলার কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া গ্রাম হতে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে তাস ও টাকা সহ ঐ গ্রামের আলহাজ্ব নুর হোসেন সরদারের পুত্র আঃ মান্নান এবং জায়েদ আলী সরদারের পুত্র সোনা সরদার কে হাতেনাতে আটক করেন। পরে আসামীদের বিরুদ্ধে আশাশুনি থানায় জুয়া আইনে মামলা রুজু করা হয়। অপরদিকে, পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম আজিজুর রহমান, এএসআই স্বরজিৎ বিশ্বাস ফোর্সের সহায়তায় আশাশুনি থানার মামলা নং-১২(০৯)১৮ এর আসামী আশাশুনি সদরের আঃ রশিদ সরদারের পুত্র আঃ আলিম সরদার কে আশাশুনি বাজার হতে আটক করেন। এএসআই তরুন কৃষ্ণ রায় সঙ্গীয় ফোর্স সহ সিআর-৩৪৫/১৮ (ওয়ারেন্ট) এর আসামী বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রামের মৃত. সুলতান সরদারের পুত্র রবিউল সরদার ও রেজাউল সরদার কে তাদের নিজ বাড়ী হতে আটক করেন। বুধবার সকালে আসামীদেরকে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা দলিত পঞ্চায়েত ফোরামের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: ২৮ নভেম্বর মঙ্গলবার বিকাল ৪টায় স্বদেশ কার্যালয়ে সাতক্ষীরা জেলা দলিত পঞ্চায়েত ফোরামের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মন্টু দাস, প্রধান অতিথি ছিলেন ঢাকা কেন্দ্রিয় কমিটির সভাপতি রমানন্দ দাস, আয়োজক সংস্থার পক্ষে বক্তব্য রাখেন স্বদেশ সংস্থার নির্বাহি পরিচালক মাধব চন্দ্র দত্ত, সভপরিচালনা করেন সাধারন সম্পাদক কার্তিক দাস। সভায় সংখ্যালঘু মানুষের অধিকার ও বিভিন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করা হয়। সদস্যদের মধ্যথেকে বক্তব্য রাখেন বিজয় কৃষ্ণ দাস, কনিকা দাস প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় আর্থ-সামাজিক উন্নয়নে ৭দিন ব্যাপি মৎস্য চাষ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :

সাতক্ষীরায় আর্থ-সামাজিক উন্নয়নে ৭দিন ব্যাপি মৎস্য চাষ প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় কাটিয়াস্থ সুমনা ফাউন্ডেশনের হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন অধ্যক্ষ আক্তারুল আলম। জন প্রশাসন মন্ত্রনালয়ের অর্থায়নে এবং সুমনা ফাউন্ডেশনের বাস্তবায়নের ৭দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন, সুমনা ফাউন্ডেশনের পরিচালক এ এস এম মাকছুদ খান। বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজসেবক খলিলুর রহমান। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন, আবু সাঈদ, রাবেয়া সুলতানা, মোঃ নূরুন্নবী খান।
কর্মশালায় প্রধান অতিথি বলেন, বেকারত্ব দূর করতে সমন্বিত মৎস্যচাষ আমাদের এলাকায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যদি একই সাথে আমরা দক্ষিণ অঞ্চলে মৎস্য চাষ, শাক-সবজি চাষ ও হাঁস মুরগী পালন করতে পারি তবে তুলনা মূলক ভাবে ব্যয় হ্রাস পাবে। উৎপাদন বৃদ্ধি পাবে। এ প্রশিক্ষণ নিয়ে বাস্তবজীবনে কাজে লাগাতে পারলে বেকারত্ব দূর হবে। এছাড়া সুফলভোগীরা অর্থনৈতিক ও সামাজিকভাবে লাভবান হতে পারবে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জিল্লুর রহমান। এসময় সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৫জন প্রশিক্ষণার্থী কর্মশালায় অংশগ্রহণ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পুলিশ কাউকে হয়রানি করবেনা: এসপি সাজ্জাদুর রহমান

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলা পুলিশিং ফোরামের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আড়পাংগাশিয়া পিএন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বুধবার বেলা ৪ টায় উপজেলা পুলিশিং ফোরামের সহ-সভাপতি ও জেলা পরিষদের সংরক্ষিত আসনের সদস্য শিল্পী রানী মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া কমিউনিটি পুলিশিং কমিটির সমাবেশে পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান বলেন, সাতক্ষীরা জেলা সবদিক থেকে ইতিহাস তথা বিশ্বের দরবারে পরিচিত লাভ করলেও কিছু মানুষ তাদের কুকর্ম দ্বারা বদনাম রটিয়েছে, যারা এসমস্ত করেছে তাদের আমরা লাল কার্ড দেখিয়েছি। তিনি বলেন আমরা শুধু আপনাদের সাথে নয় পাশে আছি।কেউ যদি নির্বাচনকে সামনে রেখে কোনো প্রকার অরাজকতা করার চেষ্টা করে তাহলে আমি আমার ভিজিটিং কার্ড দিয়ে যাচ্ছি আমাকে জানাবেন, আমি অবশ্যই ব্যবস্থা নেব।কেউ প্রশাসনকে ব্যবহার করে যদি সাধারণ মানুষকে হয়রানি করে আমাকে জানাবেন। এটা পুলিশের জন্য কঠোর সতর্কবার্তা। পুলিশের দ্বারা আজ থেকে এই জনপদে আর কেউ হয়রানি হবেনা। সহকারী কমিশনার ভূমি সুজন সরকার বলেন সত্য যে কঠিন,কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা।তিনি সত্য ও ন্যায়ের পথে সকলকে চলার আহবান জানান।বক্তব্যে সহকারী পুলিশ সুপার জামিনুর রহমান বলেন পুলিশ সর্বাক্ষণ আপনাদের সাথে আছি, আশাকরি পুলিশকে আপনারা সহযোগিতা করবেন, পুলিশ আপনাদের কোনো প্রকার হেনেস্তা করলে আমাদের জানান। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ তার বক্তব্যে বলেন, এটা আমার থানায় যোগদানের পর প্রথম বক্তব্য, আমি এই এলাকার সকল মাদক, সন্ত্রাস দমন করতে চাই। আপনারা ফোনের মাধ্যমে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আপনারা দুজন একসাথে থেকে আমার কাছে ফোন দিবেন না। তাহলে আমাকে একজন ফোন দিলে আপনার সাথে থাকা অন্যজন দুস্কৃত ব্যক্তিদের বলে দিতে পারে । এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) মোঃ আনিসুর রহমান মোল্লা, বুড়িগোয়ালীনি ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল,সাবেক চেয়ারম্যান অসিম কুমার মৃধা,মুন্সিগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ বাবু বিধুস্রবা মন্ডল,বিভন্ন মুক্তিযোদ্ধা বৃন্দ,প্রেস্কলাব ও রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক বৃন্দ।সমাবেশে আগত হাজার হাজার মানুষকে পুলিশ সুপারের পক্ষ থেকে মিষ্টি এবং ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে ৩৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে একাদশ সংসদ নির্বাচনের জন্য চারটি আসনে ৩৯জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। বুধবার বিকাল ৫টা পর্যন্ত জেলা রিটার্নিং অফিস এবং উপজেলা সহকারি রিটার্নিং অফিসে প্রার্থীরা তাদের কর্মী ও সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, বিভিন্ন রাজনৈতিক দলের উল্লেখযোগ্যের মধ্যে যারা মনোনয়ন পত্র দাখিল করেছেন তারা হলেন,
সাতক্ষীরা-১ আসনে বিএনপি দলীয় প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন আওয়মীলীগ নেতা সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুজিবর রহমান, বিএম নজরুল ইসলাম, সরদার মুজিব, বিশ্বজিত সাধু ও শেখ নুরুল ইসলাম। ওয়ার্কার্স পার্টির অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ এমপি, একই আসনে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত, জাসদের ওবায়দুস সুলতান বাবলু ও বামগণতান্ত্রিক জোটের আব্দুল আজিজ মনোনয়ন জমা দিয়েছেন।
সাতক্ষীরা-২ সদর আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী মীর মোস্তাক আহমেদ রবি এমপি।
বিএনপির জেলা সভাপতি রহমাতুল্লাহ পলাশ, সহ-সভাপতি আব্দুল আলিম ও সাধারন সম্পাদক শেখ তারিকুল হাসান। জাতীয় পার্টির দলীয় প্রার্থী জেলা সভাপতি শেখ আজহার হোসেন। এই আসনে জামায়াতের মুহাদ্দিস আব্দুল খালেক, বামগণতান্ত্রিক জোটের নিত্যানন্দ সরকার।
সাতক্ষীরা-৩ আসনে আওয়ামীলীগ দলীয় প্রার্থী সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আফম রুহুল হক এমপি, বিএনপি দলীয় প্রার্থী ড্যাব নেতা ডাঃ শহিদুল আলম, জামায়াতের হাফেজ রবিউল বাশার।
সাতক্ষীরা-৪ আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী জগলুল হায়দার এমপি, জামায়াতের গাজী নজরুল ইসলাম, একই আসনে জাতীয় পার্টি থেকে সাত্তার মোড়ল ও বিকল্পধারা থেকে সাবেক এমপি এইচএম গোলাম রেজাসহ মোট ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল জানান, বিকেল পাঁচটা পর্যন্ত মোট ৩৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন । ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাংবাদিক রবিউল’র মাতার সুস্থতা কামনায় দরগাহপুর প্রেসক্লাব

দরগাহপুর প্রতিনিধি: সাতক্ষীরা প্রেসক্লাব’র সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালের চিত্র পত্রিকার সহ-সম্পাদক রবিউল ইসলাম’র মাতা আম্বিয়া বিবি (৭০) হৃদ রোগে আক্রান্ত হয়ে বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার সুস্থতা কামনায় দরগাহপুর প্রেসক্লাব’র পক্ষথেকে বিবৃতি দিয়েছেন-সভাপতি শেখ হিজবুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি ও “দক্ষিণ বাংলা” অনলাইন পত্রিকার সম্পাদক প্রভাষক শেখ আশিকুর রহমান আশিক, সাধারণ সম্পাদক শেখ রবিউল ইসলাম, যুগ্ন-সম্পাদক শেখ আরাফাত, সাংগঠনিক শেখ আসাদুজ্জামান মুকুল, সোলাইমান হোসেন বাপ্পী, এম.এম হাসানুজ্জামান, শেখ জিকু আলম, খন্দকার জিল্লার উদ্দীন, আহম্মদ আলী বাঁচা, রবিউল ইসলাম, শেখ সাদিকুর রহমান, শেখ হাসানুজ্জামান, শেখ সোয়েব আলী, শেখ আব্দুল ওহাব প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা-১ আসনে সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখ্তের মনোনয়ন দাখিল

প্রেস বিজ্ঞপ্তী: আগামী ৩০ ডিসেম্বর ১১তম জাতীয় সংসদ নির্বাচনে তালা-কলারোয়া(সাতক্ষীরা-০১) আসনে অংশ নিতে মনোনয়ন পত্র জমা দিয়েছেন জাতীয় পার্র্টির চেয়ারম্যানের উপদেষ্টা, সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখ্ত। বুধবার সাতক্ষীরা জেলা জাতীয়পার্টির নেতৃবৃন্দদের সাথে নিয়ে সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল কাছে মনোনয়ন পত্র দাখিল করেন।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জাতীয়পার্টির সভাপতি সাতক্ষীরা-আসনের জাপা মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব শেখ আজহার হোসেন, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু,সহ সভাপতি নুরুল ইসলাম, সদর উপজেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ তপন, তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি,জেলা জাপার সহ- সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সাংবাদিক এসএম নজরুল ইসলাম,যুগ্ন-সাধারণ সম্পাদক সাংবাদিক এসএম জাহাঙ্গীর হাসান ,মীর কাউয়ুম ইসলাম ডাবলূ,জেলা যুবসংহতির সাবেক সভাপতি সাখাওয়াতুল করিম পিটুল, জেলা জাতীয়পার্টির নেতা শেখ নাঈম, কাজী আবুতাহের, জেলা ছাত্র সমাজের সভাপতি কায়ছারুজ্জামান হিমেল, সাধারণ সম্পাদক এসএম আকরামুল ইসলাম,উপজেলা সেচ্ছাসেবক পার্টি নেতা বাবলুর রহমান প্রমুখ।উল্লেখ্য যে গত মঙ্গলবার জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে সৈয়দ দিদার বখ্ত তালায় আসলে তাকে জাতীয় পার্টি সহ সকল অঙ্গ সহোযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও শুশীল সমাজের নেতৃবৃন্দরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে সাদরে গ্রহন করে ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest