সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার৫ হাজার টাকা সম্মানিসহ ৭ দফা দাবিতে সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সমাবেশসাতক্ষীরায় নতুন আঙ্গিকে চালু হলো ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড ও ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনের নাশকতার চেষ্টা, মামলা ও গ্রেপ্তার ৫কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুআশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধনদেবহাটায় চোর সন্দেহে ধাওয়া : মালামাল ফেলে পালালেন কয়েকজনকালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন বিএনপির হেমায়েত স্থায়ী বহিষ্কার

চার নভেম্বর তফসিল ঘোষণার প্রস্তুতি

দেশের খবর: ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। ৪ নভেম্বর তফসিল ঘোষণা করে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে ভোট নেওয়ার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এ বিষয়ে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ গতকাল বলেছেন, ডিসেম্বরের মধ্যেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ১ নভেম্বর রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পর নির্বাচনের তফসিল ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করে কমিশন সিদ্ধান্ত নেবে। তফসিল ও ভোটের তারিখ নির্ধারণে এখনো আলোচনা বা সিদ্ধান্ত গ্রহণ করেনি কমিশন।

সংবিধান অনুযায়ী আগামী ৩১ অক্টোবর থেকে ২৮ জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। কেননা সংবিধান অনুযায়ী দশম সংসদের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে হবে। ২০১৪ সালের ২৯ জানুয়ারি দশম সংসদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সে হিসাবে আগামী বছরের ২৮ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। ওই ৯০ দিনের শুরু হচ্ছে আগামী ৩১ অক্টোবর। ইতোমধ্যে নির্বাচনের প্রস্তুতি চূড়ান্ত করে এনেছে কমিশন। আগামী ১ নভেম্বর বিকাল ৪টায় বঙ্গভবনে পাঁচ নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে অবহিত করবেন।

ইসি সূত্র জানায়, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর নির্বাচনের তফসিল নিয়ে সভা করবে নির্বাচন কমিশন। ৪ বা ৫ নভেম্বর ওই সভা হতে পারে। এরপর রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রীয় গণমাধ্যমে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। ওই ভাষণেই সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ইতোমধ্যে ভাষণের সারসংক্ষেপ প্রস্তুত করা হয়েছে। ওই ভাষণে সব দলকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানাবেন সিইসি। সাধারণত তফসিল ঘোষণার দিন থেকে ৪০-৪৫ দিন সময় রেখে সংসদ নির্বাচনের ভোটের তারিখ নির্ধারণ করা হয়। ১৮ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে ভোট গ্রহণ হতে পারে বলে আলোচনা আছে।

নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে বৃহস্পতিবার ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, তারা আশা করছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন হবে। প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। একজন কমিশনার দেশের বাইরে আছেন। তিনি দেশে ফিরলে তফসিল ঘোষণার বিষয়ে একসঙ্গে বসে সিদ্ধান্ত নেবেন। ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর জন্য সবাইকে আহ্বান জানান তিনি।

সংশোধনী আরপিও মন্ত্রীপরিষদ বিভাগে: সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সুযোগ রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিল নির্বাচন কমিশন। আইন মন্ত্রণালয়ে সেটি ভেটিং করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে। ইসি সচিব বলেন, সংসদের চলতি অধিবেশনে এটা পাস হতে পারে। পাস না হলে সংসদের অবর্তমানে যে বিষয়টি (অধ্যাদেশ) থাকে সেটি কার্যকর হবে।

৩১ অক্টোবর ২৩ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক: নভেম্বরের ৪ তারিখে তফসিল ঘোষণার অংশ হিসাবে আগামী ৩১ অক্টোবর আন্তঃমন্ত্রণালয় বৈঠক ডেকেছে কমিশন। প্রস্তুতিমূলক বিভিন্ন কার্যক্রম গ্রহণ বিষয়ক এ সভায় জাতীয় নির্বাচনে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে পরিকল্পনা গ্রহণসহ ১১টি এজেন্ডা নিয়ে আলোচনার কথা রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বাংলাদেশ ব্যাংক ও জনপ্রশাসন, শিক্ষাসহ ২৩ মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সহযোগী অধ্যাপক হলেন ৫৭৪ জন

দেশের খবর: সরকার ৫৭৪ জন সহকারী অধ্যাপককে পদোন্নতি দিয়ে সহযোগী অধ্যাপক পদে নিয়োগ দিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ বিষয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকরা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে যোগদানপূর্বক পূর্ববর্তী পদের দায়িত্ব পালন করবেন।
এছাড়াও যারা শিক্ষা ছুটি এবং প্রেষণ বা লিয়েনে কর্মরত আছেন তারা এসব শেষে পদোন্নতিপ্রাপ্ত পদে যোগদান করবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডেতে আজ মাঠে নামবে বাংলাদেশ

খেলার খবর: চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে শুক্রবার মাঠে নামবে বাংলাদেশ।
ম্যাচটি স্থানীয় সময় বেলা আড়াইটায় শুরু হবে।
এর আগে প্রথম ও দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে যথাক্রমে ২৮ রান ও সাত উইকেটের ব্যবধানে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় করেছে মাশরাফি বাহিনী।
শেষ ওয়ানডেতে জিতলেই জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করবে টাইগাররা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ব্যাটমিন্টন খেলোয়াড়দের পূর্নমিলনী টুর্নামেন্টের উদ্বোধন

এন এইচ সুমন :
সাতক্ষীরায় ব্যাটমিন্টন খেলোয়াড়দের পূর্নমিলনী টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টায় সাতক্ষীরা টাউন স্পোটিং ক্লাব মাঠে প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন টাউন ক্লাবের ও জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী, অধ্যাপক আতিয়ার রহমান, সাবেক খেলোয়াড় ড. আব্দুল হাদী খান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা। সাতক্ষীরা টাউন স্পোটিং ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় এবং টাউন ক্লাব ব্যাট মিন্টন টিমের অধিনায়ক মোঃ মামুন হোসেনের পরিচালনায় সাতক্ষীরা জেলার সকল ব্যাট মিন্টন খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

২৫.১০.২০১৮

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় ৫মহিলা নাশকতাকারী আটক

কলারোয়া প্রতিনিধি : কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ নাশকতাকারী মহিলাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কলারোয়া থানার অফিসার ইনচার্জ মারুফ আহম্মদ জানান-তার নেতৃত্বে বুধবার বিকালে এসআই মোঃ জাহাঙ্গীর হোসেন, এসআই মোসাঃ শারমিন সুলতানা শিখা, এএসআই মোঃ মফিজুর রহমান, এএসআই মোঃ আলাউদ্দিন, এএসআই মোঃ রাসেল রানা, এএসআই মোঃ আঃ হালিম, এএসআই মিলন হোসাইন, এএসআই রবিউল ইসলাম, এএসআই ইছাহক আলীসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় পৌর সদরের তুলসীডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনসেড বিল্ডিং এর উত্তর কক্ষের ভিতর থেকে তুলসীডাঙ্গা গ্রামেরশেখ হামিদুল ইসলামের স্ত্রী আম্বিয়া খাতুন (৪০), মাছ বাজারের মাইনুল হকের স্ত্রী তাজকিরা হক (৬০), রামকৃষ্ণপুর গ্রামের এসএম মোন্তাজ আলীর স্ত্রী মাহফুজা খাতুন (৪৮), রামভদ্রপুর গ্রামের মৃত মোন্তাজ আলীর স্ত্রী শাহিদা খাতুন (৬০), সোনাবাড়িয়া গ্রামের আঃ আজিজের স্ত্রী ফিরোজা খাতুন (৪৫) কে আটক করেন। এঘটনায় কলারোয়া থানায় একটি মামলা নং-১৯(১০)১৮ দায়ের হয়েছে। আটকের বিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ মারুফ আহম্মদ আরো জানান-২৬ নং তুলশিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনসেড বিল্ডিং এর উত্তর কক্ষের ভিতর জামায়াত/বিএনপির কিছু উচ্ছৃংখল মহিলা নেতাকমিরা নাশকতার পরিকল্পনা করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌছাইলে পুলিশের উপস্থিতি টের পাইয়া আসামীরা দিকবিদিক পলানোর সময় তাদের আটক করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় ৫শ’গ্রাম সহ ৩ মাদক ব্যবসায়ী আটক

কলারোয়া প্রতিনিধি : কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৫শ’ গ্রাম গাজা সহ ৩মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বৃহস্পতিবার সকালে কলারোয়া থানার অফিসার ইনচার্জ মারুফ আহম্মেদ জানান- তার নির্দেশনায় থানার এসআই মোঃ রইচ উদ্দিন, এএসআই কামরুল হাসান, সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে বুধবার রাতে উপজেলার গোপিনাথপুর গ্রামস্থ রুদ্রপুর গামী পাকা রাস্তার উপর থেকে যশোরের কেশবপুরের কন্দপর্পূর গ্রামের রফিকুর ইসলামের ছেলে সোহেল রানা (২৫), মঙ্গলকোট গ্রামের মৃত কেসমত সরদারের ছেলে আলমগীর হোসেন (৩৮) ও কন্দপর্পূর গ্রামের শফিকুল ইসলামের ছেলে রায়হান কবির (১৮)কে আটক করেন। এসময় তাদের কাছ থেকে ৫শ’ গ্রাম গাজা উদ্ধার করা হয়। এঘটনায় কলারোয়া থানায় একটি মামলা নং-২১(১০)১৮ দায়ের করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রথম নারী প্রেসিডেন্ট পেল ইথিওপিয়া

বিদেশের খবর: প্রথমবারের মত নারী প্রেসিডেন্ট নির্বাচিত করেছে ইথিওপিয়া। বৃহস্পতিবার পেশাদার কূটনীতিক শাহলি-ওয়ার্ক জিওদি আইনপ্রণেতাদের সর্বসম্মত ভোটে নির্বাচিত হন। তিনি মুলাতু তেশমের স্থলাভিষিক্ত হলেন।
শাহলি-ওয়ার্ক ষাটের দশকের শেষ দিকে ফ্রান্স, জিবোতি, সেনেগালে ইথিওপিয়ার দূত হিসেবে কাজ করেন। প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি জাতিসংঘে আফ্রিকান ইউনিয়নের শীর্ষ কর্মকর্তা ছিলেন। ইংরেজী, ফরাসী ও আমহারিক ভাষায় তার বিশেষ দক্ষতা রয়েছে।
ইথিওপিয়ায় প্রধানমন্ত্রী রাজনৈতিক ক্ষমতা পরিচালনা করেন। প্রেসিডেন্টের ক্ষমতা মূলত উৎসব ও অনুষ্ঠানে যোগদানের মধ্যেই সীমাবদ্ধ। দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদ গত সপ্তাহে ২০ সদস্য বিশিষ্ট একটি ছোট মন্ত্রিসভা গঠন করেন। এ মন্ত্রীসভার অর্ধেকই নারী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার নাজিরা বেগম এখন দাঁড়াবেন কোথায় ?

আসাদুজ্জামান :  ১৯৬৭ সালে আমার স্বামীর কেনা জমিতে আমি বসবাস করছি টানা ২৫ বছর। সেই জমি ও বাড়ি থেকে আমাকে উচ্ছেদ করে দিয়েছেন ইউনিয়ন ভূমি অফিসার মোকলেছুর রহমান। আমি এখন দাঁড়াবো কোথায় ?
সাংবাদিকদের সামনে এই প্রশ্ন রেখে শহরের সুলতানপুরের নাজিরা বেগম বলেন, শুধু উচ্ছেদ করা নয় আমার বাড়িঘর ভাংচুর করে সব কিছু লুটপাট করে নিয়ে গেছেন মোকলেছ।আমি এর বিচার দাবি করছি।
তবে মোকলেছুর রহমান জানালেন, উচ্ছেদের সাথে তার নিজের কোনো সম্পর্ক নেই। কারণ ওই জমি তার শ্যালক জিয়াউল হকের। ২০১৫ সালে তিনি এ জমি কিনেছিলেন এলাকার সফিউর রহমানের ওয়ারেশ সাবাহা নাজ ও সারাহা নাজের কাছ থেকে। সে সময় নাজিরা বেগম ওই বাড়িতে ভাড়া থাকতেন। তিনি কয়েক বছর ধরে ভাড়ার টাকা দিচ্ছেন না। উল্টো কিছু কাগজপত্র দেখিয়ে তিনি বলছেন এ জমি তার। এ নিয়ে মামলাও করেন তিনি।
বৃহস্পতিবার সকালে এই জমি দখল বেদখলের ঘটনা ঘটে ।
নাজিরা বেগম আরো বলেন, তিনি শহরের পিটিআই মোড় করাত কলের পাশে ১০ শতক জমিতে বসবাস করেন। তার স্বামী আবদুল ওয়াহেদ তার জীবদ্দশায় কিনেছিলেন এ জমি। তবে জমির মূল দলিল নেই । আছে একটি সার্টিফায়েড কপি। এ নিয়ে আমি মামলা করেছি আদালতে। কিন্তু তার রায় ঘোষনার আগেই মোকলেছুর রহমানের লোকজন তার ঘরবাড়ি ভেঙ্গেচুরে দিয়ে সব কিছু লুটপাট করে নিয়ে গেছেন। তিনি বলেন, আমি এ সময় বাড়িতে ছিলাম না। আমার মেয়ে সানজিদা ওয়াহিদকে ঘর থেকে টেনে হিঁচড়ে বের করে দেয় তারা। ঘরে থাকা টাকা সোনা গয়না সবই লুট করে নিয়ে গেছে তারা। কয়েক বছর আগে তার স্বামী মারা গেছেন বলে জানান নাজিরা।
তবে মোকলেছুর রহমান জানান, এই জমি নিয়ে থানায় দফায় দফায় বসাবসি হয়েছে। নাজিরা জমির মালিক নন তিনি ভাড়াটিয়া উল্লেখ করে তিনি বলেন, তিনি কিছু জাল কাগজপত্র প্রস্তুত করেছেন। এর বলে নাজিরা নিজেই আদালতে মামলা দিয়েছেন। দুটি মামলায় তিনি হেরেও গেছেন। তারপরও ঘর থেকে নামতে চান না। ভাড়াও দেন না দীর্ঘদিন। বৃহস্পতিবার গ্রামবাসী এক জোট হয়ে জমির মালিক জিয়াউল হককে সাথে রেখে তাদের উচ্ছেদ করেছে। এ সময় আমি ছিলাম অফিসে।
নাজিরা বেগম জানান, তিনি সাতক্ষীরা সদর থানায় এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে বলে তাকে জানিয়েছে পুলিশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest