সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার৫ হাজার টাকা সম্মানিসহ ৭ দফা দাবিতে সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সমাবেশসাতক্ষীরায় নতুন আঙ্গিকে চালু হলো ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড ও ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনের নাশকতার চেষ্টা, মামলা ও গ্রেপ্তার ৫কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুআশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধনদেবহাটায় চোর সন্দেহে ধাওয়া : মালামাল ফেলে পালালেন কয়েকজনকালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন বিএনপির হেমায়েত স্থায়ী বহিষ্কার

শেখ রাসেল স্মৃতি ৮দলীয় নক আউট ক্রিকেট টূর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: ‘বন্ধু একতা বন্ধু বল, মাদক ছেড়ে মাঠ চল’ স্লোগানে শেখ রাসেল স্মৃতি ৮ দলীয় নক আউট ক্রিকেট টূর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় পিটিআই মাঠে বন্ধু একাদশের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরষিদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশি। খেলার আয়োজক ছিলেন প্রিন্স, প্রান্ত, নাসিম, ইমন, রাশেদ, রায়হান। খেলায় অংশ গ্রহনকারী দলসমূহ- সুলতানপুর ইয়ং স্টার ক্লাব, তনু একাদশ, বন্ধু একাদশ, মিলন একাদশ, আনারুল একাদশ, বাকাঁল ইয়ং স্টার, ৭নং ওয়ার্ড যুবলীগ, হুজাইফা একাদশ। উদ্বোধনী খেলায় সুলতাপুর ইয়ং স্টার ক্লাব বনাম তনু একাদশ অংশ গ্রহন করে। খেলায় অ্যাম্পায়ার ছিলেন মেহেদী হাসান ও ময়নুল হোসেন। স্কোরার ছিলেন নাসিম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কুমারী সেজে বিয়ের দায়ে গৃহবধূর কারাদণ্ড

অনলাইন ডেস্ক: প্রথম বিয়ে গোপন রেখে কুমারী সেজে দ্বিতীয় বিয়ে করার অপরাধে শাপলা আকতার লিলি (২৬) নামে এক গৃহবধূকে জেল-জরিমানা প্রদান করা হয়েছে। তাকে দু’বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশও দেওয়া হয়েছে। বগুড়ার চতুর্থ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছমা মাহমুদ এ রায় দেন।

মামলা সূত্রে জানা গেছে, শাপলা আকতার লিলি গাবতলী উপজেলার মহিষাবান গ্রামের আবুল কালামের মেয়ে। ২০১১ সালে শাজাহানপুর উপজেলার শেরকোল গ্রামের মৃত আফসার আলীর ছেলে রাজু আহম্মেদের সঙ্গে বিয়ে হয়। ৪ বছর সংসার করার পর ২০১৫ সালে তিনি এ বিয়ে গোপন করে কুমারী সেজে গাবতলী উপজেলার ধোড়া গ্রামের আমজাদ হোসেন মোল্লার ছেলে আপেল মাহমুদ রনিকে বিয়ে করেন। বিয়ের কথা জানাজানি হলে প্রথম স্বামী রাজু আহম্মেদ আদালতে লিলিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

আদালতের নির্দেশে তদন্ত শেষে গাবতলী মডেল থানার এসআই জাহিদুল ইসলাম লিলিসহ অন্যদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বিয়ে গোপন করে কুমারী সেজে দ্বিতীয় বিয়ে করার অপরাধ প্রমাণ হওয়ায় গতকাল বুধবার বিকালে শুধু শাপলা আকতার লিলিকে এ সাজা দেন। লিলি পলাতক রয়েছেন। গ্রেফতারের পর থেকে তার সাজা কার্যকর হবে।

বাদী পক্ষের আইনজীবী শাহাদত হোসেন জানান, দ্বিতীয় স্বামী আপেল মাহমুদ রনিও আদালতে একই ধরনের মামলা করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ওই মামলাতেও গত ৩ জানুয়ারি মাসে লিলিকে দেড় বছর বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছিল। দুই মাস সাজা ভোগের পর তিনি জজকোর্টে আপিল করে জেল থেকে জামিনে ছাড়া পান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘পুরো শরীরে জোর করে ক্রিম মাখানো হয়েছিল’

বিনোদনের খবর: মিটু ঝড়ে উত্তাল গোটা বলিউড। একের পর এক অভিনেত্রী নিজের যৌন হেনস্তার কথা প্রকাশ্যে আনছেন। সেই তালিকায় যোগ হলো এক নতুন নাম। টিভি অভিনেত্রী সোনাল ভেঙ্গুলকর প্রকাশ্যে শেয়ার করলেন তার যৌন হেনস্তার ঘটনা।

এক সাক্ষাত্কারে সোনাল অভিযোগের আঙুল তুলেছেন কাস্টিং ডিরেক্টর রাজা বাজাজের দিকে। রাজা সম্পর্কে টিভি অভিনেত্রী শিনা বাজাজের বাবা।
সোনাল জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুর দিকে একটি কাস্টিং ওয়েবসাইটে অডিশন দেওয়ার সুযোগ পান তিনি। সেখানেই রাজা নাকি জানিয়েছিলেন, সোনালকে দেখতে ভালো। কিন্তু এই পেশা সম্পর্কে তার আরও ভালো করে জেনে নেওয়া প্রয়োজন। আরও গ্রুম করতে হবে তাকে। ফলে প্রাথমিক ভাবে রাজা নিজের সহকারী হিসেবে সোনালকে ক্যারিয়ার শুরু করার পরামর্শ দেন।

কিন্তু সেই অডিশনেই কিছুক্ষণ পরে নাকি নিজের মত বদলে ফেলেন রাজা। সোনালের কথায়, ‘আমাকে হঠাৎ কিছু জামা এনে পরে দেখতে বলেন। আমি অবাক হয়েছিলাম। কারণ অন্য এক মডেলের শুটিং চলছিল। সে সময় রাজা হাতে ক্রিম নিয়ে এসে শরীরে মেখে নিতে বলেন। তাতে নাকি ওই পোশাক ঠিক মাপে হবে। তারপর হঠাৎই আমার কাছে চলে এসে জোর করে পুরো শরীরে ক্রিম মাখাতে শুরু করে। আমি ভয় পেয়ে পালিয়ে গিয়েছিলাম। সে দিন অডিশনে আমার সঙ্গে পরিবারেরও কেউ ছিল না। ফলে আরও ভয় পেয়ে গিয়েছিলাম।

২০১২-তে কস্তুরবা মার্গ পুলিশ স্টেশনে গোটা ঘটনাটি জানিয়ে অভিযোগ দায়ের করেছিলেন সোনাল।

অন্যদিকে রাজা পুলিশকে বলেছিলেন, সোনাল আমার বাড়িতে এসে তিন লাখ টাকা দাবি করেছিলেন। আমি তা দিতে চাইনি। পরে দেড় লাখ টাকা দাবি করে ও। কিন্তু তা না দেওয়ায় ও পুলিশের কাছে আমার নামে মিথ্যা অভিযোগ দায়ের করেছেন।
সে সময় পুলিশ তদন্ত এগিয়েছিল কিনা, তা জানা যায়নি। তবে এত বছর পরে #মিটু আন্দোলনের মুখে নিজের হেনস্তার কথা ফের প্রকাশ্যে আনলেন সোনাল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা পৌরশাখা কৃষক লীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন
সাতক্ষীরা পৌরশাখা কৃষক লীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত ১৩ অক্টোবর’১৮ তারিখে সাতক্ষীরা পৌর শাখা কৃষকলীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে মোঃ সামছুজ্জামান জুয়েল কে সভাপতি ও শাহ মোঃ আনারুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সহ-সভাপতি মোঃ আব্দুল খালেক মোড়ল, শেখ শাহ আলম শেখ আসাদ আহম্মেদ অনজু , মীর ইকবাল হাসান পলাশ ,মোঃ তৈয়েবুর রহমান লিটু ,মোঃ শহিদুল ইসলাম (পৌর কমিশনার), কাজী শাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুহুল ইসলাম লাভলু, কাজী শারিকুল ইসলাম ছটলু, মোঃ সাহেদ রেজা হিরক, মোঃ মোস্তাফিজুর রহমান, প্রদীপ চন্দ্র বিশ্বাস, অর্থ সম্পাদক মোঃ মওদুদুল ইসলাম খোকন, আইন বিষয়ক সম্পাদক এড. রঘুনাথ মন্ডল, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ আব্দুল জব্বার, দপ্তর সম্পাদক শেখ নাজমুজ্জামান সুমন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর, সমবায় বিষয়ক সম্পাদক মোঃ মহসিন হোসেন, কুটির শিল্প বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ খোকন, মৎস্য ও পশু সম্পাদ বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ খোকন, কৃষি পণ্য ও ফসল বিষয়ক সম্পাদক সৈয়দ সাঈদ উদ্দীন, কৃষি ঋণ ও পুর্ণবাসন বিষয়ক সম্পাদক শেখ হুমায়ুন কবির পাপ্পু, পানি, সেচ ও বিদ্যুৎ বিষয়ক সম্পাদক শেখ সাদী,  ভূমি বিষয়ক সম্পাদক মোঃ ইকবাল আমীন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ বাবলু রহমান, কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ খোরশেদ আলম, মহিলা বিষয়ক সম্পাদক সুইটি রাণী দত্ত, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোঃ আনারুল ইসলাম খোকন, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল হামিদ হামে, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ তৌহিদ খান, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ জুম্মান সরদার, সহ-আইন বিষয়ক সম্পাদক এড. অসীম কুমার মন্ডল, সহ-প্রচার সম্পাদক মোঃ কাফিরুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক কাজী মোঃ ফরহাদ, সহ-মহিলা বিষয়ক সম্পাদক ফারহানা ইয়াসমিন, সদস্য কাজী ফিরোজ হাসান (পৌর কমিশনার), শেখ জাহাঙ্গীর হোসেন কালু (পৌর কমিশনার), শেখ আব্দুস সেলিম (পৌর কমিশনার), মোঃ কামরুল ইসলাম, মোঃ আজগার আলী ,মোঃ মিনহাজ উদ্দীন, আব্দুল আজিজ , মোঃ কামরুল ইসলাম, মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ মোমিন গাজী খোকন,মোঃ সাদেক হোসেন, মোঃ বেল্লাল সরদার, শেখ সফিউল ইসলাম সফি।  প্রেস বিজ্ঞপ্তি
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্ব শান্তি রক্ষায় রোহিঙ্গা সঙ্কট ‘এসিড টেস্ট’: রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক: ভবিষ্যতে শান্তি রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের একসঙ্গে কাজ করার ক্ষেত্রে রোহিঙ্গা সঙ্কটকে একটি বড় পরীক্ষা হিসেবে দেখছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনিভায় আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক এক সম্মেলনে তিনি বলেন, “রোহিঙ্গা সমস্যার সমাধান বিশ্ব সম্প্রদায়ের কাছে একটি এসিড টেস্ট।”

জাতিসংঘ নিরাপত্তা পরিষদসহ বিশ্ব সম্প্রদায়কে রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান খুঁজতে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, “এ সমস্যার সুষ্ঠু সমাধান ভব্ষ্যিতে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতার একটি দৃষ্টান্ত হতে পারে।”
ক্রানস মনটানা ফোরামের ‘হোমল্যান্ড অ্যান্ড গ্লোবাল সিকিউরিটি ফোরামের ‘২০তম এই সম্মেলনে রাষ্ট্রপতি রোহিঙ্গা সঙ্কটের প্রেক্ষাপট এবং সমস্যার সমাধানে বাংলাদেশ সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

রাখাইনে মিয়ানমারের সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে গত অগাস্ট থেকে এ পর্যন্ত সাত লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে এসেছে। আন্তর্জাতিক পর্যায়ে রোহিঙ্গা সঙ্কটকে এশিয়ার এ অঞ্চলে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় শরণার্থী সমস্যা হিসেবে দেখা হচ্ছে।
জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন রাখাইনে গণহত্যা ও যুদ্ধাপরাধের জন্য মিয়ানমারের সেনা নেতৃত্বকে বিচারের মুখোমুখি করার সুপারিশ করেছে। তবে মিয়ানমার সরকার অভিযোগ অস্বীকার করে বলে আসছে, ওই অভিযান চালানো হয়েছে ‘সন্ত্রাসীদের বিরদ্ধে’।

বিশ্বজুড়ে সমালোচনার মুখে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে গত বছরের শেষ দিকে বাংলাদেশের সঙ্গে চুক্তি করে। কিন্তু এরপর প্রায় এক বছর হতে চললেও প্রত্যাবাসন শুরু করা যায়নি।
বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য জরুরি ত্রাণ সহায়তার প্রয়োজনে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা যেভাবে দ্রুত সাড়া দিয়েছে, সেজন্য তাদের ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।
তিনি বলেন, “বিশ্বের সমস্যার জন্য প্রয়োজন বৈশ্বিক সমাধান।… রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসনে যেসব দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, তাদের রাজনৈতিক সদিচ্ছা এক্ষেত্রে একান্ত প্রয়োজন।”

১৯৮৬ সালে প্রতিষ্ঠিত জেনিভাভিত্তিক ক্রানস মনটানা ফোরাম জাতিসংঘ, ন্যাটোসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে কাজ করে।
বিশ্ব নিরাপত্তায় প্রথাগত ধারণা পাল্টে গেছে মন্তব্য করে রাষ্ট্রপতি বলেন, “যুদ্ধ না থাকাকেই আমরা শান্তি হিসেবে ধরে নিচ্ছি। প্রথাগত নিরাপত্তার ধারণা পাল্টে গেছে। বিভিন্ন জাতির সম্পর্কের মধ্যে এই ধারণার পরিবর্তন স্পষ্ট। অনেক ‘নন-স্টেট ফ্যাক্টর‘এখন আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব খাটাচ্ছে।

“সন্ত্রাস, উগ্রবাদ এবং গণবিধ্বংসী অস্ত্রের বিস্তার বহুজাতিক অপরাধ মানবতাকে ধ্বংস করে দিচ্ছে। স্থানীয় অথবা আঞ্চলিক সংঘর্ষ বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে। দুঃখজনক হলেও সত্য যে অনেক দেশই এর বিরোধিতা না করে এর পক্ষে কাজ করছে।”
সাইবার আক্রমণের মত নতুন নিরাপত্তার হুমকি মোকাবেলায় সব দেশের যৌথ প্রচেষ্টা প্রয়োজন বলেও মন্তব্য করেন আবদুল হামিদ।

এছাড়া জীববৈচিত্র রক্ষা, পরিবেশ সুরক্ষা এবং সামাজিক সংঘর্ষ মোকাবেলায় বিশ্ব সম্প্রদায়ের সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
‘দ্যা হার্ডেনিং অব ইন্টারন্যাশনাল রিলেশনস: এ রিস্ক টু পিস অ্যান্ড সিকিউরিটি’ শীর্ষক এই আলোচনায় অন্যদের মধ্যে আর্মেনিয়ার প্রেসিডেন্ট আর্মেন সারকিজিয়ান, লেসেথোর প্রধানমন্ত্রী টমাস থাবেন, ক্রানস মনটানা ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জ্যাঁ-পল কার্তেরঁ বক্তৃতা দেন।
জাতিসংঘের বিশ্ব বিনিয়োগ সম্মেলন এবং ক্রানস মনটানা ফোরামের সম্মেলনে যোগ দিতে সোমবার জেনিভা পৌঁছান রাষ্ট্রপতি। সফর শেষে শনিবার তার দেশে ফেরার কথা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের পৌর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

 

বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সাতক্ষীরা পৌর শাখার ৩৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে সভাপতি পদে মোঃ আসাদুজ্জামান লাভলু ও সাধারণ সম্পাদক পদে জাহাঙ্গীর আলম এবং সাংগঠনিক সম্পাদক পদে মোঃ রনি খান কে মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন সহ-সভাপতি আব্দুল বারী, ইউনুছ আলী ও আক্তার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বাবলুর রহমান বাবু, মনিরুল ইসলাম ও আব্দুল ওয়াহিদ, সহ-সাংগঠনিক সম্পাদক আকছা শরীফ খোকা, রফিকুল ইসলাম রতন, এম ডি রফিকুল, অর্থ সম্পাদক আফছার আলী, দপ্তর সম্পাদক ইদ্রিসুল ইসলাম, চাকুরী, আইন, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কওছার আলী, সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মোছাঃ হীরা খাতুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সামাদ, কৃষি ও সমবায় সম্পাদক আবুল হাসান মোড়ল, কৃটির শিল্প সম্পাদক আশরাফুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সম্পাদক ডা: হাবিবুর রহমান, মৎস্য ও প্রাণী সম্পদ আব্দুর রহিম, কৃষিঋণ ও পূর্ণবাসন সম্পাদক আনারুল ইসলাম, ভূমি সম্পাদক খায়রুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক আবু মুছা, ত্রাণ সম্পাদক শওকাত হোসেন, বণ ও পরিবেশ সম্পাদক মোহাম্মদ আলী, ধর্ম সম্পাদক আব্দুল্যাহ বিন কাশেম, মানব উন্নয়ন সম্পাদক দূর্গা রাণী, সমাজকল্যাণ সম্পাদক হাফিজুল ইসলাম, মহিলা সম্পাদক জোসনা খাতুন, নির্বাহী সদস্য রুহুল আমীন, আবুল হোসেন বাবু, শামছুর রহমান, তরিকুল ইসলাম ও আক্তারুজ্জামান মুকুল।
বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ এর সাতক্ষীরা জেলা সভাপতি এড আল মাহমুদ পলাশ ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, সাতক্ষীরা পৌর শাখার উক্ত কমিটিকে অনুমোদন দিয়েছেন। ২৫অক্টোবর বৃহস্পতিবার উক্ত কমিটি হস্তান্তর করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অতিরিক্ত শ্রেণি শাখা খোলার অনুমতি পেল ৩৬ প্রতিষ্ঠান

অনলাইন ডেস্ক: বেসরকারি ৩৬ প্রতিষ্ঠানকে অতিরিক্ত শ্রেণি শাখা খোলার অনুমতি দেয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত চিঠি প্রতিষ্ঠানগুলোর তালিকাসহ ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী এবং দিনাজুপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করে।

চিঠিতে বলা হয়, নিয়োগকৃত জনবলের বেতনভাতাদি শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল থেকে পরিশোধ করার শর্তে প্রতিষ্ঠানগুলোকে অতিরিক্ত শ্রেণি শাখা খোলার অনুমতি প্রদানে মন্ত্রণালয়ের সম্মতি জ্ঞাপন করা হলো।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ১১টি, রাজশাহী বোর্ডেন অধীনে ১০টি, দিনাজপুর বোর্ডের অধীনে ৩টি এবং ময়মনসিংহ বোর্ডের অধীনে ১২টি প্রতিষ্ঠান রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আন্তর্জাতিক ক্রিকেটে থেকে অবসরের ঘোষণা ব্রাভোর

খেলার খবর: ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। জাতীয় দলে না খেললেও বিশ্বের বিভিন্ন প্রান্তে হওয়া ফ্রাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেট খেলা চালিয়ে যাবেন তিনি।

৩৫ বছর বয়সী ব্রাভো জাতীয় দলে খেলা শুরু করেন ২০০৪ সালে। এর মধ্যে ৪০টি টেস্ট, ১৬৪টি ওয়ানডে ও ৬৬ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে। এখন অবসরের ঘোষণা দিলেও ২০১৬ সালের সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে খেলা টি-টোয়েন্টি ম্যাচের পর আর ওয়েস্ট ইন্ডিজের হয়ে মাঠে নামেননি।

এক বিবৃতিতে ব্রাভো বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকে আজ আমি অবসরের ঘোষণা দিচ্ছি। ১৪ বছর আগে ওয়েস্ট ইন্ডিজ দলে অভিষেকের স্মৃতি আমার সবসময় মনে থাকবে। ২০০৪ সালের জুলাইতে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে অভিষেকের আগে মাঠে প্রবেশের স্মৃতি এখনও আমার মনে আছে।

ব্রাভো টেস্ট ক্রিকেট ছেড়ে দিয়েছেন ২০১০ সালে। এরপর থেকে একজন টি-টোয়েন্টি বিশেষজ্ঞ হিসেবে আবির্ভূত হন তিনি। বিশ্বের বিভিন্ন অঞ্চলে নিজের অভিজ্ঞতার স্বাক্ষর রেখেছেন তিনি। ২০১৪ সালে ভারতের বিপক্ষে ধর্মশালায় সবশেষ ওয়ানডে ম্যাচ খেলেন তিনি।

টেস্টে ব্রাভো তিনটি সেঞ্চুরিসহ ২২০০ রান করেছে। যার গড় ৩১.৪২। একই সঙ্গে উইকেটও নিয়েছেন ৮৬টি, যার গড় ৩৯.৮৩। ওয়ানডেতে তার রান ৯৬৮, যার গড় ২৫.৩৬ এবং স্ট্রাইক রেট ৮২.৩০। তাছাড়া ওয়ানডেতে উইকেট নিয়েছেন ১৯৯টি যার গড় ২৯.৫১। আর টি-টোয়েন্টিতে করেছেন ১১৪২ রান, যার গড় ২৪.২৯। উইকেট নিয়েছেন ৫২টি, যেখানে গড় ২৮.২৬।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest