সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার৫ হাজার টাকা সম্মানিসহ ৭ দফা দাবিতে সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সমাবেশসাতক্ষীরায় নতুন আঙ্গিকে চালু হলো ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড ও ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনের নাশকতার চেষ্টা, মামলা ও গ্রেপ্তার ৫কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুআশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধনদেবহাটায় চোর সন্দেহে ধাওয়া : মালামাল ফেলে পালালেন কয়েকজনকালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন বিএনপির হেমায়েত স্থায়ী বহিষ্কার

আনুলিয়ায় এমপি রুহুল হকের পক্ষে নির্বাচনী পথসভা

নিজস্ব প্রতিনিধি: আশাশুনি উপজেলার আনুলিয়ার ৪ নং ওয়ার্ডের মহিলা সদস্যা আকলিমা খানমের বাড়িতে এমপি রুহুল হকের পক্ষে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। আব্দুল হাকিম সানা ও মহিলা ইউপি সদস্যা আকলিমা খানমের নেতৃত্বে গাজী ও সানাবাড়ীর মধ্যে এ পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন। ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল খালেক সানার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবমহিলালীগের সভানেত্রী সিমা সিদ্দিকসহ ওয়ার্ড আওয়ামীলীগ, ছাত্রলীগ সহ আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় আলমগীর আলম লিটন বলেন, আনুলিয়া এলাকায় আ,ফ,ম রুহুল হক এমপির পক্ষে জনতার ঢল। আমি খুশি আমার মা বোনদের সম্পৃক্ততা দেখে। এমপি রুহুল হককে এ কথাই জানাতে চাই যে, আনুলিয়ার মানুষ শুধু মাত্র আপনার অপেক্ষায়।
এ সময় এলাকার মা ও বোন সকলে এমপি রুহুল হক এমপির পক্ষে সত:স্ফুর্তভাবে নৌকা প্রতীকে ভোট দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে ফাঁদে ফেলে ৬ শিয়ালকে পিটিয়ে হত্যা

আশাশুনি ব্যুরো:
আশাশুনি উপজেলার গুনাকরকাটি এলাকায় লোকালয়ে এসে হাঁস-মুরগি ধরে খাওয়ার অপরাধে ফাঁদ পেতে ছয়টি শিয়ালকে পিটিয়ে হত্যা করেছেন স্থানীয় লোকজন। এ নিয়ে প্রকৃতিপ্রেমী বিভিন্ন সংগঠন উদ্বেগ প্রকাশ করেছে। বন্যপ্রাণী রক্ষায় কঠোর আইনের প্রয়োগ বা জনসচেতনতা না থাকায় এমন ঘটনা ঘটেছে বলে দাবি তাদের। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গুনাকরকাটি এলাকায় বুধবার রাতের আঁধারে ফাঁদ পেতে ধরা হয় ছয়টি শিয়াল। নেট জালের ফাঁদে আটকা পড়া শিয়ালগুলোকে বৃহস্পতিবার সকালে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেন স্থানীয়রা। সচেতন এলাকাবাসী বলেন, বন্যপ্রাণী পরিবেশের ভারসাম্য রক্ষা করে। নির্বিচারে তাদের হত্যা করা আইনত দন্ডনীয় অপরাধ। যারা একাজে জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা, সেই সঙ্গে জনসাধারণকে বন্যপ্রাণী হত্যা না করার বিষয়ে সচেতন করা জরুরী। তা না হলে অতিদ্রুত বন্যপ্রাণীরা হারিয়ে যাবে। এব্যাপারে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফফারা তাসনীন বলেন, শিয়ালগুলোকে পিটিয়ে হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে তদন্ত টিম পাঠানো হয়েছে। শিয়ালগুলোকে পিটিয়ে হত্যার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে পুলিশী অভিযানে গ্রেফতার-৫

আশাশুনি ব্যুরো: আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে নাশকতা মামলার আসামীসহ ৫ আসামীকে গ্রেফতার করা হয়েছে। থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে বুধবার আশাশুনি থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। পিএসআই আ. রাজ্জাক সঙ্গীয় এএসআই মাহাবুব হাসান ও এএসআই ফেরদৌস কবির ৫০০ গ্রাম গাঁজা সহ উপজেলার কাদাকাটি গ্রামের নজরুল সরদারের পুত্র নাজমুল ইসলাম ওরফে রিপন সরদার কে কাদাকাটি এলাকা হতে হাতেনাতে গ্রেফতার করেন। পরবর্তীতে উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশাশুনি থানার মামলা নং-১২(১০)১৮ রুজু করা হয়। এসআই মনজুরুল হাসান সঙ্গীয় ফোর্স এর সহায়তায় নাশকতা মামলা নং-১৯(০৮)১৮ এর আসামী উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামের শফিকুল ইসলামের পুত্র রাইসুল ইসলাম কে তার নিজ বাড়ী হতে গ্রেফতার করেন। এসআই প্রদীপ কুমার সানা সঙ্গীয় ফোর্স এর সহায়তায় সিআর-১৬৬/১৮, সিআর-২১৪/১৮, সিআর-২৫১/১৮ (ওয়ারেন্ট) ও আশাশুনি থানার নাশকতা মামলা নং-১২(০৯)১৮ এর আসামী উপজেলার নাছিমাবাদ গ্রামের আকিমুদ্দিন গাজীর পুত্র আনার হোসেন গাজী কে গ্রেফতার করেন। এএসআই শাহ জামাল সঙ্গীয় ফোর্সের সহায়তায় জিআর-১৫৪/১৪ (নাঃশিঃ) (ওয়ারেন্ট) এর আসামী প্রতাপনগর গ্রামের জহর আলী মোড়লের পুত্র আরশাদ আলী মোড়লকে তার নিজ বাড়ী হতে গ্রেফতার করেন। এএসআই স্বরজিৎ বিশ্বাস সঙ্গীয় ফোর্সের সহায়তায় জিআর-৮৪/০৭ (ওয়ারেন্ট) এর আসামী কাদাকাটি গ্রামের ওয়াদুদ সরদারের পুত্র ই¯্রাফিল ইসলাম ওরফে বাবুকে তার নিজ বাড়ী হতে গ্রেফতার করেন। বৃহস্পতিবার সকালে আসামীদেরকে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খাজরায় এমপি রুহুল হকের পক্ষে নির্বাচনী পথসভা

নিজস্ব প্রতিবেদক: আশাশুনি উপজেলার খাজরায় এমপি রুহুল হকের পক্ষে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকালে খাজরা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে চেউটিয়া বাজারে এ পথসভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এস এম সাহেব আলী। প্রধান বক্তা ছিলেন আশাশুনি উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক জি এম মঞ্জুরুল ইসলাম। বিশেষ বক্তা ছিলেন আশাশুনি উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক বিকাশ মন্ডল।
খাজরা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রামপদ সানার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উপদেষ্টা নজরুল ইসলাম, খাজরা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বিধান চন্দ্র মন্ডল, স্বেচ্ছাসেবকলীগ নেতা সিরাজুল ইসলাম, সমীরন মন্ডল, আব্দুল আজিজ, আব্দুস সালাম সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বাংলাদেশ আওয়ামীলীগ সরকার ও এমপি রুহুল হকের উন্নয়ন চিত্র তুলে ধরে বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। নৌকা হল উন্নয়নের প্রতীক। নৌকায় ভোট দিলে মানুষ ভালো থাকে, অনেক সুযোগ-সুবিধা ভোগ করে। বাংলার মানুষকে এখন আর না খেয়ে ঘুমাতে হয় না। বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকের ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বক্তারা আরও বলেন, বর্তমান সরকার শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ সহ এমন কোন সেক্টও নেই যেখানে শেখ হাসিনা সরকারের উন্নয়নের ছোঁয়া লাগেনি। এ উন্নয়নের ধারা অব্যহত রাখতে আবার নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান বক্তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ার কেড়াগাছিতে  নৌকায় ভোট চাইলেন আমিনুল ইসলাম লাল্টু

হোসেন আলী,কাকডাঙ্গা,

কলারোয়ার কেড়াগাছি ইউনিয়নের  আঃলীগের  কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কেড়াগাছি  বালিয়াডাঙ্গা বাজারে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস  চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। তিনি বলেন-‘উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে নৌকার বিকল্প কিছু নেই।শেখ হাসিনা সরকারে থাকলে দেশের অগ্রগতি নিশ্চিত। কতিপয় ব্যক্তিদের কারণে দলে অনৈক্য তৈরি হলে তা কঠোরভাবে মোকাবেলা করা হবে। জামায়াত-শিবিরের নৈরাজ্য আর ধর্মান্ধতার বিরুদ্ধে জনগণ এখন সোচ্চার’।

ইউনিয়ন আঃলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জনাব ভুট্টো লাল (গাইন) ও সাধারণ সম্পাদক জনাব মারুফ হোসেনের সঞ্চালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- কেড়াগাছি ইউনিয়ন আঃলীগের সহসভাপতি অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র, উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক সম মোরশেদ আলী, রবিউল আলম মল্লিক ও আমজাদ হোসেন। উপজেলা ছাত্রলীগ সভাপতি এসএম আবু সাঈদ,সাধারণ সম্পাদক শাকিল খান জজ,বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি রুবেল মল্লিক প্রমুখ। এসময দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় নজরুল ইসলামের পক্ষে নির্বাচনী গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক : আগামী একাদশ মহান জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নৌকায় ভোট চেয়ে আলহাজ¦ মোঃ নজরুল ইসলামের পক্ষে নির্বাচনী গণসংযোগ ও সরকারের উন্নয়ন সম্বলিত লিফলেট বিতরণ করেন নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামের পক্ষে সাতক্ষীরা সরকারি কলেজ মোড়, ফুড অফিস মোড়, পোস্ট অফিস সহ বিভিন্ন এলাকায় এ নির্বাচনী গণসংযোগ করেন তারা। গণসংযোগ কালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ওহেদুজ্জামান টিটু, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আসিফ শাহাবাজ, জেলা ছাত্রলীগের সাবেক বশির আহমেদ, ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি জয় রেজা, ইমরান হোসেন, শেখ আসিফ, আমিনুজ্জামান, আরিফুল, সোহান প্রমুখ। এসময় নেতৃবৃন্দ ভোটারদের কাছে বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে বলেন, শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার। রাস্তাঘাট, বিদ্যুৎ, শিক্ষা, চিকিৎসা সহ এমন কোনো সেক্টর নেই যেখানে বর্তমান সরকারের উন্নয়নের ছোয়া লাগেনি। এ উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহবান জানান নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা টিটিসিতে ইমপ্লয়েস কমিটির সভা অনুষ্ঠিত

 

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টি,টি,সি) অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন স্কীল ফর ইমপ্লয়েস ইনভেনটিমেন্ট প্রোগ্রাম এর অর্থায়নে পরিচালিত ৪টি ট্রেডে ৪মাস (৩৬০ ঘন্টা) মেয়াদী প্রশিক্ষণ কার্যক্রমে প্রশিক্ষণরত প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থানের ব্যবস্থা করার নিমিত্তে গঠিত ইমপ্লয়েস কমিটির প্রথম সভা ২৫ অক্টোবর, ২০১৮ খ্রিঃ তারিখ বৃহম্পতিবার সকাল ১০টায় টিটিসি-র সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় চায়না-বাংলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ,কে,এম আনিছুর রহমান, রনি প্লাইউড এন্ড ডোর ইন্ডাস্ট্রিজ, বিসিক শিল্প এলাকা এর ব্যবস্থাপনা পরিচালক জি,এম নুরুল ইসলাম রনি, ইলেকট্রো বাংলা -র সিইও মোঃ মেহেদী হাসান, সাতক্ষীরা নেট সার্ভিসের পরিচালক হাফিজ-আল-আসাদ, রোজ টেইলার্সের প্রোপ্রাইটর মোঃ আব্দুল আলীম সহ সাতক্ষীরার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী/উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে চায়না-বাংলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ,কে,এম আনিছুর রহমান কে ইমপ্লয়েস কমিটি সাতক্ষীরা টিটিসি -এর সভাপতি নির্বাচিত করা হয়। উপস্থিত বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী/উদ্যোক্তাগণ সাতক্ষীরা টিটিসি হতে প্রশিক্ষণপ্রাপ্ত জনশক্তিকে এক এক জন উদ্যোক্তায় পরিনত হওয়ার ব্যাপারে দিক নির্দেশনা প্রদান করেন। সে ক্ষেত্রে ইমপ্লয়েস কমিটির সদস্যগণ তাঁদের নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মক সহযোগীতা প্রদানের আশ্বাস প্রদান করেন। সভায় সাচিবিক দায়িত্ব পালন করেন সাতক্ষীরা টিটিসি -র অধ্যক্ষ মোঃ মুছাব্বেরুজ্জামান এবং উপস্থাপনা করেন জব প্লেসমেন্ট অফিসার আরিফুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা জজ আদালতের নতুন পিপি এড. তপন

 

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের পিপি (পাবলিক প্রসিকিউটর) এড. ওসমান গনির নিয়োগ বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার সাতক্ষীরায় পৌঁছানো আইন মন্ত্রণালয়ের এক পত্রে এই নির্দেশে বর্তমান পিপির নিয়োগ বাতিল করে অতিরিক্ত পিপি এড. তপন কুমার দাসকে দায়িত্ব দেওয়া হয়।
গত ২৩ অক্টোবর আইন মন্ত্রণালয়ের সহকারি সচিব (পিপি/জিপি) আবদুস সালাম মন্ডল স্বাক্ষরিত পত্রে বলা হয় এড. ওসমান গনির নিয়োগ প্রশাসনিক কারণে বাতিল করা হলো। তার স্থলে নিয়োগ দেওয়া হলো এড. তপন কুমার দাসকে। এড. তপন বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে জানতে এড. ওসমান গনিকে ফোন করা হলে তিনি বলেন ‘ চিঠি এসেছে শুনেছি। এড. তপনের ওপর পিপির দায়িত্ব দেওয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest