সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার৫ হাজার টাকা সম্মানিসহ ৭ দফা দাবিতে সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সমাবেশসাতক্ষীরায় নতুন আঙ্গিকে চালু হলো ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড ও ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনের নাশকতার চেষ্টা, মামলা ও গ্রেপ্তার ৫কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুআশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধনদেবহাটায় চোর সন্দেহে ধাওয়া : মালামাল ফেলে পালালেন কয়েকজনকালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন বিএনপির হেমায়েত স্থায়ী বহিষ্কার

যৌন হেনস্থার দায়ে গুগলের ৪৮ কর্মী ছাঁটাই

বিদেশের খবর: যৌন হেনস্থার দায়ে গত দুই বছরে গুগলের ৪৮ জন কর্মীকে ছাঁটাই করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সুন্দর পিচাই এই তথ্য জানান। খবর রয়টার্সের।
ছাঁটাই হওয়া ৪৮ জন কর্মীর মধ্যে ১৩ জন গুগলের উচ্চ পদস্থ কর্মকর্তাও ছিলেন বলে জানানো হয়। পিচাই নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক ইমেইল বার্তায় এসব কথা জানান।
ইমেইল বার্তায় গুগলের প্রধান নির্বাহী জানান, আমাদের প্রতিষ্ঠানে কর্মরত কোন ব্যক্তি অন্যায় কাজে জড়িত থাকলে তার শাস্তি হবে, সেটা যেকেউ হোক।
তিনি আরো জানান, গুগল এমন একটি প্রতিষ্ঠান যেখানে সবাই নিরাপদ ও স্বাচ্ছন্দ্য সহকারে কাজ করতে পারে। সেটা নিশ্চিত করতে গুগল প্রতিজ্ঞাবদ্ধ।আর কেউ সেটা মেনে না চললে গুগল তা বিরুদ্ধে যেকোন পদক্ষেপ গ্রহণ করবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশ-চীন স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক চলছে

অনলাইন ডেস্ক: বাংলাদেশ ও চীনের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক চলছে। শুক্রবার সকাল ১০টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও চীনের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী ও পার্টি কমিটির সম্পাদক ঝাও কেঝি’র নেতৃত্বে এই বৈঠক শুরু হয়।
এর আগে সকাল ৯টা ৩০ মিনিটে চীনের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী সচিবালয়ে উপস্থিত হলে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তাকে ফুল দিয়ে স্বাগত জানান। লাল গালিচা সংবর্ধনা দেয়া হয় চীনের মন্ত্রীকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাঙ্গণে অস্থায়ী মঞ্চে দাঁড়িয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একটি দলের সালাম গ্রহণ করেন ঝাও কেঝি।

চীনের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী তিন দিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় এসেছেন।
বৈঠকে বাংলাদেশের পক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অধীন সংস্থা প্রধানরা উপস্থিত রয়েছেন। চীনের পক্ষে রয়েছেন ঝাও কেঝির নেতৃত্বে দেশটির ২৪ সদস্যের প্রতিনিধি দল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্র‌তি বেলায় আহা‌রে ৬ জ‌নের খাবার পা‌বেন জিন্নাত

অনলাইন ডেস্ক: দেশের সবচেয়ে লম্বা মানুষ এখন কক্সবাজারের যুবক জিন্নাত আলী। জেলার রামু উপজেলার গর্জনিয়া ১৯৯৮ সালে তার জন্ম। সে হিসাবে তার বয়স এখন ২২ বছর। তার উচ্চতা ৮ ফুট ৬ ইঞ্চি। বর্তমানে শারীরিক বিভিন্ন সমস্যায় ভুগছেন তিনি। ভর্তি হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)।
কিন্তু এখানে ভর্তি হয়ে সমস্যা যেনো আরও বেড়ে যায়। মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে জিন্নাতকে যে খাবার দেয়া হয়, তার কাছে সেটি খুবই নগন্ন। তার ক্ষুধা দেখে বিএসএমএমইউ’র ডি-ব্লকের অন্যান্য রোগীরাও এগিয়ে আসেন। চার-পাঁচ জন মিলে হাসপাতাল থেকে দেয়া নিজেদের খাবার দিয়ে দেন জিন্নাতকে।

হাসপাতাল পরিচালক বিষয়টি জানার পরই তার খাবারের জন্য বিশেষ ব্যবস্থা নেন। যদিও এ বিষয়ে কোনো কর্মকর্তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। তবে খাবার পরিবেশন বিভাগে কর্মরত পলাশ বলেন, পরিচালক স্যার আমাদের নির্দেশ দিয়েছেন তার পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করতে। স্যারের নির্দেশে এখন থেকে প্রতিবেলায় ৬ জনের খাবার দেয়া হবে। যা প্রতিদিন ১৮ জনের সমান। একইসঙ্গে সার্বক্ষণিক চিকিৎসকদের তত্ত্বাবধায়নে আছেন তিনি।

২২ বছর বয়সী এই যুবকের বর্তমান উচ্চতা ৮ ফুট ৬ ইঞ্চি। যদিও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, বর্তমান বিশ্বের সবচেয়ে লম্বা জীবিত মানুষ তুরস্কের সুলতান কশেন। ১৯৮২ সালে জন্ম নেয়া কশেনের উচ্চতা ৮ ফুট ৩ ইঞ্চি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ২০০৯ সালে তাকে পৃথিবীর সবচেয়ে লম্বা ব্যক্তির স্বীকৃতি দেয়। তবে বাংলাদেশের জিন্নাত সেই কশেনের চেয়েও তিন ইঞ্চি লম্বা।

বর্গা চাষি আমির হামজার ছেলে জিন্নাত আলী বুধবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। প্রধানমন্ত্রীকে বলেন নিজের সমস্যার কথা। কক্সবাজার-৩ আসনের সরকার দলীয় এমপি সাইমুর সরওয়ার কমল তাকে এ সু্যোগ করে দেন। প্রধানমন্ত্রী তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। সে অনুযায়ী বিএসএমএমইউতে তার সম্পন্ন ফ্রি চিকিৎসা দেয়া হচ্ছে।

জিন্নাতের বড় তাই ইলিয়াস বলেন, জিন্নাতের চিকিৎসার টাকা দেয়া আমার স্ত্রী এটা সহ্য করতে পারত না। সে বাড়ি থেকে চলে গেছে, এতে কোনো দুঃখ পায়নি। এরপরও আমার সাধ্যমতো ভাইয়ের চিকিৎসা করিয়েছি। এলাকার মানুষ আমাকে সাহায্য করেছে।

তিনি বলেন, গত ২ বছর ধরে এমপি সাইমুর সরওয়ার কমল আমাকে আর্থিকভাবে সহযোগিতা করছেন। হাসপাতালে এনেছেন তিনি। প্রধানমন্ত্রীও আমাদের আশ্বাস দিয়েছেন। হাসপাতালে খাবার সমস্যা ছিলো সেটার সমাধান হয়েছে। দেশবাসির কাছে ভাইয়ের সুস্থতা চেয়ে দোয়া চান ইলিয়াস।
এক প্রশ্নের উত্তরে ইলিয়াছ বিশেষজ্ঞ চিকৎসকদের উদ্ধৃতি দিয়ে জানান, হরমোন ও থায়রয়েড সমস্যার কারণে জিন্নাত আলী’র শরীর অস্বাভাবিকভাবে লম্বা হয়ে গেছে বলে।

তার পিতার নাম আমির হামজা, মাতার নাম শাহপুরী বেগম। জিন্নাত আলীরা ৩ ভাই ১ বোন। ভাই বোনদের মধ্যে জিন্নাত আলী তৃতীয়। অভাবের সংসারে একমাত্র কর্মক্ষম তার ভাই মো. ইলিয়াস। ১৪ বছর থেকে তার শরীর অস্বাভাবিকভাবে বৃদ্ধি থাকে।
জিন্নাত আলী বলেন, আমি আতপ চালের ভাত খাই যেটা এখানে নেই। তাছাড়া এখানে রান্নার মানও ভালও না।

তবে পর্যাপ্ত খাবার পাওয়ার কথা শুনে হাসি দেখা গেলো তার মুখে। তবে গ্রিনেস বুকে নাম ওঠানোর চেয়ে নিজের সুস্থতাই বেশি জরুরী বলে জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সড়ক দুর্ঘটনায় পুলিশের এসআই সহ নিহত ৩

অনলাইন ডেস্ক: রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শকসহ (এসআই) তিনজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ অক্টোবর) মহানগরীর উপশহর ও জেলার গোদাগাড়ী উপজেলার সোনাদীঘিতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আল ইসলাম (৩০), মো. আলাউদ্দিন (২৩) ও মিদুল ইসলাম (৯)। এদের মধ্যে আল ইসলাম রাজশাহী রেলওয়ে থানার উপ-পরিদর্শক ছিলেন। আর আলাউদ্দিন ছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের নিরাপত্তা প্রহরী।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, বিকেলের দিকে মহানগরীর উপশহরে বেপরোয়া একটি ট্রাক কয়েকজন পথচারীকে চাপা দিয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে মিদুলসহ কয়েকজন পথচারী আহত হন। এসময় গুরুতর মিদুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
এরআগে বৃহস্পতিবার দুপুরে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার সোনাদীঘি এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে মোটরসাইকেল ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে দু’জন নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, আল ইসলাম ও আলাউদ্দিন মোটরসাইকেলে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে চাপা দিয়ে রাস্তার পাশে উল্টে যায়।
এতে ঘটনাস্থলেই আলাউদ্দিন নিহত হন। আর রামেক হাসপাতালে নেওয়ার পর মারা যান এসআই আল ইসলাম। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাড়ানো হল সংসদের ২৩ তম অধিবেশনের মেয়াদ

দেশের খবর: গরুত্বপূর্ণ অনেকগুলো বিল পাস না হওয়ায় দশম জাতীয় সংসদের ২৩ তম অধিবেশনের মেয়াদ সোমবার পর্যন্ত বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, অনেকগুলো গরুত্বপূর্ণ বিল পাস হবে সংসদে। এজন্য সংসদের বৈঠক সোমবার পর্যন্ত বাড়ানো হয়েছে। শনিবারও সংসদের বৈঠক চলবে।

বৃহস্পতিবার পর্যন্ত ৫ কার্যদিবসে ৯টি বিল পাস হয়েছে। এগুলো হলো-শিশু (সংশোধন) বিল-২০১৮, হাউজিং বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট বিল-২০১৮, ওজন ও পরিমাপ মানদণ্ড বিল-২০১৮, সরকারি চাকরি বিল-২০১৮, বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল-২০১৮, বাংলাদেশ শিশু একাডেমি বিল-২০১৮। আর বৃস্পতিবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বিল-২০১৮, মানসিক স্বাস্থ্য বিল-২০১৮ এবং সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মূল)বিল-২০১৮ ।

এছাড়া পাসের অপেক্ষায় থাকা অন্য বিলগুলোর মধ্যে রয়েছে- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিল-২০১৮, বাংলাদেশ প্রাণি সম্পদ গবেষনা ইনিস্টিটিউট বিল-২০১৮, বাংলাদেশ সংবাদ সংস্থা বিল-২০১৮, বাংলাদেশ লোক প্রশাসন ও প্রশিক্ষণ কেন্দ্র বিল-২০১৮, কারিগরি শিক্ষা বোর্ড বিল-২০১৮, বাংলাদেশ স্ট্যান্ডার্স এন্ড ট্রেনিং ইনিস্টিটিউট বিল-২০১৮, মৎস সঙ্গ নিরোধ বিল-২০১৮, বাংলাদেশ মৎস গবেষণা ইনস্টিটিউট বিল-২০১৮, বাংলাদেশ প্রাণি সম্পদ গবেষণা ইনস্টিটিউট বিল-২০১৮, কস্ট এন্ড ম্যানেমেন্ট একাউন্টস বিল-২০১৮ ও কাস্টমস বিল-২০১৮।
১০ম জাতীয় সংসদের গত ২২ তম সংসদ অধিবেশনে ১০ কার্য দিবসে ১৮টি বিল পাশ হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিতে চীনের প্রতি আহ্বান

অনলাইন ডেস্ক: মিয়ানমারের নাগরিকদের ফেরত নিতে দেশটির ওপর চাপ সৃষ্টি করতে চীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীনের উদ্যোগ এ সংকট সমাধান সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চীনের স্টেট কাউন্সিলর ও জননিরাপত্তা মন্ত্রী ঝাও কেজির সৌজন্য সাক্ষাতকালে এ আহ্বান জানানো হয়।-খবর বাসসের।
শেখ হাসিনা চীনের মন্ত্রীকে বলেন, বাংলাদেশ রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমারের সঙ্গে আলোচনা করেছে। মিয়ানমার তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে সম্মত হয়েছে। কিন্তু দেশটি কথা অনুযায়ী কাজ করছে না।

এ সময়ে রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা পালন করবে বলে বাংলাদেশকে আশ্বস্ত করেছে ঝাও কেজি।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ ব্যাপারে সাংবাদিকদের অবহিত করেন। তিনি বলেন, চীনের মন্ত্রী সাইবার অপরাধ মোকাবেলায়ও বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

প্রেস সচিব চীনের মন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বলেন, সাইবার অপরাধের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কারিগরি সহায়তা দিতে আমরা প্রস্তুত রয়েছি।
ঝাও কেজি জোরপূর্বক বাস্তুচ্যুত ১১ লাখ রোহিঙ্গাকে মানবিক কারণে বাংলাদেশে আশ্রয় দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচ্ছ্বসিত প্রশংসা করেন।

প্রধানমন্ত্রী সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে তার সরকারের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে বলেন, এই দুটি সামাজিক অভিশাপকে কঠোর হস্তে দমন করা হচ্ছে। সাইবার অপরাধ দমনে ডিজিটাল সিকিউরিটি আইন প্রণয়ন করা হয়েছে।

ঝাও কেজি দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে উচ্ছ্বসিত প্রশংসা করে বলেন, আপনার নেতৃত্বে সোনার বাংলা প্রতিষ্ঠায় জাতির স্বপ্ন বাস্তবায়িত হবে।
প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়নে চীনের চলমান সহযোগিতার প্রশংসা করেন। তিনি চীনে সমুদ্রের ওপর বিশ্বের দীর্ঘতম সেতু উদ্বোধনের কথা উল্লেখ করে একে ‘বিস্ময়কর’ বলে বর্ণনা করেন।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ নদী মাতৃক দেশ এবং বিভিন্ন নদীর ওপর আমাদের সেতু নির্মাণ প্রয়োজন। এ জন্য আমরা চীনের সহযোগিতা চাই।

বাংলাদেশে বিনিয়োগের বিষয় আলাপকালে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চীনের উদ্যোক্তাদের জন্য ভূমি বরাদ্দ করেছে, যাতে তারা সেখানে শিল্প স্থাপন করতে পারে।
তিনি বলেন, আমরা আশা করি বিনিয়োগবান্ধব পরিবেশ কাজে লাগিয়ে চীনের আরো উদ্যোক্তা বাংলাদেশে আসবে।

চীনের মন্ত্রী বলেন, বেইজিং সবসময় বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমর্থন দিয়ে আসছে। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নেও আমরা সমর্থন দিয়ে যাবো।

এ সময় অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব নজিবুর রহমান, পুলিশের মহাপরিদর্শক ড. জাবেদ পাটোয়ারি, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মিয়া জয়নুল আবেদীন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন এবং নিরাপত্তা সার্ভিস বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আন্তর্জাতিক টেগোর পুরস্কার পাচ্ছে বাংলাদেশের ‘ছায়ানট’

বিনোদনের খবর: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত আন্তর্জাতিক টেগোর অ্যাওয়ার্ড পাচ্ছে বাংলাদেশের রবীন্দ্রচর্চার সূতিকাগার ‘ছায়ানট’। সাংস্কৃতিক সংহতিতে বিশেষ অবদানের জন্য ২০১৫ সালের জন্য এই পুরস্কার পাচ্ছে বাংলাদেশের এই সাংস্কৃতিক সংগঠনটি। এছাড়াও ২০১৪ সালের জন্য এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন মনিপুরী নৃত্যশিল্পী রাজকুমার সিংহজিৎ সিং। ২০১৬ সালের জন্য সম্মাননা পাচ্ছেন ভারতের বিশিষ্ট ভাস্কর্যশিল্পী রাম ভাঞ্জি সুতার। বৃহস্পতিবার ভারতের সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

গত ২৪ অক্টোবর এই সম্মাননা সম্পর্কে বিস্তারিত আলোচনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন জুরি বোর্ড সর্বসম্মতিক্রমে ‘ছায়ানট’কে এই সম্মাননার জন্য মনোনিত করেছে। মোদি ছাড়াও এই জুড়ি বোর্ডে রয়েছেন ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, ভারতের সাবেক প্রধান নির্বাচন কমিশনার এন.গোপালস্বামী এবং বিজেপির রাজ্যসভার সাংসদ ড. বিনয় সহস্রবুধে।

সৃষ্টিশীল পদ্ধতিতে সাংস্কৃতিক সম্প্রীতির মূল্য রক্ষণাবেক্ষণের জন্য ভারত সরকার ২০১১ সাল থেকে এই পুরস্কার চালু করে। এই পুরস্কারের অর্থমূল্য এক কোটি রুপি। সেই সাথে একটি মানপত্র, ঐতিহ্যবাহী হস্তশিল্প স্মারকও দেওয়া হয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবাষির্কী উপলক্ষে চালু করা এই আন্তর্জাতিক পুরস্কার এর আগে মাত্র দুইজন পেয়েছেন। ২০১২ সালে প্রথমবার এই বিরল সম্মাননা পান ভারতের প্রসিদ্ধ সেতারবাদক পন্ডিত রবি শঙ্কর। ২০১৩ সালে দ্বিতীয়বার পুরস্কার পান সঙ্গীতজ্ঞ জুবিন মেহতা। জাতি, ধর্ম, ভাষা, বর্ণ, লিঙ্গ বা ধর্ম নির্বিশেষে সকলের জন্যই উন্মুক্ত রয়েছে এই পুরস্কারটি।

উল্লেখ্য ১৯৬১ সালে প্রতিষ্ঠিত ‘ছায়ানট’ কেবলমাত্র রবীন্দ্র-রচনা এবং বাঙালি সংস্কৃতি, সঙ্গীত ও সাহিত্য প্রচারের ক্ষেত্রেই নয় বরং সারা বিশ্বজুড়েও তা ছড়িয়ে দিতে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সাংস্কৃতিক এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ ও ভারত বিশেষ করে পশ্চিমবঙ্গের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও অনুধাবনের ক্ষেত্রে একটি সুদৃঢ় সেতু বন্ধনের কাজ করেছে।

বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সাথে জড়িয়ে রয়েছে ‘ছায়ানট’এর নাম। যে মঞ্চের মধ্য দিয়ে বাঙালির পরিচয় এবং সাংস্কৃতিক অভিব্যক্তির প্রকাশ ঘটেছে। তৎকালীন পূর্ব পাকিস্তানে যখন রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ করা হয়, তখন ছায়ানট রবীঠাকুরের গান এবং রচনার মাধ্যমে অত্যন্ত গোপনে উদার অভিব্যক্তি প্রচার করতো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পৃথিবী ছিল বেগুনি রঙের!

অনলাইন ডেস্ক: বিজ্ঞানীরা জানিয়েছেন, আদি কাল থেকে ক্রমাগত বদলে গিয়ে আজকের পৃথিবী সৃষ্টি। আদি পৃথিবী মোটেও আজকের মতো সবুজে ভরা ছিল না। ছিল বেগুনি রঙের!
এ বিষয়ে জানিয়েছেন গবেষক শিলাদিত্য দাসশর্মা। আন্তর্জাতিক বিজ্ঞান বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ওই গবেষক বছর দশেক আগেই বিষয়টি নজরে আনেন। তার বক্তব্য, আদিম সেই পৃথিবী দখলে ছিল বেগুনি রংয়ের এককোষী অণুজীবদের। সেই কারণে মহাকাশ থেকে পৃথিবীকে দেখাত বেগুনি রঙের।
কিন্তু বিবর্তনের নিয়মেই তারা হারিয়ে গেছে। সবুজ ক্লোরোফিল আসার পরে তারাই ধীরে ধীরে হারিয়ে দেয় বেগুনি রঙকে। তবে এ নিয়ে অন্য তত্ত্বও আছে। কিন্তু শিলাদিত্যর গবেষণার অন্যদিকও দেখা যায়। ভিনগ্রহেও এমন বেগুনি রঙের প্রাণ থাকতে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest