সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার৫ হাজার টাকা সম্মানিসহ ৭ দফা দাবিতে সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সমাবেশসাতক্ষীরায় নতুন আঙ্গিকে চালু হলো ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড ও ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনের নাশকতার চেষ্টা, মামলা ও গ্রেপ্তার ৫কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুআশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধনদেবহাটায় চোর সন্দেহে ধাওয়া : মালামাল ফেলে পালালেন কয়েকজনকালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন বিএনপির হেমায়েত স্থায়ী বহিষ্কার

নতুন প্রেমে মজেছেন সালমান খানের ভাই

বিনোদনের খবর: মালাইকা অরোরার সঙ্গে আরবাজ খানের বিচ্ছেদের খবর অনেকেই জানেন। প্রায় দুই বছর ধরে তারা আলাদা বসবাস করছেন। এবার আরবাজ খানের নতুন প্রেমের খবর প্রকাশ্যে এসেছে। জর্জিয়া নামের এক বিদেশি নারীর প্রেমে মজেছেন সালমান খানের ভাই আরবাজ খান। শুধু তাই নয়, বর্তমানে আরবাজ খান ও জর্জিয়া নাম দুটি এখন যেন অবিচ্ছেদ্য। ঠিক যেমন মালাইকা-অর্জুন।
তবে মাঝে মধ্যে আবার বিয়ের গুঞ্জনও শোনা যাচ্ছে। তবে কেউই নিজেদের এই দ্বিতীয় ইনিংসের সম্পর্ক নিয়ে মুখ খুলতে রাজি নন। কিন্তু তাতে কি আর কিছু চেপে থাকে? তবে এবার রাখঢাক না করে জর্জিয়ার সঙ্গে সম্পর্কের কথাটা স্বীকারই করে নিলেন আরবাজ।
তিনি জানান, মালাইকার সঙ্গে বিচ্ছেদের পর তিনি ডেটিং করেছেন কিন্তু তার ভবিষ্যত তিনি জানেন না। তবে জর্জিয়ার সঙ্গে বহু পার্টিতে একসঙ্গে দেখা গেছে তাকে। তিনি নিজের সম্পর্ক নিয়ে যে বেশ খুশি তা তার ইঙ্গিতেই যেন টের পাওয়া যায়।

ভারতীয় এক সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আরবাজ খান জানান, তিনি জর্জিয়াকে ডেট করছেন, কিন্তু এই সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার কোনো তাড়াহুড়ো নেই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জর্ডানে বন্যায় স্কুল বাস সমুদ্রে, নিহত ১৮

বিদেশের খবর: জর্ডানে হঠাৎ বন্যায় একটি স্কুল বাস সমুদ্রে পড়ে ১৮ শিক্ষার্থী নিহত ও ৩৫ জন গুরুতর আহত হয়েছেন। টানা বৃষ্টির কারণে বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, কয়েকদিন ধরে জর্ডানে অনেক বৃষ্টিপাত হচ্ছে। বাসটি আকস্মিক বন্যার পানিতে ভেসে গিয়ে ডেট সি তে পড়ে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।
এ দুর্ঘটনার পর শিক্ষার্থীদের উদ্ধারে হেলিকপ্টার পাঠিয়েছে ইসরাইল। ইজরাইলের সামরিক সূত্রে জানানো হয়, জর্ডান সরকারের অনুরোধে উদ্ধার তৎপরতার জন্য তারা একাধিক হেলিকাপ্টার পাঠিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৮০ প্রেক্ষাগৃহে ‘মাতাল’-এর শুভমুক্তি

বিনোদনের খবর: সাইমন-অধরা অভিনীত ‘মাতাল’ ছবিটি আজ শুক্রবার সারা দেশের ৮০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ‘মাতাল’ ছবিতে সাইমন সাদিক নতুন রূপে হাজির হতে যাচ্ছেন। তার চরিত্রের নাম রানা। কঠিন হৃদয়ের রানাই একদিন প্রেমে পড়েন। আর তার প্রেমিকার নাম পারিশা (অধরা খান)। নানা ঘটনার মধ্য দিয়ে আগাতে থাকে গল্প।

ছবির প্রযোজক শরীফ চৌধুরী বলেন, দর্শকদের বলব আপনার পাশের প্রেক্ষাগৃহেই শুক্রবার থেকে ছবিটি প্রদর্শিত হবে ছবিটি। আপনারা দেশীয় ছবি দেখুন। চলচ্চিত্রের পাশে থাকুন। সিনেমা দেখে সমালোচনা করুন।

সাইমন সাদিক ছবিটি নিয়ে বলেন, নির্মাতা শাহীন সুমন ভাইয়ের সঙ্গে এটি আমার প্রথম কাজ। উনি সব সময়ই ভালো কাজ করেন। আর এটা আমার অভিনীত ২১তম ছবি। আশা করি, সকলের ভালো লাগবে।
শাহীন সুমন পরিচালিত এ ছবিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, জয়রাজ, শিপন মিত্র, অরিন প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালো জিরার আশ্চর্য স্বাস্থ্যগুণ

অনলাইন ডেস্ক: ঘরের নানা পদের রান্নাবান্নায়, ময়দা বা বেসনের তৈরি যে কোনও মুখরোচক ভাজাভুজিতে নিত্য প্রয়োজনীয় একটি উপাদান হল কালো জিরে। শুধু রান্নার স্বাদ বাড়াতেই নয়, আয়ুর্বেদিক চিকিৎসাতেও এই মশলার ব্যবহার হয়ে আসছে প্রাচীন কাল থেকেই। আবহাওয়ার পরিবর্তনে হঠাৎ ঠান্ডা লেগে সর্দি কাশির সমস্যার উপশমে কালো জিরে অত্যন্ত কার্যকরী ঔষধি উপাদান।

কালো জিরাতে রয়েছে ফসফরাস, ফসফেট ও আয়রন। এই সব খনিজ শরীরকে রোগমুক্ত রাখতে সাহায্য করে। তাই নিয়মিত খাদ্যতালিকায় কালো জিরে রাখা জরুরি। সর্দি কাশির সমস্যার মোকাবিলা ছাড়াও কালো জিরের একাধিক আশ্চর্য স্বাস্থ্যগুণ রয়েছে যেগুলি হয়তো আমাদের অনেকেরই জানা নেই। আসুন কালো জিরের আশ্চর্য সব স্বাস্থ্যগুণ সম্পর্কে জেনে নেওয়া যাক।

• কালো জিরার আয়রন ও ফসফেট শরীরে অক্সিজেনের ভারসাম্য রাখে। তাই শ্বাসকষ্টজনিত সমস্যা থেকে রেহাই পেতে পথ্য হিসেবে কালো জিরা অত্যন্ত কার্যকরী।

• বর্ষায় পেটের সমস্যা থাকলে কালো জিরা রাখুন মেনুতে। ভাজা কালো জিরে গুঁড়ো করে আধ কাপ দুধে মিশিয়ে খেলে তা পেটের সমস্যাকে দূরে রাখে।

• কালো জিরার ফসফরাস রোগ প্রতিরোধে অত্যন্ত কার্যকর। শরীরের যে কোনও জীবাণুর সংক্রমণ ঠেকাতে কালো জিরের ভূমিকা অসামান্য।

• কালো জিরা অ্যান্টি টক্সিনের কাজ করে। তাই প্রস্রাবকে নিয়মিত ও পরিষ্কার রাখতে সাহায্য করে এই কালো জিরে।

• অনেকেরই বর্ষায় ঠান্ডা লেগে মাথা যন্ত্রণা বা মাথা ঝিমঝিম করতে থাকে। ঘরোয়া উপায়ে তা কাটাতে হলে একটা কাপড়ের পুঁটুলিতে কালো জিরা বেঁধে তা রোদে শুকোতে দিন। এর পর তা নাকের কাছে ধরলে বুকে, মাথায় জমে থাকা শ্লেষ্মা সহজেই বেরিয়ে যায়, মাথা ধরাও ছেড়ে যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘খাসোগি হত্যার অডিও’ শুনেছেন সিআইএর প্রধান

বিদেশের খবর: সৌদি সাংবাদিক জামাল খাসোগি হত্যার ‘অডিও রেকর্ডিং’ মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএর প্রধান জিনা হ্যাসপেলকে বাজিয়ে শুনিয়েছে তুরস্ক। ধারণা করা হচ্ছে, এই অডিওতে হত্যাকাণ্ডের সময়কার নির্যাতন, চিৎকার, দেহ কেটে টুকরো করার শব্দ ধরা পড়েছে।
চলতি সপ্তাহে সিআইএর প্রধান যখন তুরস্ক সফর করেন, তখনই তাঁকে সেটি শোনানো হয়েছে বলে নিরাপত্তা-সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে। এখন জিনা হ্যাসপেল বিষয়টি মার্কিন প্রেসিডেন্টের গোচরে আনবেন। এবং ওই অডিওর একটি কপি মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে পৌঁছেছে।
ধারণা করা হচ্ছে, খাসোগি হত্যাকাণ্ড নিয়ে তুরস্কের স্থানীয় গণমাধ্যমগুলো যেসব প্রতিবেদন প্রকাশ করেছে এবং তাতে যে বর্ণনা দেওয়া হয়েছে, তার অন্যতম সূত্র হিসেবে ওই অডিও ব্যবহার করা হয়েছে।

গত ২ অক্টোবর বিয়ে-সংক্রান্ত কাগজপত্র সংগ্রহ করতে তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে যান খাসোগি। বাগদত্তা তুর্কি নারী হেতিজ জেঙ্গিসকে বাইরে রেখে কনস্যুলেটে প্রবেশের পর আর ফেরেননি তিনি।
এ নিয়ে তুরস্ক ও সৌদি সরকার একে অপরকে দোষারোপ করে আসছিল। সৌদি আরব বলে আসছিল, কনস্যুলেট থেকে বেরিয়ে যাওয়ার পর নিখোঁজ হয়েছেন খাসোগি।

সৌদি আরব অবশ্য দুই সপ্তাহ পর গত ১৯ অক্টোবর শুক্রবার স্বীকার করে নেয় যে খাসোগি সৌদি কনস্যুলেটে খুন হয়েছেন। তবে এখন পর্যন্ত সৌদি আরব খাসোগির মরদেহ কোথায় আছে, তা নির্দিষ্ট করে জানায়নি।
পরে ২২ অক্টোবর রোববার সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর জানান, জামাল খাসোগিকে ভুলক্রমে হত্যা করা হয়েছে। অনেকেরই ধারণা এর সঙ্গে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান জড়িত থাকতে পারেন। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এমন ধারণার কথা জানান।

এদিকে সৌদি আরব এ ঘটনায় জড়িত সন্দেহে এ পর্যন্ত উচ্চপদস্থ কর্মকর্তা সৌদ আল-কাহতানিসহ পাঁচজনকে বরখাস্ত ও ১৮ জনকে গ্রেপ্তার করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জিতেই চলেছে চেলসি-আর্সেনাল

খেলার খবর: চ্যাম্পিয়ন্স লিগে সুযোগ না পেয়ে ইউরোপা লিগে খেলতে হচ্ছে। চেলসি-আর্সেনালের মতো জায়ান্ট দলগুলোর সেখানে দাপট ধরে রেখেছে। ছোটদের চ্যাম্পিয়ন্স লিগে খেলতে নেমে বৃহস্পতিবার রাতে জয় পেয়েছে প্রিমিয়ার লিগের দুই জায়ান্টই।

নিজেদের মাঠে বাতে বরিসভকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে চেলসি। হ্যাটট্রিক পেয়েছেন রুবেন লোফতাস চিক। ম্যাচের ২, ৮ ও ৫৪ মিনিটে গোল করেন এ ইংলিশ মিডফিল্ডার।

নিয়মিত একাদশে খেলতে না পারার ক্ষোভ হ্যাটট্রিক দিয়েই ঝেড়েছেন রুবেন। সঙ্গে কোচ মাউরিসিও সারিকে দিয়ে রাখলেন বার্তাও।
চেলসি বড় জয় পেলেও কষ্ট হয়েছে আর্সেনালের। স্পোর্টিং সিপির মাঠ থেকে ড্যানি ওয়েলবেকের ৭৮ মিনিটের গোলে ১-০ ব্যবধানে জয় নিয়ে ফিরেছে উনাই এমেরির দল।
বড় জয় পেয়েছে স্প্যানিশ দলগুলোও। এসি মিলানকে তাদের মাঠেই ২-১ গোলে হারিয়ে দিয়েছে রিয়াল বেটিস। র‍্যাপিড বেইনেকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ভিয়ারিয়াল। ৬-০ গোলের বিশাল জয় পেয়েছে সেভিয়াও।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ছয় বছর বয়সী বাংলাদেশি শিশুকে হার্ভার্ডের স্বীকৃতি

অনলাইন ডেস্ক: মাত্র ছয় বছর বয়সে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পেয়েছে বাংলাদেশী শিশু সুবর্ণ আইজ্যাক। স্থানীয়দের কাছে সুবর্ণ পরিচিতি পেয়েছে ক্ষুদে আইনস্টাইন নামে। বারাক ওবামা রাষ্ট্রপতি থাকাকালীন ২০১৫ সালে হোয়াইট হাউস স্বীকৃতি দিয়েছিলো এই শিশুকে।
সুবর্ণ আইজ্যাক। বয়স মাত্র ছয়। ২০১৪ সালে নিউইয়র্ক সিটি কলেজের প্রেসিডেন্ট ডক্টর লিসা কোইকো সুবর্ণকে উপাধি দেন ‘আমাদের সময়ের আইনস্টাইন’ নামে। অবাক ব্যাপার হচ্ছে পিএইচডি স্তরের গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নের জটিল সব বিষয়ের সমাধান করতে পারদর্শী শিশু শ্রেণিতে পড়া এই শিক্ষার্থী। অসম্ভব এই দক্ষতার জন্য ২০১৫ সালে ওবামার কাছ থেকে স্বীকৃতি পেয়েছিল সুবর্ণ।

এবার স্বীকৃতি পেল হাভার্ড বিশ্ববিদ্যালয় থেকে। গত ২ মে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ডক্টর ডিল গিলপিন ফাউস্টের কাছ থেকে স্বীকৃতি পত্র পায় বাংলাদেশী শিশু সুবর্ণ।
সুবর্ণর বাবা রাশিদুল বারি স্থানীয় একটি কলেজের গণিত শিক্ষক। তিনি বলেন, এক বছর বয়স থেকেই অন্য শিশুদের চেয়ে কিছুটা আলাদা সুবর্ণ।
মাত্র তিন বছর বয়সেই নিজের মেধাকে জানান দিতে ভয়েস অব আমেরিকায় সাক্ষাতকার দেয় এই শিশুটি। মেধাকে যাচাই করতে ৬টি বিশ্ববিদ্যালয়ের ৬ জন অধ্যাপক জ্যমিতি, বীজগণিতসহ রসায়নের জটিল বিষয়ের পরীক্ষা নিয়েছেন সুবর্ণের। এই পরীক্ষায়ও সাফল্য পেয়েছে বাংলাদেশী এই শিশুটি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মহাকাশে মানুষ পাঠাবে পাকিস্তান

বিদেশের খবর: প্রথমবারের মতো মহাকাশে মানুষ পাঠাবে পাকিস্তান। এর জন্য ২০২২ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে তাদের।
বৃহস্পতিবার এ ঘোষণা দিয়ে পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরি জানিয়েছেন, পাকিস্তান স্পেস অ্যান্ড আপার অ্যাটমসফিয়ার রিসার্চ কমিশন ও একটি চীনা কোম্পানির মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সূত্র: এনডিটিভি

ইমরান খানের নেতৃত্বে ফেডারেল ক্যাবিনেটের বৈঠকে এর অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদ সংস্থ্যা দ্য নিউজ।
দ্যা নিউজে প্রকাশ, চীনের সহায়তায় ২০২২ সালে প্রথম মহাকাশ অভিযানের পরিকল্পনা করেছেন তারা।

উল্লেখ্য, চলতি বছর চীনের সহায়তায় দুটি দেশীয় প্রযুক্তিতে নির্মিত উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে পাকিস্তান।
এদিকে চীনের সঙ্গে বন্ধুত্ব আরও জোরদার করতে আগামী ৩ নভেম্বর চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ইমরান খান।
পাক প্রধানমন্ত্রী হিসেবে এটিই ইমরান খানের প্রথম সফর। তার আগেই চীনের সহায়তায় মহাকাশে মানুষ পাঠানোর এমন ঘোষণা এলো পাকিস্তান থেকে।
চীন সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি খেক্যিয়ানের সঙ্গে বৈঠক করবেন ইমরান খান।
প্রসঙ্গত, ২০২২ সালে মহাকাশে মানুষ পাঠানোর ঘোষণা দিয়েছিল ভারত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest