সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার৫ হাজার টাকা সম্মানিসহ ৭ দফা দাবিতে সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সমাবেশসাতক্ষীরায় নতুন আঙ্গিকে চালু হলো ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড ও ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনের নাশকতার চেষ্টা, মামলা ও গ্রেপ্তার ৫কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুআশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধনদেবহাটায় চোর সন্দেহে ধাওয়া : মালামাল ফেলে পালালেন কয়েকজনকালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন বিএনপির হেমায়েত স্থায়ী বহিষ্কার

প্রধানমন্ত্রীর সাহায্য চান ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী

বিনোদনের খবর: অনেক দিন থেকেই ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন ঢাকাই সিনেমা জনপ্রিয় অভিনেত্রী রেহানা জলি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেত্রী প্রায় দেড় বছর থেকে কোন কাজ করতে পারছেন না। আর্থিক সংকটের কারণে চিকিৎসারও কোনো অগ্রগতি হচ্ছে না। পরিবারের পক্ষেও আর চিকিৎসার ব্যয় ভার বহন করা সম্ভব হচ্ছেনা। নিরুপায় হয়েই প্রধানমন্ত্রীর সহযোগীতা চাইলেন রেহানা জলি।
রেহানা জলির অসুস্থতা বেড়ে যাওয়ার সংবাদ জেনেই তার খোঁজ খবর নিয়েছেন শিল্পী ঐক্যজোটের সভাপতি ডি এ তায়েব ও সংগঠনটির সেক্রেটারি জিএম সৈকতসহ কয়েকজন।
রেহানা জলি বলেন, ‘ক্যান্সারে আক্রান্ত হয়ে ঘরেই আছি। এখন তো সোজা হয়েও দাঁড়াতে পারছি না। বোনদের সহায়তায় চিকিৎসা করছি। কিন্তু ক্যান্সার তো দীর্ঘ মেয়াদী চিকিৎসা। এভাবে আর কত দিন চলতে পারবো জানিনা। সবাই আমার জন্য দোয়া করবেন। আমাদের প্রধানমন্ত্রী শিল্পীদের পাশে সবসময় ছিলেন। আশা করি আমার অসুখের খবরটি তার কানে গেলে তিনিও আমার চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।’

জি এম সৈকত বলেন, ‘আমাদরে শিল্পী ঐক্যজোট সবসময় মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। বিশেষ করে শিল্পীদের নানা সমস্যায় বিপদে আপদে পাশে থাকার চেষ্টা করেছেন। আমরা রেহানা জলির বিষয়টি প্রধানমন্ত্রীকে অবগত করবো। আশা করি কিছু একটা হবে। আমরা এই অসুস্থ শিল্পীর পাশে আছি এবং থাকবো থাকবো ইনসাল্লাহ।’

উল্লেখ্য, প্রায় চারশোরও অধিক ছবিতে অভিনয় করেছেন জলি। মায়ের চরিত্রে অভিনয় করেছেন অনেক চলচ্চিত্রে। শুধুমায়ের চরিত্রেই নয়, নায়ক রাজ রাজ্জাক,আলমগীরের মতো নায়কদের নায়িকা চরিত্রেও অভিনয় করেছেন তিনি। ১৯৮৫ সাল থেকে এখন পর্যন্ত প্রায় চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

কামাল আহমেদ পরিচালিত ‘মা ও ছেলে’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্রে নায়িকা হিসেবে রেহানা জলির যাত্রা শুরু হয়। অভিনয়ে জলি এতোটাই পারদর্শী ছিলেন যে প্রথম চলচ্চিত্রে অভিনয় করেই ১৯৮৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ‘মা ও ছেলে’র পর রেহানা জলি ‘নিষ্পাপ’, ‘বিরাজ বৌ’, ‘প্রেম প্রতিজ্ঞা’, ‘প্রায়শ্চিত্ত’সহ আরো বেশ কিছু চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিনয় করেন। অসুস্থ হওয়ার আগ পর্যন্ত নিয়মিতই অভিনয় করে গেছেন তিনি। সুস্থ হয়ে আবারও ফিরতে চান অভিনয়ে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট স্কোয়াডে দুই নতুন মুখ

খেলার খবর: কথা ছিল বুধবার সন্ধ্যা নাগাদ জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দল ঘোষণা করা হবে। তবে, বুধবার সন্ধ্যায় সিরিজের দ্বিতীয় ওয়ানডে চলার কারণে হয়তো বা সেই দল আর ঘোষণা করা হয়নি। তবে বিলম্বও করলো না জাতীয় দলের নির্বাচকরা। আজ বিকেলেই চট্টগ্রামে টেস্ট দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। একই সঙ্গে বিসিবিও এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দল ঘোষণা করে।

জিম্বাবুয়ের বিপক্ষেই টেস্টে হয়তো পরীক্ষা-নিরীক্ষা করতে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট। এমনিতেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান নেই। সঙ্গে নেই ওপেনার তামিম ইকবাল। এ কারণে নতুন অধিনায়কসহ দল ঘোষণা করতে হয়েছে। সে ক্ষেত্রে শুধু অধিনায়কই নন, নতুন দুজনকে ডাকা হয়েছে দলে।

এদের মধ্যে একেবারেই নতুন হচ্ছেন পেসার খালেদ আহমেদ। জাতীয় ক্রিকেট লিগে চলতি রাউন্ডেও (আজ শেষ হওয়া) সিলেটের হয়ে ঢাকা মেট্রোপলিশের বিপক্ষে ১০ উইকেট নিয়েছেন খালেদ। দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই ২৬ বছর বয়সী এই ক্রিকেটারকে ডাকা হলো টেস্ট দলে। এছাড়া নতুন হিসেবে ডাকা হয়েছে পেস অলরাউন্ডার আরিফুল হককে।

সাকিবের অনুপস্থিতিতে টেস্ট নেতৃত্বের দায়িত্ব যে মাহমুদউল্লাহ রিয়াদের কাঁধে তুলে দেয়া হবে তা আগেই জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। দল ঘোষণার সময় সেটাই দেখা গেলো। নেতৃত্ব দেয়া হয়েছে রিয়াদের হাতেই।

প্রথম টেস্টের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে ডাকা হয়েছে মোহাম্মদ মিঠুনকে। এখনও টেস্ট অভিষেক হয়নি মিঠুনের। এর আগেও টেস্ট দলে ছিলেন। কিন্তু একাদশে সুযোগ পাননি তিনি। এবার মিঠুনের হয়তো অভিষেক হয়ে যাবে তার। কারণ, সাকিব আর তামিম যখন নেই, তখন তাদের বিকল্প হিসেবে মিঠুনের অভিষেক প্রায় নিশ্চিত। তার ওপর, ওয়ানডেতে ব্যাট হাতেও দারুণ পারফরম্যান্স করে যাচ্ছেন তিনি।

বাদ দেয়া হয়েছে পেসার রুবেল হোসেনকে। তার পরিবর্তে দীর্ঘদিন পর জাতীয় দলে সুযোগ পেলেন পেসার শফিউল ইসলাম। গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পচেফস্ট্রমে সর্বশেষ টেস্ট খেলেছিলেন শফিউল। বরাবরের মতোই বাদ পড়েছেন সৌম্য সরকার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া আবু জায়েদ রাহীকে রাখা হয়েছে এবারও।

টেস্টের নিয়মিত মুখ তাইজুল ইসলাম এবং মুমিনুল হক অবধারিতভাবেই রয়েছেন দলে। ইমরুল কায়েসের সঙ্গে ওপেনার হিসেবে রয়েছেন লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত।

১৫ সদস্যের টেস্ট স্কোয়াড
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন, খালেদ আহমেদ এবং নাজমুল ইসলাম অপু।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পিএসজি ছাড়ছেন নেইমার, আসছেন গ্রিজম্যান!

খেলার খবর: চারদিকে গুঞ্জন, প্যারিসে মন বসছে না নেইমারের। পিএসজি ছাড়তে জোর কদমে দেনদরবার চালিয়ে যাচ্ছেন তিনি। আসছে গ্রীষ্মেই ক্লাবটি ছাড়ার সম্ভাবনা আছে তার। যদি এমনটিই হয়, তা হলে সেখানে ব্রাজিলীয় তারকার স্থলাভিষিক্ত হবেন আঁতোয়া গ্রিজম্যান।

সনি ইএসপিএন জানিয়েছে, ইতোপূর্বে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, জুভেন্টাস, রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার ডেরায় ভেড়ার চেষ্টা করেছেন গ্রিজম্যান। তবে সুবিধা করে উঠতে পারেননি তিনি। পরে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করেন। নতুন চুক্তি অনুযায়ী, তার রিলিজ ক্লজ নির্ধারণ করা হয়েছে ১৫০ মিলিয়ন ইউরো। এ অর্থেই তাকে টানতে চাচ্ছে পিএসজি। যদি নেইমার ক্লাব ছেড়ে যায়।

ফুটবলবোদ্ধারা বলছেন, জাতীয় দলের পাশাপাশি একই ক্লাবের হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে খেলার প্রবল সম্ভাবনা আছে কিলিয়ান এমবাপ্পে ও গ্রিজম্যানের। দুই তরুণের অনবদ্য পারফরম্যান্সেই দীর্ঘ ২০ বছর পর বিশ্বকাপ ঘরে তুলেছে ফ্রান্স। এবার তাদের জুটিবদ্ধ করতে পারলে হয়তো পিএসজির সাধের চ্যাম্পিয়নস লিগ ট্রফি জেতার সাধ পূরণ হতে পারে। ইতিমধ্যে পয়া জুটির অ্যাখ্যা পেয়ে গেছেন তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আবার ক্ষমতায় এলে বিমানবাহিনী আরও আধুনিক হবে: প্রধানমন্ত্রী

দেশের খবর: আগামীতে ক্ষমতায় এলে বাংলাদেশ বিমানবাহিনীকে আরও আধুনিক করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার দুপুরে যশোরে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটিতে বঙ্গবন্ধু কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সামনে নির্বাচন- যদি আবার ক্ষমতায় আসতে পারি, আরও পরিকল্পনা আছে বিমানবাহিনীর জন্য, সেগুলো করব। তিনি বলেন, আমরা কারও সঙ্গে যুদ্ধ চাই না। তবে আঘাত এলে দেশকে শত্রুমুক্ত করতে এবং সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের প্রস্তুতি আমাদের থাকতে হবে।

প্রধানমন্ত্রী বিমানবাহিনীর সদস্যদের উদ্দেশে বলেন, আত্মবিশ্বাস ও আত্মমর্যাদাবোধ একটি জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারে। সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশকে এগিয়ে নেবেন।

শেখ হাসিনা বলেন, সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় বিমানবাহিনী এগিয়ে যাচ্ছে। আধুনিক যুদ্ধবিমান কেনা হয়েছে, যেটি চতুর্থ প্রজন্মের। দক্ষ পাইলট তৈরি করতে প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয়েছে।

আমাদের বিমানবাহিনী জঙ্গি দমনেও বিশেষ দক্ষ। হলি আর্টিজানের ঘটনার সময় সিলেট থেকে বিশেষ বাহিনী উড়িয়ে এনে তারা সহযোগিতা করেছে। পার্বত্য দুর্গম এলাকা থেকে শুরু করে সব দুর্যোগে বিমানবাহিনী এগিয়ে আসে। নেপালে প্লেন দুর্ঘটনার সময়ও বিমানবাহিনী সেখান থেকে তাদের দক্ষতার পরিচয় দিয়েছে, বলেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু কমপ্লেক্সের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ব্রোঞ্জের ভাস্কর্য উন্মোচন করেন শেখ হাসিনা। ১২টি ভবন ও অবকাঠামোর সমন্বয়ে নির্মিত বঙ্গবন্ধু কমপ্লেক্সে একসঙ্গে ৬০০ ক্যাডেটের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।
এ একাডেমিতে রয়েছে প্রশিক্ষণ উইং, ফ্লাইং প্রশিক্ষণ উইং, ক্যাডেটস প্রশিক্ষণ উইং, সাপোর্ট উইং, ব্যাংকোয়েট হল, সুইমিংপুল, জিমনেসিয়াম, মিলনায়তনসহ অন্যান্য সুবিধা।

আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিশ্চিত করতে এখানে সুপারসনিক উইন্ডটানেল, অ্যারোডিনামিক্স ল্যাব, গ্যাস টারবাইন এবং পিস্টন ইঞ্জিন সমৃদ্ধ অ্যারোইঞ্জিন ল্যাব, সার্কিট ল্যাব, পাঠাগার, কম্পিউটার ও ল্যাংগুয়েজ ল্যাব রয়েছে।
এ একাডেমিতে আধুনিক মিলনায়তন ছাড়াও বিজ্ঞান ও কারিগরি প্রশিক্ষণের জন্য রয়েছে বিভিন্ন ধরনের বিজ্ঞানাগার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আমীর খসরু রিমান্ডে

আমীর খসরু রিমান্ডে

কর্তৃক daily satkhira

দেশের খবর: আইসিটি আইনের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার চট্টগ্রামের মহানগর হাকিম শফি উদ্দিন পুলিশের রিমান্ড আবেদনের শুনানি শেষে এক দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। আমীর খসরুর আইনজীবী মফিজুল হক ভূইয়া জানান, জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের পক্ষ থেকে দুই দিনের রিমান্ড চাওয়া হয়েছিল।

এদিকে গত রোববার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালতে হাজির হয়ে আমীর খসরু জামিনের প্রার্থনা করলে আদালত তা নামঞ্জুর করে তাকে জেলে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্র জানায়, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের দেশব্যাপী আন্দোলনের সময় নওমী নামে এক বিএনপি কর্মীর সঙ্গে আমীর খসরুর ‘কথিত’ ফোনালাপ ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওই ফোনালাপে ঢাকায় ৪০০-৫০০ লোক নামিয়ে দেয়ার কথা বলেন আমীর খসরু।
তিনি বলেন, এখনই তো সময়। নিরাপদ সড়কের দাবিতে কোমলমতি শিক্ষার্থীদের ওই আন্দোলনকে সরকারবিরোধী আন্দোলনে রূপ দিতে নেপথ্যে থেকে বিএনপি কলকাঠি নাড়ে বলে অভিযোগ করে আওয়ামী লীগ।

৪ আগস্ট চট্টগ্রাম কোতোয়ালি থানায় বিএনপির প্রভাবশালী নেতা আমীর খসরুর বিরুদ্ধে মামলা করেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন (সংশোধিত ২০১৩/৫৭ (২) ধারা) এবং বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) ধারায় করা মামলায় ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করে ‘রাষ্ট্রের বিরুদ্ধে সাবোটাজ’ কর্মকাণ্ডে জড়িত থাকা এবং ‘উস্কানি’ দেয়ার অভিযোগ আনা হয়। এ মামলায় হাইকোর্ট থেকে খসরু ছয় সপ্তাহের জামিন পান।
জামিনের মেয়াদ শেষে ৭ অক্টোবর তিনি চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন। সেদিন শুনানি শেষে বিচারক আকবর হোসেন মৃধা ২১ অক্টোবর পর্যন্ত তার জামিনের মেয়াদ বর্ধিত করেন।
মেয়াদ শেষে রোববার নির্ধারিত ধার্য তারিখে আদালতে হাজির হয়ে খসরু জামিনের আবেদন জানান। এ সময় আমীর খসরুর জামিনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষে মহানগর পিপি ফখরুদ্দিন চৌধুরী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এবার নকল জসিম পর্দায়

এবার নকল জসিম পর্দায়

কর্তৃক daily satkhira

বিনোদনের খবর: বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনের জনপ্রিয় মুখ প্রয়াত নায়ক জসিম ফের পর্দায় ফিরছেন। তবে জসিমকে তো আর পাওয়া যাচ্ছে না, জসিমের মতোই একজন জসিম হয়ে অভিনয় করবেন। জানা গেছে, প্রাণ আরএফএল পিভিসি পাইপের একটি বিজ্ঞাপনচিত্রে জসিমকে ফের দেখতে পারবেন ভক্তরা।
জসিমের চরিত্রে অভিনয় করবেন রিয়েল নামের একজন। যার চেহারার সাথে অনেকটা জসিমের চেহারার মিল রয়েছে। বিজ্ঞাপনচিত্রটি পরিচালনা করছেন নাফিস রেজা। শৈল্পিক নির্দেশনায় আছেন আশরাফুল আলম রিপন।

রিপন বললেন, বিজ্ঞাপনের গল্পে জসিমকে দেখা যায় তিনি নানামুখী চাপে থাকেন। এই চাপ অসহনীয়, চাপ থেকে মুক্তি কীভাবে মিলবে? বিজ্ঞাপনেই মেলে তার সমাধান। মূলত এটা প্রতিষ্ঠিত করার জন্যই শ্রদ্ধেয় জসিমকে আমরা হাজিরকে করেছি। জসিমের লুক- আনার জন্য রিয়েলকে আমরা যথার্থভাবে ঠিক করেছি।
এই বিজ্ঞাপনের মডেল রিয়েল প্রাণ প্রডাকশনেই কাজ করেন। তার চেহারা জসিমের মতো হওয়ায় অনেক তাকে এ নামেও ডাকেন। আর সে কারণেই এ বিজ্ঞাপনে সুযোগ পেয়ে গেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা
বি এম আলাউদ্দীন বড়দল প্রতিনিধি ঃ আশশুনির বড়দলে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার বড়দল ইউনিয়ন পরিষদের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগ, ইউরোপিয়ন ইউনিয়ন ও ইউএনডিপির সহযোগিতায় ওয়েভ ফাউন্ডেশনের বস্তবায়নে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভায় ভিডিও চিত্র প্রদর্শণী অনুষ্ঠিত হয়। বড়দল ইউনিয়ন গ্রাম আদালত সহকারী ধনঞ্জয় মন্ডলের সঞ্চালনায় চেয়ারম্যান আব্দুল আলিম মোল্ল্যার  সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সুরঞ্জন ঢালী, বড়দল ইউপি সচিব আব্দুল জলিল, খাজরা ইউনিয়ন গ্রাম আদালত সহকারী মোঃ সহিদুল ইসলাম, বড়দল ইউনিয়ন সকল সদস্য বৃন্দ ও ইউনিয়ন দফাদার মোস্তাজুল হক, মতবিনিময় সভায় বক্তরা বলেন, গ্রাম আদালত সক্রিয় হওয়ায় এলাকার বিরোধ গ্রাম আদালতের মাধ্যেমে সমাধান হওয়ায় সাধারণ মানুষের হয়রানী কমেছে। এখন গ্রামে বসেই সহজে বিচারিক সেবা নিতে পারছেন গ্রামবাসি।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে অপহৃত জেলে ও অস্ত্র উদ্ধার

 

নিজস্ব প্রতিবেদক : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনদস্যুদের হাতে অপহৃত জেলে রুহুল আমিন মোড়লকে উদ্ধার করেছে কোষ্টগার্ড সদস্যরা। এ সময় উদ্ধার করা হয়েছে চারটি পাইপগান, চকলেট বোমা, চাকু, মার্বেল, মোবাইল ও নৌকা।
বৃহস্পতিবার ভোর রাতে সুন্দরবনের চুনকুড়ি নদীর মাথাভাঙ্গা খাল থেকে কোষ্টগার্ড সদস্যরা তাদেরকে উদ্ধার ও অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
রুহুল আমিন মোড়ল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চুনকুড়ি গ্রামের জাকের মোড়লের ছেলে।
শ্যামনগর উপজেলার কোস্টগার্ডের কৈখালী ক্যাম্পের ষ্টেশন কর্মকর্তা আমির হোসেন জানান, বনদস্যুরা অবস্থান করছে এমন সংবাদে অভিযান চালানো হয়। কোষ্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে বনদস্যুরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে চারটি পাইপগান, ২০৩টি চকলেট বোমা, একটি চাকু, আট প্যাকেট মার্বেল, বনদস্যুদের ব্যবহৃত একটি মোবাইল, একটি নৌকা ও অপহৃত এক জেলেকে উদ্ধার করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest