সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেনসাতক্ষীরা সদরে ইউনিটি গ্রুপের ‘বিজনেস অপরচুনিটি’ সম্মেলন অনুষ্ঠিতসাংবাদিক সুজন ওসুজয়ের মায়ের ইন্তেকাল:প্রেসক্লাবের শোক

কলকাতায় বোমা বিস্ফোরণে শিশুসহ মা নিহত, আহত ১১

বিদেশের খবর: কলকাতায় একটি বহুতল ভবনের সামনে একটি গুদামে বোমা বিস্ফোরণে শিশুসহ এক মা নিহত ও ১১ জন আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল মঙ্গলবার সকালে দমদম বিমানবন্দরের কাছে নাগেরবাজারে যশোর রোডের ওপর একটি মিষ্টির দোকানের পাশে গুদামে এ বিস্ফোরণ হয়।
কারা এ বিস্ফোরণের সঙ্গে জড়িত তা এখনও স্পষ্ট করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এ ঘটনার পেছনে রয়েছে বিজেপি এবং আরএসএসএর হাত। বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এ অভিযোগ অস্বীকার করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের সঙ্গে সঙ্গে রাস্তায় ছিটকে পড়েন কয়েকজন। ভেঙে যায় ওই গুদামের শাটার। পাঁচতলা বাড়ির নিচে মিষ্টির দোকান, ফ্ল্যাটগুলোর ভেতরের কাচের জিনিসপত্রও ভেঙে যায়। নিহত শিশুর নাম বিভাস ঘোষ (৪) ও তার মায়ের নাম সীতা ঘোষ।
সিআইডি সূত্র জানায়, বিস্ফোরণের তীব্রতা থেকে অনুমান, বোমায় স্প্লিন্টারের চেয়ে বিস্ফোরক বেশি ছিল। তাই হতাহতের সংখ্যা কম। কোথা থেকে এ বোমা এল তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কবরের স্মৃতি ফলকের পরিবর্তে আইফোন

অনলাইন ডেস্ক: কবরের স্মৃতি ফলকের পরিবর্তে রাখা হয়েছে আইফোন। দেখতে ছোট সাইজের। না যন্ত্রের তৈরি আইফোন নয়। বিরল আগ্নেয়গিরিজাত ধাতব পদার্থ বাসল্ট দিয়ে তৈরি। স্বাভাবিকভাবেই চকচক করছে অনেক দূর থেকেই। কিন্তু কবরস্থানের মতো জায়গায় ৫ ফুট উঁচু আইফোন কী করে এলো? তাছাড়া এত খরচ করে চকচকে আইফোন তৈরি করার প্রয়োজনীয়তাই বা কী।

প্রথমে অনেকে মনে করেছিলেন। এটা বিজ্ঞাপনী চমক দেওয়ার বিষয়। গোরস্থানে এমন বিজ্ঞাপন দেওয়ার প্রয়াসের নিন্দাও করেছেন অনেকে। কিন্তু আসল ঘটনা অন্য।
না কোনও বিজ্ঞাপনী চমক নয়। আইফোনটি বানানো হয়েছিল বছর পঁচিশের এক তরুণীর স্মৃতিতে। রীতা শমিভা নামের বছর পঁচিশের ওই তরুণী থাকতেন রাশিয়ার উফা শহরে। তার কবরের সামনে ‘গ্রেভ-স্টোন’ হিসেবে আইফোন আকৃতির স্মৃতিসৌধটি তৈরি।
জানা গেছে, রীতা শামিভা নামের তরুণীর মৃত্যু হয়েছিল ২০১৬ সালে। তারপর থেকেই তার বাবা রাইস শামিভা মেয়ের স্মৃতিতে এমন একটি সৌধ বানানোর পরিকল্পনা করছিলেন। কিন্তু বিরল বাসল্ট দিয়ে তৈরি করার খরচ ছিল প্রচুর। তাই প্রায় দু’বছর সময় লেগে যায় টাকা জমাতে। অবশেষে এবছর জানুয়ারিতে মেয়ের মৃত্যুর দ্বিতীয় বর্ষপূর্তিতে শুরু করেন সৌধ তৈরি করা। সম্প্রতি আইফোন তৈরির কাজ শেষ হয়েছে।
প্রশ্ন হলো, হঠাৎ মেয়ের কবরের কাছে আইফোন তৈরির সিদ্ধান্ত কেন নেওয়া। হ্যাঁ, যেমনটা ভাবছেন তেমনটাই। মেয়েটি অত্যন্ত মোবাইল-আসক্ত ছিল। বলা ভালো, আইফোন-আসক্ত ছিল। নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসত তার আইফোনটিকে। বেড়াতেও ভালোবাসত রীতা।
সেলফিপ্রেমী রীতাকে শ্রদ্ধা জানাতে তাই আইফোনের সৌধই সবচেয়ে সহজ উপায় হবে বলে মনে করে তার পরিবার।
রীতা শমিভা নামের বছর পঁচিশের ওই তরুণী থাকতেন রাশিয়ার উফা শহরে। কবরের সামনে ‘গ্রেভ-স্টোন’ হিসেবে আইফোন আকৃতির স্মৃতিসৌধটি তৈরি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘আমার গানেই শাহরুখ রকস্টার’

বিনোদনের খবর: আগের মতো গান গাইতে ডাক পান না। ডাক পড়ে না টেলিভিশন শোতেও। কিন্তু বিতর্কিত মন্তব্য করে বরাবরই লাইম লাইটে চলে আসেন গায়ক অভিজিৎ ভট্টাচার্য।
এবার তার নিশানা বলিউড ‘বাদশা’শাহরুখ খান। অভিজিতের দাবি, তার জন্যই সুপারস্টার হতে পেরেছিলেন শাহরুখ খান। তিনি গান গাওয়া বন্ধ করে দিয়েছেন বলেই মুখ থুবড়ে পড়েছে বাদশা খানের ক্যারিয়ার।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে অভিজিৎ বলেন, ‘আমার গলায় অনেক সুপারস্টার তৈরি হয়েছে। যত দিন শাহরুখ খানের জন্য গান গেয়েছি, ততদিন রকস্টার ছিলেন উনি। যেই বন্ধ করে দিয়েছি তার পতন ঘটেছে। এতটাই পতন ঘটেছে যে আজ লুঙ্গি ডান্সে এসে পৌঁছেছেন।’

কেউ তাকে বাদ দেননি, বরং তিনি নিজেই শাহরুখের হয়ে গাওয়া বন্ধ করে দিয়েছেন বলে দাবি অভিজিতের। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে তিনি বলেন, সামান্য কারণেই শাহরুখের জন্য গাওয়া বন্ধ করে দিয়েছি। ‘ম্যায় হু না’ ছবির শেষ দৃশ্যে স্পট বয় থেকে শুরু করে ছবির সঙ্গে যুক্ত সবাইকেই দেখানো হয়েছিল। বাদ গিয়েছিলেন শুধু গায়করা। ‘ওম শান্তি ওম’এও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। সবাই ধুম তানা গানটা গাইছিল, যা কিনা আমার গলায়। কিন্তু কোথাও তা উল্লেখ পর্যন্ত করা হয়নি। ওই ঘটনায় আমার আত্মসম্মানে আঘাত লেগেছিল। কিন্তু যেচে আমার নাম যোগ করতে বলতে যাব কেন? আমার মধ্যে তো কোনও কমতি নেই। তা হলে আমি ওদের সামনে হাত পাতব কেন?

এ মুহূর্তে নিজেকে বলিউডের অংশ বলে মানতেও নারাজ অভিজিৎ। তার কথায়, এর চেয়ে নিজেকে সঙ্গীত জগতের অংশ বলতে ঢের ভাল লাগে। অবশ্য এই প্রথম নয়। আগেও বিতর্কিত মন্তব্য করে একাধিকবার আলোচনায় আসেন অভিজিৎ।

২০১৬ সালে পাকিস্তানি অভিনেতাদের ভারতে কাজ করা নিয়ে আপত্তি তোলে কয়েকটি রাজনৈতিক দল। তার জেরে বিপাকে পড়েন পরিচালক করণ জোহর। কারণ ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে দুই পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান এবং ইমরান আব্বাসকে নিয়ে কাজ করেছিলেন তিনি। সেই সময় গোটা বলিউড তার পাশে দাঁড়ালেও, বিপক্ষে কথা বলেন অভিজিৎ।
সোশ্যাল মিডিয়ায় করণ জোহরকে সমকামি বলে উল্লেখ করে বিদ্রুপ করেন। শাহরুখ, সালমান এবং আমিরকে নির্লজ্জ পাকিস্তানি দালাল বলেও মন্তব্য করেন এ গায়ক ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
উন্নয়ন মেলায় পাঁচ ঘণ্টায় মিলবে পাসপোর্ট

দেশের খবর: চতুর্থ জাতীয় উন্নয়ন মেলায় জরুরি রি-ইস্যু আবেদনের ক্ষেত্রে ৫ ঘণ্টায় পাসপোর্ট পাওয়া যাবে। কেউ যদি দুপুর ১২টার মধ্যে পাসপোর্টের আবেদন করেন তাহলে তাকে বিকেল ৫টার মধ্যে নতুন পাসপোর্ট দেয়া হবে।
বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ শিহাব উদ্দিন খান বলেন, ৪-৬ অক্টোবর উন্নয়ন মেলায় আমাদের স্টলে রি-ইস্যু এক্সপ্রেস ডেলিভারির (ফি ৬,৯০০ টাকা ভ্যাটসহ) জন্য যারা আবেদন করবেন তারা ১ দিনে পাসপোর্ট পাবেন। কেউ যদি দুপুর ১২টার মধ্যে পাসপোর্টের আবেদন করেন তাহলে তাকে বিকেল ৫টার মধ্যে নতুন পাসপোর্ট দেয়া হবে। শুধু রি-ইস্যুর অর্থাৎ যাদের পুলিশ ভেরিফিকেশন লাগবে না তাদের ক্ষেত্রে একদিনে পাসপোর্ট দেয়া হবে।
পাসপোর্ট অফিস সূত্র জানায়, আগামী ৪ থেকে ৬ অক্টোবর আন্তর্জাতিক বাণিজ্যমেলার মাঠে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত তিন দিনব্যাপী উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ স্লোগানে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা হবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে সারাদেশে উন্নয়ন মেলা উদ্বোধন করবেন।
মেলায় ইমিগ্রেশন ও পাসপার্ট অফিসের জন্য বরাদ্দ স্টল ১৮৭ থেকে ১৮৯ থেকে বিভিন্ন সেবা দেওয়া হবে। সেবাগুলো হলো- পাসপোর্ট আবেদনপত্র গ্রহণ, জরুরি রি-ইস্যু আবেদনের ক্ষেত্রে দিনে দিনে পাসপোর্ট ইস্যু, বেসরকারি ব্যাংকের বুথ স্থাপনের মাধ্যমে সরাসরি অনলাইনে পাসপোর্ট ফি দেওয়া এবং পাসপোর্ট ও ভিসা সম্পর্কিত সব ধরনের তথ্য সরবরাহ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খুলনায় বোমাসহ বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মী আটক

অনলাইন ডেস্ক: খুলনায় হাতে তৈরি বোমা, হাতুড়ি ও রডসহ বিএনপি-জামায়াতের ৬ নেতা-কর্মীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (০২ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে দিঘলিয়া উপজেলা নির্বাচন অফিসের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, এরশাদ আলী খান (৩৩), নোয়াব আলী (৩৫), আসাদ শেখ (৩২), হাসিবুর রহমান (২২), রফিকুল ইসলাম (৪৫) ও আলমগীর হোসেন (৩৫)। এদের মধ্যে আলমগীর হোসেন জামায়াত ও বাকি পাঁচজন বিএনপির স্থানীয় নেতাকর্মী।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস রঞ্জন দাস বলেন, রাত ৩টার দিকে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা নাশকতা সৃষ্টির জন্য দিঘলিয়া উপজেলা নির্বাচন অফিসের সামনে জড়ো হয়।
পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সেখানে উপস্থিত হলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এক পর্যায়ে পুলিশ ৫ রাউন্ড শটগানের গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ৪টি হাত বোমা, ২টি রামদা ও হাতুড়িসহ ওই ৬ জনকে আটক করে। বাকিরা পালিয়ে যায়।
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরকদ্রব্য আইনে ৬৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও অনেক ব্যক্তির নামে দিঘলিয়া থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইন্দোনেশিয়ায় সুনামি; মৃতের সংখ্যা বেড়ে ১৩৪৭

বিদেশের খবর: গত শুক্রবার ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে মৃতের সংখ্যা বেড়ে ১৩৪৭-এ দাঁড়িয়েছে। এর আগের খবরে নিহতের সংখ্যা ৮৪৪ বলে উল্লেখ করা হয়েছিল। দেশটির মধ্যাঞ্চলের দ্বীপ সুলাবেসিতে শক্তিশালী এ সুনামি আঘাত হানে।
জানা গেছে, সুনামির কারণে হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। একইসাথে ধ্বংস হয়েছে হাসপাতাল, হোটেল ও শপিং সেন্টার। বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, পালু শহরের একটি প্রধান সেতু ভেঙে পড়েছে। প্রধান সড়ক কাদামাটিতে ভরে থাকায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। এতে সুনামিতে হতাহতদের ও উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে।
সূত্র: বিবিসি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতিসংঘ সফর নিয়ে বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

দেশের খবর: জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগদানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রে সপ্তাহব্যাপী সরকারি সফরের বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৩ অক্টোবর) বিকালে গণভবনে এ সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার (২ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশন শেষে সোমবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় দেশে ফিরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। এরপর ২৭ সেপ্টেম্বর তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে বাংলায় ভাষণ দেন এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন।
প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিব ছাড়াও নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমা, এস্তোনিয়ার প্রেসিডেন্ট ক্রেস্টি কালজুলেইদ এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেইওয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এছাড়া শেখ হাসিনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া সংবর্ধনা সভায়ও যোগ দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক বার্তা সংস্থা ইন্টার প্রেস সার্ভিস (আইপিএস) প্রদত্ত সম্মানজনক ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড গ্রহণ করেন। মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তচ্যুত ১০ লাখের বেশি রোহিঙ্গা নাগরিককে আশ্রয়দানের মাধ্যমে মানবিকতার উদাহরণ সৃষ্টি করায় তাকে এ পদকে ভূষিত করা হয়।
অন্যদিকে রোহিঙ্গা সংকট মোকাবেলার দূরদর্শি ভূমিকা পালনের জন্য গ্লোবাল হোপ কোয়ালিশনের পরিচালনা পর্ষদ তাকে ২০১৮ স্পেশাল রিকগনাইজেশন ফর আউটস্ট্যান্ডিং লিডারশিপ অ্যাওয়ার্ডে ভূষিত করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আফগানিস্তানে নির্বাচনী র‌্যালিতে হামলা; নিহত ১৩

বিদেশের খবর: আফগানিস্তানে নির্বাচনী র‌্যালিতে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২৫ জন।
মঙ্গলবার দেশটির নাঙ্গারহার প্রদেশে এ ঘটনা ঘটে। প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খগয়ানি বলেন, পূর্বাঞ্চলীয় নাঙ্গারহার প্রদেশের সংসদীয় প্রার্থী নাসির মোহাম্মদের সমর্থকদের র‌্যালিতে এক জঙ্গি আত্মঘাতী এই হামলা চালায়।
বিবিসি জানিয়েছে, ২০ অক্টোবর দেশটির বহুল প্রতীক্ষিত সংসদীয় নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণার জন্য র‌্যালিটি হচ্ছিল।
প্রত্যক্ষদর্শী সাঈদ হুমায়ুন বলেন, ‘সমাবেশে জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেয়ার সময় আকস্মিক বিস্ফোরণের ঘটনা ঘটে। আমি জ্ঞান হারিয়ে ফেলি। কিছুক্ষণ পর চোখ খুলে দেখি চারপাশে বিক্ষিপ্ত অবস্থায় লাশগুলো পড়ে আছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest