সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেনসাতক্ষীরা সদরে ইউনিটি গ্রুপের ‘বিজনেস অপরচুনিটি’ সম্মেলন অনুষ্ঠিতসাংবাদিক সুজন ওসুজয়ের মায়ের ইন্তেকাল:প্রেসক্লাবের শোক

ঢাবি বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় ৮৭ ভাগ ফেল!

অনলাইন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
বুধবার (৩ অক্টোবর) দুপুর ১টা ১০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন।
এ বছর মাত্র ১৩ দশমিক ০৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। বাকি ৮৬ দশমিক ৯৬ শতাংশ শিক্ষার্থী ফেল করেছে।
প্রসঙ্গত, গত ২৮ সেপ্টেম্বর শুক্রবার ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ১ হাজার ৭৫০টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ছিল ৮১ হাজার ৯৬ জন।
পাস করা শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও মোবাইল থেকে ফল জানতে পারবে। এ জন্য যে কোন মোবাইল অপারেটরের মেসেজ অপশনে গিয়ে DU স্পেস Ka স্পেস ভর্তি পরীক্ষার রোল নম্বর লিখে ১৬৩২১ নম্বরে পাঠিয়ে ফিরতি এসএমএসে ফল জানা যাবে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসইট admission.eis.du.ac.bd থেকে ফল জানা যাবে।
প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর ‘ক’ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নেন ৭৭ হাজার ৫৭২ জন। পাস করেছেন ১০ হাজার ১১৭ জন। আসন সংখ্যা ১ হাজার ৭৫০টি।
এ বছর পাসকৃত সকল শিক্ষার্থীকে আগামী ১৭ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত এবং বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে বলা হয়েছে।
এছাড়া কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ৮ থেকে ১৫ অক্টোবরের মধ্যে বিজ্ঞান অনুষদের ডিন অফিস হতে সংগ্রহ করে সঠিকভাবে পূরণ করে ডিন অফিসে জমা দেয়ার পরামর্শ দেয়া হয়েছে। ফল নিরীক্ষণের জন্য ফি প্রদান সাপেক্ষে আগামী ৪ থেকে ১১ অক্টোবরের মধ্যে বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতে ছেলে হত্যার বিচারের আশায় সপরিবারে হিন্দুধর্ম গ্রহণ

বিদেশের খবর: তার মাথায় ঘুরপাক খাচ্ছিল কিছু প্রশ্ন। সেই প্রশ্ন হলো, মুসলিম বলেই কি ছেলের হত্যার সুবিচার পাচ্ছেন না? ছেলের হত্যাকে পুলিশ আত্মহত্যা বলে চালাতে চাইছে?
এতে ক্রমশ হাতাশ হচ্ছিলেন তিনি। সুবিচার পেতে তাই একেবারে ধর্ম পরিবর্তনের রাস্তা বেছে নিলেন আখতার। রীতিমতো হলফনামা দিয়ে মহকুমা শাসকের কাছে সে কথা জানিয়েও আসেন। আর এই ঘটনায় আবারো প্রশ্ন উঠে গেল ভারতের উত্তরপ্রদেশ পুলিশের ভূমিকা নিয়ে।
বাগপতের বরারখা জেলার বাসিন্দা আখতার। মাসখানেক আগে তার ছেলে গুলহাসানের মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরিবারের অভিযোগ, ছেলেটিকে খুন করা হয়েছে। পুলিশের কাছে খুনের অভিযোগও করেন আখতার।
কিন্তু পুলিশ খুনের অভিযোগ না নিয়ে সেটাকে স্রেফ আত্মহত্যার ঘটনা বলেই মামলা নেয়। প্রচণ্ড হতাশ হয়েছিলেন আখতার। শেষাবধি ছেলের হত্যার সুবিচার পেতে হিন্দুধর্ম গ্রহণ করেন আখতার ও তার পরিবারের ১২ জন সদস্য!
বাগপতের জেলাশাসক ঋষিরেন্দ্র কুমার জানান, পুলিশি তদন্তে সন্তুষ্ট না হয়ে আখতার ও তার পরিবার ধর্ম পরিবর্তন করেছেন বলে জানিয়েছেন। মঙ্গলবার রীতিমতো যজ্ঞ করে ধর্ম পরিবর্তনের আয়োজন করে যুব হিন্দু বাহিনী। রাজ্যের যুব হিন্দু বাহিনী (ভারত)-র প্রধান সৌখেন্দ্র খোখার বলেন, হিন্দু রীতিনীতি মেনেই নাম পরিবর্তন করেছেন আখতারের পরিবার। যজ্ঞের আয়োজন করা হয়েছিল।
তিনি আরও জানান, খুনের প্রসঙ্গ ঘুরিয়ে দিয়ে পুলিশ সেটা আত্মহত্যা বলে মামলা করায় আখতার প্রচণ্ড হতাশ হয়েছিলেন। শুধু তাই নয়, নিজ ধর্মের লোকেদের কাছে সাহায্যের আশায় ছুটে গিয়েছিলেন। অভিযোগ, সেখান থেকেও খালি হাতে ফিরতে হয় তাকে। কেউই তার পাশে দাঁড়াতে চাননি।
এক দিকে পুলিশের ভূমিকা এবং অন্য দিকে নিজের ধর্মীবলম্বী লোকেদের আচরণ, এই দুই কারণে আখতার প্রচণ্ড অসহায় হয়ে পড়েন। আর সেই কারণেই ধর্ম পরিবর্তন করেন তিনি ও তার পরিবার।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। বাগপতের জেলাশাসক ঋষিরেন্দ্র কুমার জানান, জেলার পুলিশ সুপারের সঙ্গে আলোচনা করে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আ.লীগ এমপির বিরুদ্ধে যুবলীগ নেতার মায়ের মামলা

দেশের খবর: সিলেট-৩ আসনের সাংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের বিরুদ্ধে মামলা করেছেন প্রবাসী এক যুবলীগ নেতার মা। বুধবার দুপুরে সিলেট জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৫ম আদালতে হত্যার হুমকি প্রদানের অভিযোগে মামলাটি দায়ের করা হয়। আদালতের বিচারক ফারজানা শাকিলা মুমু চৌধুরী মামলার শুনানি শেষে আদেশ অপেক্ষমান রেখেছেন।
মামলা দায়েরকারী মনোয়ারা বেগম সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কে এস টিল্লা এলাকার মৃত আফাজুল ইসলামের স্ত্রী। তার ছেলে ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমানে যুক্তরাজ্য যুবলীগ নেতা আশফাকুল ইসলাম সাব্বির। মামলায় একমাত্র এমপি কয়েসকেই আসামি করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ মহসিন জানান, মনোয়ারা বেগম মামলার আবেদনে আদালতের কাছে এমপি কয়েসের বিরুদ্ধে তার প্রবাসী ছেলে আশফাকুল ইসলাম সাব্বিরকে হত্যার হুমকি প্রদানের অভিযোগ করেছেন । তিনি বলেন, ‘সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস আইনের ৫০০/৫০৬ ধারায় দণ্ডনীয় অপরাধ করেছেন।’
মামলার বাদী মনোয়ারা বেগম বলেন, ‘গত ১৫ সেপ্টেম্বর দুপুরে ফেঞ্চুগঞ্জের পিটাইটিকর উচ্চবিদ্যালয় মাঠে এক জনসভায় আমার ছেলে ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমানে যুক্তরাজ্য যুবলীগ নেতা আশফাকুল ইসলাম সাব্বিরকে নিয়ে অশালীন, অকথ্য মন্তব্য করেন সাংসদ কয়েস। তিনি প্রকাশ্যে আমার ছেলেকে হত্যার হুমকিও দিয়েছেন।’
সেদিন সভামঞ্চ থেকে নেমে এমপি কয়েস তাকে ও তার স্বামীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলেও মামলায় উল্লেখ করেছেন মনোয়ারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভোমরা সিএন্ডএফ’র নতুন সভাপতি আরাফাত ॥ সম্পাদক নাসিম

নিজস্ব প্রতিবেদক : ভোমরা সি এন্ড এজেন্টস্ এ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় আলহাজ্ব এইচ.এম. আরাফাত সভাপতি ও মোঃ মোস্তাফিজুর রহমান (নাসিম) নির্বাচিত হয়েছেন। ভোমরা সি এন্ড এজেন্টস্ এ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় ২০ অক্টোবর। ১ অক্টোবর মনোনয়ন পত্র সংগ্রহের তারিখ নির্ধারণ করা হয়। এর শেষ সময় ছিল ৩ অক্টোবর। এ পর্যন্ত ৯টি পদে ৯ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র সংগ্রহ করেন। আর কোন প্রার্থী তাদের মনোনয়ন পত্র সংগ্রহ না করায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় আলহাজ্ব এইচ.এম. আরাফাত-সভাপতি, রামকৃষ্ণ চক্রবর্তী- সহ সভাপতি, মোঃ মোস্তাফিজুর রহমান (নাসিম)- সাধারণ সম্পাদক, মোঃ মিজানুর রহমান- যুগ্ম সাধারণ সম্পাদক, দিপংকর ঘোষ- সাংগঠনিক, বন্দর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, জি.এম. আমির হামজা-কাস্টম্স ও দপ্তর বিষয়ক সম্পাদক, এ.এস.এম মাকছুদ খান- অর্থ সম্পাদক, আশরাফুজ্জামান আশু ও বিলকিস সুলতানা সাথী- সদস্য পদে বিজয়ী হয়েছেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মোঃ আব্দুল গফুর সরদার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রসায়নে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

অনলাইন ডেস্ক: এ বছর রসায়নে যৌথভাবে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী। নোবেল বিজয়ী তিনজন হলেন- এইচ আর্নল্ড, জর্জ পি. স্মিথ ও গ্রেগরি পি. উইন্টার। আজ বুধবার সুইডেনের স্টকহোমের কারোলিনস্কা অ্যাকাডেমিতে স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিটে বিজয়ীদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস। খবার দ্য গার্ডিয়ান।
রসায়নে নোবেল বিজয়ী তিন বিজ্ঞানীদের মধ্যে এইচ আর্নল্ড এনজাইমের বিবর্তনের পরিচালনার জন্য নোবেলের ৫০ শতাংশ পেয়েছেন। আর বাকি ৫০ শতাংশের মধ্যে অর্ধেক করে পেয়েছেন জর্জ পি. স্মিথ ও গ্রেগরি পি. উইন্টার। ২৫ শতাংশ করে দুইজন পেয়েছেন পেপটাইড এবং অ্যান্টিবডির ফেজ প্রদর্শন করার জন্য।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাবিদদের গান শোনাবেন রুনা লায়লা

বিনোদনের খবর: শুদ্ধ উচ্চারণ, বানানচর্চা ও ব্যাকরণের সঠিক ব্যবহার বাড়াতে ২০১৭ সাল থেকে শুরু হয় বাংলা ভাষা বিষয়ক প্রতিযোগিতা ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধূ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে ৬জন প্রতিযোগিকে নিয়ে ৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ এর মহোৎসব-এর দ্বিতীয় আসর। এ আসরে সঙ্গীত পরিবেশন করবেন রুনা লায়লা। অতিথি বিচারকের আসনে থাকবেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।
সেরা ৬জন প্রতিযোগি হলেন, কারিন আশরাফ ঈন (ঢাকা), আফিয়া ইবনাত শুচি (রংপুর), সাদিয়া অফরোজ অন্তু (রংপুর), এহসানুল কাদির শান্ত (খুলনা), ধ্রুব মন্ডল (বরিশাল) এবং দেবস্মিতা সাহা (চট্টগ্রাম)। এর সবাই সপ্তম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী।
এ আয়োজনে আরও থাকবে বিভিন্ন অঙ্গণের তারকাদের অংশগ্রহণে নানা পরিবেশনা। এবারের প্রতিযোগিতার বিচারক আছেন অধ্যাপক ড. সৌমিত্র শেখর, কথাশিল্পী আনিসুল হক ও অভিনেত্রী ত্রপা মজুমদার।
সেরা বাংলাবিদকে পুরস্কার হিসেবে দেওয়া হবে ১০ লাখ টাকার মেধাবৃত্তি। দ্বিতীয় স্থান অধিকারী পাবে পাবে ৩ লক্ষ টাকা এবং তৃতীয়স্থান অধিকারী পানে ২ লক্ষ টাকা। সেরা বাংলাবিদ, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীসহ সেরা ১০ জনের সবাই আরো পাবে ব্যক্তিগত গ্রন্থাগার সাজানোর জন্য বই, আলমারী এবং ল্যাপটপ। এবারও প্রতিযোগিতার স্লোগান থাকছে ‘বাংলায় জাগো ভরপুর’।
ইস্পাহানির অনুপ্রেরণায় অনুষ্ঠানটি সম্প্রচার করবে চ্যানেল আই। প্রতিযোগিতাটি উপস্থাপনা করছেন খায়রুল বাশার। পরিচালনা করছেন তাহের শিপন। অনুষ্ঠানটি সন্ধ্যা ৭টা ৩৫ মিনিট থেকে সরাসরি প্রচার করবে চ্যানেল আই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কানাডার সম্মানসূচক নাগরিকত্ব হারালেন সুচি

বিদেশের খবর: আনুষ্ঠানিকভাবে কানাডার সম্মানসূচক নাগরিকত্ব হারালেন মিয়ানমারের বেসামরিক অংশের নেত্রী অং সান সুচি। মিয়ানমারের রাখাইন অঙ্গরাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতনে ভূমিকা রাখার দায়ে কানাডার পার্লামেন্ট গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তার সম্মানসূচক নাগরিকত্ব বাতিল করে দিয়েছে কানাডার পার্লামেন্ট।
সুচি হচ্ছেন কানাডার ইতিহাসে প্রথম ব্যক্তি যার সম্মানসূচক নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে। কানাডার পার্লামেন্ট মঙ্গলবার সর্বসম্মতভাবে তার নাগরিকত্ব বাতিলের পক্ষে ভোট দিয়েছে। ২০০৭ সালে তাকে এই নাগরিকত্ব দেওয়া হয়েছিল।
গত সপ্তাহে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্স একইভাবে সর্বসম্মতিক্রমে তার নাগরিকত্ব বাতিলের পক্ষে ভোট দেয়।
গত মাসে জাতিসংঘের একটি তথ্য-অনুসন্ধানী মিশনের প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের সামরিক বাহিনী গত বছর পদ্ধতিগতভাবে হাজার হাজার বেসামরিক রোহিঙ্গা মুসলিমকে হত্যা করেছে। তাদের গ্রাম পুড়িয়ে দিয়েছে, গণধর্ষণ করেছে ও জাতিগত নিধনযজ্ঞ চালিয়েছে।
জাতিসংঘের মিশনটি মিয়ানমারের শীর্ষ জেনারেলদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তদন্তের আহবান জানিয়েছে।
উল্লেখ্য, গত সপ্তাহে হাউজ অফ কমন্স বলেছে, রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক বাহিনীর মানবতাবিরোধী অপরাধকে গণহত্যার স্বীকৃতি দিয়েছে। মঙ্গলবার নিম্নকক্ষ সিনেটও সামরিক বাহিনীর নৃশংসতাকে গণহত্যা হিসেবে স্বীকার করে নিয়েছে।
সিনেটর রত্না অমিদভার বলেন, আমাদের এই নৃশংসতাকে এর সত্যিকার পরিচয়ে চিনতে হবে। এটা গণহত্যা। আর আমাদের এটাকে এই নামেই ডাকা উচিত।
প্রসঙ্গত, অমিদভারই সুচির নাগরিকত্ব কেড়ে নেওয়ার প্রস্তাব তুলেছিলেন পার্লামেন্টে। -আল জাজিরা

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দিবালার হ্যাটট্রিকের রাতে রোনালদো দর্শক

খেলার খবর: নিষেধাজ্ঞায় থাকা ক্রিশ্চিয়ানো রোনালদোর অনুপস্থিতির দায়িত্বটা যেন কাল একাই কাঁধে তুলে নিয়েছিলেন পাওলো দিবালা। ২৪ বছর বয়সী আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের হ্যাটট্রিকে ১০জনের ইয়ং বয়েজকে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৩-০ গোলে পরাজিত করেছে ইতালিয়ান জায়ান্ট জুভেন্তাস।

ঘরের মাঠ আলিয়াঁজ এরিনাতে মঙ্গলবার রাতে দর্শক হিসেবে ম্যাচ উপভোগ করেছেন রোনালদো। প্রথম ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে লাল কার্ড পাওয়ায় এক ম্যাচ নিষেধাজ্ঞায় আছেন পর্তুগিজ এই তারকা। কিন্তু রোনালদোর অনুপস্থিতি কোনোভাবেই বুঝতে দেননি দিবালা। দারুণ নৈপুণ্যে তিনি সিরি-আ চ্যাম্পিয়নদের গ্রুপ ‘এইচ’ এ দ্বিতীয় জয় উপহার দিয়েছেন।

দিবালার প্রথম গোলটি ছিল অসাধারণ। ৫ মিনিটে সেন্টার-ব্যাক লিওনার্দো বনুচ্চি মোহাম্মদ আলি কামারার মাথার উপর দিয়ে দুর্দান্ত এক পাস দেন দিবালাকে। আর্জেন্টাইন এই তারকা বাম পায়ের প্লেসিং শটে স্বাগতিকদের এগিয়ে দেন। দ্বিতীয় গোলটিতে কৌশলগত দক্ষতার তুলনায় আক্রমনাত্মক মনোভাবই বেশী ছিল। ৩৩ মিনিটে ব্লেইস মাতৌদির শক্তিশালী শট ইয়ং বয়েস গোলরক্ষক ডেভিড ফন বালমুস ধরতে ব্যর্থ হলে ফিরতি বলে দিবালা ব্যবধান দ্বিগুণ করেন।

প্রথমার্ধেই নিজের হ্যাটট্রিক পূরণের সুযোগ নষ্ট করেন দিবালা। ফেডেরিকো বারনাডডেশির কাট-ব্যাক ক্রস থেকে দিবালার ডান পায়ের শট অল্পের জন্য গোলের ঠিকানা খুঁজে পায়নি। তবে ৬৯ মিনিটে আর ভুল করেননি তিনি। ডান দিক থেকে হুয়ান কুয়াড্রাডোর পাস জালে জড়িয়ে হ্যাটট্রিক পূরণ করেন এই আর্জেন্টাইন তারকা। দ্বিতীয়ার্ধে মাত্র তিন মিনিটের মধ্যে পরপর দুই হলুদ কার্ড পেয়ে ইয়ং বয়েস ডিফেন্ডার কামারা মাঠ ত্যাগ করলে বাকি ১৩ মিনিট সফরকারীদের ১০জন নিয়ে লড়াই করতে হয়েছে। এই নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে পরপর দুই ম্যাচে তিনটি করে গোল হজম করতে হয়েছে ইয়ং বয়েজকে।

গত মৌসুমে কোয়ার্টার ফাইনালে পৌঁছানো জুভেন্তাসের হয়ে দিবালা মাত্র এক গোল করেছিলেন। রোনালদো জুভেন্তাসের আসার পরেও ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড এখনো মাসিমিলিয়ানো আলেগ্রির দলে মূল খেলোয়াড় হিসেবে বিবেচিত হচ্ছেন। সব ধরনের প্রতিযোগিতায় শেষ তিনটি ম্যাচে দিবালা এ পর্যন্ত চার গোল করেছেন। এই নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে টানা ১৯টি হোম ম্যাচে অপরাজিত আছে জুভেন্তাস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest