সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেনসাতক্ষীরা সদরে ইউনিটি গ্রুপের ‘বিজনেস অপরচুনিটি’ সম্মেলন অনুষ্ঠিতসাংবাদিক সুজন ওসুজয়ের মায়ের ইন্তেকাল:প্রেসক্লাবের শোক

বিএনপির জনসভায় প্রতীকী প্রধান অতিথি খালেদা জিয়া

দেশের খবর: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবন্দি থাকলেও তাকে প্রতীকী প্রধান অতিথি করেই বিএনপির জনসভা চলছে। এ জন্য খালেদা জিয়ার জন্য মঞ্চে একটি চেয়ার খালি রাখা হয়েছে।
এর আগে আজ রবিবার দুপুর ১২টার পর দলটির সাংস্কৃতিক সংগঠন জাসাস কর্মীদের সম্মিলিত গণসঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জনসভার কার্যক্রম শুরু হয়।
দুপুর ১২টায় জনসভা শুরু হলেও সকাল ১০টা থেকেই জনসভাস্থলে আসতে শুরু করেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। ব্যানার, ফেস্টুন, হেডার, দলীয় প্রতীক ধানের শীষের রেপ্লিকা, নামাঙ্কিত টি-শার্ট পরে দলে দলে মিছিল নিয়ে সমাবেশস্থলে হাজির হন তারা।
এ ছাড়া বিএনপি ও দলের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্লোগানে স্লোগেন মুখরিত তুলেছে উদ্যান। সোহরাওয়ার্দী উদ্যা কানায় কানায় পূর্ণ হওয়ায় নেতাকর্মীদের উদ্যানের বাইরে অবস্থান নিতে দেখা গেছে। অপরদিকে শাহবাগ হয়ে উদ্যানমুখী সড়কেও নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা গেছে। শুধু শুধু শাহবাগ-মৎসভবন নয় আ‌শেপা‌শের অলি-গ‌লি‌তে ও পাশ্ববর্তী রমনা পার্কেও হাজারও নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।
বিএনপির আজকের জনসভায় উপস্থিত আছেন দলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যসহ দলের সিনিয়র নেতারা। আজকের সমাবেশে বিএনপির পক্ষ থেকে সাতটি দাবি পেশ করা হবে বলে জানা গেছে।
এ ছাড়া বিএনপির আজকের জনসভা থেকে দলটির আগামী দিনের আন্দোলনের কর্মসূচির বিষয়ে নেতাকর্মীদের দিকনির্দেশনা দিবেন দলের সিনিয়র নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্বামীর সঙ্গে সম্পর্ক নেই, বন্ধুর সাথে পরকীয়া

অনলাইন ডেস্ক: পরকীয়া অপরাধ নয়! খোদ ভারতের সুপ্রিম কোর্ট এটা জানিয়েছে। কিন্তু, সেই পরকীয়া সম্পর্কের জন্যই খুন হলেন এক যুবক।
এক বিবাহিত নারীর সঙ্গে পরকীয়া সম্পর্ক করার অভিযোগে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয় ওই যুবককে। রেললাইনের ধার থেকে ওই যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়।
ভারতের পুরুলিয়ার গোয়ালাডিতে এ ঘটনাটি ঘটেছে। নিহতের নাম ললিত মাহাত। পুরুলিয়ার কোটশিলার চয়াডি গ্রামে বাড়ি ললিত মাহাতের।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিবাহিত এক নারীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়ান ললিত। গোয়ালডি গ্রামের বাসিন্দা অশ্বিনী গোপের মেয়ে পদ্মাবতীর সঙ্গেই প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল ললিতের। মাত্র ১২ বছর বয়সী পদ্মাবতীর সঙ্গে বিয়ে হয়েছিল তার। তাদের সংসারে দুই সন্তানও হয়। কিন্তু, তারপরই দাম্পত্য কলহ শুরু হয়। এতে করে দু’জনের সম্পর্কে চিড় ধরে। একপর্যায় স্ত্রী পদ্মাবতীকে তার বাবার বাড়িতে রেখে চলে যায় ললিত। এরপর থেকে ৪ বছর ধরে বাবার বাড়িতেই আছেন পদ্মাবতী।
অথচ কলেজে পড়ালেখার সময় ললিতের সঙ্গে পরিচয় হয়েছিল পদ্মাবতীর। যদিও বাবার বাড়িতে ফিরে আসার পর নতুন করে ললিতের সঙ্গে সম্পর্ক দানা বাঁধে পদ্মাবতীর। ইতোমধ্যে ললিতেরও বিয়ে হয়েছে। একটি সন্তানও আছে তার। তবে একথা পদ্মাবতীর কাছে গোপন করে ললিত। তাদের দু’জনের মধ্যে ধীরে ধীরে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।
কিন্তু, বিবাহিত মেয়ের পর পুরুষের সঙ্গে প্রেম মেনে নিতে পারেনি পদ্মাবতীর পরিবার। অভিযোগ রয়েছে, সেই রাগে-ক্ষোভেই ললিতকে খুন করে পদ্মাবতীর বাবা অশ্বিনী গোপ, দদা ইন্দ্রজিত গোপ ও খুড়তুতো ভাই কমল গোপ।
এ বিষয়ে নিহত ললিতের বাড়ির লোকজন জানিয়েছেন, ফোন করে ডেকে নিয়ে যায় ললিতকে। এর পরই নিখোঁজ হয়ে যান ললিত। পরে রেললাইনের ধারে রক্তাক্ত অবস্থায় ললিতকে উদ্ধার করা হয়। হাসপাতালে নেয় চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেশে ফিরেই সাকিবের কাছে গেলেন মাশরাফি

অনলাইন ডেস্ক: এশিয়া কাপ মিশন শেষে রাজধানীতে ফিরেছেন শনিবার রাত এগারোটার পরে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আনুষ্ঠানিকতা ও সংবাদ মাধ্যমের সঙ্গে কথোপকথন শেষে বাড়ি ফিরতে ফিরতে হয়েছে মধ্যরাত। পরিবারের সঙ্গে খানিক সময় কাটিয়ে বিছানায় যেতে গভীর রাত।
সকালে ঘুম থেকে উঠে নাশতা সেরেই প্রিয় মোটরবাইকে চেপে সরাসরি চলে গেলেন রাজধানীর অ্যাপোলো হাসপাতালে। উদ্দেশ্য প্রিয় ছোট ভাই ও দলের চালিকাশক্তি সাকিব আল হাসানকে এক নজর দেখা ও তার বর্তমান অবস্থার খোঁজ-খবর নেয়া।
বেলা এগারোটা নাগাদ হাসপাতালে পৌঁছে প্রায় দুই ঘণ্টা সময় কাটান প্রিয় ছোট ভাইয়ের সঙ্গে। এ সময় সাকিবের সঙ্গে থাকা ঘনিষ্ঠ বন্ধু খান নয়ন নিশ্চিত করেছেন মাশরাফি-সাকিবের কথোপকথনের প্রায় পুরোটা জুড়েই ছিল এশিয়া কাপ ফাইনাল। দুজনই আফসোস-অনুশোচনায় পুড়েছেন শিরোপা জিততে না পারায়।
দুজনের আলাপে সাকিবের খেলতে না পারার কথা উঠে এসেছে বারবার। সাকিব থাকলে কখন কী করতেন, কোন সময়ে সাকিবের বোলিংটা বেশি দরকার ছিল, অমন উড়ন্ত সূচনার পরে ওয়ানডাউনে সাকিবকে পেলে ইনিংসের চালচিত্র ভিন্ন হতে পারতো- এমন আফসোস মাখা কথাবার্তাই মাশরাফির মুখে ছিল বেশি।
সাকিবের সেই বন্ধু আরও জানিয়েছেন মেহেদি হাসান মিরাজও আজ সকালে সাকিবকে দেখতে এসেছিলেন। মজার ঘটনা হলো আগের রাতে প্রথমবারের মতো পিতা হওয়া ডানহাতি পেসার তাসকিন আহমেদ এসেছিলেন নিজের টেনশন দূর করতে, প্রিয় বড় ভাইয়ের সঙ্গে খানিক আড্ডা দিতে।

এদিকে মাশরাফি আসার আগে রোববার সাকিবের খোঁজ-খবর নিতে হাসপাতালে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। তিনিও প্রায় আধ ঘণ্টা কাটান সাকিবের সঙ্গে। সাকিবের বাঁ-হাতের কণিষ্ঠা আঙুলের সর্বশেষ অবস্থা কি তা নিয়েও কথা বলেন পাপন।

সাকিবের বন্ধু নয়ন জানিয়েছেন আজ সকালে ডাক্তার যখন রাউন্ডে আসেন তখন সাকিব ঘুমাচ্ছিলেন। তাই দুপুরের পরে আবার ডাক্তার আসবেন, দেখে অবস্থা বুঝে সিদ্ধান্ত দেবেন। আঙুলে জমে যাওয়া পুঁজ নিষ্কাশনের পর ঘা শুকাতে অ্যান্টিবায়োটিক চলছে। চিকিৎসকরা মনে করলে আজই সাকিবকে ছুটি দিয়ে দিতে পারেন।

তারপর বাসায় চিকিৎসা চলবে। আঙুলের ইনফেকশন পুরোপুরি না সারা পর্যন্ত সাকিবের উন্নত চিকিৎসার জন্য সাকিবের দেশের বাইরে যাওয়ার সম্ভাবনা নেই। তার মানে ইনফেকশন মুক্ত হবার অপেক্ষা আগে। তার পর মূল চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়া।

কোথায় হবে সাকিবের আঙুলের উন্নত চিকিৎসা? প্রথমে শোনা যাচ্ছিল যুক্তরাষ্ট্রের কথা। তবে এখন অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের কথাও শোনা যাচ্ছে। মাশরাফিসহ বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটারের হাত ও পায়ের ইনজুরির চিকিৎসা হয়েছে অস্ট্রেলিয়ার ডেভিড ইয়াংয়ের কাছে। সাকিবের চিকিৎসাও অস্ট্রেলিয়ায় হতে পারে।

ওদিকে নিজের কবজির চিকিৎসা করাতে ইংল্যান্ড যাওয়া তামিম মুঠোফোনে সাকিবের সাথে কথা বলেছেন। জানা গেছে তামিম ইংল্যান্ডে চিকিৎসা বিষয়ে সাকিবকে ধারণা দিয়েছেন। শেষপর্যন্ত সাকিব নিজেই ঠিক করবেন তার পরবর্তী চিকিৎসা কোথায় হবে। তবে এজন্য কদিন অপেক্ষায় থাকতেই হচ্ছে সবাইকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘ডিজিটাল নিরাপত্তা আইন বাংলাদেশের সমৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করবে’

দেশের খবর: সম্প্রতি পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন্স ব্লুম। রোববার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন তিনি।
বিবৃতি তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগের সঙ্গে একমত পোষণ করে যে, সম্প্রতি পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) বাকস্বাধীনতার দমন এবং অপরাধযোগ্য হিসেবে ব্যবহৃত হতে পারে, যা সর্বোপরি বাংলাদেশের গণতন্ত্র, উন্নয়ন এবং সমৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করবে।
তিনি আরও বলেন, ‘আমরা তথ্যমন্ত্রীর গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে ডিএসএ (ডিজিটাল নিরাপত্তা আইন) নিয়ে আলোচনার আহ্বানকে স্বাগত জানাই। আমরা বাংলাদেশ সরকারকে উৎসাহিত করি এ আইনের পরিবর্তন বিবেচনা করতে যাতে এটি বাংলাদেশের সংবিধান এবং মানব, নাগরিক এবং রাজনৈতিক অধিকারের প্রতি বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।’
উল্লেখ্য, দেশজুড়ে বিরোধিতার মধ্যেই গত ১৮ সেপ্টেম্বর জাতীয় সংসদে ডিজিটাল নিরাপত্তা বিল কণ্ঠভোটে পাস হয়। এই আইনের কারণে জনগণের মত প্রকাশের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত হতে পারে বলে সাংবাদিকসহ বিভিন্ন পক্ষের আপত্তি রয়েছে। রাষ্ট্রপতি স্বাক্ষর করলে বিলটি আইনে পরিণত হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে ৫ম শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি

আসাদুজ্জাামন: সাতক্ষীরার আশাশুনিতে পঞ্চম শ্রেণীতে পড়–য়া এক মাদ্রাসা ছাত্রীকে প্রতিবেশি কর্তৃক ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার রাতে এঘটনা ঘটে। গুরুতর আহত শিশুটিকে রোববার সকালে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আইউব হোসেন আশাশুনি উপজেলার খড়িয়াটি গ্রামের বাসিন্দা।
শিশুটির পিতা জানান, তার মেয়ে দরগাপুর এলাকার একটি মাদ্রাসায় পঞ্চম শ্রেণীতে লেখাপড়া করে। শনিবার রাতে বাড়ি থেকে একটু দুরে তার খালার বাড়িতে যাওয়ার পথে প্রতিবেশি নিকটাত্মীয় আইউব হোসেন তাকে পৌছে দেয়ার কথা বলে পিছু নেয়। পথিমধ্যে পুকুরের কিনারে ঝোপের মধ্যে গামছা দিয়ে মেয়েটির মুখ বেঁধে ধর্ষণ করে। এসময় তার গোঙ্গানির শব্দে আরেক প্রতিবেশি রাজিবুল্লাহ এগিয়ে আসলে ধর্ষক আইউব হোসেন পালিয়ে যায়। রাতে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও তার রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় সকালে স্বজনরা তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব নাথ জানান, খবর পেয়ে তিনি এসআই হাসানুজ্জামানকে ঘটনাস্থলে প্রেরণ করেছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি আরো জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যুক্তফ্রন্ট-ঐক্য প্রক্রিয়া নির্বাচনে আসবে এমন খবরও আছে: কাদের

রাজনীতির খবর: যুক্তফ্রন্ট ও ঐক্য প্রক্রিয়া নির্বাচনে অংশ নেবে- এমন খবর তার কাছে আছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার সচিবালয়ে নিজ দফতরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

কাদের বলেন, আমার বিশ্বাস সবাই নির্বাচনে আসবে। নির্বাচনের তফসিল ঘোষণার পর অনেক কিছু ঠিক হয়ে যাবে। যুক্তফ্রন্ট ও ঐক্য প্রক্রিয়া নির্বাচনে আসবে, এমন খবরও আমাদের কাছে আছে।

যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার সরকারকে যে আলটিমেটাম দিয়েছিল সে বিষয়ে তিনি বলেন, আন্দোলনের ঊর্মিমালা রাজপথে আছড়ে পড়বে না।

আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

সম্প্রতি পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সেতুমন্ত্রী বলেন, আইনটির বিধিমালা হওয়ার পর এর অস্পষ্টতা দূর হয়ে যাবে।

আইনটি নিয়ে সাংবাদিকদের ভীত না হতে আহ্বান জানান ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সমালোচকরা আমাদের বড় বন্ধু। সমালোচনা থেকে আমরা নিজেদের সংশোধন করেছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ফেন্সিডিল পাচার মামলায় ২ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় এক ট্রাক ফেন্সিডিল পাচার মামলায় ২জনকে যাবজ্জীবন দিয়েছে আদালত। এছাড়া প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। রোববার দুপুরে একজনাকীর্ণ আদালতে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক অরুনভ চক্রবর্তী এ আদেশ দেন।
মামলাটির রাষ্ট্রপক্ষের আইনজীবি এডিশ্যানাল পিপি এড. ফাহিমুল হক জানান, বিগত ২০০৬ সালে ১ নভেম্বর রাতে একটি মিনি ট্রাকে(যার নং- ড-১৪১৮৩৯) বিপুল পরিমাণ ফেন্সিডিল পাচারের সময় সাতক্ষীরার আলিপুর নাথপাড়া থেকে ট্রাকসহ ২ব্যক্তিকে আটক করে র‌্যাব-৬। এঘটনায় র‌্যাব-৬এর ডিএডি রেজাউল ইসলাম বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেন যার নং- ০৩, তাং- ০১/১১/২০০৬। যার এসটিসি মামলা নং- ৫৮/৭, জি আর মামলা নং- ৬০১/৬(সাত)। মামলার আসামীরা হলেন, স্থায়ী ঠিকানা ফরিদপুর জেলার মধুখালী থানা ভূষণদিয়া উত্তরপাড়া গ্রামের মৃত.দিন মোহাম্মাদ শেখের ছেলে শহীদুল ইসলাম ওরফে শহীদ। কুষ্ঠিয়া জেলার মজমপুর (পুলিশ লাইনের সামনে ) এলাকার বাবুআলীর ছেলে মেহেদী হাসান @ হৃদয় @ সুমন সে বর্তমানে যশোরের কোতয়ালীথানাধীন চাচড়া রায়পাড়া (ইসমাইলপুর কলোনির ৩নং পানি ট্যাংকির পার্শ্বে) বাসিন্দা। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতায় আইনে ২৫(বি)(১)(বি) ধারায় ৬জন স্বাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সন্দেহাতীতভাবে তারা দোষী সব্যস্ত হওয়ায় আদালত এ রায় দেন এবং সাথে সাথে জব্দকৃত ট্রাকটি রাষ্ট্রপক্ষের অনুকুলে বাজেয়াপ্ত করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডার্ক সার্কেল দূর করার সহজ সমাধান

অনলাইন ডেস্ক: অসময় ঘুমের অভ্যাস, অপর্যাপ্ত ঘুম, অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়া, অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে আপনি শুধু অসুস্থই হয়ে পড়বেন না, আপনার অনিয়মের ছাপ পড়বে চোখে-মুখে, চেহারাতেও।
চোখের নিচে কালচে ছাপ বা ডার্ক সার্কেল এর মধ্যে অন্যতম। এই ছাপের ফলে চেহারা রুগ্ন দেখায়।
চিকিত্সকদের মতে, চোখের নিচের কালচে ছাপ বা ডার্ক সার্কেল নানা কারণে পড়ে। তবে প্রাথমিক ভাবে এই দাগ এলে তা ঘরোয়া কিছু সব্জি, নিয়মিত পানি পান, ঘুম – এ সব দিয়েই দূর করা যায়। সহজলভ্য বেশ কিছু খাবার-দাবার চোখের তলার নিচের ছাপ বা ডার্ক সার্কেল দূর করতে সহায়ক হতে পারে।

পানি: কথায় বলে, ‘পানির অপর নাম জীবন’। আমাদের বেঁচে থাকার ক্ষেত্রে একটি অপরিহার্য উপাদান হল পানি। নিয়ম মেনে পানি খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। চোখের নিচের কালচে ছাপ বা ডার্ক সার্কেল কমাতে পানির চেয়ে কার্যকর উপাদান আর কিছু হতে পারে না। জাঙ্ক ফুড, প্রচুর চা-কফি, ঠান্ডা পানীয়— এ গুলো শরীরের পানি শোষণ করে। তাই এ সব যতটা সম্ভব কমিয়ে পর্যাপ্ত পানি খান।

শশা: শশা শরীরে পানির চাহিদা মেটায়। এ ছাড়াও শশায় রয়েছে ভিটামিন এ, সি, কে-র মতো প্রয়োজনীয় উপাদান। শশায় থাকা সালফার ত্বকের উজ্জ্বল্য বাড়াতে সাহায্য করে। চোখের নিচের কালচে ছাপ বা ডার্ক সার্কেলে শশার রস নিয়মিত ব্যবহারে এই সমস্যা অনেকটাই কমে যায়।

তরমুজ: তরমুজে পানি রয়েছে প্রায় ৯২ শতাংশ। এতে বিটা ক্যারোটিন, ফাইবার, লাইকোপিন, ভিটামিন বি-১, বি-২, ভিটামিন সি, পটাসিয়াম ও ম্যাগনেসিয়াম রয়েছে। এই উপাদানগুলো চোখের নিচের কালচে ছাপ বা ডার্ক সার্কেল দূর করতে বিশেষ সাহায্য করে।

এই সব খাবার নিয়মিত খাদ্য তালিকায় রাখলে ডার্ক সার্কেলের সমস্যা দ্রুত দূর হবে। তবে একই সঙ্গে অসময় ঘুমের অভ্যাস, অপর্যাপ্ত ঘুম, অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়া, অনিয়ন্ত্রিত জীবনযাপনের থেকেও নিজেকে দূরে রাখতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest