সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেনসাতক্ষীরা সদরে ইউনিটি গ্রুপের ‘বিজনেস অপরচুনিটি’ সম্মেলন অনুষ্ঠিতসাংবাদিক সুজন ওসুজয়ের মায়ের ইন্তেকাল:প্রেসক্লাবের শোক

শীর্ষস্থান হারালেন সাকিব

শীর্ষস্থান হারালেন সাকিব

কর্তৃক daily satkhira

খেলার খবর: ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়েছেন সাকিব আল হাসান। ইনজুরির কারণে সদ্য সমাপ্ত এশিয়া কাপে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি টাইগার এই অলরাউন্ডার। বল হাতে ৪ উইকেট পেলেও ব্যাট হাতে ছিলেন নিজের ছাঁয়া হয়ে। তাই সহজেই সাকিবকে হটিয়ে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে উঠে এসেছেন টুর্নামেন্টে দুর্দান্ত পারফর করা আফগান লেগ স্পিনার রশিদ খান।
এশিয়া কাপ শুরুর আগে র‍্যাঙ্কিংয়ের সাত নম্বরে থাকা রশিদ খান ৬ ধাপ এগিয়ে শীর্ষে উঠে এসেছেন। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৩৫৩। দুই নম্বরে থাকা সাকিবের রেটিং এখন ৩৪১। ব্যবধান কম থাকায় সাকিব ফিরলেই দ্রত ফিরে পেতে পারেন শীর্ষস্থান।
এদিকে, রশিদের এক ধাপ এগিয়ে শীর্ষ তিনে জায়গা করে নিয়েছেন তার স্বদেশী অলরাউন্ডার মোহাম্মদ নবী। এছাড়া চার নম্বরে রয়েছেন মিচেল স্যান্টনার ও পাঁচে পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মমতা ব্যনার্জীর জন্য উপহার পাঠালেন মেসি

অনলাইন ডেস্ক: একজন রাজনীতিবিদ, অপরজন বিশ্ব ফুটবল ইতিহাসের মহাতারকা। দুজনের যোগসূত্রটা গড়ে দিল ফুটবল। সুদূর বার্সেলোনা থেকে তাই ‘মমতা দিদি’র জন্য উপহার পাঠিয়ে দিলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। গত শুক্রবার এক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল ওপার বাংলার শীর্ষ ক্লাব মোহনবাগান এবং কাতালান জায়ান্ট বার্সেলোনার সাবেকরা। ম্যাচটিতে হাফ ডজন গোলে জিতে গিয়েছে মেসির প্রিয় বার্সেলোনার লিজেন্ডরা। সেই ম্যাচ কেন্দ্র করেই এই ঘটনা।
কাতালুনিয়া থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর জন্য মেসির পাঠানো বার্সেলোনার জার্সিটির পেছনে লেখা ‘দিদি’। জার্সিতে জ্বলজ্বল করেছে ‘দশ নম্বর’। জার্সিতে প্রীতি ম্যাচের উদ্যোক্তা ফুটবল নেক্সট ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা কৌশিক মৌলিকের হাতে উপহার স্বরূপ সেই জার্সি তুলে দিলেন জুলিয়ানো বেল্লেত্তি এবং হ্যারি লিটম্যানেন।
কলকাতার তিলোত্তমায় খেলে গেছেন পেলে, ম্যারাডোনা কিংবা মেসির মতো ফুটবল কিংবদন্তিরা। এসব বিখ্যাত ফুটবলারদের একবাক্যে আপন করে নিয়েছে ওপার বাংলা। অচিরেই কলকাতার সঙ্গে কোনো এক অজানা সখ্যতা তৈরি হয়ে গিয়েছে সেই সকল কিংবদন্তিদের। তেমনই বল পায়ে মাতিয়ে যাওয়ার পর মেসির মনের কোনো এক স্থানে থেকে গিয়েছে কলকাতা সফর এবং মুখ্যমন্ত্রীর আতিথেয়তার স্মৃতি। তাই পূর্বসূরীরা কলকাতায় যাচ্ছেন শুনে চুপ থাকতে পারেননি বার্সেলোনা অধিনায়ক। পাঠিয়েছেন উপহার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে মুস্তাফিজ

খেলার খবর: ক্রমশ নিজের সেরা ছন্দে ফিরছেন মুস্তাফিজুর রহমান। ফিরে পাচ্ছেন নিজের গতি। নতুন-পুরান দুই বলেই এশিয়া কাপে ছড়িয়েছেন দ্যুতি। তার ছাপ পড়েছে র‌্যাঙ্কিংয়ে। আইসিসি ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে উঠে এসেছেন ক্যারিয়ার সেরা দ্বাদশ স্থানে।
আফগানিস্তানের রশিদ খান ও ভারতের কুলদীপ যাদবের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ১০ উইকেট নেওয়া মুস্তাফিজ পৌঁছেছেন ক্যারিয়ার সেরা ৬৫১ রেটিং পয়েন্টে।
২৭ নম্বরে আছেন মাশরাফি বিন মুর্তজা। ২৯ নম্বরে সাকিব আল হাসান। এশিয়া কাপে দারুণ বোলিং করা রুবেল হোসেন আছেন ৪২ নম্বরে।
শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের জাসপ্রিত বুমরাহ। দুই নম্বরে আছেন রশিদ। তিন ধাপ এগিয়ে তিনে উঠে এসেছেন কুলদীপ।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে চোট পেয়ে ছিটকে যাওয়া তামিম ইকবাল ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে আছেন ১৪ নম্বরে। ছয় ধাপ এগিয়ে ১৬ নম্বরে উঠে এসেছেন মুশফিকুর রহিম। সেরা বিশে নেই বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান।
বোলিংয়ের মতো ব্যাটিংয়েও ২৯ নম্বরে আছেন সাকিব। আরেক ব্যাটিং ভরসা মাহমুদউল্লাহ ৪০ নম্বরে। ভারতের বিপক্ষে ফাইনালে সেঞ্চুরি হাঁকানো লিটন দাস দিয়েছেন লম্বা লাফ। ১০৭ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১১৬ নম্বরে।
এশিয়া কাপে বিশ্রামে থাকা ভারতের বিরাট কোহলি ধরে রেখেছেন ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান। দুই ধাপ এগিয়ে দুই নম্বরে উঠে এসেছেন রোহিত শর্মা। তিনে আছেন ইংল্যান্ডের জো রুট।
চোটের জন্য মাঝপথে এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়া সাকিবকে সরিয়ে ওয়ানডে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন রশিদ। ছয় ধাপ এগিয়ে আফগানিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে অলরাউন্ডারদের চূড়ায় উঠলেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘ইত্যাদি’ এবার নীলফামারীতে

বিনোদনের খবর: আমাদের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতিকে জানা ও জানাবার প্রত্যাশায় বিভিন্ন স্থানে গিয়ে ইত্যাদি ধারণের ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হয়েছে উত্তরের প্রাচীন জনপদ নীলফামারীতে। এক সময়ের মঙ্গা কবলিত, পিছিয়ে পড়া উত্তরের এই জনপদ এখন সকল সীমাবদ্ধতাকে পেছনে ফেলে হয়ে উঠছে আলোকিত জনপদ। গত ১৮ সেপ্টেম্বর নীলফামারীর উত্তরা ইপিজেডের অভ্যন্তরে নীলফামারীর বিভিন্ন ঐতিহ্যবাহী জিনিস দিয়ে সাজানো মঞ্চে ধারণ করা হয় এবারের ইত্যাদি।
ইপিজেডের অভ্যন্তরে বর্ণিল আলোয় আলোকিত মঞ্চের সামনে দর্শক ছিলেন ইপিজেডের কয়েক হাজার শ্রমজীবী মানুষ ও নীলফামারীর বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন। অনুষ্ঠানস্থলে তিল ধারণের ঠাঁই ছিল না। অত্যন্ত সুশৃঙ্খলভাবে তারা মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেছেন ইত্যাদির নান্দনিক সব পর্ব। স্থানীয় প্রশাসন, ইপিজেড কর্তৃপক্ষ এবং ইত্যাদির প্রাণ সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে ধারণ করা হয়।
অনুষ্ঠান ধারণ উপলক্ষে ইপিজেডের শ্রমিকদের মধ্যে সেদিন এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। অবাক বিস্ময়ে তারা উপভোগ করেন তাদের প্রিয় ইত্যাদি তাদেরই কর্ম আঙিনায়। সরাসরি দেখেছেন একটি অনুষ্ঠান তৈরি করতে কতটা শ্রম দিতে হয়। আর এ জন্যই ইত্যাদি আজ দেশসেরা অনুষ্ঠান, সব শ্রেণি-পেশার মানুষের অন্তরের অনুষ্ঠান। গণমানুষের প্রিয় অনুষ্ঠান ইত্যাদির এই পর্ব একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে।
অনুষ্ঠানটি গত ২৮ সেপ্টেম্বর প্রচার হওয়ার কথা থাকলেও সেদিন এশিয়া কাপ ক্রিকেটের ফাইনাল খেলা প্রচার হওয়ার কারণে অনুষ্ঠানটি আগামী শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে। অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে আগামী ৭ অক্টোবর রাত ১০ টার ইংরেজি সংবাদের পর। ইত্যাদির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তাসকিনের পর ইমরুলও পুত্র সন্তানের বাবা হলেন

অনলাইন ডেস্ক: তাসকিনের পর পুত্র সন্তানের বাবা হলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েস। শনিবার রাতে প্রথম সন্তানের বাবা হন পেসার তাসকিন আহমেদ। তার ঘণ্টা ছয়েক পরেই প্রথম সন্তানের বাবা হন জাতীয় দলের ওপেনার ইমরুল।
এশিয়া কাপে সফল মিশন শেষ করে দেশে ফিরেই খুশির সংবাদটি পেলেন ইমরুল। রাজধানীর স্কয়ার হাসপাতালে রোববার বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৪ মিনিটে পুত্র সন্তানের জন্ম দেন ইমরুলের স্ত্রী রুবাইয়া ইসলাম।
ফেসবুকে স্ত্রী ও পুত্রের সাথে ছবি আপলোড করেন ইমরুল। যেখানে দেখা যায়, হাসপাতালের বেডে নবজাত শিশুকে পাশে নিয়ে শুয়ে আছেন ইমরুলের স্ত্রী রুবাইয়া, বেডের পাশেই হাসিমুখে দাঁড়িয়ে আছেন ইমরুল।
বাবা হওয়ায় ইমরুলকে অভিনন্দন জানিয়েছেন অনেক ভক্ত। শেখ মিনহাজ উদ্দিন নামে একজন বলেন, ‘অভিনন্দন, নতুন এই শিশুটি আপনার জন্য সৌভাগ্য হয়ে আসুক। তাহলে বাংলাদেশ ক্রিকেট দলেরও উপকার হবে।’
সন্তান প্রসবের দিন ঘনিয়ে এলেও স্ত্রীকে রেখে এশিয়া কাপের মাঝপথে দলের সঙ্গে যোগ দিতে দুবাই উড়াল দেন ইমরুল। ২৪ ঘণ্টার ব্যবধানে খুলনা থেকে আবুধাবির মাঠে গিয়েই ছয় নম্বরে ব্যাট করতে নেমে ৭২ রানের ঝকঝকে ইনিংসও খেলেন বাঁহাতি এ টপঅর্ডার ব্যাটসম্যান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্বের সর্বপ্রথম ‘উড়ন্ত ট্রেন’ নিয়ে আসছে চীন

বিদেশের খবর: এবার আকাশপথে উড়বে ট্রেন। বিমান ছাড়া এতদিন মানুষ রোপওয়ের মাধ্যমে আকাশপথ পরিভ্রমণের সুযোগ পেতেন। সেই সুযোগকেই আরও বাড়িয়ে সাধারণকে এক নতুন অভিজ্ঞতা দিতে চলেছে চীন। পরিবহন প্রযুক্তিকে কাজে লাগিয়ে চীন নিয়ে আসছে ‘Skytrain’৷ সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে, পূর্বচীনের শ্যানডং অঞ্চলের কিংডাওতে প্রাথমিকভাবে পরীক্ষা করা হয় এই নতুন ট্রেনটিকে।
সাধারণ ভূগর্ভস্থ ট্রেনগুলির থেকে তিনগুণ বেশি ভাল পরিষেবা দিতে চলেছে এই ‘Skytrain’৷ এমনটাই মনে করছেন চীনা ইঞ্জিনিয়াররা। আকাশপথে ট্রাফিক জ্যামের সমস্যাও অনেক কম থাকবে। ফলে, যাত্রীরা দ্রুত পৌঁছাতে পারবেন গন্তব্যে।
এছাড়া, ট্রেনটির নানাবিধ সুবিধা মার্কেটে ট্রেনটির চাহিদাকেও বাড়াবে অনেকাংশে। যা বাড়াবে বাণিজ্যিক লভ্যাংশকে, সমৃদ্ধ করবে দেশের আয়কে। যাত্রাপথের পাহাড়ঘেরা মনোরম পরিবেশ যাত্রীদের এক অন্যন্য অনুভূতি দেবে বলে মনে করছে কর্তৃপক্ষ।
যাত্রীরা ‘Skytrain’টির পরিষেবাটি পেতে চলেছেন সিআরআরসি কিংডাও সিফ্যাং কম্পানি লিমিটেডের দৌলতে। ৫১০ জন যাত্রী একসঙ্গে চড়তে পারবেন ট্রেনটিতে। ঘন্টায় ৭০ কিলোমিটার বেগে দৌঁড়াবে এই ট্রেন। প্রজেক্টটির টেকনিক্যাল ডিরেক্টর বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে মন্তব্য করেন।
তিনি জানান, আধুনিক পার্মানেন্ট ম্যাগনেন্ট মোটর টেকনোলজিকে ব্যবহার করে তৈরি করা হয়েছে এই আধুনিক ট্রেন। যার আধুনিক সুযোগ-সুবিধা যাত্রীদের এক অন্য ধরণের অভিজ্ঞতা দেবে। রিপোর্টের তথ্য অনুসারে, বিশ্বের মধ্যে ‘Skytrain’তৈরিতে চীন রয়েছে তৃতীয়স্থানে। প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি এবং জাপান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সমাবেশে যে ৭ দফা দাবি জানাল বিএনপি

দেশের খবর: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির পূর্বনির্ধাতি জনসভার কার্যক্রম শুরু হয়। রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে জনসভার অনুষ্ঠানিকতা শুরু হয়।
২২টি শর্তে পুলিশের অনুমতি পাওয়ার পর বিএনপি এ সমাবেশ করছে। এর আগে পুলিশের অনুমতি না পাওয়ায় দুই দফায় জনসভার তারিখ পেছানো হয়।

বিএনপির সমাবেশে ৭ দফা উপস্থাপন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

১। তফসিলের আগে খালেদা জিয়ার মুক্তি।
২। তারেক রহমান সহ সকল নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার।
৩। সংসদ ভেঙ্গে নিরপেক্ষ সরকার গঠন।
৪। নির্বাচন কমিশন পূনর্গঠন।
৫। সেনাবাহিনী মোতায়েন।
৬। ইভিএম পদ্ধতি বাতিল ও
৭। নতুন করে মামলা দেওয়া বন্ধ করতে হবে।

দুপুরে জনসভা শুরু হলেও সকাল থেকেই নেতাকর্মীরা উদ্যানে আসতে শুরু করে। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সভামঞ্চে দেশাত্মবোধক ও দলীয় সংগীত পরিবেশন করা হয়। বেলা ২টার আগেই সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশস্থল যেন জনসমুদ্রে রূপ নেয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দল পরিচালনায় মাশরাফির অবিস্মরণীয় ৫টি গুণ!

খেলার খবর: মূল বক্তব্যে যাওয়ার আগে একবার শুধু ভাবুন, তাঁর পায়ে রয়েছে সতেরটি অস্ত্রোপচারের অভিজ্ঞতা। এগুলো নিয়েই মাঠে বল করার পাশাপাশি সামনে থেকে দলকে নেতৃত্ব দেন তিনি। মাশরাফির অধিনায়কত্ব এবারের এশিয়া কাপে প্রশংসিত হয়েছে ব্যাপকভাবে। ক্রিকেট এক্সপার্ট থেকে শুরু করে সাবেক রথী-মহারথীরা সবাই মেতে উঠেছেন টাইগার অধিনায়কের বন্দনায়। চলুন তাদের পর্যালোচনা আলোকে জেনে নেয়া যাক দলপরিচালনায় মাশরাফির আলোচিত গুণাবলী।

১)টিমকে উদ্দীপ্ত করার সামর্থ: বাংলাদেশ টিমে পারফর্মারের সংখ্যা বেড়েছে আগের চেয়ে। সিনিয়র পঞ্চ পান্ডবের সাথে ভালো খেলছেন মিরাজ, মোস্তাফিজ, লিটন, মিথুন, রুবেলরা। তবে দলের সবাইকে একসূত্রে গাঁথার কাজটা করেন মাশরাফি। মাঠে নামার আগে তো বটেই খেলা চলাকালীন সময়েও টিমের সব প্লেয়ারদের উদ্দীপ্ত করার কাজে তিনি অতুলনীয়। মুশফিকের বয়ানে পাওয়া যায় তার প্রমাণ, ‘মাঠে নামার আগে মাশরাফি ভাই বলেছিলেন, হয় মারবি নয় মরবি; যুদ্ধে নেমে গা বাঁচিয়ে চলা যায়না।’

২)সিচুয়েশন বুঝে বোলিং পরিবর্তন: আফগানিস্তানের বিপক্ষে যখন হাশমতুল্লাহ শাহিদি আসগর আফগানের জুটিটা ভয়ঙ্কর হয়ে উঠছিল তখন, নিজেই এলেন বোলিংয়ে। ফলাফল পাওয়া গেল কিছুক্ষণ পরেই। দুই সেট ব্যাটসম্যানই সাজঘরে ফিরলেন ম্যাশের সেকেন্ড স্পেলের দুর্দান্ত বোলিংয়ে। একইভাবে পাকিস্তানের বিপক্ষে দুই পার্ট টাইমার মাহমুদুল্লাহ ও সৌম্যকে সময়মত ব্যবহার করাও তাঁর কুশলী ক্যাপ্টেনসির প্রমাণ। ভারতের বিপক্ষে নাজমুলের প্রথম স্পেলটাও ছিল তাঁর শক্তিশালী সিদ্ধান্ত। শেখর ধাওয়ানের মূল্যবান উইকেটটি পড়েছে সেই দূরদর্শীতার ফলে।

৩)আগ্রাসী ফিল্ডিং সাজানো: এ বিষয়েও মাশরাফির ক্রিকেট সেন্স প্রশ্নাতীত। এশিয়া বেশ কয়েকবার দেখা গেছে মোস্তাফিজ ও রুবেলের বলে তিনি আক্রমণাত্নক ফিল্ডিং সাজিয়েছেন। নতুন ব্যাটসম্যান ক্রিজে এলেই তাকে চেপে ধরার জন্য স্লিপে ফিল্ডার নিয়েছেন। কখনও আবার সিঙ্গেল বন্ধ করার জন্য শর্ট ফাইন লেগ ও শর্ট মিড উইকেটে ফিল্ডার রেখেছেন। ভারতের বিপক্ষে অল্প রানের পুঁজিতে লড়ার জন্য তাঁর ফিল্ড প্লেসমেন্ট ছিল প্রশংসনীয়।

৪)ড্রেসিংরুমের নেপথ্য ভূমিকা: প্রথম ম্যাচে চোট পাওয়া তামিমকে মাঠে নামানোর নেপথ্য কারিগর মাশরাফি। তিনিই নন স্ট্রাইকে থাকলে তামিমকে মাঠে নামার সিদ্ধান্ত নেন। পাশাপাশি গ্লাভস কেটে সাজ-সরঞ্জামও প্রস্তুত করেন তিনি। শুধু কী তাই ড্রেসিংরুমে তাঁর ভূমিকাটা আরো ভালো করে বুঝতে চাইলে মনে করুন সেই দৃশ্যটা যখন ফাইনালে লিটনের হাফ সেঞ্চুরির পর দূর থেকে ইশারায় বুঝিয়ে দিচ্ছিলেন, ‘ইনিংসটা বড় কর, দেশের জন্য হৃদয় দিয়ে খেল..।’এ থেকেই আপনি উপলব্ধি করতে পারবেন একজন মাশরাফি ড্রেসিংরুমেও কতোটা নিবেদিত প্রাণ নেতা।

৫)সিদ্ধান্ত গ্রহনের সক্ষমতা: মিরাজকে দিয়ে ওপেন করানো কিংবা ইমরুলকে নিচের দিকে নামিয়ে মিডল অর্ডারে খেলানো সবকিছুর পেছনেই রয়েছে দলনায়ক মাশরাফির চিন্তা দূরদর্শীতা। তাঁর সিদ্ধান্ত নেয়ার এই দক্ষতার প্রতি ইঙ্গিত করেই রমিজ রাজা বলেছেন, ‘ও খেলাটাকে দারুণভাবেই বোঝে। একই সঙ্গে সে জানে কখন, কোথায়, কাকে ব্যবহার করতে হবে।’

সবমিলিয়ে সাকিব-তামিম ছাড়াই অপেক্ষাকৃত কম শক্তির একটি দল নিয়ে এশিয়া কাপে মাশরাফি বাংলাদেশকে যতো দূর নিয়ে গেছেন, তার জন্য সবদিকেই চলছে তাঁর গুণগান। ফাইনালে হারলেও তার দল লড়াই করেছে শেষ বল পর্যন্ত। পাকিস্তান-আফগানিস্তানের মত দলকে পেছনে ফেলে এশিয়া কাপের ফাইনাল খেলাটাও কিন্তু সামান্য কিছু নয়। এই দলের অন্তর্গত সম্ভাবনাকে মাশরাফি যেভাবে মাঠে প্রয়োগ করেছেন, তা এক কথায় অসাধারণ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest