সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেনসাতক্ষীরা সদরে ইউনিটি গ্রুপের ‘বিজনেস অপরচুনিটি’ সম্মেলন অনুষ্ঠিতসাংবাদিক সুজন ওসুজয়ের মায়ের ইন্তেকাল:প্রেসক্লাবের শোক

স্ট্রোকের ঝুঁকি কমায় যেসব খাবার

স্বাস্থ্য কণিকা: স্ট্রোক থেকে দূরে থাকতে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের বিকল্প নেই। কিছু খাবার দৈনন্দিন খাদ্য তালিকায় রাখলে দূরে থাকা যাবে স্ট্রোক থেকে- এমনটিই জানিয়েছে রিডার্স ডাইজেস্টের একটি গবেষণা।

* সকালের নাস্তায় এক বাটি গরম ওটমিল কিন্তু রাখতেই পারেন। এটি শরীরের খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমায়। ফলে দূরে থাকা যায় স্ট্রোকের ঝুঁকি থেকে।
* খোসা ছাড়ানো আধা কাপ মিষ্টি আলুতে রয়েছে ১.৮ গ্রাম ফাইবার। এছাড়া অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই আলু সুস্থতার জন্য জরুরি। স্ট্রোক থেকে দূরে থাকতে নিয়মিত খেতে পারেন মিষ্টি আলু।
* লো ফ্যাট মিল্ক রাখতে পারেন প্রতিদিনের খাবার তালিকায়। এতে রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম যা রক্তচাপ কমাতে সাহায্য করে। ফলে কমে স্ট্রোকের ঝুঁকি।

গবেষণা মতে, প্রতিদিন ১.৫ গ্রাম পটাশিয়াম না খেলে স্ট্রোকের ঝুঁকি বাড়ে ২৮ শতাংশ! স্ট্রোকের ঝুঁকি কমাতে তাই প্রতিদিন কলা খাওয়ার কোনও বিকল্প নেই। এই ফলটি থেকে প্রচুর পরিমাণে পটাশিয়াম পাওয়া যায়।
* ম্যাগনেসিয়াম সমৃদ্ধ মিষ্টি কুমড়ার বিচি কমায় স্ট্রোকের ঝুঁকি।
* সুস্থ থাকতে পুঁই শাক খেতে পারেন নিয়মিত। এতে রয়েছে ম্যাগনেসিয়াম, ভিটামিন বি ও সি। এটি স্ট্রোকের ঝুঁকি কমাবে প্রায় ২০ শতাংশ।
* প্রতিদিন এক মুঠো আমন্ড খেলেও দূরে থাকতে পারবেন স্ট্রোকের ঝুঁকে থেকে।
* সামুদ্রিক মাছ খেতে পারেন সপ্তাহে কয়েকদিন। এটি ৬ থেকে ১২ শতাংশ পর্যন্ত কমাবে স্ট্রোকের ঝুঁকি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নেইমারের জোড়া গোলে পিএসজির রেকর্ড ছোঁয়া জয়

খেলার খবর: লিগ ওয়ানে প্যারিস সেন্ত জার্মেইর দাপট চলছেই। শনিবার নেইমারের জোড়া গোলে নাইসকে হারিয়ে ফ্রান্সের শীর্ষ ফুটবল প্রতিযোগিতায় ৮২ বছরের রেকর্ড স্পর্শ করল পিএসজি।
অ্যালিয়াঞ্জ রিভেইরাতে ৩-০ গোলে জিতেছে ফরাসি চ্যাম্পিয়নরা। নতুন মৌসুমে প্রথম ৮ ম্যাচে শতভাগ সাফল্য তাদের। ১৯৩৬-৩৭ মৌসুমে অলিম্পিক লিলইসের পর মৌসুমের প্রথম ৮ ম্যাচ জেতার কৃতিত্ব গড়ল পিএসজি। পরের ম্যাচ জিতলেই রেকর্ডটা একার করে নেবে থোমাস টুখেলের শিষ্যরা।
১১ মিনিটে আনহেল দি মারিয়া গোলমুখ খুলতে পারতেন। কিন্তু নাইসের গোলপোস্ট তাকে লক্ষ্যভ্রষ্ট করে। ২২ মিনিটে ঠাণ্ডা মাথায় বাঁকানো শটে ১-০ করেন নেইমার।
ক্রিস্টোফার এনকুনকো ব্যবধান দ্বিগুণ করেন ৪৬ মিনিটে। এক ঘণ্টা হওয়ার আগেই নেইমারকে কনুই দিয়ে গুতো মারায় দ্বিতীয় হলুদ কার্ড দেখেন উইলিয়ান কিপ্রিয়েন। ১০ জনের নাইস রক্ষণে জোর দিলেও ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে কাইলিয়ান এমবাপের অ্যাসিস্টে নিজের দ্বিতীয় গোল করেন নেইমার।
এই জয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী সেইন্ত এতিয়েন্নের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে পিএসজি। ৮ ম্যাচে তারা পেয়েছে ২৪ পয়েন্ট।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিয়মিত ঘুম হৃদরোগের ঝুঁকি কমায়

অনলাইন ডেস্ক: নিয়মিত এবং সময়মত ঘুম হৃদরোগের ঝুঁকি থেকে রক্ষা করে। সম্প্রতি এমনই একটি গবেষণা প্রকাশ করা হয়েছে। এটি প্রকাশ হয় সায়েন্টিফিক রিপোর্টস নামের এক জার্নালে। ডিউক হেলথ ও ডিউক ক্লিনিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের গবেষক দল এ নিয়ে গবেষণা করেন।
গবেষণায় দেখা যায়, অনিয়মিত ঘুমে ওজন বেড়ে যায়। যারা সময় মেনে নিয়মিত ঘুমান, তাদের চেয়ে অনিয়মিতভাবে ঘুমানো ব্যক্তিদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি।
গবেষকেরা বলছেন, অনিয়মিতভাবে যারা ঘুমান, তারা সাধারণত বিষণ্ণতা ও মানসিক চাপে ভোগেন। এ দুটোই হৃদযন্ত্রের জন্য খারাপ ফল বয়ে আনে।
প্রধান গবেষক জেসিকা লান্সফোর্ড আভেরি বলেন, অনিয়মিত ঘুমের কারণেই স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে বা শারীরিক অবস্থা খারাপ থাকায় তা ঘুমে প্রভাব ফেলছে- এসব নিয়ে আমাদের গবেষণায় উপসংহার টানা হয়নি। তবে এটুকু বলা যায় যে, নিয়মিত ঘুমের মাধ্যমে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিকে বিলম্বিত করা সম্ভব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২২ শর্তে সোহরাওয়ার্দীতে বিএনপির জনসভা আজ

দেশের খবর: আজ রবিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি আয়োজিত জনসভা অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগর পুলিশ ২২ শর্তে এই জনসভার অনুমতি দিয়েছে। জনসভা থেকে দলের শীর্ষ নেতারা আগামী দিনের কর্মসুচী সম্পর্কে দিক নির্দেশনামুলক বক্তব্য দিবেন বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে বিকাল ২টায় এ জনসভায় ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিয়েছে দলটি। এককভাবে এ জনসভায় দলটি খালেদা জিয়ার মুক্তি ও সুষ্ঠু নির্বাচনসহ সাত দফা দাবি তুলে ধরা ছাড়াও ভবিষ্যতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে কী করা হবে তা নিয়েও ১২ লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরবে। কার্যত, এই জনসভার মাধ্যমে পুরো অক্টোবর জুড়েই রাজপথে সরব থাকতে চায় দলটি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা আমাদের দাবিগুলো তুলে ধরতে চাই। শিগগিরই আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিও চাই। তাকে সঙ্গে নিয়েই একাদশ সংসদ নির্বাচনে যাব।

এদিকে গতকাল এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জনসভা সফল করতে সরকার ও প্রশাসনের সহযোগিতা চেয়েছেন। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীসহ ঢাকাবাসীকে যথাসময়ে জনসভায় যোগদানের জন্য অনুরোধ করেছেন তিনি।

২২ শর্তে যা আছে: গতকাল সকাল সাড়ে ১১টার দিকে দলের জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এবং দলের সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ ডিএমপি কার্যালয়ে যান। এসময় ডিএমপির পক্ষ থেকে ২২টি শর্ত সম্বলিত সমাবেশের অনুমতিপত্র তাঁদের দেওয়া হয়।

ডিএমপির শর্তগুলোর মধ্যে রয়েছে- সমাবেশে আইন-শৃঙ্খলা পরিপন্থী, রাষ্ট্র ও জননিরাপত্তা পরিপন্থী কোনো কার্যকলাপ পরিচালনা করা যাবে না, উসকানিমূলক কোনো বক্তব্য এবং প্রচারপত্র বিলি করা যাবে না, ধর্মীয় অনুভূতিতে আঘাত আনে- এমন কোনো ব্যাঙ্গচিত্র প্রদর্শন, বক্তব্য প্রদান ও প্রচার করা যাবে না। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানের অভ্যন্তরে সমাবেশের যাবতীয় কার্যক্রম সীমাবদ্ধ রাখতে হবে, নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে আইডি কার্ডসহ নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী নিয়োগ করতে হবে, স্থানীয় পুলিশ প্রশাসনের নির্দেশ অনুযায়ী নিজস্ব ব্যবস্থাপনায় জনসভাস্থলে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। নিজস্ব ব্যবস্থাপনায় প্রতিটি প্রবেশ পথে আর্চওয়ে স্থাপন করতে হবে, জনসভাস্থলে আসা প্রতিটি যানবাহন তল্লাশি করতে হবে, জনসভাস্থলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখতে হবে এবং অনুমোদিত স্থানের বাইরে সাউন্ড সিস্টেম ব্যবহার করা যাবে না। এর বাইরে শর্তে আরো আছে, অনুমোদিত স্থানের বাইরে সড়ক ও ফুটপাতে প্রজেকশন ব্যবহার করা যাবে না, সড়কে অথবা ফুটপাতে সমবেত হওয়া যাবে না, আজান, নামাজ এবং ধর্মীয় সংবেদনশীল সময় মাইক চালু রাখা যাবে না, জনসভার মঞ্চ অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না, জনসভার ২ ঘণ্টা পূর্বে মানুষ জনসভাস্থলে আসতে পারবে এবং বিকাল ৫ টার মধ্যে জনসভা শেষ করতে হবে। এর বাইরে উল্লেখযোগ্য শর্তগুলোর মধ্যে আছে, মিছিলসহকারে জনসভায় আসা যাবে না, ব্যানার-ফেস্টুনের আড়ালে কোনো ধরনের লাঠি-সোটা কিংবা রড আনা যাবে না। শর্ত না মানলে তাত্ক্ষণিকভাবে অনুমতি বাতিল বলে গণ্য হবে বলে জানানো হয়েছে।

মাঠ পরিদর্শন: এদিকে অনুমতি পাওয়ার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র পরিদর্শন করেন। তিনি জানান, তাদের জনসভা হবে অত্যন্ত সুশৃঙ্খল। সেখানে বিপুলসংখ্যক লোকের সমাবেশ হবে। গয়েশ্বর বলেন, সরকারের যে চিরাচরিত স্বভাব আছে সেই স্বভাব থেকেও তারা বিরত থাকবেন না। এই অনুমতি দিতে সাংঘতিক টালবাহানা করেছে। জনসভাস্থল পরিদর্শন করেন যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট মুজিবুর রহমান সারোয়ার, অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সূচি

খেলার খবর: এশিয়া কাপ শেষ। মাত্র কয়েক দিনের বিরতি পাচ্ছেন মাশরাফিরা। এর পর ফের ক্রিকেটযুদ্ধে নেমে পড়তে হবে। আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। অক্টোবর-নভেম্বরে অতিথিদের বিপক্ষে ৩ ওয়ানডে ও ২ টেস্ট ম্যাচের সিরিজ খেলবে টাইগাররা।
আসছে ২১ অক্টোবর ঢাকায় হবে প্রথম ওয়ানডে। এরপর বন্দরনগরী চট্টগ্রামে চলে যাবে দুই দল। সেখানে ২৪ ও ২৬ অক্টোবর ওয়ানডে সিরিজের যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ খেলবে তারা।
সীমিত ওভারের সিরিজ শেষে ‘চায়ের দেশ’ সিলেট যাবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। আসছে ৩ নভেম্বর সেখানে শুরু হবে প্রথম টেস্ট।
এই ম্যাচ শেষ করে ঢাকায় ফিরবে উভয় দল। ১১ নভেম্বর রাজধানীতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

প্রতিটি ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়। আর টেস্ট খেলা প্রতিদিন শুরু হবে সকাল সাড়ে নয়টায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নববধূকে তান্ত্রিক, ভাই ও বোনজামাই দিয়ে ধর্ষণ করাল স্বামী!

অনলাইন ডেস্ক: নেশা জাতীয় কিছু খাইয়ে স্বামীর উপস্থিতিতেই নববধূকে ধর্ষণ করেন এক তান্ত্রিক। বিয়ের দিনই ওই তান্ত্রিককে ডেকে আনে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানা রাজ্যে।
মেয়েটির বাবা জানান, চলতি বছরের ১২ সেপ্টেম্বর ইয়ামুনা নগরের এক ব্যক্তির সঙ্গে মেয়েকে বিয়ে দেন তিনি। বিয়ের কয়েকদিন পর তার বেয়াই জানান, তার মেয়ে অস্বাভাবিক আচরণ করছে। পরে সেখানে গেলে মেয়েকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। জ্ঞান ফিরলে মেয়ে তাকে সব কিছু খুলে বলে।
এ নিয়ে ইতোমধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে। রাজ্যের ইয়ামুনা নগরের এ ঘটনায় ওই নববধূ বাদি হয়ে থানায় অভিযোগ করেছেন। মামলার এজাহারে বলা হয়, অভিযুক্ত তান্ত্রিক প্রমাণ মুছে ফেলতে ওই নববধূর সব কাপড় পুড়িয়ে ফেলেছেন।
সেখানে আরও বলা হয়, স্বামীর উপস্থিতিতেই নববধূকে ধর্ষণের পরদিন তান্ত্রিকের নির্দেশে ধর্ষণে যোগ দেন স্বামীর বড় ভাই ও বোনজামাই। আর সবকিছুই ঘটে ওই নারীর স্বামী ও শ্বশুড়বাড়ির লোকজনের সম্মতিতেই!
স্থানীয় পুলিশের এক কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এজাহার গ্রহণ করা হয়েছে এবং তদন্তের জন্য মামলাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে পাইলট জামিলকে প্রত্যাহার

অনলাইন ডেস্ক: সিকিউরিটি ক্লিয়ারেন্স বন্ধ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফিরতি ফ্লাইটের সিডিউলে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭-এর পাইলট ক্যাপ্টেন ফারাহাত জামিলকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লন্ডন থেকে ফিরিয়ে আনতে যাওয়া ফ্লাইটের ককপিটে বসার পর তাকে নামিয়ে আনা হয়। বিমান বলছে, তাকে ‘নিরাপত্তাজনিত’ কারণে অফলোড করা হয়েছে।
জানা গেছে, ক্যাপ্টেন ফারাহাত জামিলের পরিবর্তে ওই ফ্লাইট অপারেট করার দায়িত্ব দেয়া হয়েছে পাইলট ক্যাপ্টেন গোলাম মোহাম্মদ খাজাকে। ক্যাপ্টেন ফারাহাত জামিলকে প্রত্যাহার করে নতুন একজনকে দায়িত্ব দিতে গিয়ে লন্ডন থেকে ফ্লাইটটি ছাড়তে দেড় ঘণ্টা বিলম্বিত হয়।
তবে এ বিষয়ে জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক শাকিল মেরাজ বলেন, ‘বিষয়টি এমন না। অপারেশন শাখা আমাকে জানিয়েছে, চাকা লাগানোর জন্য লন্ডন ফ্লাইট দেড় ঘণ্টা দেরি হয়েছে।’
ফারাহাতকে তাহলে কেন প্রত্যাহার করা হয়েছে? -এমন প্রশ্নের জবাবে তিনি কোনো কথা বলতে রাজি হননি।
সূত্রে জানা গেছে, গত সপ্তাহে প্রধানমন্ত্রীকে বহনকারী লন্ডনগামী ফ্লাইট ছাড়ার পূর্বমুহূর্তে কেবিন ক্রু মাসুমা মুফতিকে হযরত শাহ জালাল বিমানবন্দরে ব্রিফিং রুমে ডোপ টেস্টে মদ্যপ অবস্থায় শনাক্ত করা হয় এবং তাকে অফলোড করা হয়। এরপর ক্যাপ্টেন ফারহাত জামিল প্রকাশ্য মুফতি ‘ভালো মেয়ে’ হিসেবে আখ্যা দিয়েছেন।
সে দিন এ ঘটনার পরবর্তী করণীয় পদক্ষেপ না নিয়ে পরিচালক ক্যাপ্টেন ফারহাত জামিল ওই একই ফ্লাইটের পাইলট ইন চিফ হিসেবে লন্ডন চলে যান। একই সঙ্গে তিনি ওই ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করেন বলেও অভিযোগ রয়েছে। এছাড়া একই ফ্লাইটে ডিউটি করতে লন্ডন যান ডিজিএম (কেবিন ক্রু) নুরুজ্জামান রঞ্জু। ঘটনাটি মিডিয়ায় প্রকাশ হওয়ার পর তা নিয়ে তোলপাড় শুরু হয়।
এ অবস্থায় পরিস্থিতি সামাল দেয়ার জন্য বাংলাদেশ বিমান মুফতিকে গ্রাউন্ডেড এবং রঞ্জুকে ডিজিএম-এর দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। কিন্তু ওই ঘটনায় রহস্যজনক নীরব থাকা ও দায়িত্বহীনতার পরও ফারাহাত জামিলের বিরুদ্ধে বিমান কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেয়ায় বিস্ময় প্রকাশ করে গোয়েন্দা সংস্থাগুলো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘দেবী মঞ্চে’ একসঙ্গে জয়া-চঞ্চল-ফারিয়া

বিনোদনের খবর: অক্টোবরে মুক্তি পেতে পাচ্ছে সরকারি অনুদান ও অভিনেত্রী জয়া আহসানের প্রযোজনায় নির্মিত সিনেমা ‘দেবী’। প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস থেকে এটি নির্মিত হয়েছে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সিনেমাটির চরিত্র এবং নানা অনুষঙ্গ নিয়ে আয়োজন করা হয় ‘দেবী মঞ্চ’ অনুষ্ঠান।
দেশব্যাপী প্রায় সাড়ে চার হাজার প্রতিযোগীর মধ্য থেকে প্রাথমিকভাবে ১০০ জন, এরপর বিচারকদের রায়ে মনোনীত ২৫ জন নব্য মডেলকে সাথে নিয়ে ‘দেবী’ সিনেমার রানু, মিসির আলি ও নিলু- জয়া আহসান, চঞ্চল চৌধুরী, শবনম ফারিয়া র‍্যাম্পে হাঁটেন।
সে সময় তারা গায়ে জড়িয়েছিলেন ‘দেবী’ চলচ্চিত্রের প্রচারণার জন্য বিশ্বরঙের তৈরি পোশাক। ‘দেবী’র আবহ সংগীত এবং গানের সঙ্গে অন্যরকম পরিবেশনায় উপস্থিত দর্শক মুগ্ধ হয়। ‘দেবী মডেল হান্ট’র বিচারক ছিলেন কাজী কামরুল ইসলাম, আসিফ খান, অপি করিম, বিপ্লব সাহা, রুখসানা আলী হীরা এবং মিলি।
রুম্মান রশীদ খান ও শান্তা জাহানের উপস্থাপনায় ‘দেবী মঞ্চ’র এই আয়োজনে চঞ্চল চৌধুরী তার অভিনীত মিসির আলির সংলাপ শুনিয়ে দর্শকদের চমকে দেন। ‘রানু’র আবহ সংগীতের সঙ্গে জয়া আহসানের পারফর্মেন্স ছিলো রাজসিক। তিনি দুই ধাপে র‌্যাম্পে হাঁটেন।
রূপ বিশেষজ্ঞ কানিজ আলমাস খান বলেন, জয়া কত ভালো কাজ করছে দেশে ও বিদেশে। নিশ্চয়ই আমরা সবাই মিলে ওর প্রথম প্রযোজিত সিনেমা ‘দেবী’ দেখবো।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জয়া আহসানের মা রেহানা মাসউদ এবং বোন কান্তা মাসউদ। তারাও উপস্থাপকদের অনুরোধে প্রথমবারের মত র‍্যাম্পে হাঁটেন। এই সিনেমায় ‘রানু’র ছোটবেলায় চরিত্রে অভিনয় করেছেন লাবণ্য। তাকে মমতাজের গাওয়া ‘দোয়েল পাখি কন্যা রে’ গানের সাথে নৃত্য পরিবেশন করতে দেখা যায়।
অনুষ্ঠানে কোরিওগ্রাফি করেছেন ইভান শাহরিয়ার সোহাগ ও রিজভী হোসেন। মঞ্চে গান পরিবেশন করেন লাভলী দেব, মেহরীন, কনা, কোনাল, সিঁথি সাহা, স্বপ্নীল সজীব ও বিপ্লব সাহা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest