সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেনসাতক্ষীরা সদরে ইউনিটি গ্রুপের ‘বিজনেস অপরচুনিটি’ সম্মেলন অনুষ্ঠিতসাংবাদিক সুজন ওসুজয়ের মায়ের ইন্তেকাল:প্রেসক্লাবের শোক

দেশের পথে প্রধানমন্ত্রী

দেশের পথে প্রধানমন্ত্রী

কর্তৃক daily satkhira

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশন উপলক্ষে সপ্তাহব্যাপী মার্কিন যুক্তরাষ্ট্রে সরকারি সফর শেষে স্বদেশের পথে রওনা হয়েছেন। তাঁকে বহনকারী বিমানটি লন্ডনে যাত্রাবিরতি করবে। সোমবার সকালে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে।
সফরকালে প্রধানমন্ত্রী ২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে ভাষণ দেন এবং ওই দিন জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন।
বাংলাদেশ প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী ব্রিটিশ এয়ারওয়েজের বিমানটি স্থানীয় সময় গতকাল সন্ধ্যা ৮টা ২০ মিনিটে জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেয়। লন্ডনে যাত্রাবিরতির পর তা আবার ঢাকার উদ্দেশে রওনা দেবে।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন এবং জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
স্থানীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটির লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে। ব্রিটেনের রাজধানীতে ১০ ঘণ্টার বেশি যাত্রাবিরতির পর প্রধানমন্ত্রী বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে করে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে লন্ডন ত্যাগ করবেন।
আগামীকাল সোমবার সকালে শেখ হাসিনাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৪৩ দেশের কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের শিহাব তৃতীয়

দেশের খবর: ক্রোয়েশিয়ায় ৪৩টি দেশের হাফেজদের অংশগ্রহণে অনুষ্ঠিত ২৫তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে বাংলাদেশের শিশু শিহাবুল্লাহ। ইউরোপে বাংলাদেশের মুখ উজ্জ্বলকারী শিহাব রাজধানী যাত্রাবাড়ীর তাহফিজুল কুরআন ওয়াস্ সুন্নাহ মাদ্রাসার ছাত্র।
ইন্টারন্যাশনাল কোরআন নিউজ এজেন্সি জানায়, বিশ্বনন্দিত এ প্রতিযোগিতা ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেবের ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় ৪৩টি দেশের মোট ৭৫ জন্য প্রতিযোগী অংশ নেয়।
প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে ক্রোয়েশিয়ার বিচারমন্ত্রী ও আন্তঃধর্মীয় সংস্থার প্রধান ড্রাজান বসনিকোভিচ এবং জাগরেবের প্রধান মুফতি আজিজ হাসানভিকসহ অন্য সরকারি কর্মকর্তা ও গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
হিফজুল কোরআন বিভাগে তিন ক্যাটাগরি ও তেলাওয়াত বিভাগে এক ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
নয় বছর বয়সী শিহাবুল্লাহ সাত বছর বয়সে কোরআন হেফজ করা শুরু করে এবং এক বছরেই কোরআনের হাফেজ হওয়ার সৌভাগ্য অর্জন করে। সে কুমিল্লা জেলার বরুডার নেয়ামতুল্লাহ মাহবুবের সন্তান।
জাগরেবে শিহাবের সঙ্গে রয়েছেন তাহফিজুল কোরআন ওয়াস্ সুন্নাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও শিক্ষক প্রখ্যাত কারি নাজমুল হাসান। কারি নাজমুল হাসানের সেক্রেটারি হক নেওয়াজ মুরশেদ ফলফলবিষয়ক প্রাথমিক সংবাদ জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘রাবার বাগান দখল’ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, ৩ জনের মরদেহ উদ্ধার

দেশের খবর: বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় তিন ডাকাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোরে উপজেলার বাইশারী ইউনিয়নের থ্রি-স্টার রাবার বাগান এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, নিহতরা হলেন ডাকাত সর্দার মোহাম্মদ আনোয়ার ওরফে প্রকাশ আনাইয়্যা (৩৬), হামিদুর রহমান (২৫) ও বাপ্পি (২৩)। স্থানীয়রা লাশগুলো শনাক্ত করেছেন।
পুলিশের দাবি, রাবার বাগান দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে তিন ডাকাত নিহত হয়েছে।
গুলিবিদ্ধ তিন ডাকাতের লাশের পাশ থেকে ৩টি একনলা বন্দুক, ১টি কাটা বন্দুক ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।এনিয়ে গত এক সপ্তাহে বাইশারী থেকে ৪ ডাকাতের লাশ উদ্ধার করল পুলিশ। এর আগে পুলিশের গুলিতে নিহত হয় ডাকাত আনোয়ার।
বান্দরবানের পুলিশ সুপার (এসপি) জাকির হোসেন মজুমদার জানান, শনিবার গভীর রাতে দুই ডাকাত দলের মধ্যে সংঘর্ষে ডাকাত সর্দার আনাইয়্যাসহ ৩ ডাকাত নিহত হয়েছে বলে স্থানীয়রা পুলিশকে জানিয়েছে। রোববার সকালে স্থানীয়রা রাবার বাগান এলাকায় লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
পুলিশ সুপার আরো জানান, কক্সবাজারের রামু ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীসহ পাশ্ববর্তী এলাকায় দীর্ঘদিন থেকে অপহরণ চাঁদাবাজি মুক্তিপণ আদায়সহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতো এই আনোয়ার ও তার গ্রুপর সদস্যরা। তাকে ধরার জন্য পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা বিভিন্ন সময়ে অভিযানও চালিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কৌতুহল বাড়াল ‘নায়ক’ এর ফার্স্ট লুক

বিনোদনের খবর: প্রায় ১৫ বছর আগে নায়ক মান্না ও পূর্ণিমাকে নিয়ে ‘নায়ক’ নামে একটি ছবি নির্মাণ করেছিলেন যুগল পরিচালক ইস্পাহানী আরিফ জাহান। দীর্ঘদিন পর একই নামে আবারও ছবি নির্মাণ করেছেন পরিচালকদ্বয়। ছবিটি আগের নায়কের সিক্যুয়েল বলতে নারাজ পরিচালক।
নতুন গল্প নিয়েই ‘নায়ক’ নির্মিত হয়েছে বলে জানান নির্মাতা। এতে জুটি হয়ে অভিনয় করেছেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক বাপ্পি ও নবাগতা অধরা খান। ছবিটি মুক্তি পেতে যাচ্ছে ১২ অক্টোবর। এর আগে গতকাল শনিবার ফার্স্ট লুক প্রকাশিত হলো।
সিনেমাটির নির্মাতা বলেন, সিনেমাটির কাজ খুব যত্ন নিয়ে শেষ করেছি। এতে বাপ্পির বিপরীতে অধরা খুব ভালো অভিনয় করেছে। আশা করছি দর্শক এই জুটিকে ভালোভাবে নিবেন।
ইতোমধ্যে ‘নায়ক’ এর ফার্স্ট লুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশিত হয়েছে। বাপ্পি ও অধরার প্রথম লুক কৌতুহলি করে তুলেছে ভক্তদের- এমনটাই মন্তব্য চলচ্চিত্র সংশ্লিষ্টদের। বিভিন্ন চলচ্চিত্রগ্রুপে ছবিটির পোস্টার পোস্ট করে ভক্তরা নিজেদের অভিমত দিয়েছেন। মন্তব্য থেকে অবশ্য এমনটাই ধারণা পাওয়া গেল। ইতোমধ্যে চলচ্চিত্র নায়ক সাইমন সাদিক পোস্টারের প্রশংসা করে অভিমত দিয়েছেন।
ফার্স্টলুকে বাপ্পি সানগ্লাস চোখে তাকিয়ে আছেন সামনে, আর বাপ্পির দিকে অধরা। আর দুজনের তাকানোর মধ্যে যে অভিব্যাক্তি প্রকাশ পেয়েছে সেটা অ্যাকশনের। দুইজনের লুক, পোশাক, আর পোস্টারে দুজনের অপ্রকাশিত ভাষাই হয়তো কৌতুহলের কারণ।
এই ছবিতে আরও অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌসুমী, অমিত হাসান, আমান রেজা, নুসরাত জাহান পাপিয়াসহ অনেকে। এর আগে এই সিনেমার ‘এলোমেলো’ শিরোনামে একটি গান প্রকাশ করা হয়।
২০ সেপ্টেম্বর সেন্সর বোর্ডে জমা দেয়া হয় ছবিটি। পরে গত রবিবার ছবিটি সেন্সরে প্রদর্শিত হয়। সেন্সর বোর্ড সদস্যদের কাছে ছবিটি ভূয়সী প্রংসিত হয়ে আজ আনকাট সেন্সর পেয়েছে। ছবিটিতে বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। এতে অধরার বড় বোনের চরিত্রে দেখা যাবে তাকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মানজুকিচের জোড়া গোলে নাপোলিকে হারালো জুভেন্টাস

খেলার খবর: মারিও মানজুকিচের জোড়া গোলে নাপোলিকে হারালো জুভেন্টাস। ঘরে মাঠে পিছিয়ে পড়েও ৩-১ গোলের জয় পেয়েছে মাসিসমিলিয়ানো আল্লেগ্রির শিষ্যরা। এই ম্যাচেও গোলের দেখা পাননি ক্রিশ্চিয়ানো রোনালদো।
ম্যাচের ১০ মিনিটের মাথায় পিছিয়ে পড়ে জুভেন্টাস। হোসে কায়েহনের পাস গোলমুখে ফাঁকায় পেয়ে জুভেন্টাসের জালে বল জড়ান ড্রিস মের্টেন্স। সমতায় ফেরার জন্য খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি শক্তিশালী জুভেন্টাসকেও। ২৬তম মিনিটে রোনালদোর বাড়ানো দারুণ ক্রস ছোট ডি-বক্সের মুখে পেয়ে হেডে গোলটি করেন মানজুকিচ। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে এগিয়ে যায় টানা সাতবারের চ্যাম্পিয়নরা। গোলটিতে বড় কৃতিত্ব রোনালদোর। তার বাঁ পায়ের জোরালো শটে ঝাঁপিয়ে হাত লাগান কলম্বিয়ার গোলরক্ষক দাভিদ অসপিনা। বল পোস্টে লেগে অরক্ষিত মানজুকিচের পায়ে গিয়ে। সহজেই দ্বিতীয় গোলটি করেন ক্রোয়েশিয়ার এই স্ট্রাইকার।
৭৬তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন লিওনার্দো বোনুচ্চি। কর্নার থেকে উড়ে আসা বলে রোনালদোর হেডের পর দূরের পোস্টের কাছ থেকে টোকা দিয়ে গোলটি করেন ইতালিয়ান ডিফেন্ডার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুক্তির আগেই বিতর্কে ‘নামাস্তে ইংল্যান্ড’

বিনোদনের খবর: মুক্তির অপেক্ষায় রয়েছে পরিনীতি চোপড়ার নতুন সিনেমা ‘নামাস্তে ইংল্যান্ড’। তবে ছবি মুক্তির আগেই বিতর্কে জড়িয়েছে পরিনীতি ও অর্জুন কাপুর অভিনীত এই সিনেমাটি। কিছুদিন আগে মুক্তি পেয়েছিল এই ছবির পোস্টার। যেখানে ছিল ভারতের মানচিত্র। সমস্যা হলো ইন্ডিয়ার ম্যাপ নাকি ভুল আঁকা হয়েছিল পোস্টারে। তাই নিয়েই সৃষ্টি হয়েছে সমালোচনা। সেই সমালোচনার তোপে পড়েছেন পরিনীতি ও অর্জুন কাপুরও। কারণ সিনেমাটিতে তাদের অভিনয় করা।
তবে বিষয়টিতে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না পরিনীতি। তিনি বলেন, ‘এর আগেও অনেক সিনেমা নিয়ে বিভিন্ন নেতিবাচক আলোচনা সৃষ্টি হয়েছে। ভুল বোঝাবুঝির জন্ম নিয়েছে। আমি মনে করি মুক্তির পর সবার ভুল ধারণা আর থাকবে না। আর এটি নিয়ে আমি এখন চিন্তিতও নই।’
উল্লেখ্য, ‘নামাস্তে ইংল্যান্ড’ সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ১৯ অক্টোবর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এই প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার থাকছে না

অনলাইন ডেস্ক: ১৯৪৯ সালে সাহিত্যে নোবেল পুরস্কার চালু হয়। কিন্তু চলতি বছর এই ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হবে না। ৬৯ বছরে প্রথমবারের মতো ঘটতে যাচ্ছে এমন ঘটনা।
সাহিত্যে নোবেল পুরস্কার দিয়ে থাকে সুইডিশ অ্যাকাডেমি। কিন্তু সংস্থাটির ভেতর যৌন কেলেঙ্কারি ও আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। গত মে মাসে তারা জানায়, এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে না।
সুইডিশ অ্যাকাডেমি জানিয়েছে, এর পরিবর্তে আগামী বছর ২০১৮ ও ২০১৯ সালের জন্য দুজন সাহিত্যে নোবেল জয়ীর নাম ঘোষণা করা হবে।
এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার না দেয়ার মূলে রয়েছেন সুইডিশ অ্যাকাডেমির ফটোগ্রাফার জ্য-ক্লড আর্নল্ট। তিনি সুইডিশ অ্যাকাডেমির সদস্য ও লেখিকা ক্যাটরিনা ফ্রসটেনসনের স্বামী।
আর্নল্টের বিরুদ্ধে অন্তত ১৮ জন নারী ধর্ষণ বা যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন। এরমধ্যে কিছু ঘটনা সুইডিশ অ্যাকাডেমির মালিকানাধীন স্থাপনা ও সম্পত্তির ভেতর ঘটেছে।
সূত্র: ভয়েস অব আমেরিকা

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাশরাফির বায়োপিক, রাজি হলেই শুটিং

অনলাইন ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ক্রিকেটের বাস্তব এই হিরোর বায়োপিক নির্মাণ করতে চায় দেশের শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। দুই বছর ধরে জাজের কর্ণধার আব্দুল আজিজ বিভিন্ন মাধ্যমে প্রস্তাব দিয়ে আসছেন এই টাইগারকে।
গত মাসেও মাশরাফির ব্যত্তিগত আইনজীবী চিশতির মাধ্যমে প্রস্তাব পাঠিয়েছেন আজিজ। কিন্তু কোনোভাবেই নিজের বায়োপিক নির্মাণে সায় দিচ্ছেন না ম্যাশ।
কেন? আজিজ বলেন, ‘মাশরাফি চান না চলচ্চিত্রের পর্দায় তাঁর জীবনী উঠে আসুক। কিন্তু আমি বুঝিয়েছি তাঁর বায়োপিক নির্মাণ হলে তরুণ প্রজন্ম উৎসাহ পাবে। এবার এশিয়া কাপের জন্য দেশ ছাড়ার আগেও তাঁর সঙ্গে যোগাযোগ করেছি। প্রয়োজনে ক্রিকেট বোর্ডের অনুমতি নেব বলেও জানিয়েছি। এখন দেখা যাক তিনি দেশে এসে কী সিদ্ধান্ত নেন।’
মাশরাফি অনুমতি দিলে তাঁর চরিত্রে অভিনয় করবেন কে! ছবির বাজেট কত? ‘ক্রিকেট বোঝে এমন কেউ মাশরাফির চরিত্রে অভিনয় করবেন। এ ক্ষেত্রে আমি রোশানকে এগিয়ে রাখতে চাই। সে ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগ খেলেছে। আর বাজেট নিয়ে কোনো চিন্তাই মাথায় রাখিনি। ১৬ কোটি মানুষের প্রাণ মাশরাফি। তাঁকে নিয়ে ছবি বানাব। টাকার চিন্তা করে কি এই ছবি নির্মাণ সম্ভব?’—বললেন আজিজ।
মাশরাফি রাজি হলে খুব শিগগির ক্রিকেট বোর্ডের সঙ্গেও যোগাযোগ করতে চান আজিজ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest