সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেনসাতক্ষীরা সদরে ইউনিটি গ্রুপের ‘বিজনেস অপরচুনিটি’ সম্মেলন অনুষ্ঠিতসাংবাদিক সুজন ওসুজয়ের মায়ের ইন্তেকাল:প্রেসক্লাবের শোকশ্যামনগরে প্রতিপক্ষের দায়ের কোপে আহতের একদিন পর এক ব্যক্তির মৃত্যুকপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা: ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিসাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের ৬৮টি খালে বিভিন্ন মাত্রায় বিষ প্রয়োগের তথ্য গবেষণায় উঠে এসেছেসাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল,প্রেসক্লাবের শোকঅসুস্থ ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন জেলা কৃষক দল নেতা রবিতালার ধানদিয়ায় ত্রাস সৃষ্টি করে ২লক্ষ টাকা মূল্যের গাছ কাটার অভিযোগ

‘ইংরেজি-বাংলায় দুর্বল প্রাথমিকের ২০ শতাংশ শিক্ষার্থী’

দেশের খবর: প্রাথমিকের ২০ শতাংশ শিক্ষার্থী ইংরেজি ও বাংলায় দুর্বল। তারা নিজের নাম-ঠিকানাও লিখতে পারে না। শতভাগ শিক্ষার্থী ইংরেজিতে ‘ফোরটি’ ও ‘ফোরটিন’ এর পার্থক্য নির্ণয় করতে পারে না বলে জানা গেছে।

শনিবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত কর্মশালায় এ বিষয়টি তুলে ধরা হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। এ সময় অতিরিক্ত সচিব গিয়াসউদ্দিন আহমেদ, ড. এ এফ এম মুনজুর কাদির, প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) মহাপরিচালক আবু হেনা মোস্তফা কামালসহ বিভিন্ন জেলার প্রাথমিক জেলা উপজেলা শিক্ষা কর্মকর্তা, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অতিরিক্ত সচিব গিয়াসউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা মানসম্মত শিক্ষার কথা বললেও বাস্তবে তার বিপরীত হচ্ছে। সম্প্রতি বিভিন্ন জেলার পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর উপর নিরীক্ষা চালানো হয়েছে। তাতে দেখা গেছে, ২০ শতাংশ শিক্ষার্থী ইংরেজি ও বাংলায় নিজের নাম ও ঠিকানা লিখতে পারে না। শতভাগ শিক্ষার্থী ফোরটি ও ফোরটিনের পার্থক্য নির্ণয় করতে পারেনি। এই যদি হয় অবস্থা তবে শিক্ষকদের অবস্থা কেমন- এমন প্রশ্ন তুলে তিনি বলেন, আমরা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-৪ বাস্তবায়নের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। সেখানে প্রাথমিক শিক্ষাকে যদি মানসম্মত করা সম্ভব না হয় তবে এ লক্ষ্যমাত্রায় পৌঁছানো সম্ভব হবে না।’
কর্মশালায় শিক্ষক ও শিক্ষা কর্মকর্তারা বিভিন্ন দাবি তুলে ধরেন। প্রাথমিকের আদলে কারিকুলাম তৈরি, ৪র্থ-৫ম শ্রেণির গণিত সহজীকরণ, বিদেশে প্রশিক্ষণকে দেশে প্রয়োগের ক্ষেত্র তৈরি, শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি ও বিভিন্ন ধরনের বোনাস ব্যবস্থা চালু, গ্রেডিং পদ্ধতিতে শিক্ষার্থীদের শিখন মূল্যায়ন, প্রাথমিকের প্রশাসনিক পদগুলোতে শিক্ষা ক্যাডার থেকে নিয়োগসহ বিভিন্ন দাবি জানান।
দাবির প্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার বলেন, শিক্ষকদের বৈষম্য, পদোন্নতি ও নিয়োগবিধি নিয়ে গত পাঁচ বছর ধরে নানা অভিযোগ শোনা হয়েছে। বিষয়গুলো যাচাই-বাছাই হচ্ছে। দ্রুত এসব বিষয়ে পদক্ষেপ নেয়া হবে।
তিনি আরও বলেন, বিদ্যমান সুযোগ-সুবিধা দিয়ে আরও ভালো শিক্ষা দেয়া সম্ভব। কিন্তু কর্মকর্তাদের অবহেলায় তা সম্ভব হচ্ছে না। মাঠ পর্যায়ের শিক্ষক ও কর্মকর্তাদের উপর প্রাথমিক শিক্ষার বিষয়টি নির্ভর করছে। বর্তমানে যে অবস্থায় আছে তা নিয়ে কোয়ালিটি এডুকেশন বাস্তবায়নের চেষ্টা করতে হবে।
প্রাথমিকের কারিকুলাম দেখে শিক্ষকরা ভয় পাচ্ছেন, তবে শিক্ষার্থীদের অবস্থা কি হবে মন্তব্য করে মন্ত্রী বলেন, প্রাথমিকের শিক্ষার্থীরা কারিকুলাম বোঝে না, কারিকুলাম দিয়ে কি হয় তাও তারা জানতে চায় না। গল্পের ছলে দেখে দেখে তারা শিখতে চায়। যেভাবে তারা শিখতে চায় সে ভাবেই শিখানোর আহ্বান জানান তিনি।
কর্মশালার সভাপতি ডিপিইর মহাপরিচালক আবু হেনা মোস্তফা কামাল বলেন, পাঠ্যপুস্তকের কারিকুলাম একটি পরিবর্তনশীল বিষয়। নির্ধারিত সময় পর তা পরিবর্তনও করা হয়। তাই কারিকুলাম নিয়ে যেসব অভিযোগ রয়েছে তা বিবেচনা করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালা সরকারি কলেজের ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী

তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালা সরকারি কলেজের ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী উৎসব পালন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আয়োজনে তালা সরকারি কলেজ মাঠ থেকে একটি র‌্যালী বের হয়ে উপ-শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তালা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফার সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যড. মুস্তফা লুৎফুল্লাহ। কলেজের প্রাক্তান ছাত্র মীর জাকির হোসেনের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত, সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শেখ মুজিবুর রহমান, কলেজের প্রাক্তন ছাত্র ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন, প্রতিষ্ঠাতা সদস্য প্রদীপ মজুমদার, জিএম আব্দুল আলী প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর অজিয়ার রহমান, মোঃ ড. দেলোয়ারা বেগম, অশোক কুমার শীল, মোঃ হাফিজুর রহমান, মিনতি রানী, মোঃ মনিরুল ইসলাম সরদার, আব্দুল্লাহ হাবিবসহ কলেজের নবীন ও প্রবীন সকল ছাত্র/ছাত্রী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত এবং পরে অতিথিদের কে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। দিনব্যাপী অনুষ্ঠান শেষে রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্টানটি বাস্তবায়ন করতে সার্বিক সহযোগিতা করেন অত্র কলেজের ছাত্র ও ঢাকা মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার শ্যামল মুখার্জী, তালা প্রেসক্লাবের সভাপতি ও জেলা আ’লীগের উপ-প্রচার সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু, ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, শিক্ষক অলিয়ার রহমানসহ অনেকেই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় জাতীয় যুবসংহতির ইউনিয়ন সম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি : তালার তেঁতুলিয়া ইউনিয়ন জাতীয় যুবসংহতির সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠান শুভাষিনী কলেজ কক্ষে জাতীয় যুব সংহতির সভাপতি কাজী আসাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
শনিবার বিকাল ৪ টায় অনুষ্টিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয়পাটির তালা উপজেলা সভাপতি সাংবাদিক এস, এম, নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় পাটির তালা উপজেলা সাধারন সম্পাদক এস, এম, আলাউদ্দীন,জাপানেতা এ্যাডঃ জিল্লুর রহমান,তেঁতুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান এম, এম, মকবুল হোসেন, ডাঃ শহিদুল ইসলাম, যুবসংহতী তালা উপজেলা সভাপতি সরদার কবির হোসেন, তালা উপজেলা সাধারন সম্পাদক শেখ আমিনুর রহমান, ওয়াড যুবসংহতী সভাপতি মোঃ আসাদুজ্জামান মাহমুদ, যুবসংহতী নেতা মিজানুর রহমান, মোঃ মোক্তার বিশ্বাস প্রমুখ।
সভায় পল্লীবন্ধুর হাতধরে আরেক বার এই শ্লোগান কে বাস্তবায়ন করতে হলে সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখ্ত কে সাতক্ষীরা -১ আসনে আগত সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করতে ঐক্যবদ্ধ ভাবে সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ সহ নতুন প্রজম্মের ৪ কোটি ৫০ লক্ষ ভোটার দের পল্লীবন্ধুর শাসন আমলের উন্নয়ন অগ্রগতি তথ্য প্রযুক্তির ইন্টারনেট ফেসবুকের মাধ্যমে প্রচারনা চালানোর সিদ্ধান্ত গৃহীত হয়। সম্মেলনে কাজী আসাদ সভাপতি, শেখ আলামিন সাধারন সম্পাদক, মোঃ হামিদুর রহমান সরদার কে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য জাতীয় যুবসংহতীর উক্ত ইউনিয়ন কমিটি হঠন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মালয়েশিয়ায় ৫৫ জন বাংলাদেশি সহ ৩৩৮ জন বিদেশি শ্রমিক আটক

অনলাইন ডেস্ক: মালয়েশিয়ার সেলানগর প্রদেশের সাইবারজায়ায় একটি কারখানায় অভিবাসন কর্মকর্তারা অভিযান চালিয়ে ৩৩৮ বিদেশি শ্রমিককে আটক করেছে। তারমধ্যে ৫৫ জন বাংলাদেশি। মালয়েশীয় গণমাধ্যম দ্য স্টার অনলাইন শনিবার (২২ সেপ্টেম্বর) এ খবর প্রকাশ করে।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক মুস্তাফার আলি বলেছেন, অবৈধ বিদেশি শ্রমিক আটকের অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে। অভিযানে ৫৫ জন বাংলাদেশি, ইন্দোনেশিয়ার ১০৮ জন নারী-পুরুষ, মিয়ানমারের ২৮ জন নারী-পুরুষ এবং নেপালের ৪৭ জন পুরুষ শ্রমিককে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘আমরা ওই কারখানার মোট দুই হাজার ২৩০ জন শ্রমিককে জিজ্ঞাসাবাদ করে ৩৩৮ জনকে আটক করেছি।’
‘অধিকাংশদের আটক করা হয়েছে অন্য কোম্পানির অস্থায়ী নিয়োগপত্র ব্যবহার করে এখানে কাজ করছিল।’
প্রাথমিক তদন্তে দেখা গেছে, মালয়েশিয়ায় যেসব কোম্পানি জনশক্তি আমদানি করে, তাদের একটি কোম্পানির সঙ্গে নিবন্ধিত হতে হয়। কিন্তু কোম্পানিগুলো সেই নিয়ম ভেঙে অন্য সংস্থার জন্যও কর্মী নেয়।
মুস্তফার আলি বলেন, ‘কর্মীদের ওয়ার্ক পারমিট যে কোম্পানির নামে, সেই ঠিকানাই তার কাজ করার কথা। সেটা জেনেও নিয়োগকর্তা কোম্পানি বিদেশি কর্মী সহজে পেতে নিয়ম ভেঙে আসছিল।’
কোম্পানিগুলোর এই অনিয়মের দায় শ্রমিকদের ওপরও পড়ে। অভিযানে তাদের আটক করা হয় এবং বাতিল করা হয় তাদের নিয়োগপত্র।
সাইবারজায়ার কারখানায় অভিযানে আটক শ্রমিকদের কেউ কেউ তাদের নিয়োগপত্রের মেয়াদ শেষের পরও অবৈধভাবে অবস্থান করছিলেন। আটক শ্রমিকদের সবাইকে ইমিগ্রেশন বিভাগের বুকিত কারাগারে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, ‘জনগণের দেয়া তথ্যের কারণেই এই অভিযান সফল হয়েছে। আমরা সবাই তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে সাংবাদিক রমেশের স্মরণে শোক র‌্যালি

মোস্তাফিজুর রহমান:
আশাশুনি উপজেলার প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা সদ্য প্রয়াত রমেশ চন্দ্র বসাকের স্মরণে বুধহাটায় র‌্যালি ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে। আশাশুনি রিপোর্টার্স ক্লাবের আয়োজনে শনিবার বিকালে বুধহাটা বাসষ্ট্যান্ড চত্ত্বর থেকে একটি শোক র‌্যালি বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বাসষ্ট্যান্ড গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। আশাশুনি রিপোর্টার্স ক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক সচ্চিদানন্দদে সদয়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর সরদার, অবঃ সেনা সদস্য আলহাজ্ব শেখ আছাফুর রহমান। আসক ফাউন্ডেশনের সহযোগিতায় ও আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আইয়ুব হোসেন রানার পরিচালনায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি সুব্রত দাশ, শেখ বাদশা, সাংগঠনিক সম্পাদক এম এম নুর আলম, অর্থ সম্পাদক মইনুল ইসলাম, সাংবাদিক মাসুম বাবুল, শাহীন আলম, শেখ আছাদুজ্জামান মুকুল, বিএম আলাউদ্দীন, মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশন সভাপতি মহিউদ্দীন মিঠু, সিনিয়র সহ সভাপতি শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, মরিরুল ইসলাম, সাধারণ সম্পাদক রাজিব হোসেন, বুধহাটা ইউনিয়ন সাবেক ছাত্রলীগ সেক্রেটারী শামছুর রহমান রাজু প্রমুখ। আলোচনা সভার শুরুতে প্রয়াত রমেশ চন্দ্র বসাক এর স্মরণে ১মিনিট নিরাবতা পালন করা হয়। সভায় বক্তাগণ বলেন, প্রয়াত রমেশ চন্দ্র বসাক শুধু সাংবাদিকই ছিলেন না, তিনি ১৯৭১ সালে জীবনের মায়া ত্যাগ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে দলবদ্ধ ভাবে পাকিস্থানী হানাদার বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে দেশকে স্বাধীন করেছিলেন। তিনি সাংবাদিকতার মধ্য দিয়ে সাধারণ মানুষের সুখ-দুঃখের বিপদে এগিয়ে যেতেন। তিনি সাংবাদিক নেতা হিসেবে আশাশুনিতে দীর্ঘদিন কাজ করে গেছেন। উল্লেখ্য, সাংবাদিক রমেশ চন্দ্র বসাক বাধ্যক্ষ জনিত কারণে গত ১৭ সেপ্টেম্বর তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোক গমন করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বকচরা আহমাদিয়া দাখিল মাদ্রাসার ৫জন শিক্ষক সাময়িক বরখাস্ত

 

বকচরা আহমাদিয়া দাখিল মাদ্রাসার ৫জন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ২২ সেপ্টেম্বর১৮ তারিখে মাদ্রাসা পরিচালনা কমিটির এক জরুরি সভার মাধ্যমে তাদের বরখাস্ত করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন, মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব এড. এস এম হাসান উল্লাহ। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাদ্রাসা সুপার রমজান আলী, শরিফুল ইসলাম খান বাবু,অবসরপ্রাপ্ত সেনা সদস্য রবিউল ইসলাম, আইয়ুব মল্লিক, সামছুজ্জামান মামুন, শিক্ষক প্রতিনিধি জহরুল ইসলাম, জেসমিন নাহার, মোজাফফর হোসেন, গোলাম সরোয়ার, আযম ফারুক প্রমুখ। সভায় মাদ্রাসার ৫জন শিক্ষক ফৌ:কা মামলায় (যার নং- জিআর ৬৫৯/১৮) জেল হাজতে অন্তরীন থাকায় তাদের সরকারি বিধিমোতাবেক সাময়িক বরখাস্ত করা হয়। ওই ৫জন শিক্ষক হলেন, সহ-সুপার মাও. আব্দুস সামাদ, মাও. শাহাদৎ হোসেন, মাও. আব্দুল হামিদ, মাও. হাফিজুর রহমান ও মাও. আবুল খায়ের। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জয় মহাপ্রভু সেবক সংঘ যুব কমিটি ভারপ্রাপ্ত সভাপতি ডা: অসিম

 

জয় মহাপ্রভু সেবক সংঘ যুব কমিটি সাতক্ষীরা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হয়েছে ডা: অসিম বিশ্বাস। শুক্রবার জয় মহাপ্রভু সেবক সংঘ যুব কমিটি সাতক্ষীরা জেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জয় মহাপ্রভু সেবক সংঘ যুব কমিটি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি রনজিত সরকার। এসময় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মিলন কুমার বিশ্বাসসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ। সভায় বর্তমান সভাপতি ব্যক্তিগত কারণে বাইরে থাকায় সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে সর্বসম্মতিক্রমে সভাপতি রনজিত সরকার ও সাধারণ সম্পাদক মিলন কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক পত্রে জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে ডাঃ অসিম বিশ্বাসকে মনোনীনত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ন্যাশনাল সার্ভিসম্যান ও প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময়সভা

কি যে খুশি সবার মনে ন্যাশনাল সার্ভিসের আগমন, ধন্য হল সাতক্ষীরাবাসী, ধন্য হল বাংলাদেশের সব জনগন। সবাই মিলে গাইবো মোরা প্রধানমন্ত্রীল জয়গান, সবাই মিলে গাইবো মোরা শেখ হাসিনার জয়গান, ন্যাশনাল সার্ভিসের সার্ভিসম্যান মুকন্দ কুমার গাইনের কণ্ঠে গওয়া গানের মধ্যে দিয়ে গতকাল সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে যুব ভবন সাতক্ষীরার মিলনায়তনে সাতক্ষীরা জেলার ন্যাশনাল সার্ভিস কর্মসূচির অস্থায়ী কর্মসংস্থানে নিয়োজিত সার্ভিসম্যান ও চলমান প্রশিক্ষণার্থীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ন্যাশনাল সার্ভিস সেলের পরিচালক আবুল হাছান খান।
যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরা সহকারী উপ-পরিচালক মোঃ আব্দুল কাদের, সার্ভিসম্যানদের মধ্যে অর্জুন কান্তি নাগ, ইলোরা আরবী, বিপ্লব কুমার মন্ডল, মোঃ মোজাহিদ হোসেন, চলমান প্রশিক্ষনার্থীদের মধ্যে মোঃ সালাউদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন, প্রশিক্ষনার্থীদৈর প্রশিক্ষক নির্মল কান্তি, আব্দুল লতিফ, মোঃ মনিরুজ্জামান শাহিন ও ন্যাশনাল সার্ভিসে কর্মরত সার্ভিসম্যান ও চলমান প্রশিক্ষনার্থীরা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রধান মন্ত্রীর নির্বাচনি ইসতেহার ছিল ঘরে ঘরে একজন শিক্ষিত বেকারকে চাকরি দিবে। তিনি তার কথা রেখেছেন। বর্তমানে ৩৭টি জেলার ১৩৫টি উপজেলায় অস্থায়ী কর্মসংস্থান ন্যাশনাল সার্ভিস প্রকল্পটি চলমান রয়েছ্ েআগামীতে যদি আবার সরকার গঠন করে তাহলে বাকি জেলা গুলোতেও এই প্রকল্পের অগ্রযাত্রা বাস্তবায়ন হবে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest