সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন : ৫০ হাজার টাকা জরিমানাদেবহাটায় বিভিন্ন বাজার ও স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রচারাভিযানবিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাতক্ষীরায় ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহসাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজআশাশুনির মহিষকুড় মৎস সেট সংলগ্ন সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধনশ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন : সভাপতি মনির- সাধারণ সম্পাদক লিটনঅবৈধভাবে বালু উত্তোলন: সাতক্ষীরার গাবুরায় লাখ টাকা জরিমানাতালায় জেলে-কৃষকের জীবন-জীবিকার কথা শুনলেন ড. হোসেন জিল্লুরদেবহাটায় ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা স্মারক বিতরণ

রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় দূরদর্শী ভূমিকা রাখায় দুই পুরস্কার পাচ্ছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশন চলাকালে রোহিঙ্গাদের আশ্রয় ও এ সংকট মোকাবেলায় দূরদর্শী ভূমিকার জন্য দুটি পুরস্কার পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শুক্রবার (২১ সেপ্টেম্বর) সকালে ঢাকা থেকে রওনা হয়ে লন্ডনে একদিন যাত্রাবিরতি করে রোববার নিউইয়র্কে পৌঁছবেন।
এবারের সফরে তিনি ৫০ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। ব্যবসায়ীদের ২০০ সদস্যের একটি প্রতিনিধিদলও তার সঙ্গে যাবে।
প্রধানমন্ত্রীর সফর সম্পর্কে জানাতে বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মানবিক কারণে ১০ লাখের বেশি রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দিয়ে নজির স্থাপন করায় প্রেস সার্ভিস নিউস এজেন্সি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবার ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেবে।
জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান ও বুট্রোস বুট্রোস-ঘালি এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্ট মার্তি আহতিসারি এর আগে এ পুরস্কার পেয়েছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
এ ছাড়া রোহিঙ্গা সংকট সমাধানে দূরদর্শী নেতৃত্বের কারণে দাতব্য সংগঠন গ্লোবাল হোপ কোয়ালিশনের পরিচালনা পর্ষদ শেখ হাসিনাকে স্পেশাল রিকগনিশন ফর আউটস্ট্যান্ডিং লিডারশিপ অ্যাওয়ার্ড দেবে।
জাতিসংঘ সাধারণ অধিবেশনের এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে- মেকিং দি ইউএন রিলেভেন্ট টু অল পিপল: গ্লোবাল লিডারশিপ অ্যান্ড শেয়ারড রেসপনসিবিলিটিস ফর পিসফুল, ইকুইটেবল অ্যান্ড সাসটেইনেবল সোসাইটিস।
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের জন্য চ্যালেঞ্জগুলো এবারের সাধারণ অধিবেশনে তুলে ধরবে বাংলাদেশ।
জাতিসংঘ সাধারণ অধিবেশন শেষে ২৯ সেপ্টেম্বর দেশের পথে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

খেলার খবর: আবধাবি স্টেডিয়ামে আফগানিস্তনের বিপক্ষে টস হেরে ফিল্ডিং করবে বাংলাদেশ। দুই দলই সুপার ফোর নিশ্চিত করেছে, ফলে এ ম্যাচটি অনেকাংশেই আনুষ্ঠানিকতা। তবু সম্মান রক্ষার লড়াইয়ে কোনো দলই কাউকে ছাড় দেবেনা। চোট আক্রান্ত বাংলাদেশ দল মাঠে নামছে পূর্ণ শক্তি ছাড়াই। তামিম ইকবালের জায়গায় আজ অভিষিক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে নাজমুল হোসেনের। মুশফিকের জায়গায় খেলবেন মুমিনুল হক। অন্যদিকে মোস্তাফিজের জায়গায় মাঠে নামবেন আবু হায়দার রনি। সুপার ফোরে খেলার আগে স্বাভাবিকভাবেই নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ কোনো দলই মিস করতে চাইবেনা।

দুই দলের স্কোয়াড:
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসন, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মাহমুদ উল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, আবু হায়দার রনি।
আফগানিস্তানের সম্ভাব্য একাদশ: মোহাম্মাদ শেহজাদ, ইহসানউল্লাহ, রহমত শাহ, হাশমত শাহিদি, গুলবাদিন নায়িব, আসগর আফগান (অধিনায়ক), মোহাম্মাদ নবী, নাজিবুল্লাহ জাদরান, রশিদ খান, আফতাব আলম, মুজিব উর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাবেক তিন খেলোয়াড়কে ফ্ল্যাট দিলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: জাতীয় দলের সাবেক দুই ফুটবলার এবং একজন হকি খেলোয়াড়কে ঢাকার মিরপুরে আবাসিক ফ্ল্যাট বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাবেক এসব খেলোয়াড়দের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগত উদ্যোগে এ ফ্ল্যাট দিলেন।
বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে জাতীয় দলের সাবেক ফুটবলার মরহুম মোনেম মুন্নার স্ত্রী ইয়াসমীন মোনেম, জাতীয় হকি দলের খেলোয়াড় মরহুম জাহিদুর রহমান পুশকিনের স্ত্রী ফাহমিদা রহমান এবং জাতীয় ফুটবল দল ও আবাহনী লিমিটেডের সাবেক খেলোয়াড় শেখ আশ্রাফ আলীর হাতে ফ্ল্যাটের বরাদ্দপত্র তুলে দেন তিনি।
ফ্ল্যাটের বরাদ্দপত্র দেয়া সময় বাফুফে প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন, সাবেক ফুটবলার ও সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী, বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ, আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ এবং বাফুফে সাধারণ সম্পাদক আবু নঈম সোহাগ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন গৃহায়ণ ও গণপূর্ত সচিব মোহাম্মদ শহীদুল্লাহ খন্দকার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাড়িতে গণেশ পূজা করে সমালোচনায় শাহরুখ খান

বিনোদনের খবর: ভারতে ধর্ম নিয়ে আলোচনা-সমালোচনা নতুন কোন বিষয় নয়। জন্মাষ্টমীর পর এবার গণেশ পূজা করে সমালোচনার মুখে পড়লেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ইসলাম অবলম্বন করে শাহরুখ কীভাবে বাড়িতে গণেশ পূজা করেন তা নিয়ে প্রশ্ন ছোড়া হয় তাকে।
সম্প্রতি বাড়িতে গণেশ পূজায় মেতে ওঠেন শাহরুখ খান ও তার পরিবার। গণেশের সামনে হাত জোড় করে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ছোট্ট আব্রামকে। নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেন শাহরুখ খান। অব্রামের ওই ছবি সামনে আসার পরই শাহরুখ খান কে ঘিরে প্রশ্ন ছুড়তে শুরু করেন নেটিজিরা।
কেউ শাহরুখকে ‘জাহান্নামে’ যাওয়ার হুমকি দেন। আবার কেউ ইসলামে পৌত্তলিকতার কোনও জায়গা নেই বলেও মন্তব্য করতে শুরু করেন। আবার অনেকে গালাগালি দেয়া শুরু করেন কিং খান কে। আবার কেউ শাহরুখকে দেশ ছেড়ে চলে যাওয়ার ‘পরামর্শ’ দেন।
তবে সমালোচনার পাশাপাশি শাহরুখ খানের প্রশংসা করতেও দেখা যায় ‘মানবিক মুখ’ বলে প্রশংসা করেন। আবার কেউ ‘খুব সুন্দর’ বলেও করেন মন্তব্য। সবকিছু মিলিয়ে গণেশ পূজা নিয়ে ইতিমধ্যেই নেটিজেনদের আলোচনার শীর্ষে চলে এসেছেন শাহরুখ খান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এশিয়া কাপ শেষ হার্দিক পান্ডিয়ার

খেলার খবর: হঠাৎ মাঠের মধ্যেই পড়ে গিয়েছিলেন। হার্দিক পান্ডিয়াকে পরে স্ট্রেচারে করে বাইরে নেয়া হয়। ভারতীয় অলরাউন্ডারের অবস্থা কি জানতে উদগ্রীব ছিলেন ভক্ত-সমর্থকরা। অনেকে ছিলেন উৎকণ্ঠিত। একটু স্বস্তির খবর হলো, বড় ধরণের দুর্ঘটনা ঘটেনি। তবে এশিয়া কাপটা শেষ হয়ে গেছে পান্ডিয়ার।
বল লাগেনি, কোনো আঘাতও পাননি। পাকিস্তান ইনিংসের ১৮তম ওভারের পঞ্চম বলটি করেই মাটিতে পড়ে যান পান্ডিয়া। তৎক্ষণাৎ বোঝা যায়নি, তার সমস্যা কি হয়েছে। তবে অবস্থা খুব একটা ভালো নয় বলেই মনে হয় শুরুতে। স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।
নিজের পঞ্চম ওভার করছিলেন পান্ডিয়া। পঞ্চম ডেলিভারিটি করার পরই মাটিতে পড়ে যান তিনি। দেখে মনে হচ্ছিল, শ্বাস নিতেও কষ্ট হচ্ছে তার। চোখমুখ অন্ধকার করে পড়ে ছিলেন।
সঙ্গে সঙ্গেই মাঠে ঢুকেন ফিজিও। তিনি প্রাথমিক চিকিৎসা দেয়ার পরও সুস্থ হয়ে উঠেননি পান্ডিয়া। ফলে স্ট্রেচার আনা হয় মাঠে। স্ট্রেচারে করে যখন মাঠের বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনও তেমন নড়াচড়া করতে দেখা যায়নি এই পেসারকে। তাই ভয় জেগেছিল, হার্ট অ্যাটাক বা খিঁচুনির মতো কোনো সমস্যা হয়েছে কি না।
পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেল, হার্ট অ্যাটাক বা খিঁচুনির মতো কিছু হয়নি। পিঠের দিকে নিচের অংশে টান পড়েছেন পান্ডিয়ার। তাতে এশিয়া কাপটাই শেষ হয়ে গেছে ভারতীয় অলরাউন্ডারের।
‘হিন্দুস্থান টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, ইতোমধ্যেই পান্ডিয়ার বিকল্প হিসেবে ডাকা হয়েছে দীপক চাহারকে। বৃহস্পতিবারই দুবাইয়ে দলের সঙ্গে যোগ দেয়ার কথা তার। মাস কয়েক আগে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হওয়া চাহার এখনও ওয়ানডে খেলেননি। শুক্রবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচে অভিষেক হতে পারে তার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী রিয়াজ ও ফেরদৌস

বিনোদনের খবর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৩ তম অধিবেশনে যোগ দিতে ৬ দিনের সরকারি সফরে নিউ ইয়র্ক যাচ্ছেন। আগামী শুক্রবার নিউ ইয়র্কের পথে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি।
তার এই গুরুত্বপূর্ণ সফরে সঙ্গী হবেন দেশের অনেক বুদ্ধিজীবী, রাজনীতিবিদ ও সংস্কৃতিকর্মীরা। তাদের মধ্যে থাকছেন ঢাকাই সিনেমার নন্দিত দুই চিত্রনায়ক রিয়াজ ও ফেরদৌস। তারাও প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে আগামীকাল শুক্রবার ঢাকা ছাড়বেন।
বিষয়টি নিশ্চিত করে চিত্রনায়ক রিয়াজ বলেন, ‘হ্যাঁ, সত্যি এই সৌভাগ্যটা হতে যাচ্ছে আমার ও ফেরদৌসের। প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে রাষ্ট্রীয় সফরের সুযোগ পাওয়া অনেক সম্মানের একটি ব্যাপার। আমি আমার রাষ্ট্র ও প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ গুরুত্বপূর্ণ এই সফরের জন্য আমাকে প্রয়োজন মনে করায়।’
এ নায়ক আরও বলেন, ‘প্রধানমন্ত্রী বরাবরই শিল্প-সংস্কৃতির প্রতি আবেগী। আমাদের চলচ্চিত্রের প্রতিও তিনি অনেক আন্তরিক। তার সফরে আমাকে ও ফেরদৌসকে রেখে তিনি সেই প্রমাণটাই আবার দিলেন। সবার কাছে দোয়া চাই যেন প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় এ সফর সফল হয়।’
সফরে সিনেমা বিষয়ক কোনো কর্মসূচি রয়েছে কী না জানতে চাইলে রিয়াজ বলেন, ‘এ বিষয়টি এখনো আমি নিশ্চিত নই। শিডিউল আজ (বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর) বিকেলে হাতে পাবো। তখনই আসলে বিস্তারিত বলা যাবে।’
চিত্রনায়ক ফেরদৌস এ প্রসঙ্গে বলেন, ‘এটি অনেক সম্মানের একটি বিষয়। প্রধানমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ যে তিনি আমাকে পছন্দ করেন। তার প্রতি শ্রদ্ধা চিরকাল বহমান থাকবে। আশা করছি এই সফর দেশ ও জাতির জন্য অনেক ইতিবাচক ভূমিকা রাখবে।’
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী এই দুই নায়ককে শুভেচ্ছা জানিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান। চিত্রনায়ক রিয়াজ চলতি মেয়াদে শিল্পী সমিতির সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। চিত্রনায়ক ফেরদৌসও দায়িত্ব পালন করছেন কার্যনির্বাহী সদস্য হিসেবে।
এদিকে জানা গেছে, প্রধানমন্ত্রী ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় সাধারণ পরিষদের ৭৩ তম অধিবেশনে ভাষণ দেবেন এবং একই দিনে তার জাতিসংঘ মহাসচিব এন্টোনিও গুতেরেজের সঙ্গে বৈঠক করারও কথা রয়েছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রীর একাধিক বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠানের কথা রয়েছে। যাদের মধ্যে রয়েছেন- এস্তোনিয়ার প্রেসিডেন্ট ক্রেস্টি কালিজুলেইদ এবং নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুট।
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত সংবর্ধনায় যোগ দেবেন এবং যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট মাইক পম্পেও’র সঙ্গেও স্বাক্ষাৎ করবেন।
শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট ব্রিটিশ রাজধানী লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যাবে। একই দিনে লন্ডনের স্থানীয় সময় ৩ টা ৫৫ মিনিটে বিমানটির হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানাবেন।
ব্রিটিশ রাজধানীতে দু’দিনের যাত্রাবিরতির পর প্রধানমন্ত্রী রোববার সকালে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটযোগে নিউইয়র্কের পথে লন্ডন ত্যাগ করবেন। বিমানটির ঐদিনই স্থানীয় সময় ১টা ৪০ মিনিটে নিউ জার্সির নিউইয়র্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ জিয়াউদ্দিন এবং বাংলাদেশের রাষ্ট্রদূত ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন।
২৮ সেপ্টেম্বর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের নিউইয়র্কস্থ কার্যালয়ে প্রেস ব্রিফিং শেষে সেদিন বিকেলে শেখ হাসিনা নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইত্তেহাদ এয়ারওয়েজের একটি বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিচারকার্য চলবে

দেশের খবর: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম চলবে বলে জানিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে অবস্থিত অস্থায়ী ঢাকার ৫নং বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামান এ আদেশ দেন।
একই সঙ্গে তিনি বলেন, খালেদা জিয়ার অনুপস্থিতিতে আইনজীবীরা তার প্রতিনিধিত্ব করতে পারবেন।
এদিকে গত দুই তারিখের মতো আজও (বৃহস্পতিবার) কারাগারে অবস্থিত অস্থায়ী এ আদালতে উপস্থিত হননি খালেদা জিয়া। পরে কারা কর্তৃপক্ষ এক কাস্টডি ওয়ারেন্ট পাঠিয়েছে। কাস্টডি ওয়ারেন্টে বলা হয়েছে, খালেদা জিয়া আদালতে আসতে ‘অপারগতা’ প্রকাশ করেন।
আগের দুই তারিখে কারা কর্তৃপক্ষ বলেছিল, খালেদা জিয়া আদালতে আসতে অনিচ্ছুক। তবে আজ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তিনি আসতে ‘অপারগ’ বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
এর আগে গত ১৩ সেপ্টেম্বর দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল ৫৪০-এ ধারায় একটি আবেদন করেছিলেন। আবেদনে তিনি বলেন, খালেদা জিয়া আদালতে আসতে অনিচ্ছা প্রকাশ করেছেন। তবে তার অনুপস্থিতিতে এ মামলার বিচার কার্যক্রম চলতে পারে।
অন্যদিকে খালেদার আইনজীবীরা আদালতকে বলেন, খালেদা জিয়ার উপস্থিতি ছাড়া মামলার বিচার কাজ চলতে পারে না। আদালত উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে আজ (২০ সেপ্টেম্বর) এ বিষয়ে আদেশ দেয়ার জন্য দিন ধার্য করেন।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২০১২ সালের ১৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন-অর-রশীদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৪ সালের ১৯ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়।
এছাড়া দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসানকে গত ৮ ফেব্রুয়ারি পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান। রায়ের পর থেকে রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় নির্বাচনী পথসভায় নৌকায় ভোট চাইলেন রুহুল হক এমপি

 

আরাফাত হোসেন লিটন: দেবহাটায় নির্বাচনী পথসভায় সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য আ.ফ.ম রুহুল হক এমপি বলেন, নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। বর্তমান সরকারের উন্নয়নের কথা বলে শেষ করা যাবে না। এ সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ বিভিন্ন উন্নয়নের ফলে এদেশ আজ তলা বিহীন ঝুড়ি থেকে মধ্যম আয়ের দেশে রুপান্তিত হয়েছে। দেশের বর্তমানে বিদ্যুৎ ঘাট্টি নেই বললেই চলে। সরকার দেশের প্রতিটি এলাকায় ১০ টাকা কেজি দরে চাল বিতরণ করেছে। ভিজিডি, ভিজিএফ, বয়স্কভাতা, বিধবা ভাতাসহ সহ বিভিন্ন সুবিধাভোগীদের সংখ্যা দ্বিগুনেরও বেশি বৃদ্ধি পেয়েছে। দেশে এখন উন্নয়নের জোয়ার বয়ে চলেছে। শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকায় এক সাথে দেশে এত উন্নয়ন সম্ভব হয়েছে। তাই চলতি বছরের শেষে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে ডিজিটাল বাংলাদেশ গড়তে এক সাথে কাজ করতে হবে। তাহলেই আমরা অতি শিঘ্রই উন্নত দেশের মানুষ হিসাবে পরিচিতি লাভ করতে পারব। বৃহস্পতিবার সকাল ১০টায় ঈদগাহ হাট-বাজার শহীদ মিনার চত্বরে উপজেলা আওয়ামীলীগের সদস্য দুলাল চন্দ্র ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। দেশের মানুষ আজ ক্ষুধা ও দারিদ্রমুক্ত। তিনি বিএনপি-জামায়াত জোট সরকারের সমালোচনা করে বলেন, তারা এদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। তাদের দোষররা ৭৫’র ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা করেও খ্যান্ত হয়নি। তারা ২১শে আগস্ট গ্রেনেট হামলার মাধ্যমে আজকের প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ আওয়ামীলীগের নেতাকর্মীদের হত্যা করে এদেশকে পাকিস্থানী রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। তাদের সে স্বপ্ন সফল হয়নি। তারা আবার ২০১৩ সালে ভয়ঙ্কর জঙ্গিবাদের খেলায় মেতে উঠেছিল। তারা সে সময় সারা দেশে অগ্নি সংযোগ ও প্রেট্রোল বোমা মেরে সাধারণ মানুষ হত্যা করেছিল। তাছাড়া রাস্তায় বেরিকেট দিয়ে টায়ার জ¦ালানো, শেখ হাসিনা ও তার যোগ্য উত্বোরস্বরী ডিজিটাল বাংলাদেশ গড়ার রুপকার সজিব ওয়াজেদ জয়ের কবর রচনা করে এদেশের মানুষের স্বাধীনতা হরণ করা সহ সাধারণ মানুষের বাকরুদ্ধ করতে চেয়েছিলেন। তাদের সে স্বপ্ন কোন দিন পূরণ হওয়ার নয়। আমি বিশ^াস করি বাংলাদেশের মানুষ আজ অনেক সচেতন। তাই তারা আবারো নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনাকেই রাষ্ট্রীয় ক্ষমতায় আনবে। এসময়
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা আব্দুল হাই, কৃষি বিষয়ক সম্পাদক শরিফ বিশ^াস, সদস্য মাহবুবুল হক ফয়জুল, সখিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, কুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রুহুল কুদ্দুস, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আবু তাহের, তাঁতিলীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য আকবর আলী, সখিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রব লিটু প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest