সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেনসাতক্ষীরা সদরে ইউনিটি গ্রুপের ‘বিজনেস অপরচুনিটি’ সম্মেলন অনুষ্ঠিতসাংবাদিক সুজন ওসুজয়ের মায়ের ইন্তেকাল:প্রেসক্লাবের শোকশ্যামনগরে প্রতিপক্ষের দায়ের কোপে আহতের একদিন পর এক ব্যক্তির মৃত্যুকপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা: ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিসাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের ৬৮টি খালে বিভিন্ন মাত্রায় বিষ প্রয়োগের তথ্য গবেষণায় উঠে এসেছেসাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল,প্রেসক্লাবের শোকঅসুস্থ ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন জেলা কৃষক দল নেতা রবিতালার ধানদিয়ায় ত্রাস সৃষ্টি করে ২লক্ষ টাকা মূল্যের গাছ কাটার অভিযোগ

নারীর লজ্জাস্থানের ভিতর মাদকের কারবার, হতবাক পুলিশ

অনলাইন ডেস্ক: লন্ডনে এক নারীকে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, সেই নারী স্কটল্যান্ড থেকে কোকেন ও হেরোইন পাচার করে নিয়ে লন্ডনে এসেছিল। এরপর তল্লাশি করতে গিয়ে চমকে গিয়েছিল পুলিশ। কারণ এমন জায়গায় মাদক লুকনো থাকতে পারে তা ভেবেই অবাক হয়ে যায়।
জানা যায়, সেই নারীর অস্বাভাবিক আচরণ দেখে সন্দেহ হয় পুলিশের। তল্লাশি করতেই অন্তর্বাসের ভিতর থেকে বেশ কিছু মাদকের প্যাকেট পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদ করতেই জানা যায় আসল সত্য। সেই নারী তার লজ্জাস্থানের ভিতরে ৮০টি মাদকের প্যাকেট লুকিয়ে রেখেছিল।
তবে নিজেকে মাদক পাচারকারী নয় বলে দাবি করেছে সেই নারী। নিজের ব্যক্তিগত কাজের জন্য এই মাদকগুলি এনেছিল সে। এমনটাই তিনি পুলিশকে জানিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘এসকে সিনহাকে রাষ্ট্রপতি করার প্রস্তাব দিয়েছে বিএনপি’

দেশের খবর: আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে দেশত্যাগী সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহাকে রাষ্ট্রপতি করবে বিএনপি। শনিবার (২২ সেপ্টেম্বর ২০১৮) ভারতের বাংলা পত্রিকা দৈনিক যুগশঙ্খে প্রকাশিত এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।
এতে বলা হয়, ইতোমধ্যে এসকে সিনহাকে রাষ্ট্রপতি করার প্রস্তাবও দিয়েছে বিএনপি। দলটির একাধিক শীর্ষনেতা যুগশঙ্খের কাছে দেশের প্রথম হিন্দু প্রধান বিচারপতিকে ‘প্রথম হিন্দু রাষ্ট্রপতি’ করার ইচ্ছার কথা জানিয়েছেন।
আরও বলা হয়, এর আগে প্রধান বিচারপতি থাকাকালীন এসকে সিনহাকে বিএনপি তাদের প্রস্তাবিত ‘নির্বাচনকালীন সহায়ক সরকার’র রাষ্ট্রপতি হিসেবে নাম প্রস্তাবের কথা বলে। বিএনপির একাধিক নেতা তখন তাকে ‘ঐকমত্যের রাষ্ট্রপতি’ হিসেবে উল্লেখ করেন।
যুগশঙ্খের প্রতিবেদনটিতে বলা হয়, বর্তমানে দলটি মনে করছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে এসকে সিনহাকে পূর্ণ মেয়াদের রাষ্ট্রপতি করা হবে। কারণ হিসেবে দলটির একাধিক নেতা জানিয়েছেন, বিচারপতি সিনহা অত্যন্ত সৎ ও বিজ্ঞ একজন আইনজ্ঞ। তাকে বিচারপতি করলে সমালোচনা থাকবে না।
আরও বলা হয়, সিনহাকে রাষ্ট্রপতি করে বিএনপি একটি বার্তা দেবে যে তারা সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষায় কাজ করতে বদ্ধপরিকর। এছাড়া তাকে রাষ্ট্রপতি করে বিএনপি দিল্লিকে বার্তা দিতে চায় যে তারা ভারতবিরোধী নয়। বরং প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক রেখেই চলতে চায়।
প্রতিবেদনটি অনুসারে, বিচারপতি সিনহাকে রাষ্ট্রপতি করার আলোচনা নিয়ে বাংলাদেশের একাধিক বুদ্ধিজীবীর কথায়, বাংলাদেশে বর্তমানে যে হারে ভারতবিরোধিতা বাড়ছে; সেটা কমাতে বিএনপির এই সিদ্ধান্ত কিছুটা হলেও কাজে দেবে। একই সঙ্গে দিল্লিও বিএনপির এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাবে।
প্রসঙ্গক্রমে এতে বলা হয়, বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করা এসকে সিনহা বাংলাদেশের সংবিধানের ষোড়শ সংশোধনীর বিরুদ্ধে হাইকোর্টের একটি রায় দিয়ে ক্ষমতাসীনদের বিরাগভাজন হন।
এরপর তিনি বাংলাদেশ ত্যাগে বাধ্য হন বলে সম্প্রতি টেলিভিশনে সাক্ষাৎকারে উল্লেখ করেছেন সিনহা। এছাড়া সদ্য প্রকাশিত আত্মজীবনীতেও তার দেশত্যাগ নিয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাঠগড়ায় তুলেছেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আসগর, রশিদ ও হাসানকে আইসিসির জরিমানা

খেলার খবর: আইসিসির আচরণবিধির লেভেল-১ ভঙ্গের কারণে জরিমানার কবলে পড়েছেন আফগানিস্তানের অধিনায়ক আসগর আফগান, লেগ-স্পিনার রশিদ খান ও পাকিস্তানের পেসার হাসান আলী।
এবারের এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে আচরণবিধি ভঙ্গের কারনে আসগর, রশিদ ও হাসানকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তিনজনকেই ১টি করে ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। এবারই প্রথম ডিমেরিট পেলেন রশিদ ও হাসান। তবে আফগান অধিনায়কের অ্যাকাউন্টে রয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট। কারণ এর আগে ২০১৭ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ চলাকালীন ১টি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন আসগর।
এশিয়া কাপে গতকাল সুপার ফোরের ম্যাচে মুখোমুখি হয়েছিল আফগানিস্তান ও পাকিস্তান। ম্যাচে আফগানিস্তান ইনিংসের ৩৭তম ওভারে রান নেওয়ার সময় পাকিস্তানের পেসার হাসানকে কাঁধ দিয়ে ধাক্কা দেন আফগানিস্তানের অধিনায়ক আসগর। যা আইসিসির নজর এড়ায়নি।
এ ছাড়া পাকিস্তান ইনিংসের ৪৭তম ওভারে পাকিস্তানের আসিফ আলীকে আউট করে তাকে প্যাভিলিয়নে ফেরত যাবার ইঙ্গিত দেন আফগানিস্তানের রশিদ। ফলে জরিমানার কবলে পড়লেন তিনি।
পাকিস্তানের হাসান আচরণবিধি ভঙ্গ করেছেন আফগানিস্তান ইনিংসের ৩৩তম ওভারে। নিজের ওভারে বল ডেলিভারি দিয়ে নিজেই ফিল্ডিং করে আফগান ব্যাটসম্যান হাশমতউল্লাহ শাহিদির উদ্দেশ্যে ক্ষুব্ধ মেজাজে বল ছোড়ার ভঙ্গি করেন হাসান। যা আইসিসির আচরণবিধি ভঙ্গের মধ্যে পড়েছে।
আসগর, রশিদ ও হাসানের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনে জরিমানা করেন আইসিসির এমিরেটস এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। তাকে সহায়তা করেন অন-ফিল্ড আম্পায়ার ভারতের অনিল চৌধুরী ও দক্ষিণ আফ্রিকার শন জর্জ ও থার্ড আম্পায়ার অস্ট্রেলিয়ার রড টাকার।
ম্যাচ শেষে তিন খেলোয়াড়কে ডাকেন আইসিসির এমিরেটস এলিট প্যানেলের ম্যাচ রেফারি পাইক্রফট। সকলেই তাদের দোষ স্বীকার করে জরিমানা মেনে নেন। সে কারণে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয় নয়, জাতীয়তাবাদী ঐক্য হচ্ছে : ওবায়দুল কাদের

দেশের খবর: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের সবচেয়ে জনপ্রিয় ও প্রাচীন দল আওয়ামী লীগ। এ রকম একটি দল ছাড়া জাতীয় ঐক্য হতে পারে না। তাই এখন যে ঐক্য হচ্ছে সেটা জাতীয় ঐক্য নয়, জাতীয়তাবাদী ঐক্য।
আজ শনিবার বিকালে ফেনী আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, দ্য ইন্ডিপেন্ডেন্ট ও রিসার্চ ডেভলোপমেন্ট সেন্টারের (আরডিসি) এক জনমত জরিপে উঠে এসেছে- দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার প্রতি ৬৬ শতাংশ জনগণের সমর্থন রয়েছে। এছাড়া আওয়ামী লীগকে পছন্দ করেন ৬২ শতাংশ জনগণ। আওয়ামী লীগের মতো এ রকম একটি দল ছাড়া জাতীয় ঐক্য হতে পারে না। তাই এখন যে ঐক্য হচ্ছে সেটা জাতীয় ঐক্য নয়, জাতীয়তাবাদী ঐক্য।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চাকরি না পেয়ে খুবি শিক্ষার্থী শ্যামনগরের সৈকতের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে খুবির খাজা গেটের পূর্ব দিকের ইসলামনগর জামে মসজিদ গলির ডান হাতের একটি দোতলা ভবনের মেছের রুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, সৈকতের পাশের দালানের প্রতিবেশী তার জানালা দিয়ে ফ্যানের সঙ্গে একজনকে ঝুলতে দেখেন। তিনি বিষয়টি জানালে সৈকতের রুমমেট, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশের উপস্থিতিতে দরজা ভেঙে ভিতরে ঢুকে সৈকতকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া পায়।

পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সৈকতের বাবার নাম কৃষ্ণ মন্ডল, মায়ের নাম রানী মন্ডল। গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নে।

ডায়েরির সুইসাইড নোট থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আরো দু’বছর আগে পোস্ট গ্রাজুয়েশন শেষ করলেও চাকরি না পাওয়ার হতাশা থেকেই আত্মহত্যা করেছেন সৈকত। তার রুমে বিসিএস প্রস্তুতির বিভিন্ন বই পাওয়া গেছে।

শিক্ষার্থীদের কাছ থেকে জানা যায়, সৈকত দু’বার বিসিএস পরীক্ষা দিয়েও উত্তীর্ণ হতে পারেননি। তার টেবিলের ড্রয়ার থেকে পাওয়া প্রেসক্রিপশন থেকে জানা যায়, সম্প্রতি হতাশা থেকে বাঁচতে ডাক্তারের শরণাপন্নও হয়েছিলেন।

সম্প্রতি সৈকত নিজের ব্যক্তিগত ডায়েরিতে হতাশার কথা লেখা শুরু করেন। তার রুম থেকে উদ্ধার হওয়া ডায়েরির একটি পাতায় লেখা রয়েছে- ‘অনেক স্বপ্ন ছিল চাকরি করবো, মার মুখে হাসি ফোটাবো। কিন্তু সব এলোমেলো হয়ে গেলো। মার শরীর খুব খারাপ। তবুও আমি খুলনা থেকে পড়ার কথা ভাবছি। বাড়িতে যেতে গেলে সবকিছু নিয়ে যেতে হবে। তাছাড়া আর কোনো উপায় নেই। না আছে টিউশনি, যার উপর নির্ভর করে খুলনায় চলছিলাম। কোনো চাকরিতেও ভয় পাচ্ছি। আজ এতো কঠিন অবস্থা তৈরি হয়ে গেলো। আমি শুধু বন্ধুদের কে কি করছে সেই দিকে খেয়াল করে চলছি। আমরা এক মেসে চার বন্ধু থাকতাম। এর মধ্যে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। অন্য তিনজন চাকরি পেয়েছে। আসলে প্রত্যেকটি কাজ করতে করতে সেটা ছেড়ে দিয়ে BCS এর দিকে যাওয়ায় হঠাৎ চাপ বেড়ে যায়। সে জন্য আমি আরও Abnormal Behaviour প্রদর্শন করছি। প্রজেক্টের কাজে চাপ থাকায় শরীরটা গড়তে পারিনি। সে জন্য অতিরিক্ত চাপ সহ্য হয়নি।’

হরিনটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির খান বলেন, সৈকতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সৌদিতে প্রথমবারের মতো সংবাদ উপস্থাপনায় নারী

বিদেশের খবর: সৌদি আরবে খবর পড়লেন প্রথম কোনো নারী। গত বৃহস্পতিবার সৌদি সরকারি টিভি চ্যানেলে খবর পড়েন বিয়াম আল দখিল। সহ-সংবাদ পাঠক উমর আল নাশওয়ানের সঙ্গে খবর পড়েন তিনি।
সৌদি প্রশাসনের এই উদ্যোগকে দেশটির নারীদের জন্য নতুন মাইলফলক বলে সোশ্যাল মিডিয়ায় অনেকে উল্লেখ করেছেন।
সাংবাদিকতার সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন বিয়াম আল দখিল। তবে এই প্রথম সৌদি আরবের টিভি চ্যানেলে খবর পড়লেন তিনি। এর আগে সিএনবিসি আরব-এ কাজ করতেন তিনি। এছাড়া বাহরাইনের আল-আরব চ্যানেলেও সাংবাদিকতার অভিজ্ঞতা রয়েছে তার।
সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন-২০৩০ অধীনে নারীদের জন্য একাধিক সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। দীর্ঘ কয়েক দশক পর সেদেশে স্টেডিয়ামে বসে খেলা দেখার অনুমতি পেয়েছেন নারীরা। অনুমতি পেয়েছেন গাড়ি চালানোর। এছাড়া চলতি দশক শেষ হওয়ার আগে চাকরিতে নারীদের সংখ্যা এক তৃতীয়াংশ করার প্রস্তাব দিয়েছেন যুবরাজ।
যদিও আন্তর্জাতিক সংস্থার সমীক্ষা অনুসারে এখনো গোটা বিশ্বে নারী স্বাধীনতার নিরিখে সবচেয়ে পিছিয়ে সৌদি আরবে।
গত জুনে থমসন রয়েটার্সের করা এক সমীক্ষায় দাবি করা হয়েছে, বিশ্বে নারীদের জন্য সবচেয়ে বিপদজনক ৫টি দেশের মধ্যে একটি সৌদি আরব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শাকিবকে জিতের শুভেচ্ছা

শাকিবকে জিতের শুভেচ্ছা

কর্তৃক daily satkhira

বিনোদনের খবর: পশ্চিমবঙ্গের ৮৪টি হলে শুক্রবার মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘নাকাব’ ছবিটি। এতে তার সহশিল্পী নুসরাত জাহান ও সায়ন্তিকা। ছবিটি মুক্তি উপলক্ষে শাকিবকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন কলকাতার অভিনেতা জিৎ।
‘নাকাব’ ছবিটি পরিচালনা করেছেন রাজীব। শ্রী ভেঙ্কটেশ ফিল্মের প্রযোজিত এ ছবিতে শাকিব খান দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। এতে আরও অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ, সুদীপ মুখোপাধ্যায় প্রমুখ।
শুরুতে ‘মাস্ক’ থাকলেও পরবর্তীতে ছবির নাম পরিবর্তন করে ‘নাকাব’ রাখা হয়। সাফটা চুক্তিতে বাংলাদেশেও ‘নাকাব’ মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
‘শিকারী’ ছবি দিয়ে পশ্চিমবঙ্গে তুমুল জনপ্রিয়তা পান ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। এরপর শাকিব অভিনয় করেছেন ‘নবাব’, ‘চালবাজ’, ‘ভাইজান এলো রে’ ছবিতে। এ ছবিগুলোও টলিউডে জনপ্রিয়তা পেয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জনগণের বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হয়েছি: ড. কামাল

দেশের খবর: গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল হোসেন বলেছেন, দেশের জনগণের চলাফেরার স্বাধীনতা নেই। তাই তারা দিশেহারা। দেশের জনগণ সুশাসন দেখতে চায়, একটি নিরাপদ ও স্থিতিশীল সমাজ নিশ্চিত করতে চায়। কার্যকর গণতন্ত্র ও আইনের নিরপেক্ষ প্রয়োগের মাধ্যমে সুশাসন দেখতে চায়। আমরা জনগণের বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হয়েছি।
আজ শনিবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে জাতীয় ঐক্য প্রক্রিয়া আয়োজিত নাগরিক সমাবেশে সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।
কামাল বলেন, দেশের স্বাধীনতায় বলা হয়েছে- জনগণ সব ক্ষমতার মালিক। কিন্তু আজ দেশের মানুষ ভোটাধিকার, মানবাধিকার, সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত। এসব অধিকার পুনোরুদ্ধার করতে হলে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি আশা করবো আজকে যারা এই নাগরিক সমাজে এসেছেন তারা জনগণের অধিকার নিয়ে কথা বলবেন এবং কাজ করবেন।
ড. কামাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি ও যুক্তফ্রন্টের চেয়ারম্যান ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাইক্রোফোন হাতে নিয়ে উপস্থিত জনতার উদ্দেশে বলেন, ‘আমরা জাতীয় ঐক্যের অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছি। শ্লোগান বন্ধ করে সুশৃঙ্খলভাবে অবস্থান করে সহযোগিতা করবেন অনুষ্ঠান সুন্দরভাবে পরিচালনার জন্য।
এদিকে সমাবেশে দেওয়া বক্তব্যে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের অবিলম্বে মুক্তি দাবি করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
সমাবেশে অন্যদের মধ্যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আব্দুল মঈন খান, জেএসডির সভাপতি আসম আবদুর রব, নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টির (কাজী জাফার) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব আ ব ম মোস্তফা আমিন, বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, গণ ফোরামের সাধারণ নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন, নিতাই রায় চৌধুরী, ঐক্য প্রক্রিয়ার নেতা সুলতান মোহাম্মদ মনসুর প্রমুখ বক্তব্য দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest