সর্বশেষ সংবাদ-
শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম – সদস্য সচিব শফিকুলইন্টারনেট ব্যবহারকারী ৮৮% শিশু-কিশোর, ৫৩% অনলাইন যৌন হয়রানির শিকার২৪ ঘন্টা ধরে নিখোঁজ ব্যবসায়ী হাকিমের সন্ধান চায় পরিবারপুলিশও হবেন, দলীয় এজেন্ডাও বাস্তবায়ন করবেনএটা হতে পারে না, বললেন হাসনাতচতুর্থ ব্যারিকেড অতিক্রম করে বাহুবলে এনসিপি নেতারাদেবহাটায় ১০০ কেজি জেলি-পুশকৃত চিংড়ি জব্দ : তিন ব্যবসায়ীকে জরিমানাশ্যামনগরের ভেটখালী বিলে পানিতে জলাবদ্ধতা : কৃষকের মাথায় হাতসংবাদ সম্মেলনে রাস্তা দখলের অভিযোগ অস্বীকার : রাস্তাটি ক্রয়কৃত দাবি ওমর ফারুকেরদক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যুসাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করল ১৭ বিজিবি

ইংরেজি ভাষার সবচেয়ে আনন্দদায়ক ১০ শব্দ

অনলাইন ডেস্ক: সবচেয়ে সুখকর বা আনন্দদায়ক শব্দ কোনটা? এমন প্রশ্ন সচরাচর করা হয় না। তবে এমন প্রশ্ন নিয়েই কাজ করেছেন একদল গবেষক। তারা ইংরেজি ভাষার সবচেয়ে সুখকর শব্দটির খোঁজও পেয়েছেন। গবেষকরা ইংরেজি ভাষার সুখকর শব্দটির খোঁজ পেতে বহুল ব্যবহৃত ১০ হাজার ইংরেজি শব্দ নিয়ে কাজ শুরু করেন। বহুল ব্যবহৃত ইংরেজি শব্দগুলো পেতে তারা টুইটার, গুগল বুকস, মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস ও গানের কথার আশ্রয় নেন।
এরপর শুরু করেন সুখকর শব্দ খোঁজার কাজ। শব্দ খুঁজতে চালান সমীক্ষা। সবচেয়ে সুখকর শব্দ ও সবচেয়েকম সুখকর শব্দ এমন ক্যাটাগরিতে সমীক্ষায় শব্দগুলো আলাদা করা হয়। প্রত্যেক শব্দের জন্য রাখা হয় ৯ পয়েন্ট। এছাড়াও প্রত্যেক শব্দের জন্য রাখা হয় আলাদা রেটিং ব্যবস্থা।
এরপর আসে বহুল কাঙ্ক্ষিত ফলাফল। গবেষকরা খুঁজে পান ইংরেজি ভাষার সবচেয়ে সুখকর শব্দটি।
গবেষকদের সমীক্ষা অনুযায়ী সবচেয়ে সুখকর শব্দটি ‘হাসি’। এরপর রয়েছে ‘সুখ’ আর সবচেয়ে কম সুখকর শব্দটি হলো ‘সন্ত্রাসী’।
গবেষকদের গবেষণা অনুযায়ী ইংরেজি ভাষায় প্রথম ১০টি সুখকর শব্দ হলো- ‘হাসি’, ‘সুখ’, ‘ভালবাসা’, ‘সুখী’, ‘হাসানো’, ‘হাস্যময়’, ‘চমৎকার’, ‘আনন্দ’, ‘সফলতা’, ‘জয়’, ‘রংধনু’।
ভারমন্ট বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক গবেষণাটি করেন। গবেষণার নেতৃত্ব দেন ইসাবেল ইসাবেল ক্লোউম্যান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতিসংঘের প্রতিবেদন প্রত্যাখান করেছে মিয়ানমার

অনলাইন ডেস্ক: রোহিঙ্গা সংকটের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন প্রত্যাখান করেছে মিয়ানমার। সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের দায়ে দেশটির শীর্ষ ছয় সামরিক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত এবং বিচার হওয়া দরকার।
সোমবার প্রকাশিত ওই প্রতিবেদনের প্রতিক্রিয়ায় মিয়ানমার সরকারের মুখপাত্র জাও হুতাই বুধবার বলেছেন, ‘মিয়ানমারের জাতিসংঘের এই প্রতিবেদনের কোনো মূল্য নেই। আমরা এসব তথ্য-প্রমাণের সঙ্গে একমত নই এবং জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল যেসব সুপারিশ করেছে তা গ্রহণ করছি না।’
জাতিসংঘের প্রতিবেদনকে ‘যৌক্তিক’ বলে দাবি করেছেন জাতিসংঘের যুক্তরাষ্ট্রের দূত নিকি হ্যালি। ‘গণহত্যা’ শব্দটি ব্যবহার না করলেও তিনি মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া বক্তৃতায় বলেছেন, ‘বিশ্ব আর এ কঠিন সত্য এড়িয়ে যেতে পারবে না। সহিংসতার জন্য এই প্রতিবেদনে দোষীদের চিহ্নিত করা হয়েছে এবং তারা হল বার্মিজ সেনা ও নিরাপত্তাবাহিনী।’ সূত্র: দ্য স্ট্রেইটস টাইমস ও রয়টার্স

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লিনেটকে উড়িয়ে দিয়ে দ্বিতীয় রাউন্ডে সেরেনা

খেলার খবর: মেয়েদের সিঙ্গলসের প্রথম রাউন্ডে পোলান্ডের মাগদা লিনেটকে উড়িয়ে দিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠলেন সেরেনা উইলিয়ামস। ম্যাচের ফল ৬-৪, ৬-০।
ফরাসি ওপেনের মতো এই প্রতিযোগিতায় ‘ক্যাটসুট’ পরে খেলেননি সেরেনা। কিন্তু এ পোশাকেও রয়েছে অভিনবত্ব। পোশাকের নাম ‘হাইপবিস্ট টুটু’। যা অনেকটা ব্যালে-র পোশাকের মতো দেখতে। সেরেনার অনুরোধে বিশেষ ভাবে এই পোশাক বানিয়েছে একটি স্পোর্টস ব্র্যান্ড। প্রথম রাউন্ড পার করেছেন ভিনাস উইলিয়ামসও।
অন্যদিকে যুক্তরাষ্ট্র ওপেনের প্রথম রাউন্ডে রাফায়েল নাদালের বিরুদ্ধে খেলতে নেমে আহত হয়ে কোর্ট ছাড়লেন দাভিদ ফেরার। প্রথম সেটে নাদাল ৬-৪ এগিয়ে থাকলেও দ্বিতীয় সেটের সময়ে পায়ের পেশিতে সমস্যা শুরু হয় ফেরারের। তবুও ৪-৩ সেটে এগিয়ে ছিলেন এই স্প্যানিশ তারকা।
কিন্তু শেষমেষ লড়াই চালিয়ে যেতে পারেননি ফেরার। ম্যাচ শেষে প্রতিপক্ষের এই অবস্থা দেখে নাদাল বললেন, আমার অন্যতম প্রিয় বন্ধু দাভিদ। ওকে এ ভাবে সরে যেতে দেখে সত্যি হতাশ হয়ে পড়েছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী সাতক্ষীরার ড. মতিউর রহমান আর নেই

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ আনবিক শক্তি কমিশনের সাবেক পরিচালক বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম মতিউর রহমান মারা গেছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে নিজ বাসভবনে স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

আজ বুধবার দুপুর আড়াইটায় সাতক্ষীরার তালা উপজেলার যুগিপুকুরিয়া গ্রামের পাটকেলঘাটায় সোনামনি কিন্ডার গার্টেন স্কুলে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

মৃত্যুকালে এই পরমাণু বিজ্ঞানী চার মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ড. এম মতিউর রহমান লন্ডনের দারহাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। এর পর তিনি বাংলাদেশ আনবিশ শক্তি কমিশনে চাকরিতে যোগদান করেন। কর্মরত অবস্থায় তিনি বিশ্বের ৪৫টি দেশ ভ্রমণ করেছেন। তিনি বর্তমানে পাটকেলঘাটা সোনামনি কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলেন।

এ ছাড়া ক্ষুদে বিজ্ঞানীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন মতিউর রহমান। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রয়াত ড. ওয়াজেদ আলী মিয়ার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতে বামপন্থী বুদ্ধিজীবী-লেখকদের গণগ্রেফতার

বিদেশের খবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার ষড়যন্ত্রের সঙ্গে বামপন্থীদের যোগসাজশ রয়েছে- এ অভিযোগে ভারতের পুলিশ মঙ্গলবার বিভিন্ন রাজ্যে নামকরা বামপন্থী লেখক, বুদ্ধিজীবী ও মানবাধিকারকর্মীদের বাড়ি বাড়ি হানা দিয়ে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে।

দিল্লি, মুম্বাই, হায়দরাবাদ ও রাঁচি থেকে শুরু করে আরও অনেক স্থানে ওই পুলিশি অভিযান চলে। খবর বিবিসির।

মাওবাদীদের সমব্যথী বলে পরিচিত কবি ভারভারা রাওকে হায়দরাবাদ থেকে এবং শীর্ষ মানবাধিকার সংগঠন পিপলস ইউনিয়ন অব সিভিল লিবার্টিজ বা পিইউসিএলের প্রধান সুধা ভরদ্বাজকে ফরিদাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে।

এ ছাড়া প্রাবন্ধিক ও মানবাধিকারকর্মী গৌতম নওলাখাকে দিল্লি থেকে গ্রেফতার করেছে পুলিশ। অরুণ ফেরেরা ও ভেনন গঞ্জালভেজকে মহারাষ্ট্রের থানে ও মুম্বাই থেকে আটক করা হয়েছে।

গত বছর ৩১ ডিসেম্বর মহারাষ্ট্রের ভীমা কোরেগাঁওতে প্রায় তিন লাখ দলিত মানুষ জড়ো হয়েছিলেন মারাঠা পেশোয়াদের বিরুদ্ধে তাদের বিজয়ের ২০০ বছর উদযাপন করতে।। দলিতরা ভীমা কোরেগাঁওয়ের সেই যুদ্ধে ব্রিটিশদের পক্ষে লড়াই করেছিল।

দক্ষিণপন্থী কিছু সংগঠন ওই উদযাপনের বিরোধিতা করায় অশান্তি শুরু হয়, যা পরে হিংসাত্মক হয়ে ওঠে। পরবর্তী তিন দিন ধরে নানা শহরে অশান্তি ছড়িয়ে পড়ে ও অন্তত একজন নিহত হন।

পুনে শহরের পুলিশ ওই ঘটনার তদন্ত করছিল এবং সেই সূত্রেই মঙ্গলবার দেশজুড়ে তল্লাশি অভিযান চালানো হয় বলে সেখানকার পুলিশ বলছে।

তারা বলছে, ওই ঘটনার তদন্তের সূত্রে এর আগে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল। তাদের কাছ থেকে যেসব ব্যক্তির নাম পাওয়া গিয়েছিল, তাদের বাড়িতেই তল্লাশি অভিযান চালানো হয়।

সকাল থেকে তল্লাশি শুরু হওয়ার পরে থেকেই মানবাধিকারকর্মীরা ওইসব ব্যক্তির বাড়ির সামনে জড়ো হয়ে গিয়েছিলেন।
দেশজুড়ে ওই তল্লাশি অভিযান আর পাইকারি গ্রেফতারের তীব্র সমালোচনা করেছেন ভারতের নামকরা মানবাধিকারকর্মী ও লেখক-বুদ্ধিজীবীরা।

লেখিকা অরুন্ধতী রায় সাংবাদিকদের জানিয়েছেন, জনসমক্ষে যারা (কথিত গোরক্ষক) মানুষকে পিটিয়ে হত্যা করছে তাদের না ধরে উকিল, কবি, লেখক আর মানবাধিকারকর্মীদের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে।

হিন্দু আধিপত্যের বিরুদ্ধে যারা মুখ খুলবেন, তাদের অপরাধী সাজানো হবে। এটি কি আগামী নির্বাচনের প্রস্তুতি শুরু হল?

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, ভারতে আইনজীবী, সাংবাদিক, অধিকারকর্মী এবং মানবাধিকারের রক্ষকদের বিরুদ্ধে এক বিরাট দমন অভিযান শুরু হয়েছে। এসব গ্রেফতারের ঘটনা উদ্বেগজনক এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে সরকার এ কাজ করছে কিনা সে প্রশ্ন উঠেছে।

খ্যাতনামা ইতিহাসবিদ রামচন্দ্র গুহ টুইটারে এই গ্রেফতার অভিযানের নিন্দা করে বলেছেন, এটি খুবই উদ্বেগজনক। দেশের স্বাধীন কণ্ঠগুলো রুদ্ধ করার এই অভিযান বন্ধ করতে সুপ্রিমকোর্টের এখনই হস্তক্ষেপ করা উচিত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পর্তুগালের আন্তঃসাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ

বিনোদনের খবর: পর্তুগালের পোর্তোর বাতায়লার হোটেল মুভএর স্কয়ারে দিনব্যাপী এসপাচো টি.সি.সি ওর উদ্যোগে এবং ইউরোপীয় ইউনিয়ন, পর্তুগাল সরকার ও পোর্তো সিটি কার্পোরেশনের সহায়তায় আগামী রবিবার ২০ দেশের অংশগ্রহণের মধ্যে দিয়ে নিজ নিজ দেশের সংস্কৃতি তুলে ধরার প্রয়াসে এক আন্তঃসাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এটি মূলতো একটি আন্তঃসাংস্কৃতিক সন্ধ্যা, যেখানে বিভিন্ন জাতি তাদের জাতীয় সাংস্কৃতিক গ্রুপ সঙ্গীত, নাচগান, কবিতা, কারুশিল্প এবং ফ্যাশন শো পরিবেশন করবে।
এতে প্রথম বারের মত বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর উদ্যোগে পর্তুগাল প্রবাসী ফ‍্যাশন ডিজাইনার শারমিন মৌর পরিচালনায় সম্পূর্ণ বাংলাদেশি পোশাকের উপর একটি ফ‍্যাশন শো, স্পেন প্রবাসী নৃত্য শিল্পী মোহনা চৌধুরী দেশীয় নৃত্য পরিবেশন ছাড়াও বাংলাদেশের সংস্কৃতির ঐতিহ্যের অংশ হিসেবে মেহেদী ডিজাইন করবেন পর্তুগালের বাংলাদেশি প্রবাসী মিসেস তন্মি।
আন্তর্জাতিক এই সাংস্কৃতিক আয়োজনকে ঘিরে পোর্তো ও লিসবন শহরসহ বাংলাদেশি কমিউনিটির মধ্যে ঈদ পরবর্তী আরেকটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এই নিয়ে বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর সভাপতি শাহ আলম কাজল বলেন, আন্তঃসাংস্কৃতিক এই আয়োজনে গত কয়েকদিন থেকেই অংশগ্রহণকারী বাংলাদেশের শিল্পী ও কলাকুশলীদের আপ্রাণ প্রচেষ্টা চলছে বিদেশের মাটিতে আমাদের দেশীয় সংস্কৃতি সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে। তাই সবার নজর এখন আগামী ২ তারিখের অনুষ্ঠানের দিকে।
এছাড়াও উক্ত আন্তঃসাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর সহযোগিতায় থাকছেন প্রধান উপদেষ্টা মোশাররফ হোসেন কিরন, জাফর আহমেদ, সাধারন সম্পাদক আব্দুল আলিম, তোহিদুল ইসলাম, মোহাব্বত আলম টিপু, কামাল হোসেন,বেলাল হোসেন প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোহিঙ্গা তরুণীদের সাথে স্থানীয়দের প্রকাশ্য ও গোপনে বিয়ে অব্যাহত

অনলাইন ডেস্ক: চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে স্থানীয় যুবক ও মিয়ানমারের রোহিঙ্গা তরুণীদের মধ্যে বিয়ের হার অনেক বেড়ে গেছে। এ অবস্থায় বিভাগের চার জেলায় বিয়ে নিবন্ধনের বিষয়ে কাজিদের প্রতি বিশেষ নির্দেশ জারি করেছে সরকার। তবে মাঠ পর্যায়ে কাজীদের মধ্যে এই প্রজ্ঞাপন এখনো পৌঁছায়নি।
রোহিঙ্গা তরুণীদের সাথে স্থানীয়দের প্রকাশ্য ও গোপনে বিয়ে অব্যাহত আছে। ‘মানবিকতার বিচারে’ স্থানীয় যুবকেরা অসহায় তরুণীদের বিয়ে করছেন।
এ অবস্থায় উদ্বিগ্ন হয়ে উঠেছে সরকার। সম্প্রতি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারিকৃত বিশেষ নির্দেশে বলা হয়েছে, মিয়ানমার থেকে সম্প্রতি বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গা নারীদের সঙ্গে বাংলাদেশিদের বিয়ের প্রবণতা বেড়ে গেছে। এ অবস্থায় বিয়ে নিবন্ধনে কাজীদের সর্তক থাকতে বলা হয়।
বান্দরবান কাজি সমিতির সভাপতি মাওলানা আবুল কাসেম জানান, সরকারি এই প্রজ্ঞাপন তারা পেয়েছেন। তারা সর্তকও রয়েছেন।
তবে রোহিঙ্গা নারীদের সাথে স্থানীয়দের বিয়ে থেমে নেই। কাজীরা বিয়ে রেজিস্ট্রি না করলেও শুধু কলেমা পড়ে অনেকে বিয়ে করছেন এমন অভিযোগ তারা শুনেছেন। মাওলানা আবুল কাসেম জানান, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও চট্টগ্রাম জেলায় যে কোনও বিয়ের ক্ষেত্রে বর-কনে বাংলাদেশি নাগরিক কি না সেবিষয় নিশ্চিত হয়েই নিবন্ধন করতে বলা হয়েছে। বিয়ের সময় জাতীয় পরিচয়পত্র দেখে জাতীয়তা সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই নিবন্ধন করতে হবে প্রজ্ঞাপনে।
স্থানীয়রা জানান, বান্দরবানের সুয়ালকেও গত সপ্তাহেও মরিয়ম (২১) নামে এক রোহিঙ্গা নারীর সাথে স্থানীয় এক যুবকের বিয়ে হয়েছে। তবে বিষয়টি জানাজানি হয়ে পড়ায় বউ নিয়ে যুবক এলাকা ছেড়ে পালিয়েছে।
এ বিষয়ে বান্দরবান জেলা প্রশাসক আসলাম হোসেন জানিয়েছেন, তারা সর্তক আছেন। যাচাই বাছাই করে বিয়ে নিবন্ধন করতে কাজীদের নির্দেশনা দেওয়া হয়েছে।
অবাধে রোহিঙ্গা নারীদের বিয়ে ও মেলা মেশা দেশের জন্য বড় ধরনের সমস্যা তৈরি করবে বলে জানান বিশেষজ্ঞরা। রোহিঙ্গা তরুণীদের অনাগত সন্তান বাংলাদেশের নাগরিকত্ব যেমন দাবি করবে সাথে বিয়ের কিছুদিন পর বিবাহিত রোহিঙ্গারাও বাংলাদেশি বলে দাবি করতে পারে। এ থেকে সৃষ্ট জটিলতা এড়াতে রোহিঙ্গা-বাংলাদেশি বিয়ে বন্ধে এখনই কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভেজাল দুধ চেনার অব্যর্থ ৫ উপায়

অনলাইন ডেস্ক: ব্যবসায় অধিক লাভের আশায় দিনের পর দিন বেড়েই চলেছে ভেজালের কারবার। নিত্যপ্রয়োজনীয় জিনিসে বিভিন্ন ভাবে ভেজালের ব্যবহার এখন প্রতিদিনের ব্যাপার। সম্প্রতি প্লাস্টিকের দুধ নিয়ে আতঙ্ক ছড়িয়েছিল।
সোশ্যাল মিডিয়া বা সংবাদ মাধ্যমগুলির মাধ্যমে জনসাধারণের মধ্যে প্রবাহিত হয়েছিল সেই আতঙ্ক। কিন্তু কী ভাবে চিনবেন ভেজাল দুধ? তেমন কোনও উপায় আছে কি? উপায় আছে। জেনে নিন ভেজাল দুধ চেনার সহজ উপায়-
১। ভেজাল দুধ হাতে নিয়ে ঘষলে সাবানের মতো অনুভূতি হবে।
২। কিছুটা দুধ নিয়ে তার মধ্যে সালফিউরিক অ্যাসিড মিশিয়ে দেখুন। যদি নীল রং দেখা যায়, বুঝতে হবে ফর্মালিন মেশানো রয়েছে দুধে।
৩। কয়েক ফোঁটা দুধ ঘরের মেঝেতে ঢেলে দিন। মাটির ঢাল অনুযায়ী দুধ গড়িয়ে যাবে। দুধ খাঁটি হলে মেঝেতে সাদা দাগ পড়বে। কিন্তু ভেজাল দুধে কোনও দাগ থাকবে না।
৪। ফাঁকি দেয়ার জন্য অসাধু ব্যবসায়ীরা আটা, গুঁড়া দুধ, ময়দা এমনকি চালের গুঁড়োও দুধের সঙ্গে মেশান। এতে দুধের আপেক্ষিক ঘনত্বের খুব বেশি হেরফের হয় না। দুধে এসব ভেজাল মেশানো আছে কি না, তা বোঝার জন্য দু চামচ দুধ একটি কাপে নিন। এতে দুই ফোঁটা টিংচার আয়োডিন মিশিয়ে দিন। দুধের রং হালকা নীল হলে বুঝবেন, এতে ভেজাল হিসেবে আটা বা ময়দা মেশানো রয়েছে।
৫। অনেক সময় দুধে কার্বোহাইড্রেট মেশানো হয়। আধা কাপ দুধ একটা পাত্রে নিয়ে তার মধ্যে ২ চামচ লবণ দিন। দুধের রং নীল হয়ে যায় বুঝতে এতে কার্বোহাইড্রেট মেশানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest