সর্বশেষ সংবাদ-
শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম – সদস্য সচিব শফিকুলইন্টারনেট ব্যবহারকারী ৮৮% শিশু-কিশোর, ৫৩% অনলাইন যৌন হয়রানির শিকার২৪ ঘন্টা ধরে নিখোঁজ ব্যবসায়ী হাকিমের সন্ধান চায় পরিবারপুলিশও হবেন, দলীয় এজেন্ডাও বাস্তবায়ন করবেনএটা হতে পারে না, বললেন হাসনাতচতুর্থ ব্যারিকেড অতিক্রম করে বাহুবলে এনসিপি নেতারাদেবহাটায় ১০০ কেজি জেলি-পুশকৃত চিংড়ি জব্দ : তিন ব্যবসায়ীকে জরিমানাশ্যামনগরের ভেটখালী বিলে পানিতে জলাবদ্ধতা : কৃষকের মাথায় হাতসংবাদ সম্মেলনে রাস্তা দখলের অভিযোগ অস্বীকার : রাস্তাটি ক্রয়কৃত দাবি ওমর ফারুকেরদক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যুসাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করল ১৭ বিজিবি

উত্তর কোরিয়াকে বিপজ্জনক ঘোষণা জাপানের

বিদেশের খবর: এখন পুরোপুরি বিপদ কাটেনি। বিশ্বের জন্য এখনও চরম আতঙ্কের বিষয় উত্তর কোরিয়া। কড়া ভাষায় পিয়ংইয়ং-এর সমালোচনা করে শ্বেতপত্র প্রকাশ করল জাপান।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সিঙ্গাপুরে শান্তি বৈঠকের পরেও নিজেদের চরিত্রে বদল করেননি দেশটির সর্বাধিনায়ক কিম জং উন। বরং সকলের অলক্ষ্যে এখনও চালিয়ে যাচ্ছে পারমাণবিক পরীক্ষা-নিরীক্ষা। এই নিয়েই মঙ্গলবার ক্ষোভ প্রকাশ করে জাপানের প্রতিরক্ষা দফতর। জানিয়েছে, উত্তর কোরিয়ার কার্যকলাপ কেবল ওই অঞ্চলই নয়, সমগ্র বিশ্বের কাছেই অত্যন্ত আতঙ্কের।
আমেরিকার মতই জাপানও বারবার চেয়ে এসেছে নিরস্ত্রীকরণের পথে হাঁটুক কিম। চলতি বছরের ১২ জুন সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে করমর্দন করেন কিম। শর্তসাপেক্ষে মেনে নেন আমেরিকার নিরস্ত্রীকরণের দাবি।
তবে জাতিসংঘের সাম্প্রতিক রিপোর্ট কিন্তু অন্য কথা বলছে। সেখানে বলা হয়েছে, এখনও আগের মতই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে পিয়ংইয়ং। আন্তর্জাতিক বিশ্বের নজর এড়িয়ে এখনও অনেক দেশে অস্ত্র বিক্রি করে চলেছে তারা। চালিয়ে যাচ্ছে তারা পারমাণবিক পরীক্ষা। কারণ এখনও পর্যন্ত পারমাণবিক কেন্দ্রগুলোকেই ধ্বংস করতে পারেনি উত্তর কোরিয়া। প্রকাশিত শ্বেতপত্রে এই বিষয়গুলো নিয়েই সরব হয়েছে টোকিও। উত্তর কোরিয়ার বিষয়ে এখনই যে তারা নীতি বদলাচ্ছে না তা স্পষ্ট জানিয়ে দিয়েছে জাপানের প্রতিরক্ষা দফতর।
নিরস্ত্রীকরণ না করা পর্যন্ত উত্তর কোরিয়ার সঙ্গে বিভিন্ন দেশের বাণিজ্যিক সম্পর্ক বন্দের নির্দেশ দেয় জাতিসংঘ। আন্তর্জাতিক এই সংগঠনের নির্দেশ অমান্য করে পিয়ংইয়ং-এর সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়ায় রাশিয়া ও চীনের একাধিক সংস্থাকে কালো তালিকাভুক্ত করেছে আমেরিকা।
ওয়াশিংটনের এই পদক্ষেপের পাশে দাঁড়িয়ে একে স্বাগত জানিয়েছে জাপান। উত্তর কোরিয়াকে ভর্ৎসনা করে সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও-র কোরিয়া সফর বাতিল করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যাকে সমর্থন করেছে জাপান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৫ ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা অসম্ভব

স্বাস্থ্য কণিকা: ক্যান্সারে আক্রান্তকে মৃত্যুর হাত থেকে বাঁচানো সম্ভব। কিন্তু তার জন্য রোগটি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা খুবই জরুরী। কিন্তু কিছু কিছু ক্যান্সার রয়েছে যেগুলো প্রাথমিক পর্যায় শনাক্ত করা প্রায় অসম্ভব। তাই এসব ক্যান্সারে বেশিরভাগ সময়েই আক্রান্তকে মৃত্যুর হাত থেকে বাঁচানো সম্ভব হয় না। জেনে নিন তেমনই ৫টি ক্যান্সারের কথা-

১) কিডনির ক্যান্সার-
কিডনির ক্যান্সারের উপসর্গগুলো হল, পিঠের নিচের দিকে ব্যথা, সার্বক্ষণিক ক্লান্তি, অকারণে ওজন কমে যাওয়া এবং মূত্রের সঙ্গে রক্তপাত। কিডনি শরীরের অনেক ভেতরে বলে এতে টিউমার হলেও সাধারণ শারীরিক পরীক্ষায় ধরা পড়ে না। আর কিডনি ক্যান্সারের জন্য নিয়মিত করানো যায় তেমন কোনও পরীক্ষাও নেই।

২) ব্রেন ক্যান্সার-
মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ডের টিউমার শনাক্ত করা যায় তখনই যখন এর উপসর্গগুলো প্রকাশ পায়। কিন্তু বেশিরভাগ সময়েই এসব উপসর্গ এতই সাধারণ যে তাকে তেমন একটা গুরুত্ব দেন না আক্রান্তরা। যেমন- হাত কাঁপা, কথা জড়িয়ে যাওয়া, ব্যক্তিত্বে সূক্ষ্ম পরিবর্তন ইত্যাদি। ব্রেন ক্যান্সারের আরেকটি উপসর্গ হল মাথাব্যথা। সাধারণত এমআরআই বা মস্তিষ্কের সিটি স্ক্যান ছাড়া ব্রেন ক্যান্সার ধরা পড়ে না।

৩) ওভারিয়ান ক্যান্সার-
নারীরা যত রকমের ক্যান্সারে আক্রান্ত হন তার মধ্যে মাত্র ৩ শতাংশ হল জরায়ু বা ওভারিয়ান ক্যান্সার। কিন্তু প্রাথমিক পর্যায়ে মাত্র ২০ শতাংশ ওভারিয়ান ক্যান্সার শনাক্ত করা যায়। মূলত, পেটের ভেতরে থাকার কারণে এবং প্রাথমিক পর্যায়ে তেমন কোনও উপসর্গ না থাকায় তা শনাক্ত করা কঠিন। সাধারণত তৃতীয় বা চতুর্থ স্টেজের পর তা শনাক্ত হয়।

৪) লাং ক্যান্সার-
বেশিরভাগ ক্ষেত্রেই লাং ক্যান্সার বা ফুসফুসের ক্যান্সার ছড়িয়ে যাবার পড়েই ধরা পড়ে। কাশি, নিউমোনিয়া, নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া, রক্ত এবং লিম্ফ সিস্টেমে ছড়িয়ে পড়ে ততদিনে। ফুসফুসের ক্যান্সারও প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে না কারণ, এর তেমন কোনও উপসর্গ থাকে না এমনকি চেস্ট এক্সরেতেও ধরা পড়ে না। পিইটি বা সিটি স্ক্যানে তা ধরা পড়তে পারে। শেষ দিকে ধরা পড়লে ফুসফুস ক্যান্সারে বাঁচার সম্ভাবনা কম।

৫) লিভার ক্যান্সার-
একদম শেষের দিকে এর উপসর্গ বোঝা যায় বলে লিভার ক্যান্সার শনাক্ত করা বেশ কঠিন। টিউমারটি যদি ছোট হয় তাহলে ভালভাবে বোঝা যায় না। কারণ, লিভারের বেশিরভাগটাই পাঁজরের নিচে ঢাকা থাকে। যাদের মদ্যপানের অভ্যাস রয়েছে বা লিভার সিরোসিস রয়েছে, তাদের লিভার ক্যান্সারের ঝুঁকি বেশি। প্রতিনিয়ত বাড়ছে ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা। তাই সতর্ক থাকা ও নিয়মিত ডাক্তারের পরামর্শ নেয়াটা খুবই জরুরী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অক্টোবরে আসছে ‘দেবী’

বিনোদনের খবর: অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ ছবিটির মুক্তি আরও এক মাস পিছিয়েছে। ছবির অভিনেত্রী ও প্রযোজক জয়া আহসান ফেসবুকে এ তথ্য জানিয়েছেন। ছবিটি আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু তা আর হচ্ছে না। সবকিছু ঠিক থাকলে অক্টোবরের মাঝামাঝি মুক্তি পাবে ঢালিউডের আলোচিত এ ছবিটি।
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মিসির আলি চরিত্রকে নিয়ে লেখা প্রথম উপন্যাস ‘দেবী’ অবলম্বনে এ ছবিটি নির্মাণ করা হয়েছে। ছবিতে ফেসবুকে জয়া আহসান জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে আমরা ‘দেবী’ টীম চলচ্চিত্রটি মুক্তির তারিখ পিছিয়ে দেবার সিদ্ধান্ত নিয়েছি। ‘দেবী’ এখন শুধু একটি চলচ্চিত্র নয়, ‘দেবী’ আমার কাছে একটি সম্পদ। আমার শুভাকাঙ্ক্ষীদের জন্য আমার উপহার। আর এই উপহার শুভ দিনে শুভ ক্ষণেই দর্শকদের কাছে তুলে দিতে চাই আমি। হুমায়ূন আহমেদ এবং তার সৃষ্ট মিসির আলি, রানু, আনিস, নীলু, আহমেদ সাবেত চরিত্রগুলো বড় পর্দায় দেখবার জন্য আমি মুখিয়ে আছি। আমি নিশ্চিত আপনারাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আপনাদের এই আগ্রহের প্রতি সম্মান রেখেই আরেকটি মাস আপনাদের কাছে চাইছি।
তিনি আরও লিখেছেন, ‘দেবী’ যেহেতু সরকারি অনুদান পেয়েছে, অনুদান কমিটি ছবিটি দেখবেন। আমাদের সেন্সর বোর্ডের বিজ্ঞ জুরিবোর্ড দেখবেন। তাদের মতামত পাবার পরপরই আমরা ‘দেবী’ আপনাদের কাছে তুলে দিতে পারবো। সবকিছু ঠিক থাকলে অক্টোবরের মাঝামাঝি সময়ে বড় পর্দায় দেশের বড় বড় প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাবে ‘দেবী’। আশা করছি আপনারা শুরু থেকে যেভাবে আমাদের সাথে ছিলেন, শেষ পর্যন্ত আপনাদের পাশে পাবো। সাংবাদিক ভাইদের প্রতি কৃতজ্ঞতা, ছায়ার মত আমাকে সমর্থন করার জন্য। আপনাদের এই ভালোবাসা একজন নতুন প্রযোজক হিসেবে আমার জন্য আশীর্বাদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিজেকে পুরোপুরি পাল্টে ফেললেন সাইফ আলি খান

বিনোদনের খবর: ভারতের জয়পুরে কৃষ্ণসার হরিণ শিকার মামলার রায়ের সময় থেকেই তার চেহারার পরিবর্তন চোখে পড়ে। কিন্তু কী কারণে নিজেকে পুরোপুরি পাল্টে ফেললেন সাইফ আলি খান, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি। লম্বা দাড়ির সঙ্গে পেটানো শরীর নিয়ে সইফ আলি খান কোন সিনেমার শুটিং শুরু করলেন, তা এবার প্রকাশ্যে এল।
বর্তমানে ‘হান্টার’ ছবির শুটিং শুরু করেছেন সাইফ আলি খান। আর সেই সিনেমার শুটিংয়ের জন্যই নিজের চেহারায় আমূল পরিবর্তন আনেন তিনি। ‘হান্টার’ ছবিতে সাইফেরপ্রথম লুক ও এবার এল প্রকাশ্যে। যেখানে সইফ আলি খানকে একজন নাগা সাধুর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে বলে জানা গেছে।
সাইফ আলি খানের এই সাধুর লুকের সঙ্গে ‘পাইরেটস অফ ক্যারাবিয়ান’ ছবির জনি ডেপ’র মিল খুঁজে পাচ্ছেন অনেকেই। আর সেই কারণেই এবার ভাইরাল হল সাইফ আলি খানের সাধুর বেশে প্রথম লুক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ধর্ষণ চেষ্টার মিথ্যা মামলা করায় নাজমার ৩ বছর জেল

আসাদুজ্জামান: সাতক্ষীরায় ধর্ষন চেষ্টার মিথ্যা অভিযোগে এনে মামলা দায়ের করায় বাদী আনু ওরফে নাজমা আক্তারকে ৩ বছর সশ্রম কারাদন্ড, ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন আদালত। মঙ্গলবার বিকালে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক হোসনে আরা আক্তার এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আনু ওরফে নাজমা আক্তার শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার মৃত আব্দুল গফুরের মেয়ে।

মামলার বিবরণে জানা যায়, আনু ওরফে নাজমা আক্তার ২০১১ সালের ২৩ আগষ্ট একই এলাকার নুর আলী শেখের ছেলে আসামি কামরুল ইসলামের (৫০) বিরুদ্ধে ধর্ষন চেষ্টার মিথ্যা অভিযোগ এনে সদর থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় আসামী কামরুল পরদিন পুলিশ আটক করেন। দীর্ঘ এমাস কারা ভোগের পর ওই বছরের ২০ সেপ্টেম্বর তিনি জামিন পান। এর মধ্যে এ মামলার তদন্ত কর্মকর্তা এসআই মনোয়ারা খাতুন তদন্ত শেষে আসামী কামরুল এ মামলায় জড়িত থাকার কোন সত্যতা না পাওয়ায় তার বিরুদ্ধে আদালতে ফাইনাল রিপোর্ট দাখিল করেন। এ রিপোর্টর বিরুদ্ধে বাদী নাজমা আক্তার পরদিন আদালতে নারাজি দেন। একপর্যায়ে আদালত তার নারাজি আমলে নিয়ে আবারও মামলাটি তদন্ত করে রিপোর্ট দেয়ার জন্য তৎকালীন ওসি (তদন্ত) আমিনুল ইসলামকে দায়ীত্ব দেন । তিনি দীর্ঘ তদন্ত শেষে এ ঘটনায় আসামী কামরুল জড়িত থাকার কোন প্রমান না পাওয়ায় তিনি ২০১২ সালের ১৮ নভেম্বর আদালতে তার বিরুদ্ধে ফাইনাল রিপোর্ট দাখিল করেন এবং একই সাথে এ মামলার বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আদালতের কাছে লিখিত আবেদন জানান। আদঅলত তার রিপোর্ট পেয়ে আসামী কামরুলকে এ মামলা থেকে অব্যহতি দেন। পরবর্তীতে ২০১৩ সালের ৭ জানুয়ারী কামরুল এ মামলা থেকে আব্যহতি পাওয়ার পর একই আদালতে বাদী নাজমা আক্তারের বিরুদ্ধে ১৭ ধারায় একট পাল্টা মামলা করেন।
এ মামলায় আজ মঙ্গলবার ৫ জনের সাক্ষ্য গ্রহণ ও নথি পর্যালোচনান্তে নাজমা আক্তারের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ৩ বছর সশ্রম কারাদন্ড, ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু বিষয়টি নিশ্চিত করে জানান, এ রায়ের সময় আসামি নাজমা আক্তার পলাতক ছিলো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘পুলিশ অন্যায় হয়রানি করলে পোশাক খুলে নেওয়া হবে’

দেশের খবর: গাজীপুরের নবাগত পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহার বলেছেন, ‘পুলিশের কোনো সদস্য অন্যায় করলে বা জনগণকে হয়রানি করলে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে ওই পুলিশ সদস্যের পোশাক খুলে নেওয়া হবে। সত্যিকারের জনবান্ধব পুলিশিং বলতে যা বোঝায়, আমরা গাজীপুরে তা বাস্তবায়ন করতে চাই।’ গতকাল পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে গাজীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার শামসুন্নাহার বলেন, তিনটি বিষয়ে তিনি জিরো টলারেন্সের ভিত্তিতে কাজ করবেন। সর্বোচ্চ শক্তি ও আন্তরিকতা দিয়ে জেলাকে পর্যায়ক্রমে মাদকমুক্ত, নারী ও শিশু নির্যাতন দমন এবং সন্ত্রাস নির্মূলের অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। মনবিনিময় সভায় সাংবাদিকরা তাদের বক্তব্যে জেলার নানা সমস্যার চিত্র, অভিযোগ ও অনিয়ম তুলে ধরে এগুলো সমাধানে পুলিশ সুপারের ত্বরিত হস্তক্ষেপ কামনা করেন। পুলিশ সুপার তার বক্তব্যে গাজীপুরের ঐতিহ্য তুলে ধরে বিরাজমান সমস্যা ও অভিযোগ সমাধানে তার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ ছাড়া শান্তি-শৃঙ্খলা রক্ষা ও যানজট নিরসনে তিনি কার্যকর ব্যবস্থা নেবেন বলে উল্লেখ করেন।
মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, গাজীপুরে পরিবহন সেক্টরে চাঁদাবাজি, সড়ক-মহাসড়কে লাইসেন্সবিহীন চালক এবং ফিটনেসবিহীন অবৈধ যানবাহন বন্ধ করা হবে। তিনি গাজীপুরে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠার কথা ব্যক্ত করেন। এ জন্য তিনি সাংবাদিকসহ সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন। ২৬ আগস্ট এসপি শামসুন্নাহার গাজীপুরের পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। এর আগে তিনি চাঁদপুরের পুলিশ সুপার ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বি চৌধুরী-ড. কামালের ঐক্যের ঘোষণা

দেশের খবর: সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা সভাপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজ্জা চৌধুরী এবং গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (২৮ আগস্ট) রাতে তারা এই ঘোষণা দেন।

এর আগে ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় মঙ্গলবার রাত ৮টা থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত বৈঠক হয়। বৈঠক শেষে ড. কামাল হোসেন ও বি চৌধুরী একসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

বি চৌধুরী বলেন, ‘জাতির এই ক্রান্তি লগ্নে আমি ডা. বদরুদ্দোজা চৌধুরী এবং সংবিধান বিশেষজ্ঞা ড. কামাল হোসেন ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য একমত হয়েছি।’

তিনি জানান, তিন দলীয় যুক্তফ্রন্ট ও গণফোরামের ঐক্যবদ্ধ হওয়ার পর কর্মসূচি প্রণয়নে কাজ করবে চার সদস্যের একটি সাব কমিটি।

সাব কমিটির সদস্যরা হলেন- গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, বিকল্প ধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন এবং নাগরিক ঐক্যের নেতা জাহিদুর রহমান।

বৈঠকে ড. কামাল হোসেনকে যুক্তফ্রন্টের তরফে সাত দফা সম্বলিত একটি প্রস্তাব দেওয়া হয়।

প্রস্তাবগুলোর উল্লেখযোগ্য অংশ হচ্ছে-

১. জামায়াতকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের দলসমূহের ঐক্য জরুরি।

২. বাক-স্বাধীনতা নিশ্চিত করা।

৩. বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা।

৪. নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করা।

৫.সংসদ ও সরকারের ভারসাম্য নিশ্চিত করা।

৬. সংসদ ভেঙে দেওয়া এবং প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা বাতিল ঘোষণা করা।

৭.নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত কোনও রাজনৈতিক কর্মীকে গ্রেফতার না করা এবং সকল রাজনৈতিককর্মীর মুক্তি নিশ্চিত করা।

বৈঠকে গণফোরোমের পক্ষ থেকে যুক্তফ্রন্টের নেতাদেরও সাত দফা দাবি দেওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা’র কুশখালীতে শিশুদের জীবন দক্ষতা প্রশিক্ষণ সম্পন্ন

জি.এম আবুল হোসাইন : সদর উপজেলার ২নং কুশখালী ইউনিয়নের ভাদড়ায় পলাশ সোস্যালাইজেশন সেন্টারে শিমুল শিশু ক্লাব সদস্যদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে ও সেভ দ্য চিলড্রেন’র সহযোগীতায় ২দিন ব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়। জীবন দক্ষতা, এ্যাডভোকেসি, নেতৃত্ব ও নেটওয়ার্কিং বিষয়ে দু’দিন ব্যাপী শিমুল শিশু ক্লাবের সকল সদস্যদের প্রশিক্ষণ দেয়া হয়। সমগ্র প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্স’র জিসিসি প্রকল্পের কমিউনিটি মোবিলাইজার মো. আবুল হোসেন। এসময় সহায়ক হিসেবে সেশন পরিচালনায় সহযোগীতা করেন, ইয়ুথ ভলান্টিয়ার মো. হাবিবুর রহমান ও শারমিন আরা পারভিন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest