সর্বশেষ সংবাদ-
শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম – সদস্য সচিব শফিকুলইন্টারনেট ব্যবহারকারী ৮৮% শিশু-কিশোর, ৫৩% অনলাইন যৌন হয়রানির শিকার২৪ ঘন্টা ধরে নিখোঁজ ব্যবসায়ী হাকিমের সন্ধান চায় পরিবারপুলিশও হবেন, দলীয় এজেন্ডাও বাস্তবায়ন করবেনএটা হতে পারে না, বললেন হাসনাতচতুর্থ ব্যারিকেড অতিক্রম করে বাহুবলে এনসিপি নেতারাদেবহাটায় ১০০ কেজি জেলি-পুশকৃত চিংড়ি জব্দ : তিন ব্যবসায়ীকে জরিমানাশ্যামনগরের ভেটখালী বিলে পানিতে জলাবদ্ধতা : কৃষকের মাথায় হাতসংবাদ সম্মেলনে রাস্তা দখলের অভিযোগ অস্বীকার : রাস্তাটি ক্রয়কৃত দাবি ওমর ফারুকেরদক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যুসাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করল ১৭ বিজিবি

বেসরকারি কলেজে অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগে নিষেধাজ্ঞা

শিক্ষা সংবাদ: বেসরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ এবং ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ পদে নিয়োগে নিষেধাজ্ঞা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, বেসরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ এবং ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ পদে নিয়োগের সব কার্যক্রম আপাতত স্থগিত করা হলো। মাউশি মহাপরিচালককে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়।

এদিকে এই নিষেধাজ্ঞা আরোপের পর থেকে সব কলেজে উল্লিখিত দুই পদের নিয়োগ আপাতত থেমে থাকবে বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় নাশকতার অভিযোগে বিএনপি-জামাতের ৯ নেতাকর্মী আটক

আরাফাত হোসেন লিটন, দেবহাটা প্রতিনিধি: দেবহাটা থানা পুলিশের অভিযানে নাশকতা অভিযোগে বিএনপি-জামাতের ৯ নেতাকর্মী আটক হয়েছে। গত সোমবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এজাহার সূত্রে জানা গেছে, বিশেষ অভিযান চালিয়ে কোঁড়া গ্রামের আফতাব আলীর পুত্র রফিকুল ইসলাম(৫৪), একই গ্রামের মোহাম্মাদ আলীর পুত্র আবুল হোসেন(৩৮), বহেরা গ্রামের আব্দুল মজিদের পুত্র মনিরুজ্জামান(৫০), একই এলাকার আব্দুল সাত্তারের পুত্র মহিদ(২০), মৃত গহর আলীর পুত্র ফজর আলী(৩৮), কুলিয়া গ্রামের বেলাত আলীর পুত্র সাইফুল ইসলাম(৩২), শিমুলিয়া গ্রামের আবুল কাশেমের পুত্র আহছান উল্লাহ(৩৬), এনামপুর গ্রামের আনছার আলী ওস্তাগারের পুত্র আশরাফুল ইসলাম(৩২), টাউনশ্রীপুর গ্রামের নজির আহম্মেদের পুত্র ইলিয়াস হোসেন(৪০)কে আটক করে পুলিশ। দেবহাটা থানার ওসি সৈয়দ মান্নান আলী জানান, নাশকতার প্রস্তুতকালে উপজেলার বিভিণœ এলাকা থেকে ৯জন বিএনপির নেতাকর্মীকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে স্পেশাল পাওয়ার এ্যাক্ট, ১৯৭৪এর ১৫(৩)/২৫-ডি তৎসহ বিষ্ফোরক উপদানাবলি আইন ১৯০৮এর ৩,৫ ও ৬ ধারায় দেবহাটা থানায় মামলা দায়ের হয়েছে। যার নাং-৯, তারিখ-২৮/৮/১৮ দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা উপজেলা আওয়ামীলীগের ঈদ পুনর্মিলনী

আরাফাত হোসেন লিটন, দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা আওয়ামীলীগের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ৮ টায় পারুলিয়া রায়হান চত্তরে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, যুব-ক্রিড়া বিষয়ক সম্পাদক আব্দুর রউফ, শ্রম বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, কুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রুহুল কুদ্দুস, সাধারণ সম্পাদক বিধান বর্মন, পারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সখিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, দেবহাটা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কাসেম, সদর ইউপি চেয়ারম্যান আবু বক্কর গাজী, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, কুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন হিরা, সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ, সখিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মহব্বত আলী, নওয়াপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সুধান বর, সাধারণ সম্পাদক ঈসমাইল গাজী, দেবহাটা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহিন সিরাজ, সাধারণ সম্পাদক হালিম মোস্থফা, উপজেলা শ্রমিক লীগের সংগঠনিক সম্পাদক জাকির হোসেন, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, কুলিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি পরান চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক সাইফুল ইসলাম সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলরোয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭’র উদ্বোধন

মেহেদী সোহা: কলারোয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) এর শুভ উদ্বোধন করা হয়।
মঙ্গলবার বিকেলে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল ফুটবল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন।

বিভিন্ন ইউনিয়নের নামে দল গড়া টুর্নামেন্টের প্রথম খেলায় দেয়াড়া ৫-২ গোলে যুগিখালীকে পরাজিত করে।
খেলার প্রথমার্ধে যুগিখালী ২-১ গোলে এগিয়ে থাকে। পরে দ্বিতীয়ার্ধে দেয়াড়া ১ গোল করে সমতা ফেরায়। এরপর আরো ৩টি গোল করে দলকে ৫-২গোলে জিতিয়ে নেয় দেয়াড়ার খেলোয়াররা।
বিজয়ী দলের ৭নং জার্সিধারী খেলোয়ার ৩টি গোল দেন।

খেলার রেফারির দায়িত্ব পালন করেন মিয়া ফারুক হোসেন স্বপন। সাইট রেফারি ছিলেন মাসউদ পারভেজ মিলন ও সাজু হালদার।

এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এইসএম আরাফাত হোসেন ও সেলিনা আনোয়ার ময়না, দেয়াড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মফে, যুগিখালী ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লবসহ অন্যরা।

বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দৈনিক জাগ্রত বাংলা’র সম্পাদক সুবর্ণাকে কুপিয়ে হত্যা

দেশের খবর: পাবনার অনলাইন পোর্টাল ‘দৈনিক জাগ্রত বাংলা’র সম্পাদক ও প্রকাশক সুবর্ণা নদীকে (৩০) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নিজ বাসার সামনে এই ঘটনা ঘটে।

জেলা শহরের রাধানগর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে সুবর্ণা নদীর বাসা। তিনি বেসরকারি টেলিভিশন আনন্দ টিভির পাবনা প্রতিনিধি হিসেবেও কাজ করতেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক হত্যাকাণ্ডের খবর নিশ্চিত করে জানান, রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন সন্ত্রাসী নিজ বাসার সামনে সুবর্ণা নদীর ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা সুবর্ণাকে এলোপাতাড়ি কোপায়। এতে তাঁর হাতে ও মাথায় গুরুতর জখম হয়। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এসে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক সুবর্ণাকে মৃত ঘোষণা করেন।

ওসি ওবাইদুল হক তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানাতে পারেননি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি রিপোর্টার্স ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

আশাশুনি ব্যুরো : আশাশুনি রিপোর্টার্স ক্লাবে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালনে আলোচনা সভা, বঙ্গবন্ধুর পরিবারের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় ১মিনিট নিরাবতা পালন  সহ ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি আইয়ুব হোসেন রানার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ সভাপতি সুব্রত দাশ, শেখ বাদশা, যুগ্ম সম্পাদক আবু ছালেক, সাংগঠনিক সম্পাদক এম এম নুর আলম, ক্রীড়া সম্পাদক আলমিন হোসেন ছট্টু, নির্বাহী সদস্য শেখ হেদায়েতুল ইসলাম, সদস্য তপন বিশ্বাস, সত্যরঞ্জন সরকার ও জিএম আজিজুল ইসলাম। সভায় সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আকাশ হোসেন এর যৌথ সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরে নতুন সদস্য সংগ্রহের সিদ্ধান্ত গ্রহন করা হয়। উল্লেখ আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশ থেকে প্রকাশিত জাতীয়, জেলা ভিত্তিক আঞ্চলিক দৈনিক প্রিন্টিং পত্রিকার আশাশুনি উপজেলা প্রতিনিধি/ব্যুরো, নিজস্ব প্রতিনিধি/স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমান প্রতিনিধি হতে হবে। আবেদনকারীকে আশাশুনি রিপোর্টার্স ক্লাব থেকে সদস্য ফরম সংগ্রহ করে ১৫সেপ্টেম্বর রাত ১২টার মধ্যে বুধহাটা বাসষ্টান্ডে অবস্থিত আশাশুনি রিপোর্টার্স ক্লাব এর কার্যালয়ের আবেদন বক্সে আবেদন পত্র জমা দিতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মহাসড়কে স্পিডগান

মহাসড়কে স্পিডগান

কর্তৃক daily satkhira

অনলাইন ডেস্ক: দেখে মনে হবে পুলিশ কাউকে গুলি করছে। কিন্তু আসলে তা নয়। এটি গাড়ির গতিবেগ ধরার যন্ত্র। নাম স্পিডগান (স্পিড ডিটেক্টর ডিজিটাল মেশিন)। সড়কে গাড়ি সর্বোচ্চ গতিসীমা অতিক্রম করলেই স্পিডগান তা ধরে ফেলে। দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তখন ওই গাড়িকে আটক করেন।
বেপরোয়া গতির কারণে অনেক সময় সড়কে দুর্ঘটনায় প্রাণহানি হয়। তাই গাড়ির বেপরোয়া গতি নিয়ন্ত্রণে ঢাকা-সিলেট মহাসড়কের ৫২ কিলোমিটার এলাকায় স্পিড ডিটেক্টর ডিজিটাল মেশিনের (স্পিডগান) ব্যবহার শুরু করেছে হাইওয়ে পুলিশ। প্রাথমিকভাবে দুটি স্পিডগান (গতি পরিমাপক যন্ত্র) ব্যবহার শুরু করা হয়েছে।
মঙ্গলবার (২৮ আগস্ট) সকাল থেকে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে এ কার্যক্রম উদ্বোধন করেন নরসিংদীর পুলিশ সুপার সাইফুল্লাহ আল-মামুন।
পুলিশ সুপার জানান, নরসিংদীর মহাসড়কে দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে ড্রাইভিং লাইসেন্স চেক, ফিটনেস চেকসহ নানা কার্যক্রম পরিচালনা করে আসছে পুলিশ। এরই ধারাবাহিকতায় আজ সড়কে গাড়ির গতি নিয়ন্ত্রণে পরিমাপক যন্ত্র বা স্পিডগানের ব্যবহার শুরু করা হয়েছে। এটিসহ সকল কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, শফিউর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর গোলাম মাওলা, জেলা বাস মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলমসহ জেলা পুলিশের একাধিক টিম উপস্থিত ছিল।
স্পিডগানে ধরা খাওয়া গাড়িকে জরিমানা করা হচ্ছে
নরসিংদীর ট্রাফিক ইন্সপেক্টর গোলাম মাওলা তালুকদার বলেন, ‘হাইওয়েতে সর্বোচ্চ গতিসীমা থাকবে ৮০ কিলোমিটার। এর বেশি হলেই স্পিডগানে ধরা পড়বে। সঙ্গে সঙ্গে ওই গাড়ির ছবি প্রিন্ট হয়ে বের হয়ে আসবে। ধরা পড়া গাড়িকে জরিমানা করা হবে। জরিমানা আমাদের মূল উদ্দেশ্য নয়, সচেতন করাটাই মূল। এছাড়া ঢাকা-সিলেট মহাসড়কের ৫২ কিলোমিটার এলাকায় সড়ক দুর্ঘটনা কমাতে রোড ডিভাইডার দরকার। রোড ডিভাইডার বসালে দুর্ঘটনা কমবে।’
এর আগে ৮ আগস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে স্পিডগান ব্যবহার শুরু করে হাইওয়ে পলিশ। এছাড়া দেশের অন্যান্য মহাসড়কেও স্পিডগান ব্যবহার করা হয়।
স্পিডগান কী
স্পিড ডিটেক্টর ডিজিটাল মেশিন (স্পিডগান) দিয়ে তাৎক্ষণিক গাড়ির গতিবেগ জানা যায়। পুলিশ বুঝতে পারে গাড়িটি নির্ধারিত গতিসীমা অতিক্রম করছে কিনা। গতিসীমা অতিক্রম করলে পুলিশ চেকপোস্টে খবর পৌঁছে যায়। ধরা পড়ে যায় বেপরোয়া গতির যানবাহন।
এদিকে সোমবার (২৭ আগস্ট) সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের বৈঠকে শেষে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘হাইওয়েতে সর্বোচ্চ গতিসীমা থাকবে ৮০ কিলোমিটার। এর বেশি নয়। এই কাজের জন্য যন্ত্রপাতি আমদানি ও হাইওয়ে পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হবে। দেশের মহাসড়কগুলোর মধ্যে কুমিল্লা, সিরাজগঞ্জ ও গাইবান্ধাসহ পাঁচটি স্থানে চালক ও হেলপারদের জন্য বিশ্রামাগার করা হবে। কোনও গাড়িতে ফ্ল্যাগস্ট্যান্ড, হুটার, স্টিকার ও মনোগ্রাম লাগানো চলবে না। রাজধানীতে গরিবি চেহারার গাড়িগুলোর বডির রং আগামী ৩০ সেপ্টেম্বরে মধ্যে পরিবর্তন করতে হবে। ইজিবাইক, লেগুনা, নসিমন, করিমন, অটোরিকশার খুচরা যন্ত্রাংশ আমদানির অনুমতি না দিতে বাণিজ্য মন্ত্রণালয়কে অনুরোধপত্র পাঠানো হবে।’
এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘দেশের ২২টি মহাসড়কে ইজিবাইক, নসিমন, করিমন ও অটোরিকশা দেখাতে পারবেন না। সেখানে এসব মুক্ত করা হয়েছে।’
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই বছর ঈদের সময় যে তিনটি বড় দুর্ঘটনা ঘটেছে, তিনটিই হাইওয়েতে এবং প্রত্যেকটি হাইওয়েতেই ডিভাইডার ছিল। কাজেই সড়কগুলোতে ডিভাইডার দিলেই দুর্ঘটনা কমে যাবে, তা সত্য নয়।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বুধবার বিকাল ৪টায় জেলা আওয়ামীলীগের আলোচনাসভা ও দোয়া

 

বাংলাদেশ আওয়ামীলীগ সাতক্ষীরা জেলা শাখার আগস্ট মাসব্যাপি শোক দিবসের বিভিন্ন কর্মসূচি পালন করে। তারই অংশ হিসাবে আজ ২৯ আগষ্ট ২০১৮ বুধবার বিকাল ৪টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে এক আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আলোচনাসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী ডা: আ.ফ.ম রুহুল হক এমপি। বিশেষ অতিথি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি। বক্তব্য রাখবেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ, সদর উপজেলা ও পৌর আওয়ামীলীগ এবং আওয়ামীলীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভাপতিত্ব করবেন জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি মুনসুর আহমেদ। দোয়া মাহফিল পরিচালনা করবেন, পুরাতন কোর্ট জামে মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী শেখ ফিরোজ আহমেদ। উক্ত আলোচনাসভা ও দোয়া মাহফিলে সকল নেতৃবৃন্দকে এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল গণমানুষকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়রাম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest