সর্বশেষ সংবাদ-
আশাশুনির কুল্যায় মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধনসাতক্ষীরা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলসম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠনগাজীপুরে ৫ খুন: পদ্মা সেতু থেকে লাফ দি‌য়ে অভিযুক্তের আত্মহত্যাষড়যন্ত্রের হাত থেকে বাঁচতে চায় আশাশুনির মাছ ব্যবসায়ী জুলফিকরদেবহাটায় পুলিশের অভিযানে আটক ভারতীয় রেনু খালে অবমুক্তপ্রেস ব্রিফিংয়ের আমন্ত্রণ জানিয়ে সাংবাদিকদের সাথে সাতক্ষীরা জেলা প্রশাসকের অসৌজন্যমুলক আচরণ:প্রতিবাদে প্রেস ব্রিফিং বর্জনআট বছর পর সাতক্ষীরা জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা সভাপতি রায়হান: সম্পাদক অর্ঘ্যWarum das Cleobetra Casino bei erfahrenen Spielern so beliebt istআশাশুনি উপজেলায় জলাবদ্ধতা সংকট নিরসনে গণতান্ত্রিক সংলাপ  

অশালীন স্পর্শ: কাম্বলির স্ত্রীর ঘুঁষিতে ধরাশায়ী গায়ক অঙ্কিতের পিতা!

বিনোদন সংবাদ: সাবেক ভারতীয় হার্ড হিটার বিনোদ কাম্বলির স্ত্রী এন্ড্রিয়া হিউইট খ্যাতিমান প্লেব্যাক গায়ক অঙ্কিত তিওয়ারির পিতাকে ঘুষি মেরেছেন- এই অভিযোগে মামলা হয়েছে কাম্বলি ও তার স্ত্রীর বিরুদ্ধে। আর তিওয়ারির প্রায় বৃদ্ধ (৫৯ বছর) পিতার বিরুদ্ধে অভিযোগ তিনি শপিং মলের ভীড়ে এন্ড্রিয়ার শরীরে বারবার অশালীন স্পর্শ করেছেন।

এনডিটিভির খবরে বলা হয়, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সাদা টি-শার্ট পরা এক ব্যক্তি কাম্বলির স্ত্রীর পাশ দিয়ে যাচ্ছেন। এসময়ে তার হাত মেয়েটির শরীর ছুঁয়ে যায়। প্রতিক্রিয়ায় ওই নারী তার মাথায় ঘুষি মারেন।

অঙ্কিতের বাবা রাজকুমার জানান, এন্ড্রিয়া হিউইট তাকে পেটাতে পা থেকে স্যান্ডেলও খুলেন। এসময় তার কনিষ্ঠ পুত্র আহত হন কাম্বলির বডিগার্ডদের হাতে।

প্রসঙ্গত, বিনোদ কাম্বলি হচ্ছেন লিটল মাস্টার শচিন তেন্ডুলকারের বাল্যবন্ধু। অনেকেই মনে করেন শচিনের চেয়ে প্রতিভাবান ক্রিকেটার ছিলেন কাম্বলি।

গতকাল রবিবার উত্তর মুম্বাইয়ের মালাদ এলাকার বিখ্যাত ইনঅর্বিট মলের এ ঘটনায় বিনোদ কাম্বলি ও স্ত্রীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলার বাদী অঙ্কিতের বড় ভাই অঙ্কুর।

অঙ্কিত জানান, রবিবার ছুটির দিন হওয়ায় মার্কেটে প্রচণ্ড ভীড় ছিল। সেখানে গেম জোনে অঙ্কিতের পিতা রাজকুমার তিওয়ারি নাতনিকে নিয়ে হেঁটে যাচ্ছিলেন। সঙ্গে তার বন্ধুরাও ছিল। তার বাবা এক নারীর পাশ অতিক্রম করছিলেন এমন সময় ওই নারী তাকে প্রচণ্ড এক ঘুষি মেরে বসেন।

হিন্দি অনলাইন জনসত্তা.কম জানায়, ঘটনার সময় বিনোদ কাম্বলি তার স্ত্রীকে নিয়ে ওই মলে ঘুরছিলেন। টু্ইটার হ্যান্ডেলে কাম্বলি জানান, তিনি স্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য মলে উপস্থিত হন। এসময় শিশুদের গেম জোনে এক ব্যক্তিকে একই ধরনের অপকর্মের জন্য পাকড়াও করেন। এ ঘটনার কিছুক্ষন পরে সেখানে অপর দুই ব্যক্তি তার স্ত্রীর ওপর হামলার চেষ্টা করে।

দুঃখজনকভাবে নারীদের নিরাপত্তা ফের হুমকির মুখে- টুইটারে মুম্বাই পুলিশকে ট্যাগ করে এমন বক্তব্য দিয়েছেন কাম্বলি। তিনি আরও বলেন, কিছু দুর্বৃত্ত তার স্ত্রীকে অশালীনভাবে স্পর্শ করতে চেষ্টা করে। বাধা দেওয়ায় সে তার ছেলেদের ডেকে মারামারির চেষ্টা করে।

কাম্বলি আরও জানান, ঘটনা জানার পর মুম্বাই পুলিশের এক কর্মকর্তা তার বাসায় গিয়েছিলেন।

তবে অঙ্কুর তিওয়ারি জানান, তার বাবা ঘুষি খেয়ে হতবাক হয়ে যান। এসময় সেখানে উপস্থিত নারী (কাম্বলির স্ত্রী এড্রিনা) তার বাবার বিরুদ্ধে অন্যায়ভাবে শরীরে হাত লাগানোর অভিযোগে চিৎকার করতে থাকে। পরে তারা জানতে পারেন যে ওই নারী কাম্বলির স্ত্রী।

অপরদিকে, এ উপস্থিত লোকজনের অনেকেই মোবাইল ফোনে এ ঘটনার ভিডিও করছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন কাম্বলি। তিনি মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন অনেকের। তিনি পলায়নপর ব্যক্তিদের কয়েকজনকে ধাওয়াও করেন।

সর্বশেষ খবরে জানা গেছে, ঘটনার তদন্ত করছে পুলিশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ম্যাজিকাল নেইমারে মেক্সিকোর বিদায়, কোয়ার্টারে ব্রাজিল

খেলার খবর: আক্রমণ-পাল্টা আক্রমণে জমজমাট ম্যাচে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ব্রাজিল। শিরোপা জয়ের হেক্সা মিশনে থাকা দলটিকে গোল উপহার দেন সুপারস্টার নেইমার এবং ফিরমিনো।

অন্যদিকে দারুণ শুরুর পর গোল খেয়ে এলোমেলো হয়ে যায় মেক্সিকোর খেলা। আক্রমণের ধার কমে যায়। একের পর এক ফাউলের শিকার হন নেইমার। তারপরেও হেক্সা মিশনে আরও একধাপ এগিয়ে যায় লাতিন আমেরিকার দেশটি।

সামারা অ্যারেনায় ম্যাচের শুরু থেকেই ব্রাজিলের ডিফেন্সে আক্রমণ চালিয়ে যেতে থাকে মেক্সিকো। তখন ডিফেন্স নিয়ে ব্যস্ত থাকলেও দ্রুতই সামলে ওঠে ব্রাজিল। শুরু হয় পাল্টা আক্রমণ। নেইমারকে আটকে রাখার কাজ প্রথমার্ধে খুব সূঁচারুরূপেই দেখিয়েছে মেক্সিকো। ব্রাজিল সুপারস্টারকে ফাউলের শিকার হতে হয় একবার।

২৫তম মিনিটে পায়ের সেই জাদুকরী ড্রিবলিংয়ে মেক্সিকান ডিফেন্ডারদের কাটিয়ে খুব কাছ শট নিয়েছিলেন নেইমার। কিন্তু তৎপর ওচোয়া হাত লাগিয়ে সেই চেষ্টা ব্যর্থ করে দেন। এরপর খেলায় ফেরে ব্রাজিল। ৩২তম মিনিটে আবারও ডি-বক্সে ঢুকে শট নিয়েছিলেন নেইমার। কিন্তু এবারও তাকে ব্যর্থ হতে হয়েছে। রুদ্ধশ্বাস আক্রমণ-প্রতিআক্রমণের মাঝেও গোলশূন্য কাটে প্রথমার্ধ।

দ্বিতীয়ার্থের তৃতীয় মিনিটে ডি-বক্সের ভেতর থেকে কুতিনহোর জোড়ালো শট ঠেকিয়ে দেন গোলকিপার। অবশেষে ব্রাজিলকে কাঙ্খিত গোল উপহার দেন সুপারস্টার নেইমার। ৫৩তম মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে তার বুদ্ধিদীপ্ত ব্যাক হিলে বল পেয়ে সামনে এগিয়ে বাঁ দিক থেকে নিচু ক্রস বাড়ান উইলিয়ান। বল গোলকিপারের বাড়ানো হাত আর গাব্রিয়েল জেসুসের পা ফাঁকি দিলেও নেইমার ব্যবধান ১-০ করেন।

৬৮তম মিনিটে পাল্টা আক্রমণে আবারও মেক্সিকোর রক্ষণে আতঙ্ক ছড়ান উইলিয়ান। দুর্দান্ত গতিতে বাঁ দিক দিয়ে এগিয়ে ক্রস দিয়েছিলেন নেইমারকে। ব্রাজিল সুপারস্টারের শট এক মেক্সিকান ডিফেন্ডারে পায়ে লেগে পোস্টের সামান্য বাইরে দিয়ে যায়।

ম্যাচের এই মুহূর্তে এসে খেই হারিয়ে ফেলে মেক্সিকো। এলোমেলো হয়ে যায় তাদের খেলা। ৮৯তম মিনিটে গোলটা নেইমারই করতে পারতেন। কিন্তু তার শটটি মেক্সিকান গোলকিপারের পা ছুঁয়ে চলে আসে ফিরমিনোর কাছে। নিখুঁত শটে বল জালে জড়াতে এতটুকু ভুল করেননি এই তারকা।

ব্রাজিল একাদশ: আলিসন, ফাগনার, চিয়াগো সিলভা, মিরান্দা, ফিলিপে লুইস, পাওলিনিয়ো, কাসেমিরো, ফিলিপে কৌতিনিয়ো, উইলিয়ান, গাব্রিয়েল জেসুস, নেইমার।

মেক্সিকো একাদশ: গিলের্মো ওচোয়া, এদসন আলভারেস, উগো আইয়ালা, কার্লোস সালসেদো, হেসুস গাইয়ার্দো, এক্তর এররেরা, রাফায়েল মার্কেস, আদ্রেয়াস গুয়ার্দাদো, কার্লোস ভেলা, হাভিয়ের এরনান্দেস, ইয়ার্ভিং লোসানো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

শ্যামনগর অফিস ঃ শ্যামনগরে সাংবাদিকদের সাথে বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ইউএসএআইডি, ওয়ার্ল্ড ভিশন, ডব্লিউএফপি ও উইনরক সহযোগীতায় নবযাত্রা প্রকল্পের প্রজেক্ট অফিসে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২ জুলাই সকাল ১০টায় মতবিনিময় সভায় নবযাত্রা প্রকল্পের আওতাধীন উপজেলার দরিদ্র জনগোষ্ঠির জীবন মান উন্নয়নকে গতিশীল করতে মিডিয়ার ভূমিকা নিয়ে বিশদ আলোচনা হয়। নবযাত্রা প্রকল্পের মাঠ সমন্বয়ক কর্মকর্তা রবার্টসন সরকারের সভাপতিত্বে মত বিনিময় সভায় শ্যামনগর প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাহিদ সুমন সহ সাংবাদিকবৃন্দ, সংস্থার জিজিএ কর্মকর্তা আমোস মুর্মু, প্রোগ্রাম কর্মকর্তা সত্যরঞ্জন তরফদার, ওয়াশ কর্মকর্তা জিয়াউর রহমান, জেন্ডার কর্মকর্তা মমতা চক্রবর্তী ও উপজেলা সমন্বয়ক জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আমোস মুর্মু। উল্লেখ্য শ্যামনগর উপজেলায় প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র জনগোষ্ঠির জীবন মান উন্নয়নে বে-সরকারী উন্নয়ন সংস্থা নবযাত্রা প্রকল্প দীর্ঘদিন ধরে সুষ্ঠভাবে কাজ করে যাচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে গাবুরায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ সংস্কার

শ্যামনগর অফিস ঃ শ্যামনগর উপজেলাধীন গাবুরা ইউনিয়নে ভাঙ্গন কবলিত নাপিতখালী পাউবো বেড়িবাঁধ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মেরামত কাজ শুরু হয়েছে। সোমবার সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জি এম মাসুদুল আলমের নেতৃত্বে প্রায় ২ শতাধিক লোক ভোর থেকে দুপুর পর্যন্ত এক নাগাড়ে কাজ করে ভাঙনকৃত পাউবো বেড়িবাঁধ সংস্কার করে। পাউবো কর্তৃপক্ষকে তোষামদী করে দীর্ঘদিন কাজ না হওয়ায় অবশেষে নিজেরাই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বেড়িবাঁধ মেরামত করলেন। বাঁধটি মেরামত হওয়ায় ওই এলাকার মানুষের ভিতরে আতংক দূর হয়েছে কথা বলে জানা যায়। গাবুরা ইউপি চেয়ারম্যান জিএম মাসুদুর রহমান জানান, পাউবো কর্তৃপক্ষকে বারবার তাগিদা দেওয়ার পরেও অদ্যাবধি কোন কাজ হয়নি। ফলে স্থানীয় মানুষের মনে ভাঙন আতংক সৃষ্টি হয়। স্থানীয় জনগণের স্বত:স্ফুর্ত অংশ গ্রহণে বেড়িবাঁধটি মেরামত করা হয়েছে। ইউনিয়নের অবশিষ্ট ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধগুলি পর্যায়ক্রমে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মেরামত করা হবে বলে তিনি জানান। এলাকাবাসী সরকারী ও বেসরকারী পর্যায়ে টেকসই বাঁধ নির্মানে জরুরীভাবে আর্থিক বরাদ্দ করে বাঁধ সংস্কার/নির্মান করতে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে সাংবাদিককে হুমকি

পলাশ দেবনাথ নুরনগর : শ্যামনগর উপজেলার সাংবাদিককে হুমকি প্রদান করা হয়েছে। বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশ করায় সাংবাদিক মোঃ নুরুজ্জামানকে শ্যামনগর থানার সব পুলিশ নিয়ে ঘুরতে বলা হয়েছে। তা না হলে জীবন নিয়ে ফিরতে পারবেন না। এমন হুমকি প্রদান করেছে মাদক সম্রাট ও চিন্নিত আদম ব্যাপারী কৈখালী ইউনিয়নের পৈরী নামক জালাল গাজী। উল্লেখ্য গত পহেলা জুলাই স্থানীয় পত্রিকায় “কৈখালীর আদম ব্যপারী জালাল নাকি মাদক সম্রাট” শিরোনামে সংবাদ প্রকাশ করায় মাদক সম্রাট জালালের গাত্রদহ শুরু হয় এবং সাংবাদিককে জীবন নাশের হুমকি প্রদান করে। এবিষয় সাংবাদিক মোঃ নুরুজ্জামান শ্যামনগর থানা অফিসার ইনচার্জ ওসি সৈয়দ মান্নান আলীর সরানাপন্ন হলে তিনি বিষয়টি তদন্ত পূর্বক সুষ্ঠ ব্যাবস্থা গ্রহন করবেন বলে জানান। অন্যদিকে সাংবাদিকের উপর হুমকির প্রতিবাদে শ্যামনগর সহ নুরনগরের সাংবাদিক সমাজ তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় তুলেছে। সাংবাদিক সমাজের দাবী মাদক সম্রাট ও আদম ব্যাপারী জালালের গ্রেফতার পূর্বক আইনগত ব্যাবস্থা গ্রহন করতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নলতা পাক রওজা শরীফ জিয়ারত করলেন দুদক কমিশনার

তরিকুল ইসলাম লাভলু : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা শরীফে বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষা ও সমাজ সংস্কারক, সাহিত্যিক, দার্শনিক, সুফী-সাধক, পীরে কামেল হজরত শাহ্ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর পাক রওজা শরীফ জিয়ারত করলেন বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ও প্রাক্তন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম আমিনুল ইসলাম। তিনি ২ জুলাই সোমবার বেলা সাড়ে ১০টার দিকে জেলার শ্যামনগর উপজেলার একটি প্রোগ্রামে অংশগ্রহণের যোগদানের লক্ষে যাওয়ার পথে পূর্ব সূচী অনুযায়ি নলতা শরীফে নামেন। সেখানে কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের পক্ষ থেকে অভ্যর্থনা গ্রহণ করে পাক রওজা শরীফে পীর কেবলা হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর মাজার শরীফ জিয়ারত করেন। জিয়ারতে দোয়া পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্জ হাফেজ মো. শামছুল হুদা। তারপর গেস্ট হ্্াউজে অবস্থানরত পাক রওজা শরীফের শ্রদ্ধেয় খাদেম আলহাজ্জ মৌলভী আনছার উদ্দিন আহমদ এর সাথে কুশল বিনিময় করে শ্যামনগরের উদ্দেশ্যে নলতা শরীফ ত্যাগ করেন দুদক কমিশনার।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন দুর্নীতি কমিশন খুলনার উপ-পরিচালক মো. আবুল হোসেন, ভারপ্রাপ্ত কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) নুর আহম্মেদ মাসুম, মিসেস আমিনুল ইসলাম, উপজেলা দুর্নীতি কমিশনের সভাপতি আলহাজ্জ এ কে মুনছুর আহমেদ, মিশনের যুগ্ম-সম্পাদক আলহাজ্জ মো. সাইদুর রহমান প্রমূখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নলতা শরীফে হজ্জ প্রশিক্ষণ কর্মশালা

তরিকুল ইসলাম লাভলু : বিগত বছরের ন্যায় “¯্রস্টার এবাদত ও সৃষ্টের সেবা” পীর কেবলা আলহাজ্জ হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর মহান এ ব্রতকে সামনে রেখে পীর কেবলা প্রতিষ্ঠিত নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় ৩০ জুন থেকে ৩ দিন ব্যাপি হজ্জ প্রশিক্ষণ কর্মশালা ২ জুলাই সোমবার বেলা ১২টায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। নলতা পাক রওজা শরীফের শ্রদ্ধেয় খাদেম আলহাজ্জ মৌলভী আনছার উদ্দিন আহমদ এর সভাপতিত্বে ও মিশন কর্মকর্তা আলহাজ্জ আবুল ফজল এর সঞ্চালনায় মিশনের সভা কক্ষে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে মিশনের পক্ষ থেকে বক্তব্য রাখেন যুগ্ম-সম্পাদক আলহাজ্জ মো. সাইদুর রহমান ও নলতা শরীফ শাহী জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্জ হাফেজ মো. শামছুল হুদা। হজ্জ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে বক্তব্য রাখেন মাওলানা মোহম্মদ আলী (গাজীরহাট) ও মো. গোলাম মোস্তফা (কামটা)। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মো. হাবিবুর রহমান। সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিশন কর্মকর্তা মো এনামুল হক খোকন, মো. মুজিবর রহমান, মো. খায়রুল হাসান, প্রশিক্ষক কাজী জিলানী, মো. আবুল কাশেম, মো, রেজাউল ইসলাম, সহকারী অধ্যাপক ও সংবাদকর্মী মো.মনিরুজ্জামান মহসিন,সংবাদকর্মী মো. রফিকুল ইসলাম, প্রশিক্ষণার্থীবৃন্দ, মিশন অফিসের অন্যান্য স্টাফবৃন্দ। সমাপনী অনুষ্ঠানের শেষ পর্যায়ে আসন্ন পবিত্র হজ্জব্রত পালনের লক্ষে স্থানীয়সহ বিভিন্ন স্থান হতে অংশগ্রহণকারী প্রায় ৭০জন পুরুষ-মহিলার মাঝে মিশনের পক্ষ থেকে প্রশিক্ষণের সনদপত্র তুলে দেন শ্রদ্ধেয় খাদেম সাহেব ও মিশন কর্মকর্তাবৃন্দ। সবশেষে দোয়া পরিচালনা করেন উক্ত ৩দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষক কাজী জিলানী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেব-রুক্মিনীর বিয়ে হচ্ছে কবে?

বিনোদন সংবাদ: টালিউড সুপারস্টার দেব এবং অভিনেত্রী রুক্মিনী মিত্র বিয়ের বাঁধনে বাঁধা পড়তে চলেছেন। এ বছরের নভেম্বর মাসেই বিয়ে করবেন তারা!
ট্যুইটারে শেয়ার করা একটা ছবি শোরগোল ফেলে দিয়েছে। নিজের বিয়ের সংবাদ এভাবে ট্যুইটারে জানাবেন দেব? বিয়ের খবর নিয়েই পোস্ট করেছেন ঠিক। তবে ছবিটি একটি খবরের কাগজের। যেখানে দেব-রুক্মিনীর ছবির নীচে লেখা, ‘গুঞ্জন বলছে দেব-রুক্মিনী এই বছর নভেম্বরে বিয়ে করতে চলেছেন’।

সেই ছবি শেয়ার করেছেন দেবের এক ফ্যান। শুধুমাত্র শেয়ার করেননি। দেব এবং রুক্মিনীকে ট্যাগ করে সেই ভক্ত লিখেছেন, ‘খবরটা কি সত্যি? প্লিজ কনফার্ম কর।’ স্বাভাবিকভাবেই এমন পোস্ট কি আর দেবের চোখ এড়িয়ে যায়! সেই ফ্যানের পোস্ট নজর আসতেই রিট্যুইট করে দেব এই গুঞ্জনে জল ঢেলে দিয়েছেন। লিখেছেন, ‘এটাই আমি গত তিনটে নভেম্বর ধরে শুনে আসছি।

একই সূত্র থেকে গত কয়েক বছর ধরে একই খবর আসছে। সবরকম সোর্সকে বলছি, প্লিজ এবার একটু বুঝদার হও।’ দেব আবার রুক্মিনীকেও ট্যাগ করে লিখেছেন, ‘অনেক হয়েছে, এবার তোমার আমায় বিয়ের জন্য প্রপোজ করে ফেলাই উচিত।’ এই লেখার সঙ্গে অনেকগুলো হাসির ইমোটিকনও দিয়েছেন।

রুক্মিনীওএই ঠাট্টায় যোগ দিয়ে লিখেছেন, ‘তুমি যখন বলছই তাহলে পরের রবিবার আর্টিকালের মাধ্যমে গ্র্যান্ড প্রপোজাল পেলে আবার অবাক হয়ে যেও না।’ দেবের ভক্তের এই পোস্টটি যতই ঠাট্টা, তামাশা করে এই দুই তারকা উড়িয়ে দিক না কেন, নিশ্চই তাদের বিয়ের ব্যাপারে কোন না কোনও খবর তো টলিপাড়ার অন্দরে চলছে নয়তো হঠাৎ এমন গুঞ্জন ছড়াবেই কেন?

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest