সর্বশেষ সংবাদ-
আশাশুনির কুল্যায় মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধনসাতক্ষীরা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলসম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠনগাজীপুরে ৫ খুন: পদ্মা সেতু থেকে লাফ দি‌য়ে অভিযুক্তের আত্মহত্যাষড়যন্ত্রের হাত থেকে বাঁচতে চায় আশাশুনির মাছ ব্যবসায়ী জুলফিকরদেবহাটায় পুলিশের অভিযানে আটক ভারতীয় রেনু খালে অবমুক্তপ্রেস ব্রিফিংয়ের আমন্ত্রণ জানিয়ে সাংবাদিকদের সাথে সাতক্ষীরা জেলা প্রশাসকের অসৌজন্যমুলক আচরণ:প্রতিবাদে প্রেস ব্রিফিং বর্জনআট বছর পর সাতক্ষীরা জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা সভাপতি রায়হান: সম্পাদক অর্ঘ্যWarum das Cleobetra Casino bei erfahrenen Spielern so beliebt istআশাশুনি উপজেলায় জলাবদ্ধতা সংকট নিরসনে গণতান্ত্রিক সংলাপ  

স্বরূপে ফিরলেন নেইমার; নেইমারময় ম্যাচ

খেলার খবর: রাশিয়া বিশ্বকাপের আগে গুরুতর ইনজুরির কারণে যেতে হয়েছিল অস্ত্রোপচারের টেবিলে। জটিল অপারেশন শেষে বিশ্বকাপের মঞ্চে নিজেকে ফিরে পাচ্ছিলেন না। এর বাইরে বিতর্কিত ঘটনা ঘটিয়ে ট্রলিংয়ের শিকারও হচ্ছিলেন। যেহেতু ব্রাজিল একজনের ওপর নির্ভরশীল নয়; তাই পৌঁছে যায় শেষ ষোলোতে। আর এই পর্বে এসেই দেখা গেল নেইমারের আসল রূপ।

আজ সোমবার সামারা অ্যারেনায় শেষ ষোলোর ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হয়েছিল হেক্সা মিশনে থাক ব্রাজিল। হলুদ জার্সিধারীদের সঙ্গে খেলার মানে হলো নেইমারকে তিন-চারজন মিলে আটকে রাখতে হবে। তাকে আঘাত করতে হবে। যে কারণেই বল তুলতে গিয়ে নেইমারের অপারেশনের পায়ে আঘাত করে বসলেন এক মেক্সিকান। চতুর সেই আঘাতের তেজ ধরতে পারেনি অনেকেই।

তবুও আজ থামানো যায়নি বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারকে। একের পর এক আক্রমণেও প্রথমার্ধে সাফল্য আসেনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৫৩তম মিনিটে ব্রাজিল শিবিরকে আনন্দ ভাসান নেইমার। ৮৯তম মিনিটে দ্বিতীয় গোলটাও তিনিই করতে পারতেন। কিন্তু তার শটটি মেক্সিকান গোলকিপারের পা ছুঁয়ে চলে আসে ফিরমিনোর কাছে। নিখুঁত শটে বল জালে জড়াতে এতটুকু ভুল করেননি এই তারকা।

ব্রাজিল কোচ তিতে বলে রেখেছিলেন, আজই স্বরূপে দেখা যাবে নেইমারকে। তাছাড়া এই ম্যাচে ব্রাজিল অধিনায়ক থিয়াগো সিলভাও বলেছিলেন, আজ হবে নেইমার-ঝলক। সেই ঝলকের মানে কী হতে পারে তা হাড়ে হাড়ে বুঝল মেক্সিকো। সেই দুর্দান্ত গতি, অসাধারণ ড্রিবলিং; সবসময় গার্ড দিয়ে রাখা চারজনকে কাটিয়ে বল নিয়ে এগিয়ে যাওয়া- সবই ছিল আজকের ‘নেইমার প্যাকেজ’ এ। হেক্সা মিশনে এসে এই নেইমারকেই তো চায় ব্রাজিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়া সীমান্তে ২ ভারতীয় নাগরিক আটক

নিজস্ব প্রতিনিধি : কলারোয়া সীমান্তে ভারতীয় দু’জন নাগরিককে আটক করেছে বিজিবি। রবিবার সন্ধ্যার দিকে উপজেলার কেঁড়াগাছি সীমান্ত থেকে তারা আটক হয়।
তলুইগাছা বিওপির নায়েক আবুল হোসেন জানান- অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কেঁড়াগাছির ১৩/৩এসএর ২আরবি সীমান্ত এলাকা থেকে বিজিবি তাদের আটক করে। আটককৃতরা হলো- ভারতের নদিয়া জেলার অর্জুনি থানার পুষ্পনগর গ্রামের তাপস ঘোরামির স্ত্রী আমেলা ঘোরামি (৩৮) ও উত্তর ২৪পরগণা জেলার কড়েয়া কদম্বগাছি গ্রামের মৃত শিবা চরণ মন্ডলের পুত্র প্রসাদ মন্ডল (৩৮)। তাদের কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়া কেরালকাতা বিএনপির সভাপতির পদত্যাগ

নিজস্ব প্রতিনিধি : কলারোয়ার ৮নং কেরালকাতা ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুর রহমান পদত্যাগ করেছেন।
সোমবার এক পত্রের মাধ্যমে তিনি জানান- শারীরিক অসুস্থ্যতা ও পারিবারিক বিভিন্ন অসুবিধার কারণে তার পদ থেকে পদত্যাগ করলেন। তিনি আরো উল্লেখ করেন- বিগত ৮বছর যাবত কেরালকাতা ইউনিয়ন বিএনপির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। বর্তমানে শারীরিক অসুস্থ ও পারিবারিক অসুবিধার কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করলেন।
আজিজুর রহমান কেরালকাতা ইউনিয়নের রতনপুর গ্রামের মৃত কেতাব আলীর ছেলে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় নাশকতা মামলায় দুই ব্যক্তি আটক

নিজস্ব প্রতিনিধি : কলারোয়ায় নাশকতা মামলায় দুই ব্যক্তিকে পুলিশ আটক করেছে। রবিবার রাতে পৃথক অভিযানে তারা আটক হয়।
থানা সূত্র জানায়- উপজেলার বাটরা গ্রামের সোলায়মানের পুত্র আমিরুল দফাদার (৩৫) ও জয়নগর গ্রামের আনসার আলীর পুত্র হায়দার আলী (৩৪)কে তাদের বাড়ি থেকে পুলিশ আটক করে। তাদের বিরুদ্ধে থানায় নাশকতা মামলা (নং-৩(২)১৮) রয়েছে।
সোমবার তাদের সাতক্ষীরার আদালতে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় ছাত্রলীগের মিছিল-সমাবেশ

নিজস্ব প্রতিনিধি : কলারোয়ায় মিছিল-সমাবেশ করেছে উপজেলা ছাত্রলীগ।
আসন্ন ১১তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামি ৭জুলাই সাতক্ষীরা আ.লীগের তৃণমূল নেতৃবৃন্দের মতামতকে প্রাধান্য দিতে জননেত্রী শেখ হাসিনা গণভবনে ডাকায় ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিলের আয়োজন করে ছাত্রলীগ।
সোমবার বিকেলে কলারোয়া উপজেলা সদরে বের হওয়া মিছিল শেষে বাসস্ট্যান্ড মোড়ে সমাবেশ করে দলটির নেতৃবৃন্দ।
সমাবেশে উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম আবু সাঈদের সভাপতিত্বে ও সিনিয়র সহ.সভাপতি শেখ মারুফ আহম্মেদ জনির পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শাকিল খাঁন জজ, যুগ্ম সম্পাদক সামছুজ্জামান টিটু, সরকারি কলেজ সভাপতি ফাহিম হাসান, ছাত্রলীগ নেতা নাজিম, তুহিন, মিলন, রাজিব, জনি প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় গাঁজা বিক্রি ও সেবনের দায়ে ৩ যুবককে কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি : কলারোয়ায় গাঁজা বিক্রি ও সেবনের দায়ে ৩ যুবককে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যামাণ আদালত।
সোমবার ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন। এর আগে উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে ওই যুবকদের আটক করে এসআই বিপ্লব রায়ের নেতৃত্বে পুলিশ একটি দল।
জানা গেছে- গাঁজা বিক্রির সময় ১’শ গ্রাম গাঁজাসহ উপজেলার লাঙ্গলাঝাড়া গ্রামের আনছার আলীর ছেলে সাইফুল ইসলাম (২৫)কে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। আর গাঁজা সেবনের অপরাধে একই গ্রামের ফারুক হাজরার পুত্র রাসেল কবির (১৮) ও আবু জাফর গাজির পুত্র আফজাল হোসেন (১৮) কে ১৫দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
এসময় ইউএনও অফিসের বেঞ্চ সহকারী আব্দুল মান্নানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কোটা নিয়ে মন্ত্রিপরিষদ সচিবকে আহ্বায়ক করে কমিটি, রিপোর্ট ১৫দিনে

দেশের খবর: সরকারি চাকরিতে কোটাপ্রথা বাতিল, সংরক্ষণ বা সংস্কারের জন্য মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমকে আহ্বায়ক করে ৭ সদস্যর কমিটি গঠন করেছে সরকার।

আগামী ১৫ কর্যিদিবসের মধ্যে এ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

এরআগে সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, সরকারি চাকরিতে কোটাপ্রথা বাতিল, সংরক্ষণ বা সংস্কারের বিষয়টি সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে বিবেচনাধীন আছে। কোটা নিয়ে জটিলতা আছে, একটু সময় লাগবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকারি চাকরিতে কোটা বাতিল, সংরক্ষণ বা সংস্কারের বিষয়টি নিয়ে অনেক বিচার-বিশ্লেষণ করে সিদ্ধান্ত আসবে। এটা সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে সক্রিয় বিবেচনাধীন আছে। আমাদের পর্যায়ে এখনো আসেনি। তবে আপনারা যত সহজভাবে এটা বিশ্লেষণ করছেন, তত সহজ নয়। জটিলতা আছে।

বিচার-বিশ্লেষণ কবে শেষ হবে এমন প্রশ্নের জবাবে শফিউল আলম বলেন, ‘এটা অনুমান করা কঠিন। একটু সময় লাগবে মনে হচ্ছে।’

গত শনিবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলন আহ্বান করে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

সংবাদ সম্মেলন শুরুর ঠিক আগমুহূর্তে কোটা আন্দোলনকারীদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নূরসহ সাত শিক্ষার্থী আহত হন।

আজ সোমবারও কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

হামলায় অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছে। হামলাকারীরা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রীকেও মারধর করেছে।

বর্তমানে সরকারি চাকরিতে সংরক্ষিত কোটা ৫৬ শতাংশ। বাকি ৪৪ শতাংশ নেয়া হয় মেধা যাচাইয়ের মাধ্যমে। বিসিএসে নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটায় ৩০, জেলা কোটায় ১০, নারী কোটায় ১০ ও উপজাতি কোটায় ৫ শতাংশ চাকরি সংরক্ষণ করা আছে। এই ৫৫ শতাংশ কোটায় পূরণযোগ্য প্রার্থী পাওয়া না গেলে সেক্ষেত্রে ১ শতাংশ পদে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগের বিধান রয়েছে।

এ কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে বেশ কিছুদিন ধরেই আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা। কোটা সংস্কারের দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধও করছিলেন তারা। গত ৯ এপ্রিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে বসে কোটা সংস্কার নিয়ে আন্দোলনকারীরা। সেখানে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে কোটার বিষয়ে সিদ্ধান্ত নিতে ৭ মে পর্যন্ত সময় নেন ওবায়দুল কাদের। কিন্তু এরপরের দিনও আন্দোলন চালিয়ে যান শিক্ষার্থীরা।

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১১ এপ্রিল জাতীয় সংসদে কোটা ব্যবস্থা বাতিলের ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘কোটা নিয়ে যখন এতকিছু, তখন কোটাই থাকবে না। কোনো কোটারই দরকার নেই। যারা প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী তাদের আমরা অন্যভাবে চাকরির ব্যবস্থা করে দেব।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৮ বছর বয়সে বিশ্ববিদ্যালয়ে!

ভিন্ন স্বাদের খবর: বেলজিয়ামের আট বছর বয়সী এক শিশু মাত্র দেড় বছরেই স্কুলের পড়াশোনা শেষ করেছে। সাধারণত স্কুলের পড়াশোনা শেষ করতে অন্যদের ছয় বছর সময় লাগে। এ জন্য তার সহপাঠীদের বয়স ১৮-তে পৌঁছে যায়।

শিশুটির নাম লরাঁ সাইমন। স্কুলের পড়াশোনা শেষ হওয়ার পর এখন সে দুই মাসের ছুটি কাটাচ্ছে। এরপর সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাচ্ছে।

শিশুটির বাবা বেলজিয়ামের নাগরিক আর মা নেদারল্যান্ডসের। তাঁরা জানিয়েছেন, স্কুলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা আইকিউ পরীক্ষায় লরাঁ ১৪৫ নম্বর পেয়েছে। এ পর্যায়ে ১৪০ নম্বর পেলেই চলে।

বেলজিয়ামের সংবাদমাধ্যমকে বালক লরাঁ বলছে, তার প্রিয় বিষয় গণিত, কারণ এটি বিশাল একটি বিষয়। সেখানে পরিসংখ্যান আছে, জ্যামিতি আছে আর বীজগণিত আছে।

শিশুটির বাবার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, আরো ছোটবেলায় লরাঁ অন্য শিশুদের সঙ্গে মিশতে পারত না বা খেলতে পারত না। একটু বড় হলে খেলনার প্রতিও তার কোনো আগ্রহ ছিল না।

লরাঁ জানিয়েছে, পড়াশোনা শেষ করে সে শল্যচিকিৎসক বা সার্জন এবং নভোচারী হওয়ার কথা ভেবেছিল। কিন্তু এখন সে কম্পিউটার নিয়েই কাজ করতে চায়।

লরাঁর বাবা বলেছেন, ‘আগামীকালকে সে যদি আবার কাঠমিস্ত্রি হওয়ার সিদ্ধান্ত নেয়, এতে আমাদের কোনো সমস্যা নয়। সে যা করে খুশি থাকবে, তাতেই আমরা খুশি।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest