সর্বশেষ সংবাদ-
আশাশুনির কুল্যায় মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধনসাতক্ষীরা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলসম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠনগাজীপুরে ৫ খুন: পদ্মা সেতু থেকে লাফ দি‌য়ে অভিযুক্তের আত্মহত্যাষড়যন্ত্রের হাত থেকে বাঁচতে চায় আশাশুনির মাছ ব্যবসায়ী জুলফিকরদেবহাটায় পুলিশের অভিযানে আটক ভারতীয় রেনু খালে অবমুক্তপ্রেস ব্রিফিংয়ের আমন্ত্রণ জানিয়ে সাংবাদিকদের সাথে সাতক্ষীরা জেলা প্রশাসকের অসৌজন্যমুলক আচরণ:প্রতিবাদে প্রেস ব্রিফিং বর্জনআট বছর পর সাতক্ষীরা জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা সভাপতি রায়হান: সম্পাদক অর্ঘ্যWarum das Cleobetra Casino bei erfahrenen Spielern so beliebt istআশাশুনি উপজেলায় জলাবদ্ধতা সংকট নিরসনে গণতান্ত্রিক সংলাপ  

এবার শুরু মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন

দেশের খবর: ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ স্লোগান নিয়ে গত মে মাসের শুরুতে দেশব্যাপী মাদকবিরোধী অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। এ যুদ্ধের পাশাপাশি সরকার মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনও শুরু করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের পাশাপাশি মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে সরকারের অন্যান্য মন্ত্রণালয় ও সংস্থা।

মাদকবিরোধী অভিযানে এ পর্যন্ত সারাদেশে মাদক ব্যবসায়ী ও মাদকসেবিসহ প্রায় ২২ হাজার ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মামলা হয়েছে প্রায় ১৫ হাজার।

পুলিশ ও র‌্যাব সদর দফতর সূত্র অনুযায়ী, গত ৪ মে থেকে ২৪ জুন পর্যন্ত এ অভিযানে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৩৫ জন, পুলিশের সঙ্গে ৮৪ জন এবং মাদক ব্যবসায়ীদের দু’পক্ষের ‘বন্দুকযুদ্ধে’ মারা গেছে ৩৫ জন। তবে সংবাকর্মীদের পাঠানো সংবাদের তথ্য অনুযায়ী, গত ৪ মে থেকে ২৪ জুন পর্যন্ত ১৭৮ জন মারা গেছেন।

সূত্র জানায়, গত ৩ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। এরপরই মাদক পাচার ও বেচাকেনা বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছাড়াও অন্যান্য মন্ত্রণালয় ও সংস্থা বেশকিছু উদ্যোগ আর সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের পক্ষ থেকে সীমান্ত পথে সব ধরনের মাদকের অবৈধ প্রবেশ ও পাচার এবং দেশের ভেতরে মাদকের অবৈধ উৎপাদন, সরবরাহ ও সহজলভ্যতার বিলোপ সাধন করতে হবে। মাদক অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি, তাদের মদদদাতা, সাহায্যকারী ও অর্থলগ্নিকারীদের গ্রেফতার এবং যথাযথ তদন্ত ও বিচারের মাধ্যমে শাস্তির ব্যবস্থাসহ মাদক বিক্রি থেকে উপার্জন করা অর্থ-সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত এবং এ সংক্রান্তে মানিলন্ডারিং আইন ২০১২ (২০১৫ সালে সংশোধিত)-এর যথাযথ প্রয়োগ নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

ওষুধ উৎপাদন, চিকিৎসা, শিল্প কারখানা ও বৈজ্ঞানিক গবেষণায় ব্যবহৃত বিভিন্ন কেমিক্যাল ও মাদক জাতীয় কাঁচামাল যাতে বৈধ ক্ষেত্র থেকে কালোবাজারে পাচার হয়ে অবৈধ মাদক উৎপাদনে বা মাদক হিসেবে ব্যবহৃত হতে না পারে সেই পরিপূর্ণ নিশ্চয়তা বিধানেরও উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সমাজের সবস্তরে ও পেশায় মাদকবিরোধী সচেতনতা ও সামাজিক উদ্বুদ্ধকরণ নিশ্চিত করা এবং মাদকদ্রব্যের চোরাচালান ও অপব্যবহারের বিরুদ্ধে একটি ব্যাপক সামাজিক আন্দোলন গড়ে তোলার কাজে সহায়তা দেবে মন্ত্রণালয়।

এছাড়া মাদকদ্রব্যের চাহিদা, সরবরাহ ও ক্ষতি কমানো সংক্রান্ত কাজে নিয়োজিত বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা, প্রশাসন, বিচার ব্যবস্থা, হাসপাতাল, সরকারি-বেসরকারি সংস্থাসহ সংশ্লিষ্ট সবার কাজের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় সাধন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ‘মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসন ছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরকে ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সি হিসেবে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। পরীক্ষামূলক প্রকল্প হিসেবে দেশের প্রতিটি বিভাগের একটি উপজেলাকে মাদকমুক্ত করার জন্য বিভাগীয় কমিশনারের নেতৃত্বে সব বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে কমিটি গঠন করা হবে। চিকিৎসা শেষে মাদকাসক্তদের পুনর্বাসনে সমাজকল্যাণ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে বৃত্তিমূলক প্রশিক্ষনের ব্যবস্থা থাকবে। এটিকে একটি সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার লক্ষ্যে ব্যাপক প্রচার কার্যক্রম চালানো হবে।’

ওই কর্মকর্তার ভাষ্য, ‘মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা ও বাস্তবায়নে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব বরাবর চিঠি পাঠানো হবে। এজন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসনের একজন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক দায়িত্ব পাবেন। তিনি জেলার উদ্যমী ও পরিশ্রমী উপ-পরিচালক, সহকারী পরিচালক, পরিদর্শক ও সহকারী পরিদর্শক নিয়োগ করবেন। দেশের প্রতিটি ইউনিয়নের জন্য একজন কর্মকর্তাকে সমন্বয়কারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হবে। এছাড়া নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দায়িত্বে থাকবেন দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এই পাইলট কর্মসূচির মেয়াদ ছয় মাস হতে পারে। তারপর অন্যান্য উপজেলায় এটি রেপ্লিকেট করা হতে পারে।’

জানা গেছে— যেকোনও সরকারি, স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরির জন্য গঠিত মেডিকেল ফিটনেস পরীক্ষায় মাদকাসক্তির টেস্ট চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাংক বীমা ও আর্থিক প্রতিষ্ঠানে অন্যান্য বেসরকারি চাকরির ক্ষেত্রেও পর্যায়ক্রমে এ পদ্ধতি চালুর পরামর্শ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক বরাবর দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে— মাদক অপরাধ দমন সরকারের একটি অগ্রাধিকারমূলক কাজ। মাদকের অবাধ বিস্তাররোধ ও অপব্যবহারের বিরুদ্ধে আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি পারিবারিক, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে জাগ্রত করতে হবে। মাদকের বিরুদ্ধে ব্যাপক সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয় ওই চিঠিতে।

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন প্রসঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক মো. জামাল উদ্দীন আহমেদ বলেন, ‘মাদকের বিরুদ্ধে প্রচার-প্রচারণার জন্য জেলা ও উপজেলা পর্যায়ে যেসব কমিটি আছে সেগুলোকে আমরা সক্রিয় করছি। এছাড়া দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২৭ হাজার কমিটি গঠন করেছি। সেগুলোকেও সক্রিয় করার চেষ্টা চলছে। যাতে তাদের মাধ্যমে আমরা মাদকের বিরুদ্ধে একটি সামাজিক আন্দোলন শুরু করতে পারি।’

অধিদফতরের মহাপরিচালক আরও বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরকে আরও শক্তিশালী করার জন্য লোকবল বাড়ানো হচ্ছে। নতুন আইন করা হচ্ছে। আমরা নতুন নতুন যন্ত্রপাতি নিচ্ছি। ইতোমধ্যে সরকারের কাছ থেকে ৫০টি গাড়ি কেনার অনুমতি পেয়েছি।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রণবীর-দীপিকার বিয়েতে নিমন্ত্রিতদের তালিকায় শাহরুখ-অর্জুন

বিনোদন সংবাদ: রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের বিয়ের খবর বাতাসে ছড়ালেও এবার পাকা হয়ে গেছে ডেস্টিনেশন। প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার না করলেও খুব সাবলীলভাবেই ক্যামেরায় পোজ দিতে দেখা গেছে তাদের।
পানি অনেকদূর গড়িয়েছে, রণবীরের মায়ের সঙ্গে মাস কয়েক আগে শপিং করতে দেখা গেছে দীপিকাকে। দুই পরিবারের মধ্যে চলে কথাবার্তাও। ফলে দুইয়ে দুইয়ে চার হতে তো আর বাকি নেই।
জানা গেছে, নভেম্বরের ১২ থেকে ১৬ তারিখের মধ্যে চারহাত এক হবে। সেইমতো নিজেদের ক্যালেন্ডারও নাকি সেট করেছেন তারা। আর ওয়েডিং ডেস্টিনেশন হতে চলেছে ইতালি।
বিয়ের নিমন্ত্রিতদের তালিকাও নাকি তৈরি করা হয়েছে। নিমন্ত্রিতদের তালিকা থেকে এখন পর্যন্ত যে দু’জনের নাম ফাঁস হয়েছে, তারা হলেন শাহরুখ খান ও অর্জুন কাপুর। অবশ্য কোনও পরিবারের পক্ষ থেকে এখনো চূড়ান্ত খবর জানানো হয়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোল এখন ব্রাজিলের

খেলার খবর: রেকর্ডটা দখলে ছিল ব্রাজিলেরই। তবে ২০১৪ বিশ্বকাপে এসে এই রেকর্ডটা নিজেদের করে নিয়েছিল জার্মানি। রাশিয়া বিশ্বকাপ শুরুর আগে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ২২৪ গোল নিয়ে খেলতে এসেছিল জার্মানি। জার্মানি ১০৬ ম্যাচ খেলে এই গোলগুলো করেছিল মোট ১৮টি বিশ্বকাপে।

রাশিয়া বিশ্বকাপ শূন্য হাতে ফিরিয়েছে জার্মানদের। গ্রুপ পর্বের মাত্র তিনটি ম্যাচ খেলতে পেরেছে তারা। এর মধ্যে জয় একটিতে, পরাজয় দুটিতে। গ্রুপ পর্ব থেকেই বিদায়। গোল করতে পেরেছে মাত্র ২টি। সব মিলিয়ে জার্মানদের গোল সংখ্যা দাঁড়ায় ২২৬টিতে। ম্যাচ সংখ্যা ১০৯।

বিশ্বকাপের সবগুলো আসরে খেলা ব্রাজিল রাশিয়া বিশ্বকাপে অংশ নেয় ২২১টি গোল নিয়ে। ১০৮ ম্যাচ খেলে তাদের জয় ছিল সর্বোচ্চ ৭০টিতে। এবার রাশিয়া বিশ্বকাপে গিয়ে এখনও পর্যন্ত ব্রাজিল জিতেছে ৩টি ম্যাচ। একটি ড্র করেছে। জয়ের পরিমাণ যেমন বেড়েছে, তেমনি গোল স্কোরিংয়ের দিক থেকেও নতুন রেকর্ড গড়েছে তারা।

রাশিয়া বিশ্বকাপে এখনও পর্যন্ত ৭ গোল করেছে ব্রাজিল। এর মধ্যে গ্রুপ পর্বে ৫ গোল। ওই ৫ গোল নিয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ স্কোরে ২২৬টি নিয়ে জার্মানির সমান ছিল সেলেসাওরা। সোমবার মেক্সিকোর বিপক্ষে ম্যাচের ৫১তম মিনিটে নেইমারের গোলেই জার্মানিকে পেছনে ফেলে সর্বাধিক গোলের নতুন রেকর্ড গড়ে ব্রাজিল। এরপর ফিরমিনোর গোলে সেটা আরও এগিয়ে যায়।

বিশ্বকাপের ইতিহাসে এখন ব্রাজিলের গোলসংখ্যা ২২৮টি। ২২৬টি নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি। তবে ব্রাজিল আর জার্মানির চেয়ে ঢের পিছিয়ে বাকি দলগুলো। তৃতীয়স্থানে থাকা ইতালির মোট গোলসংখ্যা মাত্র ১২৮টি। চতুর্থ স্থানে থাকা আর্জেন্টিনার গোলসংখ্যা ১৩৭টি। পঞ্চম স্থানে ফ্রান্স। তাদের গোলসংখ্যা মাত্র ১১৩টি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুইজারল্যান্ডের আজ সুইডেন পরীক্ষা

খেলার খবর: রাশিয়া বিশ্বকাপের শেষ ১৬’র শেষ দিনে আজ সেন্ট পিটার্সবার্গে সুইজারল্যান্ডের মুখোমুখি হচ্ছে সুইডেন। আগের যেকোনো বারের তুলনায় এবারের সুইস দলটিকে নিয়ে সংশ্লিষ্টরা দারুণ আশাবাদী। কিন্তু ইতোমধ্যেই ‘সোনালি প্রজন্মের’ তকমা পাওয়া দলটিকে সুইডেন যে মোটেই ছেড়ে কথা বলবে না তা সহজেই অনুমেয়।

আক্রমণভাগে সুইস দলটির যোগ্যতা নিয়ে প্রশ্ন থাকতে পারে। কিন্তু দারুণ সংঘবদ্ধ দল হিসেবে নিজেদের যোগ্যতা দিয়েই তারা সেই অভাব পুষিয়ে নিয়েছে। যদিও তারা অধিনায়ক স্টিফান লিচেস্টেইনার ও ফাবিয়ান শারের অনুপস্থিতি দারুণভাবে অনুভব করবে। রক্ষণভাগের এই দুই খেলোয়াড়ই দুটি হলুদ কার্ডের কারণে কালকের ম্যাচে খেলতে পারছেন না। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে প্রথমবারের মত এই দুই তারকাকে ছাড়াই টুর্নামেন্টে এগিয়ে যাবার প্রমাণ দিবে সুইজারল্যান্ড।

ইউরোপের শীর্ষ লিগে খেলা রিকার্ডো রদ্রিগেজ, জিহার্দান শাকিরি ও গ্রানিট জাকাদের মত তারকাদের নিয়ে সুইজারল্যান্ড ১৯৫৪ সালের পরে প্রথমবারের মত কোয়ার্টার ফাইনালে খেলার স্বপ্ন দেখতেই পারে। ওই আসরের স্বাগতিক হিসেবে কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল সুইসরা।

আজ বহিষ্কারাদেশের কারণে সুইডিশ দলে থাকছেন না সেবাস্টিয়ান লারসন। যে কারণে মধ্যমাঠে মূল একাদশে আসতে পারেন গুস্তাভ সেভেনসন। সুইডিশ কোচ জাসে এন্ডারসন বিশ্বাস করেন তার দল পিছন থেকে আক্রমণভাগের নেতৃত্বে থাকবে। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, মাঠে সব খেলোয়াড়েরই শুরুর পয়েন্ট হলো ডিফেন্ডার হিসেবে। এরপর আমরা একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করে খেলবো। প্রতিপক্ষকে সুযোগ দিয়ে খেলবো না।

বিশ্বকাপে সুইজারল্যান্ডের শেষ ১৪টি গোলের ১১টিই হয়েছে দ্বিতীয়ার্ধে। এবারের বিশ্বকাপে পাঁচটির মধ্যে চারটি হয়েছে বিরতির পরে। এই নিয়ে বিশ্বকাপে ৫০তম ম্যাচ খেলতে মাঠে নামছে সুইডেন। ১১তম দেশ হিসেবে সুইডেন এই কৃতিত্ব অর্জন করতে যাচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জার্মানিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোল ব্রাজিলের

খেলার খবর: বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডটা এককভাবে নিজেদের করে নিয়েছে ব্রাজিল। শেষ ষোলোয় মেক্সিকোর বিপক্ষে জেতা ম্যাচে জার্মানিকে ছাড়িয়ে যায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

সামারায় সোমবার রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচটি ২-০ গোলে জিতেছে তিতের দল।

৫১তম মিনিটে নেইমারের গোলে রেকর্ড নিজেদের করে নেয় বাজিল। বিশ্বকাপে ব্রাজিলের এটি ২২৭তম গোল।

২২৬ গোল নিয়ে এতদিন যৌথভাবে তালিকার শীর্ষে ছিল ব্রাজিল ও জার্মানি। গতবারের চ্যাম্পিয়নরা গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়ায় রেকর্ডটাকে আরও উঁচুতে নেওয়ার সুযোগ পাচ্ছে ব্রাজিল।

আগামী শুক্রবার সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে বেলজিয়াম ও জাপানের মধ্যকার বিজয়ীর মুখোমুখি হবে তিতের ব্রাজিল।

গোলের তালিকায় ব্রাজিল ও জার্মানির অনেক পিছনে আছে বাকিরা। তৃতীয় স্থানে থাকা আর্জেন্টিনার মোট গোল ১৩৭টি। ১০০ এর বেশি গোল আছে আর মাত্র দুটি দলের; ইতালি (১২৮) ও ফ্রান্স (১১৩)।

এবারের আসর থেকে এরই মধ্যে বিদায় নেওয়া স্পেনের গোল ৯৯।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২ গোলে এগিয়ে থেকেও পারল না জাপান, কোয়ার্টারে বেলজিয়াম

খেলার খবর: দ্বিতীয়ার্ধের শুরুর দিকের দুই গোলে এগিয়ে গিয়েছিল জাপান। দ্রুতই দুই গোল শোধ করে সমতা ফিরল বেলজিয়াম। ম্যাচের ৬৯ মিনিটে হেড থেকে করা ডিফেন্ডার ইয়ান ভেট্রোনঘেনের গোলে ব্যবধান ২-১ এ নামিয়ে আনে বেলজিয়াম। এরপর ৭৪ মিনিটে ভেট্রোনঘেনের হেড থেকে জাপানের ডি বক্সের জটলায় থাকা মিডফিল্ডার ম্যানইউ তারকা মারুয়ানে ফেল্লাইনির দারুণ হেডে পাওয়া গোলে ২-২ গোলের সমতায় ফিরে বেলজিয়াম। খেলা ৯০ মিনিট শেষ হবার ইনজুরি সময়ের ৪ মিনিটের মাথায় জাপানের ৩য় গোল করে বেলজিয়াম।

এর আগে বিরতি থেকে ফিরে মুহূর্তের মধ্যে বেলজিয়ামের জালে দুইবার বল জড়াল জাপান। প্রথমার্ধে ৪৮ মিনিটে প্রথম গোলটি করলেন হারিগুচি। ৫২ মিনিটে জাপানি মিডফিল্ডার তাকাশি ইনুয়ির গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় জাপান।

‘জি’ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠে বেলজিয়াম। গ্রুপ পর্বে তারা তিন ম্যাচ খেলে তিনটিতেই জয় পায়। অন্যদিকে, ‘এইচ’ গ্রুপ থেকে গ্রুপ রানার আপ হয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠে জাপান। গ্রুপ পর্বে তারা একটিতে জয় পায়, একটিতে ড্র করে ও একটিতে হারে।

আজ দিনের প্রথম ম্যাচে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিল। বেলজিয়াম ও জাপানের মধ্যে যারা জয় পাবে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তারা ব্রাজিলের মুখোমুখি হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মেসি-রোনালদোর চেয়েও সেরা নেইমার

খেলার খবর: এই বিশ্বকাপের সেরা তারকা কে? বলবেন, যে দুজনের মধ্যে একজনের হওয়ার কথা ছিল, তাঁরা তো নেই! দুজনেই তো হেরে বাড়ির পথ ধরেছেন। কিন্তু থাকলেও বা কী যায় আসত? অন্তত শেষ ষোলোরই পথটুকু পর্যন্ত। এই পথেই যে মেসি-রোনালদোকে টেক্কা দিয়েছেন নেইমার।সেটা ব্রাজিল যে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর আর্জেন্টিনা-পর্তুগাল বাড়ির পথ ধরেছে, সে জন্য নয়। এ নিখাদ পরিসংখ্যানের হিসাব। যেখানে নিন্দুকদের চোখে ‘বাতাসের ধাক্কায় মাটিতে পড়ে যাওয়া’ এই ছেলেটিই সেরা। প্রতিপক্ষের রক্ষণে সবচেয়ে বেশি শট (২৩) নেইমারের। এর মধ্যে গোলমুখে সবচেয়ে বেশি শট রাখতে পারা খেলোয়াড়টিও নেইমার। ১২টি শট তার লক্ষ্যে বা অন টার্গেট। কিন্তু এখানেই শেষ নয়!

ব্রাজিলের এই চার ম্যাচে নেইমার খেলেছেন তাঁর দলের জন্য, সতীর্থদের জন্য। প্রমাণ চাই? জেসুস-কুতিনহোদের জন্য সবচেয়ে বেশিসংখ্যক গোলের সুযোগও (১৬) সৃষ্টি করেছেন এই নেইমার। এসব পরিসংখ্যান নিশ্চয়ই প্রতিপক্ষের ট্যাকলে তাঁর বারবার পড়ে যাওয়ার দৃশ্যকে ভুলিয়ে দেবে। আর বারবার পড়ে যাওয়ার কথা যে উঠছে, পরিসংখ্যান সেখানেও কিন্তু নেইমারের পক্ষে। এখন পর্যন্ত সবচেয়ে বেশিবার ফাউলের (২৩) শিকার হওয়া খেলোয়াড়টিও এই নেইমার। আর তা তিনি যেভাবেই সামলান, প্রতিপক্ষের ধেয়ে আসা খেলোয়াড়টিকে ড্রিবলিংয়ে আচ্ছন্ন করে ফেলার কৃতিত্বটাও তাঁর বেশি। এখন পর্যন্ত এই আসরে ৩৫টি সফল ড্রিবলিং করেছেন নেইমার।

ব্রাজিলের এই ফরোয়ার্ড আরেকটি জায়গায় মেসি-রোনালদোর চেয়ে এগিয়ে। দুটি বিশ্বকাপ মিলিয়ে এ পর্যন্ত ৬ গোল করলেন নেইমার। এ জন্য প্রতিপক্ষের গোলপোস্টে তাঁকে ৩৮টি শট নিতে হয়েছে। বিশ্বকাপে মেসি-রোনালদোদের ৬টি করে গোল করতে যথাক্রমে ৬৭ ও ৭৪টি করে শট নিতে হয়েছে। বিশ্বকাপে নেইমার রেকর্ডের কাছে ম্লান এ সময়ের সেরা দুই খেলোয়াড়। গোলসংখ্যায় মেসিকে তো ধরে ফেললেনই, রোনালদোও বেশি দূরে নয়। আর দুটি গোল করতে পারলে বিশ্বকাপ গোলে ২৬ বছর বয়সী নেইমার পেছনে ফেলে দেবেন দুই মহাতারকাকে। কে জানে, হয়তো এই বিশ্বকাপেই!
বিশ্বের এই অন্যতম সেরা দুই খেলোয়াড়ের চেয়ে বেশি কার্যকর। আর তাতে পুড়ে খাক হলো মেক্সিকো। আজ তো শুধু নেইমারের কাছে হেরেই বিদায় নিল দলটি। বিশ্বকাপের শেষ ষোলো থেকে এ নিয়ে তাদের বিদায় ঘটল টানা সপ্তমবারের মতো! নেইমারের কৃতিত্ব পরিসংখ্যানেই স্পষ্ট। শেষটা আরও একটি তথ্যে হোক। বিশ্বকাপে নকআউট পর্বে একটিও গোল করতে না পারাদের তালিকায় মেসি-রোনালদোর সঙ্গে নেইমারও ছিলেন।গতবার নকআউট পর্বে দুটি ম্যাচ খেললেও গোল পাননি। এর মধ্যে কোয়ার্টার ফাইনালে তো কলম্বিয়ার বিপক্ষে সেই আলোচিত চোট পুরো ম্যাচটা শেষ করতে দেয়নি তাঁকে। এবার নকআউট পর্বে প্রথম সুযোগেই গোল করলেন নেইমার। ২-১ গোলে হেরে যাওয়া পর্তুগালের অধিনায়ক কিংবা ৪-৩ গোলে হেরে যাওয়া আর্জেন্টিনার অধিনায়ক ভাবতে পারেন, নিজেদের গত ম্যাচে গোলের খাতা খুলতে পারলে হয়তো দ্বিতীয় রাউন্ডেই থেমে যেতে হতো না তাঁদের!

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কোটা নিয়ে ৭ সদস্যের কমিটি গঠন, প্রজ্ঞাপন জারি

দেশের খবর: সরকারি চাকরিতে কোটা বাতিল, সংরক্ষণ বা সংস্কারের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের নেতৃত্বে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। এতে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সদস্য হিসেবে রাখা হয়েছে।

আজ সোমবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এই কমিটি গঠন করে। কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম সোমবার রাতে এসব তথ্য জানান।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, কমিটিতে যে ছয় সচিবকে সদস্য রাখা হয়েছে তাঁরা হলেন, জনপ্রশাসন সচিব, অর্থ সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব, সরকারি কর্মকমিশনের (পিএসসি) সচিব, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব।

এর আগে দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে মোহাম্মদ শফিউল আলম বলেছিলেন ‘এটা (কোটা) সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে সক্রিয় বিবেচনাধীন আছে। আমাদের পর্যায়ে এখনো স্থানান্তর হয়নি। তবে আপনারা যত সহজভাবে এটা বিশ্লেষণ করছেন, তত সহজ নয়। জটিলতা আছে। এটা অনেক বিচার-বিশ্লেষণ করে সিদ্ধান্ত আসবে এবং আমরা সেই আলোকে কার্যক্রম নেব।’ কবে নাগাদ কোটাসংক্রান্ত পুরো প্রক্রিয়া শেষ হবে, সে বিষয়ে তিনি বলেছিলেন, ‘সেটা অনুমান করা কঠিন। একটু সময় লাগবে মনে হচ্ছে।’

বর্তমানে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৫৫ শতাংশ নিয়োগ হয় অগ্রাধিকার কোটায়। বাকি ৪৫ শতাংশ নিয়োগ হয় মেধা কোটায়। তৃতীয় ও চতুর্থ শ্রেণির চাকরিতেও আছে বিভিন্ন ধরনের কোটা।

সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। গত ৮ এপ্রিল শাহবাগে আন্দোলনকারীদের ওপর পুলিশ লাঠিপেটা করলে এবং কাঁদানে গ্যাসের শেল ছুড়ে মারলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরদিন এ আন্দোলন দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে ১১ এপ্রিল সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা বাতিলের ঘোষণা দেন। সর্বশেষ তিন দিন ধরে কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন এলাকায় আন্দোলনে নামা শিক্ষার্থীদের ওপর হামলা চালান ছাত্রলীগের নেতা-কর্মীরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest