সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার ঝাউডাঙ্গায় পানিতে ডুবে দুই শিশুর করুন মৃত্যুতুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধুলিহরে এক যুবক পিটিয়ে জখম:থানায় মামলাসাতক্ষীরা প্রাণসায়রের ধারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকলারোয়ায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যুসুন্দরবনের নদীতে জেলের জালে ধরা পড়ল ১০ কেজির বিরল কচ্ছপসাতক্ষীরার কালিগঞ্জে বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরনতালায় খামারিদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণসাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে রেড ক্রিসেন্ট ইউনিটের শুভেচ্ছাদেবহাটায় পূর্ব শত্রুতার জেরে এক শ্রমিককে পিটিয়ে চার জনের বিরুদ্ধে মিথ্যা চুরির মামলা : প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা পর্যায়ে মানব পাচার প্রতিরোধ কমিটির সম্মেলন

কাঁঠালের নানা স্বাস্থ্য উপকারিতা

স্বাস্থ্য কণিকা: বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। দেশের সর্বত্রই কম-বেশি এই কাঁঠাল পাওয়া যায়। বসন্ত ও গ্রীষ্মের প্রথমে কাঁচা অবস্থায় এবং গ্রীষ্ম ও বর্ষায় পাকা অবস্থায় পাওয়া যায়। ফলটি আকারে বেশ বড় হয়। নানান পুষ্টিগুণে পুরোপুরি ভরপুর কাঁঠাল।

কাঁঠালের ৪-৫ কোয়া থেকে ১০০ কিলো ক্যালরি খাদ্যশক্তি পাওয়া যায়। এর হলুদ রঙের কোষ হচ্ছে ভিটামিন ‘এ’ সমদ্ধ। ২-৩ কোয়া কাঁঠাল আমাদের এক দিনের ভিটামিন ‘এ’ এর চাহিদা পূরণ করে।

সেজন্য কাঁঠাল অপুষ্টিজনিত সমস্যা রাতকানা এবং রাতকানা থেকে অন্ধত্ব প্রতিরোধ করার জন্য খুবই উপযোগী ফল। শিশু, কিশোর, কিশোরী এবং পূর্ণ বয়সী নারী-পুরুষ সব শ্রেণির জন্যই কাঁঠাল খুবই উপকারী ফল। গর্ভবতী এবং যে মা বুকের দুধ খাওয়ান তাদের জন্য কাঁঠাল দরকারি ফল।

শরীরে ভিটামিন ‘এ’ এর অভাব দেখা দিলে ত্বক খসখসে হয়ে যায়। শরীরের লাভণ্যতা হারিয়ে ফেলে এজন্য কাঁঠাল প্রতিরোধ করতে পারে। এছাড়া কাঁঠালের মধ্যে ভিটামিন ‘সি’এবং কিছুটা ‘বি’ আছে। পাকা কাঁঠাল যেমন উপকার রয়েছে, তেমনি কাঁচা কাঁঠালও কম উপকারী নয়। কাঁচা কাঁঠাল আমিষ ও ভিটামিন সমদ্ধ তরকরি। পাকা কাঁঠালের বিচি বাদামের মতো ভেজে যেমন খাওয়া যায়, তেমনি তরকারি হিসেবেও খাওয়া যায়।

১০০ গ্রাম কাঁঠালের বিচিতে ৬.৬ গ্রাম আমিষ আছে ও ২৫.৮গ্রাম শর্করা আছে। সবার জন্যই আমিষসমদ্ধ কাঁঠালের বিচি উপকারী। এজন্য কাঁঠাল গাছ বেশি লাগানো উচিত। সেই সঙ্গে কাঁঠাল ফলটি খেয়ে ভিটামিন ‘এ’ এর ঘাটতি পূরণ করা সম্ভব।

আসুন জেনে নেই কাঁঠালের উপকারিতা কি কি…

শক্তির উৎস কাঁঠাল
কাঁঠালে পর্যাপ্ত পরিমাণে শর্করা, ক্যালোরি, ফ্রুক্টোজ ও সুক্রোজ রয়েছে, যা আমাদের শরীরে দ্রুত শক্তি বাড়ায়। একই সঙ্গে কাঁঠালে কোন কোলেস্টেরোল জাতীয় উপাদান নেই যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। সে কারণে এ ফলটিকে বেশ স্বাস্থ্যকর ফলের তালিকায় আমরা স্থান দিয়ে থাকি।

কাঁঠাল রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়াতে
আমাদের সর্দি-কাশি, জ্বরের মতো সাধারণ নানা রোগকে প্রতিহত করে এই রসালো কাঁঠাল। সাধারণত ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্টের দারুণ উৎস কাঁঠাল।

রক্তস্বল্পতা রোধে কাঁঠাল
কাঁঠালে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, ই, কে, নিয়াচিন, ফলেট, এবং ভিটামিন বি-৬। এছাড়াও আছে বিভিন্ন ধরণের মিনারেল সমৃদ্ধ উপাদান যেমনঃ কপার, ম্যাংগানিজ, ম্যাগনেসিয়াম যা রক্ত তৈরিতে বিশেষ ভূমিকা রাখে। তাই এটি রক্তস্বল্পতা রোধে দারুণ কাজ করে থাকে। তাই যারা রক্তস্বল্পতায় ভুগছেন তাদের জন্যে এই রসালো ফল কাঁঠাল উপকারি হবে এতে কোন সন্দেহ নেই।

দুরারোগ্য ব্যাধি প্রতিরোধে
কাঁঠালে বিদ্যমান প্রচুর পরিমাণে ফাইটোনিউট্রিয়েন্টস- যা কিনা আমাদের শরীরে আলসার, ক্যান্সার, উচ্চ রক্তচাপ এবং বার্ধক্য প্রতিরোধে সক্ষম। কাঁঠালে আছে প্রয়োজনীয় পরিমাণে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের দেহকে ক্ষতিকর ফ্রির‌্যাডিকেলস থেকে রক্ষা করে। এছাড়াও আমাদের সর্দি-কাশি রোগের সংক্রমণ থেকে রক্ষা করে।

চোখ ভালো রাখে
কাঁঠালে রয়েছে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন-এ, যা আমাদের চোখের জন্য অপরিহার্য একটি পুষ্টি উপাদান। আপনারা হয়ত অনেকেই জানেন না যে, কাঁঠাল খাওয়ার অভ্যাসে দৃষ্টিশক্তি ভালো হয় এবং এটি আমাদের ত্বকের বলিরেখা বা ভাঁজ প্রতিহত করতে সক্ষম। যেহেতু, রসালো ফল কাঁঠালে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকে, তাই এটি চোখের রেটিনা বা অক্ষিপটের ক্ষতি প্রতিহত করে থাকে।

হাড় মজবুত ও শক্ত করে
কাঁঠালে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম থাকে। এই ক্যালসিয়ামের আধিক্যের জন্যে এটি হাড়ের গঠন সুদৃঢ় ও মজবুত করে। এটি অস্টেওপরোসিস (osteoporosis) নামে হাড়ের ক্ষতিকর রোগ প্রতিরোধ করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই আপনি যে কেউ হাড় মজবুত করার জন্যে খাবারের তালিকায় নিতে পারেন জাতীয় ফলের সাহায্য।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আবারও বৈঠকে বসবেন হাসিনা-মোদি

দেশের খবর: কাঠমান্ডুতে আগামী মাসে বিমসটেক (বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টোরিয়াল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন) শীর্ষ সম্মেলনের ফাঁকে ফের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হবে বলে সূত্রের মাধ্যমে জানা গেছে।

৩০-৩১ আগস্ট এ সম্মেলনে বিমসটেকভুক্ত সাতটি দেশের সরকারপ্রধানরা অংশ নেবেন। বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচনের আগে এটাই হবে দুই প্রধানমন্ত্রীর মধ্যে শেষ বৈঠক।

সূত্র জানায়, সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে, মিয়ানমারের রাষ্ট্রপতি উইন মিন্ট, নেপালের প্রধানমন্ত্রী কে পি ওলি, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মৈত্রীপালা সিরিশেনা ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রয়ুথ চ্যান ওছা উপস্থিত থাকবেন। এ সময় প্রধানমন্ত্রী মোদি মিয়ানমারের রাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাৎ করবেন।

প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গেও তার বৈঠক হওয়ার সম্ভাবনা। ফলে এ সম্মেলনের সময় রোহিঙ্গা শরণার্থী সমস্যা আলোচনায় প্রাধান্য পেতে পারে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ আগেই জানিয়েছিলেন, মিয়ানমারকে আগামী দুই বছরের মধ্যে রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নিতে হবে। প্রধানমন্ত্রী মোদি এবং প্রধানমন্ত্রী হাসিনার মধ্যে এ নিয়ে একই বছরে চারবার সাক্ষাৎ হয়েছে।

সার্ক সম্মেলন অনিশ্চিত হয়ে পড়ায় এখন বিমসটেকই হয়ে উঠেছে প্রধান আঞ্চলিক সহযোগিতা মাধ্যম। যার মাধ্যমে দক্ষিণ এশিয়ার সঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়ার মেলবন্ধন গড়ে উঠবে বলে মনে করেন কূটনীতিকরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিনা মূল্যে ৩৬ হাজার জনকে ড্রাইভিং প্রশিক্ষণ দেবে সরকার

দেশের খবর: সারা দেশে ৩৬ হাজার জনকে বিনা মূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ দেবে সরকার। সঙ্গে বিনা খরচায় মিলবে ড্রাইভিং লাইসেন্স। স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রগ্রাম ও বিআরটিসির যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণ দেওয়া হবে।

অর্থ মন্ত্রণালয়ের স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রগ্রাম (সেইপ) প্রকল্পের আওতায় সারা দেশে এক লাখ দক্ষ গাড়িচালক তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ৩৬ হাজার জনকে ড্রাইভিং প্রশিক্ষণ দেবে। প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য কোনো টাকা লাগবে না; বরং যাতায়াতভাতা হিসেবে দৈনিক ১০০ টাকা পাবেন প্রশিক্ষণার্থীরা। দেশে ও বিদেশে চাকরিপ্রাপ্তিতেও সহযোগিতা করা হবে।

যাঁদের জন্য প্রশিক্ষণ
বিআরটিসি, তেজগাঁও ট্রেনিং ইনস্টিটিউটের ম্যানেজার (টেকনিক্যাল) মোস্তাফিজুর রহমান জানান, পেশাদার গাড়িচালক হতে আগ্রহীরা প্রশিক্ষণে অংশ নিতে পারবেন। প্রশিক্ষণার্থীদের কমপক্ষে অষ্টম শ্রেণি পাস হতে হবে। হালকা ড্রাইভিং ও গাড়ি রক্ষণাবেক্ষণে প্রশিক্ষণ পেতে আগ্রহীদের বয়স হতে হবে ২০ থেকে ৩৫ বছরের মধ্যে। ভারী ড্রাইভিং ও গাড়ি রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণের জন্য ২০ থেকে ৪৫ বছর বয়সীরা আবেদন করতে পারবেন। ভারী ড্রাইভিং লাইসেন্স পেতে আগ্রহীদের গাড়িচালক হিসেবে মধ্যম লাইসেন্স থাকতে হবে এবং লাইসেন্সের মেয়াদ তিন বছর হতে হবে। আগ্রহীদের শারীরিকভাবে সুস্থ হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র থাকতে হবে।

আবেদন ও বাছাই প্রক্রিয়া
বিআরটিসির নির্ধারিত ফরমে আবেদন করা যাবে। প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, জাতীয়তা, স্থায়ী ও বর্তমান ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, জন্ম তারিখ, বর্তমান পেশা, মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ নম্বর, যে কেন্দ্রে প্রশিক্ষণ নিতে ইচ্ছুক, যে কোর্সে অংশ নিতে আগ্রহী—এসব তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। পূরণকৃত ফরম পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং সিটি করপোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদের দেওয়া নাগরিকত্ব সনদপত্রসহ যে কেন্দ্রে প্রশিক্ষণ নিতে আগ্রহী, সেখানে জমা দিতে হবে।

বিআরটিসি মিরপুর প্রশিক্ষণকেন্দ্রের ম্যানেজার (অপারেশন) জাহাঙ্গীর আলম জানান, আবেদনকারীদের কাগজপত্র যাচাই-বাছাই করার জন্য নির্ধারিত বোর্ড থাকে। বোর্ড সদস্যরা বাছাই শেষে যাঁরা প্রকৃতপক্ষে পেশাদার চালক হতে চান, তাঁদের নির্বাচন করেন। নারীদের অগ্রাধিকার দেওয়া হয়। পুরুষদের মধ্যে যোগ্যতা ও সামর্থ্য বিবেচনায় নিয়ে প্রশিক্ষণ পেলে যাঁদের উপকার হবে, তাঁদের আগে নির্বাচিত করা হয়। প্রতি চার মাস পর পর নতুন ব্যাচ শুরু হয়। আগ্রহীরা উল্লিখিত প্রশিক্ষণকেন্দ্রগুলোতে যোগাযোগ রাখলে নতুন ব্যাচের প্রশিক্ষণের তথ্য জানতে পারবেন। এক ব্যাচে সুযোগ না পেলে পরের ব্যাচে আবার আবেদনের সুযোগ রয়েছে।

চলমান ব্যাচে অংশ নিতে চাইলে আগামী ৫ জুলাইয়ের মধ্যে নির্ধারিত প্রশিক্ষণকেন্দ্রে আবেদনপত্র জমা দিতে হবে। যাচাই-বাছাই শেষে ক্লাস শুরু হবে আগামী ৮ জুলাই থেকে। হালকা ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের মেয়াদ চার মাস, ভারী যানবাহন ড্রাইভিং কোর্সের মেয়াদ এক মাস। সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন প্রশিক্ষণ দেওয়া হবে।

বিনা মূল্যে প্রশিক্ষণ, সঙ্গে ভাতা
প্রশিক্ষণ শেষে প্রার্থীদের ড্রাইভিং পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় উত্তীর্ণদের সরকারি খরচে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে। প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য কোনো টাকা লাগবে না; বরং প্রশিক্ষণ চলাকালে দৈনিক যাতায়াতভাতা হিসেবে ১০০ টাকা পাবেন প্রশিক্ষণার্থীরা। দেশে-বিদেশে চাকরিপ্রাপ্তিতেও সহযোগিতা করা হবে।

প্রশিক্ষণ নেবেন যেখানে

♦ কেন্দ্রীয় ট্রেনিং ইনস্টিটিউট, গাজীপুর

০১৭১১৩৯৫৭৫৬

♦ টুঙ্গিপাড়া ট্রেনিং ইনস্টিটিউট

০১৭৭৬৬২০২৩২

♦ মিরপুর দ্বিতল বাস প্রশিক্ষণ সেন্টার

০১৭৪০০৯৮৮৮৮

♦ উথলী প্রশিক্ষণ সেন্টার, মানিকগঞ্জ

০১৭৩৪১৫৫৩২৪

♦ নরসিংদী প্রশিক্ষণ সেন্টার

০১৭১২৩৮২১৪৪

♦ খুলনা প্রশিক্ষণ সেন্টার

০১৯১৬৭২১০৪৪

♦ যশোর প্রশিক্ষণ সেন্টার

০১৯১৬৭২১০৪৪

♦ ঝিনাইদহ প্রশিক্ষণ সেন্টার

০১৯১৬৭২১০৪৪

♦ সিলেট প্রশিক্ষণ সেন্টার

০১৭৫৮৮৮০০১১

♦ বরিশাল প্রশিক্ষণ সেন্টার

০১৭১৭৪৩৮৬৪৪

♦ তেজগাঁও ট্রেনিং ইনস্টিটিউট

০১৫৫২৪৪২৫৬৬

♦ খিলক্ষেত জোয়ারসাহারা সেন্টার

০১৮১৮৪৮৫৩৮৮

♦ নারায়ণগঞ্জ প্রশিক্ষণ সেন্টার

০১৭১৭৭৬৩৮২০

♦ চট্টগ্রাম প্রশিক্ষণ সেন্টার

০১৮১৭৭৮২৮৬৬

♦ বগুড়া প্রশিক্ষণ সেন্টার

০১৭১৪২৪০৬৫৩

♦ পাবনা প্রশিক্ষণ সেন্টার

০১৯১৯৪৬৫২৬৬

♦ সিরাজগঞ্জ প্রশিক্ষণ সেন্টার

০১৯১৯৪৬৫২৬৬

♦ কুমিল্লা প্রশিক্ষণ সেন্টার

০১৭১৬৬৮৪১৪৪

♦ সোনাপুর প্রশিক্ষণ সেন্টার, নোয়াখালী

০১৭৯৮১৩১৩১৩

♦ দিনাজপুর প্রশিক্ষণ সেন্টার

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গো-রক্ষার নামে গুন্ডামি বরদাস্ত করা হবে না-ভারতীয় সুপ্রিম কোর্ট

বিদেশের খবর: গো-রক্ষার নামে গুন্ডামি বরদাস্ত করা হবে না বলে জানিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। ভারতের প্রধান বিচারপতি দীপক মিশ্র এ আদেশ দিয়েছেন। পাশাপাশি এর সঙ্গে কোনো ধর্মীয় সংশ্লিষ্টতা আনা যাবে না বলে জানিয়েছে তিনি। এমনকি কোথাও এমন ঘটনা যাতে না ঘটে সেদিকে রাজ্য সরকারগুলিকে কড়া নজর রাখতে বলেছেন দীপক মিশ্র। খবর আনন্দবাজার পত্রিকার।

গো-রক্ষা নিয়ে সংঘটিত সহিংসতার নিষ্পত্তি চেয়ে সম্প্রতি সুপ্রিম কোর্টে একটি আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেয় দেশটির সুপ্রিম কোর্ট। গতকাল মঙ্গলবার সেই আবেদনের শুনানি চলাকালীন প্রধান বিচারপতি দীপক মিশ্র বলেন, ‘কোনও মানুষই নিজের হাতে আইন তুলে নিতে পারে না। রাজ্যগুলির উচিত এমন ঘটনা প্রতিরোধ করা।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইন্দোনেশিয়ায় ফেরি ডুবিতে ২৯ জনের মৃত্যু, নিখোঁজ ৪১

বিদেশের খবর: ইন্দোনেশিয়ায় সুলাবেসি দ্বীপে ফেরি ডুবিতে কমপক্ষে ২৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এ খবর প্রকাশ করেছে চ্যানেল নিউজ এশিয়া।

এ পর্যন্ত মোট ৬১ যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এখনো ৪১ যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।
ইন্দোনেশিয়ায় প্রায় নৌকা-ফেরি ডুবির ঘটনা ঘটে। কারণ অতিরিক্ত যাত্রীবহন এবং নিরাপত্তার প্রতি উদাসীনতা। মাত্র কয়েক সপ্তাহ আগেও ইন্দোনেশিয়ার লেক তোবাতে ফেরি ডুবিতে ২০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আর্জেন্টিনা ম্যাচের আগে অপহৃত হন নাইজেরীয় অধিনায়কের বাবা

খেলার খবর: বিশ্বকাপে গ্রুপ পর্বে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে অপহৃত হয়েছিলেন নাইজেরীয় অধিনায়ক জন মিকেল ওবির বাবা। তবে তিনি তখন সেই তথ্য কাউকে জানাননি।

২৬ জুন অনুষ্ঠিত হওয়া সেই ম্যাচে নাইজেরিয়া আর্জেন্টিনার কাছে হেরে যায় ২-১ গোলে। ম্যাচটির চার ঘণ্টা আগে বন্দুকের মুখে জন মাইকেল ওবির বাবা ও তার গাড়িচালককে অপহরণ করা হয়। সেই খবর জেনেও খেলতে নামেন জন মিকেল ওবি। সোমবার তার বাবাকে মুক্তি দেয়া হয়।

২০১১ সালেও অপহৃত হয়েছিলেন নাইজেরীয় অধিনায়কের বাবা। দেশের নিরাপত্তাহীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাইজেরীয় অধিনায়ক বিবিসিকে বলেন, ‘দ্বিতীয়বারের মতো বাবাকে হারানোর ভয় আমাকে ঝেঁকে ধরেছিল। আজ আমার বাবাকে অপহরণ করা হয়েছে। কিন্তু আগামীকাল হয়তো অন্য কাউকে অপহরণ করা হবে। এটা খুবই ভয়ানক।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কোয়ার্টার ফাইনালের আগে ব্রাজিলের জন্য বড় সুখবর

খেলার খবর: কোয়ার্টার ফাইনালে মাঠে নামার আগে বড় সুসংবাদ পেল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।ইনজুরি কাটিয়ে আগামী শুক্রবারই বেলাজিয়ার বিপক্ষে মাঠে ফিরছেন উইঙ্গার ডগলাস কস্তা। এদিন কাসেমিরোকে না পেলেও কস্তা ফেরায় কিছুটা হলেও স্বস্তিতে থাকবেন কোচ তিতে।

এদিকে, জুভেন্টাস উইঙ্গার ট্রেনিং সেশনে যোগ দেওয়ায় ব্রাজিল দলের অন্যদের মনোবল এখন আরও চাঙ্গা। বিশ্বকাপে কোস্টারিকার বিপক্ষে মাত্র ৪৫ মিনিট খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। আর সময়টুকু তিনি খেলেছিলেন দুর্দান্ত। পরে তার ইনজুরিতে পড়লে কিছুটা হলেও বিপাকে পড়ে ব্রাজিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কোয়ার্টার ফাইনালে কে কখন কার সাথে খেলবে

খেলার খবর: রাশিয়া বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়েছে সর্বত্র। ইতোমধ্যে প্রথম ও নক-আউট পর্ব শেষে বিদায় নিয়েছে ফেভারিট অনেক দল ও তারকা খেলোয়াররা। এবারের বিশ্বকাপে সবচেয়ে বড় অঘটন বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়া। এছাড়া নক-আউট পর্ব থেকে বিদায় নিয়েছে আর্জেন্টিনা, স্পেন, পর্তুগারের মতো শিরোপাপ্রত্যাশী দলগুলো। তবে দুর্দান্ত খেলেই কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে যোগ্য দলগুলোই।

কোয়ার্টার ফাইনালের দলগুলো হলো : উরুগুয়ে, ফ্রান্স, ক্রোয়েশিয়া, ব্রাজিল, সুইডেন, বেলজিয়াম ও ইংল্যান্ড। দুইদিনের বিরতি শেষে (বুধবার ও বৃহস্পতিবার) আগামী শুক্রবার থেকে এই কোয়ার্টার ফাইলানের খেলা শুরু হবে। কোয়ার্টারের ৮টি দলের মধ্য থেকে চারটি দল সেমিফাইনালে উঠবে।

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ ও সময় (প্রতিটা খেলা বাংলাদেশ সময় অনুযায়ী):

৬ জুলাই (শুক্রবার) : ফ্রান্স-উরুগুয়ে (নভগোরোদ, রাত ৮টা)
৬ জুলাই (শুক্রবার): ব্রাজিল-বেলজিয়াম (কাজান, রাত ১২টা)

৭ জুলাই (শনিবার): সুইডেন-ইংল্যান্ড (সামারা, রাত ৮টা)
৭ জুলাই (শনিবার): রাশিয়া-ক্রোয়েশিয়া (সোচি, রাত ১২টা)

উল্লেখ্য, রাশিয়া বিশ্বকাপে পর্দা উঠেছে গত ১৪ জুন। ফাইনাল খেলা হবে আগামী ১৫ জুলাই। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। এর আগে, ৩২ দল থেকে ১৬ হয়ে মঙ্গলবার ঠিক হয়েছে কোয়ার্টারের ৮ দল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest