সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ৪১ বোতল বিদেশি মদ জব্দ  সাতক্ষীরায় সৌদি আরবের সাথে মিল রেখে ২০ গ্রামের মানুষের ঈদ উল ফিতর উদযাপনসাতক্ষীরায় শারীরিক প্রতিবন্ধী যুবকের টাকা হাতিয়ে নিল প্রতারক চক্রসদরঘাটের মৃত্যু: দুর্ঘটনা নয়-এক নির্মম ব্যর্থতার প্রতিচ্ছবিসাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের কমিটি গঠন: সামাদ সভাপতি, রাজীব সম্পাদককালিগঞ্জে চোরাই ভ্যানসহ আটক-০৩মোটরসাইকেলের জ্বালানি সংকটে ঈদযাত্রা ব্যাহত : বিপাকে বাইকাররাকলারোয়ায় ২৫০ অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণসাতক্ষীরায় নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্যের পরিচিতি সভাসাতক্ষীরা জেলা রোভার স্কাউটস এর ঈদ সামগ্রী বিতরণ

হৃদরোগ ও হার্টঅ্যাটাকের ঝুঁকি বাড়ায় যে ১০ খাবার

আপনি হয়তো জানেন বা নাও জানতে পারেন বিশেষ কিছু খাবার আছে যেগুলো উচ্চ মাত্রায় স্যাচুরেটেড ফ্যাট, সোডিয়াম এবং কোলেস্টেরল সমৃদ্ধ যেগুলো হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়। আসুন জেনে নেওয়া যাক কী সেই খাবারগুলো।

১. প্যাকেটজাত স্যুপ
আপনি কি জানেন রেস্টুরেন্টে বা প্যাকেটজাত যে স্যুপ আপনি কিনে খান তাতে আছে এমএসজি বা মনোসোডিয়াম গ্লুটামেট যা আপনার হৃদডিণ্ডের জন্য পুরোপুরি ক্ষতিকর? এই ধরনের স্যুপে থাকে প্রচুর সোডিয়াম যা আপনার রক্তের শিরা-উপশিরাগুলোকে ধ্বংস করতে পারে। যা থেকে পরে হার্ট অ্যাটাক হতে পারে। সুতরাং ঘরে বানিয়ে স্যুপ খান।

২. ফ্রাইড চিকেন
সুস্বাদু হলেও ক্ষতিকর। এক টুকরো ফ্রাইড চিকেনে থাকে ৬৩ গ্রাম চর্বি, ৩৫০ গ্রাম কোলেস্টেরল এবং ৯২০ গ্রাম ক্যালোরি। আর এ থেকেই বুঝা যায় ফ্রাইড চিকেন কতটা ক্ষতিকর হতে পারে। রক্তে কোলেস্টেরলের মাত্রাও বাড়ায় এই খাবার।

৩. সসেজ
হট ডগ এর রুপে আপনি যে সসেজ খান তাতে থাকে উচ্চ মাত্রায় স্যাচুরেটেড ফ্যাট এবং সোডিয়াম। ১০০ গ্রাম সসেজে থাকে ৩০১ ক্যালোরি যা আপনার রক্তের শিরা-শিরাগুলো বন্ধ করে দিতে পারে।

৪. চিজকেক
এতে থাকে প্রচুর পরিমাণে ক্যালোরি এবং চর্বি যা হার্টের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। এক টুকরো চিজকেকে আছে ৮৬০ ক্যালোরি, ৫৭ গ্রাম চর্বি এবং ৮০ গ্রাম কার্বোহাউড্রেটস। সুতরাং খাওয়ার আগে দ্বিতীয়বার চিন্তা করুন।

৫. স্টিক
এতে থাকে উচ্চহারে কোলেস্টেরল এবং স্যাচুরেটেড ফ্যাট যা আপনার হার্টকে দুর্বল করার জন্য যথেষ্ট। এক বিফ স্টিকে থাকে ৫৯৪ ক্যালোরি, ১৮.৫ গ্রাম চর্বি এবং ১৯১ মিলিগ্রাম কোলেস্টেরল। আর রান্না করার পর তা দ্বিগুন হয়ে যায়।

৬. বার্গার
একটি সিঙ্গেল বার্গারে থাকে ২৯ গ্রাম চর্বি, ৫৪০ ক্যালোরি এবং ১৪০ মিলিগ্রাম সোডিয়াম। যা বেশি খেলে হার্টের জন্য মারাত্মক বিপজ্জনক।

৭. পিজ্জা
এতে স্যাচুরেটেড ফ্যাট এবং সোডিয়াম থাকে উচ্চহারে, যথাক্রমে ৪.৪ গ্রাম এবং ৫৫১ মিলিগ্রাম। পিজ্জা ক্রাস্ট উচ্চামাত্রায় কার্বোহাউড্রেট ও সোডিয়াম সমৃদ্ধ। আর পিজ্জা সসেও সোডিয়াম থাকে উচ্চহারে। যা আপনার হার্টকে ধ্বংস করার জন্য এবং রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণহীনভাবে বাড়ানোর জন্য যথেষ্ট।

৮. চিপস
আপনি জেনে হয়তো চমকে যাবেন লবণাক্ত এক প্যাকেট পটেটো চিপসে আছে ১৫৫ ক্যালোরি, ১০.৬ গ্রাম চর্বি এবং ১৪৯ মিলিগ্রাম সোডিয়াম। ফলে চিপস খেলে অপ্রত্যাশিতভাবে ওজন বেড়ে স্বাস্থ্যের বারোটা বাজাবে।

৯. ব্লেন্ডেড কফি
বিখ্যাত কফিশপে যে ব্লেন্ডেড কফি বিক্রি করা হয় তা আপনার স্বাস্থ্যের জন্য বেশ অস্বাস্থ্যকর। কেন জানেন? ওই কফিতে থাকে সিরাপ, সুগার, হুইপড ক্রিম এবং অন্যান্য টপিং যেসব উচ্চামাত্রার ক্যালোরি এবং চর্বি সমৃদ্ধ। এসব রক্তের গ্লুকোজের মাত্রা অতিরিক্তহারে বাড়িয়ে তোলে। যা থেকে ডায়াবেটিস এবং হৃদরোগ হয়।

১০. ফ্রেঞ্চ ফ্রাই
এতে থাকে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেটস, চর্বি এবং সোডিয়াম যা রক্তে সুগারের মাত্রা বাড়ায়। প্রতিদিন ফ্রেঞ্চ ফ্রাই খেলে ওজন বেড়ে রক্তের শিরা-উপশিরায় চর্বি জমবে। যা হার্টে ব্লক তৈরি করে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়াবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় ১’শ টাকার জন্য ভাইয়ের হাতে ভাই খুন !

নিজস্ব প্রতিনিধি: ১’শ টাকার জন্য চাচাতো ভাইয়ের হাতে খুন হলো কলারোয়ার এক যুবক। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার হেলাতলায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক রুবেল হোসেন (২৮) হেলাতলা ইউনিয়নের ২নং ওয়ার্ড উত্তর হেলাতলা গ্রামের (উত্তর দিগং) হাসানুর রহমান দফাদারের পুত্র।
স্থানীয়রা জানায়- ভ্যানচালক রুবেলের কাছে ১’শ টাকা পেতো তারই চাচাতো ভাই আফছার আলীর পুত্র রং মিস্ত্রি আবু সাঈদ (২২)। শুক্রবার সন্ধ্যার দিকে সেই টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’জনের মধ্যে বাকবিতন্ডা হয়। পরে এক পর্যায়ে সাঈদ কাছে থাকা চাকু (ছোড়া) দিয়ে রুবেলের গলায় টান মেরে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কলারোয়া ও পরে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সে মারা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ সাতক্ষীরা মর্গে রয়েছে বলে জানা গেছে।
এদিকে, ‘হেলাতলা ইউপি সদস্য আমিরুল ইসলাম জানান- ১’শ টাকাকে কেন্দ্র করে চাচাতো ভাই সাঈদের হাতে খুন হয়েছে রুবেল। ঘাতক সাঈদ রং মিস্ত্রির কাজ করতো। তার পিতা মালয়েশিয়া প্রবাসী। আর রুবেল চাষকাজ করতো ও ভ্যান চালাতো। শুক্রবার সন্ধ্যার দিকে তাদের বাড়ির পাশে ঘটে যাওয়া মর্মান্তিক ও নৃশংস এ ঘটনায় ঘাতকের মা তরুনা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।’
নিহত রুবেলের ছোট ভাই ইমামুল ও খালা সাজেদ খাতুন জানান- ‘রুবেলের কাছে ১’শ টাকা পেতো চাচাতো ভাই সাঈদ। ওই টাকা চাওয়াকে কেন্দ্র করে তাদের দু’জনের ঝগড়া হয়। সেসময় সাঈদ চাকু দিয়ে রুবেলের গলায় পোচ দিয়ে খুন করে।’
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেব নাথ জানান- ‘১’শ টাকা চাওয়াকে কেন্দ্র করে বাকবিতন্ডার জের ধরে আনুমানিক সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার উত্তর হেলাতলা গ্রামের আবুল হাসানের পুত্র রুবেল হোসেন (২৮)কে চাকু দিয়ে গলায় টান দেয় তারই চাচাতো ভাই একই গ্রামের আফছার আলীর পুত্র আবু সাঈদ (৩০)। পরে গুরুতর আহতাবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হলে সে মারা যায়। সংবাদ পেয়েই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জিজ্ঞাসাবাদের জন্য ঘাতকের মা তরুনা বেগমকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত (এ রিপোর্ট লেখার সময়) সাঈদ পলাতক রয়েছে। তাকে আটকের জোর প্রচেষ্টা চলছে।’
ওসি বিপ্লব দেব নাথ আরো জানান- ‘এ ঘটনায় থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বড়খামার বটতলা ঈদগাহ ময়দানে মেহেরাব নির্মাণ কাজ উদ্বোধন

ধুলিহর প্রতিনিধি: সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়নের বড়খামার বটতলা ঈদগাহ ময়দানে শুক্রবার সকালে ঈদগাহের মেহেরাব ও মিম্বার নির্মাণের কাজ উদ্বোধন হয়েছে। ব্রহ্মরাজপুর ৬নং ওয়ার্ডের মেম্বার ও সাংবাদিক মোঃ রেজাউল করিম মিঠুর উদ্যোগ ও পরিকল্পনায় বড়খামার যুব কমিটির বাস্তবায়নে এ নির্মাণ কাজ শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর বাজার জামে মসজিদের সভাপতি ও ব্রহ্মরাজপুর বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুর রশিদ সরদার, বিডিএফ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি,এম আরশাদ আলী, বড়খামার জামে মসজিদের সভাপতি আলহাজ্ব আব্দুল জব্বার কারিকর, সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুল মান্নান, ব্রহ্মরাজপুর বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মোজাম্মেল হক, বাগান বাড়ী জামে মসজিদের ইমাম আলহাজ্ব হাফেজ শামসুর রহমান, বড়খামার যুব কমিটির সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক ও ব্রহ্মরাজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ শাহাদাৎ হোসেন রাজ, অর্থ-সম্পাদক আনিছুর রহমান, রবিউল ইসলাম, শেখ নজরুল ইসলাম, আব্দুল মালেক কারিকর, রনি প্রমূখ। উপস্থিত অতিথিবৃন্দ মাটি কেটে উদ্বোধন ঘোষনা করেন। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো গুনাকরকাটি খানকায়ের ওরশ

মইনুল ইসলাম: আশাশুনির ঐহ্যবাহী গুনাকরকাটি খানকায়ে আজিজীয়ায় ৯৫তম ওরশ শরীফ ও ফাতেহা শরীফ আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। বৃহস্পতিবার আম বয়ানের মধ্যদিয়ে ওরশ ও ফাতেহা শরীফ শুরু হয়ে শুক্রবার সকালে আখেরী মোনাজাত ও তাবারক বিতরণে শেষ হয়। ওরশ শরীফ মূলত একদিনের হলেও কার্যক্রম চলে তিনদিন। এছাড়া ওরশ কেন্দ্রিক যে মেলা বসে তা চলে প্রায় মাসব্যাপী।

গুনাকরকাটি (ছালেমপুর) নকশবন্দী মোজাদ্দেদীয়া খায়রিয়া আজিজীয়া ফাউন্ডেশনের আয়োজনে হযরত গাওছুল আযম নকশবন্দী মোজাদ্দেদী দেহলভী (রহঃ) এর ৯৫ তম ওরশ শরীফ এবং হযরত গওছুল আযম নকশবন্দী মোজাদ্দেদী খুলনবী (রহঃ) এর ফাতেহা শরীফে প্রধান মেহমান নূরে চশমে হযরতে ইমামে রব্বানী, গুলেবাগে মুজাদ্দেদী আলহাজ্ব হযরত শাহ্ আবু নসর আনাছ ফারুকী (রহঃ)। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থান এবং বিভিন্ন দেশের মুরিদান ও আশেকান ভক্তবৃন্দ ওরশ ও ফাতেহা শরীফে বাস, মাইক্রো, প্রাইভেট, লঞ্চ ও অন্য যানবহান যোগে যোগদান করেন। ফাতেহা শরীফে মোনাজাত পরিচালনা করেন দিল্লী হুজুর হযরত শাহ্ আবু নসর আনাছ ফারুকী (রহঃ)। মোনাজাতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ গ্রহণ করেন। মোনাজাত শেষে তাবারক বিতরণ করা হয়। ওরশ শরীফে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপরতা ছিল চোখে পড়ার মত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি রিপোর্টার্স ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

মোস্তাফিজুর রহমান/মইনুল ইসলাম: আশাশুনি রিপোর্টার্স ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে আশাশুনি রিপোর্টার্স ক্লাবের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। আশাশুনি রিপোর্টার্স ক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি আইয়ুব হোসেন রানা, সহ সভাপতি সুব্রত দাশ, শেখ বাদশা, সাধারণ সম্পাদক আকাশ হোসেন, সাংগঠনিক সম্পাদক এম এম নুর আলম, অর্থ সম্পাদক মইনুল ইসলাম, দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান, ক্রীড়া সম্পাদক আলমিন হোসেন ছট্টু, প্রচার সম্পাদক বাপন মিত্র, সদস্য তপন বিশ্বাস ও সত্যরঞ্জন সরকার। নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভায় রিপোর্টার্স ক্লাবের আয় ব্যায়, বার্ষিক কর্ম পরিকল্পনা, প্রতি সদস্যের মাসিক ফি ধার্য করা সহ বিগত কমিটির সাধারণ সম্পাদক সোহরাব হোসেনকে তার পত্রের মাধ্যমে রিপোর্টার্স ক্লাবের সদস্যপদ থেকে অব্যাহতি চাওয়ায় তাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এবং আশাশুনি রিপোর্টার্স ক্লাব সংক্রান্ত কোন বিষয়ে তার সাথে যোগাযোগ না করার জন্য সর্ব সাধরণকে বিশেষ ভাবে অনুরোধ জানানো হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির পরিচয় মিলছে না

প্রেস বিজ্ঞপ্তি: সড়ক দুর্ঘটনায় আহত অজ্ঞাত ব্যক্তির সন্ধান মিলছে না। শুক্রবার সকালে বিনেরপোতা এলাকায় একটি দ্রুতগামী প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হন এক ভ্যান চালক। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। কিন্তু তিনি গুরুতর আহত হওয়ায় ঠিকানা মিলছে না তার পরিবারের।

এদিকে, তার অবস্থা আশংকাজনক। এনিয়ে অনেকটা বিপাকে পড়েছে সদর হাসপাতাল কর্তৃপক্ষ। যদি কেউ তার বাড়ির সন্ধান দিতে পারেন তাহলে সাতক্ষীরা সদরহাসপাতালে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাইক নিয়ে ভয়ংকর স্টান্ট দেখানো কে এই তরুণী? (ভিডিওসহ)

বাহন হিসেবে বাইক যতটা জনপ্রিয় ততটাই বিপজ্জনক। বাইক দুর্ঘটনার শিকার হয়ে অনেকের অঙ্গহানি এমনকী মৃত্যুর ঘটনাও প্রায়ই ঘটে থাকে। আবার এই বাইকটাকে অনেকে এমনভাবে কব্জা করেছেন, তাদের স্টান্ট দেখলে চোখ কপালে ওঠে! বুকের ভেতর দরাম দরাম শব্দ হতে থাকে, এই বুঝি বাইক থেকে ছিটকে গেল রাইডার।

সম্প্রতি এক তরুণীর এমনই বাইক স্টান্ট ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে।হাইওয়ে ধরে ছুটে চলছে একটি বাইক। আরোহী ২৫ বছর বয়সী এক তরুণী। তার পরনে ছোটখাট পোশাক। কোনো নিরাপত্তা সরঞ্জামের বালাই নেই। সামনের চাকা শূন্যে আর পিছনেরটা মাটি ঘেঁষা! একটু এদিক ওদিক হলেই নিশ্চিত মৃত্যু। এরপরেও এক চাকার উপর ভর করেই চলছে হরেক রকম কেরামতি। কখনও বাইকের হাতল ধরে পাহাড়ে ওঠার ঢংয়ে হামাগুড়ি দিয়ে বাইকের হেডলাইটের কাছে পৌঁছে যাচ্ছেন সেই তরুণী।কখনও আবার সিটের উপর এক পা রেখে অন্য পা শূন্যে উড়িয়ে দিচ্ছেন। তরুণীর কেরামতি দেখলে মনে হবে শূন্যে পা ভাসিয়ে যেন নতুন টাইটানিক সিকোয়েন্স তৈরির চেষ্টা চলছে! বিস্ময়ে ভ্রু কুঁচকালেও, হার্টবিট প্রচণ্ডভাবে বেড়ে গেলেও এই তরুণীর সাহসের প্রশংসা না করে উপায় নেই। সার্কাসের বাঘ যেমন ‘রিং মাস্টার’ এর হাতে পোষ মানে, তেমনই এই তরুণীর হাতে যেন বশ মেনেছে তার বাইক!২৫ বছর বয়সী এই তরুণীর নাম শামস। ‘শামস’স স্টান্ট’ নামে তার ফেসবুক আইডিতে দেখা যায় ভয়ানক সব বাইক স্টান্ট। নিচের ভিডিওটি ভাইরাল হওয়ার পর তার ফেসবুক ফ্যানপেইজে দ্রুত গতিতে বেড়ে চলছে লাইক। বিপজ্জনক স্টান্ট দেখিয়েই জেন ইয়াইয়ের কাছে ভাইরালের খাতায় নাম তুলে ফেলেছেন এই বাইকার। তবে নিরাপত্তা সরঞ্জাম না পরে এমন স্টান্ট করাকে ভালোভাবে নিচ্ছেন না অনেকেই। তাদের মতে, শামস অনেক তরুণ-তরুণীদেরকেই ভুল বার্তা দিচ্ছেন।

https://www.facebook.com/stuntinternational/videos/1272366702862835/

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা মানবকল্যাণ সোসাইটির কম্বল বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা মানবকল্যাণ সোসাইটির দরিদ্র কল্যাণ ফান্ড হতে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় সংগঠনের অস্থায়ী কার্যালয় কাটিয়া আমতলামোড়স্থ মেসার্স এম এ ট্রেডার্সে শীতার্থ দরিদ্র মানুষের মাঝে সংস্থার দরিদ্র কল্যাণ ফান্ড হতে কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সংস্থার সভাপতি মোঃ আব্দুল আলম,মোঃ মিজানুর রহমান, শেখ ফেরদৌসুল ইসলাম ময়না, মোঃ শফিকুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর মোল্ল্যা, সাধারণ সম্পাদক আরিফুর রহমান জেমস, মোঃ আরিজুল ইসলাম, মোঃ আনোয়ার মাস্টার, সিরিয়া পারভীন, ইমরান হোসেন প্রমুখ। উল্লেখ্য : উক্ত সংগঠন মানব কল্যাণ মুখি কর্মকান্ডে নিয়োজিত রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest