সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির জরুরি সভা : এনডিসির উদ্ধতপূর্ণ আচরণের ঘটনায় তীব্র নিন্দাসাইবার দলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির ৩২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনজলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি : সাতক্ষীরায় নাগরিক পরামর্শ সভাগণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের গণমিছিলগড়েরকান্দা মাদকমুক্ত সামাজিক উন্নয়ন ও জনকল্যাংণ সংঘের পরিচিতি সভামানুষের দুর্ভোগ লাঘবে স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত করল ম্যান ফর ম্যান ফাউন্ডেশনসাতক্ষীরায় জমকালো আয়োজনে ‘৪ দলীয় কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিতশাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম – সদস্য সচিব শফিকুলইন্টারনেট ব্যবহারকারী ৮৮% শিশু-কিশোর, ৫৩% অনলাইন যৌন হয়রানির শিকার

বেনাপোল সীমান্তে ২০টি স্বর্ণের বার উদ্ধার

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: ভারতে পাচারকালে বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত থেকে ২০টি (২ কেজি) স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বুধবার সকালে সাদীপুর সীমান্তের মাঠ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
যশোর ৪৯ বিজিবি‘র রঘুনাথপুর ক্যাম্প কমান্ডার হাবিলদার মামুনার রশিদ জানান, গোপন সূত্রে জানা যায়, বেনাপোলের সাদীপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে রঘুনাথপুর বিজিবির একটি টহল দল সীমান্তের সাদীপুর গ্রামের মাঠের মধ্যে অভিযান চালায়। স্বর্ণ হস্তান্তরের সময় বিজিবি ধাওয়া দিলে ২ জন স্বর্ণ পাচারকারী একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। প্যাকেটটি ক্যাম্পে এনে তার মধ্য তল্লাশি করে ২০টি স্বর্ণের বার পাওয়া যায়। যার বাজার মূল্য ৭৭ লাখ ১৬ হাজার টাকা। উদ্ধারকৃত সোনা বেনাপোল বন্দর থানায় জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কর ফাঁকির অভিযোগে এ কে আজাদকে দুদকে তলব

অনলাইন ডেস্ক: নকশা না থাকার অভিযোগে রাজউক বাড়ি ভেঙে দেওয়ার পর হা-মীম গ্রুপের মালিক এ কে আজাদকে এবার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন।
বাংলাদেশে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক এই সভাপতিকে আগামী ৩ এপ্রিল ঢাকার সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে হাজির হতে হবে।
কমিশনের উপ পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, বুধবার তলবের নোটিস এ কে আজাদকে পাঠিয়ে দেওয়া হয়েছে।
একে আজাদের বিরুদ্ধে কোটি কোটি টাকার কর ফাঁকি দিয়ে ঘোষিত আয়ের বাইরে হাজার কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগের কথা বলা হয়েছে দুদকের পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী স্বাক্ষরিত ওই নোটিসে।

বিস্তারিত আসছে………..

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বহাল থাকবে : প্রধানমন্ত্রী

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা পরিবারের জন্য যে ৩০ শতাংশ কোটা আছে, তা বহাল থাকবে বলে জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের ত্যাগ, তিতীক্ষার জন্যই বাংলাদেশ স্বাধীন হয়েছে, উন্নত হচ্ছে। মানু চাকরি পাচ্ছে, তাদের জীবন পাল্টাচ্ছে।

আজ বুধবার চট্টগ্রামের পটিয়ায় আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা জানিয়ে দেন।

শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধের আত্মত্যাগের কারণেই আজকের স্বাধীনতা, উন্নয়ন।

তিনি আরো বলেন, মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ ব্যবস্থা করতে হবে। এ জন্যই তাদের সন্তান আর নাতিপুতির জন্য চাকরিতে কোটা রয়েছে। কোটায় যদি না পাওয়া যায়, তাহলে শূন্য পদে সাধারণ চাকরিপ্রার্থীদের নিয়োগ দিতে কোটার বিষয়টি শিথিল করা হয়েছে। এর বাইরে কিছু করা সম্ভব নয়।

সরকারি হিসাব মতে, সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা পরিবারের জন্য রয়েছে ৩০ শতাংশ কোটা। আর এর বাইরে পিছিয়ে পড়া জেলাগুলোর জন্য ১০ শতাংশ, নারীদের জন্য ১০ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য পাঁচ শতাংশ এবং প্রতিবন্ধীদের জন্য এক শতাংশ কোটা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মিয়ানমারের প্রেসিডেন্টের পর এবার স্পিকারের পদত্যাগ
মিয়ানমারের প্রেসিডেন্ট থিন কিয়াও এর পর এবার পার্লামেন্ট স্পিকার উ উইন মিয়ন্ত পদত্যাগ করেছেন। দায়িত্ব নেয়ার দু’বছর পর তিনি পদত্যাগ করলেন। বুধবার পার্লামেন্ট অধিবেশন চলাকালে ডেপুটি স্পিকার থি খুম মিয়ন্ত এ পদত্যাগের কথা জানান। খবর সিনহুয়ার।
জানা গেছে, উ উইন মিয়ন্ত ২০১৬ সালের ফেব্রুয়ারিতে হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার নির্বাচিত হন। এর আগে, কোনো কারণ না দেখিয়েই প্রেসিডেন্টের পদ থেকে ইস্তফা দেন দেশটির প্রেসিডেন্ট থিন কিয়াও। দেশটির ডি-ফ্যাক্টো নেত্রী ও স্টেট কাউন্সিলর অং সান সু চি’র অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত থিন কিয়াও ২০১৬ সালের মার্চ মাসে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পান। বর্তমানে তার বয়স ৭১ বছর।

দীর্ঘ সামরিক শাসনের পর নির্বাচনে অং সান সু চি’র দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ক্ষমতায় আসে। পাঁচ দশকেরও বেশি সময় পর মিয়ানমারের বেসামরিক প্রেসিডেন্ট হন থিন কিয়াও। সিনহুয়া।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় চলতি বছরে হাট-বাজারের রাজস্ব আদায়ে ইউএনওর সাফল্য

দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলায় চলতি বাংলা ১৪২৫ সনের হাট-বাজারের রাজস্ব আদায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অতিতের রেকর্ড ছাড়িয়ে সাফল্য অর্জন করেছেন। গত কয়েক বছরের রেকর্ড ছাড়িয়ে এছর প্রায় ১ কোটি টাকার মতো রাজস্ব হাট-বাজার থেকে অর্জন হয়েছে বলে জানা গেছে। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সূত্র জানায়, উপজেলার মধ্যে ১৩টি হাট-বাজার রয়েছে। প্রতি বাংলা সনের প্রথমে এগুলো সরকারি বিধান মতে ইজারা দেয়া হয়। হাটবাজারগুলো হলো পারুলিয়া পশুহাট, কুলিয়া মৎস্য ও রেনু সেড, কুলিয়া নতুন বাজার, ঈদগাহ বাজার, সখিপুর বাজার, গাজীরহাট বাজার ও মৎস্য সেড, দেবহাটা বাজার, নাংলা বাজার, পারুলিয়া মৎস্যসেড, বহেরা বাজার, সুবর্ণাবাদ হাট, টাউনশ্রীপুর বাজার ও ভাতশালা বাজার। গত বাংলা ১৪২৪ সনে পারুলিয়া পশুহাট, সুবর্ণাবাদ হাট ও বহেরা বাজার ইজারা দেয়া সম্ভব হয়নি। এই বাজারগুলোতে ইজারাদাররা সিন্ডিকেট করে ইজারা মূল্য অনেক কম দিতে চাওয়ার কারনে সেগুলো ইজারা না দিয়ে সরকারীভাবে খাজনা আদায় করা হয়। সেখানে সরকারের চাহিদা ছাড়িয়ে বাজারগুলো থেকে অনেক বেশী ইজারা আদায় করা সম্ভব হয়। সেলক্ষ্যে এবছর ইজারাদাররা তাদের সেই সিন্ডিকেটকে কাজে লাগাতে না পেরে ঠিকমতো দরপত্র দাখিল করে। নির্বাহী অফিস সূত্র জানায়, এবছর উপজেলার মধ্যে সবচেয়ে বড় পারুলিয়া পশুহাটটি ৬৮ লক্ষ ৬১ হাজার টাকায় ইজারা দেয়া হয়েছে। ইজারা নিয়েছেন জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা। অথচ এই হাটটি ইজারা দেয়ার সরকারী লক্ষ্যমাত্রা ছিল ৬৮ লক্ষ ৫৬ হাজার টাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সরকারের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে এবছর বাংলা ১৪২৫ সনে উপজেলার প্রতিটি হাট-বাজার ইজারা দেয়া হয়েছে। গত বছর পারুলিয়া পশুহাট, সুবর্ণাবাদ হাট ও বহেরা বাজার বাদের বাকী হাট-বাজারগুলো থেকে ১০ লক্ষ ৬৮ হাজার ৪১৫ টাকা রাজস্ব পাওয়া যায়। আর এবছর প্রতিটি হাট ইজারা দেয়ার ফলে ৮০ লক্ষ ৬২ হাজার ২ শত ৫১ টাকা ইজারা বাবদ রাজস্ব পাওয়া গেছে। ইউএনও জানান, সরকারের লক্ষ্য উন্নয়ন আর সেই উন্নয়নের লক্ষ্যমাত্রা নিয়ে দেবহাটা উপজেলা প্রশাসন কাজ করছে। তিনি সরকারের সকল উন্নয়ন কর্মকান্ডে সকলের সহযোগীতা কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২০৪১ সালে উন্নত দেশ হতে নিজেদের তৈরি করতে হবে- ড. আতিউর
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, আমরা স্বল্পোন্নত দেশের পরিচয় পেছনে ফেলে উন্নয়নশীল দেশের কাতারে যুক্ত হচ্ছি-এটিই আমাদের সাফল্যের গল্পের সবটুকু নয়। বরং তা এক নয়া মাইলফলক। এটা বরং নয়া পথ-নকশার শুরু। আমাদের ২০৪১ সালে উন্নত দেশ হওয়ার স্বপ্নের আদলে নিজেদের তৈরি করতে হবে।
বুধবার বিকেলে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এর কর্মকর্তাদের উদ্দেশ্যে স্বল্পন্নোত দেশের স্ট্যাটাস থেকে বাংলাদেশের উত্তরণ: চ্যালেঞ্জ ও মূল্যায়ন শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
 আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এবং বাংলাদেশ চলচিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট- এর মহাপরিচালক অতিরিক্ত সচিব মো. রফিকুজ্জামান।
আলোচনা সভায়  ড. আতিউর রহমান বলেন, বাংলাদেশের এই ঐতিহাসিক অর্জনের পেছনে বাঙালির মুক্তির অনুপ্রেরণা যুগিয়েছেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর কূশলী নেতৃত্বের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উত্তরণকে ত্বরান্বিত করেছেন।
তিনি বলেন, উন্নত ও উন্নয়নশীল অনেক দেশেই অর্থনৈতিক সমৃদ্ধি ঘটেছে। কিন্তু দারিদ্র্য কমেনি। তবে বাংলাদেশের গরিব মানুষও এই অর্থনৈতিক সমৃদ্ধির সুফল ভোগ করতে সক্ষম হয়েছে। ১৯৯০ সালের পর থেকে পাঁচ কোটিরও বেশি মানুষ দারিদ্র্য রেখা টপকে উপরে উঠতে সক্ষম হয়েছে। আর গত এক দশকে, বিশেষ করে বর্তমান সরকারের আমলে দারিদ্র্য নিরসনের হার আসলেই চোখে পড়ার মতো।
মুক্তিযুদ্ধের চেতনার আলোকে বাংলাদেশ দ্রুতই উন্নত সোনার বাংলা হবার মহাসড়কে উঠে যাবে এবং সেই পথে আরও অনেক দূর এগিয়ে যাবে বলে বক্তৃতায় ড. আতিউর রহমান আশাবাদ ব্যক্ত করেন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয় পার্টির মহাসমাবেশ সফল করতে লিফলেট বিতরণ

মাহফিজুল ইসলাম আককাজ: চলো চলো ঢাকায় চলো আগামী ২৪ মার্চ ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির মহাসমাবেশ সফল করার লক্ষ্যে সাতক্ষীরা জেলা যুব সংহতির শহরে লিফলেট বিতরণ। বুধবার সকালে শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ২৪ মার্চ ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় যুব সংহতির মহাসমাবেশ সফল করার লক্ষ্যে এ লিফলেট বিতরণ করেন সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, সাতক্ষীরা জেলা জাতীয় যুব সংহতির সভাপতি সাখাওয়াতুল করিম পিটুল, সাধারণ সম্পাদক মো. আবু তাহের, সহ-সভাপতি আশিকুর রহমান বাপ্পি, মো. সাইফুল ইসলাম, জেলা ছাত্র সমাজের সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান সুমন, লাবসা ইউনিয়ন ওয়ার্ড যুব সংহতির সহ-সভাপতি মো. ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক মো. মহিদুল ইসলাম প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় পুলিশের অভিযানে গাজা সহ আটক-২

দেবহাটা ব্যুরো : দেবহাটায় পুলিশের অভিযানে গাজা সহ ২ জন আটক হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে দেবহাটা থানায় মামলা দায়ের করেছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার ওসি কাজী কামালের নেতৃত্বে এসআই আলআমিন, এএসআই মাছুমবিল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার পারুলিয়া ব্রীজের আগে সখিপুর পাপিয়া স্টুডিওর সামনে থেকে ১শত গ্রাম গাজা সহ কালীগঞ্জ উপজেলার মৃত সামছুর গাইনের ছেলে বাবলু গাইন (৩০) ও কালীগঞ্জ উপজেলার মোবারক গাইনের ছেলে মুকুল হোসেন (২৮) কে আটক করেন। তাদের বিরুদ্ধে দেবহাটা থানার এসআই আল আমিন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং- ১০। আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest