সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে জেলা প্রেস ব্রিফিংচ্যানেল ওয়ান এর সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক জাকিরপ্রশাসনকে ব্যবহার করে নিজের জমির শ্রীবৃদ্ধির জন্য দুই ভূমিহীন পরিবারকে উচ্ছেদ!সুনামগঞ্জ ৪ উপজেলায় বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু, আহত ৭সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠনসাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির সাধারণ জ্ঞান প্রতিযোগিতাদেবহাটা থানার নতুন ওসি আব্দুল আলিমের দায়িত্ব গ্রহণবস্তুনিষ্ঠু এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশনের কারনেই দেশের শীর্ষ গণমাধ্যম সময় টিভিশ্যামনগরে কৃষি প্রতিবেশবিদ্যা, জলবায়ু ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালাসাংবাদিক জিন্নাহর উপর হামলাকারী মামুনকে কারাগারে পাঠালো আদালত

কলকাতার গণমাধ্যমে ‘হিরো আলম’

শুধু দেশেই নয়, পাশের দেশ ভারতেও তিনি জনপ্রিয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ভারতীয়রা তাকে অনেক আগেই ‘সুপারস্টার’-এর তকমা দিয়ে দিয়েছেন।

এমনকি এই তকমার ভিত্তিতে ভারতীয় কিছু সংবাদমাধ্যম তাকে নিয়ে প্রতিবেদনও প্রকাশ করেছে। এবার তাকে নিয়ে রীতমত কাভার স্টোরি বানিয়ে ফেলেছে ভারতের জনপ্রিয় দৈনিক সংবাদ প্রতিদিন। তিনি আর কেউ নন, তিনি হিরো আলম।

জনপ্রিয় এই দৈনিকের দুই পাতাজুড়ে ‘আশরাফুল হোসেন আলম থেকে হিরো আলম হয়ে ওঠার গল্প’ তুলে ধরা হয়েছে। হিরো আলম অবশ্য কলকাতার বর্ধমানে একটি প্রোগ্রামে গিয়েছিলেন। সেখান থেকেই গণমাধ্যম হিরো আলম পিছু নেয়। এরপর তো ফটোসেশন করে ছবিসহ কাভার স্টোরিই করে ফেলল।

হিরো আলম বলেন, আসলে আমি কলকাতায় গিয়ে অবাক হইছি, ওখানে আমার এতো ভক্ত। না গেলে হয়তো বুঝতাম না।

বর্ধমানে একটা প্রোগ্রামে আমন্ত্রণ ছিল। আর একটা ছবিতে অভিনয় নিয়ে কথা চলছে সেসব নিয়ে আলোচনা হলো।

কলকাতার ওই গণমাধ্যমে গিয়ে হিরো আলম শ্রাবন্তী আর কোয়েল মল্লিকের সাথে ছবি করার ইচ্ছেটা জানালেন।

উল্লেখ্য, বগুড়া জেলায় স্থানীয় কেবল সংযোগ স্থাপনের ব্যবসা রয়েছে আশরাফুল আলম ওরফে হিরো আলমের। সেই সুবাদেই তিনি নিজের স্থানীয় সংযোগগুলো প্রচারের জন্য কিছু মিউজিক ভিডিও তৈরি করেছিলেন বিভিন্ন সময়। যা পরবর্তীতে ইউটিউবে ছড়িয়ে পড়ে। এবং বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এরপরই আলোচনায় আসেন হিরো আলম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আরইআরএমপি-২ প্রকল্পের কর্মীদের মাঝে চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সরকার ও ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে সাতক্ষীরা সদর উপজেলার রুরাল এমপ্লয়মেন্ট এন্ড রোর্ড মেইনটেনেন্স প্রোগ্রাম-টু (আরইআরএমপি-২) শীর্ষক প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের সদ্য সমাপ্তকৃত মহিলা কর্মীগণের মাঝে সনদ পত্র ও চেক বিতরণ করা হয়েছে। সোমবার সকালে সদর উপজেলা মিলনায়তনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সদর উপজেলার আয়োজনে সদর উপজেলা প্রকৌশলী মো. শফিউল আজমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘প্রত্যান্ত গ্রামাঞ্চলের অসহায় নারীদের রোর্ড মেইনটেনেন্স প্রোগ্রামের মাধ্যমে আর্থিক সহায়তা দিয়ে স্বাবলম্বী করে তুলেছেন জননেত্রী শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনা নারী সমাজকে সমাজে প্রতিষ্ঠিত করতে বিভিন্ন কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের জেলা নির্বাহী প্রকৌশলী মো. শামছুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম প্রমুখ। এসময় সদর উপজেলার ১৪টি ইউনিয়নের ১শ’ ৪০ জন মহিলা কর্মী প্রত্যেকে ৩৭ হাজার টাকা করে মোট ৫১ লক্ষ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ট্রেনিং অফিসার গোলাম রব্বানী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বিভিন্ন মামলায় আটক ৪১

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় নাশকতার পরিকল্পনাসহ বিভিন্ন মামলায় ৪১জনকে আটক করেছে পুলিশ।
রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১৪ জন, কলারোয়া থানা ৭জন, তালা থানা ২ জন, কালিগঞ্জ থানা ৪ জন, শ্যামনগর থানা ৪ জন, আশাশুনি থানা ৫ জন, দেবহাটা থানা ৩ জন ও পাটকেলঘাটা থানা থেকে ২জনকে আটক করা হয়েছে। এর মধ্যে, বিএনপির ৪ জন নেতাকর্মী রয়েছে। এসময় ২১ পিচ ইয়াবা, ৩৭ বোতল ফেন্সিডিল, ১০০ গ্রাম গাজা, বাইশ ক্যারেট স্বর্ণ, ৬০ পিচ ভারতীয় বাইসাইকেলের টিউব এবং ১টি ইজিবাইক উদ্ধার করে পুলিশ।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান। আটককৃত অন্যান্যদের বিরুদ্ধে নাশকতা, মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বেসরকারি সর্বনিম্ন হজ প্যাকেজ ৩ লাখ ৩৩ হাজার টাকা

বেসরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ পালন ইচ্ছুকদের জন্য চলতি বছরের প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। বেসরকারি ব্যবস্থাপনায় এবার সর্বনিম্ন খরচ জনপ্রতি ৩ লাখ ৩২ হাজার ৮৬৮ টাকা।

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর হোটেল ভিক্টরিতে এক সংবাদ সম্মেলনে হাবের মহাসচিব শাহাদাত হোসেন চৌধুরী এ হজ প্যাকেজ ঘোষণা করেন।

লিখিত বক্তব্যে হাব মহাসচিব এম শাহাদাত হোসেন তসলিম জানান, ঘোষিত সর্বনিম্ন প্যাকেজের বাইরে হজযাত্রীদেরকে নিজস্ব অর্থায়নে (৫০০ রিয়েল) পশু কোরবানি করতে হবে। প্রতিটি হজ এজেন্সিকে কমপক্ষে দুটি প্যাকেজ ঘোষণা করতে হবে। তবে কেউ সর্বনিম্ন প্যাকেজের চেয়ে কম টাকা নিতে পারবে না। আগামীকাল থেকে ২০১৮ সালের বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের নিবন্ধন কার্যক্রম শুরু হবে।

এবার বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে হলে সর্বনিম্ন ৩ লাখ ৩২ হাজার ৮৬৮ টাকা পরিশোধ করতে হবে। এর মধ্যে বিমান ভাড়া বাবদ ১ লাখ ৩৮ হাজার ১৯১ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে এই প্যাকেজে কোরবানির মূল্য ধরা হয়নি। বিমান বাংলাদেশ এয়ার লাইন্স হজযাত্রীদের কাছ থেকে অযৌক্তিকভাবে ভাড়া বেশি নিচ্ছে অভিযোগ করে তিনি প্রয়োজনে থার্ড ক্যারিয়ার খুলে দেয়ার আহ্বান জানান।

হাবের মহাসচিব বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় ২০১৮ এর সর্বনিম্ন প্যাকেজ ৩ লাখ ৩২ হাজার ৮৬৮ টাকা। আগামী ১৫ মার্চের মধ্যে স্ব স্ব হজ এজিন্সেতে টাকা জমা করতে হবে। তিনি আরো বলেন, আগামীকাল ২০১৮ সালের বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের নিবন্ধন কার্যক্রম শুরু হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কোটা পদ্ধতি সংস্কার চেয়ে করা রিট হাইকোর্টে খারিজ
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার চেয়ে দায়েরকৃত রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
আজ সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মোহাম্মাদ আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ খারিজের এ আদেশ দেন।
আদালত বলেন, কোটা পদ্ধতি সংস্কারের একমাত্র এখতিয়ার সরকারের। সুপ্রিম কোর্টের আইনজীবী এখলাস উদ্দিন ভুঁইয়া গত ৩১ জানুয়ারি রিট আবেদনকারীদের পক্ষে হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে সংস্কার চেয়ে আদালতের নির্দেশনা চাওয়া হয়। আজ শুনানি শেষে হাইকোর্ট এ রিট খারিজ করে দিল।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এক নজরে এবারের অস্কার বিজয়ীদের নাম

অস্কার পুরস্কার হাতে স্যাম রকওয়েল, ফ্রান্সেস ম্যাকডোর্মেন্ড, অ্যালিসন জেনি ও গ্যারি ওল্ডম্যান

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯০তম আসর হয়ে গেলো বাংলাদেশ সময় সোমবার (৫ মার্চ) সকাল সাড়ে ৭টায়। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে এই আয়োজন উপস্থাপনা করেন মার্কিন টক শো সঞ্চালক জিমি কিমেল। এক নজরে জেনে নিন এবারের বিজয়ীদের নাম।

চলচ্চিত্র: দ্য শেপ অব ওয়াটার
অভিনেত্রী: ফ্রান্সেস ম্যাকডোর্মেন্ড (থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি)
অভিনেতা: গ্যারি ওল্ডম্যান (ডার্কেস্ট আওয়ার)
পার্শ্ব-অভিনেত্রী: অ্যালিসন জেনি (আই, টনিয়া)
পার্শ্ব-অভিনেতা: স্যাম রকওয়েল (থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি)
পরিচালক: গুইলারমো দেল তোরো (দ্য শেপ অব ওয়াটার)
চিত্রনাট্য (মৌলিক): গেট আউট
চিত্রনাট্য (অ্যাডাপ্টেড): কল মি বাই ইউর নেম
বিদেশি ভাষার চলচ্চিত্র: অ্যা ফ্যান্টাস্টিক ওম্যান
অ্যানিমেটেড চলচ্চিত্র: কোকো
স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড চলচ্চিত্র: ডিয়ার বাস্কেটবল
প্রামাণ্যচিত্র: ইকারাস
স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র: হ্যাভেন ইজ অ্যা ট্রাফিক জ্যাম অন দ্য ৪০৫
চিত্রগ্রহণ: ব্লেড রানার ২০৪৯
রূপ ও চুলসজ্জা: ডার্কেস্ট আওয়ার
মৌলিক সুর: দ্য শেপ অব ওয়াটার
মৌলিক গান: রিমেম্বার মি
সম্পাদনা: ডানকার্ক
শিল্প নির্দেশনা: দ্য শেপ অব ওয়াটার
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: দ্য সাইলেন্ট চাইল্ড
শব্দ সম্পাদনা: ডানকার্ক
শব্দমিশ্রণ: ডানকার্ক
ভিজ্যুয়াল ইফেক্টস: ব্লেড রানার ২০৪৯
পোশাক পরিকল্পনা: ফ্যান্টম থ্রেড

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাফর ইকবালকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে দেখতে হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার বেলা পৌনে ১টার দিকে রাজধানী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচে যান তিনি।

ছুরিকাঘাতে আহত হয়ে গত শনিবার থেকে এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ড. মুহম্মদ জাফর ইকবাল। এর আগে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানিয়েছেন, আজ সোমবার বেলা ১২টায় রাজধানী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচে যাবেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, গত শনিবার ৩ মার্চ বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠানে শিক্ষার্থী ও পুলিশের উপস্থিতিতে জাফর ইকবালের ওপর হামলা হয়। ফয়জুর রহমান ফয়জুল নামে এক তরুণ ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে। এরপর তাকে প্রথমে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর ড. জাফর ইকবালকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে সিএমএইচে নিয়ে আসা হয় রাতেই। বর্তমানে তিনি সুস্থ আছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
উড়ন্ত বিমানে নগ্ন হয়ে বাংলাদেশি যুবকের পাগলামি!

উড়ন্ত বিমানে নগ্ন হয়ে পর্নো দেখার পাশাপাশি বিমানবালার শ্লীলতাহানির চেষ্টা করেছেন দিদার আলী মাহমুদ (১৯) নামের এক যুবক। এসময় কেবিন ক্রুরা তাঁকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

কিন্তু রবিবার ধনাঢ্য বাবা তাকে মানসিক ভারসাম্যহীন দাবি করে মুক্ত করে নিয়ে যান ভ্রাম্যমাণ আদালত থেকে।

এদিকে এই ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিটিতে দেখা যাচ্ছে যুবকটি উলঙ্গ হয়ে বিমানের আসনে বসে আছেন। বিষয়টি নিয়ে মালয়েশিয়া জুড়েও চলছে সমালোচনা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দিদার আল মাহমুদের বাসা রাজধানীর উত্তরায়। এক বছর ধরে তিনি মালয়েশিয়ার মাল্টিমিডিয়া ইউনিভার্সিটিতে পড়ছেন। তিনি শনিবার সন্ধ্যায় মালয়েশিয়া থেকে ঢাকায় আসা মালিন্দো এয়ারলাইনসের একটি ফ্লাইটের (ওডি-১৬২) যাত্রী ছিলেন। রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে বিমানটি যখন আকাশে তখন তিনি এক বিমানবালার দিকে ছুটে গিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন। তাঁর ছোটাছুটিতে ফ্লাইটের ভেতর উত্তেজনা ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে ক্রুরা তাঁকে ধরে সিটে বসালেও যুবকের পাগলামি থামেনি। তিনি নগ্ন হয়ে বসে উচ্চ শব্দে ল্যাপটপে পর্নো ভিডিও দেখতে থাকেন।

ক্রুরা ফের বিষয়টিতে হস্তক্ষেপ করলে দিদার নগ্ন হয়েই ফ্লাইটের ভেতর ছোটাছুটি করতে থাকেন। একপর্যায়ে দিদারকে হাতকড়া পরিয়ে সিটের সঙ্গে আটকে দেওয়া হয়। রাত সাড়ে ১২টার দিকে বিমানটি হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করলে তাঁকে সোপর্দ করা হয় বিমানবন্দর থানায়। বিমান কর্তৃপক্ষ পুরো ঘটনার ভিডিও ফুটেজসহ একটি লিখিত অভিযোগ জমা দেয়।

এদিকে রবিবার দুপুরে যুবকের বাবা ফারুক আল মাহমুদ ভ্রাম্যমাণ আদালত থেকে তাঁকে ছাড়িয়ে নিয়ে যান। তিনি বলেন, আদালতে দিদারের মানসিক ভারসাম্যহীনতার তথ্য-প্রমাণ উপস্থাপন করা হলে আদালত বিষয়টি বিবেচনা করেছেন।

বিমানবন্দর থানার ওসি নুরে আজম মিয়া বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে অভিযুক্ত যুবক মানসিক ভারসাম্যহীন। থানার ভেতর তিনি উলঙ্গ হয়ে ছোটাছুটি করেছেন। আদালতের মাধ্যমে যুবককে তাঁর বাবার হাতে তুলে দেওয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest