সাতক্ষীরায় পৌর এলাকায় নিরাপত্তা নিশ্চিত করে সিসি ক্যামেরা স্থাপন

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা পুলিশ ও পৌরসভার যৌথ উদ্দ্যেগে পৌরএলাকার নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৫টায় সাতক্ষীরা পৌরসভা ও জেলা পুলিশ আলাদা আলাদাভাবে এই কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদ হোসেন, সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহম্মেদ চিশতি, সাতক্ষীরা সদর ওসি মারুফ আহম্মেদ, প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান, ট্রেড এম্পায়ার এর ডিরেক্টর শামিম হাসনাইন প্রমুখ। এসময় পুলিশ সুপার বলেন, “সাতক্ষীরা জেলা বাংলাদেশের অত্যান্ত সেন্সিটিভ জেলা। এ জেলার মানুষকে শান্তিপূর্ণ ভাবে বসবাস করার সুযোগ দিতে চায়। যাতে করে পৌর এলাকায় অপরাধীরা অপরাধ করে পার পেয়ে যেতে না পারে। তারই ধারাবাহিকতায় টেকনোলজির সহায়তা নিয়ে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করা এবং অপরাধি সনাক্ত করার জন্য এই উদ্দ্যেগ গ্রহন করা হয়েছে।”

পৌর মেয়র তাজকিন আহম্মেদ চিশতি বলেন, সাতক্ষীরা পৌরসভায় ২৫০-৩০০ ক্যামেরা বসানো হবে তবে প্রাথমিক পর্যায়ে আমরা ১২৫টা ক্যামেরা বসাচ্ছি। একজন ব্যাক্তি পৌরসভায় প্রবেশ করলে বাহির হওয়া পর্যন্ত প্রত্যেক মুহুর্ত রেকর্ড করা হবে।”
কাজটি দেওয়া হয়েছে ঢাকা উত্তরার স্বনামধন্য প্রতিষ্ঠান ট্রেড এম্পায়ারকে। সব ক্যামেরাগুলো নাইট ভিশন হওয়ায় ২৪ ঘন্টা ভিডিও রেকর্ড করা সম্ভব হবে। এই ক্যামেরা গুলোর কার্যক্রম সার্বক্ষণিক মনিটরিং করার জন্য পুলিশ সুপারের দ্বিতীয় তলায় ১৬টা মনিটরসহ শিতাতপ নিয়ন্ত্রিত রুম প্রস্তুত করা হচ্ছে। তবে ক্যামেরা বৃদ্ধির সাথে সাথে মনিটরের সংখ্যাও বৃদ্ধি করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

যুক্তরাজ্যে বিএনপি-জামায়াত কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছবি অবমাননা, বাংলাদেশ দূতবাসে হামলা ও সাজাপ্রাপ্ত আসামী তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে কারাগারে প্রেরণের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে   সাতক্ষীরা জেলা ছাত্রলীগ ।
রবিবার সকালে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের আয়োজনে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। এসময় মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজার সভাপতিত্বে ও সাধারণ-সম্পাদক সাদিকুর রহমান সাদিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আশিফ শাহবাজ, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব লিমু, সাধারণ-সম্পাদক হাসানুজ্জামান শাওন, সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি মহিদুল ইসলাম প্রমু্খ। বিক্ষোভ মিছিল ও সমাবেশে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ, সদর উপজেলা ছাত্রলীগ সহ বিভিন্ন কলেজ ও ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, ৭১ আরোহী নিহত

মস্কো থেকে কাজাখাস্তানের সীমান্তবর্তী ওরস্ক শহরে যাওয়ার পথে বিধ্বস্ত হওয়া রুশ যাত্রীবাহী বিমানের ৭১ আরোহী নিহত হয়েছেন। রুশ বার্তা সংস্থা তাস’র বরাত দিয়ে হতাহতের বিষয়টি জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। রবিবারের এ দুর্ঘটনায় নিহত আরোহীদের মধ্যে রয়েছেন ৬৫ জন যাত্রী এবং ৬ জন ক্রু।

সূত্রের বরাত দিয়ে তাস’র খবরে বলা হয়েছে, বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। কোনও জীবিত আরোহীকে পাওয়া যায়নি।

রাশিয়া টুডে জানিয়েছে, দেশটির জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়ের (এমারকম) পক্ষ থেকে বিধ্বস্ত হওয়া বিমানটির ধ্বংসাবশেষ থেকে দুটি মরদেহ পাওয়ার কথা নিশ্চিত করা হয়েছে। এছাড়া দেশটির পরিবহনমন্ত্রী মাকসিম সকোলভ ঘটনাস্থলে যাওয়ার জন্য রওনা দিয়েছেন এবং তদন্ত শুরু হয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, মস্কো অঞ্চলের রামেনস্কি জেলায় বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। দুর্ঘটনাস্থলে উদ্ধারকর্মীদের ৩৪টি ইউনিট যন্ত্রপাতি ও ১৬৫ জন কর্মী কাজ করছেন।

ফ্লাইট পর্যবেক্ষণকারী সাইট ফ্লাইটরাডার ২৪ এক টুইটে জানিয়েছে, সারাটভ এয়ারলাইন্সের এএন-১৪৮ বিমানটি আকাশে ওড়ার পাঁচ মিনিট পর থেকে প্রতিমিনিটে এক হাজার ফুট করে নিচে নামতে থাকে। কিছুক্ষণ পরে বিমানটির সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে তারা।

বিমানটির যাত্রী ও ক্রুর সংখ্যা নিশ্চিত করেছে রাশিয়ার ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সি (রজাভিয়াতসা)। বিমান চলাচল নিয়ন্ত্রণকারী সংস্থাটি নিশ্চিত করেছে, উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই বিমানটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

তাৎক্ষণিকভাবে বিমান বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি। রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় সম্ভাব্য বেশ কয়েকটি কারণ খতিয়ে দেখছে। এর মধ্যে আবহাওয়া পরিস্থিতি ও পাইলটের ভুলও থাকতে পারে বলে জানিয়েছে রুশ বার্তা সংস্থা ইন্টারফেক্স।

নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে জামাতের সাবেক এমপি গাজী নজরুল গ্রেপ্তার

গাজী আল ইমারন, শ্যামনগর ব্যুরো: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা জামাতের সাবেক এমপি গাজী নজরুল ইসলামকে নাশকতা মামলায় গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল রোববার বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলা সদর উপকণ্ঠে ইসমাঈলপুর নিজ বাড়ি থেকে পুলিশের উপ-পরিদর্শক এসআই শংকর কুমার ও সহকারি উপ-পরিদর্শক এএসআই তরিকুল ইসলাম তাকে গ্রেপ্তার করে। শ্যামনগর থানার ওসি সৈয়দ মান্নান আলী সত্যতা নিশ্চিত করে বলেন, নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতি সপ্তাহের উদ্বোধন

এম বেলাল হোসাইন: সাতক্ষীরা মেডিকেল কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতি সপ্তাহ ২০১৮ এর উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় মেডিকেল কলেজ ক্যাম্পাসে উক্ত ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর ডাঃ কাজী হাবিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিযোগিতার আহবায়ক ডাঃ কাজী নাসির উদ্দীন, সাংস্কৃতিক সপ্তাহের আহবায়ক ডঃ হরষিৎ চক্রবর্তী, ডাঃ রুহুল কুদ্দুস, সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ আরিফুজ্জামান, সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, ডা: নাজমুস সাকিব, সহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ডাঃ শামীমা আক্তার। এসময় প্রধান অতিথি বলেন, মেডিকেলের লেখাপড়া অনেক কঠিন। শিক্ষার্থীদের মনের খোরাক মেটাতে এই ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন। এখানে জয় বিজয়ী বড় কথা নই। অংশগ্রহণ করায় বড় কথা। লেখাপড়ার পাশাপাশি এগুলোও শিক্ষার্থীদের জন্য প্রয়োজন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কারিমা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ সাইফুল ইসলাম। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল হক ও শিক্ষক প্রতিনিধি রুস্তম আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান, শিল্পপতি মোঃ নওয়াব আলী, সেলিনা নওয়াব, সমাজ সেবক সেহেলী সফিক। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তাহের। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারেনা। আর শিক্ষার পাশাপাশি খেলাধুলা গুরুত্ব অপরোসিম। খেলাধুলার মাধ্যমে মানসিক বিকাশ সাধিত হয়। এজন্য মনকে সুস্থ্য রাখতে খেলাধুলার প্রয়োজন আছে। অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সকল সদস্য, শিক্ষক, শিক্ষীকা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পুলিশ কনস্টেবল নিয়োগ; সাতক্ষীরায় পরীক্ষা ২২ ফেব্রুয়ারি

অনলাইন ডেস্ক: বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে ৮৫০০ জন পুরুষ ও ১৫০০ জন নারীসহ সর্বমোট ১০ হাজার প্রার্থী বাছাই করা হবে। এ বিষয়ে গত মার্চে সার্কুলার জারি করেছে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স। শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষা হবে প্রত্যেকের নিজ নিজ জেলায়। আগ্রহী প্রার্থীদের শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষাসহ নির্দিষ্ট তারিখে সকাল ৯টার আগেই নিজ জেলার পুলিশ লাইন্সে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।

আসুন জেনে নেই কোন জেলায় কবে পরীক্ষা-
আগামী ২২ ফেব্রুয়ারি শারীরিক ও ২৪ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষা যে যে জেলায় : মাদারীপুর, রাজবাড়ী, চাঁদপুর, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, নাটোর, নীলফামারী, পিরোজপুর এবং বরগুনা মোট ১০টি জেলা।

আগামী ২৪ ফেব্রুয়ারি শারীরিক ও ২৬ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষা যে যে জেলায় : মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, ফেনী, মাগুরা, মেহেরপুর, জয়পুরহাট এবং ঝালকাঠি মোট ১১টি জেলা।

আগামী ২৫ ফেব্রুয়ারি শারীরিক ও ২৭ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষা যে যে জেলায় : গাজীপুর, নরসিংদী, কক্সবাজার, লক্ষ্মীপুর, চাঁপাইনবাবগঞ্জ, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ঝিনাইদহ, ভোলা এবং মৌলভীবাজার মোট ১১ টি জেলা।

আগামী ০৩ মার্চ শারীরিক ও ০৫ মার্চ লিখিত পরীক্ষা যে যে জেলায় : মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, খুলনা, বাগেরহাট, নড়াইল, গাইবান্ধা, কুড়িগ্রাম, পটুয়াখালী, সিলেট এবং সুনামগঞ্জ মোট ১০ টি জেলা।

আগামী ০৪ মার্চ শারীরিক ও ০৬ মার্চ লিখিত পরীক্ষা যে যে জেলায় : ঢাকা, গোপালগঞ্জ, টাংগাইল, ময়মনসিংহ, জামালপুর, চট্রগ্রাম, কুমিল্লা, কুষ্টিয়া, রাজশাহী, বরিশাল এবং হবিগঞ্জ মোট ১১টি জেলা।

আগামী ০৬ মার্চ শারীরিক ও ০৮ মার্চ লিখিত পরীক্ষা যে যে জেলায় : ফরিদপুর, নেত্রকোনা, শেরপুর, বি-বাড়ীয়া, নোয়াখালী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, রংপুর এবং দিনাজপুর মোট ১১টি জেলা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজ বরেণ্য চিকিৎসক ও রাজনীতিবিদ ডা. রুহুল হক এমপির ৭৫তম জন্মদিন

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব বরেণ্য চিকিৎসক, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি’র ৭৫ তম জন্মদিন আজ। উজ্জ্বল্য আর সাফল্যময় ৭৪ বছর পেরিয়ে আজ তিনি ৭৫ বছরে পদার্পণ করলেন।
অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতায় ১৯৪৪ সালের ১১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম নজির আহমদ ও মাতার নাম মরহুমা আছিয়া খাতুন। তাঁর শৈশব কেটেছে খানবাহাদুর আহ্ছানউল্লা (রঃ) এঁর পূণ্যভূমি নলতাতে। তিনি নলতা মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৫৯ সালে এসএসসি এবং ১৯৬১ সালে ঢাকার নটরডেম কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি ১৯৬৮ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের ভিপিও ছিলেন। পরবর্তীতে লন্ডন, আমেরিকা ও বাংলাদেশ থেকে এফআরসিএস, এফআইসিএস এবং এফসিপিএস ডিগ্রী সফলতার সাথে অর্জন করে মানব সেবায় নিজেকে নিয়োজিত করেন। এবং ডাক্তার হিসেবে তাঁর সুনাম ছড়িয়ে পড়ে বাংলাদেশসহ দেশের বাইরে।
কর্মজীবনের শুরুতে তিনি ১৯৭০ থেকে ১৯৭১ সাল পর্যন্ত ঢাকা হলি ফ্যামিলি হাসপাতালে আবাসিক সার্জন হিসেবে দায়িত্ব পালন করেন। মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর বর্বরতার শিকার শত শত মানুষকে এসময় তিনি চিকিৎসা সেবা প্রদান করেন। ১৯৭২ থেকে ১৯৮১ সাল পর্যন্ত লন্ডনের “এসএইও এন্ড রেজিস্ট্রার ইন অর্থোপেডিক্স অক্সফোর্ড” হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি ঢাকার পঙ্গু ও পুনর্বাসন হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজে অর্থোপেডিক্সের বিভাগীয় প্রধান এবং সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৬ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত পঙ্গু ও পুনর্বাসন হাসপাতালের পরিচালক ও অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক্স বিভাগের চেয়ারম্যান ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এবং পরবর্তীতে সম্মিলিত সামরিক হাসপাতালে কনস্যালট্যান্ট (অর্থোপেডিক্স) হিসেবে দায়িত্ব পালন করেন।
অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক রাজনৈতিক জীবনে সর্বপ্রথম ১৯৬৭ সালে ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। ২০০১ সালে বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেন এবং জাতীয় সংসদ নির্বাচনে নৌকার টিকিট পেয়ে অংশগ্রহণ করেন। ২০০৮ সালের জাতীয় নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে অংশগ্রহণ করেন এবং এমপি নির্বাচিত হন। ২০০৯ সাল থেকে তিনি বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পান। এবং ২০০৩ থেকে স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হয়ে দায়িত্ব পালন ও বাংলাদেশ আওয়ামীলীগের সাতক্ষীরা জেলার সিনিয়র সহ-সভাপতি হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। তিনি একাধারে আওয়ামীলীগের উপদেষ্টাম-লীর সদস্য এবং কেন্দ্রীয় স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সম্মানিত চেয়ারম্যানও।
বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে তিনি স্বাস্থ্যখাতে অভাবনীয় উন্নয়নে অবদান রাখায় দেশ ও দেশের বাইরে থেকে বঙ্গবন্ধু স্মৃতি স্বর্ণপদক, জাতিসংঘ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অ্যাওয়ার্ড, শিশুদের টিকাদান কর্মসূচির সাফল্যের জন্য গ্যাভি বোর্ড’র পুরষ্কারসহ অসংখ্য পদক ও পুরষ্কার পেয়েছেন। নিজ নির্বাচনী এলাকায় শক্ত হাতে নৌকার হাল ধরে এগিয়ে নিয়েছেন জেলা আওয়ামী লীগকে। স্বপ্নের মেডিকেল কলেজ গড়ে তুলে আধুনিক রূপে রূপ দিয়েছেন সাতক্ষীরাকে। জেলার স্কুল, কলেজ, মাদরাসা, এতিখানা, পাঠাগারসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও সংস্কার করে সাতক্ষীরাকে করেছেন আলোকিত। আর শিক্ষা-সংস্কৃতি, ব্যবসা-বাণিজ্যের প্রসারে তিনি হাট-বাজার, রাস্তা-ঘাটসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে সংস্কার করেছেন। অবহেলিত সাতক্ষীরাকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে তিনি সচেষ্ট আছেন। উন্নত সাতক্ষীরা বিনির্মাণে তার অবদান অপরিসীম।
সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্জ অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি তার জন্মদিনে সাতক্ষীরাসহ সমগ্র দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest